Samsung Upgrade Program - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 26 Jul 2021 15:47:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এসে গেছে Samsung স্মার্টফোন কেনার।সুবর্ণ সুযোগ, Amazon বা Flipkart নয়, অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে 5,000 টাকা ছাড় https://www.91mobiles.com/bengali/samsung-upgrade-program-offer-discount-upto-rs-5000-on-offline-stores-till-29-july/ https://www.91mobiles.com/bengali/samsung-upgrade-program-offer-discount-upto-rs-5000-on-offline-stores-till-29-july/#respond Mon, 26 Jul 2021 03:43:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17338 চলছে স‍্যামসাং স্মার্টফোনে দারূণ অফার

The post এসে গেছে Samsung স্মার্টফোন কেনার।সুবর্ণ সুযোগ, Amazon বা Flipkart নয়, অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে 5,000 টাকা ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশের সবচেয়ে বড় দুটি শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্ট বর্তমানে অনলাইন সেলের আয়োজন করেছে। এই সেলে স্মার্টফোন ও অন‍্যান‍্য প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে এবং ব‍্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে। কিন্তু স‍্যামসাং খুব ভালো ভাবেই জানে এই অনলাইন শপিঙের যুগে দাঁড়িয়েও এমন অনেক মানুষ আছেন যারা কোনো শপিং সাইটের বদলে নিজের নিকটবর্তী রিটেইল স্টোর থেকে ফোন কিনতে পছন্দ করেন। সেইসব গ্ৰাহকদের জন্য স‍্যামসাং এবার একটি লোভনীয় অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী স‍্যামসাঙের 11টি স্মার্টফোন মডেলে একসঙ্গে আকর্ষণীয় ছাড় ও অন‍্যান‍্য বেনিফিট দেওয়া হচ্ছে এবং এই সুযোগে 5,000 টাকা পর্যন্ত ফ্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Samsung এর অফার

বিভিন্ন বেনিফিট ও ছাড় সম্পর্কে আলোচনা করার আগে জেনে নেওয়া যাক এই অফারটি কি এবং কতদিন চলবে। কোম্পানির পক্ষ থেকে এই অফারটি Samsung Upgrade Program নামে পেশ করা হয়েছে। এই অফারটি আজ অর্থাৎ 26 জুলাই থেকে শুরু করে আগামী 29 জুলাই পর্যন্ত চারদিন ধরে চলবে। চার দিনব‍্যাপী এই অফারটি শুধুমাত্র অফলাইন স্টোরের জন্য পেশ করা হয়েছে এবং এই অফারে 5,000 টাকা পর্যন্ত ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ বেনিফিট ও আকর্ষণীয় ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

কোন ফোনে কত ছাড়?

কোম্পানির এই অফারে স‍্যামসাঙের 11টি স্মার্টফোন মডেলের দামে ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M31s এর দামে। এই ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এক‌ইভাবে Samsung Galaxy Note 20 ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দামে 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই তিনটি স্মার্টফোন মডেল চার দিনের মধ্যে কিনলে 5,000 টাকা কম খরচ হবে।

Samsung Galaxy M51 এর দামে কোম্পানির পক্ষ থেকে 4,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফার অনুযায়ী অফলাইন রিটেইল স্টোর থেকে এই চার দিনের মধ্যে ফোনটি কিনলে 4,500 টাকা ছাড় পাওয়া যাবে। জানিয়ে রাখি এই অফার ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এছাড়া কোম্পানির Samsung Galaxy M31 ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,500 টাকা কম দামে সেল করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy M42 এবং ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের Samsung Galaxy F41 ফোন দুটি ফ্ল‍্যাট 2,500 টাকা কম দামে বেচা হচ্ছে। এই অফারটি Samsung Galaxy M42 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের ক্ষেত্রে প্রযোজ্য। এক‌ইভাবে Samsung Galaxy F41 ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দুটি 2,500 টাকা সস্তায় কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এসে গেছে Samsung স্মার্টফোন কেনার।সুবর্ণ সুযোগ, Amazon বা Flipkart নয়, অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে 5,000 টাকা ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-upgrade-program-offer-discount-upto-rs-5000-on-offline-stores-till-29-july/feed/ 0