Second Hand Smartphone - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 20 Sep 2023 10:13:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/best-place-to-buy-second-hand-mobile-phones-in-india-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-place-to-buy-second-hand-mobile-phones-in-india-check-details-in-bengali/#respond Wed, 20 Sep 2023 10:13:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43761 পুরোনো স্মার্টফোন কেনার সেরা ঠিকানা

The post Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে এমনও বহু মোবাইল ফোন ইউজার আছে যারা বার বার নতুন ফোন কিনতে ইচ্ছুক না। আবার অন্যদিকে এমনও কিছু লোক আছে যারা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন অথবা আইফোন ব‍্যবহার করতে চায়, কিন্তু দামের জন্য কিনতে পারে না। এই দুই প্রকার মোবাইল ফোন ব্যবহারকারীদের বেস্ট অপশন হলো Second Hand Mobile Phone, এই গুলিকে Refurbished phone-ও বলা যেতে পারে। সেকেন্ড হ্যান্ড ফোন বা রীফার্বিশড ফোন, সেগলিকে বলা হয় যেগলি আগে ব্যবহার হয়েছে এবং সেটিকে আপডেট করে বা রিপেয়ার করে আবারও বিক্রি করা হয়। এই সমস্ত Used Mobile-এর মডেলগুলি অরিজিনাল দামের থেকে অনেক কম দামে বিক্রি হয়।

কোথা থেকে কিনবেন Second Hand Mobile?

  • Cashify
  • Amazon
  • OLX
  • Yaantra
  • 2Gud

Cashify

Refurbished Mobile অথবা Second Hand Smartphone কেনার মাধ্যম হিসেবে ক্যাশিফাই-এর নামটি তালিকার উঁচুতে দেখা যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা পুরনো ফোন কিনতে এবং বিক্রিও করতে পারবে। গ্রাহক সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় নিজের পছন্দের মোবাইল ব্র্যান্ড এবং ফেভারিট মডেলও পছন্দ করতে পারবেন। ক্যাশিফাই RAM এবং Storage অপশনের সাথে ফোন পছন্দ করার সুযোগ প্রদান করে। শুধু এটাই নয় ক্যাশিফাই কিছু কিছু সময়ে ডিসকাউন্ট অফারও প্রদান করে।

ওয়েবসাইটের লিঙ্ক : Cashify

Amazon

ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়াও Renewed Smartphone মার্কেটে প্রবেশ করেছে এবং ইউজ্ড ফোন নিজেদের প্ল‍্যাটফর্মে বিক্রি করছে। এই জন্য আমাজন ‘Renewed’ নামের সাথে আলাদা সেগমেন্ট তৈরি করেছে। বলে দিই যে আমাজনে এখন Android ফোন কেনা যাবে, কিন্তু কোম্পানি সেকেন্ড হ্যান্ড iPhone এখনও পর্যন্ত উপলব্ধ করেনি। যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড ফোনের খোঁজ করছেন, তাহলে আমাজনের মাধ্যমে ভালো ডিল পেয়ে যেতে পারে‌ন।

ওয়েবসাইটের লিঙ্ক : Amazon

OLX

পুরোনো এবং ইউজ্ড ফোন কেনার জন্য ভারতে উপস্থিত পুরোনো এবং ভরসা যোগ্য নামের মধ্যে একটি নাম হলো ওএলএক্স। OLX ইন্ডিয়া তখন থেকে শুরু হয়েছে, যখন সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা এবং বেচার জন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ছিলো না। এই কারনেই Second Hand Smartphone কেনার জন্য OLX-কে গ্রাহকরা প্রাধান্য দেয়। এখানে সবথেকে ভালো যেটা, সেটা হলো এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একে ওপেন‌র সাথে কথা বলে জিনিসের দাম কম বেশি করতে পারে।

ওয়েবসাইটের লিঙ্ক : OLX

Yaantra

ইয়ান্ত্রা ডট কমও মোবাইল ইউজারদের ইউজ্ড ফোন কেনার সাথে বিক্রি করার সুবিধা প্রদান করে। এই ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ডস এবং মডেল সেলের জন্য উপলদ্ধ, যেগুলিকে আলাদা বাজেটের হিসাবে বিভাজিত করা হয়েছে। Refurbished Smartphone-এ দারুন কোয়ালিটি দেওয়ার সাথে এই কোম্পানি ইউজারদের ডিল এবং ডিসকাউন্টও প্রদান করে। এছাড়া Yaantra.com-এর আকর্ষণীয় পয়েন্ট হলো, যে এই কোম্পানি Second Hand Mobile phone-এ ওয়ারেন্টিও প্রদান করে।

ওয়েবসাইটের লিঙ্ক : Yaantra

2Gud

টুগুড এমন একটি ওয়েবসাইট যেখানে ইউজাররা Second Hand Smartphone কেনার সুযোগ পায়। এই ওয়েবসাইটটিকে ফ্লিপকার্ট তৈরি করেছে এবং এখান থেকে শুধুমাত্র পুরোনো ফোন কেনা যাবে। এখন এই ওয়েবপেজটিকেও ফ্লিপকার্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কেবল পুরোনো এবং ইউজ্ড ফোন সেলের ওপর ফোকাস থাকায়, এখানের refurbished প্রোডাক্টের কোয়ালিটির ওপর ভরসা করা যায়। অসাধারণ ডিভাইস এবং যোগ্য দাম হওয়া‌য়, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য 2Gud ইউজারদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।

ওয়েবসাইটের লিঙ্ক : 2Gud

সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার সুবিধা

ইউজ্ড মোবাইল অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের সবচেয়ে বড়ো সুবিধা, এই যে ফোন গুলি রিয়্যাল দামের থেকে অনেক কমে কিনতে পাওয়া যায়। উদহারন স্বরূপ যদি আপনি 50 হাজার টাকার iPhone 11 কিনতে চান, তাহলে Second Hand iPhone আপনি 20 হাজার টাকার বাজেটে কিনতে পারবেন। যারা পছন্দ মতো মোবাইল শুধু মাত্র বেশি দাম হওয়ার জন্য কিনতে পারে না তাদের কাছে এই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন সবচেয়ে সুবিধাজনক হয়।

যদি কারোর হঠাৎ করে temporary ফোনের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও সেকেন্ড হ্যান্ড ফোন তাদের কাছে সবথেকে বেস্ট অপশন। যদি আপনিও নতুন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান, সেইজন‍্যেই এই আর্টিকেলে এমনই কিছু উপায়ে‌র কথা বলা হয়েছে, যার মাধ্যমে খুব কম দামে এবং ভালো কন্ডিশনেও মোবাইল ফোন পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

The post Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-place-to-buy-second-hand-mobile-phones-in-india-check-details-in-bengali/feed/ 0
সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে এগিয়ে Apple, দ্বিতীয় স্থানে রয়েছে Samsung, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/second-hand-phone-in-india-apple-samsung-demand-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/second-hand-phone-in-india-apple-samsung-demand-details-in-bengali/#respond Sat, 06 May 2023 06:00:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39686 Apple কোম্পানি সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে 49% শেয়ার জুড়ে রয়েছে

The post সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে এগিয়ে Apple, দ্বিতীয় স্থানে রয়েছে Samsung, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Apple এর সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট শেয়ার 49%
  • Samsung কোম্পানি 26% মার্কেট শেয়ার পেয়েছে।
  • বিশ্বের সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড ফোন ভারতে সেল হয়।

মার্কেটে সারাবছরই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন অর্থাৎ Refurbished স্মার্টফোনের চাহিদা থাকে। বিশেষত যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারেন না, তারা Refurbished মডেল কেনেন। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট হিসাবে সামনে এসেছে এবং Apple ব্র্যান্ডের Refurbished ফোনগুলি সবচেয়ে বেশি সেল হয় বলে জানা গেছে। আরও পড়ুন: 40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস

কোন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ফোন সবচেয়ে বেশি সেল হয়েছে

  • Apple 49%
  • Samsung 26%
  • OPPO 3%
  • Vivo3%
  • Huawei 2%

কাউন্টারপয়েন্টের রিপোর্ট 2022 সালের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গত বছর Refurbished ফোনের মার্কেটে কোন ব্র্যান্ডের কত শেয়ার ছিল তার ডিটেইলস দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী Apple এর সেকেন্ড হ্যান্ড আইফোনের চাহিদা সবচেয়ে বেশি এবং এর কারণে Apple কোম্পানি সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে 49% শেয়ার জুড়ে রয়েছে।

iPhone এর পরে মোবাইল ইউজারদের পছন্দ অনুযায়ী এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Samsung এর সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। Samsung কোম্পানি Refurbished ফোনের মার্কেটে 26 শতাংশ স্থান জুড়ে রয়েছে। OPPO এবং Vivo ও এই তালিকায় তাদের জায়গা করে নিতে পেরেছে কিন্তু এই দুটি চীনা ব্র্যান্ড মাত্র 3 শতাংশ শেয়ার পেয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OPPO A98 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

সারা বিশ্বে সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড ফোন ভারতে সেল হয়

2021 সালে কত ফোন সেল হয়েছে

  • 2021 সালে সেকেন্ড হ্যান্ড ফোন সেল হয়েছে 14%
  • 2021 সালে নতুন স্মার্টফোন সেল হয়েছে 7%

2022 সালে কত ফোন সেল হয়েছে

  • 2022 সালে সেকেন্ড হ্যান্ড ফোনের সেল হয়েছে 5%
  • 2022 সালে নতুন স্মার্টফোনের সেল হয়েছে 12%

রিপোর্ট অনুযায়ী 2021 সালের তুলনায় 2022 সালে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের চাহিদা কমেছে। 2022 সালে এই Refurbished ফোনগুলির চাহিদা ছিল মাত্র 5 শতাংশ যেখানে 2021 সালে তা ছিল 14 শতাংশ। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড ফোন ভারতে সেল হয়েছে। ভারতে Refurbished ফোনের সেল বছরে গড়ে 19 শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চীনে এই ধরনের ফোনের সেল 17% হ্রাস পেয়েছে। আরও পড়ুন: 10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস

এইসব কারণে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের চাহিদা এত বেশি

  • অনেক ইউজার দামি ফোন মডেল কিনতে পারেন না।
  • অনেকে ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফট করে।
  • দ্বিতীয় বা ভিন্ন মোবাইল ফোন যারা ব্যবহার করতে চান।
  • বাড়ির বয়স্কদের জন্য মৌলিক প্রয়োজনে অনেক ইউজার এই ধরনের ফোন কেনেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে এগিয়ে Apple, দ্বিতীয় স্থানে রয়েছে Samsung, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/second-hand-phone-in-india-apple-samsung-demand-details-in-bengali/feed/ 0
সেকেন্ড হ‍্যান্ড ফোনটি চুরির নাতো, কেনার আগে ওয়েবসাইটে চেক করুন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/how-to-check-if-a-second-hand-phone-is-stolen-or-not-on-zipnet-with-imei-number/ https://www.91mobiles.com/bengali/how-to-check-if-a-second-hand-phone-is-stolen-or-not-on-zipnet-with-imei-number/#respond Tue, 20 Jul 2021 13:04:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17343 চুরির বা অপরাধের সাথে যুক্ত সেকেন্ড হ‍্যান্ড স্মার্টফোন কিনা বুঝবেন কি করে

The post সেকেন্ড হ‍্যান্ড ফোনটি চুরির নাতো, কেনার আগে ওয়েবসাইটে চেক করুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে স্মার্টফোন বিক্রি খুব দ্রুত বাড়ছে আর সাথেই সেকেন্ড হ‍্যান্ড স্মার্টফোন (Second-Hand Smartphone) এর‌ও বিক্রি তেও বৃদ্ধি দেখা যাচ্ছে। গত মাসে একটি রিপোর্টে সামনে এসেছিল, যার মধ্যে বলা হয়েছিল যে কোরোনার সময়ে লোকেরা অনেক সেকেন্ড হ‍্যান্ড ফোন কিনেছে। আসলে সেকেন্ড হ‍্যান্ড ফোন অনেক কম দামে পাওয়া যায়। কিন্তু পুরোনো ফোন কেনার সময় আপনার কিছু জরুরি জিনিসের খেয়াল রাখা উচিৎ। সাথেই এও চেক করা উচিৎ যে ফোনটি আপনি কারো থেকে কিনছেন সেটি চুরির নাতো। এই সম্পর্কে‌ই দিল্লি পুলিশ (Delhi Police) নিজের আধিকারিক টুইটার একাউন্টে টুইট করেছে।

দিল্লি পুলিশ অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে টুইট করে এই কথা জানিয়েছে যে সেকেন্ড হ‍্যান্ড অর্থাৎ পুরোনো স্মার্টফোন কেনার সময় সাবধান থাকুন। হতে পারে যে ডিভাইসটি চুরির বা ওই ফোনের ব‍্যবহার কোনো ক্রাইমে করা হয়েছে। চুরি অথবা অপরাধে ব‍্যবহার করা ফোনের IMEI নাম্বারকে Zipnet ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এই নাম্বারকে ব্লক করার জন্য @DoT_India এর সাথে শেয়ার করা হয়েছে। যদি আপনিও পুরোনো স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাহলে তার আগে ফোনের IMEI নাম্বারকে Zipnet ওয়েবসাইটে অবশ্যই চেক করুন। এই ওয়েবসাইটে ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করা যাবে।

এভাবে ওয়েবসাইটে চেক করুন মোবাইলের IMEI নাম্বার

  • IMEI নাম্বার চেক করার জন্য সবার আগে Zipnet ওয়েবসাইট নিজের ফোন বা ল‍্যাপটপে ওপেন করুন।
  • ওয়েবসাইটে থাকা সার্চ বারে যে ফোনটি আপনি কিনবেন ওই মোবাইলের IMEI নাম্বার এন্টার করুন।
  • যদি ফোনটি চুরি, হারিয়ে যাওয়া বা কোনো অপরাধে ব‍্যবহার হয়ে থাকে, তাহলে আপনি ওই IMEI নাম্বার ওয়েবসাইটে পেয়ে যাবেন।

কোথায় পাবেন IMEI নাম্বার

IMEI নাম্বার আপনার ফোনের বক্সে থাক। যদি বক্সের সাথে না থাকে তাহলে আপনি নিজের ফোনের সেটিঙে গিয়ে অ্যাবাউটের মধ্যে জানতে পারবেন। আবার একটি শর্টকাট‌ও আছে। আপনি নিজের ফোন থেকে *#06# ডায়াল করে। এর সাথেই আপনার ফোনের IMEI নাম্বার ফোনের স্ক্রিনে চলে আসবে।

কি এই IMEI নাম্বার?

IMEI নাম্বারের পুরো কথাটি হলো International Mobile Equipment Identity, অর্থাৎ এটি মোবাইল ফোনের পরিচয়। প্রত‍্যেক মোবাইল ফোনে 15 সংখ‍্যার ঊকটি সিরিয়াল নাম্বার হয় যা ইউনিক হয়। অর্থাৎ সেটি অন‍্যান‍্য ডিভাইসের থেকে আলাদা হয়। যদি ফোনটি ডুয়াল সিম হয় তাহলে তাতে দুটি IMEI নাম্বার হবে।

যখন আপনি নিজের ফোনের ব‍্যবহার করেন তখন এই নাম্বারের মাধ্যমে‌ই নেটওয়ার্ক অপারেটর‌রা আপনার ফোনটিকে চিনতে পারে। যেকোনো ডিভাইস সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট করবে তাতে IMEI নাম্বার থাকবে। মোবাইল ফোন চুরি হলে নেটওয়ার্ক অপারেটর এই নাম্বারের মাধ্যমে সেটিকে ব্লক করতে পারে আর সেটিকে খুজতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সেকেন্ড হ‍্যান্ড ফোনটি চুরির নাতো, কেনার আগে ওয়েবসাইটে চেক করুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-if-a-second-hand-phone-is-stolen-or-not-on-zipnet-with-imei-number/feed/ 0
ভারতীয় বাজারে বেড়েছে Second Hand Smartphone এর চাহিদা, আপনার বাড়িতেও কি প্রয়োজন আছে? https://www.91mobiles.com/bengali/second-hand-smartphone-demand-increased-in-india-apple-samsung-xiaomi/ https://www.91mobiles.com/bengali/second-hand-smartphone-demand-increased-in-india-apple-samsung-xiaomi/#respond Thu, 13 Aug 2020 15:55:00 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11982 ভারতে বেড়েছে পুরোনো ফোনের চাহিদা

The post ভারতীয় বাজারে বেড়েছে Second Hand Smartphone এর চাহিদা, আপনার বাড়িতেও কি প্রয়োজন আছে? first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় মোবাইল মার্কেট। বলতে গেলে প্রতিদিন‌ই দেশে লক্ষ লক্ষ ফোন সেল‌আউট হচ্ছে এবং প্রায়ই নতুন নতুন ফোন লঞ্চ করা হচ্ছে। Xiaomi, Oppo, Vivo, Realme ও OnePlus এর মতো চীনা ব্র‍্যান্ড থেকে শুরু করে Samsung, Nokia ও Apple হল এমন কয়েকটি ব্র‍্যান্ড যারা ভারতীয়দের ফোন ব‍্যবহারের ধরন অনুযায়ী তাদের ফোন লঞ্চ করে। কিন্তু বিগত কিছু সময় ধরে দেশে ক্রমশ সেকেন্ড হ‍্যান্ড ফোনের চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ নতুন ফোন কেনার বদলে পুরোনো ফোনের প্রতি যেন একটু বেশিই আকৃষ্ট হয়ে পড়ছে। পুরোনো ফোনের এই বিপুল পরিমাণ চাহিদা দেশের মোবাইল মার্কেটকে যথেষ্ট প্রভাবিত করেছে।

সেকেন্ড হ‍্যান্ড ফোন মানে হল, যে ফোন আগে কোনো ব‍্যাক্তি ব‍্যবহার করেছে। একে রিফার্বিশড বা ইউজড ফোন‌ও বলা হয়ে থাকে। এই ধরনের ফোন সাধারণত তারাই বেচেন যারা নতুন বা লেটেস্ট ফোন কিনতে চান, তাই তাদের পুরোনো ফোনটি বেচে দেন। কিন্তু বর্তমানে দেশে এই ধরনের ফোন কেনার প্রতি মানুষের ঝোঁক হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। আর এর পেছনে অন‍্যতম সবচেয়ে বড় কারণ, “বাচ্চাদের অনলাইন ক্লাসের পড়াশোনা”।

চাহিদা বেড়ে ওঠার কারণ

করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ গোটা বিশ্বকে রীতিমতো থামিয়ে রেখে দিয়েছে। ভারতে আনলক প্রক্রিয়া শুরু হলেও স্কুল, কলেজসহ অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্ধ‌ই রাখা হয়েছে। গোটা দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস করাচ্ছে। শিক্ষকরা অনলাইনে পড়াচ্ছেন এবং বাচ্চারা পড়ছে। এই প্রক্রিয়ার জন্য সবার আগে প্রয়োজন একটি স্মার্টফোন। ঘরে ঘরে এই প্রয়োজন মেটানোর জন্য সাধারণ মানুষজন বিকল্প হিসেবে সেকেন্ড হ‍্যান্ড ফোনের প্রতি ঝুঁকে পড়েছে।

মফস্বল এবং গ্ৰামের দিকে চাহিদা সবচেয়ে বেশি

রি-কমার্স মার্কেটপ্লেস ক‍্যাশিফাইয়ের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউনের পর দেশের 36 শতাংশ মানুষ সেকেন্ড হ‍্যান্ড গ‍্যাজেটের ওপর টাকা খরচ করেছে। রিপোর্ট অনুযায়ী টিয়ার 3 এবং টিয়ার 4 এর শহরগুলিতে আগে এই চাহিদা ছিল 20 শতাংশের মতো। কিন্তু এখন এটি বেড়ে 35 শতাংশ হয়ে গেছে। ক‍্যাশিফাই জানিয়েছে 32 শতাংশ মানুষ যেখানে রিমোট ওয়ার্কিঙের কারণে সেকেন্ড হ‍্যান্ড গ‍্যাজেট কিনেছে আবার সেখানে দাঁড়িয়ে 26 শতাংশ মানুষ ডিজিটাল লার্নিং, ওয়ার্ক শিফ্টিং এবং এন্টারটেইনমেন্টের জন্য রিফার্বিশড ফোন নিয়েছে।

সবচেয়ে বেশি পছন্দের সেকেন্ড হ‍্যান্ড ব্র‍্যান্ড

ক‍্যাশিফাইয়ের তথ্য থেকে জানা গেছে 2019-2020 অর্থনৈতিক বছরে সেকেন্ড হ‍্যান্ড ফোনের ক্ষেত্রে Mi স্মার্টফোনের চাহিদা ছিল সবচেয়ে বেশি। ব‍্যবহৃত ফোনের মার্কেটে শাওমির মার্কেট শেয়ার 27 শতাংশ দেখা গেছে। এই লিস্টে Apple রয়েছে দ্বিতীয় এবং Samsung তৃতীয় স্থানে। এই দুটি কোম্পানির কাছেই 16 শতাংশ করে মার্কেট শেয়ার আছে। এক‌ইভাবে 12 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে Motorola চতুর্থ স্থানে আছে।

The post ভারতীয় বাজারে বেড়েছে Second Hand Smartphone এর চাহিদা, আপনার বাড়িতেও কি প্রয়োজন আছে? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/second-hand-smartphone-demand-increased-in-india-apple-samsung-xiaomi/feed/ 0