Sony Xperia 10 II - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Feb 2020 10:35:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/sony-xperia-1-ii-10-ii-launched-5g-smartphone-features-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/sony-xperia-1-ii-10-ii-launched-5g-smartphone-features-specifications-in-bengali/#respond Tue, 25 Feb 2020 10:32:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10515 Sony লঞ্চ করল Xperia 1 II এবং Xperia 10 II 

The post Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Sony আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Sony Xperia 1 II ও Sony Xperia 10 II নামে এই ফোনদুটি মার্কেটে পেশ করা হয়েছে। একদিকে যেমন Xperia 1 II ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনের সঙ্গে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে তেমনই আবার কোম্পানি Xperia 10 II ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করেছে। MWC 2020 ক‍্যানসেল হ‌ওয়ার ফলে সোনী এই নতুন দুটি ফোন অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি সোনীর এই অসাধারণ ফিচারযুক্ত ফোনদুটি তাদের প্রথম 5জি স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনদুটির ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: Jio নিয়ে এল অসাধারণ প্ল‍্যান, 336 দিন ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে 504 জিবি হাই স্পীড ডেটা

Sony Xperia 1 II 

সোনীর এই ফোনটিকে এক্সপেরিয়া ওয়ান মার্ক টু বলা হচ্ছে। এই ফোনটি 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির 4কে এইচডিআর ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Sony Xperia 1 II ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে।

ফোটোগ্রাফির জন্য Sony Xperia 1 II তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.17 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিডিএএফ ও ওআইএসের মতো ফিচারযুক্ত প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও 2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে অন্য দেশে লঞ্চ হল Realme C3, দেখুন ভারতীয় মডেলের চেয়ে কতটা আলাদা

সিকিউরিটির জন্য Sony Xperia 1 II এর সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 21 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। সোনী এক্সপেরিয়া ওয়ান মার্ক টুতে 3.5 এম‌এম অডিও জ‍্যাকের সঙ্গে Dolby Atmos, Hi-Res Audio ও DSEE Ultimate এর মতো ফিচার দেওয়া হয়েছে। 

Sony Xperia 10 II 

Sony Xperia 1 II এর মতোই এই ফোনটিকে সোনী এক্সপেরিয়া টেন মার্ক টু বলা হচ্ছে। এই ফোনে 21:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং কর্নিং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড 6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে আইপি65/68 রেটিং দেওয়া হয়েছে যা একে জল ও ধূলোর হাত থেকে বাঁচায়। প্রসেসিঙের জন্য Sony Xperia 10 II তে অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে।

Sony Xperia 10 II তে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সঙ্গে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 8 মেগাপিক্সেলের‌ই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,600 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Sony লঞ্চ করল একসঙ্গে দুটি 5G ফোন Xperia 1 II ও Xperia 10 II, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/sony-xperia-1-ii-10-ii-launched-5g-smartphone-features-specifications-in-bengali/feed/ 0