SIM Card - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 28 May 2024 15:15:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আপনার নামে কয়টি সিম চলছে জানেন? মাত্র কয়েকটি ক্লিকেই পেয়ে যাবেন উত্তর, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-how-many-sim-registered-by-your-name-steps-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-many-sim-registered-by-your-name-steps-in-bengali/#respond Tue, 28 May 2024 15:15:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50137 আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে সেটা sancharsaathi.gov.in এর TAFCOP বিভাগ থেকে জানা যাবে

The post আপনার নামে কয়টি সিম চলছে জানেন? মাত্র কয়েকটি ক্লিকেই পেয়ে যাবেন উত্তর, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 9 টি সিম কার্ড(জম্মু-কাশ্মীর, আসাম, উত্তর-পূর্বে সর্বাধিক 6 টি সিম) ইস্যু করা যেতে পারে, তবে আপনি কি জানেন যে আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে? অন্য কেউ কি আপনার নামে ইস্যু করা সিম কার্ড ব্যবহার করছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা খুবই সহজ। টেলিকম বিভাগের সঞ্চার সাথী (https://sancharsaathi.gov.in) পোর্টালে টেলিগ্রাম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) ফিচার রয়েছে। এখানে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে।

এর জন্য আপনাকে সঞ্চারসাথী (sancharsaathi.gov.in) এর TAFCOP বিভাগে যেতে হবে, এখানে আপনি আপনার মোবাইল নম্বরের মাধ্যমে চেক করতে পারবেন যে এখনও পর্যন্ত আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে নকল সিম কার্ড বা নিষ্ক্রিয় সিম কার্ডের জন্য রিপোর্ট ফাইল করতে পারেন। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে-

  • প্রথমে আপনাকে সঞ্চার সাথী পোর্টাল খুলে TOFCOP বিভাগে যেতে হবে।
  • পেজটি খোলার পরে, আপনাকে এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর নীচে দেওয়া ক্যাপচা লিখে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে, যেটা এখানে লিখতে হবে। তার পরে আপনি লগইন করতে পারবেন।
  • তারপর আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেইলস স্ক্রিনে চলে আসবে।
  • তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এখনও পর্যন্ত আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে, আপনি যদি সেই নম্বরগুলি ব্যবহার না করে থাকেন বা অন্য কেউ আপনার নামে একটি সিম কার্ড নিয়ে থাকে তাহলে আপনি এখান থেকেই রিপোর্ট করতে পারবেন। সঞ্চার সাথী পোর্টাল অনুসারে এখনও পর্যন্ত সিম কার্ড সম্পর্কিত 332967 টি অনুরোধ গৃহীত হয়েছে, যার মধ্যে 3968 টি মামলার নিষ্পত্তি হয়েছে।

TAFCOP FAQ

কেউ বেআইনি ভাবে সিম নিয়ে থাকলে কিভাবে রিপোর্ট করবেন?

আপনি যদি মনে করেন কেউ ভুল উপায়ে আপনার নামে একটি সিম কার্ড নিয়েছে, তাহলে আপনি তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। এর জন্য আপনাকে Sanchar Saathi পোর্টালে যেতে হবে। এখানে TAFCOP বিভাগে যাওয়ার পরে, আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর আপনার কাছে ‘This is not my number ‘অথবা’ ‘Not require’ অপশন আসবে। যদি সেটি আপনার মোবাইল নম্বর না হয়ে থাকে, তাহলে আপনি ‘রিপোর্ট’ বাটনে ক্লিক করে রিকোয়েস্ট জমা দিতে পারেন। তারপর re verification এর প্রসেস শুরু হয়ে যাবে।

re verification এর জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন হয় ?

আইডি প্রুফ এবং এড্রেস প্রুফের জন্য কি কি ডকুমেন্ট দিতে হয় সেটা এখানে দেখে নিন।

re verification চলাকালীন, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP) করা যায়?

না, ভেরিফিকেশনের প্রসেস সম্পন্ন হওয়ার পরেই মোবাইল নম্বর পোর্টেবিলিটি প্রসেসটি শুরু করা যায়।

re verification কি এবং এর জন্য সময়সীমা কতদিন?

যখন একবার এই পোর্টালে একটি সিম কার্ডের জন্য কেউ রিপোর্ট করে, তখন সার্ভিস প্রোভাইডের মাধ্যমে রেকর্ডটি কনফার্ম করা হয়।পোর্টালে উপস্থিত তথ্যের ভিত্তিতে পুনরায় ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাগ মোবাইল সিমটির আউটগোয়িং পরিষেবা 30 দিনের মধ্যে স্থগিত করা হবে, যেখানে ইনকামিং পরিষেবাগুলির সময়সীমা 45 দিন। তারপর 60 দিনের মধ্যে re verification প্রসেস সফল না হলে মোবাইল কানেকশন ডিসকানেকড করা হয়। যাইহোক যদি একজন ইউজার আন্তর্জাতিক রোমিংয়ে থাকেন বা অক্ষম বা হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে 30 দিনের অতিরিক্ত সময়সীমা পাওয়া যাবে। যদি সিম কার্ডটি বেআইনি ভাবে নেওয়া হয়ে থাকে, তাহলে গ্রাহকের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ/ FIR দায়ের করা হবে।

The post আপনার নামে কয়টি সিম চলছে জানেন? মাত্র কয়েকটি ক্লিকেই পেয়ে যাবেন উত্তর, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-many-sim-registered-by-your-name-steps-in-bengali/feed/ 0
1 জুলাই থেকে গোটা দেশে জারি হবে SIM Card এর নতুন নিয়ম, জেনে নিন কেমন হবে এই বদল https://www.91mobiles.com/bengali/trai-new-sim-card-rule-from-1-july-2024-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/trai-new-sim-card-rule-from-1-july-2024-details-in-bengali/#respond Wed, 20 Mar 2024 15:21:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47495 1 জুলাই থেকে শুরু হবে সিম সোয়াপিঙের নতুন নিয়ম

The post 1 জুলাই থেকে গোটা দেশে জারি হবে SIM Card এর নতুন নিয়ম, জেনে নিন কেমন হবে এই বদল first appeared on 91Mobiles Bengali.

]]>
টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI) পক্ষ থেকে 15 মার্চ 2024-এ নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নতুন নিয়মটি আগামী 1 জুলাই 2024 থেকে গোটা দেশে চালু হয়ে যাবে। এই নতুন নিয়ম সম্পর্কে ট্রাই জানিয়েছে এরপর থেকে ফ্রডের ঘটনাগুলি আটকানো সম্ভব হবে। কিন্তু এই নতুন নিয়মটির জন্য কি সাধারণ মানুষদের সমস্যা হবে? চলুন জেনে নেওয়া যাক।

বদলে যাবে সিম কার্ডের নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী এরপর থেকে ইউজারদের সিম কার্ড সোয়াপ করার পর ফোন নাম্বার পোর্ট করা যাবে না। TRAI এর বক্তব্য অনুযায়ী সিম কার্ডের এই নতুন নিয়ম চালু হয়ে গেলে ক্রমশ বেড়ে চলা ফ্রডের ঘটনাগুলি সহজে আটকানো যাবে। তাই আপনি যদি আপনার সিম সোয়াপ করিয়ে থাকেন তবে আপনার খেয়াল রাখা দরকার।

নতুন নিয়ম অনুযায়ী যারা সম্প্রতি তাদের সিম কার্ড সোয়াপ করিয়েছেন তাঁরা তাদের মোবাইল নাম্বার পোর্ট করাতে পারবেন না। ইউজাররা 7 দিন পরে আবার এটি করাতে পারবেন। এর ফলে ইউজাররা তাদের ফোন নাম্বারটি 7 দিন পরে আবার অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে পারবেন।

জানিয়ে রাখি সাধারণত সিম কার্ড হারিয়ে গেলে বা সিম কার্ড ভেঙ্গে গেলে সিম কার্ড সোয়াপিং করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউজাররা টেলিকম অপারেটরকে তাদের পুরনো সিম দিয়ে নতুন সিম নিতে পারেন।

সিম সোয়াপিং কি?

জানিয়ে রাখি সিম পরিবর্তন করাকে সিম সোয়াপিং বলে। সিম হারিয়ে গেলে বা ভেঙ্গে গেলে সিম সোয়াপিং করা হয়ে থাকে। এমন হলে ইউজার তাঁর টেলিকম অপারেটরের কাছে পুরনো সিমের বদলে নতুন সিম দেওয়ার আবেদন করে। তবে নতুন নিয়ম চালু হলে আর এমন হবে না।

ট্রাই এর পক্ষ থেকে দেশের দূরসঞ্চার বিচাগ (DoT) এর কাছে একটি নতুন সার্ভিস চালু করার আর্জি জানিয়েছে। এর নতুন নিয়মে ইউজারদের মোবাইলে আসা সমস্ত কলের ক্ষেত্রে অপর পক্ষের ইউজারের নাম দেখানো হবে, সেই ইউজারদের নাম ফোনে সেভ থাকুক বা না থাকুক তাতে কোনো প্রভাব পড়বে না। এর মাধ্যমে ট্রাই দেশে ফ্রড জাতীয় বিভিন্ন অসামাজিক কাজকর্মের সংখ্যা কমানোর চেষ্টা করছে।

The post 1 জুলাই থেকে গোটা দেশে জারি হবে SIM Card এর নতুন নিয়ম, জেনে নিন কেমন হবে এই বদল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/trai-new-sim-card-rule-from-1-july-2024-details-in-bengali/feed/ 0
আজ থেকে বদলে যাচ্ছে নতুন সিম কার্ড কেনার নিয়ম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/sim-card-new-rules-to-be-followed-in-india-from-1-december-2023-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/sim-card-new-rules-to-be-followed-in-india-from-1-december-2023-details-in-bengali/#respond Fri, 01 Dec 2023 08:09:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45138 ভারতে সিম কার্ড কেনা-বেচার নতুন নিয়ম

The post আজ থেকে বদলে যাচ্ছে নতুন সিম কার্ড কেনার নিয়ম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ থেকে নতুন সিম কার্ড কেনার নিয়ম পাল্টে যাচ্ছে এবং এখন থেকে নতুন নিয়ম মেনেই সিম কার্ড কিনতে হবে। যেসব গ্রাহকরা নতুন সিম কার্ড কিনতে চাইছেন এই পোস্টটি তাদের অবশ্যই পড়া উচিৎ। আজ থেকে নতুন সিম কেনা এবং বেচা উভয় ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়মের অমান্য হলে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে।

সিম কেনা এবং বেচার নতুন নিয়ম

  • এখন থেকে সিম কার্ড ডিলারদের পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন আবশ্যক। এছাড়া প্রত্যেক এমপ্লয়িদের KYC করানোর পরেই ব্যবসার জন্য বাল্ক সিম দেওয়া হবে।
  • বর্তমানে গোটা দেশে ক্রমবর্ধমান সাইবার ক্রাইম আটকানোর জন্য ভারত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ ম=নেওয়া হয়েছে।
  • সরকারের পক্ষ থেকে সিম কার্ড ডিলারের পুলিশ ভেরিফিকেশন আবশ্যক করে দিয়েছে এবং এক সঙ্গে একাধিক কানেকশন দেওয়া বন্ধ করে দিয়েছে। এর বদলে বিজনেস কানেকশনের জন্য নতুন কনসেপ্ট পেশ করা হবে।
  • বিজনেসের KYC এবং সিম গ্রাহকের KYC উভয়ই করতে হবে। যদি কোনো ব্যাক্তি তাঁর বিজনেস বা কর্পোরেটের জন্য এক সঙ্গে অনেকগুলি সিম কিনে নিজের এমপ্লয়িদের মধ্যে বিলিয়ে দিতে চান তবে সেইসব প্রত্যেক এমপ্লয়িরও আলাদা আলাদাভাবে KYC করতে হবে।

না মানলে জরিমানা বা জেল

জানিয়ে রাখি সরকারের পক্ষ থেকে এই নিয়ম 1 অক্টোবর, 2023 থেকে চালু করার কথা ছিল, পরে এর তারিখ দুই মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ম ভেঙ্গে সিম বেচলে 10 লক্ষ টাকা জরিমানা বা জেল হতে পারে।

ব্লকলিস্ট করা হয়েছে 67 হাজার সিম কার্ড ডিলার

আগস্ট মাসে টেলিকম মিনিস্টার জানিয়েছিলেন সরকার 52 লক্ষ মোবাইল কানেকশন কাট করেছে এবং 67,000 সিম কার্ড ডিলারদের ব্লকলিস্ট করা হয়েছে। 2023 সালের মে মাস থেকে সিম কার্ড ডিলারদের বিরুদ্ধে 300 এফআইআর করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন হোয়াটসঅ্যাপ পর্যন্ত নিজে থেকেই জোচ্চুরি বা এই জাতীয় কাজের সঙ্গে জড়িত প্রায় 66,000 অ্যাকাউন্ত ব্লক করে দিয়েছে।

একজন রাখতে পারবেন মাত্র 9টি সিম কার্ড

জানিয়ে রাখি ভারতে একজন ব্যাক্তি নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড (জম্মু-কাশ্মীর, আসাম, অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যে সর্বোচ্চ 6টি সিম কার্ড) কিনতে ও ব্যাবহার করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আজ থেকে বদলে যাচ্ছে নতুন সিম কার্ড কেনার নিয়ম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/sim-card-new-rules-to-be-followed-in-india-from-1-december-2023-details-in-bengali/feed/ 0
বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/mobile-sim-card-blocked-in-bihar-jharkhand-know-why-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mobile-sim-card-blocked-in-bihar-jharkhand-know-why-in-bengali/#respond Mon, 15 May 2023 11:00:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39940 ঝাড়খণ্ডে 2.25 লক্ষ মোবাইল সিম নিষ্ক্রিয় করা হয়েছে

The post বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • DoT 2.25 লক্ষেরও বেশি সিম কার্ড ডিএক্টিভেট করেছে৷
  • এই সিমগুলি জাল কাগজপত্র ব্যবহার করে কেনা হয়েছিল।
  • 517 পয়েন্ট অফ সেলস (POS) ও ব্লকলিস্ট করা হয়েছে।

জামতারা ওয়েব সিরিজের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। যেখানে দেখানো হয়েছিল যে মানুষ কীভাবে জাল ডকুমেন্ট দেখিয়ে মোবাইল সিম কার্ড কেনে এবং তার সাহায্যে অনলাইন ফ্রড এবং স্ক্যাম করে থাকে। এই ধরনের লোকদের খারাপ উদ্দেশ্য আটকানোর জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে 2.25 লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক অর্থাৎ ডিএক্টিভেট করেছে। আরও পড়ুন: বিশেষ প্ল্যান নিয়ে হাজির Vi, প্রতিদিন পাবেন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা

কেন সিম কার্ড ব্লক করা হচ্ছে?

ভারত সরকারের টেলিকম বিভাগের মতে এই রাজ্যের অনেক সার্কেলে জাল সিম কার্ড এক্টিভ ছিল। এই মোবাইল সিমগুলির বেশিরভাগই এমন লোকেদের আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্রের ভিত্তিতে জারি করা হয়েছিল, যারা নিজেরাই এই সম্পর্কে অবগত ছিলেন না। ভুল এবং জাল পরিচয় দেখানো সত্ত্বেও এই সিমগুলি সক্রিয় করা হয়েছিল, যার সংখ্যা আনুমানিক 2.25 লাখেরও বেশি। এবার সরকারের তরফে বড় পদক্ষেপ নিয়ে বিহার ও ঝাড়খণ্ডে এই ধরনের মোবাইল সিম কার্ড গুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

যারা সিম দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে

DoT এর তরফে বিহার এবং ঝাড়খণ্ডে 2.25 লক্ষ মোবাইল সিম নিষ্ক্রিয় করা হয়েছে, পাশাপাশি সেইসব গ্যাং গুলিকেও খুঁজে বের করা হচ্ছে যারা জাল নথিতে সিম ইস্যু করছে। রিপোর্ট অনুযায়ী এই সার্কেলে 517 পয়েন্ট অফ সেলস (POS) পাওয়া গেছে যারা বেআইনি ভাবে সিম কার্ড বিক্রি করছে। আরও পড়ুন: মাত্র 9,799 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হল Infinix Android TV টিভি, জেনে নিন ফিচার

সংবাদ সংস্থা PTI এর মতে, টেলিকম বিভাগ এই POS-এর ডিটেইলস টেলিকম সংস্থাগুলির সাথে শেয়ার করেছে এবং তাদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছে। সরকার সমস্ত টেলিকম অপারেটরদের কঠোর নির্দেশ দিয়েছে যাতে জাল পরিচয়পত্র এবং জাল ডকুমেন্টে কাউকে সিম কার্ড না দেওয়া হয়।

সিম ফ্রডের কারণে সাইবার ক্রাইমের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ

রিপোর্ট অনুযায়ী DoT সারা দেশে 87 কোটিরও বেশি গ্রাহকের ফেস আইডেন্টিফিকেশন করছে এবং সাইবার ক্রাইম আটকানোর জন্য বিভিন্ন রাজ্যের ফিল্ড ইউনিটের সাথে তাদের ডিটেইলস শেয়ার করছে। এই পুরো প্রসেসে ডিপার্টমেন্ট অফ টেলিকম রাজ্য পুলিশের সাথে একজোট হয়ে কাজ করছে যাতে সিম জালিয়াতির বিষয়টি আটকানো যায়। আরও পড়ুন: BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mobile-sim-card-blocked-in-bihar-jharkhand-know-why-in-bengali/feed/ 0
জেনে নিন MNP এর দ্রুত উপায়, বাড়ি বসে পেয়ে যাবেন নতুন সিম https://www.91mobiles.com/bengali/how-to-port-mobile-number-airtel-vodafone-idea-reliance-jio-bsnl-mnp-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-port-mobile-number-airtel-vodafone-idea-reliance-jio-bsnl-mnp-details-in-bengali/#respond Wed, 07 Dec 2022 11:51:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34453 SIM Port করার জন্য 1901 নম্বরে SMS পাঠাতে হবে

The post জেনে নিন MNP এর দ্রুত উপায়, বাড়ি বসে পেয়ে যাবেন নতুন সিম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় টেলিকম মার্কেটে তীব্র প্রতিযোগিতার কথা কারোর কাছেই অজানা নয়। দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL থেকে শুরু করে Jio, Airtel এবং Vodafone Idea (VI) আরও বেশি সংখ্যক গ্রাহকদের নিজের সাথে সংযুক্ত করার চেষ্টা করছে। কোম্পানি চায় না গ্রাহকরা তাদের নেটওয়ার্ক ছেড়ে অন্য কোম্পানি বেছে নিন। কিন্তু তারপরও অনেক সময় এমন হয় যে একজন সাধারণ মানুষ তাদের টেলিকম কোম্পানির নেটওয়ার্ক, ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবা নিয়ে এতটাই বিরক্ত হয়ে যায় যে তারা অন্য টেলিকম কোম্পানির পরিষেবা বেছে নেয়। আজকের এই পোস্টে আপনাদের জানাবো যে কীভাবে ঘরে বসেই আপনারা আপনাদের মোবাইল নম্বর অন্য কোম্পানির সাথে কানেক্ট করতে পারবেন। এই পদ্ধতিকে বলা হয় Mobile Number Portability অর্থাৎ MNP। আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম

নম্বর পরিবর্তন না করেই কোম্পানি পরিবর্তন করা যাবে

Mobile Number Portability এর সবচেয়ে বড় সুবিধা হল ইউজারকে তাদের মোবাইল নম্বর পরিবর্তন করতে হয় না। অর্থাৎ ভোক্তাদের ফোন নম্বর একই থাকে কিন্তু এর অপারেটর অর্থাৎ মোবাইল কোম্পানি বদলে যায়। MNP পরিষেবা মোবাইল ইউজারকে একটি সুযোগ দেয়, যাতে তারা তাদের ইচ্ছেমতো মোবাইল কোম্পানি বেছে নিতে পারেন। মোবাইল কোম্পানি তাদের নিজস্ব সিম দেয় যেখানে মোবাইল নম্বরটি ব্যবহার করা যায়।

PostPaid নম্বরও পোর্ট করা যাবে

PrePaid এবং PostPaid উভয় নম্বরে গ্রাহকরা MNP পরিষেবা পেতে পারেন। যে সমস্ত গ্রাহকরা তাদের বিদ্যমান টেলিকম নেটওয়ার্ক ছেড়ে অন্য কোম্পানিতে যোগ দেওয়ার প্ল্যান করছেন, আজকের এই পোস্টে তাদের জানাবো যে কীভাবে তারা একটি কোম্পানির নম্বর অন্য কোম্পানির নম্বরে পরিবর্তন করতে পারবেন। আরও পড়ুন: 2টি ধামাকাদার বার্ষিক প্ল্যান নিয়ে হাজির Vodafone India, 12 মাসের জন্য পাবেন আনলিমিটেড ডেটা এবং কলিং এর সুবিধা 

ভারতের টেলিকম কোম্পানি

  • Jio
  • Airtel
  • VI (Vodafone Idea)
  • BSNL (Bharat Sanchar Nigam Limited)
  • MTNL (Mahanagar Telecom Nigam Limited)

এই স্টেপগুলির মাধ্যমে ঘরে বসেই নম্বর পোর্ট করতে পারবেন

  • মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনি একটি নতুন মেসেজ পাবেন যা 1901 নম্বর থেকে আসবে।
  • ফোনের বিল সম্পূর্ণ পরিশোধ করা হলেই আপনি এই পোর্টিং কোডটি পাবেন।
  • 1901 নম্বর থেকে প্রাপ্ত মেসেজে একটি 8 সংখ্যার ইউনিক কোড থাকবে। একে পোর্টিং কোড বা UPC বলা হয়।
  • এই 8 ডিজিটের ইউনিক কোডে, প্রথম দুটি ইংরেজি বর্ণ এবং বাকি 6 টি সংখ্যা থাকবে। আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে দিল এই Electric গাড়ি, কেনার জন্য ভিড় জমেছে হাজার হাজার মানুষের 

  • এই পোর্টিং কোডটি শুধুমাত্র কয়েক দিনের জন্য ভ্যালিড থাকবে এবং এই কোডটি শুধুমাত্র এই কয়েক দিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে।
  •  এই ইউনিক পোর্টিং কোডটি সেই কোম্পানির আউটলেট বা স্টোরে নিয়ে যেতে হবে যার নেটওয়ার্কে আপনি আপনার নম্বরটি পরিবর্তন করতে চান।
  • আউটলেটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং এর সাথে একটি নতুন সিম দেওয়া হবে। আজকাল টেলিকম কোম্পানিগুলিও হোম ডেলিভারি করে এবং এই সমস্ত প্রসেসগুলি ঘরে বসেই করা যায়। আরও পড়ুন: অফারে মাত্র 2,500 টাকায় কিনে নিন 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ড সহ Motorola এর এই ফোনটি  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন MNP এর দ্রুত উপায়, বাড়ি বসে পেয়ে যাবেন নতুন সিম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-port-mobile-number-airtel-vodafone-idea-reliance-jio-bsnl-mnp-details-in-bengali/feed/ 0
What is e-SIM : e-SIM কি? জেনে নিন কিভাবে এবং কোথা থেকে এটি কিনবেন https://www.91mobiles.com/bengali/esim-usage-activation-and-all-information-in-bengali/ https://www.91mobiles.com/bengali/esim-usage-activation-and-all-information-in-bengali/#respond Thu, 08 Sep 2022 11:19:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31546 বিভিন্ন সিমে ইসিম অ্যাক্টিভেট করার স্টেপ গুলি

The post What is e-SIM : e-SIM কি? জেনে নিন কিভাবে এবং কোথা থেকে এটি কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
What is e-SIM : Apple iPhone 14-এ ফিজিক্যাল সিমের পরিবর্তে শুধুমাত্র কোম্পানি e-SIM এর অপশন দিয়েছে কোম্পানিটি। তবে, শুধুমাত্র ই-সিম সহ মডেলগুলি আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা হবে। ই-সিমের ধারণা নতুন নয়। এখন পর্যন্ত অনেক ফোনেই এই ফিচার এসেছে। কিন্তু এই মুহুর্তে এই পরিষেবাটি শুধুমাত্র সেই ফোনগুলিতে পাওয়া যাচ্ছে যেগুলির মধ্যে অন্তত একটি ফিজিক্যাল সিম রয়েছে৷ অর্থাৎ ডুয়েল সিমের ফোন যাতে অন্তত একটি ফিজিক্যাল সিম দেওয়া হয়েছে। কিন্তু ফিজিক্যাল সিম সিস্টেম আইফোনের দ্বারা বাদ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সামনে বড় প্রশ্ন ই-সিম (ই-সিম কী)? কিভাবে কাজ করে? পরবর্তীতে আমরা ব্যবহারকারীদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যাইহোক, ভারতে ভাল জিনিস হল Jio, Airtel এবং Vi ই-সিম পরিষেবা দেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে তথ্য দিয়েছি কীভাবে আপনি আপনার শারীরিক সিমকে ই-সিমে পোর্ট করতে পারেন?

eSIM কি?

eSIM এর পূর্ণরূপ হল এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল যা আপনার ফোন, স্মার্টওয়াচ বা ট্যাবলেটে এম্বেড করা আছে। আসলে, অন্যান্য সিম কার্ডের মতো ফোনে eSIM ঢোকানো যায় না। ফোন তৈরি করার সময় কোম্পানি ইসিম তৈরি করে। এই সিম ফোনের হার্ডওয়্যারে আসে। এতে ফোনের স্পেস যেমন বাঁচে তেমনি আলাদা সিম ট্রে তৈরি করারও প্রয়োজন নেই। আজকাল অনেক ফোনেই eSIM এর ট্রেন্ড চলছে। তবে, পরিষেবার ক্ষেত্রে eSIM এবং নিয়মিত ফিজিক্যাল সিমের মধ্যে কোনো পার্থক্য নেই। উপরন্তু, eSIM 4G/5G এর মতো সব নিয়মিত নেটওয়ার্ক সাপোর্ট করে।

আপনি নিশ্চয়ই ভাবছেন যে যেহেতু eSIM এক্সট্র্যাক্ট করা হয়নি, তাই কি এটি শুধুমাত্র একটি নেটওয়ার্কে লক করা হবে? সৌভাগ্যক্রমে এটি নয় কারণ eSIM পোর্টেবল। এর মানে হল যে আপনি সহজেই একটি নতুন নেটওয়ার্কে স্যুইচ করতে পারেন।

কিভাবে একটি ফোনে 5টি নম্বর চালাবেন

আপনি কি জানেন যে ই-সিম সাপোর্ট করে এমন ডিভাইসগুলি (বিশেষ করে আইফোন) একই সময়ে একাধিক ই-সিম চালাতে পারে? উদাহরণস্বরূপ, আপনি শারীরিক স্লটে একটি সিম ব্যবহার করতে পারেন। এটি ছাড়াও, আপনি দ্বিতীয় ভার্চুয়াল ই-সিম স্লটে একাধিক ই-সিম (জিও এই সুবিধা প্রদান করে) ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যে একবারে শুধুমাত্র একটি ই-সিম কাজ করবে, যেটি আপনি যখনই চান পরিবর্তন করতে পারবেন।

eSIM সাপোর্টেড স্মার্টফোন / ডিভাইস

2018 সালে ভারতে iPhone XR, XS, এবং XS Max এর সাথে eSIM চালু করা হয়েছিল, যার পরে Jio এবং Airtel উভয়ই শীঘ্রই eSIM-এর জন্য সমর্থন ঘোষণা করেছিল। একই সময়ে, পরে Vi aka Vodafone Ideaও eSIM সমর্থন ঘোষণা করেছে। যদিও, BSNL এখনও ভারতে eSIM-এর সমর্থন ঘোষণা করেনি। Jio, Vi এবং Airtel eSIM-এর প্রিপেড এবং পোস্টপেইড রিচার্জ প্যাকগুলি নিয়মিত ফিজিক্যাল সিমের মতোই অফার করে।

iPhone XR এবং XS সিরিজ ছাড়াও, ভারতে eSIM সাপোর্ট সহ আরও ফোন রয়েছে, যার তালিকা নীচে দেওয়া হল

 

  • -iPhone SE 2020
  • -iPhone 11 series
  • -iPhone 12 series
  • -Moto RAZR flip phone
  • -Apple Watch SE
  • -Apple Watch Series 6
  • -Apple Watch Series 5
  • -Apple Watch Series 4
  • -Apple Watch Series 3
  • -Samsung Galaxy LTE
  • -Samsung Galaxy Watch Active2
  • -Samsung Galaxy Gear S3 ইত্যাদি

 

আপনি স্মার্টওয়াচ এবং Moto RAZR ফ্লিপ ফোন ব্যতীত অন্যান্য eSIM-সমর্থিত গ্যাজেটগুলিতে একটি নিয়মিত সিম স্লট দেখতে সক্ষম হবেন৷ Motorola RAZR হল প্রথম সম্পূর্ণ eSIM-শুধুমাত্র ফোন। ভারতের বাইরে, আপনি ইসিম সাপোর্ট সহ Samsung Galaxy স্মার্টফোন, Google Pixel 2 সিরিজ, Microsoft Surface Duo এবং Huawei ফোন পাবেন।

Airtel eSIM এভাবে অ্যাক্টিভেট করুন

আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হন তবে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না তবে আপনি আপনার শারীরিক সিম কার্ডটিকে এয়ারটেল ইসিমে রূপান্তর করতে পারেন। নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে এটি ঘরে বসে আরামে করা যেতে পারে।

  • প্রথমে 121 নম্বরে একটি এসএমএস পাঠান, যাতে আপনাকে eSIM-এর সাথে আপনার ইমেল আইডি পাঠাতে হবে, যার ফরম্যাট হতে হবে ‘eSImemail’-এর মতো।
  • আপনার ই-মেইল বৈধ হলে, আপনি একটি এসএমএস পাবেন যে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আপনার সিমকে ই-সিমে রূপান্তর করতে চান কিনা?
  • এর পরে আপনাকে নিশ্চিত করতে ‘1’ টাইপ করতে হবে। এয়ারটেল ওয়েবসাইট অনুসারে, এই প্রক্রিয়াটি 60 সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।
  • এর পরে আপনাকে কলের মাধ্যমে অনুমতি চাওয়া হবে।
  • এর পর মেসেজের মাধ্যমে QR কোড পাওয়া যাবে।

এভাবে Jio eSIM অ্যাক্টিভেট করুন

Airtel-এর মতো, Jio-এর কাছে বর্তমানে ডিজিটাল সিমে অনলাইনে ফিজিক্যাল সিম করার বিকল্প নেই।

  • এর জন্য, Jio eSIM অ্যাক্টিভেশনের জন্য আপনাকে Jio স্টোর এবং রিলায়েন্স ডিজিটাল আউটলেটে যেতে হবে।
  • সেখানে Jio প্রতিনিধি আপনার কাছে eSIM সমর্থন সহ ফোনের IMEI নম্বর (যা আপনি আপনার কীপ্যাডে *#06# ডায়াল করে জানতে পারবেন) চাইবেন।
  • এর পরে একটি গ্রাহক অধিগ্রহণ ফর্ম (CAF) পূরণ করতে হবে।
  • এর পরে eSIM অ্যাক্টিভেট করতে QR কোড আসবে।

এভাবে Vi eSIM অ্যাক্টিভেট করুন

  • প্রথমে eSIM লিখে স্পেস দিন এবং ই-মেইল আইডি লিখে পাঠান 199 নম্বরে
  • এর পরে, যে উত্তর আসবে তার উপর আপনাকে ESIMY পাঠাতে হবে।
  • তারপর আপনাকে একটি কলের মাধ্যমে অনুমতি চাওয়া হবে।
  • এর পর মেসেজের মাধ্যমে QR কোড পাওয়া যাবে।

আইফোন এবং অন্যান্য হ্যান্ডসেটে কীভাবে ইসিম অ্যাক্টিভেট

Jio, Vi, এবং Airtel eSIM সক্রিয় করার প্রক্রিয়া স্মার্টফোন এবং স্মার্টওয়াচগুলির জন্য কিছুটা আলাদা।

  1. আইফোনে ই-সিম সক্রিয় করতে প্রথমে সেটিংসে যান -> মোবাইল ডেটা -> ডেটা প্ল্যান যোগ করুন -> মেইলে প্রাপ্ত QR কোড স্ক্যান করুন (স্ক্যান করার সময় ফোনটি মোবাইল ডেটা/ওয়াই-ফাইয়ের সাথে সংযুক্ত আছে কিনা নিশ্চিত করুন)- > আপনার জন্য লেবেল স্কিম নতুন -> লেবেল eSIM
  2. Motorola RAZR Flip Phone User Settings এ ক্লিক করুন। তারপরে আবার নেটওয়ার্ক এবং ইন্টারনেট -> ‘+’ চিহ্ন এছাড়াও মোবাইল নেটওয়ার্ক -> পরবর্তী (আপনার সিম ডাউনলোড করুন) -> আপনার ইমেলে প্রাপ্ত QR কোডটি স্ক্যান করুন -> আপনার eSIM সক্রিয় করতে সক্রিয় করুন
  3. আপনার স্মার্টওয়াচে eSIM সক্রিয় করতে, আপনাকে প্রথমে এটিকে একটি স্মার্টফোনের সাথে পেয়ার করতে হবে এবং আপনার Apple/Samsung আইডি দিয়ে লগইন করতে হবে এবং তারপরে নিম্নলিখিত নির্দেশাবলীর সাথে এগিয়ে যেতে হবে।

নোট: অনুগ্রহ করে মনে রাখবেন যে একবার eSIM কী সক্রিয় হয়ে গেলে, আপনার ফিজিক্যাল সিম কার্ডের সিম প্রোফাইলটি মুছে যাবে এবং অন্য কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে না।

লেটেস্ট ভিডিও

কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে eSIM ট্রান্সফার করবেন

-আপনি যদি একটি নতুন eSIM ফোনে আপগ্রেড করে থাকেন, তাহলে আপনি অপারেটর স্টোরে গিয়ে আপনার পুরানো মোবাইল ফোন থেকে আপনার eSIM স্থানান্তর করতে পারেন৷ সেটা Airtel, Jio বা Vi স্টোরই হোক। আপনার eSIM এর জন্য আপনাকে সর্বাধিক একটি ফিজিক্যাল সিম দেওয়া হবে। এটি আপনার নতুন স্মার্টফোনে ঢোকান এবং আপনার শারীরিক সিমকে eSIM-এ রূপান্তর করতে উপরে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post What is e-SIM : e-SIM কি? জেনে নিন কিভাবে এবং কোথা থেকে এটি কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/esim-usage-activation-and-all-information-in-bengali/feed/ 0
4G সিমেই কি 5G পরিষেবা পাওয়া যাবে, নাকি তার জন্য একটি নতুন সিম কিনতে হবে, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/5g-service-can-provide-on-4g-sim-know-the-reality-2/ https://www.91mobiles.com/bengali/5g-service-can-provide-on-4g-sim-know-the-reality-2/#respond Tue, 06 Sep 2022 14:05:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31244 যদি সিম ফিউচার এর জন্য প্রস্তুত থাকে তাহলে 4G সিমে 5G পরিষেবা দেওয়া সম্ভব

The post 4G সিমেই কি 5G পরিষেবা পাওয়া যাবে, নাকি তার জন্য একটি নতুন সিম কিনতে হবে, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Jio, AIrtel এবং VI তাদের 5G পরিষেবা সংক্রান্ত ঘোষণা করেছে।আগামী অক্টোবর থেকে ভারতে এই পরিষেবা শুরু হবে। তার পর দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে। তবে 5G পরিষেবার দাম কত হবে, সেই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এর দাম কম হবে, কেউ বলছেন 5G পরিষেবা অনেক ব্যয়বহুল হবে। কিন্তু এই জল্পনা-কল্পনার মাঝে আরেকটি প্রশ্ন উঠে আসছে, সেটা হল 4G সিমে কি 5G পরিষেবা দেওয়া হবে নাকি এর জন্য নতুন সিম নিতে হবে? যখনই কোনও নতুন সার্ভিস লঞ্চ হয়, তখন কোম্পানি নতুন সিম নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়। কিন্তু বাস্তবে আসলে কি হয় সেটাই আপনাদের এই পোস্টে জানাবো।

2G-এর পরে 3G-এর জন্য নতুন সিম পেশ করা হয়েছে

4G সিমে 5G পরিষেবা পাওয়া যাবে কি না সেটা জানার জন্য আপনাকে মোবাইল জগতের ইতিহাসটা ভালোভাবে জানতে হবে। ভারতে মোবাইল পরিষেবা 2G দিয়ে শুরু হয়েছিল। কিন্তু 2008 সালে, MTNL ভারতে 3G দিয়ে আত্মপ্রকাশ করে। এর পরে BSNL-এর 3G পরিষেবা আসে এবং 2011 সালে স্পেকট্রাম নিলামের পরে, বেসরকারী অপারেটরগুলি তাদের 3G পরিষেবা শুরু করে। যেখানে Airtel, Vodafone এবং IDEA সহ অনেক কোম্পানি ছিল। কিন্তু যখন পরিষেবা শুরু হয় তখন নেটওয়ার্ক অপারেটররা ইউজারদের 3G পরিষেবার জন্য একটি নতুন সিম নিতে বলা হয়েছিল, পুরোনো সিমে এই পরিষেবা দেওয়া হয়নি।

3G-এর পর 4G-তেও একই ঘটনা ঘটেছে

3G-এর পরে যখন 4G পরিষেবা এসেছিল এবং যখন Airtel, Vodafone এবং Idea-এর মতো কোম্পানিগুলো তাদের পরিষেবা শুরু করেছিল, তখনও সেই সময়ে ইউজারদের একটি নতুন সিম নিতে বলা হয়েছিল। পুরোনো সিমে এই পরিষেবা দেওয়া হয়নি। এতে Jio-এর কথা বলা হবে না। কারণ Jio-এর পরিষেবা 4G দিয়ে শুরু হয়েছিল এবং এর জন্য একটি নতুন সিম নেওয়া দরকার ছিল। এখন 5G পরিষেবার পালা এবং আবার প্রশ্ন উঠছে যে 4G সিমে কি 5G পরিষেবা দেওয়া হবে নাকি এর জন্য একটি নতুন সিম নিতে হবে?

4G সার্ভিস কি শুধুমাত্র 4G সিমে দেওয়া হবে?

আপনাদের স্পষ্টভাবে জানিয়ে রাখি যে 5G পরিষেবার জন্য একটি নতুন সিমের প্রয়োজন নেই। 4G সিমেও 5G পরিষেবা দেওয়া যাবে। তবে এটি অপারেটরের উপর নির্ভর করবে যে এটি একই সিমে ইউজারদের নতুন পরিষেবা প্রদান করবে নাকি তাদের নতুন সিম নিতে হবে।

আমরা ভারতের বিখ্যাত মোবাইল ইঞ্জিনিয়ার আরশদীপ সিং নিপ্পি জির সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তিনি জানিয়েছিলেন যে ” 4G সিমে 5G পরিষেবা দেওয়া যেতে পারে, যদি সিম ফিউচার এর জন্য প্রস্তুত থাকে তাহলে। এর জন্য নতুন সিম লাগবে না। যদি সিম ফিউচার রেডি নাও থাকে তাহলে অপারেটররা একটি OTA আপডেট প্রদান করে 4G সিমকে 5G তে আপগ্রেড করতে পারবে।

তিনি আরও অনেক মজার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, “সিম আসলে কিছুই হয় না। এটি শুধুমাত্র আপনার আইডেন্টিটি নম্বর অর্থাৎ অপারেটরের কাছে আপনার সনাক্তকরণ নম্বর রয়েছে। সিমের নিজস্ব কোনো প্রযুক্তি নেই। যদি সিম নিজেই 3G, 4G বা 5G প্রযুক্তি সম্মত হত, তাহলে সিম ছাড়া ফোনগুলি কীভাবে কাজ করে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতে অনেক ফোনে ই-সিম পরিষেবা রয়েছে এবং সেগুলি ভাল কাজ করছে। ই-সিম সহ ফোনগুলি 2G, 3G, 4G এবং 5G এর মতো সমস্ত ধরণের নেটওয়ার্কে কাজ করে। তাই 4G 3G সিমেও 5G পরিষেবা কাজ করতে পারে।

তিনি আরও যোগ করেছেন যে “আগে সিমের সাথে সিম টুলকিট অফার করা হত। যাতে এটি যেকোনো নেটওয়ার্কে আপগ্রেড করা যায়। কিন্তু নিরাপত্তার কারণে তা সরিয়ে ফেলা হয়েছে। তা সত্ত্বেও, অপারেটর চাইলে, সিমে 2G, 2G, 4G বা 5G যেকোন পরিষেবা সিমে দেওয়া যায়, কোন পরিবর্তন না করেই।তবে হ্যাঁ! এর জন্য ফোনে নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট থাকতে হবে।

অপারেটরের অভিসন্ধি কি

আরশদীপ সিং-এর কথা থেকে একটা কথা জানা গেছে যে 4G সিমে সহজেই 5G পরিষেবা দেওয়া যাবে। তবে এটি অপারেটরদের ইচ্ছার উপর নির্ভর করছে তারা কী চায়। লএখন পর্যন্ত তারা শুধুমাত্র ইউজারদের অন্ধকারে রেখেছে। কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে Apple আইফোন এবং Samsung সহ আরও অনেক কোম্পানির ফোনে e-SIM পরিষেবা রয়েছে এবং তারা ভাল কাজ করছে। এমনকি সিম ছাড়া, সেই ফোনগুলি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করছে, তবুও কেন ইউজারদের নেটওয়ার্ক আপগ্রেড করার পরে প্রতিবার একটি নতুন সিম নিতে বলা হয়।

এর পেছনের কারণটা সহজ, সেটা হল অর্থ উপার্জন করা। যদি একজন ইউজারের কাছ থেকে সিমের নামে 25 টাকাও নেওয়া হয়, তাহলে আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে যার 30 কোটি এবং 40 কোটি ইউজার আছে, তিনি একবারে কত টাকা উপার্জন করতে পারবেন, অন্যদিকে এর জন্য ইউজারদের সময় এবং অপচয় হয়। অপারেটর দের তো শুধু মুনাফাই হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4G সিমেই কি 5G পরিষেবা পাওয়া যাবে, নাকি তার জন্য একটি নতুন সিম কিনতে হবে, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-service-can-provide-on-4g-sim-know-the-reality-2/feed/ 0
18 বছরের কম বয়সী ইউজারদের Mobile SIM card আর দেওয়া হবে না, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/new-sim-card-rules-india-5g-sim-buy/ https://www.91mobiles.com/bengali/new-sim-card-rules-india-5g-sim-buy/#respond Mon, 25 Jul 2022 05:03:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29039 নতুন SIM-এর নিয়ম

The post 18 বছরের কম বয়সী ইউজারদের Mobile SIM card আর দেওয়া হবে না, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Airtel, Jio, Vi এবং BSNL ভারতে এই চারটি টেলিকম কোম্পানি অ্যাক্টিভ আছে এবং দেশের কোটি কোটি জনতা এই চারটি মোবাইল কোম্পানির নাম্বার ব্যবহার করে। প্রতিদিন লক্ষাধিক নতুন মোবাইল নাম্বার ইসু করা হয় এবং নতুন মোবাইল নাম্বার চালু করা হয়। নিজের ইউজারদের সুবিধার জন্য মিনিমাম ডকুমেন্টে সিম কার্ড প্রদান করার চেষ্টা করে কোম্পানি গুলি, যাতে কোম্পানির ইউজার বেস আর‌ও দ্রুত বাড়ানো যায়। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সিম কার্ডের জনি নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের কম কাস্টমারদের সিম কার্ড বিক্রি করা যাবে না।

SIM card-এর নিয়ম পরিবর্তন হওয়ার পর কিছু ইউজারদের সিম কার্ড নেওয়ার জন্য সুবিধা হয়ে গেছে, আবার কিছু ইউজার নতুন সিম কার্ড পাবে না। এই নিয়মের সবথেকে বড় আপডেট হলো 18 বছরের কম বয়সী কোনো কাস্টমার কোনো কোম্পানির সিম কার্ড কিনতে পারবে না। এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং BSNL কোম্পানি গুলি নিজেদের সিম কার্ড 18 বছরের কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারবে না

এই ইউজাররা পাবে না নতুন SIM

সেপ্টেম্বর 2021-এ ক্যাবিনেটের অ্যাপ্রুভ করা টেলিকম রিফর্ম অনুযায়ী DoT অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নিয়মে এই তিনটি পরিস্থিতি‌তে কাস্টমারদের নতুন সিম কার্ড প্রদান করা হবে না।

1. টেলিকম ডিপার্টমেন্ট অনুযায়ী কোনো কোম্পানি 18 বছরের কম বয়সী‌দের সিম কার্ড প্রদান করবে না।
2. নিয়ম অনুযায়ী কোনো মানসিক রোগীদের নতুন সিম দেওয়া হবে না।
3. Aadhaar based e-KYC না করা ইউজারদের সিম কার্ড দেওয়া হবে না।

Online SIM Apply

সরকার সিম কার্ডের নিয়মে পরিবর্তন করে 18 বছরের কম ব্যক্তিদের অসুবিধায় ফেলেছে। আবার 18 বছরের বেশি ব্যক্তিদের সিম কার্ড কেনার পদ্ধতি আরও সোজা করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যেকোনো ভারতীয় নাগরিক ঘরে বসেই নতুন সিম কার্ডের অ্যাপ্লাই করতে পারবে। Online SIM Apply-এর পর SIM Card বাড়িতেই ডেলিভারি কড়া হবে।

নতুন সিমের জন্য প্রয়োজন Aadhaar based e-KYC

নতুন সিম কার্ড নেওয়া যেমন সাধারণ জনতার জন্য সহজ হয়ে গেছে, এর সাথেই এই প্রক্রিয়ার জন্য কোনো মোবাইল শপ বা রিটেইল স্টোরে আর যেতে হবে না। New Mobile Connection অর্থাৎ নতুন সিম নেওয়ার জন্য UIDAI-এর Aadhaar বেস্ড e-KYC সার্ভিস করতে হবে। এই প্রসেসে মোবাইল ইউজারদের 1 টাকা দিতে হবে এবং এছাড়া কোনো ফোটো অথবা আইডি দোকানে দিতে হবে না। ডিজিলকারে যেকোনো ডকুমেন্ট এই কেওয়াইসিতে ব‍্যবহার করা যাবে এবং KYC-এর কাজ অনলাইনে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 18 বছরের কম বয়সী ইউজারদের Mobile SIM card আর দেওয়া হবে না, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-sim-card-rules-india-5g-sim-buy/feed/ 0
নতুন সিমকার্ড কিনবেন? অবশ্যই মাথায় রাখুন এই 5টি বিষয় https://www.91mobiles.com/bengali/5-points-to-follow-when-buying-new-sim-card/ https://www.91mobiles.com/bengali/5-points-to-follow-when-buying-new-sim-card/#respond Sat, 26 Feb 2022 05:36:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22932 সিম কার্ড কেনার সময় অত্যন্ত জরুরি Tele Verification

The post নতুন সিমকার্ড কিনবেন? অবশ্যই মাথায় রাখুন এই 5টি বিষয় first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে মানুষের জীবনে মোবাইল কতটা অপরিহার্য, সেটা তো সকলেই জানেন। আর সিম ছাড়া মোবাইলের কোন অস্তিত্বই নেই। বর্তমানে মোবাইলের প্রয়োজনীয়তা এত বেশি হয়ে গেছে যে মোবাইল ছাড়া বেঁচে থাকা খুব কঠিন বলে মনে হয়। এবার মোবাইল ফোন থাকলে তাতে সিম কার্ডও লাগবে। তবে নতুন সিমকার্ড কেনার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের এই পোস্টে আপনাদের সেটাই জানাবো।

সিম কার্ড মূলত দুটি কারণে কেনা হয়। একটি হল নতুন মোবাইল নম্বর এর জন্য। দ্বিতীয়ত হল যখন আপনি আপনার মোবাইল নম্বর একই রাখতে চান কিন্তু মোবাইল অপারেটর পরিবর্তন করতে চান অর্থাৎ নম্বরটি পোর্ট করতে হবে। তবে সিম কার্ড হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে গ্রাহকদের নতুন সিম কিনতে হয়, তবে এক্ষেত্রে তাদের মোবাইল নম্বর ও অপারেটর একই থাকে। আপনি যদি রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা BSNL -এর মতো কোনও টেলিকম সংস্থায় যোগ দেওয়ার কথা ভেবে থাকেন এবং এর জন্য একটি নতুন সিম কার্ড কেনার কথা ভাবেন, তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত পয়েন্টগুলি মাথায় রাখতে হবে।

সিম কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

1. শুধুমাত্র অনুমোদিত দোকান থেকে কিনুন

Jio, Airtel, Vi এবং BSNL এই সমস্ত সংস্থাগুলি আরও বেশি সংখ্যক গ্রাহককে তাদের নেটওয়ার্কে যুক্ত করতে চায় এবং এর জন্য এই সংস্থাগুলি আরও বেশি করে স্টোর খোলে। আপনি যদি একটি নতুন সিম কার্ড কিনতে চান, তবে অবশ্যই মনে রাখবেন যে সেই সিমটি অনুমোদিত ব্যক্তির কাছ থেকে নিন। টেলিকম কোম্পানির স্থায়ী কর্মচারীরা এই ধরনের দোকানে কাজ করে এবং সেখানে যে কোনো ধরনের প্রতারণার সম্ভাবনা খুবই কম।

2. কোন প্রি-অ্যাক্টিভেটেড সিম নেবেন না

আপনি সিম কার্ড কেনার জন্য যেই দোকানে যান না কেন, খেয়াল রাখবেন যে আপনাকে একটি সম্পূর্ণ নতুন এবং প্যাকেজড সিম যেন দেওয়া হয়। সিল করা প্যাকেটের সাথে সিম কার্ডে লেখা নম্বরটিও মিলিয়ে নিন। যদি প্যাকেটটি ইতিমধ্যেই খোলা থাকে, তাহলে সিমটি ইতিমধ্যেই প্রি-অ্যাক্টিভেট হয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে। সিম আগে থেকেই চালু থাকলে, এবং সেই সিম কিনলে কিন্তু আপনারা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

3. Tele Verification করুন

একটি নতুন সিম কার্ড পাওয়ার পরে, এটির টেলি ভেরিফিকেশন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডকুমেন্ট এর ভিত্তিতেই কিন্তু সিমকার্ড সক্রিয় থাকে এবং এর জন্য টেলি-ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ডকুমেন্ট এবং আপনার পরিচয় মেলানো প্রয়োজন। টেলিভেরিফিকেশনের পরে, এটিও স্পষ্ট হবে যে সিমটি ইতিমধ্যে সক্রিয় নয় এবং শুধুমাত্র আপনার আইডিতে ইস্যু করা হয়েছে। মনে রাখবেন যদি কোনো দোকানদার, কোনো কারণে বলে যে টেলি-ভেরিফিকেশনের প্রয়োজন হবে না,তাহলে ধরে নেবেন কোন গন্ডগোল আছে।

4. ডকুমেন্টে বিস্তারিত লিখুন

কেউ আপনাকে অবুঝ বলুক বা যাই বলুক, যখন আপনি একটি সিম কেনার জন্য আপনার ডকুমেন্ট জমা দেবেন তখন আপনার নাম, তারিখ এবং ইস্যুকৃত সিম কার্ডের সাথে সম্পর্কিত যেকোন বিশদ বিবরণ লেখাই বুদ্ধিমানের কাজ। এটি প্রয়োজনীয় কারণ প্রতারকরা আপনার নথিতে একটি দ্বিতীয় সিম ইস্যু করতে পারে। অন্যান্য সিম আপনার আইডিতে চলতে থাকবে এবং আপনি তা লক্ষ্যও করবেন না। ফলে আপনার সমস্যা হতে পারে, তাই আপনার ডকুমেন্ট যতটা সম্ভব বিবেচনা করেই দেওয়া উচিত।

5. থাম্ব ইমপ্রেশনে গন্ডগোল

প্রতারকরা সাধারণ মানুষকে ঠকাতে নিত্যনতুন পন্থা উদ্ভাবন করছে। বুড়ো আঙুলের ছাপও এই পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যখন একটি নতুন সিম কিনতে যাবেন এবং দোকানদার আপনার আঙুলের ছাপ বা আঙুলের ছাপ চাইবেন, তখন মনে রাখতে হবে যে সেই ছাপ একবারই দেওয়া হয়েছে। একটি আইডির জন্য একটি বুড়ো আঙুলের ছাপই যথেষ্ট। যদি বারবার আঙুলের ছাপ নেওয়ার কথা বলকনহয়, তাহলে স্পষ্টত বিরোধিতা করুন, অথবা দোকানদারকে তার মেশিনটি পুনরায় চালু করতে বলুন। নইলে আপনার বুড়ো আঙুলের ছাপে অন্য কাউকে সিম দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নতুন সিমকার্ড কিনবেন? অবশ্যই মাথায় রাখুন এই 5টি বিষয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-points-to-follow-when-buying-new-sim-card/feed/ 0
বন্ধ হতে চলেছে Jio, Airtel, BSNL ও Vi এর প্রচুর SIM, জেনে নিন লিস্টে আপনার নাম্বার আছে কি না! https://www.91mobiles.com/bengali/dot-to-deactivate-extra-sim-of-subscribers-beyond-9-connections-jio-vi-airtel/ https://www.91mobiles.com/bengali/dot-to-deactivate-extra-sim-of-subscribers-beyond-9-connections-jio-vi-airtel/#respond Fri, 10 Dec 2021 05:52:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20221 টেলিকম বিভাগের নতুন নিয়ম

The post বন্ধ হতে চলেছে Jio, Airtel, BSNL ও Vi এর প্রচুর SIM, জেনে নিন লিস্টে আপনার নাম্বার আছে কি না! first appeared on 91Mobiles Bengali.

]]>
যদি আপনার নামে 9টির বেশি SIM কার্ড নেওয়া থাকে তবে এবার আপনার দুশ্চিন্তা বাড়তে চলেছে। শুরুতেই বলে রাখি যারা নতুন নতুন নাম্বার নিতে ভালোবাসেন তাদের টেলিকম বিভাগের নেওয়া এই নতুন নিয়ম পছন্দ না হ‌ওয়াই স্বাভাবিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই ধরনের ক্ষেত্রে সিম কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ও সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাবে। টেলিকম বিভাগ (DoT) এর পক্ষ থেকে গোটা দেশে নয়টির বেশি (জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্ব ভারতের এলাকায় ছয়টি) কানেকশন থাকলে গ্ৰাহকদের সিম ভেরিফাই করার আদেশ দেওয়া হয়েছে এবং নন-ভেরিফিকেশনের ক্ষেত্রে সিম ডিসকানেক্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: BSNL এর এই Recharge এর সামনে পিছিয়ে পড়লো Jio, 200 টাকার কম দামে পাওয়া যাচ্ছে 56GB ডেটা, ফ্রি কলিং এবং আর‌ও অনেক সুবিধা

অর্থনৈতিক অপরাধ, ফেক ও অটোমেটেড কল এবং বিভিন্ন ধরনের জোচ্চুরির ঘটনার কথা সামনে আসার পর টেলিকম বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। DoT এর পক্ষ থেকে টেলিকম অপারেটরদের বলা হয়েছে যেসব ফোন নাম্বার নিয়ম মেনে ব‍্যবহার করা হয় না সেইসব মোবাইল কানেকশন ডেটাবেস থেকে সরিয়ে দিতে বলা হয়েছে।

DOT এর নির্দেশ অনুযায়ী, সাবসক্রাইবারদের কোন নাম্বার চালু রাখতে চান এবং কোন কানেকশন ডিঅ্যাক্টিভেট করতে চান তা বাছাই করার সুযোগ দেওয়া হবে। আরও বলা হয়েছে, গোটা দেশে কোনো ইউজারের কাছে যদি নয়টির বেশি (জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্ব ভারতের এলাকায় ছয়টি) কানেকশন থাকে সেক্ষেত্রে রিভেরিফাই করার জন্য পয়েন্ট দেওয়া হবে।

আরও পড়ুন: Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা

ফ্ল‍্যাগ করা মোবাইল কানেকশনগুলির আউটগোয়িং কল ও ইন্টারনেট ডেটা পরিষেবা 30 দিনের মধ্যে ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। এক‌ইভাবে 45 দিনের মধ্যে অন‍্যান‍্য পরিষেবাও বন্ধ করা হবে। যদি ইউজার নিজে থেকেই তাদের কোনো নাম্বার সমর্পণ করেন তখন তিনি তাঁর কোটায় নতুন সিম নিতে পারবেন। এছাড়া কেউ ভেরিফাই না করালে তাঁর নাম্বার পুরোপুরি বন্ধ করা হবে এবং গত 7 ডিসেম্বরে থেকে এই কাজ শুরু হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বন্ধ হতে চলেছে Jio, Airtel, BSNL ও Vi এর প্রচুর SIM, জেনে নিন লিস্টে আপনার নাম্বার আছে কি না! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/dot-to-deactivate-extra-sim-of-subscribers-beyond-9-connections-jio-vi-airtel/feed/ 0