Samsung Galaxy S10 X - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Nov 2018 14:58:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-real-image-with-camera-hole-design-5g-12gb-ram-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-real-image-with-camera-hole-design-5g-12gb-ram-in-bengali/#respond Fri, 02 Nov 2018 14:58:12 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2555 স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 চারটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে আগামী বছর মার্চ মাসে

The post স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 টেক জগতে সব সময় সমালোচিত হয়ে চলেছে। যখন থেকে জানা গেছে গ‍্যালাক্সি এস10 এ স‍্যামসাং 12 জিবি র‍্যাম ও 5জি সাপোর্টের সঙ্গে পেশ করবে সেদিন থেকে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পর্কে প্রকাশ পাওয়া প্রতিটি খবর অত্যন্ত মনোযোগ সহকারে পড়া হচ্ছে। এই সপ্তাহেই জানা গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পূর্ণ বেজল লেস হবে এবং এতে কোনো নচ পর্যন্ত থাকবে না। এবং আজ গ‍্যালাক্সি এস10 এর ফোটো সামনে এসেছে।

অবশেষে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো সামনে এসে গেছে। গ‍্যালাক্সি এস10 এর রিয়েল ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এই ফোটোটি শুধুমাত্র স‍্যামসাঙের আগামী ডিভাইস গ‍্যালাক্সি এস10 এর ফোটো বলে ভাইরাল হয়নি, বরং এটি ছড়িয়ে পড়ার অন‍্যতম বড় কারণ এর সবচেয়ে বিশেষ ও অন‍্য ধরনের ডিসপ্লে ডিজাইন। এতদিন ওয়াটারড্রপ, ডিউড্রপ ও হ‍্যালো নচের প্রচলন হয়ে আসলেও গ‍্যালাক্সি এস10 এ কোনো নচ নেই। এই ফোনে ক‍্যামেরা হোল দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা হোল বডিতে দেওয়া নেই বরং ডিসপ্লের মধ্যে দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর এই ফোটো টিপস্টার বেন জেস্কিন তার টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন। এই ফোটোয় ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। গ‍্যালাক্সি এস10 এর তিন দিক সম্পূর্ণ বেজল লেস। এই ফোনে কোনো নচ দেওয়া হয়নি। ফোনের সেলফি ক‍্যামেরা ডিসপ্লের ভেতর দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপর দিকে হাল্কা স্পট আছে যেখানে ক‍্যামেরা সেন্সর আছে। এই ক‍্যামেরা হোল ফোন বডিতে দেওয়া হয়নি, এই হোলের চারদিকে ডিসপ্লের স্ক্রিন দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ডানদিকের প‍্যানেলে বিক্সবীর শর্টকাট কী আছে। গ‍্যালাক্সি এস10 এর দুটি কোণে কার্ভড এজ ডিসপ্লে আছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 যে ধরনের ডিজাইনের সঙ্গে পেশ করা হবে সেরকম ডিজাইন আজ পর্যন্ত কোনো কোম্পানি বা ব্র‍্যান্ডের ফোনে দেখা যায়নি। শোনা যাচ্ছে গ‍্যালাক্সি এস10 এর চারটি মডেল পেশ করা হতে পারে যা গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10 প্লাস, গ‍্যালাক্সি এস10 এক্স ও গ‍্যালাক্সি এস10এস 5জি নামে লঞ্চ করা হবে।

লিক থেকে জানা গেছে গ‍্যালাক্সি এস10 প্লাসে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং গ‍্যালাক্সি এস10 মডেলটি 4 জিবি র‍্যামের সঙ্গে টেক জগতে পেশ করা হবে। একটি নতুন লিকে বলা হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস সিরিজের এই নতুন স্মার্টফোন আগামী বছর মার্চ মাসে লঞ্চ করা হবে। কোম্পানি মার্চ, 2019 এ গ‍্যালাক্সি এস10 সিরিজ টেক মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে যা গ্লোবাল লঞ্চের কিছু দিনের মধ্যেই ভারতে পেশ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটোগ্ৰাফি সেগমেন্ট সম্পর্কিত একটি লিক আগেই জানা গেছে। এই লিকে বলা হয়েছে গ‍্যালাক্সি এস10 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা 12 মেগাপিক্সেলের হবে এবং তা এফ/1.5 ও এফ/2.4 এর ডুয়েল অ্যাপার্চারযুক্ত হবে। সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর‌ এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের হবে এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর‌ 13 মেগাপিক্সেলের হবে যা এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হবে। গ‍্যালাক্সি এস10 এর এই ক‍্যামেরা সেট‌আপ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত হবে যা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক‍্যাপচার করতে সক্ষম।

লিকে আরও বলা হয়েছে কোম্পানি এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট বা এক্সিনোস 9820 চিপসেটের সঙ্গে পেশ করতে পারে। এই ফোনে 7 ন‍্যানোমিটারের ফেব্রিকেশনযুক্ত বেশি শক্তিশালী প্রসেসর হতে পারে যা কম পাওয়ার খরচের জন্য পরিচিত। তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর মতো গ‍্যালাক্সি এস10 এও 4,000 এমএএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করতে পারে।

The post স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-real-image-with-camera-hole-design-5g-12gb-ram-in-bengali/feed/ 0
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে, 5জি স্পীডে চলবে ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-x-5g-s10-x-and-s10-plus-with-12gb-ram-5g-support-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-x-5g-s10-x-and-s10-plus-with-12gb-ram-5g-support-in-bengali/#respond Fri, 26 Oct 2018 14:37:29 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2277 আগামী বছর মার্চ স‍্যামসাং গ‍্যালাক্সি এস10

The post বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে, 5জি স্পীডে চলবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি স‍্যামসাং বয়সের দিক থেকে যত পু্রোনো হচ্ছে টেকনোলজির দিক থেকে ততই অ্যাডভান্স হচ্ছে। প্রতি বছর স‍্যামসাং কম সে কম এমন একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন পেশ করে যা অন‍্যান‍্য ব্র‍্যান্ডের জন্য আইডল হয়ে যায়। এবছর স‍্যামসাং গ‍্যালাক্সি এস9 স্মার্টফোন লঞ্চ করে ক‍্যামেরা ও প্রসেসিঙের দিক থেকে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এবার স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এস10 এর স্মার্টফোন টেকনিক আরও উন্নত করতে চলেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পর্কে একটি নতুন লিক থেকে জানা গেছে এই ফোনে 12 জিবি র‍্যাম দেওয়া হবে এবং এতে 5জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পর্কে এই লেটেস্ট লিক বিখ্যাত টিপস্টার স্ল‍্যাশলিক ইন্টারনেটে শেয়ার করেছে। এই লিক থেকে জানা গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ফোনটিতে কোম্পানি 12 জিবি র‍্যামসহ লঞ্চ করবে। গ‍্যালাক্সি এস সিরিজের এই আগামী ফোনটি গ‍্যালাক্সি এস10 এক্স 5জি নামে লঞ্চ করা হবে। এই ফোনটির নাম থেকে জানা যায় এই ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে মার্কেটে লঞ্চ করা হবে।

কোম্পানি গ‍্যালাক্সি এস10 ফোনটির চারটি মডেল পেশ করবে। এই মডেলগুলির নাম যথাক্রমে গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10 প্লাস, গ‍্যালাক্সি এস10 এক্স ও গ‍্যালাক্সি এস10 এক্স 5জি রাখা হবে। এই চারটি মডেলের মধ্যে গ‍্যালাক্সি এস10 এক্স 5জি সবচেয়ে অ্যাডভান্স হবে। এই মডেলে 12 জিবি র‍্যাম দেওয়া হবে। অন‍্যান‍্য মডেলগুলির মধ্যে গ‍্যালাক্সি এস10 এক্স ফোনটিতে কোম্পানি 8 জিবি র‍্যাম যোগ করবে।

স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এস10 প্লাসে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং গ‍্যালাক্সি এস10 মডেলে 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে। নতুন লিকে বলা হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস সিরিজের আগামী স্মার্টফোন আগামী বছর মার্চ মাসে লঞ্চ করবে। কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সিরিজ মার্চ,।2019 মাসে টেক মার্কেটে অফিসিয়ালি পেশ করবে যা গ্লোবাল মঞ্চের কিছু সময় পরেই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে এর আগেও লিক সামনে এসেছে। এই লিক থেকে জানা গেছে গ‍্যালাক্সি এস10 সিরিজের ফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত হবে। ফোনটির প্রাইমারি রেয়ার ক‍্যামেরা 12 মেগাপিক্সেলের হবে যা এফ/1.5 ও এফ/2.4 এর ডুয়েল অ্যাপার্চারযুক্ত হবে। সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের হবে এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর 13 মেগাপিক্সেলের এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হবে। গ‍্যালাক্সি এস10 এর এই ক‍্যামেরা সেট‌‌আপ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত হবে যা 123 ডিগ্রী ফিল্ড অফ ভিউ ক‍্যাপচার করতে সক্ষম হবে।

The post বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে, 5জি স্পীডে চলবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s10-x-5g-s10-x-and-s10-plus-with-12gb-ram-5g-support-in-bengali/feed/ 0