The post Samsung Galaxy F54, Realme 11 Pro, OnePlus Nord 3 সহ জুন মাসে লঞ্চ হবে এইসব দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.
]]>
Samsung 6 জুন ভারতে Samsung Galaxy F14 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Galaxy M54 রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনটিতে 120Hz সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে Exynos 1380 প্রসেসর থাকতে পারে। এই ফোনটিতে 108MP প্রাথমিক ক্যামেরা সহ 8MP আল্ট্রা-ওয়াইড এবং 2MP মাইক্রো সেন্সর থাকতে পারে। এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকতে পারে যা 25W চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Realme 11 Pro ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। এবার এই ফোনটি ভারতে 8 জুন লঞ্চ হতে চলেছে। আন্তর্জাতিক স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ (1,080×2,412 পিক্সেল) কার্ভড ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড 13 বেসড এই ফোনটি Realme UI 4.0 তে রান করে এবং এই ফোনটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট রয়েছে। এই ফোনে 6nm অক্টা-কোর MediaTek Dimensity 7050 প্রসেসর সহ 12GB পর্যন্ত RAM থাকতে পারে। এই ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এর ফ্রন্টে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67W চার্জিং সাপোর্ট করে।

কোম্পানি চীনে Realme 11 Pro Plus (Realme 11 Pro+) লঞ্চ করেছে। Realme 11 Pro এর সাথে এই ফোনটিও 8 জুন ভারতে লঞ্চ হবে। আন্তর্জাতিক স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ (1,080×2,412 পিক্সেল) কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট রয়েছে এবং এটি Android 13 বেসড Realme UI 4.0 তে রান করে। এটি MediaTek Dimensity 7050 প্রসেসর, 12 GB পর্যন্ত RAM এবং 1 TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা সুপার OIS যুক্ত ।রেয়ার প্যানেলে একটি 8MP আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এর ফ্রন্টে একটি 32MP ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: Vivo S17 সিরিজের অধীনে লঞ্চ হল তিনটি ধামাকাদার ফোন Vivo S17, S17t এবং S17 Pro, জেনে নিন ডিটেইলস

Oppo Reno 10 সিরিজ জুন মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus লঞ্চ করা যেতে পারে। তিনটি ফোনেই 120Hz কার্ভড OLED ডিসপ্লে থাকবে। তবে তিনটি ফোনেই আলাদা আলাদা চিপসেট থাকবে। Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus যথাক্রমে Snapdragon 778G, MediaTek Dimensity 8200 এবং Snapdragon 8 Plus Gen 1 চিপসেটের সাথে আসতে পারে। এই সিরিজের তিনটি ফোনই থ্রি-লেন্স সিস্টেম সাপোর্ট করবে। এর ভ্যানিলা মডেলটি 80W চার্জিং সহ আসবে, অন্য দুটি মডেল 100W চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

OnePlus Nord 3 সম্পর্কে খবর আছে যে কোম্পানি জুন মাসে ভারতে এই ফোনটি লঞ্চ করতে পারে। এটি OnePlus Ace 2V এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনটি MediaTek Dimensity 9000 চিপসেট এবং 120Hz OLED ডিসপ্লে দ্বারা চালিত হতে পারে। ক্যামেরা ফিচারের কথা বললে এর রেয়ার প্যানেলে 64MP প্রাথমিক ক্যামেরা 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2MP মাইক্রো সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ফ্রন্টে একটি 16MP ক্যামেরা থাকবে। এই ফোনটিতে সম্ভবত 5,000mAh থাকবে যা 80W চার্জিং সাপোর্ট করবে।

Motorola Razr 40 সিরিজের Motorola Razr 40 ফোনটি 1 জুন, 2023-এ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। এই লাইনআপে 2টি ফোল্ডেবল ফোন যেমন Razr 40 এবং Razr 40 Ultra আসবে বলে আশা করা হচ্ছে। Motorola Razr 40 Ultra ফোনে 3.5-ইঞ্চি কভার স্ক্রিন থাকতে পারে। ভ্যানিলা মডেলটি গ্যালাক্সি জেড ফ্লিপের মতো ছোট ডিসপ্লে সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে Snapdragon 8 Plus Gen 1 চিপসেট থাকতে পারে। এই ফোনে একটি 6.9-ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটি 12MP + 13MP (আল্ট্রা-ওয়াইড) ডুয়াল ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, 3,800mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: 200MP রেয়ার এবং 50MP সেলফি ক্যামেরা সহ চীনে লঞ্চ হল দুটি নতুন HONOR স্মার্টফোন

Vivo V29 সিরিজের স্মার্টফোনটি জুন মাসে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনটি Vivo S17 সিরিজের একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই সিরিজের অধীনে Vivo V29, Vivo V29 Pro এবং Vivo V29 Lite অন্তর্ভুক্ত থাকতে পারে। কোম্পানি এই ফোনের লঞ্চ টিজারও প্রকাশ করেছে। Vivo V29 Pro ফোনে 6.7 ইঞ্চি FHD OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। এটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করতে পারে, যেখানে একটি 64MP প্রাইমারি এবং একটি 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে।এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এই 5,000mAh ব্যাটারি থাকতে পারে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগামী কিছুদিনের মধ্যে Xiaomi 13 Ultra ফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। যদিও এই ফোনটি কিছুদিন ধরে চীনে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে রয়েছে 50MP 1-ইঞ্চি Sony IMX989 প্রাইমারি ক্যামেরা, 50MP 3.2X টেলিফটো স্ন্যাপার, 50MP 5X পেরিস্কোপ শুটার, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।এই ফোনের ফ্রন্টে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর, 120Hz LTPO OLED ডিসপ্লে, লেদার ব্যাক, IP68 রেটিং, 5,000mAh ব্যাটারি, 90W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Samsung Galaxy F54, Realme 11 Pro, OnePlus Nord 3 সহ জুন মাসে লঞ্চ হবে এইসব দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.
]]>The post শীর্ষ তিনের তালিকা থেকে ছিটকে গেল Xiaomi! বর্তমানে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটি? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>ভারতের স্মার্টফোন মার্কেট বিশ্বের বৃহত্তম মোবাইল মার্কেটের মধ্যে অন্যতম এবং সেই কারণেই বিদেশী কোম্পানিগুলি এখানে তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। চীনা কোম্পানি Xiaomi দীর্ঘদিন ধরে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ছিল কিন্তু 2023 সালটি কোম্পানির জন্য হতাশাজনক প্রমাণিত হয়েছে। IDC-এর রিপোর্ট অনুযায়ী Xiaomi এখন চার নম্বরে এসেছে এবং Samsung সেরার মুকুট পরেছে। আরও পড়ুন: 2 হাজার টাকা কমে গেল Redmi 11 Prime ফোনের দাম! জেনে নিন নতুন দাম
IDC রিপোর্ট অনুযায়ী, Samsung বর্তমানে ভারতে এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। এইবছরের প্রথম প্রান্তিকের রেজাল্ট অনুযায়ী এই তালিকা সামনে এসেছে। Samsung জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের মধ্যে 6.2 মিলিয়ন স্মার্টফোন ইউনিট শিপমেন্ট করেছে এবং কোম্পানির মার্কেট শেয়ার বেড়ে 20.1% হয়েছে। যা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় সবথেকে বেশি।

Xiaomi ফ্যানদের জন্য এই খবরটি বেশ হতাশাজনক। যদিও গত বছর প্রথম ত্রৈমাসিকে Xiaomi ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ছিল, কিন্তু এই বছরের প্রথম ত্রৈমাসিকে কোম্পানি শীর্ষ 3 এও জায়গা পায়নি। এর আগে এই কোম্পানিটি 8.5 মিলিয়ন শিপমেন্টের সাথে 23.4% মার্কেট শেয়ার ছিল কিন্তু Q1 2023 এ ব্র্যান্ডটি মাত্র 5.0 মিলিয়ন স্মার্টফোন ইউনিট সেল করেছে, যার ফলে কোম্পানির মার্কেট শেয়ার 16.4% এ নেমে এসেছে। আরও পড়ুন: Pixel ফোন ইউজারদের জন্য Android 14 Beta 2 ইনস্টল করার সহজ পদ্ধতি

Samsung সবচেয়ে বেশি স্মার্টফোন সেল করে সেরার মুকুট জিতে নিয়েছে। চীনা ব্র্যান্ড Vivo এবং OPPO ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। এই দুটি ব্র্যান্ডই 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে শীর্ষ 3-এর বাইরে ছিল কিন্তু এই বছর তারা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। Vivo এর মার্কেট শেয়ার 17.7% এবং Oppo এর মার্কেট শেয়ার 17.6%।

ভারতীয় স্মার্টফোন মার্কেটের এই রিপোর্টে Realme-এর অবস্থা সবচেয়ে দুর্বল। কোম্পানিটি গত বছর 16.4% মার্কেট শেয়ার সহ ভারতের শীর্ষ 3 স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে ছিল কিন্তু এই বছরের প্রথম ত্রৈমাসিকে এর মার্কেট শেয়ার মাত্র 9.4% হয়েছে। বছরের প্রথম তিন মাসে Realme মাত্র 2.9 মিলিয়ন স্মার্টফোন ইউনিট সেল করতে পেরেছে এবং বর্তমানে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল চারটি নতুন TCL Smart TV প্রি-বুকিং করলে ফ্রিতে পাবেন 9990 টাকার স্পিকার, জেনে নিন ডিটেইলস

International Data Corporation (IDC) ভারতীয় স্মার্টফোন মার্কেট সম্পর্কিত নতুন যেই রিসার্চ রিপোর্টটি শেয়ার করেছে, সেখানে 2022 সালের প্রথম ত্রৈমাসিক (Q1 2022) এবং 2023 সালের প্রথম ত্রৈমাসিকের (Q1 2023) পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে৷ এই রিপোর্টে ভারতের মার্কেটে উপস্থিত শীর্ষ 5 মোবাইল ব্র্যান্ডের স্মার্টফোন শিপমেন্ট Shipments in Millions, মার্কেট শেয়ার এবং Year over year Growth দেখানো হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post শীর্ষ তিনের তালিকা থেকে ছিটকে গেল Xiaomi! বর্তমানে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটি? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post এবার থেকে সব মোবাইলে পাওয়া যাবে FM Radio! সরকারের তরফে জারি করা হল নয়া আদেশ first appeared on 91Mobiles Bengali.
]]>আগে মোবাইল ফোনে মনোরঞ্জনের জন্য FM Radio খুবই উপযোগী ছিল। সময়ের সাথে সাথে ইন্টারনেট ডেটার ব্যবহার বাড়তে থাকে এবং রেডিও পিছিয়ে যেতে থাকে।মোবাইল কোম্পানিগুলোও তাদের স্মার্টফোনে FM রেডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে পুরানো দিনগুলি শীঘ্রই ফিরে আসতে পারে। কেন্দ্রীয় সরকার একটি আদেশ জারি করেছে যে সমস্ত মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলোর তাদের ডিভাইসে FM রেডিও দেওয়া বাধ্যতামূলক। আরও পড়ুন: জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি

Ministry of Electronics and Information Technology (MeitY) একটি নতুন পরামর্শ জারি করে জানিয়েছে যে সব মোবাইল কোম্পানিকে তাদের নতুন ফোনে FM Radio দিতে হবে। কেন্দ্রীয় সরকার Indian Cellular and Electronics Association (ICEA) এবং Manufacturers’ Association for Information Technology (MAIT) এর কাছে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
ফিচার ফোনে FM Radio থাকলেও এই ফাংশনটি আজকাল স্মার্টফোনগুলিতে খুব কমই দেখা যায়। অনেক মোবাইল ব্র্যান্ডের ডিভাইসে FM রেডিওর ফিচারটি নেই। কিন্তু এখন সরকার বলছে যে প্রতিটি ধরনের মোবাইল ডিভাইসে FM রেডিও রিসিভার দিতে হবে এবং তা এক্টিভ রাখতে হবে। সরকার স্পষ্টভাবে বলেছে যে ফোনে উপস্থিত চিপসেট যদি রেডিও ফাংশন সাপোর্ট করে তাহলে কোনও মোবাইল কোম্পানি সেটি নিষ্ক্রিয় করতে পারবে না। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ার সহ 20 হাজারের কম দামে লঞ্চ হবে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

সরকারের এমন সিদ্ধান্তের পেছনে কারণ গুলি হল FM Radio যোগাযোগের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। জরুরী অবস্থা এবং দুর্যোগের সময় এটি খুবই সহায়ক হতে পারে। এর মাধ্যমে জনগণকে সতর্কবার্তা পাঠানো যাবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল ও গ্রামেও মেসেজ দেওয়া যাবে। FM Radio চালানোর জন্য ফোনের কোনো ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না এবং কম নেটওয়ার্ক কভারেজেও শোনা যায়।

স্মার্টফোনে উপস্থিত বেশিরভাগ LTE modem রেডিও অ্যাক্সেস করতে সক্ষম, তবে মোবাইল কোম্পানিগুলি আজকাল সেগুলি disable করে দেয়। যদিও এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্পষ্টভাবে বলা হয়নি, তবে মনে করা হয় যে অনলাইন অডিও স্ট্রিমিং পরিষেবার জন্য FM Radio বন্ধ রয়েছে। সেইজন্য ইউজাররা ফ্রিতে রেডিও পরিষেবা চালাতে পারে না এবং অন্যান্য অ্যাপ এবং সার্ভিস বেছে নেয়। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন এবং দাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post এবার থেকে সব মোবাইলে পাওয়া যাবে FM Radio! সরকারের তরফে জারি করা হল নয়া আদেশ first appeared on 91Mobiles Bengali.
]]>The post স্মার্টফোনের খারাপ নেটওয়ার্ক কানেক্টিভিটি নাকি ইন্টারনেট স্পিড, কোন কারণে বেশি চিন্তিত? জেনে নিন সমাধান first appeared on 91Mobiles Bengali.
]]>স্মার্টফোন আমাদের জীবনযাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যে আমরা মোবাইল ফোন ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না। এই অবস্থায় মোবাইল ফোনে নেটওয়ার্ক না আসলে বা ইন্টারনেট সঠিকভাবে কাজ না করলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা কম বেশি আমাদের সকলেরই জানা। তাই আজকের এই পোস্টে আপনাদের ফোনে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কথা বলেছি এবং পাশাপাশি এমন কিছু উপায় সম্পর্কেও জানানো হল যার মাধ্যমে আপনি স্মার্টফোনে নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবেন। আরও পড়ুন: 16GB RAM এবং 5টি ক্যামেরা সেন্সরসহ বাজারে এসেছে amsung Galaxy A23 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস
আপনি যদি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে সমস্যার জেরে সঠিক ফোন কল বা ইন্টারনেট স্পিডের কারণে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে জানবেন এটা আপনার একার সমস্যা নয়। দেশের সমস্ত স্মার্টফোন ইউজাররা প্রায় দিন এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ যেখানে আমাদের বাড়িতে রাখা ইলেক্ট্রোড-ম্যাগনেটিক ইন্ডাকশন বা এমনকি স্মার্টফোনের সেটিং নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে।

আপনি যদি আপনার বাড়িতে নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে দেখে নিন যে এই সমস্যাটা কি শুধুমাত্র আপনার ফোনে হচ্ছে। যদি তেমন না হয়, তাহলে ফোন ব্যবহার করার সময় আপনাকে আপনার বাড়িতে ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন ডিভাইস যেমন ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক জেনারেটর যতটা সম্ভব বন্ধ রাখতে হবে। এমনকি আপনার বাড়ির কাছে ট্রান্সফরমার থাকলেও আপনি মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। আরও পড়ুন: এবার স্মার্টফোনের মার্কেটে নতুন চমক!,শীঘ্রই আসছে Coca-Cola ফোন
অনেক সময় আমাদের ফোনের সেটিং এর কারণেও আমাদের নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যা সহ্য করতে হয়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করছি যে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের সেটিংস পরিবর্তন করে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের সবার প্রথমে ফোনের সেটিংস মেনু খুলতে হবে। এর পরে আপনাকে Wi-Fi এবং নেটওয়ার্কে ট্যাপ করতে হবে। এখন আপনাকে SIM & Network এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে সিম নির্বাচন করে নেটওয়ার্ক অপারেটরকে অটোমেটিক করতে হবে। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি ভারতে OnePlus 11 5G স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হবে OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন
iOS ইউজারদের সেটিংস মেনুর পরে মোবাইল এবং সিম অপশনে ট্যাপ করতে হবে। এর পর আপনাকে সিম সেটিং এ যেতে হবে, যেখানে আপনাকে নেটওয়ার্ক সেটিং সিলেক্ট করে অটোমেটিক করতে হবে।

যদি ফোনের সেটিংস পরিবর্তন করার পরেও নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা থেকে যায় তাহলে আপনাকে আপনার টেলিকম অপারেটরের সাথে কথা বলতে হবে। আরও পড়ুন: PUBG New State এর জন্য নতুন আপডেট রিলিজ করেছে PUBG Mobile এবং BGMI এর ডেভেলপাররা, জেনে নিন ডিটেইলস
যদি আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ খুলতে সমস্যা হয়, তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনার এই সমস্যাটি সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইট অ্যাক্সেস করার সময়ই হয়ে থাকে, তাহলে আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন একবার বন্ধ করে দেখতে পারেন বা ফোনের ফ্লাইট মোড অন এবং অফ সাধারণ নেটওয়ার্ক সমস্যাগুলি দূর করতে পারেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post স্মার্টফোনের খারাপ নেটওয়ার্ক কানেক্টিভিটি নাকি ইন্টারনেট স্পিড, কোন কারণে বেশি চিন্তিত? জেনে নিন সমাধান first appeared on 91Mobiles Bengali.
]]>The post ব্যাপকহারে কমে গেল মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের চাহিদা! কেন মেড ইন ইন্ডিয়া ফোন পছন্দ করছে না গ্রাহকরা? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>কাউন্টারপয়েন্টের একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে গত কয়েক মাসে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের চাহিদা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এই তথ্যটি Q3 2022 সালের অর্থাৎ 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকের ডেটা, যার মধ্যে রয়েছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস।এই রিপোর্টে সেইসব মোবাইল ব্র্যান্ডের কথাও বলা হয়েছে যাদের সেল কমেছে এবং সেই সঙ্গে সেসব মোবাইল কোম্পানির তথ্যও শেয়ার করা হয়েছে যাদের চাহিদা বেড়েছে। সেল কমে যাওয়ার প্রধান কারণ হল মোবাইল ইউজারদের কম চাহিদা এবং কম কেনাকাটা।

‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের সাথে সম্পর্কিত কাউন্টারপয়েন্টের রিপোর্টে বলা হয়েছে যে 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে শিপমেন্ট অনেক কমে গেছে। রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে, মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের শিপমেন্ট 8 শতাংশ কমেছে। এই ত্রৈমাসিকে ভারতে তৈরি 52 মিলিয়ন মোবাইল ইউনিট সেল হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক কম। Vivo, Bharat FIH এবং Dixon Technology তে এই পতন দেখা গেছে। আরও পড়ুন: আমরা Jio True 5G এবং Airtel 5G Plus এর স্পিড টেস্ট করেছি, দেখে নিন রেজাল্ট
2021 এবং 2022 এর তুলনা করলে কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী, Oppo এবং Samsung ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের শিপমেন্ট এই বছর বেড়েছে। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে, ভারতীয় তৈরি স্মার্টফোনের মার্কেটে Oppo-এর মার্কেট শেয়ার ছিল 20.0 শতাংশ, যা এখন বেড়ে 23.8 শতাংশে উন্নীত হয়েছে এবং একইভাবে Samsung-এর মার্কেট শেয়ারও 16.3 শতাংশ থেকে 20.7 শতাংশে উন্নীত হয়েছে৷

মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের মার্কেটে Vivo, Bharat FIH এবং Dixon Technologies এর শিপমেন্ট কমেছে। 2021 সালের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায়, মেড ইন ইন্ডিয়া Vivo এর শিপমেন্ট এই বছর 13.2% থেকে 12.4% এ নেমে এসেছে। Bharat FIH এর শেয়ার যা গত বছর 12.6% ছিল যা এখন মাত্র 8.5%। যেখানে গত বছরের জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে Dixon technology 8.6% মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন শিপমেন্ট করেছিল সেটা এই বছর 7.8% এ নেমে গেছে। আরও পড়ুন: 108MP Camera সহ লঞ্চ হল নতুন 5G রেডমি স্মার্টফোন, পাওয়া যাবে 67W ফাস্ট চার্জিং এবং 12GB RAM
সবার প্রথমে পাঠকদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে ভারতে কোন কোন কোম্পানি কোন ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করে। উল্লেখযোগ্যভাবে, Xiaomi এবং Redmi স্মার্টফোন তৈরির দায়িত্ব ভারতে Bharat FIH-এর দায়িত্বে রয়েছে। Samsung ব্র্যান্ডের অনেকে ইমোবাইল ফোন মডেল Dixon Technology দ্বারা নির্মিত। OPPO, Realme এবং OnePlus-এর মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনগুলি ভারতে OPPO কোম্পানির দ্বারা তৈরি করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post ব্যাপকহারে কমে গেল মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের চাহিদা! কেন মেড ইন ইন্ডিয়া ফোন পছন্দ করছে না গ্রাহকরা? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post ব্যানড করা হল এই গ্রামে বাচ্চাদের ফোন ব্যাবহার! অমান্য করলে 200 টাকা জরিমানা first appeared on 91Mobiles Bengali.
]]>বাঁসি গ্রামের প্নচায়েত প্রধান গজানন্দ তালে জানিয়েছেন কোভিড-19 এর কারণে জারি করা লকডাউনের সময়ে বাচ্চারর গেম খেলা, ভিডিও দেখা এবং ওয়েবসাইট সারফিঙের জন্য ফোন ব্যাবহার করত। এরপর এটি অভ্যাসে পরিণত হয়। তবে তাঁরা মনে করেন ফোন বাচ্চাদের জন্য মোটেই ভালো নয়।

এই সিদ্ধান্তে কিশোরদের সম্মতি ছিল কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আধিকারিকরা এই নিষেধাজ্ঞাকে বেশ সুনজরেই দেখছেন। অভিভাবকরাও এই সিদ্ধান্তকে সমর্থন করছেন কারণ এর ফলে তাদের বদঅভ্যাস ছাড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: আমরা Jio True 5G এবং Airtel 5G Plus এর স্পিড টেস্ট করেছি, দেখে নিন রেজাল্ট
জানিয়ে রাখি এই বছরের শুরুতে মহারাষ্ট্রের সাংগলি জেলার একটি গ্রামে দৈনিক ‘ডিজিটাল ডিটক্স’ চালু করা হয়। রিপোর্ট অনুযায়ী সন্ধ্যা 7টার সময় মোহিতাঞ্চে বড়গাঁওতে 1.5 ঘণ্টার ডিটক্সের সূচনার সঙ্কেত হিসাবে একটি সাইরেন বাজান হয়। এই সময় স্থানীয় সাধারণ মানুষ তাদের স্মার্টফোন থেকে দুরত্ব বজায় রাখেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post ব্যানড করা হল এই গ্রামে বাচ্চাদের ফোন ব্যাবহার! অমান্য করলে 200 টাকা জরিমানা first appeared on 91Mobiles Bengali.
]]>The post মোবাইল ব্যবহারে পিছিয়ে মহিলারা, মাত্র এত শতাংশ ভারতীয় মহিলার কাছে রয়েছে নিজস্ব ফোন first appeared on 91Mobiles Bengali.
]]>Oxfam India এর রিপোর্টের শিরোনাম হল “India Inequality Report 2022:Digital Divide”। এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতে মাত্র এক তৃতীয়াংশ মহিলা ইন্টারনেট ব্যবহার করে। এই রিপোর্ট অনুসারে, ভারতে পুরুষদের তুলনায় 33 শতাংশ কম মহিলা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মহিলারা লো বাজেট ফোনে খুব কম ডিজিটাল পরিষেবা ব্যবহার করেন, যা সাধারণত ভয়েস এবং SMS ভিত্তিক।
লিঙ্গ ছাড়াও, রিপোর্টটি জাতি, অর্থ এবং শিক্ষার মতো শ্রেণিবিন্যাসে ডিজিটাল উপকরণ এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেসের অসমতার একটি উদ্বেগজনক চিত্র পেশ করেছে।এই রিপোর্টে জানুয়ারি 2018 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এর পারিবারিক সমীক্ষার ডেটা বিশ্লেষণ করা হয়েছে এবং জাতীয় নমুনা সমীক্ষা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আরও পড়ুন: এই শহরগুলিতে ফ্রিতে পাওয়া যাচ্ছে Airtel এবং Jio এর 5G নেটওয়ার্ক, জেনে নিন বিস্তারিত
জাতীয় নমুনা সমীক্ষার 2017-18 সালের তথ্য অনুসারে, ভারতের সবচেয়ে দরিদ্র 20 শতাংশ পরিবারের মাত্র 2.7 শতাংশের কাছে একটি কম্পিউটার রয়েছে। এর মধ্যে 8.9 শতাংশের কাছে ইন্টারনেট সুবিধা রয়েছে। অন্যদিকে, 27.6 শতাংশের পর 20 শতাংশ ধনী পরিবারের কম্পিউটার এবং 50.5 শতাংশের কাছে ইন্টারনেট সুবিধা রয়েছে।
এই রিপোর্টে বলা হয়েছে যে 41 শতাংশ শিক্ষার্থী যারা সবচেয়ে ধনী, তাদের মধ্যেও 10 শতাংশের কাছে ইন্টারনেটসহ কম্পিউটার রয়েছে। পরবর্তী 10% ধনী ছাত্রদের মধ্যে এই সংখ্যা কমে 16% এবং তৃতীয় সবচেয়ে ধনী ছাত্রদের মধ্যে এই সংখ্যা মাত্র 10%। অন্যদিকে সবচেয়ে গরিব ছাত্রদের 10 শতাংশের মধ্যে মাত্র 2 শতাংশের কাছে কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন রয়েছে। আরও পড়ুন: Free Fire এর থেকে কতটা আলাদা Sigma Battle Royale? জেনে নিন ডিটেইলস
রিপোর্ট অনুযায়ী এমন মানুষ যারা শিক্ষার সুযোগ পায়নি, তাদের কাছে কম্পিউটার নেই। স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রিধারীদের 39 শতাংশের কাছে একটি কম্পিউটার রয়েছে। মোবাইলের ক্ষেত্রে, 11 শতাংশ নিরক্ষর মানুষের কাছে একটি ফোন রয়েছে এবং 76 শতাংশ স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রিধারীদের কাছে একটি ফোন রয়েছে।
এই রিপোর্টে 2020 সালে Oxfam india দ্বারা পরিচালিত একটি সমীক্ষার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 75% ভারতীয় অভিভাবক এবং 84% শিক্ষক ডিজিটাল শিক্ষার বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কর্মসংস্থানের ক্ষেত্রেও ডিজিটাল পরিষেবার পার্থক্য দেখা যায়। 95 শতাংশ স্থায়ী কর্মচারী এবং 50 শতাংশ বেকারের কাছে নিজস্ব ফোন রয়েছে। আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post মোবাইল ব্যবহারে পিছিয়ে মহিলারা, মাত্র এত শতাংশ ভারতীয় মহিলার কাছে রয়েছে নিজস্ব ফোন first appeared on 91Mobiles Bengali.
]]>The post আগস্ট মাসে লঞ্চ হতে চলেছে এই সব শক্তিশালী স্মার্টফোন, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.
]]>

Samsung Galaxy unpacked Event আগামী মাসের 10 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টে কোম্পানির নতুন Galaxy Z Flip এবং Galaxy Z Fold 5G ডিভাইস লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে, কোম্পানির টিজারে নিশ্চিত করা হয়েছে যে Galaxy Z Flip 4 অবশ্যই লঞ্চ করা হতে পারে। এছাড়াও, Samsung Galaxy Z Flip 4 এর পাশাপাশি Galaxy Z Fold 4 (Samsung Galaxy Z Flip 4 এবং Samsung Galaxy Z Fold 4) আগামী দিনে পেশ করা হতে পারে।

OnePlus 10T স্মার্টফোনটি আগামী মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চ ইভেন্ট হবে 3 আগস্ট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ফোনটির গ্লোবাল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 150W ফাস্ট চার্জিং এবং 16 GB RAM এর মত ফিচার পাওয়া যাবে। এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হবে। লঞ্চের আগেই ফোনটির ফিচার থেকে শুরু করে দাম, অফার এবং সেল এর তারিখ পর্যন্ত তথ্য লিক হয়ে গেছে।

iQOO ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 9T লঞ্চ করতে প্রস্তুত। iQOO-এর এই স্মার্টফোনটি 2 আগস্ট ভারতে লঞ্চ হবে। QOO 9T স্মার্টফোনটি সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি কয়েক সপ্তাহ আগে চীনে চালু হওয়া iQOO 10 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন। এই আসন্ন ফোনটি অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়েছে, যার কারণে এই ফোনটির ডিজাইন সম্পর্কে ইতিমধ্যেই অনেক কিছু নিশ্চিত করা হয়েছে।

Motorola তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Moto X30 Pro স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুত। কোম্পানির এই ডিভাইসটি 2 আগস্ট, 2022-এ Moto Razr 2022-এর পাশাপাশি চীনে লঞ্চ হবে এবং এই ব্র্যান্ডের এই ফোনটিতেই প্রথমবার Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। এই ডিভাইসটিতে একটি 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে বলে জানা গেছে। লঞ্চের আগে, Motorola নিশ্চিত করেছে যে Moto X30 Pro স্মার্টফোনটি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। তবে ভারতে এই দুটি ডিভাইসের সম্পর্কে অফিসিয়াল কোনও তথ্য এখনও সামনে আসেনি।

সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গেছে যে Vivo V25 স্মার্টফোনটি আগস্টের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হবে। এটি হবে Vivo V25 সিরিজের প্রথম হ্যান্ডসেট। এই ফোনটি ছাড়াও কোম্পানি এই সিরিজের অধীনে Vivo V25 Pro, Vivo V25 স্পেশাল এডিশন এবং Vivo V25e ফোনগুলি সেপ্টেম্বরে ভারতে পেশ করতে পারে। Vivo V25 স্মার্টফোনটি কোম্পানির আপার মিড-রেঞ্জ ডিভাইস হতে পারে। বর্তমানে, এই ফোনটির সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি।

Tecno কোম্পানি শীঘ্রই ভারতে তাদের বাজেট স্মার্টফোন Tecno Spark 9T স্মার্টফোন পেশ করতে চলেছে। লঞ্চের আগে এই ফোনটি Amazon India ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই ফোনের লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে যে এই ডিভাইসটি আগামী মাসে লঞ্চ করা হবে।

Xiaomi 12 Lite এই মাসের শুরুতে Xiaomi 11 Lite-এর উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এটি ব্র্যান্ডের একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন যা Snapdragon 778G চিপসেটের সাথে পেশ করা হয়েছে। সম্প্রতি টিপস্টার Paras Guglani দাবি করেছেন যে Xiaomi Mi 11 Lite খুব শীঘ্রই অফিসিয়াল স্টোর থেকে সরিয়ে দেওয়া হতে পারে কারণ Xiaomi 12 Lite ভারতে লঞ্চ হবে। তবে, Xiaomi এখনও Xiaomi 12 Lite-এর লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে, আশা করা হচ্ছে যে আগামী মাসে এই ফোনটি ভারতে এন্ট্রি নেবে করবে।
দ্রষ্টব্য: অগাস্ট মাসে ফোন গুলির লঞ্চের তারিখ এবং টাইমলাইন সম্পর্কে আরও তথ্য পেলে আমরা দ্রুত সেই খবর আপনাদের জানিয়ে দেব।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post আগস্ট মাসে লঞ্চ হতে চলেছে এই সব শক্তিশালী স্মার্টফোন, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.
]]>The post স্মার্টফোনে Screen Refresh Rate এবং Touch Sampling Rate এর কাজ কি জানেন? জেনে নিন উভয়ের পার্থক্য এবং সুবিধা first appeared on 91Mobiles Bengali.
]]>স্ক্রীন রিফ্রেশ রেট মানে “এক সেকেন্ডে ডিসপ্লে কতবার রিফ্রেশ হয়”। সহজ কথায়, বললে স্মার্টফোন, ল্যাপটপ এবং টিভির মতো সমস্ত ডিভাইসের স্ক্রিন প্রতি সেকেন্ডে নিজেকে রিফ্রেশ করে। প্রতিটি রিফ্রেশের সাথে, সেই সময়ে ডিসপ্লেতে থাকা ছবিটিও রিফ্রেশ হয় এবং পরবর্তী ছবিটি দেখায়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে এবং ছবিগুলো একের পর এক দ্রুত রিফ্রেশ হয়। ক্রমাগত ফ্রেম পরিবর্তন করার স্ক্রিনে সেই ছবিটি মোশন রূপে উপস্থিত হয়।

ডিসপ্লেটি প্রতি সেকেন্ডে যেই গতিতে নিজেকে রিফ্রেশ করে, সেই গতিকেই রিফ্রেশরেট এর নাম দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে এক সেকেন্ডে ডিসপ্লেটি যত বেশিবার রিফ্রেশ হবে, ডিসপ্লের মধ্যে থাকা ছবি তত দ্রুত গতিতে মোশন এ পরিবর্তন হবে। এই গতিকে Hz পরিমাপ করা হয়। সাধারণত স্মার্টফোনে, আপনি 60Hz, 90Hz এবং 120Hz রিফ্রেশরেট দেখতে পাবেন। এর মানে হল যে স্মার্টফোনের স্ক্রিন 1 সেকেন্ডে 60, 90 বা 120 বার নিজেকে রিফ্রেশ করে।
স্মার্টফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট আসলে কি সেটা আশাকরি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। ডিসপ্লের রিফ্রেশরেট যত বেশি হবে, তত দ্রুত ইমেজ রিফ্রেশ করবে এবং পরবর্তী ছবি দেখাবে। উদাহরণস্বরূপ, যদি একটি ফোনের 120Hz রিফ্রেশরেট থাকে, তাহলে সেই ফোনের স্ক্রীন 1 সেকেন্ডে 120 বার তার ফ্রেম পরিবর্তন করবে। এবার যত দ্রুত ফ্রেম অর্থাৎ ইমেজ পরিবর্তন হবে, ইউজার স্ক্রিনের মোশনকে তত পরিষ্কার, মসৃণ ভাবে দেখতে পারবে। গেমিং, এর পাশাপাশি স্ক্রলিং, অ্যানিমেশন, ট্রানজিশন ইত্যাদি অনেক দ্রুত অনুভব করা যাবে।

টাচ স্যাম্পলিং রেট মানে হল “এক সেকেন্ডে ডিসপ্লে কতবার টাচ ইনপুট রিড করে”। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কীভাবে একটি স্মার্টফোন কীপ্যাড এবং বাটন ছাড়া স্ক্রিনে ট্যাপ করে কাজ করে? এই পুরো প্রসেস এ টাচ স্যাম্পলিং রেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্টফোনের স্ক্রিন প্রতি এক সেকেন্ডে বেশ কয়েকবার নিজেকে রিফ্রেশ করে, এবং তাকে স্পর্শ করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করে। কোন কোন ফোনের ডিসপ্লে এক সেকেন্ডে 60 বার করে, আবার কোন কোন ফোনের ডিসপ্লে এক সেকেন্ডে 120 এমন করে৷ প্রতি সেকেন্ডে অনেকবার স্ক্রিনের এই প্রসেসটাকেই বলে টাচ স্যাম্পলিং রেট।
আরও গভীরে গেলে, এক সেকেন্ডে 60 বার টাচ অনুভব করার অর্থ হল 16.6মাইক্রোসেকেন্ডে একটি টাচ। এইভাবে, যদি স্যাম্পলিং রেট 60Hz থেকে 120Hz-এ বৃদ্ধি করা হয়, তাহলে স্ক্রিনের দ্বারা প্রতিটি টাচ 8.33 মাইক্রো সেকেন্ডে রিড করা হবে। ডিসপ্লে যত দ্রুত এবং বেশি ঘন ঘন রিফ্রেশ হয়ে টাচকে সেন্স করবে, ডিসপ্লে থেকে আঙুলের টাচ মিস হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। যত দ্রুত ডিসপ্লে ইউজারদের টাচ বুঝতে পারবে , তত দ্রুত ডিসপ্লে রেসপন্স দেবে।

ফোনের স্ক্রিনে টাচ করে যেকোনো কমান্ড দেওয়ার প্রক্রিয়ায় টাচ স্যাম্পলিং রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোন ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট যত দ্রুত হবে, টাচ এর রেসপন্স তত দ্রুত হবে। কমান্ড দিতে এবং প্রতিক্রিয়া পাওয়ার জন্য স্ক্রীন স্পর্শ করতে যত কম সময় লাগবে, ফোন ইউজারদের কাছে ফোনটা ততই ফাস্ট বলে মনে হবে। অন্যদিকে, যদি টাচ স্যাম্পলিং রেট কম হয়, তাহলে ডিসপ্লে টাচ করার পর যেকোনো কিছু খুলতে এবং ফিডব্যাক আসতে কিছুটা সময় লাগবে এবং আপনি এটা অনুভব করবেন যে ফোনটি ধীর গতিতে চলছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post স্মার্টফোনে Screen Refresh Rate এবং Touch Sampling Rate এর কাজ কি জানেন? জেনে নিন উভয়ের পার্থক্য এবং সুবিধা first appeared on 91Mobiles Bengali.
]]>The post জেনে নিন Call Recording এর সবচেয়ে সহজ কৌশল, প্রয়োজন নেই কোনো অ্যাপের! প্রত্যেকটি ফোনেই লুকিয়ে আছে উপায় first appeared on 91Mobiles Bengali.
]]>1. প্রথমে আপনার Android স্মার্টফোনে থাকা Phone অ্যাপ্লিকেশনটি খুলুন।
2. ফোন অ্যাপ্লিকেশন এর উপরের ডানদিকে, ‘তিনটি ডট’ দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন

3. এখান থেকে Call Setting এর অপশনটি খুলবে, এরপর নিচে স্ক্রোল করুন
4. একটু নিচে গেলেই দেখবেন Record Settings লেখা আছে, সেখানে ক্লিক করুন
5. রেকর্ড সেটিংয়ে প্রধানত তিনটি অপশন দেওয়া থাকে, যা এইরকম হয় –
(i) Don’t record Automatically
(ii) Record all Calls automatically
(iii) Record Coustom Calls Automatically

6. আপনি যদি আপনার ফোনের সব ইনকামিং কল রেকর্ড করতে চান, তাহলে দ্বিতীয় অপশনটি নির্বাচন করুন।
7. যদি আপনি শুধুমাত্র কিছু নির্বাচিত এবং বিশেষ কল রেকর্ড করতে চান, তাহলে তৃতীয় অর্থাৎ কাস্টম কল রেকর্ড এর অপশনটি নির্বাচন করুন৷
8. Record coustom calls এ আপনাকে সেই নম্বরগুলি দিতে হবে যেই নম্বর গুলোর কথোপকথন আপনি রেকর্ড করতে চান৷

9. coustom calls অপশনটি ক্লিক করলে একটি তালিকা সামনে আসবে, যেখানে উপরের দিকে একটি ‘+’ চিহ্ন থাকবে।
10. প্লাস আইকনে ক্লিক করে আপনি সেই সব কন্টাক্ট নম্বর গুলো নির্বাচন করবেন , যেগুলো রেকর্ড করতে চান।
কল রেকর্ডিং করা হয় যাতে পরে সেই ব্যক্তির সাথে কথোপকথন শোনা যায়। আপনি যখন উপরিউক্ত স্টেপগুলি অনুসরণ করবেন, সেই উইন্ডোতে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই কলটি রেকর্ড করার পরে কোথায় সেভ হবে। সাধারণত কল রেকর্ডিংগুলি ফোন স্টোরেজেই রেকর্ডিং এর জন্য তৈরি ফোল্ডারে সেভ হয়। এটি Phone Storage/Record/call থেকে পাওয়া যাবে। এই কল রেকর্ডিংগুলি সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে শোনা যাবে। এছাড়াও, রেকর্ডিং খুঁজতে, কল লগে গিয়ে সেই কল রেকর্ড এ ট্যাপ করুন, এখানে আপনি কল রেকর্ড এর অপশনে গিয়েও কল রেকর্ডিং গুলো শুনতে পারবেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, দেখুন যে আপনার মোবাইল ফোনটি Android 9 OS বা তার উপরে আপডেট করা আছে কি না। এর সাথে, আপনার জানা উচিত যে কিছু রাজ্য এবং এলাকার আইন অনুসারে, সেই কলে উপস্থিত সমস্ত লোকের কল কল রেকর্ড করার জন্য তাদের সম্মতি থাকা বাধ্যতামূলক। এই আইনের অধীনে, একটি কল শুরু করার আগে, ফোনে যোগাযোগকারী সকলকে জানানো হয় যে কলটি রেকর্ড করা হচ্ছে।
দ্রষ্টব্য – আমরা ভিভো মোবাইলে উপরে উল্লিখিত স্টেপগুলো অনুসরণ করেছি এবং তার স্ক্রিনশট সংযুক্ত করেছি। অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের লেআউটে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post জেনে নিন Call Recording এর সবচেয়ে সহজ কৌশল, প্রয়োজন নেই কোনো অ্যাপের! প্রত্যেকটি ফোনেই লুকিয়ে আছে উপায় first appeared on 91Mobiles Bengali.
]]>