Samsung Galaxy Z Fold 6 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 12 Jul 2024 09:23:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 6, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-fold-6-launched-in-india-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-fold-6-launched-in-india-know-price-specifications-in-bengali/#respond Fri, 12 Jul 2024 09:23:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53257 ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 6

The post প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 6, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Foldable Phones সম্পর্কে কথা উঠলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভরসা স্যামসাঙকেই করে। কোম্পানি এবার ভারতে তাদের লেটেস্ট Samsung ​Galaxy Z Fold6 এবং Galaxy Z Flip6 স্মার্টফোন লঞ্চ করেছে। এই পোস্টে কোম্পানির Samsung Galaxy Z Fold 6 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

Samsung Galaxy Z Fold 6 ফোনের দাম

  • 12GB RAM + 256GB storage – 164,999 টাকা
  • 12GB RAM + 512GB storage – 176,999 টাকা
  • 12GB RAM + 1TB storage – 200,999 টাকা

ভারতের বাজারে Samsung Galaxy Z Fold 6 ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এতে 12GB RAM এর সঙ্গে 256GB, 512GB এবং 1TB স্টোরেজ যোগ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম যথাক্রমে 164,999 টাকা, 176,999 টাকা এবং 200,999 টাকা।

  • Samsung Galaxy Z Fold 6 ফোনে দারুণ অফার দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ হিসাবে পুরনো স্যামসাঙ ফ্ল্যাগশিপ ফোন দিলে কোম্পানির পক্ষ থেকে 15 হাজার টাকার বেনিফিট দেওয়া হবে।
  • স্যামসাঙ আপগ্রেড স্কিমের আওতায় গ্রাহকরা 8000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রেও 8000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে একজন গ্রাহক এই দুটির মধ্যে যে কোনো একটি অফারই উপভোগ করতে পারবেন।
  • মাত্র 999 টাকা বেশি দিয়ে 14,999 টাকা দামের রিপ্লেসমেন্ট প্যাক পাওয়া যাবে, যার মাধ্যমে ফোনের ডিসপ্লে বা যে কোনো মোবাইল পার্ট বছরে দুই বার বদলানো যাবে।
  • Samsung ​Galaxy Z Flip6 ফোনটি 9 মাসের নো কষ্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ডিজাইন

Samsung Galaxy Z Fold 6 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের অসাধারণ ডিজাইন। এই ফোল্ডেবল ফোনে প্রিমিয়াম লুক রয়েছে। এই ফোনে Armor Aluminum 2 ফ্রেম রয়েছে এবং ফোনটির মেইল স্ক্রিন ও কভার ডিসপ্লে Corning Gorilla Glass Victus 2 দিয়ে প্রোতেক্ট করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি Galaxy Z সিরিজের সবচেয়ে ডিউরেবল স্মার্টফোন।

ফোল্ড করার পর Galaxy Z Fold6 ফোনের ডায়মেনশন 68.1 x 153.5 x 12.1 এমএম এবং আনফোল্ড করার পর ডায়মেনশন 132.6 x 153.5 x 5.6 এমএম। এই ফোনটির ওজন 239 গ্রাম। এই লেটেস্ট ফোল্ডেবল ফোনটি Silver Shadow, Pink ও Navy কালারে লঞ্চ করা হয়েছে, এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কিনলে Crafted Black ও White কালার মডেলও পাওয়া যাবে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ছবি

Samsung Galaxy Z Fold 6 ফোনের স্ক্রিন

প্রাইমারি ডিসপ্লে

Samsung Galaxy Z Fold 6 ফোনে 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। 2160 x 1856 পিক্সেল রেজোলিউশন QXGA+ সহ এই স্ক্রিন Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 2600nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে Infinity Flex Display। ফোনটি ওপেন করার পর স্ক্রিনের আসপেক্ট রেশিও 20.9:18 হয়।

কভার ডিসপ্লে

Galaxy Z Fold 6 ফোনটি ফোল্ড করার পর 6.3-ইঞ্চির কভার ডিসপ্লে পাওয়া যায়, এটিকে সেকেন্ডারি ডিসপ্লেও বলা যায়। এই স্ক্রিনটিও 22.1:9 আসপেক্ট রেশিওযুক্ত Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং 2376 x 968 পিক্সেল HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনেও 120Hz রিফ্রেশ রেট ও 2600nits ব্রাইটনেস রয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ক্যামেরা

রেয়ার ক্যামেরা

Samsung Galaxy Z Fold 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3X অপটিক্যাল জুম ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ 36˚ থেকে 123˚ FOV সাপোর্ট করে এবং OIS, Dual Pixel AF ও PDAF ফিচারযুক্ত।

ফ্রন্ট ক্যামেরা

Galaxy Z Fold 6 ফোনে দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর মধ্যে একটি সেন্সর স্ক্রিন ফোল্ড করলে সামনে আসে এবং অপরটি মাইন স্ক্রিনে অবস্থিত। জেনে অবাক হতে হয় যে প্রাইমারি ক্যামেরায় অবস্থিত সেন্সরটি বাইরে থেকে দেখা যায় না। এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 4MP ক্যামেরা সেন্সর। অন্যদিকে কভার স্ক্রিনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের পারফরমেন্স

Samsung Galaxy Z Fold 6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1.1 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3 গিগাহার্টস থেকে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

AI ফিচারযুক্ত এই প্রসেসর ওভার অল পারফরমেন্স উন্নত করার পাশাপাশি গ্রাফিক্সও ভালো করে। এতে আপগ্রেডেড ভেপার কুলিং চেম্বারও রয়েছে। Samsung Galaxy Z Fold6 ফোনে 12GB RAM দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 6 ফোনে 4,400mAh রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তন্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50% চার্জ হতে সক্ষম। Galaxy Z Fold 6 ফোনে Fast Wireless Charging 2.0 টেকনোলজিও দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ফিচার

  • Samsung Galaxy Z Fold 6 ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP48 রেটিং দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G ও LTE এর পাশাপাশি Wi-Fi 6E এবং Bluetooth 5.3 রয়েছে।
  • সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
  • প্রাইভেসিকে আরও জোরদার করার জন্য এই ফোনে Samsung Knox এবং Samsung Knox Vault যোগ করা হয়েছে।

The post প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 6, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-fold-6-launched-in-india-know-price-specifications-in-bengali/feed/ 0
10 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/samsung-is-announcing-the-galaxy-z-fold-6-and-flip-6-on-july-10-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-is-announcing-the-galaxy-z-fold-6-and-flip-6-on-july-10-details-in-bengali/#respond Thu, 27 Jun 2024 04:50:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52380 আগামী 10 জুলাই লঞ্চ হতে পারে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6

The post 10 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ শেষ পর্যন্ত তাদের পরবর্তী আনপ্যাকড ইভেন্ট (গ্যালাক্সি আনপ্যাকড জুলাই ২০২৪)-এর ডেট অফিসিয়ালি ঘোষণা করেছে। একটি প্রেস রিলিজ জারি করে কোম্পানি জানিয়েছে আগামী 10 জুলাই প্যারিসে আনপ্যাকড ইভেন্টের আয়োজন করবে। এছাড়া এই ইভেন্ট চলাকালীন কোম্পানির নতুন Galaxy Z সিরিজের অধীনে Galaxy Z Fold6 এবং Z Flip6 স্মার্টফোন লঞ্চ করবে বলে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। একইসঙ্গে কোম্পানি এই ইভেন্টে মাধ্যমে Watch7, Watch Ultra এবং Galaxy Ring পেশ করতে পারে।

লাইভ দেখতে পারবেন ইভেন্ট

যারা বাড়ি বসে এই ইভেন্ট লাইভ দেখতে চান তাদের জানিয়ে রাখি আগামী 10 জুলাই Samsung.com, স্যামসাঙ নিউজরুম এবং স্যামসাঙের YouTube চ্যানেলের মাধ্যমে দুপুর 3টে CEST অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টার সময় এই ইভেন্ট লাইভ দেখা যাবে। একইসঙ্গে এই স্মার্টফোনে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং শক্তিশালী ক্যামেরা দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এর স্পেসিফিকেশন (লিক)

  • লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনে 2160×1856 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.6 ইঞ্চির ইন্টারনাল ডায়নেমিক AMOLED 2x ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • তবে এই স্মার্টফোনের আউটার ডায়নেমিক AMOLED 2x ডিসপ্লে 2376×968রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনে উপস্থিত দুটি ডিসপ্লেতেই 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনের আউটার ডিসপ্লেতে 10 মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা থাকতে পারে।
  • আবার ইনার ডিসপ্লেতে 4 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনের মেইন ক্যামেরা OIS সেন্সর এবং 8K ভিডিও শুট সহ লঞ্চ করা হতে পারে।
  • এই স্মার্টফোনে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকতে পারে। এই ফোনে 25ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 4400mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Samsung Galaxy Z Flip 6 এর স্পেসিফিকেশন (লিক)

  • Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনে 2640×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ডায়নেমিক AMOLED 2x ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনের ওভার ডিসপ্লে 3.4 ইঞ্চির দেওয়া হতে পারে।
  • কোম্পানি এই স্মার্টফোন 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ লঞ্চ করতে পারে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
  • সেলফির জন্য এই স্মার্টফোনে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

The post 10 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-is-announcing-the-galaxy-z-fold-6-and-flip-6-on-july-10-details-in-bengali/feed/ 0
লিক হল Samsung Galaxy Unpacked date, কবে এবং কোথায় হবে? জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-unpacked-date-and-galaxy-z-flip-6-z-fold-6-pre-reservation-date-leak-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-unpacked-date-and-galaxy-z-flip-6-z-fold-6-pre-reservation-date-leak-details-in-bengali/#respond Wed, 26 Jun 2024 15:48:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52356 10 জুলাই অনুষ্ঠিত হতে পারে Galaxy Unpacked ইভেন্ট

The post লিক হল Samsung Galaxy Unpacked date, কবে এবং কোথায় হবে? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy Unpacked ইভেন্টটি আগের বছরের তুলনায় এই বছর আগে হতে পারে। আমরা আগের লিক রিপোর্ট এর সম্ভাব্য তারিখ এবং স্থান সম্পর্কে জানতে পেরেছি। বর্তমানে একজন ডাচ রিটেলার Galaxy Unpacked ইভেন্টের তারিখ প্রকাশ করেছে। ইভেন্টের দুটি আসন্ন প্রোডাক্ট Galaxy Z Flip 6 এবং Z Fold 6 ফোনের প্রি রিজার্ভেশন এই সপ্তাহে শুরু হতে পারে।

Samsung Galaxy Unpacked ইভেন্টের তারিখ এবং স্থান (সম্ভাব্য)

  • Mobil.nl নামের একটি স্থানীয় রিটেলারের ব্যানার বিজ্ঞাপনে ডাচ প্রকাশনা tweakers.net আপকামিং Galaxy Unpacked ডেটটি দেখেছে। ব্যানারে লেখা আছে, “Galaxy Unpacked July 10, 2024, Samsung.com এ লাইভ হবে।”
  • এর আগের লিক রিপোর্টেও Galaxy Unpacked ইভেন্টের তারিখ 10 জুলাই বলা হয়েছিল।
  • যদিও এই লিক রিপোর্টে ইভেন্টের স্থান প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে Samsung প্যারিসে ইভেন্টটি আয়োজন করতে পারে।

 

  • Samsung 2024 Summer Olympics এর অফিসিয়াল পার্টনার। তাই বোঝা যাচ্ছে যে কোম্পানি এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করবে।
  • কোম্পানি অফিসিয়ালি যে কোনও দিন এটি প্রকাশ করতে পারে কারণ কোম্পানি ইতিমধ্যেই বেশ কিছু প্রোডাক্টের প্রি রিজার্ভেশনের ঘোষণা শুরু করেছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের প্রি-রিজার্ভেশন

SamMobile দাবি করেছে যে সে Samsung Experience Store থেকে একটি মেসেজ পেয়েছে যে B6 এবং Q6 স্মার্টফোনগুলি 26 জুন, 2024 তারিখে প্রি রিজার্ভেশনের জন্য পাওয়া যাবে। B6 এবং Q6 যথাক্রমে Galaxy Z Flip 6 এবং Galaxy Z Fold 6 ফোনের কোড নেম।

এই দুটি ফোল্ডিং ফোন ছাড়াও এই ইভেন্টে গ্যালাক্সি রিং, গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা, গ্যালাক্সি ওয়াচ 7, গ্যালাক্সি বাডস 3, গ্যালাক্সি বাডস 3 প্রো, গ্যালাক্সি বুক4 এজ এবং গ্যালাক্সি বুক4 এজ প্রো ইত্যাদিও লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। Samsung এই ইভেন্টে Galaxy Watch FE ওয়াচের দাম এবং সেল ডিটেইলসও জানাতে পারে।

The post লিক হল Samsung Galaxy Unpacked date, কবে এবং কোথায় হবে? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-unpacked-date-and-galaxy-z-flip-6-z-fold-6-pre-reservation-date-leak-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের মার্কেটিং পোস্টার, দেখে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-and-z-flip-6-marketing-poster-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-and-z-flip-6-marketing-poster-leaked-details-in-bengali/#respond Fri, 07 Jun 2024 05:20:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50944 10 জুলাই লঞ্চ হতে পারে Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6

The post প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের মার্কেটিং পোস্টার, দেখে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী মাসে Samsung এর Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন দুটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী 10 জুলাই Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 নামে বাজারে পেশ করা হতে পারে বলে জানানো হচ্ছে। এবার লঞ্চের আগেই কাজাখস্তান ওয়েবসাইটের মাধ্যমে এই আপকামিং ফোনের মার্কেটিং পোস্টার প্রকাশ্যে এসেছে। এই পোস্টারের মাধ্যমে এই দুটি ফোনের লুক দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর মার্কেটিং পোস্টার (লিক)

  • স্যামসাঙ কাজাকিস্তান ভুল করে কোম্পানির অফিসিয়াল সাইটে Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনের মার্কেটিং পোস্টার লাইভ করে দিয়েছিল। এরপর পোস্টারটি ডিলিট করে দিলেও, বর্তমানে এই পোস্টারের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে।
  • লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা মার্কেটিং পোস্টার অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন আগের মডেলের তুলনায় শার্প কর্নার সহ বক্সি ডিজাইন দেওয়া হতে পারে।
  • এই আপকামিং ফোনে তিনটি রিয়ার ক্যামেরা ভারর্টিকলী দেখা গেছে। একইসঙ্গে ক্যামেরা মডিউল কম উঁচু হবে বলে মনে করা হচ্ছে।
  • লিক পোস্টার অনুযায়ী Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনের কোন বড়ো পরিবর্তন দেখা যায়নি।
  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই দুটি প্রিমিয়াম স্মার্টফোন গ্যালাক্সি এআই ফিচার সহ আসবে বলে জানা গেছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Samsung Z Flip 6 স্মার্টফোনে 3.9 ইঞ্চির বড়ো কভার স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে।
  • লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এই Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • Galaxy Z Flip 6 স্মার্টফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • 3C লিস্টিং অনুযায়ী Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে 25W ওয়্যার ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।
  • আগের লিক অনুযায়ী Galaxy Z Flip 6 স্মার্টফোনে 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
  • Galaxy Z Fold 6 স্মার্টফোনে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
  • Samsung Galaxy Z Flip 6 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে।
  • Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে নতুন এআই ফিচার সহ অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই সহ লঞ্চ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের মার্কেটিং পোস্টার, দেখে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-and-z-flip-6-marketing-poster-leaked-details-in-bengali/feed/ 0
এফসিসি সাইটে লিস্টেড হল Samsung Galaxy Z Flip 6 এবং Z Fold 6, পাওয়া যাবে এই ফিচার https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-flip-6-and-z-fold-6-global-variant-listed-on-fcc-certification-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-flip-6-and-z-fold-6-global-variant-listed-on-fcc-certification-in-bengali/#respond Wed, 05 Jun 2024 11:18:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50810 শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 6 এবং Samsung Galaxy Z Fold 6

The post এফসিসি সাইটে লিস্টেড হল Samsung Galaxy Z Flip 6 এবং Z Fold 6, পাওয়া যাবে এই ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী মাসে স্যামসাঙ তাদের প্রিমিয়াম ফোল্ড স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সেগমেন্টের মধ্যে Samsung Galaxy Z Flip 6 এবং Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই, এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy Z Flip 6 এবং Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Flip 6 এর এফসিসি লিস্টিং

  • এফসিসি ডেটাবেসে Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট SM-F741B মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে এই ফোনে ডুয়াল ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এই ব্যাটারি EB-BF741ABY এবং EB-BF742ABY মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনে 1097mAh এবং 2790mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • এফসিসি প্ল্যাটফর্মে চার্জিং অ্যাডোপটার EP-TA800 এবং 25W USB-C রয়েছে।
  • লিস্টিং অনুযায়ী Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সাপোর্ট সহ লঞ্চ করা হতে পারে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, WiFi, ব্লুটুথ এবং NFC সাপোর্ট দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 এর এফসিসি লিস্টিং

  • এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনের গ্লোবাল ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে।
  • এফসিসি সাইটে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন SM-F956B মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী 25W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • এই ফোনে 5G, WiFi, ব্লুটুথ, NFC এর মতো বিভিন্ন ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Flip 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনে বড়ো কভার এবং ইনার ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 3.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: Z Flip 6 স্মার্টফোনে 8GB এবং 12GB পর্যন্ত RAM সহ পেশ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 4000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Samsung Galaxy Z Flip 6 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ওএস: Samsung Galaxy Z Flip 6 ফোনে নতুন এআই ফিচার সহ অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই সহ কাজ করবে।

The post এফসিসি সাইটে লিস্টেড হল Samsung Galaxy Z Flip 6 এবং Z Fold 6, পাওয়া যাবে এই ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-flip-6-and-z-fold-6-global-variant-listed-on-fcc-certification-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, প্রকাশ্যে গীকবেঞ্চ লিস্টিং https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-geekbench-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-geekbench-listing-details-in-bengali/#respond Tue, 21 May 2024 03:28:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49665 গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy Z Fold 6

The post প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, প্রকাশ্যে গীকবেঞ্চ লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ কয়েক মাসের মধ্যেই তাদের নেক্সট জেন প্রিমিয়ম ফোল্ড এবং ফিল্প ফোন লঞ্চ করবে। এই সিরিজে গ্যালাক্সি জেড ফিল্প 6 এবং Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনগুলি থাকতে পারে। বেশ কয়েক দিন আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে গ্যালাক্সি জেড ফিল্প 6 স্মার্টফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এর গীকবেঞ্চ লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস গীকবেঞ্চ সাইটে স্যামসাঙের নতুন প্রিমিয়াম ফোল্ড ফোনটিকে SM-F956U মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ইউএসের মডেল হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনটি সিঙ্গেল-কোর রাউন্ডে 1,964 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 6,619 স্কোর করেছে।
  • গীকবেঞ্চ লিস্টিং থেকে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনের কোডনেম পাইনাপেল বলে জানা গেছে। এতে 1+3+2+2 অক্টাকোর চিপসেট এবং অ্যাড্রিনো 750 জিপিউ সহ লঞ্চ করা হতে পারে।
  • ওয়েবসাইটের মাধ্যমে এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে জানা যায়নি, কিন্তু এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • গীকবেঞ্চ ডেটাবেস অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনে প্রায় 12GB RAM সহ পেশ করা হবে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে এই Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এর আগেও Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। গীকবেঞ্চে থেকেও এই চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
  • Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন লাইট পিঙ্ক, সিলভার শ্যাডো, ক্রাফটেড ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • 3C লিস্টিং অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনে 25W ওয়্যার ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি আগামী 6 জুলাই Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

The post প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, প্রকাশ্যে গীকবেঞ্চ লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-geekbench-listing-details-in-bengali/feed/ 0
লিক হল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের কালার এবং স্টোরেজ অপশন, লঞ্চের আগেই দেখে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-colours-storage-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-colours-storage-leaked-details-in-bengali/#respond Thu, 25 Apr 2024 11:41:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48843 লিক হল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের ডিটেইলস

The post লিক হল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের কালার এবং স্টোরেজ অপশন, লঞ্চের আগেই দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙের ফোল্ড এবং ফ্লিপ ফোন সম্পর্কে ক্রমাগত বিভিন্ন তথ্য সামনে এসেই চলেছে। এই ফোনগুলি আগামী জুলাই মাসে Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 নামে বাজারে লঞ্চ করা হবে বলে আসাহা করা হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিছু তার আগেই লিকের মাধ্যমে এই ফোনের কালার এবং স্টোরেজ অপশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর ডিটেইলস (লিক)

  • ডিএসসিসি(ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালটেন্ট) এর সিইও রস ইয়ং এই দুটি ফোল্ড ফোন সম্পর্কে ডিটেইলস শেয়ার করেছে।
  • সোশ্যাল মিডিয়ায় রস ইয়ং-এর পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Z Flip 6 ফোনটি কুল সান কালার অপশনে লঞ্চ করা হবে।
  • এই ফোনে লাইট ব্লু, মিন্ট, সিলভার শ্যাডো, ইয়েলো, ক্রাপ্টড ব্ল্যাক, পীচ এবং হোয়াইট কালার অপশন যোগ করা হতে পারে।
  • ক্রাপ্টড ব্ল্যাক, পীচ এবং হোয়াইট কালার মডেল শুধুমাত্র কিছু বাছাই করা বাজারে পেশ করা হতে পারে বলে জানা গেছে।
  • Samsung Galaxy Z Fold 6 ফোনটি নেবি, লাইট পিঙ্ক, সিলভার শ্যাডো, ক্রাপ্টড ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হতে পারে।
  • Galaxy Z Flip 6 ফোনে 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। তবে Galaxy Z Fold 6 ফোনটি 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Samsung Z Flip 6 ফোনে 3.9 ইঞ্চির বড়ো কভার ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • কিছুদিন আগে Galaxy Z Flip 6 ফোনটির ইউএস ভেরিয়েন্ট গীকবেঞ্চ ডেটাবেসে দুটি ফ্ল্যাগশিপ চিপসেট সহ দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী Qualcomm Snapdragon 8 জেন 2 এবং Qualcomm Snapdragon 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • Samsung Galaxy Z Fold 6 ফোনে Qualcomm Snapdragon 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy Z Flip 6 ফোনে 4,000mAh বড়ো ব্যাটারি সহ পেশ করা হতে পারে।
  • 3C লিস্টিং অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনে 25W ওয়্যার চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

The post লিক হল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের কালার এবং স্টোরেজ অপশন, লঞ্চের আগেই দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-colours-storage-leaked-details-in-bengali/feed/ 0
Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 ফোনের সঙ্গেই লঞ্চ হতে পারে FE এবং Ultra ফোল্ড স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-galaxy-z-fold-6-fe-galaxy-z-fold-6-ultra-launch-tipped-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-galaxy-z-fold-6-fe-galaxy-z-fold-6-ultra-launch-tipped-details-in-bengali/#respond Sat, 30 Mar 2024 10:50:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47871 Samsung Galaxy Z সিরিজে লঞ্চ হতে চলেছে চারটি নতুন প্রিমিয়াম ডিভাইস

The post Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 ফোনের সঙ্গেই লঞ্চ হতে পারে FE এবং Ultra ফোল্ড স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙের Z সিরিজের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনগুলি আগামী জুলাই মাসে লঞ্চ হতে পারে। এই সিরিজে Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। উপরোক্ত স্মার্টফোনগুলির সঙ্গে কোম্পানি Galaxy Z Fold6 Ultra এবং Galaxy Z Fold6 FE ফোনেও কাজ করছে বলে শোনা যাচ্ছে। এবার ফ্লিপ 6 এবং ফোল্ড 6 ফোনগুলি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। ফলে এই স্মার্টফোনগুলি শীঘ্রই লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনগুলি সম্পর্কে।

এই বছরই লঞ্চ হতে পারে এই ফোল্ড ও ফ্লিপ ফোন

  • টিপস্টার অ্যান্থনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আপকামিং ফোল্ড ও ফ্লিপ ফোনগুলি সম্পর্কে পোষ্ট শেয়ার করেছেন।
  • 2024 গ্যালাক্সি জেড লাইনআপে Galaxy Z Fold 6, Galaxy Z Fold6 Ultra, Galaxy Z Flip 6 এবং Galaxy Z Fold6 FE পেশ করা হতে পারে।
  • Galaxy Z Fold6 Ultra এবং Galaxy Z Flip 6 স্মার্টফোনগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ হতে পারে। এতে এস পেন সাপোর্ট দেওয়া হতে পারে।
  • লিক অনুযায়ী Z Flip 6 ফোনে কোয়ালকম প্রসেসর ছাড়া Exynos 2400 চিপ দেওয়া হতে পারে।
  • স্যামসাঙ গ্যালাক্সি জেড ফ্লিপ 6 50MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP সেকেন্ডারি সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের আউটার স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
  • স্যামসাঙ গ্যালাক্সি জেড ফোল্ড 6 এবং ফোল্ড 6 FE স্মার্টফোনগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এস জেন 3 প্রসেসর সহ লঞ্চ হতে পারে।
  • ফোল্ড 6 এবং ফোল্ড 6 FE স্মার্টফোনগুলিতে আগের চেয়ে ছোটো সাইজের ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 ফোনের 3সি লিস্টিং

  • 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্যামসাঙ গ্যালাক্সি জেড ফোল্ড 6 এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 স্মার্টফোনগুলি যথাক্রমে SM-F9560 এবং SM-F7410 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং ইমেজে দেখা যাচ্ছে স্যামসাঙের উভয় ডিভাইসে EP-TA800 মডেল নাম্বার সহ চার্জার সাপোর্ট দেওয়া হবে।
  • EP-TA800 মডেল নাম্বারের চার্জার 25W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • চার্জিং স্পীড এবং মডেল নাম্বার ছাড়া এই সাইটে এখন পর্যন্ত আর কোনও স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

The post Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 ফোনের সঙ্গেই লঞ্চ হতে পারে FE এবং Ultra ফোল্ড স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-galaxy-z-flip-6-galaxy-z-fold-6-fe-galaxy-z-fold-6-ultra-launch-tipped-details-in-bengali/feed/ 0
6 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন, সস্তা ফোল্ড ফোনও লঞ্চ করতে পারে কোম্পানি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-flip-6-launch-july-leaked-affordable-z-fold-fe-may-also-come-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-flip-6-launch-july-leaked-affordable-z-fold-fe-may-also-come-details-in-bengali/#respond Sat, 23 Mar 2024 02:27:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47629 6 জুলাই ঞ্চ হবে Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন

The post 6 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন, সস্তা ফোল্ড ফোনও লঞ্চ করতে পারে কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সহ বিশ্বের বাজারে স্যামসাঙ ফোল্ড এবং ফ্লিপ ফোনগুলিকে যথেষ্ট প্রিমিয়াম মনে করা হয়ে। এই ধারা বজায় রেখে এবার কোম্পানি Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6  ফোনদুটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি আগামী জুলাই মাসেই ফোনগুলি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। দ্যা এলেকের রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই দুটি ফোনর সঙ্গে আরও একটি সস্তা মডেল বাজারে পেশ করতে পারে। তবে এই ফোনটিকে কিছু সময় পরে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনগুলি সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর ডিটেইলস

  • রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 তৈরির জন্য যে প্রয়োজনীয় টেকনোলজি এবং কম্পোনেন্ট দরকার আগামী মে মাস থেকে সেগুলির প্রোডাকশন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই কারণেই ব্র্যান্ড আগের চেয়ে তাড়াতাড়ি এই ফোনগুলি পেশ করতে পারে। এই স্মার্টফোনগুলি জুলাই এর মধ্যেই লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
  • এই টাইমলাইনের প্যাটার্ন কোম্পানির আগের রিলিজের প্যাটার্নের মতোই বলে মনে করা হচ্ছে। কোম্পানির  Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5 স্মার্টফোনদুটি  গত বছর 26 জুলাই লঞ্চ হয়েছিল এবং অগাস্টে সেল শুরু হয়ে গিয়েছিল।
  • রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের কম দামের ফোল্ড ফোন নিয়ে চিন্তাভাবনা করছে। এই ফোনটিকে স্যামসাঙ গ্যালাক্সি জেড ফোল্ড এফই নামে লঞ্চ করতে পারে।
  • এই বাজেটের জেড ফোল্ড এফই স্মার্টফোনটিকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আশেপাশে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে স্টাইলাস ব্যবহার করা যাবে না বলে জানা গেছে।
  • একটি প্রিমিয়াম গ্যালাক্সি জেড ফোল্ড “আল্ট্রা” মডেলও পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি কোম্পানির সবচেয়ে দামি ফোন হতে পারে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Galaxy Z Fold 6 ফোনের ডিসপ্লে: এখনও পর্যন্ত লিক ও রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 ফোনটিতে আগের থেকে বড়ো কভার এবং প্রাইমারি ডিসপ্লে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আরও জানা গেছে ভাঁজ অবস্থায় Z ফোল্ড 6 ফোনটির আসপেক্ট রেশিও একটি সাধারণ ফোনের মতোই হতে পারে।
  • Galaxy Z Flip 6 ফোনের ডিসপ্লে: এই Samsung Galaxy Z Flip 6 ফোনটিও বড়ো কভার এবং ইনার প্যানেল সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ফোনটিতে 3.6 ইঞ্চি পর্যন্ত স্ট্রেচ হওয়া কভার স্ক্রিন দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Samsung Galaxy Z Fold 6 ফোনে গ্যালাক্সি এস24 আল্ট্রার মতোই ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 1/1.3 ইঞ্চি সাইজের f/1.7-অ্যাপচারের ক্ষমতাসম্পন্ন AF এবং OIS টেকনোলজিযুক্ত 200MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। তবে Z Flip 6 ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
  • ওএস: Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনদুটি এআই ফিচার সহ অ্যান্ড্রয়েড 14 ও ওয়ান ইউআইতে কাজ করবে।

The post 6 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন, সস্তা ফোল্ড ফোনও লঞ্চ করতে পারে কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-z-fold-6-flip-6-launch-july-leaked-affordable-z-fold-fe-may-also-come-details-in-bengali/feed/ 0