Samsung Galaxy S20 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 23 Nov 2021 17:54:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Amazon থেকে কেনা Samsung Galaxy S20+ স্মার্টফোন‌কে ব্লক করল Flipkart, অনলাইন শপিঙের ইতিহাসে প্রথম ঘটল এই ধরনের স্ক‍্যাম https://www.91mobiles.com/bengali/online-shopping-scam-flipkart-blocked-the-samsung-galaxy-s20-bought-from-amazon/ https://www.91mobiles.com/bengali/online-shopping-scam-flipkart-blocked-the-samsung-galaxy-s20-bought-from-amazon/#respond Fri, 19 Nov 2021 03:48:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19503 Amazon থেকে কেনা স্মার্টফোনে ধরা পড়লো ফ্লিপকার্টের স্ক‍্যাম

The post Amazon থেকে কেনা Samsung Galaxy S20+ স্মার্টফোন‌কে ব্লক করল Flipkart, অনলাইন শপিঙের ইতিহাসে প্রথম ঘটল এই ধরনের স্ক‍্যাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ই-কমার্স ওয়েবসাইট যেমন ফ্লিপকার্ট এবং আমাজন গ্রাহকদের বহু রকমের সুবিধা দিয়ে থাকে। কিন্তু কিছু সময়ে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম গুলির সম্পর্কে এমন ঘটনা শোনা যায় যেখানে তাদের উপরে করা বিশ্বাসে প্রশ্ন ওঠে। বহু সময় আমরা শুনেছি যে ইউজাররা iPhone ক্রয় করেন কিন্তু তারা সাবান পায়। কিন্তু এইবারে অনলাইন শপিং প্ল‍্যাটফর্মের এমন স্ক‍্যাম সামনে এসেছে যা কখনো কেউ শোনেনি। একজন গ্রাহক আমাজন থেকে স্মার্টফোন কেনেন, তার কয়েক মাস বাদে তার কাছে Flipkart থেকে নোটিফিকেশন আসে যে টাকা না দেওয়ার কারনে তার ফোনটিকে ব্লক করা হয়েছে। আজকে আমরা এই ঘটনায সম্পর্কে আপনাকে জানাবো।

টুইটার ইউজার @JBhattacharji জানিয়েছেন যে তিনি আমাজন ইন্ডিয়া থেকে Samsung Galaxy S20+ স্মার্টফোন কিনেছিলেন। আমাজনে এই স্মার্টফোনটিকে Divine India নামক এক সেলার বিক্রি করেছিলেন। ইউজার এই স্মার্টফোনটিকে গত বছর নভেম্বর মাসে 57,449 টাকা দামে কিনেছিলেন। এখন ঠিক 12 মাস পরে ইউজারের কাছে ফ্লিপকার্ট থেকে নোটিফিকেশন আসে যে ফোনটির বাকি টাকা দিয়ে দেওয়ার জন্য নাহলে নিজের স্মার্টফোনটিকে আপগ্রেড করুন। এর সাথেই ফ্লিপকার্টের পক্ষ থেকে ইউজারকে সতর্ক করা হয় যে বাকি টাকা না মিটিয়ে দিলে তার ফোনটিকে ব্লক করে দেওয়া হবে।

এর পরে গ্রাহক জানতে পারেন যে আমাজনের সেলার Divine India স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে Flipkart এর Smart Upgrade Plan এর মাধ্যমে ক্রয় করেছিলেন। এর পরে সেই সেলার ফোনটিকে Amazon এ বিক্রি করে দিয়েছিলেন। গ্রাহক জানিয়েছেন যে এই।ঘটনায় ফ্লিপকার্ট তার সাহায্য করতে পারবে জানিয়ে দিয়েছে। কিন্তু এখনো আমাজন কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

কি এই Flipkart Smart Upgrade plan?

Smart Upgrade plan এর মাধ্যমে Flipkart গ্রাহকদের 70 শতাংশ পেমেন্ট করে স্মার্টফোন কেনার সুযোগ করে দেয়। এর পরে ইউজারকে 12 মাসে বাকি 30 শতাংশ অথবা স্মার্টফোনটি‌কে আপগ্রেড করার অপশন দেয়। যদি ইউজার আপগ্রেড করার অপশনটি বেছে নেয় তাহলে তার পুরোনো স্মার্টফোনটির ভ‍্যালু 30 শতাংশ বেশি হিসেব করা হয়।

উদাহরণ স্বরূপ যদি কোনো ইউজার ফ্লিপকার্ট থেকে স্মার্ট আপগ্রেড প্ল‍্যানের মাধ্যমে 81,999 টাকায় স্মার্টফোন ক্রয় করেন তাহলে তাকে ফোনটির 70% দাম প্রায় 57,399 টাকা দিতে হবে। এর 12 মাস পরে স্মার্টফোনের বাকি 24,699 টাকা দিতে হবে। অথবা 24,699 টাকার বেশি টাকা দিয়ে গ্রাহককে স্মার্টফোনের আপগ্রেড করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon থেকে কেনা Samsung Galaxy S20+ স্মার্টফোন‌কে ব্লক করল Flipkart, অনলাইন শপিঙের ইতিহাসে প্রথম ঘটল এই ধরনের স্ক‍্যাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-shopping-scam-flipkart-blocked-the-samsung-galaxy-s20-bought-from-amazon/feed/ 0
15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/#respond Wed, 13 Jan 2021 14:46:58 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13856 কমে গেল Samsung Galaxy S20 সিরিজের দাম

The post 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং আগামীকাল টেক জগতে তাদের ‘গ‍্যালাক্সি এস21’ সিরিজ পেশ করতে চলেছে যা ভারতেও সেল করা হবে। মার্কেটে এই নতুন সিরিজ আনার আগে কোম্পানি তাদের ফ‍্যানদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী কোম্পানির বর্তমান ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজের সবকটি স্মার্টফোন অর্থাৎ Samsung Galaxy S20, Samsung Galaxy S20 Plus এবং Samsung Galaxy S20 Ultra এর দামে 15,000 টাকারও বেশি ছাড় পাওয়া যাচ্ছে।

পাওয়া যাচ্ছে অভাবনীয় ছাড়

কোম্পানির অফার অনুযায়ী তাদের Samsung Galaxy S20 Plus ফোনটির দামে সোজা 15,991 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম আগে 72,990 টাকা ছিল, অফারে ফোনটি এখন 56,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এক‌ইভাবে 86,990 টাকা দামের এই সিরিজের সবচেয়ে বড় ফোন Samsung Galaxy S20 Ultra ফোনটি 10,000 টাকা ছাড়ের সঙ্গে 76,900 টাকা দামে বেচা হচ্ছে। এছাড়া 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ সিরিজের সবচেয়ে ছোট ফোন Samsung Galaxy S20 এর দামেও 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে, ফলে 59,499 টাকা দামের ফোন 49,999 টাকা দামে কেনা যাবে।

কিভাবে পাবেন সুবিধা?

স‍্যামসাং এই নতুন অফার বিশেষভাবে অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য পেশ করেছে। অর্থাৎ স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের এই ফোন তিনটি অফলাইন রিটেইল স্টোরে কম দামে সেল করা হবে। কোম্পানি এই স্পেশাল অফার আগামী 31 জানুয়ারি পর্যন্ত একটি লিমিটেড পিরিয়ড অফার হিসেবে পেশ করেছে। এই সিরিজের ফোন কেনার কথা যদি আপনিও কখনও ভেবে থাকেন তবে এটিই সুবর্ণ সুযোগ।

Samsung Galaxy S21 সিরিজ

এই সিরিজে Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus ও Samsung Galaxy S21 Ultra স্মার্টফোন পেশ করা হতে পারে। স‍্যামসাং ইন্ডিয়া এই গ্লোবাল ইভেন্টের সঙ্গে সঙ্গেই ভারতেও এই সিরিজ লঞ্চ করবে। Samsung Galaxy S21 লঞ্চের জন্য ‘গ‍্যালাক্সি আনপ‍্যাকড’ ইভেন্ট আগামীকাল 14 জানুয়ারি রাত 8টায় শুরু হবে। এই ইভেন্ট বিদেশে আয়োজিত হলেও যে কোনো দেশ থেকেই এটি লাইভ স্ট্রীমিঙের মাধ্যমে দেখা যাবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই আগামীকাল ভারতে Samsung Galaxy S21 আসবে।

লঞ্চ ইভেন্ট স‍্যামসাং ইন্ডিয়ার ইউটিউব চ‍্যানেলে লাইভ দেখা যাবে। এছাড়া কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম, স‍্যামসাং ডট কম ও স‍্যামসাং নিউজরুম ইন্ডিয়াতে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। জানিয়ে রাখি এই ইভেন্ট চলাকালীন দর্শকদের কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে Samsung Galaxy S21 সিরিজ ছাড়া আরও 21টি আকর্ষণীয় স‍্যামসাং স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 15,991 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S20 সিরিজের স্মার্টফোন, জেনে নিন কবে, কোথায় এবং কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-ultra-price-cut-india-offer-sale/feed/ 0
জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/#respond Tue, 18 Feb 2020 15:07:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10419 শুরু হল Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিং

The post জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং কিছু দিন আগে ভারতে Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra ফোন লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনগুলির প্রিবুকিং শুরু হয়ে গেছে। প্রিবুকিঙের সঙ্গে সঙ্গে ভারতে ফোনগুলির দাম সম্পর্কেও জানা গেছে। এই সিরিজের ফোন তিনটি প্রিবুক করালে গ্ৰাহকরা কিছু আকর্ষণীয় অফার‌ও পাবেন। চলুন জেনে নেওয়া যাক স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলির দাম ও প্রিবুকিং অফার সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর দাম

ভারতে স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 ফোনটির দাম 66,999 টাকা হবে। এক‌ইভাবে গ‍্যালাক্সি এস20+ এর দাম 73,999 টাকা থেকে শুরু হবে এবং গ‍্যালাক্সি এস20 আল্ট্রা ফোনটির প্রাথমিক দাম 92,999 টাকা হবে। গ্ৰাহকরা এই তিনটি ফোন স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনগুলি প্রিবুক করলে গ্ৰাহকরা আগামী 6 মার্চ থেকে গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলি পাবেন।

অফার

স‍্যামসাং এই সিরিজের ফোনগুলি বুক করলে গ্ৰাহকদের জন্য বিশেষ অফার পেশ করেছে। Galaxy S20 ফোনটি প্রিবুক করলে গ্ৰাহকদের Galaxy Buds+ ট্রু ওয়ারলেস ইয়ার বাডস মাত্র 2,999 টাকার বিনিময়ে কেনা যাবে এবং স‍্যামসাং কেয়ার+ এর সাবস্ক্রিপশন 1,999 টাকা দামে পাওয়া যাবে। এক‌ইভাবে Galaxy S20+ এবং Galaxy S20 Ultra প্রিবুক করলে গ্ৰাহকরা গ‍্যালাক্সি বাডস+ ট্রু ওয়ারলেস ইয়ারবাডস ও স‍্যামসাং কেয়ার+ সাবস্ক্রিপশন 1,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

আরও পড়ুন: স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হল Honor 9X Lite, এতে থাকবে 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা, 4 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম

প্রসঙ্গত জানিয়ে রাখি Samsung Care+ এক ধরনের অ্যাক্সিডেন্টাল ও লিকুইড ড‍্যামেজ প্রোটেকশন প্ল‍্যান, যা ফোনটি ক্ষতিগ্রস্ত হলে সারাইয়ের খরচের থেকে গ্রাহককে বাঁচায়। এই সাবস্ক্রিপশন এক বছরের জন্য কার্যকর। 

আরও আছে, ইউজারদের অফার হিসেবে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডি য়া গ্ৰাহকদের জন‍্য‌ও স‍্যামসাং অফার পেশ করেছে। এই অফারে ডবল ডেটা ও এক বছরের আনলিমিটেড সার্ভিসের অফার পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-series-india-prices-announced-pre-booking-starts-in-bengali/feed/ 0
লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-launched-with-5g-support-full-specifications-price-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-launched-with-5g-support-full-specifications-price-and-features-in-bengali/#respond Thu, 13 Feb 2020 10:24:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10374 লঞ্চ হল Samsung Galaxy S20 এবং  Samsung Galaxy S20 Plus 

The post লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কিছু দিনের কানাঘুষো শেষ করে স‍্যামসাং অফিসিয়ালি তাদের নতুন গ‍্যালাক্সি এস20 সিরিজ লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাং তাদের সান ফ্রান্সিসকোয় আয়োজিত ইভেন্টের মঞ্চে Samsung Galaxy S20, Samsung Galaxy S20 Plus এবং Samsung Galaxy S20 Ultra নামে তিনটি ফোন লঞ্চ করেছে। কোম্পানি এই তিনটি ফোন‌ই 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে যা 4G LTE সাপোর্ট করে। খুব তাড়াতাড়ি এই তিনটি ফোন ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী মার্চ মাসেই এই ফোন তিনটি ভারতে আসবে। চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus সম্পর্কে।

আরও পড়ুন: Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ

Samsung Galaxy S20 

Samsung Galaxy S20 ফোনটি গ্লস বডির সঙ্গে পেশ করা হয়েছে যা অত্যন্ত প্রিমিয়াম অনুভূতি দিতে সক্ষম। এই ফোনে 6.2 ইঞ্চির কোয়াড এইচডি+ এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে যা 3200 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই প্রথম কোম্পানি তাদের ফোনে 120 হার্টস রিফ্রেশরেট ব‍্যবহার করেছে যা স্মুথ অ্যানিমেশনের সঙ্গে অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দেয়। Samsung Galaxy S20 ফোনটি ওয়ান ইউআই লেয়ারিং এর সঙ্গে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আন্তর্জাতিক স্তরে ফোনটি দুটি প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। তবে ভারতে ফোনটির 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সিনস 910 চিপসেট ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 ফোনটির দুটি মডেল পেশ করা হয়েছে। ফোনটির 5জি মডেলে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির 4জি মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির দিক থেকে স‍্যামসাঙের এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। Samsung Galaxy S20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফোটো। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কোম্পানি এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের একটি সেন্সর হিসেবে ব‍্যবহার করেছে। এই সেন্সরটিও একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটি সুপার স্পীড ডুয়েল পিক্সেল ফিচারযুক্ত। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S20 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

সিকিউরিটির জন্য Samsung Galaxy S20 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে এটি 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 ফোনটি Cosmic Grey, Cloud Blue এবং Cloud Pink কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

Samsung Galaxy S20 Plus 

ডিজাইনের দিক থেকে এই ফোনটি Samsung Galaxy S20 এর মতোই। তবে স্পেসিফিকেশনের দিক থেকে Samsung Galaxy S20 Plus এগিয়ে রয়েছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং দুই দিকে কার্ভড। এই ফোনে 3200 × 1400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে। এতে কোয়াড এইচডি+ এমোলেড 2এক্স ইনফিনিটি ও ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে যা এইচডিআর 10+ সার্টিফাইড এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। Samsung Galaxy S20 Plus অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়ান ইউআইয়ের লেয়ারিং আছে। এই ফোনে মাইক্রোসফট অ্যাপস ছাড়াও ডেক্সের মতো দুর্দান্ত ফিচার আছে। 

গ‍্যালাক্সি এস20 এর মতোই এই ফোনটিও 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সিনস 910 চিপসেটে রান করে। এতে 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের তিনটি 5জি ভেরিয়েন্ট আছে যা 12 জিবি র‍্যামের সঙ্গে 512 জিবি মেমরি, 12 জিবি র‍্যামের সঙ্গে সঙ্গে 256 জিবি মেমরি এবং 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত। 

অন‍্যদিকে ফোনটির 4জি মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে দ্বিতীয় স্লটটি হাইব্রিড স্লট।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy S20 Plus এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনের দ্বিতীয় সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই লেন্সটি 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স সাপোর্ট করতে সক্ষম। এই ফোনের তৃতীয় লেন্সটি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সঙ্গে এটি সুপার স্পীড ডুয়েল পিক্সেল ও ওআইএস সাপোর্ট করে। এতে একটি অতিরিক্ত সেন্সর দেওয়া হয়েছে ডেপ্থ ভিশন হিসেবে কাজ করার জন্য। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

সিকিউরিটির জন্য Samsung Galaxy S20 Plus এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এতে ওয়ারলেস চার্জিং ও রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার আছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 Plus ফোনটি Cosmic Grey, Cloud Blue ও Cosmic Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Samsung Galaxy S20 Ultra সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-launched-with-5g-support-full-specifications-price-and-features-in-bengali/feed/ 0
চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-5g-real-live-images-design-specifications-penta-rear-camera-11-february-launch-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-5g-real-live-images-design-specifications-penta-rear-camera-11-february-launch-in-bengali/#respond Tue, 14 Jan 2020 09:27:14 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10091 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S20 সিরিজ

The post চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung এর পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানি আগামী 11 ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে যেখানে স‍্যামসাঙের নতুন প্রোডাক্ট টেক মঞ্চে পেশ করা হবে। কোম্পানি তাদের এই ইভেন্টটি “Galaxy UNPACKED” নামে টিজ করছে। শোনা যাচ্ছে এই ইভেন্টের মঞ্চে একদিকে যেমন “গ‍্যালাক্সি এস” সিরিজের অন্তর্গত Samsung Galaxy S20 ও Samsung Galaxy S20+ ফোন লঞ্চ করা হবে আরেকদিকে তেমন Samsung Galaxy Bloom নামে ব্র‍্যান্ডের আগামী ফোল্ডেবল ফোন‌ও পেশ করা হবে। স‍্যামসাং এখনও পর্যন্ত অফিসিয়ালি জানায়নি এই ইভেন্টে কোন স্মার্টফোন লঞ্চ করা হবে কিন্তু কোম্পানির জানানোর আগেই Samsung Galaxy S20+ 5G ফোনের ফোটো ইন্টারনেটে লিক হয়ে গেছে।

আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy A70 এবং Galaxy A50 এর, এখন পাওয়া যাবে 5,000 টাকা সস্তায়

লুক কেমন হবে?

এক্সটিএস ডেভেলপার্স তাদের এক্সক্লুসিভ রিপোর্টে Samsung Galaxy S20+ 5G শেয়ার করেছে। এই ফোনটি ফুল ভিউ বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে যার স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর ছোট একটি ছিদ্র দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ধরনের ডিসপ্লেকে Infinity-O Display নামে ডাকে। ফোটোয় Samsung Galaxy S20+ সম্পূর্ণভাবে বেদল লেস দেখানো হয়েছে যার ডিসপ্লের চারদিকে অত্যন্ত সরু বডি পার্ট আছে।

Samsung Galaxy S20+ 5G এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে একটি ভার্টিক‍্যাল লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর এবং আরেকটি ভার্টিক‍্যাল লাইনে দুটি সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy S20+ এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি যার থেকে বোঝা যায় এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আরও পড়ুন: Exclusive : 22,990 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর দাম হবে 29,990 টাকা

Samsung Galaxy S20+ 5G এর ফোটোয় ফোনটির অন ডিসপ্লে দেখানো হয়েছে যেখানে Samsung Galaxy S20+ 5G এবং Powered by Android লেখা দেখা গেছে। ফোনটির বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের সাইড প‍্যানেলে বিক্সবে বাটন দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে Samsung তাদের Galaxy S20 সিরিজে বিক্সবে বাটন দেবে না।

Samsung Galaxy Bloom

কোম্পানির আয়োজিত মিটিং থেকে Samsung Galaxy Bloom এর‌ও একটি ফোটো লিক হয়েছে যার মধ্যে এই ফোনটি দেখা গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Bloom এ 13.3 ইঞ্চির লম্বা ডিসপ্লে দেওয়া হবে যা ভেতরের দিকে ফোল্ড হবে। ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরা সেট‌আপ‌ও দেখা গেছে যা ওপরের ডানদিকে হরাইজন্টাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ফোটো দেখে বোঝা যাচ্ছে ফোল্ড করার পর Samsung Galaxy Bloom ফোল্ড করার পর এর ডিসপ্লের ওপরের অংশ একটু বাইরে বেরিয়ে থাকবে এবং হয়ত এতে টাইম ও অন‍্যান‍্য নোটিফিকেশন দেখা যাবে। তবে এই ডিভাইসটি সম্পর্কে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। Samsung Galaxy Bloom সম্পর্কে বিশদে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: চলে এল নতুন টেকনোলজি, এখন পাঁচ দিন পর্যন্ত চলবে স্মার্টফোনের ব‍্যাটারী

শোনা যাচ্ছে কোম্পানি তাদের গ‍্যালাক্সি এস20 সিরিজে Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 5G এবং Samsung Galaxy S20+ 5G স্মার্টফোন লঞ্চ করা হবে এবং খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনগুলি টিজ করা শুরু হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s20-plus-5g-real-live-images-design-specifications-penta-rear-camera-11-february-launch-in-bengali/feed/ 0