Samsung Galaxy Quantum 7 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 28 Aug 2026 08:34:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Samsung Galaxy Quantum 7 স্মার্টফোন, জেনে নিন 50MP OIS ক্যামেরা এবং 6 বছর ওএস আপডেট সহ এই ফোনের দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-quantum-7-launched-in-south-korea-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-quantum-7-launched-in-south-korea-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 28 Aug 2026 09:13:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82383 দক্ষিণ কোরিয়াতে লঞ্চ হল Samsung Galaxy Quantum 7

The post লঞ্চ হল Samsung Galaxy Quantum 7 স্মার্টফোন, জেনে নিন 50MP OIS ক্যামেরা এবং 6 বছর ওএস আপডেট সহ এই ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung দক্ষিণ কোরিয়াতে তাদের Galaxy Quantum সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Samsung Galaxy Quantum 7 নামে পেশ করা হয়েছে। শুরুতেই জানিয়ে রাখি এটি একটি কেরিয়ার এক্সক্লুসিভ স্মার্টফোন। এই ফোনে সিকিউরিটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে 6 বছর পর্যন্ত OS আপডেট উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Quantum 7 ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy Quantum 7 ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Exynos 1680 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Quantum 7 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা Super HDR সাপোর্ট করে।

Samsung Galaxy Quantum 7 ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দুই দিন পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। তবে স্যামসং ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে কিছু জানায়নি।

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Quantum 7 ফোনে সুন্দর ইমেজ প্রসেসিং এবং 1.0μm বড় পিক্সেল দেওয়া হয়েছে। এর ফলে কম আলোতেও দারুণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে এই ফোনে সার্কেল টু সার্চ, AI-পাওয়ার্ড ইরেজার, বেস্ট ফেস এবং এডিট সাজেশন ফিচার যোগ করা হয়েছে।

Samsung Galaxy Quantum 7 ফোনটি Android বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ দীর্ঘ দিন পর্যন্ত স্মার্টফোন ইউজারদের জন্য ফোনটি সুন্দর বিকল্প।

সিকিউরিটির জন্য Samsung Galaxy Quantum 7 ফোনে Samsung Knox Vault রয়েছে। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে USB Type-C পোর্ট রয়েছে।

Samsung Galaxy Quantum 7 ফোনের দাম এবং সেল

দক্ষিণ কোরিয়াতে Samsung Galaxy Quantum 7 ফোনের দাম রাখা হয়েছে KRW 717,200, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 49,602 টাকার কাছাকাছি। এই ফোনটি Awesome Gray, Awesome Ice Blue এবং Awesome Lilac কালার অপশনে পেশ করা হয়েছে।

জানিয়ে রাখি ভারতে Samsung Galaxy Quantum 7 ফোনটি লঞ্চ করা হবে না। ভারতের বাজারে উপস্থিত Samsung Galaxy A57 5G, Motorola Edge 70 বা realme 15 Pro 5G ফোনগুলি কেনা যেতে পারে।

The post লঞ্চ হল Samsung Galaxy Quantum 7 স্মার্টফোন, জেনে নিন 50MP OIS ক্যামেরা এবং 6 বছর ওএস আপডেট সহ এই ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-quantum-7-launched-in-south-korea-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0