Samsung Galaxy M51 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 15 Mar 2021 15:50:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5 টি দমদার ফোন, যা 5G হলে সুপার ফোন হিসেবে মানা হত https://www.91mobiles.com/bengali/best-phone-in-mid-segment-without-5g-galaxy-f62-redmi-note-10-pro-max-galaxy-m51-vivo-v20-realme-x3-super-zoom/ https://www.91mobiles.com/bengali/best-phone-in-mid-segment-without-5g-galaxy-f62-redmi-note-10-pro-max-galaxy-m51-vivo-v20-realme-x3-super-zoom/#respond Fri, 05 Mar 2021 13:00:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14787 আজ আপনি যদি নতুন ফোন কিনতে যান তো চাইবেন সেটি 5G সাপোর্ট করে যেন। কারণ ফোন রোজ কেনার মতো জিনিস নয়, আর একবার কেনা হয়ে গেলে দুই-তিন বছর সেটি ব‍্যবহার করতে হয়। আজ ভারতীয় বাজারে 20 হাজার টাকায় 5G ফোন উপলব্ধ হয় এবং সেটিকে ঠিক ঠাক বলা যেতে পারে। কিন্তু এরকম কিছু ফোন আছে যা […]

The post 5 টি দমদার ফোন, যা 5G হলে সুপার ফোন হিসেবে মানা হত first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ আপনি যদি নতুন ফোন কিনতে যান তো চাইবেন সেটি 5G সাপোর্ট করে যেন। কারণ ফোন রোজ কেনার মতো জিনিস নয়, আর একবার কেনা হয়ে গেলে দুই-তিন বছর সেটি ব‍্যবহার করতে হয়। আজ ভারতীয় বাজারে 20 হাজার টাকায় 5G ফোন উপলব্ধ হয় এবং সেটিকে ঠিক ঠাক বলা যেতে পারে। কিন্তু এরকম কিছু ফোন আছে যা পারফরম্যান্স থেকে শুরু করে ক‍্যামেরা ক‍্যাপেবিলিটি অনেকটাই প্রশংসনীয় হয় কিন্তু সেগুলিতে 5G না থাকা অনেক বড়ো কমতি মানা হয়। আমরা এরকম‌ই 5 টি দমদার স্মার্টফোন সম্পর্কে কথা বলবো যার মধ্যে 5G থাকলে Super Phone হয়ে যেত।

Samsung Galaxy F62

স‍্যামসাং গ‍্যালাক্সি এফ 62 কোম্পানি 25 হাজার টাকার কম বাজেটে পেশ করেছে আর এই ফোনটি এই প্রাইস রেঞ্জে সবচেয়ে শক্তিশালী ফোনের মধ্যে একটি। আপনি ফোনে গেম খেলুন, ফোটোগ্রাফি করুন বা ব‍্যাটারি আর ডিসপ্লের কথা করলে অনেকটাই প্রশংসনীয় এটি। বেঞ্চমার্ক স্কোরে গ‍্যালাক্সি এফ 62 নিজের প্রতিযোগিদের বড়ো মার্জিনে হারায়। কিন্তু এতে 5জি না থাকায় ইউজার্স দের হতাশা হয়। এই এক্সিনোস 9825 প্রসেসরে কাজ করে যা অনেকটাই শক্তিশালী। এর সাথেই 64 এমপি এর কোয়াড ক‍্যামেরা সেটাপ আছে আর 6.7 ইঞ্চির ফুল এইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া আছে। কোম্পানি এটিকে 7,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারির সাথে পেশ করেছে। ফোনটি সত্যিই অনেক সুন্দর।

Xiaomi Redmi Note 10 Pro Max

শাওমি বিগত দিনে রেডমি নোট 10 প্রো ম‍্যাক্স এর ইন্ডিয়াতে লঞ্চ করেছে। এই ফোনটি নিজের অতুলনীয় ডিজাইন আর 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা এর জন্য অনেকটাই প্রশংসনীয়। এর সাথেই আপনি 8 জিবি পর্যন্ত র‍্যাম মেমরি পেয়ে যাবেন। কোম্পানি 6.6 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে যুক্ত আর পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াটের চার্জিং সুবিধা আছে। সবকিছু ভালো হ‌ওয়ার পরেও ফোনে 5জি নেই আর এই কমতিকে বড়ো এই জন‍্য‌ই মানা হবে কারণ এই রেঞ্জে শাওমি এর মী10আই পাওয়া যাবে আর সেটির মধ্যে আপনি 108 এমপির ক‍্যামেরা এর সাথে 5জি সাপোর্ট পেয়ে যাবেন।

Samsung Galaxy M51

এই শ্রেনীতে একটি নাম স‍্যামসাং গ‍্যালাক্সি এম51 এর‌ও আছে। এই ফোনটি‌ও অনেক ভালো। যদি 20-25 হাজার টাকা প্রাইসে সবচেয়ে বেস্ট ক‍্যামেরা ফোনের কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এম51 সবার উপরে আসে। 64 এমপির কোয়াড ক‍্যামেরা সেটাপ ছাড়া আপননি 32 এমপির দমদার সেল্ফিও পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লে অতুলনীয় হ‌ওয়ার সাথে প্রসেসিংও অনেক ভালো। ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সাথে কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 730 জি চিপসেট আর 7,000 এম‌এএইচ এর ব‍্যাটারি পেয়ে যাবেন। কিন্তু এতেও 5জি পাওয়া যাবে না আর এই কারনেই এটিও সুপার ফোন হতে পারেনি।

Realme X3 Super Zoom

30 হাজার টাকা প্রাইসে আরও একটি ফোন আছে যা নিজের স্পেসিফিকেশন্সের জন্য সুপার ফোন হতে পেরেছে কিন্তু 5জি এর কমতি এর জন্য এই ফোনটি বেস্ট ফোন হতে পারলো না। এই ফোনটি হল রিয়েলমি এক্স3 সুপার জুম। কোম্পানি এই ফোনটিকে কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে পেশ করেছে আর প্রসেসর অনেক শক্তিশালী। এর সাথেই 6.6 ইঞ্চির 120 হার্টজ এর রিফ্রেশ রেট এর স্ক্রিন দেওয়া আছে আর 8 জিবি এর র‍্যাম মেমরি উপলব্ধ থাকবে। এর সাথেই 64 এমপির কোয়াড ক‍্যামেরা 5 এক্স অপ্টিকাল জুমের সাথে আসে। সবকিছু ভালো হ‌ওয়া সত্ত্বেও 5 জি না থাকায় কমতি থেকে যায়।

Vivo V20

এই সিরিজেই আর একটি ফোন যার মধ্যে 5 জি এর কমতি অনেক বড়ো বলা যেতে পারে আর এটি হল ভিভোর ভি20 মডেল। কোম্পানি এটির বড়ো ভেরিয়েন্ট ভিভো ভি20 প্রো তে 5জি সাপোর্ট দিয়েছে। কিন্তু ভি20 তে আপনি সেটি পাবেন না। ফোনটি দেখতে খুবই সুন্দর আর 64 এমপির ট্রিপল ক‍্যামেরা সেটাপ আপনাকে ইম্প্রেস ও করবে। আবার 8জিবি র‍্যাম, ফাস্ট চার্জিং সাপোর্ট আর 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে এই ফোনের উপযোগিতা বাড়ায়। সবকিছু ভালো হ‌ওয়ার পরেও 5জি না থাকা এই ফোনকে পিছনে রেখে দেয়। তাছাড়া অফলাইন স্টোরের সুপার ফোন এটিকে বলা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5 টি দমদার ফোন, যা 5G হলে সুপার ফোন হিসেবে মানা হত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-phone-in-mid-segment-without-5g-galaxy-f62-redmi-note-10-pro-max-galaxy-m51-vivo-v20-realme-x3-super-zoom/feed/ 0
6000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M42, এতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-certification-with-6000mah-battery/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-certification-with-6000mah-battery/#respond Tue, 17 Nov 2020 13:51:00 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13302 লিক হল Samsung Galaxy M42

The post 6000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M42, এতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে যে কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন নিয়ে কাজ করছে যা Samsung Galaxy M42 নামে টেক মঞ্চে পেশ করা হবে। স‍্যামসাঙের পক্ষ থেকে এতদিন গ‍্যালাক্সি এম3…, গ‍্যালাক্সি এম5… নামযুক্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, কিন্তু এই প্রথম কোম্পানি গ‍্যালাক্সি এম4… নামসহ কোনো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স‍্যামসাং এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy M42 এর ব‍্যাপারে কোনো তথ্য জানায়নি কিন্তু এই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy M42 তে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

Samsung Galaxy M42 ফোনটি 3C সার্টিফিকেশন সাইট ও DEKRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। উভয় ওয়েবসাইটে ফোনটি EM-BM425ABY ব‍্যাটারী মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। লিস্টিঙের ফোনটিতে দেওয়া ব‍্যাটারীর রেটেড ক‍্যাপাসিটি 5,830 এম‌এএইচ বলা হয়েছে যার চার্জিং লিমিট ভোল্টেজ 4.43 ভোল্ট। এই সার্টিফিকেশন সামনে আসার পর স্পষ্ট মনে করা হচ্ছে Samsung Galaxy M42 ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে মার্কেটে পেশ করা হবে।

Samsung Galaxy M42 ফোনটি সম্পর্কে অন‍্যান‍্য রিপোর্টে বলা হয়েছিল এই ফোনটি SM-M425F মডেল নাম্বারসহ মার্কেটে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M42 তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এক‌ইভাবে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। লিক দেখে মনে করা হচ্ছে স‍্যামসাং তাদের এই আগামী স্মার্টফোনটি মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। Samsung Galaxy M42 ফোনটি কবে পেশ করা হতে পারে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

Samsung Galaxy M51

স‍্যামসাঙের কিছু দিন আগে লঞ্চ করা Samsung Galaxy M51 ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট দেওয়া হয়েছে। মার্কেটে Samsung Galaxy M51 ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 26,999 টাকা দামে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M51 এ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy M51 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 6000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M42, এতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-certification-with-6000mah-battery/feed/ 0
7,000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M51 এ পাওয়া যাচ্ছে 3,000 টাকার ছাড়, ফোন কেনার এটাই সুবর্ণ সুযোগ https://www.91mobiles.com/bengali/galaxy-m51-7000mah-battery-discount-offer-on-amazon-india-know-price/ https://www.91mobiles.com/bengali/galaxy-m51-7000mah-battery-discount-offer-on-amazon-india-know-price/#respond Wed, 04 Nov 2020 11:05:46 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13246 Samsung Galaxy M51 এ পাওয়া যাচ্ছে দারুণ অফার

The post 7,000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M51 এ পাওয়া যাচ্ছে 3,000 টাকার ছাড়, ফোন কেনার এটাই সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
উৎসবের মরশুমকে আরও খুশির ঝরে তুলতে Samsung তাদের বেশ কয়েকটি ফোনে আকর্ষণীয় ডিলস দিচ্ছে। এর মধ্যে অন‍্যতম হল কোম্পানির Galaxy M সিরিজের দুর্দান্ত স্মার্টফোন Samsung Galaxy M51 এর অফার। আকর্ষণীয় ছাড় ও দুর্দান্ত অফারের সঙ্গে ফোনটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে। Samsung Galaxy M51 ফোনটির দাম 24,999 টাকা, স‍্যামসাং একটি টুইট করে জানিয়েছে ফোনটি এখন মাত্র 19,499 টাকার বিনিময়ে কেনা যাবে। চলুন জানা যাক সম্পূর্ণ অফার সম্পর্কে।

ডিসকাউন্ট

Samsung Galaxy M51 ফোনটি কিনলে 3,000 টাকা ক‍্যাশব‍্যাক দেওয়া হচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট Amazon এর অফারে ফোনটি 22,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এছাড়াও 3,000 টাকার কার্ড ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

স্পেসিফিকেশন

Samsung Galaxy M51 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730G চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়‌।

ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে।

দুর্দান্ত রেয়ার ক‍্যামেরার পাশাপাশি Samsung Galaxy M51 এর ফ্রন্ট ক‍্যামেরাও যথেষ্ট উল্লেখযোগ্য। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে অবস্থিত পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে 32 মেগাপিক্সেলের Sony IMX616 সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক‍্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M51 এ 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5 ও ইউএসবি টাইপ সি।পোর্ট দেওয়া হয়েছে। এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh এর ব‍্যাটারী আছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার‌ও দেওয়া হয়েছে।

The post 7,000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M51 এ পাওয়া যাচ্ছে 3,000 টাকার ছাড়, ফোন কেনার এটাই সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/galaxy-m51-7000mah-battery-discount-offer-on-amazon-india-know-price/feed/ 0
শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/#respond Tue, 29 Sep 2020 14:34:04 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12644 আসতে চলেছে Samsung Galaxy M42 ও M12s 

The post শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং কিছু দিন আগে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy M51 পেশ করেছিল। এবার লিক ও রিপোর্টে বলা হচ্ছে সাউথ কোরিয়ার এই ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং শীঘ্রই ‘এম’ সিরিজে আরও নতুন ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। SamMobile এর ওয়েবসাইটের রিপোর্টে এই কথা জানা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি খুব তাড়াতাড়ি মার্কেটে Samsung Galaxy M42 ও M12s নামের ফোন পেশ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: 10 inch ডিসপ্লে ও 7040mAh ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab A7

রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী মাসগুলোর মধ‍্যে তাদের এম সিরিজে SM-M425F ও SM-M127F মডেল নাম্বারযুক্ত ফোন যোগ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানা গেছে SM-M425F (Samsung Galaxy M42) তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।

তবে রিপোর্টে SM-M127F মডেল নাম্বারের ফোনটি অর্থাৎ Samsung Galaxy M12s ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত Samsung Galaxy M42 ও M12s ফোনদুটি কবে লঞ্চ হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে আগামী দিনে এই ফোনদুটি সম্পর্কে আরও কিছু লিক পাওয়া যাবে, যা থেকে গ‍্যালাক্সি এম সিরিজের এই ফোনগুলি সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন: মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে

Samsung Galaxy M51

কোম্পানি তাদের Samsung Galaxy M51 ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান‌ ইউআইতে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M51 এ 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/feed/ 0
চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m51-render-image-video-leak-design-punch-hole-display-revealed-looks-like-galaxy-s10-lite-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m51-render-image-video-leak-design-punch-hole-display-revealed-looks-like-galaxy-s10-lite-in-bengali/#respond Wed, 25 Mar 2020 17:02:10 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11032 লিক হল Samsung Galaxy M51 এর রেন্ডার

The post চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung কিছু দিন আগে ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন Samsung Galaxy M21 লঞ্চ করেছিল। এই ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার মতো ফিচারযুক্ত এই ফোনটি কোম্পানির পক্ষ লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছিল। মার্কেটে Samsung Galaxy M21 চলে আসার পর এবার এই সিরিজের একটি নতুন ফোন Samsung Galaxy M51 সম্পর্কে জানা গেছে। মিডিয়া রিপোর্টে শেয়ার করা এই ফোনটির ফোটো থেকে এর লুক ও ডিজাইনের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

আরও পড়ুন: Vivo এর ঘোষণা: থেমে গেল Vivo V19 এর লঞ্চ, স্মার্টফোনের পরিবর্তে তৈরি করবে মাস্ক এবং করবে করোনা প্রতিরোধে সাহায্য

প্রসঙ্গত মনে করিয়ে দিই কিছু দিন আগে আমরাও Samsung Galaxy M51 সম্পর্কে এক্সক্লুসিভ রিপোর্ট পেশ করেছিলাম। আমরা জানিয়েছিলাম ভারতের নয়ডায় অবস্থিত ফ‍্যাক্টরীতে এই ফোন তৈরি করা হবে এবং এদেশে SM-M515 মডেল নাম্বারের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হবে। এবার আনলিকসের পক্ষ থেকে Samsung Galaxy M51 এর রেন্ডার ভিডিও ও ফোটো শেয়ার করা হয়েছে। Samsung Galaxy M51 ফোনটির লুক সম্পর্কে বলা হচ্ছে এই ফোনটি অনেকটা কোম্পানির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S10 Lite এর মতো দেখতে হবে।

Samsung Galaxy M51

ভিডিওতে দেখা গেছে Samsung Galaxy M51 ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের তিনদিক সম্পূর্ণভাবে সাইড প‍্যানেলের সঙ্গে মিলিত তবে নিচের দিকে একটু বেশি চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এর মধ্যেই ফোনের সেলফি ক‍্যামেরা অবস্থিত। Samsung Galaxy M51 ফোনটির ব‍্যাক প‍্যানেল যথেষ্ট শাইনি এবং এটি গ্লাস বডি দিয়ে তৈরি হতে পারে।

আরও পড়ুন: Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে

Samsung Galaxy M51 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের মধ্যে ডানদিকে ভার্টিক‍্যাল শেপে পরপর তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরগুলির বাঁদিকে ফ্ল‍্যাশ লাঈট দেওয়া হয়েছে এবং এর নিচে সেন্সর ও পিক্সেল ডিটেইলস লেখা আছে। Samsung Galaxy M51 এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর চারকোনা শেপের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Samsung এর ব্র‍্যান্ডিং আছে।

Samsung Galaxy M51 ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে এবং এর নিচে পাওয়ার বাটন অবস্থিত। এক‌ইভাবে ফোনটির বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। Samsung Galaxy M51 এর ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ভিডিওতে দেখা গেছে এই ইউএসবি পোর্টের ডানদিকে স্পীকার গ্ৰিল আছে ও বাঁদিকে খালি।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A31

Samsung Galaxy M21 

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M21 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এক‌ইভাবে এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কোম্পানি তাদের Samsung Galaxy M21 ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,499 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 15,499 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে আমাজন ইন্ডিয়া থেকে ফোনটি Midnight Blue ও Raven Black কালার ভেরিয়েন্টে কেনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m51-render-image-video-leak-design-punch-hole-display-revealed-looks-like-galaxy-s10-lite-in-bengali/feed/ 0