Samsung Galaxy S20 Ultra - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 14 Jan 2021 06:51:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/#respond Wed, 13 Jan 2021 14:46:58 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13856 কমে গেল Samsung Galaxy S20 সিরিজের দাম

The post 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং আগামীকাল টেক জগতে তাদের ‘গ‍্যালাক্সি এস21’ সিরিজ পেশ করতে চলেছে যা ভারতেও সেল করা হবে। মার্কেটে এই নতুন সিরিজ আনার আগে কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী কোম্পানির বর্তমান ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজের সবকটি স্মার্টফোন অর্থাৎ Samsung Galaxy S20, Samsung Galaxy S20 Plus এবং Samsung Galaxy S20 Ultra এর দামে 15,000 টাকারও বেশি ছাড় পাওয়া যাচ্ছে।

পাওয়া যাচ্ছে অভাবনীয় ছাড়

কোম্পানির অফার অনুযায়ী তাদের Samsung Galaxy S20 Plus ফোনটির দামে সোজা 15,991 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম আগে 72,990 টাকা ছিল, অফারে ফোনটি এখন 56,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এক‌ইভাবে 86,990 টাকা দামের এই সিরিজের সবচেয়ে বড় ফোন Samsung Galaxy S20 Ultra ফোনটি 10,000 টাকা ছাড়ের সঙ্গে 76,900 টাকা দামে বেচা হচ্ছে। এছাড়া 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ সিরিজের সবচেয়ে ছোট ফোন Samsung Galaxy S20 এর দামেও 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে, ফলে 59,499 টাকা দামের ফোন 49,999 টাকা দামে কেনা যাবে।

কিভাবে পাবেন সুবিধা?

স‍্যামসাং এই নতুন অফার বিশেষভাবে অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য পেশ করেছে। অর্থাৎ স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের এই ফোন তিনটি অফলাইন রিটেইল স্টোরে কম দামে সেল করা হবে। কোম্পানি এই স্পেশাল অফার আগামী 31 জানুয়ারি পর্যন্ত একটি লিমিটেড পিরিয়ড অফার হিসেবে পেশ করেছে। এই সিরিজের ফোন কেনার কথা যদি আপনিও কখনও ভেবে থাকেন তবে এটিই সুবর্ণ সুযোগ।

Samsung Galaxy S21 সিরিজ

এই সিরিজে Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus ও Samsung Galaxy S21 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। স‍্যামসাং ইন্ডিয়া এই গ্লোবাল ইভেন্টের সঙ্গে সঙ্গেই ভারতেও এই সিরিজ লঞ্চ করবে। Samsung Galaxy S21 লঞ্চের জন্য ‘গ‍্যালাক্সি আনপ‍্যাকড’ ইভেন্ট আগামীকাল 14 জানুয়ারি রাত 8টায় শুরু হবে। এই ইভেন্ট বিদেশে আয়োজিত হলেও যে কোনো দেশ থেকেই এটি লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই আগামীকাল ভারতে Samsung Galaxy S21 আসবে।

লঞ্চ ইভেন্ট স‍্যামসাং ইন্ডিয়ার ইউটিউব চ‍্যানেলে লাইভ দেখা যাবে। এছাড়া কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম, স‍্যামসাং ডট কম ও স‍্যামসাং নিউজরুম ইন্ডিয়াতে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। জানিয়ে রাখি এই ইভেন্ট চলাকালীন দর্শকদের কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে Samsung Galaxy S21 সিরিজ ছাড়া আরও 21টি আকর্ষণীয় স‍্যামসাং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/feed/ 0
জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/#respond Tue, 18 Feb 2020 15:07:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10419 শুরু হল Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিং

The post জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং কিছু দিন আগে ভারতে Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra ফোন লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনগুলির প্রিবুকিং শুরু হয়ে গেছে। প্রিবুকিঙের সঙ্গে সঙ্গে ভারতে ফোনগুলির দাম সম্পর্কেও জানা গেছে। এই সিরিজের ফোন তিনটি প্রিবুক করালে গ্ৰাহকরা কিছু আকর্ষণীয় অফার‌ও পাবেন। চলুন জেনে নেওয়া যাক স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলির দাম ও প্রিবুকিং অফার সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর দাম

ভারতে স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 ফোনটির দাম 66,999 টাকা হবে। এক‌ইভাবে গ‍্যালাক্সি এস20+ এর দাম 73,999 টাকা থেকে শুরু হবে এবং গ‍্যালাক্সি এস20 আল্ট্রা ফোনটির প্রাথমিক দাম 92,999 টাকা হবে। গ্ৰাহকরা এই তিনটি ফোন স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনগুলি প্রিবুক করলে গ্ৰাহকরা আগামী 6 মার্চ থেকে গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলি পাবেন।

অফার

স‍্যামসাং এই সিরিজের ফোনগুলি বুক করলে গ্ৰাহকদের জন্য বিশেষ অফার পেশ করেছে। Galaxy S20 ফোনটি প্রিবুক করলে গ্ৰাহকদের Galaxy Buds+ ট্রু ওয়ারলেস ইয়ার বাডস মাত্র 2,999 টাকার বিনিময়ে কেনা যাবে এবং স‍্যামসাং কেয়ার+ এর সাবস্ক্রিপশন 1,999 টাকা দামে পাওয়া যাবে। এক‌ইভাবে Galaxy S20+ এবং Galaxy S20 Ultra প্রিবুক করলে গ্ৰাহকরা গ‍্যালাক্সি বাডস+ ট্রু ওয়ারলেস ইয়ারবাডস ও স‍্যামসাং কেয়ার+ সাবস্ক্রিপশন 1,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

আরও পড়ুন: স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হল Honor 9X Lite, এতে থাকবে 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা, 4 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম

প্রসঙ্গত জানিয়ে রাখি Samsung Care+ এক ধরনের অ্যাক্সিডেন্টাল ও লিকুইড ড‍্যামেজ প্রোটেকশন প্ল‍্যান, যা ফোনটি ক্ষতিগ্রস্ত হলে সারাইয়ের খরচের থেকে গ্রাহককে বাঁচায়। এই সাবস্ক্রিপশন এক বছরের জন্য কার্যকর। 

আরও আছে, ইউজারদের অফার হিসেবে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডি য়া গ্ৰাহকদের জন‍্য‌ও স‍্যামসাং অফার পেশ করেছে। এই অফারে ডবল ডেটা ও এক বছরের আনলিমিটেড সার্ভিসের অফার পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/feed/ 0