Samsung - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 14 Oct 2026 18:57:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2,000 টাকা বেড়ে গেছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m47-5g-f70-pro-5g-price-hike-india-2000-rs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m47-5g-f70-pro-5g-price-hike-india-2000-rs-know-details-in-bengali/#respond Thu, 15 Oct 2026 02:32:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84269 বাড়ানো হয়েছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম

The post 2,000 টাকা বেড়ে গেছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung আরও একবার ভারতের বাজারে তাদের দুটি 5G স্মার্টফোন Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। উভয় ফোনের সবকটি মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে ফোনগুলির প্রাথমিক দাম 37,999 টাকা হয়ে গেছে। গোটা দেশে এই ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এই দাম আপডেট করে দেওয়া হয়েছে। তবে শপিং সাইট ফ্লিপকার্ট ও আমাজনে ফোনগুলি ডিসকাউন্ট সহ কম দামে বিক্রি করা হচ্ছে। তাই যারা এখন এই দুটির মধ্যে কোনো একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের আগে সমস্ত প্ল্যাটফর্মে দাম তুলনা করে দেখা উচিৎ। চলুন জেনে নেওয়া যাক ফোনদুটির নতুন দাম সম্পর্কে।

Samsung Galaxy M47 এবং Galaxy F70 Pro ফোনের নতুন দাম

Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনদুটি তিনটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। উভয় ফোনের সব মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনগুলির নতুন দাম নিচে জানানো হল:

Samsung Galaxy M47 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB স্টোরেজ: 37,999 টাকা (পুরনো দাম 35,999 টাকা)
  • 8GB RAM + 128GB স্টোরেজ: 41,999 টাকা (পুরনো দাম 39,999 টাকা)
  • 8GB RAM + 256GB স্টোরেজ: 46,999 টাকা (পুরনো দাম 44,999 টাকা)

Samsung Galaxy F70 Pro 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB স্টোরেজ: 37,999 টাকা (পুরনো দাম 35,999 টাকা)
  • 8GB RAM + 128GB স্টোরেজ: 41,999 টাকা (পুরনো দাম 39,999 টাকা)
  • 8GB RAM + 256GB স্টোরেজ: 46,999 টাকা (পুরনো দাম 44,999 টাকা)

এই খবর লেখার সময় আমাজন ও ফ্লিপকার্টে ফোনদুটি ডিসকাউন্ট সহ প্রায় 26,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হচ্ছিল। ফেস্টিভ সেল বা অন্যান্য অফার সহ এই দাম এতটা কম হতে পারে। তবে অনলাইন দাম ও অফারের পরিবর্তন হতে পারে।

Samsung Galaxy M47 এবং F70 Pro ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G উভয় ফোনে প্রায় কাছাকাছি স্পেসিফিকেশন রয়েছে। এই দুটি ফোনেই 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। এই দুটি ফোনই 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য ফোনগুলিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। দুটি ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপেই 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য উভয় স্মার্টফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই সাধারণ ব্যাবহারে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে।

কেন বেড়েছে Samsung স্মার্টফোনের দাম?

Samsung এর পক্ষ থেকে অফিসিয়ালি তাদের Galaxy M47 5G ও Galaxy F70 Pro 5G ফোনের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি কম্পোনেন্টের ক্রমবর্ধমান দামকেই এই প্রাইস হাইকের কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।

The post 2,000 টাকা বেড়ে গেছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m47-5g-f70-pro-5g-price-hike-india-2000-rs-know-details-in-bengali/feed/ 0
Samsung Galaxy S26 FE ফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা সাশ্রয়ের সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s26-fe-amazon-great-indian-festival-2026-discount-rs-9000-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s26-fe-amazon-great-indian-festival-2026-discount-rs-9000-offer-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 17:01:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84264 Samsung Galaxy S26 FE ফোনে আকর্ষণীয় অফার

The post Samsung Galaxy S26 FE ফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা সাশ্রয়ের সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা Samsung Galaxy S26 FE ফোনটি পছন্দ করেন এবং কিনতে চান তাদের জন্য শপিং সাইট আমাজনে এই ফোনে সুন্দর অফার পাওয়া যাচ্ছে। গ্ৰাহকরা এই ফোনটি 9,000 টাকার চেয়েও বেশি অফারে কেনা যাবে। ভারতের বাজারে এই ফোনের অফিসিয়াল দাম 79,999 টাকা। তবে আমাজনে আপাতত এই ফোনটি 72,999 টাকার দামে সেল করা হচ্ছে। এর পাশাপাশি Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,189 টাকা পর্যন্ত অতিরিক্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে দাম আরও কম হয়ে যাবে।

Samsung Galaxy S26 FE ফোনের অফার

আগেই বলা হয়েছে Samsung Galaxy S26 FE ফোনের অফিসিয়াল দাম 79,999 টাকা। Amazon Great Indian Festival সেল উপলক্ষে এই ফোনে 7,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনের দাম পড়বে 72,999 টাকা। এছাড়াও Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,189 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

এইসব ডিল প্রয়োগ করে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 70,810 টাকা। অর্থাৎ ইউজাররা ফোনটি সেলিং প্রাইসের তুলনায় 9,189 টাকা কম দামে কিনতে পারবেন। এর সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে ফোনের মডেল, কন্ডিশন ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে 37,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এছাড়াও যারা ইএম‌আই এর মাধ্যমে ফোনটি কিনতে চাইছেন সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে ইন্টারেস্টের ওপর তাঁরা 7,329.63 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 FE ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনের পীক ব্রাইটনেস 1,900nits। এই ফোনে Exynos 2500 প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,900mAh ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy S26 FE ফোনটি কি কেনা উচিৎ?

যারা প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা সহ একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Samsung Galaxy S26 FE ফোনটি দেখতে পারেন। আমাজন সেলে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোনটি কম দামে কেনা যাবে। তবে ফোনটি কেনার আগে কার্ড অফারের শর্তাবলী এবং পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু চেক করে নেওয়া প্রয়োজন।

The post Samsung Galaxy S26 FE ফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা সাশ্রয়ের সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-s26-fe-amazon-great-indian-festival-2026-discount-rs-9000-offer-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 14:55:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84108 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি Samsung তাদের Galaxy F70 সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজের অধীনে Samsung Galaxy F70 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ সম্প্রতি Google Play Console Supported Devices List এবং ভারতের BIS লিস্টিঙে ফোনটি দেখা গেছে। এই ওয়েবসাইটে ফোনটি SM-E176E মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F70 5G স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F70 5G ফোনের লিস্টিং ডিটেইলস

Google Play Console সাপোর্টেড ডিভাইস লিস্টিঙে Samsung Galaxy F70 5G ফোনটি SM-E176E মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙে a17x কোডনেম দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় কথা Samsung Galaxy A17 5G ফোনটিও এই a17x কোডনেমের সঙ্গে জড়িত। তাই Galaxy F70 5G ফোনটি কোম্পানির Galaxy A17 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

Samsung Galaxy F70 5G ফোনের BIS লিস্টিং

ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy F70 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি SM-E176E/DS মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। BIS লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Samsung তাদের ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে।

জানিয়ে রাখি আপকামিং Samsung Galaxy F70 5G ফোনটি কোম্পানির Galaxy F70 সিরিজের তৃতীয় মডেল হিসাবে পেশ করা হতে পারে। আগেই কোম্পানির পক্ষ থেকে Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির Galaxy F70 Pro 5G ফোনটিও বাজারে পেশ করা হয়েছে। এবার Google Play Console ও BIS প্ল্যাটফর্মে Galaxy F70 5G ফোনটি দেখার পর এই সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের আশা বেড়ে গেছে।

আপকামিং Galaxy F70 5G ফোনটি Samsung Galaxy A17 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হলে, প্রসেসিঙের জন্য ফোনে Exynos 1330 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন, 16 মিলিয়ন কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 5MP ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্র সেন্সর থাকতে পারে। একইভাবে ফোনের ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্য এতে 25W চার্জিং ফিচার থাকতে পারে। Samsung ফোনটিতে 6 OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।

আপাতত আপকামিং Samsung Galaxy F70 5G ফোনের সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। এই ফোনটি মিড বাজেট রেঞ্জে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/feed/ 0
6 জেনারেশন ওএস আপডেট, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এসে গেছে Samsung Galaxy M08 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-lte-announced-in-india-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-lte-announced-in-india-check-features-and-specifications-details-in-bengali/#respond Wed, 07 Oct 2026 05:51:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83939 ভারতে পেশ হয়েছে Samsung Galaxy M08 4G

The post 6 জেনারেশন ওএস আপডেট, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এসে গেছে Samsung Galaxy M08 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Samsung Galaxy M08 LTE স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এই নামের LTE কথার অর্থ হল এটি একটি 4G স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লো বাজেট সেগমেন্টে সেল করা হবে, তবে ফোনটির দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই ফোনে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M08 LTE

Samsung Galaxy M08 LTE ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। PLS LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বড় স্ক্রিন সহ এই ফোনের থিকনেস মাত্র 8mm, এর ফলে হালকা বডি এবং সুন্দর গ্ৰিপ পাওয়া যায়। জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M08 LTE ফোনে Mediatek Helio G99+ চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।

Samsung Galaxy M08 LTE ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy M08 LTE ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy M08 4G ফোনে 6 জেনারেশন Android আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনের RAM Plus ফিচারের মাধ্যমে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে Circle to search 3.0 ফিচারের পাশাপাশি কানেক্টিভিটির জন্য Wi-Fi , Bluetooth 5.3 ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।

The post 6 জেনারেশন ওএস আপডেট, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এসে গেছে Samsung Galaxy M08 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-lte-announced-in-india-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/#respond Fri, 02 Oct 2026 09:49:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83884 প্রকাশ্যে এল Samsung Galaxy F08 4G ফোনের ডিটেইলস

The post 6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাং ফ্যানদের জন্য একটি দারুণ খবর প্রকাশ্যে এসেছে। লো বাজেট সেগমেন্টে কোম্পানি Samsung Galaxy F08 4G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি প্রকাশ করে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সহ সমস্ত তথ্য জানা গেছে এবং ভবিষ্যতে ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে। এই সস্তা ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy F08 4G ফোনের ডিটেইলস

Samsung Galaxy F08 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 16M কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে। এই স্ক্রিনের তিনদিকে ন্যারো বেজল রয়েছে, তবে নিচের দিকে কিছুটা চ‌ওড়া চিন পার্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F08 4G ফোনে Mediatek Helio G99+ চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য Samsung Galaxy F08 4G ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে। এছাড়াও RAM Plus ফিচারের মাধ্যমে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Samsung Galaxy F08 4G ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনে Android 22 পর্যন্ত সফটওয়্যার উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে Circle to search 3.0 ফিচার থাকবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F08 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy F08 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ফুল চার্জে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 5.3 সহ 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং দেওয়া হবে।

The post 6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 01 Oct 2026 15:26:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83859 ভারতে লঞ্চ হল Samsung Galaxy A08 4G

The post ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung আজ ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A08 লঞ্চ করেছে। এই LTE অর্থাৎ 4G ফোনটিতে Mediatek Helio G99+ প্রসেসর যোগ করা হয়েছে। 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy A08 4G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A08 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A08 4G ফোনে Mediatek Helio G99+ চিপসেট রয়েছে। 6nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির RAM Plus ফিচারের মাধ্যমে ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A08 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের বক্সে চার্জার পাওয়া যাবে না, অর্থাৎ ইউজারদের আলাদাভাবে কম্প্যাটিবল চার্জার কিনতে হবে।

Samsung Galaxy A08 4G ফোনের দাম

ভারতের বাজারে Samsung Galaxy A08 4G ফোনটি 4GB RAM ও 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 18,499 টাকা। ইতিমধ্যে অফলাইন মার্কেটে এই ফোনের সেল শুরু করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রিটেইল স্টোর বা ফোনের দোকান থেকে এই ফোনটি কেনা যাবে। এই ফোনটি Dark blue, Silver এবং Green কালার অপশনে সেল করা হবে।

The post ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A08 এবং M08 ফোনের ভারতীয় দাম, থাকবে 6,000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-a08-india-price-leak-6000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-a08-india-price-leak-6000mah-battery-know-details-in-bengali/#respond Tue, 29 Sep 2026 10:53:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83716 লিক হল Samsung Galaxy A08 এবং M08 ফোনের ভারতীয় দাম

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A08 এবং M08 ফোনের ভারতীয় দাম, থাকবে 6,000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি Samsung Galaxy M08 এবং Samsung Galaxy A08 ফোনের দাম প্রকাশ্যে এসেছে। লঞ্চের আগেই লিকের মাধ্যমে ফোনদুটির দাম জানা গেছে। জানিয়ে রাখি আপকামিং ফোনদুটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম শেয়ার করা হয়েছে। আগেই গ্লোবাল বাজারে Galaxy A08 স্মর্টফোনটি লঞ্চ করা হয়েছে। এবার শীঘ্রই Galaxy M08 ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনদুটি একইরকম  স্পেসিফিকেশন সহ রিব্র্যান্ডেড মডেল হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M08 এবং Samsung Galaxy A08 ফোনের দামের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy M08 এবং A08 ফোনের ভারতীয় দাম (সম্ভাব্য)

সোশ্যাল মিডিয়া সাইট এক্সে টুইট করে টিপস্টার সঞ্জু আপকামিং ফোনগুলির দাম শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী Samsung Galaxy M08 4G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ডিলার প্রাইস এবং লিস্টেড প্রাইস 16,999 টাকা হবে। অন্যদিকে Samsung Galaxy A08 4G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ডিলার প্রাইস এবং লিস্টেড প্রাইস 18,499 টাকা রাখা হতে পারে। উভয় দামে GST ধরা রয়েছে। তবে কোম্পানির ফোনগুলি কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত কোম্পানির আপকামিং ফোনদুটির লঞ্চের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।


Samsung Galaxy M08 এবং A08 ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M08 এবং Galaxy A08 ফোনগুলিতে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং ওয়াটার ড্রপ নচ সাপোর্ট করতে পারে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy M08 এবং Galaxy A08 ফোন দুটিতে MediaTek Helio G99 প্রসেসর থাকতে পারে। একইসঙ্গে ফোনে UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M08 এবং Galaxy A08 ফোনের রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Samsung এর ফোনগুলির সবচেয়ে বড় বিশেষত্ব 6,000mAh ব্যাটারি হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফোনদুটির থিকনেস 8mm এবং ওজন 197 গ্ৰাম হবে বলে জানা গেছে।

এছাড়া Samsung Galaxy M08 এবং Galaxy A08 ফোনদুটিতে IP64 রেটিং, microSD কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হতে পারে। ফোনগুলিতে 6 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।

Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং Galaxy M08 এবং Galaxy A08 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ভারতের বাজারে জন্য ফোনের দাম প্রকাশ্যে আসার পর, এবার শীঘ্রই কোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A08 এবং M08 ফোনের ভারতীয় দাম, থাকবে 6,000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m08-a08-india-price-leak-6000mah-battery-know-details-in-bengali/feed/ 0
16999 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy F08 4G স্মার্টফোন, থাকতে পারে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/4gb-ram-smartphone-samsung-galaxy-f08-4g-price-in-india-16999-leaked-with-specificationsknow-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4gb-ram-smartphone-samsung-galaxy-f08-4g-price-in-india-16999-leaked-with-specificationsknow-details-in-bengali/#respond Mon, 28 Sep 2026 17:28:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83675 প্রকাশ্যে এল Samsung Galaxy F08 4G ফোনের দাম

The post 16999 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy F08 4G স্মার্টফোন, থাকতে পারে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছুদিন আগেই স্যামসাঙ তাদের লো বাজেট Samsung Galaxy F08 স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা গিয়েছিল। একইসঙ্গে শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে তথ্য প্রকাশ্যে এসেছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লঞ্চের আগেই লিকের মাধ্যমে ফোনের দাম জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে ফোনটির সেল শুরু হবে।

Samsung Galaxy F08 ফোনের দাম

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভারতে Samsung Galaxy F08 ফোনটির 4GB RAM + 64GB Storage অপশন 16,999 টাকা দামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই 4G স্মার্টফোনটি এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। উল্লেখ্য Samsung Galaxy F series এর ফোনগুলি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। তাই 9 অক্টোবর থেকে আয়োজিত Big Billion Days Sale চলাকালীন এই Samsung Galaxy F08 স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।

Samsung Galaxy F08 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F08 ফোনটি MediaTek Helio G100 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। মনে করিয়ে দিই Samsung Galaxy F07 ফোনটি MediaTek Helio G99 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

Samsung Galaxy F08 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OneUI সহ রান করে। স্যামসাঙের অন্যান্য ফোনের মতো এই স্মার্টফোনটিতেও 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটিতে ভার্চুয়াল RAM দেওয়া হবে আশা করা হচ্ছে, যা ফিজিক্যাল RAM এর সঙ্গে যুক্ত হয়ে 8GB RAM (4GB + 4GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

লিক অনুযায়ী স্যামসাঙ স্মার্টফোনে 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন থাকবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া Galaxy F08 4G ফোনের থিকনেস 8mm এবং ওজন 197 গ্রাম হবে বলে শোনা গেছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Samsung Galaxy F08 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Samsung Galaxy F08 4G ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং থাকতে পারে। অন্যদিকে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হতে পারে।

The post 16999 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy F08 4G স্মার্টফোন, থাকতে পারে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4gb-ram-smartphone-samsung-galaxy-f08-4g-price-in-india-16999-leaked-with-specificationsknow-details-in-bengali/feed/ 0
Samsung ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! বেড়ে গেছে Galaxy S26, S26 Plus এবং Galaxy S26 Ultra ফোনের দাম https://www.91mobiles.com/bengali/samsung-phone-price-hike-on-galaxy-s26-galaxy-26-plus-and-galaxy-26-ultra-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-phone-price-hike-on-galaxy-s26-galaxy-26-plus-and-galaxy-26-ultra-know-details-in-bengali/#respond Sat, 26 Sep 2026 03:31:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83566 বাড়ানো হয়েছে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra ফোনের দাম

The post Samsung ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! বেড়ে গেছে Galaxy S26, S26 Plus এবং Galaxy S26 Ultra ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান টেক জগতে প্রাইস হাইকের আঘাত থেকে স্যামসাং ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন‌ও আর বেঁচে নেই। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘এস’ সিরিজের সবকটি নতুন মডেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। কোন ফোনের দাম কত টাকা বাড়ানো হয়েছে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy S26 ফোনের নতুন দাম

মেমরি ভেরিয়েন্ট পুরনো দাম নতুন দাম প্রাইস হাইক
12GB RAM + 256GB Storage ₹87,999 ₹1,02,999 ₹15,000
12GB RAM + 512GB Storage ₹1,07,999 ₹1,22,999 ₹15,000

 

Samsung Galaxy S26 5G ফোনের দাম 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 12GB RAM সহ এই 5G ফোনের স্টার্টিং প্রাইস আগে 87,999 টাকা ছিল, যা এখন বেড়ে 1 লক্ষের চেয়েও বেশি হয়ে গেছে। এই ফোনে 2nm আর্কিটেকচারে তৈরি Exynos 2600 প্রসেসরের পাশাপাশি LPDDR5X RAM দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 রয়েছে।

Samsung Galaxy S26 ফোনে 6.3-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP 3x টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy S26 Plus ফোনের নতুন দাম

মেমরি ভেরিয়েন্ট পুরনো দাম নতুন দাম প্রাইস হাইক
12GB RAM + 256GB Storage ₹1,19,999 ₹1,34,999 ₹15,000
12GB RAM + 512GB Storage ₹1,39,999 ₹1,54,999 ₹15,000

 

Samsung Galaxy S26 Plus 5G ফোনের স্টার্টিং প্রাইস আগে ছিল 1,19,999 টাকা। এখন এই দাম বেড়ে 1,34,999 টাকা হয়ে গেছে। এই ফোনটির‌ও সব মডেলের দাম 15,000 টাকা বেড়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনেও Exynos 2600 প্রসেসরের সঙ্গে LPDDR5X RAM দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 4900mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এতে Wi-Fi 7 এবং Bluetooth 6.0 রয়েছে।

Samsung Galaxy S26+ 5G ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি 6.7-ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন‌ও 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট করে। এই ফোনটির ক্যামেরা সেটআপেও Galaxy S26 ফোনের মতো 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy S26 Ultra ফোনের নতুন দাম

মেমরি ভেরিয়েন্ট পুরনো দাম নতুন দাম প্রাইস হাইক
12GB RAM + 256GB Storage ₹1,39,999 ₹1,54,999 ₹15,000
12GB RAM + 512GB Storage ₹1,59,999 ₹1,74,999 ₹15,000
12GB RAM + 512GB Storage ₹1,89,999 ₹2,14,999 ₹25,000

Samsung Galaxy S26 Ultra 5G ফোনের দামে 25 হাজার টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে এবং এর ফলে ফোনটির স্টার্টিং প্রাইস 1,54,999 টাকা হয়ে গেছে। এই ফোনে 4.6GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Samsung Galaxy S26 Ultra 5G ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি 6.9-ইঞ্চির QHD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 2600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP প্রাইমারি OIS সেন্সর + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স + 10MP টেলিফটো লেন্স সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

The post Samsung ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! বেড়ে গেছে Galaxy S26, S26 Plus এবং Galaxy S26 Ultra ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-phone-price-hike-on-galaxy-s26-galaxy-26-plus-and-galaxy-26-ultra-know-details-in-bengali/feed/ 0
লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 10 Sep 2026 15:25:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82962 প্রকাশ্যে এল Samsung Galaxy A18 4G ফোনের স্পেসিফিকেশন

The post লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজের আপকামিং ফোনটি Samsung Galaxy A18 4G নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই অ্যান্ড্রয়েড হেডলাইন্স ওয়েবসাইটের রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy A18 4G ফোনের ফটো, স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A18 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A18 4G ফোনের স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A18 4G ফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 থাকতে পারে।

Samsung Galaxy A18 4Gফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে। এই Super AMOLED প্যানেল দিয়ে তৈরি ইনফিনিটি-ইউ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন যোগ করা হতে পারে।

আপকামিং স্যামসাঙ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ অনুযায়ী ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A18 4G ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারির দিক দিয়ে Samsung Galaxy A18 4G ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য নয়। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারিতে কমপক্ষে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আপকামিং Samsung Galaxy A18 4G ফোনটিতে 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড One UI 9.0 সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 5, Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy A18 4G ফোনের দাম

লিক অনুযায়ী Samsung Galaxy A18 4G ফোনের গ্লোবাল দাম 299 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 32,800 টাকার কাছাকাছি। এটি ফোনের 4GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম। তবে ভারতের বাজারে ফোনটি প্রায় 25 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি Black, Light Blue এবং Silver কালার অপশনে সেল করা হতে পারে।

The post লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0