Shopping Site - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Sep 2022 10:10:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অর্ডার করা হয় Drone, বাক্সে ভরে বাড়ি এল 1 কিলো আলু https://www.91mobiles.com/bengali/viral-video-bihar-man-orders-drone-camera-on-meesho-but-receives-potatoes-inside-box-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/viral-video-bihar-man-orders-drone-camera-on-meesho-but-receives-potatoes-inside-box-details-in-bengali/#respond Thu, 29 Sep 2022 10:10:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32391 অনলাইনে Drone অর্ডার করে পাওয়া যায় আলু

The post অর্ডার করা হয় Drone, বাক্সে ভরে বাড়ি এল 1 কিলো আলু first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায়ই Online Sale উপলক্ষে ফ্লিপকার্ট-আমাজনের মতো শপিং সাইটগুলিতে কোনো আইটেম অর্ডার করা হলেও হাতে এসে পৌঁছয় অন্য কোনো জিনিস। এই তো কদিন আগে ফ্লিপকার্ট থেকে এক ব্যাক্তি ল্যাপটপ অর্ডার করেন অথচ ডেলিভারি করা হয় একটি ডিটারজেন্ট সাবান। এবার এই ধরনের একটি ঘটনা ঘটেছে দ্রুত জনপ্রিয় হয়ে চলা শপিং সাইট Meesho এর সঙ্গে। বিহারের এক ব্যাক্তি জানিয়েছেন তিনি Meesho থেকে Drone অর্ডার করেন, কিন্তু তিনি হাতে পান এক কিলো আলু। তিনি এই সম্পূর্ণ ঘটনাটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপলোড করে দিয়েছেন। এর ফলে এখন গ্রাহকরা Meesho এর বিরুদ্ধে কিছুটা যেন বিমুখই হয়ে উঠেছেন।

অর্ডার করা হয় Drone, পাওয়া যায় আলু

বিহারের নালন্দা জেলার পরওয়ালপুর এলাকার চেতন কুমার নামক এক ব্যাবসায়ী Meesho থেকে নিজের জন্য একটি Drone অর্ডার করেছিলেন। কিন্তু প্যাকেজ হাতে পাওয়ার পর সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে তিনি তাঁর প্যাকেজ খোলার ভিডিও রেকর্ড করা শুরু করেন।

প্যাকেজ আনবক্স করলে তা থেকে Drone এর বদলে বেরিয়ে আসে আলু। ভিডিওতে দেখা যায় ডেলিভারি এক্সিকিউটিভকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্থানীয় লোকজন তাকে চারদিকে ঘিরে রয়েছে। তিনি স্বিকারও করে নিয়েছেন এই জোচ্চুরির পেছনে Meesho এর হাত আছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে এই ঘটনার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Flipkart থেকে ল্যাপটপের বদলে আসে সাবান

Flipkart এর আয়োজিত Flipkart Big Billion Sale উপলক্ষে IIM-আহমেদাবাদের ছাত্র যশস্বী শর্মা আকর্ষণীয় অফার দেখে তাঁর বাবার জন্য 50 হাজার টাকা দামের একটি ল্যাপটপ অর্ডার করেন। কিন্তু ডেলিভারির পর দেখা যায় বাক্সে ল্যাপটপের বদলে রয়েছে ঘড়ি ডিটারজেন্ট সাবান। দেখে যশস্বী তো থ। তবে কোম্পানির পক্ষ থেকে এই ঘটনার সমাধান করার আস্বাস দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অর্ডার করা হয় Drone, বাক্সে ভরে বাড়ি এল 1 কিলো আলু first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/viral-video-bihar-man-orders-drone-camera-on-meesho-but-receives-potatoes-inside-box-details-in-bengali/feed/ 0
আবার Amazon এ জাতীয় পতাকার অবমাননা, ক্ষুব্ধ দেশবাসী, জোরদার Amazon বয়কটের ডাক https://www.91mobiles.com/bengali/amazon-faces-criticism-on-social-media-insulting-indian-flag/ https://www.91mobiles.com/bengali/amazon-faces-criticism-on-social-media-insulting-indian-flag/#respond Tue, 25 Jan 2022 01:44:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21301 আবার Amazon এ জাতীয় পতাকার অবমাননা

The post আবার Amazon এ জাতীয় পতাকার অবমাননা, ক্ষুব্ধ দেশবাসী, জোরদার Amazon বয়কটের ডাক first appeared on 91Mobiles Bengali.

]]>
আবারও ই-কমার্স সাইট Amazon India বড় সমস্যায় পড়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় (Amazon Insults National Flag News) মানুষ ক্রমাগত অ্যামাজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। আসলে, জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে অ্যামাজনের বিরুদ্ধে। Amazon-এ খাদ্য সামগ্রী সহ অনেক পণ্যে ভারতীয় পতাকার ছবি দেওয়া হয়েছে, যার বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে ট্রেন্ড করছে #Amazon_Insults_National_Plag।

ক্ষুব্ধ ভারতবাসী

আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে Amazon এর উপর বিভোক্ষের ঘটনা এই প্রথম নয়। আগেও বহুবার এইধরনের ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজারদের বক্তব্য, যেকোনো পণ্যতে তিরঙ্গা ব্যবহার করা ভারতের জাতীয় পতাকা আইন (2002) এর পরিপন্থী। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ এই ঘটনাটিকে জাতীয় পতাকার অবমাননা বলে Amazon বয়কটের ডাক তুলেছেন।

FIR করা হয়েছে

ইউজাররা সোশ্যাল মিডিয়ায় অ্যামাজনকে বয়কট করার আবেদনও করছেন। এই ট্রেন্ডটি দেখে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী Amazon এর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি ডিজিপিকে আমাজনের কর্মকর্তা ও মালিকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে এই মামলাটি জাতীয় পতাকা বিধির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে যা অত্যন্ত বেদনাদায়ক এবং জাতির অবমাননা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।

বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে Amazon

অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে Non- Compliant পণ্য তালিকাভুক্ত করার জন্য বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানি বলেছে যে Amazon.in হল একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে তৃতীয় পক্ষের বিক্রেতারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করে এবং নিয়মের বিরুদ্ধে গিয়ে এই ধরনের পণ্যগুলি বিক্রির জন্য তারা দায়ী৷

এর আগেও অ্যামাজনের বিরোধিতা হয়েছিল

আপনাদের জানিয়ে রাখি যে 2017 সালে ভারতীয়দের কঠোর বিরোধিতার ফলে অ্যামাজন তাদের কানাডিয়ান ওয়েবসাইটে ভারতীয় পতাকা যুক্ত ডোরম্যাট এবং জুতোর মতো পণ্যগুলি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল। প্রয়াত সুষমা স্বরাজ, যিনি সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি টুইট করে অ্যামাজনের কাছে সেইসব পণ্যগুলিকে তাদের সাইট থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছিলেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার Amazon এ জাতীয় পতাকার অবমাননা, ক্ষুব্ধ দেশবাসী, জোরদার Amazon বয়কটের ডাক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amazon-faces-criticism-on-social-media-insulting-indian-flag/feed/ 0