Samsung Galaxy S21 FE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 12 Jul 2023 16:30:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Samsung Galaxy S21 FE এর নতুন ভার্সন, রয়েছে Snapdragon 888 প্রসেসর https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-with-snapdragon-888-processor-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-with-snapdragon-888-processor-price-specifications-details-in-bengali/#respond Wed, 12 Jul 2023 12:00:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42217 লঞ্চ হল Samsung Galaxy S21 FE এর স্ন্যাপড্রাগন এডিশন

The post লঞ্চ হল Samsung Galaxy S21 FE এর নতুন ভার্সন, রয়েছে Snapdragon 888 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Samsung Galaxy S21 FE 5G ফোনটির স্ন্যাপড্রাগন এডিশন পেশ করা হয়েছে।
  • এতে 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • এই ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

স্যামসাং ভারতে তাদের S21 সিরিজের ফ্যান এডিশন ফোন Samsung Galaxy S21 FE 5G নতুন প্রসেসর সহ পেশ করেছে। এতে Snapdragon 888 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আগে এই ফোনে শুধুমাত্র Exynos 2100 চিপসেট পাওয়া যেত। এই ফোনটি প্রথম 2022 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এবং এখন আবার ফোনটির এই নতুন ভার্সন পেশ করা হল। প্রসেসর ছাড়া এই ফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন আগের মতোই রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন। আরও পড়ুন: ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার

Samsung Galaxy S21 FE এর দাম এবং সেল

  • এই নতুন স্যামসাং স্ন্যাপড্রাগন এডিশন ফোনটির দাম রাখা হয়েছে 49,999 টাকা।
  • এই ফোনটি অলিভ, গ্রাফাইট, ল্যাভেন্ডার এবং নতুন নেভি ব্লু কালারে বাজারে পেশ করা হয়েছে।
  • ফোনটি কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট করলে লঞ্চ অফারের আওতায় 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদেরও 10 শতাংশ ছাড় দিচ্ছে।
  • ফোনটি স্যামসাঙের ওয়েবসাইটের পাশাপাশি অন্যান্য রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Samsung Galaxy S21 FE এর ফিচার

  • ডিসপ্লে: এই Samsung ফোনটিতে 6.4-ইঞ্চি Full HD + ডায়নামিক AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট এবং 2340 x 1080 পিক্সেল হাই রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম Snapdragon 888 রয়েছে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 660 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ মার্কেটে এসেছে।
  • ব্যাটারি: এই ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এটি 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: এই ডিভাইসে ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ NFC এর মতো ফিচারগুলি রয়েছে ৷ এছাড়া এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং One UI 5.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Samsung Galaxy S21 FE এর নতুন ভার্সন, রয়েছে Snapdragon 888 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-with-snapdragon-888-processor-price-specifications-details-in-bengali/feed/ 0
49,999 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 মডেল, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-snapdragon-888-india-price-might-49999-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-snapdragon-888-india-price-might-49999-read-details-in-bengali/#respond Mon, 03 Jul 2023 02:00:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41875 লিক হল Samsung Galaxy S21 FE Snapdragon 888 ফোনের দাম

The post 49,999 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 মডেল, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • শীঘ্রই লঞ্চ হবে Galaxy S21 FE Snapdragon 888 মডেল।
  • এই ফোনে 256 GB স্টোরেজ থাকতে পারে।
  • এই ফোনটি নেভি ব্লু রঙের কালার অপশনে পাওয়া যেতে পারে।

গত বছর Samsung ভারতে তাদের Galaxy S21FE মডেল লঞ্চ করেছিল। শীঘ্রই কোম্পানি এই ফোনটির নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে। যদিও আগে কোম্পানিগুলি একই ফোনের বিভিন্ন মেমরি বা RAM ভেরিয়েন্ট আনত কিন্তু এবার Samsung এই ফোনটির প্রসেসরই পরিবর্তন করে দিয়েছে। কোম্পানি Samsung Galaxy S21 FE ফোনের একটি নতুন মডেল আনতে চলেছে যা Qualcomm Snapdragon 888 প্রসেসরে লঞ্চ হবে। পুরনো মডেলটি কোম্পানির নিজস্ব Exynos 2100 প্রসেসরে পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: লিক হল OPPO A78 4G ফোনের প্রোমোশনাল পোস্টার, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 ফোনের দাম

লিক রিপোর্ট অনুযায়ী SamsungGalaxy S21 FE Qualcomm Snapdragon 888 মডেলটি ভারতীয় মার্কেটে 49,999 টাকা দামে লঞ্চ করা হবে। পুরানো Exynos 2100 মডেলটি কোম্পানি 54,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করেছিল। ফোনটির নতুন ভার্সনটি আগেরটির তুলনায় কম দামে সেল করা হবে।

সম্প্রতি এই ফোনটির সম্পর্কে একটি লিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে Galaxy S21 FE 5G ফোনটি জুলাইয়ের প্রথম দিকে লঞ্চ হতে পারে। টিপস্টার অভিষেক যাদবের মতে এই ফোনটি 256GB স্টোরেজে লঞ্চ করা হবে এবং ফোনটি মার্কেটে নেভি ব্লু রঙের কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনের বর্তমান মডেলটি Olive, Graphite, Lavender, White কালার অপশনে সেলের জন্য পাওয়া যায়। আরও পড়ুন: 7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy S21 FE ফোনে একটি 6.4-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি ডায়নামিক AMOLED 2K টেকনোলজি এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে তবে নতুন ভেরিয়েন্টটি Qualcomm Snapdragon 888 প্রসেসর সহ আসবে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM মেমরি সহ 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। যার মধ্যে 12MP প্রাইমারি, 12MP আল্ট্রা ওয়াইড এবং8MP লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়াল 5G সিম সাপোর্ট, 4G, ব্লুটুথ NFC এর মতো অনেক বেসিক ফিচার রয়েছে।
  • OS: এই ফোনটি Android 12-এ রান করে। তবে শীঘ্রই এটি আপডেট পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 49,999 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 মডেল, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-snapdragon-888-india-price-might-49999-read-details-in-bengali/feed/ 0
স‍্যামসাং ভারতে লঞ্চ করলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জেনে নিন এই অসাধারণ স্মার্টফোনে‌র সম্পূর্ণ তথ্য https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-in-india-know-specs-price-sale-offer/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-in-india-know-specs-price-sale-offer/#respond Mon, 10 Jan 2022 06:50:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20768 Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

The post স‍্যামসাং ভারতে লঞ্চ করলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জেনে নিন এই অসাধারণ স্মার্টফোনে‌র সম্পূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung কোম্পানি গ্রাহকদের Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র জন্য দীর্ঘদিন অপেক্ষা করিয়েছে। প্রায় 6 মাস আগে থেকেই এই ফোনের খবর টেক জগতের শিরোনামে ছেয়ে আছে। এর মাঝেই বহু সময় শোনা গেছে যে স‍্যামসাং এই স্মার্টফোনটি‌কে ক‍্যান্সেল করে দিচ্ছে, আবার বহু সময় শোনা গেছে যে কোম্পানি এই ফোনটিকে অবশ্যই লঞ্চ করবে। বহু লিক এবং গুজবের পরে স‍্যামসাং নিজের ভারতীয় ফ‍্যানদের উপহার দিয়ে Galaxy S21 FE অর্থাৎ Samsung Galaxy S21 Fan Edition স্মার্টফোনটি‌কে ভারতে লঞ্চ করে দিয়েছে।

Samsung Galaxy S21 FE এর ডিসপ্লে

স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনটিকে কোম্পানি 6.4-ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে‌তে লঞ্চ করেছে। এই ডায়নামিক অ্যামোলেড 2কে ডিসপ্লে‌টি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষা‌র জন্য কর্নিং গোরিলা গ্লাসের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র স্ক্রিনটি পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি এবং সেল্ফি ক‍্যামেরাটি বডি এজের থেকে একটু দূরে অবস্থিত। এই ফোনটি ইন-,ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE এর প্রসেসিং

Samsung Galaxy S21 Fan Edition স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 12 ওএসে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি ওয়ান‌ইউআই 4.0 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর সহ এই স্মার্টফোনে স‍্যামসাং এর 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সোনাস 2100 চিপসেট দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে এই মোবাইল ফোনটিকে 8 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy S21 FE এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 ফ‍্যান এডিশন স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ দুইটি 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দ্বিতীয় 12 এমপি সেন্সরটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সাথেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই স্মার্টফোনটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE ব‍্যাটারি এবং সেন্সর

স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনে পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেও‌য়া হয়েছে এবং এই স্মার্টফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে 15 ওয়াটের ওয়ারলেস চার্জিং এবং রিভার্স ওয়ারলেস চার্জিং টেকনোলজি‌ও দিয়েছে। স‍্যামসাং এর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে, এই ফোনে 5জি সহ 4জি ‌ও ব‍্যবহার করা যাবে। আবার বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই স‍্যামসাং এর এই মোবাইল‌টি 3.5 মিমি জ‍্যাক এবং এন‌এফসি‌র মতো ফিচার‌ও সাপোর্ট করে।

Samsung Galaxy S21 FE এর প্রাইস

সর্বপ্রথম স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 ফ‍্যান এডিশন স্মার্টফোনে‌র দাম এবং সেলের কথা বলা হলে ভারতে এই মোবাইল ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 49,999 টাকায় এবং 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টটিকে 53,999 টাকা দামে বাজারে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি আগামীকাল থেকেই রিটেইল স্টোর সহ আমাজনে সেলের জন্য উপলব্ধ হয়ে যাবে। কানাঘুষো শোনা যাচ্ছে যে এইচডিএফসি ব‍্যাঙ্কের কার্ডে কোম্পানি 5,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post স‍্যামসাং ভারতে লঞ্চ করলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জেনে নিন এই অসাধারণ স্মার্টফোনে‌র সম্পূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launched-in-india-know-specs-price-sale-offer/feed/ 0
এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S21 FE, শুরু হয়ে গেছে প্রি-অর্ডার, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-5g-set-for-india-launch-on-10-january/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-5g-set-for-india-launch-on-10-january/#respond Sat, 08 Jan 2022 07:05:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20709 ভারতে আসছে Samsung Galaxy S21 FE

The post এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S21 FE, শুরু হয়ে গেছে প্রি-অর্ডার, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। Gadgets 360-এর রিপোর্ট অনুযায়ী, 10 জানুয়ারি ভারতে Samsung-এর সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হতে পারে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি কোম্পানি কয়েকদিন আগে CES 2022-এ লঞ্চ করেছিল। এই Samsung স্মার্টফোনটির দাম ভারতে কত হতে পারে সেই সম্পর্কে রিপোর্ট লিক হয়েছে। পাশাপাশি ভারতে এই Samsung স্মার্টফোনের প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে। Samsung এর এই স্মার্টফোনটির সাথে মার্কেটে আসন্ন OnePlus 9RT স্মার্টফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

Samsung Galaxy S21 FE দাম

যদি ফাঁস হওয়া রিপোর্টগুলি সত্যি হয়,তাহলে ভারতে Samsung Galaxy S21 FE স্মার্টফোনের দাম 52,000 টাকা থেকে শুরু হতে পারে। ভারতে, এই স্মার্টফোনটি ছাড়ের পরে 48,000 থেকে 49,000 টাকার মধ্যে সেল হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে, Samsung এর এই স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট $ 699.99 (প্রায় 52,200 টাকা) এ পেশ করা হয়েছে। যেখানে এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $769.99 (প্রায় 57,400 টাকা) করা হয়েছে।

Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি FHD+ (2340 x 1080 পিক্সেল) ইনফিনিটি-ও ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন সহ পেশ করা হয়েছে। এর সাথে, ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz। এই Samsung ফোনটি Qualcomm Snapdragon 888 SoC এবং Exynos 2100 5G SoC (ভিন্ন ভিন্ন মার্কেট) সহ আনা হয়েছে। এই Samsung ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে OneUI 4.0 কাস্টম স্কিনে চলে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 12MP (অ্যাপারচার f/1.8)। এই ফোনটি ডুয়াল পিক্সেল অটো ফোকাস, ওআইএস এবং এলইডি ফ্ল্যাশ সহ পেশ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং 8MP টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম এবং 30x স্পেস জুম) দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট ওয়্যার চার্জ এবং 15W ওয়্যারলেস চার্জ সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য, ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং USB Type-C চার্জিং পোর্ট থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S21 FE, শুরু হয়ে গেছে প্রি-অর্ডার, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-5g-set-for-india-launch-on-10-january/feed/ 0
প্রতীক্ষার অবসান! Snapdragon 888 প্রসেসর, 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Samsung Galaxy S21 FE https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-launched-with-snapdragon-888-processor-12mp-triple-rear-camera-and-45000mah-battery/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-launched-with-snapdragon-888-processor-12mp-triple-rear-camera-and-45000mah-battery/#respond Tue, 04 Jan 2022 04:48:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20523 লঞ্চ হল Samsung Galaxy S21 FE

The post প্রতীক্ষার অবসান! Snapdragon 888 প্রসেসর, 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Samsung Galaxy S21 FE first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Samsung তাদের Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি লঞ্চ করেছে। Samsung এর এই স্মার্টফোনটি একটি 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। ফুল HD+ ডিসপ্লে রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট এর এই স্মার্টফোনটি Samsung Snapdragon 888 প্রসেসর সহ পেশ করেছে। এর সাথে, ফোনটিতে 12MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 32MP সেলফি ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারি আছে। এখানে আমরা আপনাদেরকে Samsung এর এই ফোনটি সম্পর্কে বিশদে জানাচ্ছি।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে 7770mAh ব্যাটারি এবং 11-ইঞ্চির ডিসপ্লেসহ Motorola Moto Tab G70

Samsung Galaxy S21 FE এর দাম

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি চারটি রঙের অপশনে পাওয়া যাবে – সাদা, ল্যাভেন্ডার, গ্রাফাইট এবং অলিভ। 6GB RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ সহ সর্বশেষ Galaxy S21 FE স্মার্টফোনের সর্বশেষ মডেলটির দাম $699 (প্রায় 52,000 টাকা), এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ টপ এন্ড ভেরিয়েন্টের দাম $749 (প্রায় 55,800 টাকা )। এই Samsung স্মার্টফোনটি বর্তমানে 11 জানুয়ারি থেকে নির্বাচিত কিছু দেশে কেনা যাবে। কিছু দিনের মধ্যেই Galaxy S21 FE স্মার্টফোন ভারতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিতে ফুল HD+ রেজোলিউশন সহ একটি 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে রয়েছে। এর সাথে, ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz যার মধ্যে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। Samsung এর এই স্মার্টফোনটি Snapdragon 888 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। তবে ইউরোপের দেশগুলিতে এই ফোনটি Exynos 2100 প্রসেসর সহ দেওয়া হবে। Samsung এর এই ফোনটি বেশ কিছু RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Galaxy S21 FE এর বেস মডেলটিতে আছে 6GB RAM এবং 128GB স্টোরেজ ও 8GB RAM এর সাথে 128GB/256GB স্টোরেজ সহ উপলব্ধ।

আরও পড়ুন: ভারতে এসে গেল 5,000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরাযুক্ত Vivo এর এই অসাধারণ স্মার্টফোন, জেনে নিন এই দুর্দান্ত স্মার্টফোনে‌র দাম

সফটওয়্যার ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, Samsung এর এই স্মার্টফোনটি Android 12 এর উপর ভিত্তি করে One UI 4.0 তে চলে। ক্যামেরা সেটআপের দিক থেকে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাথমিক ক্যামেরা 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 12MP সেকেন্ডারি লেন্স এবং 8MP টেলিফটো সেন্সর সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে একটি 32MP সেলফি ক্যামেরাও আছে। এর সাথে ফোনটি 4,500mAh ব্যাটারি সহ 25W ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে।

কানেক্টিভিটির কথা বললে, ফোনটিতে 4G VoLTE সাপোর্ট, ডুয়াল-সিম কার্ড স্লট, 5G, Wi-Fi 802.11 b/g/n/ac, GPS, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। Samsung এর এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে । পাশাপাশি ফোনটিতে স্টেরিও স্পিকার এবং IP68 রেটিং দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রতীক্ষার অবসান! Snapdragon 888 প্রসেসর, 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Samsung Galaxy S21 FE first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-launched-with-snapdragon-888-processor-12mp-triple-rear-camera-and-45000mah-battery/feed/ 0
খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung Galaxy S21 FE, জেনে নিন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স থেকে শুরু করে দাম https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-s21-fe-smartphone-will-be-launched-in-india/ https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-s21-fe-smartphone-will-be-launched-in-india/#respond Fri, 03 Dec 2021 03:19:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19799 Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung Galaxy S21 FE, জেনে নিন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স থেকে শুরু করে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি জানুয়ারি‌তে আয়োজিত হতে চলা CES 2022 ইভেন্টে লঞ্চ হতে পারে। কিন্তু সারা বিশ্বে চিপসেটে‌র কমতি হ‌ওয়ায় এই স্মার্টফোনটি সীমিত সংখ্যা‌য় উপলব্ধ হতে পারে। 91mobiles এর পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী, Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিকে কোম্পানি 2022 এর জানুয়ারিতে গ্লোবাল মার্কেট সহ ভারতেও লঞ্চ করতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি‌র কালার ভেরিয়েন্ট সম্পর্কিত তথ‍্য জানা গেছে। Samsung এর আপকামিং স্মার্টফোন Galaxy S21 FE এর ডিজাইন Galaxy S21 স্মার্টফোনে‌র মতোই। স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে Snapdragon 888 এবং Exynos 2100 চিপসেটে‌র সাথে পেশ করা হবে।

Samsung Galaxy S21 FE কালার ভেরিয়েন্ট

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিকে হোয়াইট, ব্ল‍্যাক, পিঙ্ক এবং গ্রীন কালারে পেশ করা হবে।

Samsung Galaxy S21 FE সম্ভাব‍্য স্পেসিফিকেশন্স

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনে 6.4-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া থাকতে পারে যার রিফ্রেশরেট 120Hz হতে পারে। এই স্মার্টফোনটি‌কে Corning Gorilla Glass এর প্রোটেকশনের সাথে পেশ করা যেতে পারে। এই ফোনটির ডিসপ্লেতে ফ্রন্ট ক‍্যামেরার জন‍্য পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটিকে কোম্পানি Qualcomm Snapdragon 888 5G চিপসেট এবং Exynos 2100 চিপসেটে‌র সাথে পেশ করতে পারে। কোম্পানি এই ফোনটিকে 12GB র‍্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হবে। এই ফোনে microSD কার্ড স্লট দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটি Android 11 OS এ আধারিত OneUI 3.1 স্কিনে রান করবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, GPS, NFC, Bluetooth 5.2 এবং USB Type-C পোর্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে প্রাইমারি ক‍্যামেরা 64MP সহ 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। স‍্যামসাং এর এই ফোনটিতে 32MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হবে। এই স্মার্টফোনে পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য 4,500mAh এ্য ব‍্যাটারী এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র সম্ভাব্য দাম

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি‌র ইউরোপিয়ান মার্কেটে‌র দাম জানতে পারা গেছে। স‍্যামসাং এই স্মার্টফোনটি‌র 8GB/128GB মডেলের দাম 920 ইউরো (প্রায় 78,000 টাকা) হতে পারে। এর সাথেই স্মার্টফোনটির 8GB/256GB মডেলের দাম 985 ইউরো (প্রায় 83,000 টাকা) হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung Galaxy S21 FE, জেনে নিন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স থেকে শুরু করে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-s21-fe-smartphone-will-be-launched-in-india/feed/ 0
Samsung লাভারদের জন্য দুঃসংবাদ, আবারো পিছিয়ে গেলো Galaxy S21 FE এর লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launch-cancelled-due-to-galaxy-flip-3-high-sale-report/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launch-cancelled-due-to-galaxy-flip-3-high-sale-report/#respond Wed, 29 Sep 2021 04:56:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18762 Samsung Galaxy S21 FE এর লঞ্চ হতে চলেছে আরো দেরী

The post Samsung লাভারদের জন্য দুঃসংবাদ, আবারো পিছিয়ে গেলো Galaxy S21 FE এর লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE এর অপেক্ষা করা ইউজারদের জন্য আরো একবার দুঃসংবাদ সামনে আসলো। আসলে Daily এর রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং এই স্মার্টফোনে‌র গ‍্যালাক্সি আনপ‍্যাক্ড ইভেন্ট ক‍্যানসেল করে দিয়েছে।অথচ কোম্পানি অফিসিয়ালি কিছুই জানায়নি। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে ফোনের লঞ্চ পিছিয়ে যাওয়ার কারনে Samsung Galaxy Flip 3 এর সেল। আবার গ্লোবাল চিপ শর্টেজের মাঝে ডিমান্ড পূরন করার জন্য কোম্পানি আপাতত S21 FE এর লঞ্চ পিছিয়ে দিয়েছে। আবার কিছুদিন আগে বেঞ্চমার্কিং লিস্টিঙে ফোনটিকে অন‍্য চিপসেটে‌র সাথে দেখা গিয়েছিল। Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স এবং অন‍্যান‍্য ডিটেইল এর থেকেই লিক হয়েছে।

Samsung Galaxy S21 FE

কিছু দিন আগে Samsung Galaxy S21 FE স্মার্টফোনে‌র লঞ্চের আগে Google Play Console এ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে স‍্যামসাং ফোনটির বহু স্পেসিফিকেশন্স লিক হয়েছিল। Google Play Console এ স‍্যামসাং এর এই ফোনটি Exynos 2100 SoC এর সাথে লিস্টেড হয়েছে। এই প্রসেসরে একটি ARM Cortex-A78 কোর আছে যেটির স্পীড 3GHz এ ক্লক করা হয়েছে। এর সাথেই তিনটি Cortex-A78 কোরকে 2.8GHz এ ক্লক করা হয়েছে এবং চারটি Cortex-A55 কোরকে 2.2GHz এ ক্লক করা হয়েছে।

Google Play Console এর অনুযায়ী স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে 8GB র‍্যামের সাথে পেশ করা যেতে পারে। স‍্যামসাং এই স্মার্টফোনটিকে গ্রাফিক্সের জন্য Mali G78 GPU এর সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত One UI 3 তে রান করবে। লিস্টিং থেকে জানা গেছে যে স‍্যামসাং এর এই স্মার্টফোনে Full HD+ ডিসপ্লে থাকবে যার রেজল্যুশন 1080 × 2009 পিক্সেল হবে। স‍্যামসাং এর এই ফোনটির ডিসপ্লেতে সেল্ফি ক‍্যামেরা‌র জন্য পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া থাকতে পারে। এই ফোনটির ডিসপ্লে ফ্ল‍্যাট থাকবে।

32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা

স‍্যামসাং এর এই স্মার্টফোনে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে‌র রিফ্রেশরেট 120Hz হতে পারে। এর সাথেই ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। এই ক‍্যামেরা মডিউলে 32MP + 12MP + 8MP ক‍্যামেরা সেন্সর দেওয়া থাকতে পারে। এর সাথেই ফ্রন্ট ক‍্যামেরাতে 12MP এর ক‍্যামেরা দেওয়া যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনে 4,370 mAh এর ব‍্যাটারী এবং 25W ফাস্ট চার্জিং দেওয়া থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung লাভারদের জন্য দুঃসংবাদ, আবারো পিছিয়ে গেলো Galaxy S21 FE এর লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-launch-cancelled-due-to-galaxy-flip-3-high-sale-report/feed/ 0
লঞ্চের আগেই Google Play Console এ লিস্টেড হলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জানুন এর বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-listed-on-google-play-console-ahead-of-launch/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-listed-on-google-play-console-ahead-of-launch/#respond Mon, 13 Sep 2021 06:31:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18499 Samsung Galaxy S21 FE এর লিক রিপোর্ট

The post লঞ্চের আগেই Google Play Console এ লিস্টেড হলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জানুন এর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE 5G খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। রুমার্স অনুযায়ী স‍্যামসাং এর এই স্মার্টফোনটি কোম্পানির আগামী অ্যাফোর্ডেবল ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে, যা অক্টোবরে লঞ্চ হতে পারে। স‍্যামসাং এর এই স্মার্টফোনের ডিজাইন Galaxy S21 আর S21+ এর মতোই প্রিমিয়াম হবে। স‍্যামসাং এর এই স্মার্টফোনে‌র লঞ্চের আগে এর বহু প্রধান স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। স‍্যামসাং এর এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, AMOLED 120Hz ডিসপ্লে আর Snapdragon 888 SoC থাকতে পারে। স‍্যামসাং এর এই ফোনটিকে এখন Google Play Console এ স্পট করা গেছে, যার ফলে হিন্ট পাওয়া যাচ্ছে যে এই ফোনটি জলদিঈ লঞ্চ হতে পারে। অথচ কিছুদিন আগেই বেঞ্চমার্ক লিস্টিঙে ফোনটিকে অন‍্য চিপসেটের সাথে দেখা গিয়েছিল। Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স আর অন‍্যান‍্য ডিটেইলস এর থেকে লিক হয়েছে।

Samsung Galaxy S21 FE গুগল প্লে কন্সোল

Samsung Galaxy S21 FE স্মার্টফোন লঞ্চের আগে Google Play Console এ লিস্ট হয়েছে। এই লিস্টিঙে স‍্যামসাং এর ফোনের বহু স্পেসিফিকেশন্স লিক হয়েছে। Google Play Console এ স‍্যামসাং এর এই ফোনটি Exynos 2100 SoC এর সাথে লিস্টেড। এই প্রসেসরে একটি ARM Cortex-A78 কোর আছে যার স্পীড 3GHz এ ক্লক করা হয়েছে। এর সাথেই তিনটি Cortex-A78 কোরকে 2.8GHz এ ক্লক করা হয়েছে আর চারটি Cortex-A55 কোরকে 2.2GHz এ ক্লক করা হয়েছে।

Google Play Console এর অনুযায়ী স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে 8GB র‍্যামের সাথে পেশ করা যেতে পারে। স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে গ্রাফিক্সের জন্য Mali G78 GPU এর সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত One UI 3 তে রান করবে।

লিস্টিং থেকে জানা গেছে যে স‍্যামসাং এর এই স্মার্টফোনে Full HD+ ডিসপ্লে থাকবে যার রেজল্যুশন 1080 × 2009 পিক্সেল হবে। স‍্যামসাং এর এই ফোনের ডিসপ্লেতে সেল্ফি ক‍্যামেরার জন্য পাঞ্চহোল দেওয়া যেতে পারে। এই ফোনের ডিসপ্লে ফ্ল‍্যাট হবে।

স‍্যামসাং এর এই স্মার্টফোনে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে‌র রিফ্রেশরেট 120Hz হতে পারে। এর সাথেই এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। এই ক‍্যামেরা মডিউলে 32MP + 12MP + 8MP ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সাথেই ফ্রন্ট ক‍্যামেরাতে 12MP এর ক‍্যামেরা দেওয়া হতে পারে। স‍্যামসাং এর এই ফোনে 4,370 mAh এর ব‍্যাটারী আর 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই Google Play Console এ লিস্টেড হলো Samsung Galaxy S21 FE স্মার্টফোন, জানুন এর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-smartphone-listed-on-google-play-console-ahead-of-launch/feed/ 0
Samsung করলো ভুল, লঞ্চের আগেই শেয়ার করে দিল Galaxy S21 FE এর ইমেজ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-official-image-on-instagram-by-mistake/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-official-image-on-instagram-by-mistake/#respond Wed, 11 Aug 2021 04:27:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17641 Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন্স এবং ফোটো লিক

The post Samsung করলো ভুল, লঞ্চের আগেই শেয়ার করে দিল Galaxy S21 FE এর ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE স্মার্টফোন টেক ইন্ডাস্ট্রির রহস‍্যময়ী ডিভাইসের মধ্যে একটি হতে চলেছে। এরকম আমরা এইজন্য বলছি কারন এই ফোনের লঞ্চ সম্পর্কে বিগত কিছু দিনে অনেক রকমের খবর সামনে এসেছে যা আলাদা আলাদা তথ্য জানাচ্ছে। কোথাও শোনা যাচ্ছে যে এই মোবাইল ফোনটি সাপ্লাই সমস্যা‌র জন্য স্থগিত করা হচ্ছে আবার কিছু রিপোর্টে বলা হচ্ছে যে এই ফোনটি Galaxy UnPacked Event এর মাধ্যমে এন্ট্রি নেবে। এই সমস্ত গসিপের মাঝে নতুন খবর সামনে এসেছে যে Samsung কোম্পানি ভুল করে নিজের Instagram একাউন্টে Galaxy S21 FE এর ফোটো শেয়ার করে দিয়েছে।

এই মজার খবরের তথ্য আমারা স‍্যামমোবাইলস এর মাধ্যমে পেয়েছি। এই ওয়েবসাইট স্ক্রিনশট শেয়ার করেছে যা স‍্যামসাং এর অফিসিয়াল ইন্সটাগ্রাম হ‍্যান্ডেলের। এই ইন্সটাগ্রাম পোস্টে একটি নতুন স‍্যামসাং ফোনেথ ফোটো ইউজ করা হয়েছে যেটিকে Samsung Galaxy S21 FE বলা হচ্ছে। আবার মজার কথা হলো যে এই পোস্ট‌টিকে স‍্যামসাং একটু পরেই Instagram থেকে ডিলিট করে দিয়েছে। পোস্টটি‌কে ডিলিট করা এই ইশারা করছে যে হয়তো স‍্যামসাং ভুল করে লঞ্চের আগেই গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনে‌র ফোটো শেয়ার করে দিয়েছিল, যার পরে ডিলিট করে দিয়েছে।

Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন্স

বিভিন্ন লিক আর লিস্টিং অনুযায়ী কথা বললে এই আগামী স‍্যামসাং ফোনটিকে 6.4 ইঞ্চির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করা যেতে পারে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিক খবর অনুযায়ী এই স্মার্টফোনে 12MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আর 32MP সেল্ফি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ আধারিত One UI 3.1.1 এ রান করবে। এর সাথেই এই ফোনে 8GB RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে।

সার্টিফিকেশন সাইট টেনার অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। আবার FCC আর 3C সার্টিফিকেশনে ফোনের 45 ওয়াট আথ 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার‌ও দেখানো হয়েছিল। এছাড়া এই আপকামিং ফোনটি গীকবেঞ্চে স্ন‍্যাপড্রাগন 888 SoC প্রসেসর আর 8GB র‍্যামের সাথে স্পট হয়েছিল। লিক অনুযায়ী এই ফোনটি 155,7mm লম্বা, 74.5mm চ‌ওড়া আর 7.9mm থিক হবে।

বিগত দিনে গ‍্যালাক্সি এ21 সিরিজ সম্পর্কে রিপোর্ট এসেছিল যে স্মার্টফোন সেলের মামলায় থাকা Galaxy S21 সিরিজ গত বছর লঞ্চ হ‌ওয়া Galaxy S20 সিরিজের তুলনায় লাভজনক প্রমাণিত হয়েছে। Kiwoom Securities Business Post এর মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করেছে যে Samsung Galaxy S21 সিরিজের লঞ্চের পরে শুরুর ছয় মাসে শুধুমাত্র 13.5 মিলিয়ন ইউনিট মার্কেটে বিক্রি করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে স‍্যামসাং এর সেলে 20 শতাংশ কমতি এসেছে। এর সাথেই যদি Galaxy S20 series আর Galaxy S10 series এ তুলনা করা হয় তাহলে এতে প্রায় 47 শতাংশ পর্যন্ত কমেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung করলো ভুল, লঞ্চের আগেই শেয়ার করে দিল Galaxy S21 FE এর ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-official-image-on-instagram-by-mistake/feed/ 0
Samsung Galaxy S21 FE এর লঞ্চ খুবই কাছে চলে এসেছে, এতে থাকবে 8GB র‍্যাম আর 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-spotted-on-tenaa-launch-soon/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-spotted-on-tenaa-launch-soon/#respond Thu, 08 Jul 2021 05:29:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16930 Samsung Galaxy S21 FE এর লিক রিপোর্ট

The post Samsung Galaxy S21 FE এর লঞ্চ খুবই কাছে চলে এসেছে, এতে থাকবে 8GB র‍্যাম আর 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy S21 FE বিগত কিছুদিনে টেক জগতে টপ ট্রেন্ডিং টপিক হয়ে আছে। লঞ্চের আগে ডিভাইসটি কিছু সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছে। আবার এখন এই ফোনটি অফিসিয়ালি হ‌ওয়ার আগে কথিত ভাবে TENAA তেও লিস্ট হয়েছে। এই লিস্টিঙে ফোনের স্পেসিফিকেশন্স সামনে এসেছে। অথচ এখনো পর্যন্ত কোম্পানি ফোন সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। কিন্তু আশা করা হচ্ছে যে ডিভাইসটি অক্টোবর মাসে লঞ্চ করা হবে আর এটি শুধুমাত্র আমেরিকা আর ইউরোপেই পেশ করা হবে।

টেনা লিস্টিং অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে হবে যা 120Hz রিফ্রেশ রেট যুক্ত হবে। এছাড়া লিস্টিং থেকে জানা গেছে যে ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,370mAh এর ব‍্যাটারী থাকবে। আশা করা হচ্ছে যে ফোনের ব‍্যাটারী 4,500mAh এর হবে। কিছুদিন আগে এই স্মার্টফোন‌কে FCC আর চিনের 3C সার্টিফিকেশনেও দেখা গিয়েছিল। এই দুটি লিস্টিঙে ফোনের 45 ওয়াট আর 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখানো হয়েছিল। এছাড়া এই আপকামিং ফোনটি গীকবেঞ্চে স্ন‍্যাপড্রাগন 888 SoC প্রসেসর আর 8GB র‍্যামের সাথে স্পট হয়েছিল।

FCC এর লিস্টিঙে স‍্যামসাং এর আপকামিং স্মার্টফোনের মডেল নাম্বার SM―G990U নামে দেখা গিয়েছিল। এছাড়া গীকবেঞ্চে স‍্যামসাং এর একটি ফোন মডেল নাম্বার SM―G990B এর সাথে লিস্ট হয়েছিল। আশা করা হচ্ছে যে এই সার্টিফিকেশন ওয়েবসাইটে যে আলাদা আলাদা মডেল নাম্বার আছে সেটি গ‍্যালাক্সি S21 FE এর আলাদা আলাদা মার্কেটে লঞ্চ হতে চলা ভেরিয়েন্ট হতে পারে।

লিক খবর অনুযায়ী এই স্মার্টফোনে 12MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আর 32MP সেল্ফি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত One UI 3.1.1 এ রান করবে। এর সাথেই এই ফোনটিকে 8GB পর্যন্ত RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে।

কয়েক দিন আগে OnLeaks এর আপকামিং স্মার্টফোনের কিছু রেন্ডার্স আর স্পেসিফিকেশন্স শেয়ার করেছিল। এই রিপোর্টে দাবি করা হয়েছিল যে এই ফোনের ডিজাইন গ‍্যালাক্সি S21 সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই হতে পারে। টিপস্টারের অনুযায়ী কোম্পানি এই ফোনে 6.4 ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে অফার করতে পারে। এই ফোনটি 155.7mm লম্বা, 74.5mm চ‌ওড়া আর 7.9mm থিক হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung Galaxy S21 FE এর লঞ্চ খুবই কাছে চলে এসেছে, এতে থাকবে 8GB র‍্যাম আর 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s21-fe-spotted-on-tenaa-launch-soon/feed/ 0