Space - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 23 Aug 2023 06:59:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-landing-watch-live-on-mobile-phone-how-to-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-landing-watch-live-on-mobile-phone-how-to-know-in-bengali/#respond Wed, 23 Aug 2023 06:57:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43345 আজ চাঁদে ল্যান্ড করবে Chandrayaan 3

The post নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত first appeared on 91Mobiles Bengali.

]]>
Chandrayaan 3 এর মাধ্যমে আজ ভারত নতুন ইতিহাস গড়তে চলেছে। যা আজ পর্যন্ত বিশ্বের অন্য কোন দেশ করে উঠতে পারেনি ভারতের চন্দ্রযান-3 সেই কাজ করতে চলেছে। কোটি কোটি মানুষ দীর্ঘ দিন ধরে এই দিনের অপেক্ষায় রয়েছে এবং আজ সন্ধ্যায় সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আজ Chandrayaan-3 চাঁদের দক্ষিণ মেরুতে (lunar south pole) ল্যান্ড করবে এবং এই ঘটনা সবাই তাদের ফোনের মাধ্যমেই লাইভ দেখতে পারবেন। আরও পড়ুন: লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

এখানে দেখুন Chandrayaan-3 এর লাইভ ল্যান্ডিং

এই ইউটিউব ভিডিও লিঙ্কে চন্দ্রযান 3 এর ল্যান্ডিং লাইভ দেখানো হবে। এছাড়া ইসরো এবং ভারত সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে Chandrayaan 3 এর ল্যান্ডিং দেখানো হবে। আজ অর্থাৎ 23 আগস্ট বিকাল 5টা বেজে 27 মিনিটে এই লাইভ ল্যান্ডিং শুরু হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকা যাবে।

  • ISRO Website

ইসরোর অফিসিয়াল সাইটে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – isro.gov.in

  • ISRO YouTube

ইসরোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের ফোনে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – youtube.com/watch

  • ISRO Facebook

ইসরো তাদের ফেসবুক পেজের মাধ্যমেও Chandrayaan 3 এর ল্যান্ডিং ভিডিও লাইভ দেখানো হবে। FB Iive দেখার জন্য এখানে ক্লিক করুন – facebook.com/ISRO

  • DD National TV

ভারত সরকারের দূরদর্শন নেটওয়ার্কেও ইসরোর এই মিশন তাদের সমস্ত টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে। অর্থাৎ ফোনের পাশাপাশি টেলিভিশনের মাধ্যমেও এই ল্যান্ডিং লাইভ দেখা যাবে।

Chandrayaan 3 এর সফল লঞ্চ

গত 14 জুলাই, 2023 শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre) থেকে Chandrayaan 3 লঞ্চ করা হয়েছিল। Indian Space Research Organization (ISRO) এর পক্ষ থেকে এই মিশ্নের জন্য GSLV Mark 3 rocket ব্যাবহার করা হয়েছিল এবং সব ক্ষেত্রেই এটি সফলতা অর্জন করেছে। আরও পড়ুন: কনফার্ম হল Realme GT 5 এর বিশেষ ফিচার, গীকবেঞ্চেও তালিকাভুক্ত এই স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-landing-watch-live-on-mobile-phone-how-to-know-in-bengali/feed/ 0
ভারতীয়দের জন্য সুখবর, Chandrayaan 3 এর পথে বড় সাফল্য! https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-mission-test-successful-read-detail-in-bengali/ https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-mission-test-successful-read-detail-in-bengali/#respond Sat, 25 Feb 2023 12:40:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37194 EMI/EMC টেস্টে সফল হল Chandrayaan 3

The post ভারতীয়দের জন্য সুখবর, Chandrayaan 3 এর পথে বড় সাফল্য! first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Chandrayaan 3 ল্যান্ডার EMI/EMC টেস্টে উত্তীর্ণ হয়েছে।
  • ব্যাঙ্গালোরের U R Rao স্যাটেলাইট সেন্টারে এই টেস্টটি করা হয়েছে।
  • Chandrayaan 3 রোভার চাঁদের পৃষ্ঠে পৌঁছে পরীক্ষা করবে।

ISRO যখনই কিছু করে, তখনই তাদের প্রোজেক্ট এবং মিশনের উপর গোটা বিশ্বের নজর রাখে।এমন নয় যে Indian Space Research Organisation এর কাছে অনেক আধুনিক টেকনোলজি রয়েছে। আসলে সমগ্র বিশ্বে আমাদের প্রতিভাবান বিজ্ঞানীদের দক্ষতা এবং তাদের উচ্চ উদ্দেশ্য সম্পর্কে অবগত। এবার এমনই এক অনন্য কীর্তি করল ISRO। Chandrayaan 3 এর EMI/EMC পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আরও পড়ুন: এয়ারটেল ইউজারদের জন্য দুঃসংবাদ! এই 19টি সার্কেলে বন্ধ করে দেওয়া হল কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অফিসিয়ালি ঘোষণা করেছে যে Chandrayaan 3 সফলভাবে এই মাইলফলক অতিক্রম করেছে। স্পেস এজেন্সি Chandrayaan 3 ল্যান্ডার ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্টারফারেন্স/ইলেক্ট্রো-ম্যাগনেটিক সামঞ্জস্য কম্প্যাটিবিলিটি টেস্ট করেছে। এই টেস্টটি বেঙ্গালুরুতে অবস্থিত U R Rao স্যাটেলাইট সেন্টারে তিন দিন ধরে চলেছিল, যেখানে ISRO সফল হয়েছে। গবেষণা সংস্থা ভারতের এই মুন মিশনকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছে।

কি এই টেস্ট?

EMI/EMC বোঝার চেষ্টা করলে ISRO অনুসারে, মহাকাশ এবং অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট যাতে সঠিক ভাবে কাজ করতে পারে তার জন্য স্যাটেলাইট উপ-সিস্টেমগুলির ইলেক্ট্রো-ম্যাগনেটিক স্তর এবং তাদের কার্যকারিতা সম্পর্কে যাচাই করার জন্য এই ধরনের টেস্ট করা হয়। আরও পড়ুন: জেনে নিন ফ্রিতে IPL ম্যাচ দেখার উপায়, রইল বিস্তারিত পদ্ধতি

মহাকাশ পরিবেশে এই স্যাটেলাইট সাব-সিস্টেমগুলির পরিস্থিতি নিশ্চিত করার জন্য EMI/EMC টেস্ট করা হয়। EMI/EMC অর্থাৎ ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্টারফারেন্স/ইলেক্ট্রো-ম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি টেস্ট। এই টেস্টটি Chandrayaan 3 ল্যান্ডারের জন্য করা হয়েছিল যা সমস্ত প্যারামিটারে সফল হয়েছে।

Chandrayaan 3

Chandrayaan 3 ইন্টারপ্ল্যানেটারি মিশনের জন্য ISRO তিনটি প্রধান মডিউল নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার। ISRO বলছে যে এই তিনটি মডিউলের মধ্যে একটি রেডিও-ফ্রিকোয়েন্সি (RF) সংযোগ স্থাপন করা খুবই জটিল কিন্তু আমাদের বিজ্ঞানীরা এটিকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। Chandrayaan 3 চাঁদে পৌঁছে তার পৃষ্ঠে অবতরণ করবে এবং রোভারের মাধ্যমে তার পরীক্ষা করবে। সবকিছু ঠিকঠাক থাকলে, 2023 সালের জুনের মধ্যে Chandrayaan 3 লঞ্চ করা হবে যা আরও একবার সম্পূর্ণ বিশ্বের সামনে ভারত ও ভারতীয়দের গর্বিত করবে। আরও পড়ুন: একটি বিশেষ নারী-কেন্দ্রিক ফোন প্রস্তুত করছে Xiaomi! জেনে নিন ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতীয়দের জন্য সুখবর, Chandrayaan 3 এর পথে বড় সাফল্য! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/chandrayaan-3-mission-test-successful-read-detail-in-bengali/feed/ 0
সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/#respond Sat, 11 Feb 2023 09:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36697 মহাকাশে পাড়ি দিল ISRO এর সবথেকে ছোট রকেট SSLV-D2

The post সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ISRO অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মাঝে মাঝেই এমন কাজ করে, যা ভারতীয়দের গর্বিত করে তোলে। 10 ফেব্রুয়ারি, 2023 ও সেরকমই একটি দিন, যেদিন ISRO সফলভাবে তাদের ক্ষুদ্রতম রকেট লঞ্চ করেছে। মহাকাশ সংস্থা SSLV-D2 উড্ডয়নের সাথে সাথেই এটি সারা বিশ্বে তার দক্ষতা প্রমাণ করেছে। এই লঞ্চটি প্রমাণ করেছে যে এখন আমাদের ISRO-এর মহাকাশ অভিযান আগের থেকে সস্তা হয়ে যাবে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO 10 ফেব্রুয়ারি সকাল 9.30 টায় সফলভাবে তাদের সবচেয়ে ছোট রকেট SSLV-D2 (Small Satellite Launch Vehicle) লঞ্চ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে। SSLV-D2 হল আমাদের মহাকাশ সংস্থার দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ছোট রকেট, যেটা গত বছর অগাস্টেও লঞ্চ করার চেষ্টা করা হয়েছিল।

মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়েছে

SSLV-D2 মহাকাশে 3টি স্যাটেলাইট সহ পাঠানো হয়েছে। ISRO এর এই রকেটের সঙ্গে আমেরিকান কোম্পানি ANTARIS-এর Janus-1 স্যাটেলাইট পাঠানো হয়েছে। এর সাথে চেন্নাইয়ের স্পেস স্টার্টআপ SpaceKidz-এর স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ISRO Satellite EOS-07 ও SSLV-D2-এর সাথে মহাকাশে পাড়ি দিয়েছে। এর মধ্যে earth observation স্যাটেলাইট EOS-07 সবথেকে ভারী, যার ওজন 156.3 কিলোগ্রাম। আরও পড়ুন: 30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

এই তিনটি কৃত্রিম উপগ্রহের মধ্যে আমেরিকা Janus-1 এর ওজন 10.2 কেজি এবং AzaadiSAT-2 এর ওজন 8.7 কিলোগ্রাম বলে জানা গেছে। এই তিনটি উপগ্রহ পৃথিবী থেকে 450 কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। AzaadiSAT-2 SpaceKidz বিজ্ঞানীদের নেতৃত্বে গ্রামীণ এলাকার 750 জন মেয়ে মিলে নির্মাণ করেছে।

SSLV এর ফিচার

ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ SSLV এর ওজন 120 টন। এই রকেটের দৈর্ঘ্য 34 মিটার এবং এর ব্যাস 2 মিটার। এই ছোট রকেট মহাকাশে 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে স্যাটেলাইট স্থাপন করতে পারে। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Vivo Y100 স্মার্টফোনের ডিজাইন এবং ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত

আপনারা জানলে অবাক হবেন যে ISRO-এর SSLV মাত্র 72 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে গেছে। এই রকেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 30 কোটি টাকা। PSLV এর সাথে তুলনা করলে এটি তৈরি করতে খরচ হয় প্রায় 130 থেকে 200 কোটি টাকা। বর্তমানে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV লঞ্চ করা হয়েছে, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলনাড়ুর কুলাশেখরপত্তনমে একটি নতুন স্পেস পোর্ট স্মল স্যাটেলাইট লঞ্চ কমপ্লেক্স (SSLC) তৈরি করা হচ্ছে এবং পরবর্তী সময় সেখান থেকেই SSLV লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/feed/ 0
50 হাজার বছর পর আবার আসছে ‘সবুজ ধুমকেতু’, দেখা যাবে ভারতেও, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে https://www.91mobiles.com/bengali/green-comet-in-india-coming-near-earth-after-50-thousand-year-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/green-comet-in-india-coming-near-earth-after-50-thousand-year-details-in-bengali/#respond Tue, 31 Jan 2023 02:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36396 পৃথিবীর কাছে আসছে সবুজ ধুমকেতু

The post 50 হাজার বছর পর আবার আসছে ‘সবুজ ধুমকেতু’, দেখা যাবে ভারতেও, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই ধরনের ধুমকেতু শেষ দেখা গিয়েছিল Ice Age অর্থাৎ হিমযুগে।
  • এই বিশেষ ধুমকেতু 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে দেখা যাবে।
  • এই অসাধারণ মহাজাগতিক ঘটনাটি খালি চোখেই দেখা যাবে।
  • সবুজ রঙের এই ধুমকেতুর নাম রাখা হয়েছে C/2022 E3।

যেসব মানুষদের কাছের বিশ্বের চেয়ে কোটি কোটি কিলোমিটার দূরের অন্তরীক্ষের ঘটনা বেশ রোমাঞ্চকর মনে হয় তাদের জন্য এবার একটি দুর্দান্ত খবর রয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি রাতে প্রায় 50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে। মহাজাগতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধুমকেতু অন্যান্য সাধারণ ধুমকেতুর চেয়ে বেশ অন্য ধরনের এবং বিশেষ হতে চলেছে। একদিকে যেমন এই ধুমকেতুর রং সবুজ হবে তেমনই এটি এর আগে সেই Ice Age অর্থাৎ হিমযুগে পৃথিবীর এতটা কাছে দেখা গিয়েছিল। আরও পড়ুন: জেনে নিন BGMI এবং PUBG New State Mobile-এর চারটি প্রধান পার্থক্য

50 হাজার বছর পর আসছে Green Comet

এই ধুমকেতু সূর্যকে কেন্দ্র করে পরিক্রমা করে এবং একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর সময় 50 হাজার বছর লাগে বলে জানা গেছে। এই মাসেরই গত 12 তারিখ এই ধুমকেতু সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। এবার এটি নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে চলেছে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন এর আগে এই ধুমকেতু শেষবার যখন পৃথিবীর এত কাছে এসেছিল তখন পৃথিবীতে নিয়ানডার্থাল (Neanderthal) মানুষ বসবাস করত। এই ধুমকেতুর নাম C/2022 E3 (ZTF) রাখা হয়েছে।

খালি চোখেই দেখা যাবে এই দারুণ দৃশ্য

আজ অর্থাৎ 30 জানুয়ারি থেকে আগামী পরশু অর্থাৎ 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধুমকেতু পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আগামীকাল 1 ফেব্রুয়ারি এটি সবচেয়ে কাছাকাছি চলে আসবে। রাতের সময় এই ধুমকেতু খালি চোখেই দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই ধুমকেতু ধূলো ও বরফ দিয়ে তৈরি এবং এর রং সবুজ। এর বিশেষ রঙের কারণে এর চারদিকে সবুজ রঙের রোশনাই দেখা যায়। যখন এই ধুমকেতু আমাদের সবচেয়ে লাছাকাছি থাকবে তখন পৃথিবী এবং এর মধ্যেকার দুরত্ব হবে প্রায় 2.7 কোটি কিলোমিটারের কাছাকাছি। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে OnePlus Ace 2 স্মার্টফোন,জেনে নিন স্পেসিফিকেশন

ভারতেও দৃশ্যমান এই অভূতপূর্ব ঘটনা

রিপোর্ট অনুযায়ী 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধুমকেতু প্রায় পুর ভারতেই দেখা যাবে। তবে ওড়িশায় এটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। রাতের সময় এটিকে মহাকাশে দেখা এবং আলাদাভাবে চেনাও যাবে। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যাবহার করলে আরও পরিষ্কার এবং ভালো করে এই ধুমকেতু দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50 হাজার বছর পর আবার আসছে ‘সবুজ ধুমকেতু’, দেখা যাবে ভারতেও, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/green-comet-in-india-coming-near-earth-after-50-thousand-year-details-in-bengali/feed/ 0
Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস   https://www.91mobiles.com/bengali/alien-on-earth-and-ufo-no-evidence-found-according-to-the-pentagon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/alien-on-earth-and-ufo-no-evidence-found-according-to-the-pentagon-details-in-bengali/#respond Mon, 19 Dec 2022 12:56:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34899 আজ পর্যন্ত মহাকাশ থেকে আসা কোনো এলিয়েন যানের প্রমাণ পাওয়া যায়নি, জানিয়েছে Pentagon

The post Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস   first appeared on 91Mobiles Bengali.

]]>
এলিয়েন (Alien), স্পেসশিপ (Spaceship) এবং ইউএফও (UFO) এগুলো হল এমন কিছু শব্দ যেগুলো শুনলে আমাদের আগ্রহ বেড়ে যায়। মহাকা এবং এলিয়েনদের গল্প শুনলে আমাদের মনে রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয়। এই বিষয়গুলো যেমন আকর্ষণীয় তেমনি বিভ্রান্তিকর। কিছু দিন আগে, মার্কিন সরকারের রিপোর্টে বলা হয়েছিল যে, 2004 সাল নাগাদ এমন 140টি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে ভিনগ্রহের মহাকাশযান দেখা গেছে। এখন আবার Pentagon এমন একটি বিবৃতি দিয়েছে যেটা শুনে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে।  আরও পড়ুন: 13GB RAM এবং 5 টি ক্যামেরা সহ OPPO F21s Pro 5G স্মার্টফোনে চলছে দারুণ ডিল, জেনে নিন অফার ডিটেইলস 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ভবনের নাম হল Pentagon যেখানে সম্পূর্ণ আমেরিকার সুরক্ষা এজেন্সি বসে। এলিয়েন এবং UFO এর সম্পর্কে Pentagon জানিয়েছে যে আজ পর্যন্ত তারা মহাকাশ থেকে আসা কোনো এলিয়েন যানের প্রমাণ পায়নি। সেই মন্তব্য অনুসারে, কোনও UFO কোথাও ল্যান্ড করেনি বা কোথাও ক্র‍্যাশ হয়নি। অর্থাৎ অন্য গ্রহে বসবাসকারী কোন প্রাণী পৃথিবীতে আসেনি। Pentagon এর এই বিবৃতি বিশ্বজুড়ে বিজ্ঞানী ও মানুষদেরকে হতাশ করেছে।

এলিয়েন সম্পর্কে Pentagon-এর মন্তব্য

Pentagon দীর্ঘদিন ধরে এলিয়েন এবং এলিয়েন যানের সাথে যুক্ত ঘটনার তদন্ত করছে এবং এলিয়েন বা UFO সম্পর্কিত প্রমাণের সন্ধান করছে। কিন্তু এখন তাদের বিবৃতিতে তারা এটি স্পষ্ট জানিয়েছে যে তারা পৃথিবীতে বা সমুদ্রে এলিয়েন স্পেসশিপ ল্যান্ডিং বা টেক অফের কোন প্রমাণ পায়নি। Pentagon এর মতে, এমন কোনো প্রমাণ নেই যা ইন্টেলিজেন্ট এলিয়েন লাইফ এবং পৃথিবীর মধ্যে কোনো কানেকশন প্রমাণ করতে পারে। আরও পড়ুন: ‘Farzi’ সিনেমার রিলিজ ডেট সম্পর্কে সামনে এল বড় তথ্য, কখন এবং কোথায় স্ট্রিম হবে, জেনে নিন বিস্তারিত 

এলিয়েন সম্পর্কিত প্রমাণ গোপন করছে সরকার

Pentagon এর বিবৃতি সামনে আসার পর সারা বিশ্বের বিজ্ঞানীরা এবং যারা মহাকাশ ও এলিয়েনদের সম্পর্কে অধ্যয়ন করছেন তারা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। Pentagon এ নির্মিত অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিসের (AARO) পরিচালক সন কর্কপ্যাট্রিক এটি ভুল বলে জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী পৃথিবীতে বহির্জাগতিক জীবন থাকতে পারে এবং আমাদের এটি বৈজ্ঞানিকভাবে তদন্ত করতে হবে। অন্যদিকে অনেকে আবার এটাও বলছেন যে Pentagon এবং মার্কিন সরকার এলিয়েন এবং UFO সম্পর্কিত সত্য গোপন করছে।

আকাশে দেখা গেছে UFO

আমেরিকান সামরিক বাহিনী স্বয়ং তাদের রিপোর্টে বহুবার এলিয়েনশিপের কথা উল্লেখ করেছে। UAP অর্থাৎ Unidentified Aerial Phenomenon নামে অনেক অদ্ভুত ঘটনা রেকর্ড করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে প্রজেক্ট Blue Book নামে একটি তদন্ত বহু বছর আগে 1969 সালে শুরু হয়েছিল এবং এতে 12,618 বার UFO দেখার ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এসব ঘটনার সত্যতা আজ পর্যন্ত কোনো সরকারই সামনে আনেনি। আর এ কারণে আবারও বড় প্রশ্ন উঠেছে যে তাহলে কি ভিনগ্রহের উপস্থিতি আমাদের থেকে লুকিয়ে রাখা হচ্ছে? আরও পড়ুন: চমৎকার অফার নিয়ে হাজির Jio, ডিসকাউন্টের সাথে পাবেন ভরপুর ডেটা 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস   first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/alien-on-earth-and-ufo-no-evidence-found-according-to-the-pentagon-details-in-bengali/feed/ 0
এবার মহাকাশ অভিযান হবে আরও সহজ, Elon Musk এর SpaceX এর মতো রকেট বানাবে ভারত https://www.91mobiles.com/bengali/isro-will-create-reusable-vtvl-rocket-like-spacex-falcon-9-and-starship-elon-musk-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/isro-will-create-reusable-vtvl-rocket-like-spacex-falcon-9-and-starship-elon-musk-know-details-in-bengali/#respond Thu, 15 Dec 2022 08:13:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34733 SpaceX এর মতো পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরি করবে ISRO

The post এবার মহাকাশ অভিযান হবে আরও সহজ, Elon Musk এর SpaceX এর মতো রকেট বানাবে ভারত first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনারা নিশ্চয়ই Elon Musk এর SpaceX এর নাম শুনেছেন। SpaceX (স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন) এর রকেটগুলি সারা বিশ্বে বিখ্যাত এবং এবার ভারতেও একই রকম রকেট তৈরি হতে চলেছে। ISRO আগামী দিনে SpaceX Falcon 9 এবং Starship এর মতো তাদের দেশীয় রকেটগুলি তৈরি করবে যা Reusable হবে এবং একবার লঞ্চ হওয়ার পর তাদের কাজ শেষ করার পরে পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। আরও পড়ুন: 3GB RAM এবং 8MP ডুয়াল ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে LAVA X3 স্মার্টফোন, দাম থাকতে পারে 7 হাজারের কাছাকাছি  

SpaceX এর মতো রকেট তৈরি করবে ISRO

খবর অনুযায়ী ভারতীয় স্পেস এজেন্সি ISRO SpaceX এর মতো পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরি করবে। বর্তমানে, ISRO-এর সবচেয়ে সফল রকেট হল PSLV, যা বহু বছর ধরে ভারতীয় উপগ্রহগুলিকে মহাকাশে নিয়ে যাচ্ছে। PSLV-এর পর ভারত সরকার এখন VTVL রকেট নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন যে সরকারের স্পেস ডিপার্টমেন্ট autonomous ল্যান্ডিং অফ স্পেস রকেট নিয়ে কাজ করছে এবং এই জাতীয় রকেট সম্পর্কিত টেকনোলজির বিকাশ করছে যা ভার্টিকল টেকঅফ সহ ভার্টিকল ল্যান্ডিং যুক্ত রকেট তৈরি করতে সাহায্য করবে। আরও পড়ুন: নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক!

SpaceX Falcon 9 এবং Starship

ISRO-এর নতুন উদ্যোগের আগে SpaceX Falcon 9 এবং Starship কী সেটা আপনাদের জানিয়ে দেব। Falcon 9 এবং Starship হল Elon Musk এর SpaceX এর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত রকেট। এগুলি হল পুনঃব্যবহারযোগ্য রকেট রকেট যা বহুবার ব্যবহার করা যায়। এই রকেটগুলি তাদের জায়গা থেকে মহাকাশে যায় এবং স্যাটেলাইটটিকে মহাকাশে রেখে একই জায়গায় ফিরে আসে। অন্য রকেটের মতো মহাকাশে ঘুরতে থাকে না।Elon Musk এবং SpaceX এরকমই রকেটের মাধ্যমে মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার প্ল্যান করছে।

Elon Musk কে?

Elon Musk আমেরিকার বাসিন্দা হতে পারেন, কিন্তু ভারতে যারা বিজ্ঞান এবং মহাকাশ সম্পূর্ণ খবর রাখেন তারা তার নাম এবং কাজের সাথে পরিচিত। Elon Musk সম্প্রতি টুইটার কিনে সারা বিশ্বে খবরের শিরোনাম চলে আসেন কিন্তু এর আগে তিনি Tesla এবং SpaceX এর মতো প্রজেক্টের কারণে আগে থেকেই বিশ্ব খ্যাতি অর্জন করেছেন। আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা স্মার্টফোন Moto G Play (2023), কম দামেই পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

আরও উপরে উঠছে বিশ্বে ISRO এর নাম

বিশ্বের সমস্ত স্পেস এজেন্সির মধ্যে ISRO দ্রুত খ্যাতি অর্জন করছে। সারা বিশ্বের সরকার, কোম্পানি এবং বড় কোম্পানিগুলি নেটওয়ার্ক, কমিউনিকেশন এবং সার্ভার ইত্যাদির জন্য অনেক ধরণের উপগ্রহ উৎক্ষেপণ করে এবং ISRO অন্যান্য মহাকাশ এজেন্সির তুলনায় খুব কম খরচে এই ধরনের কাজগুলি সফলভাবে করে থাকে।তাই ভারতে ভারতে পুনরায় ব্যবহারযোগ্য স্বায়ত্তশাসিত VTVL রকেট চালু করা হয়, তাহলে ISRO খুব দ্রুত অগ্রসর হবে এবং অনেক স্পেস মিশন দ্রুত সম্পূর্ণ করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার মহাকাশ অভিযান হবে আরও সহজ, Elon Musk এর SpaceX এর মতো রকেট বানাবে ভারত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/isro-will-create-reusable-vtvl-rocket-like-spacex-falcon-9-and-starship-elon-musk-know-details-in-bengali/feed/ 0
মহাকাশে ঘটবে বিস্ময়কর ঘটনা! একই সরলরেখায় থাকবে চাঁদ, পৃথিবী, মঙ্গল ও সূর্য https://www.91mobiles.com/bengali/full-moon-december-2022-mars-earth-sun-moon-in-alignment-on-7-december-2022-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/full-moon-december-2022-mars-earth-sun-moon-in-alignment-on-7-december-2022-know-details-in-bengali/#respond Tue, 06 Dec 2022 11:28:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34413 আমেরিকার সময় অনুযায়ী রাত 11 টা 08 মিনিটে চাঁদ, মঙ্গল, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় আসবে

The post মহাকাশে ঘটবে বিস্ময়কর ঘটনা! একই সরলরেখায় থাকবে চাঁদ, পৃথিবী, মঙ্গল ও সূর্য first appeared on 91Mobiles Bengali.

]]>
মহাকাশ মানেই অজস্র রহস্যে আবৃত এক জগত। মহাকাশে এমন অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের কল্পনার ঊর্ধ্বে।এরকমই একটি বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ 7ই ডিসেম্বর 2022 এ। 7ই ডিসেম্বর পূর্ণিমা রয়েছে এবং এদিন রাতে চাঁদ, মঙ্গল, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় আসতে চলেছে।

7 ডিসেম্বর, চাঁদ, মঙ্গল, পৃথিবী এবং সূর্য একটি সরল রেখায় থাকবে এবং এই অদ্ভুত এই দৃশ্যটি খালি চোখে দেখা যাবে। কালকের পূর্ণিমার রাত হতে চলেছে একেবারেই অন্যরকম। সূর্য আমাদের পৃথিবীর পিছনে, চাঁদ আমাদের সামনে এবং মঙ্গল সেই চাঁদের পিছনে! যা একই সরলরেখায় আসতে চলেছে। বহু বছর পর এই অদ্ভুত ঘটনাটির পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবং আমরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পারব।

একই সরলরেখায় থাকবে তারা, গ্রহ এবং উপগ্রহ

এমন দৃশ্য খুব কমই দেখা গেছে যখন একটি নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ এক সরলরেখায় এসেছে। সূর্য একটি নক্ষত্র হলেও পৃথিবী এবং মঙ্গল একটি গ্রহ। চাঁদ একটি উপগ্রহ। এই ঘটনাটি যখন ঘটবে সেইসময় আকাশে অন্যরকম সুন্দর আলোর বিচ্ছুরণ দেখা যাবে। মঙ্গল গ্রহ চলন্ত চাঁদের আড়ালে লুকিয়ে থাকবে এবং পূর্ণিমার কারণে চাঁদ ও মঙ্গলের এই মিলন স্পষ্ট দেখা যাবে।

ভারতে দেখা যাবে রঙিন মঙ্গল গ্রহ

যখন এই বিস্ময়কর দৃশ্যটি ঘটবে তখন ভারতে সকাল হয়ে যাবে। যার মানে ভারতে তখন 8 তারিখ শুরু হয়ে যাবে। আমেরিকার মানুষ তাদের স্থানীয় সময় অনুযায়ী রাত 11 টা 08 মিনিটে এই অনন্য দৃশ্যটি দেখতে পাবে। ভারতেও মঙ্গল ও চাঁদকে একে অপরের খুব কাছাকাছি দেখা যাবে। মজার বিষয় হল সকাল হয়ে যাওয়ায় যখন মঙ্গলে সূর্যের আলো পড়বে, তখন মঙ্গলগ্রহ উজ্জ্বল কমলা-হলুদ রঙের দেখাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মহাকাশে ঘটবে বিস্ময়কর ঘটনা! একই সরলরেখায় থাকবে চাঁদ, পৃথিবী, মঙ্গল ও সূর্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/full-moon-december-2022-mars-earth-sun-moon-in-alignment-on-7-december-2022-know-details-in-bengali/feed/ 0
একসাথে 36টি Satellite পাঠিয়ে ফের ইতিহাস গড়ল ISRO! সবচেয়ে ভারী রকেটটি সফলভাবে লঞ্চ করল https://www.91mobiles.com/bengali/isro-heaviest-rocket-lvm3-m2-launched-with-36-satellites-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/isro-heaviest-rocket-lvm3-m2-launched-with-36-satellites-report-in-bengali/#respond Wed, 26 Oct 2022 01:18:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33506 মহাকাশে পাঠানো হল LVM3-M2 রকেট

The post একসাথে 36টি Satellite পাঠিয়ে ফের ইতিহাস গড়ল ISRO! সবচেয়ে ভারী রকেটটি সফলভাবে লঞ্চ করল first appeared on 91Mobiles Bengali.

]]>
ISRO অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের এমনই একটি প্রতিষ্ঠান, যার জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত। ISRO, যা মঙ্গলযান এবং চন্দ্রযানের মতো মিশন গুলিকে পরিনতি দিয়েছে, এমন অনেক কাজ করেছে যা সারা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে এবং ভারতীয় বিজ্ঞানীদের দক্ষতা প্রমাণ করেছে। একের পর এক সাফল্য পাওয়া ISRO সম্প্রতি আরও একটি বড় কীর্তি করল। এই ভারতীয় মহাকাশ সংস্থা 36টি স্যাটেলাইট সহ ISRO-এর সবচেয়ে ভারী রকেট LVM3-M2 উৎক্ষেপণ করেছে। আরও পড়ুন: 12 মাসের ভ্যালিডিটি যুক্ত BSNL এর এই রিচার্জ প্ল্যানে পাবেন প্রচুর ডেটা এবং কলিং

ইসরোর সবচেয়ে ভারী রকেট

LVM3-M2 হল ISRO দ্বারা লঞ্চ করা এখনও পর্যন্ত সবচেয়ে ভারী রকেট। এর পুরো নাম Launch Vehicle Mark III (LVM3)। এই রকেটটির 8,000 কেজি পর্যন্ত ভার ওঠানোর ক্ষমতা রয়েছে। 23 অক্টোবর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা এই রকেটটি 36টি Satellite মহাকাশে পাঠিয়েছে, যার মোট ওজন ছিল 5,796 কেজি। এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এত ভারী ওজনের রকেট কখনও লঞ্চ করেনি।

36টি স্যাটেলাইট সহ উড়েছে এই রকেট

Launch Vehicle Mark III (LVM3) দিয়ে, ISRO একই সাথে মহাকাশে 36 টি satellite পাঠানোর কৃতিত্ব অর্জন করেছে। মহাকাশে পৌঁছানোর পর, প্রথম 37 মিনিটের মধ্যে, 16টি স্যাটেলাইট সফলভাবে রকেট থেকে আলাদা করা হয়েছিল এবং তাদের কক্ষপথ সেট করা হয়েছিল এবং পরবর্তীতে আরও 20টি Satellite কোন লোকসান ছাড়াই রকেট থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে এই 36 টি উপগ্রহগুলি OneWeb India-1 মিশনের অধীনে মহাকাশে পাঠানো হয়েছে এবং কয়েক মাস পরে আবার একই ভাবে আরও 36 টি OneWeb স্যাটেলাইট লঞ্চ করা হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসতে চলেছে Mahindra Electric স্কুটার, এরকম হবে দেখতে

ISRO দ্বারা লঞ্চ LVM3 রকেটে OneWeb Leo ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে। এটি ছিল বাণিজ্যিক মিশন ছিল যেখানে যুক্তরাজ্যের একটি প্রাইভেট কোম্পানির স্যাটেলাইট রকেটে পাঠানো হয়েছিল। এর আগে 2019 সালে, চন্দ্রযান-2 (চন্দ্রযান-2), 2018 সালে GSAT-2, 2017 সালে GSAT-1 এবং 2014 সালে ক্রু মডিউল অ্যাটমোস্ফিয়ারিক রি-এন্ট্রি এক্সপেরিমেন্ট (CARE)ও মহাকাশে পাঠানো হয়েছিল। আপনারা জেনে গর্বিত হবেন যে এখনও পর্যন্ত এই রকেট থেকে পাঁচটি লঞ্চিং করা হয়েছে এবং সবগুলোই সম্পূর্ণ ভাবে সফল হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একসাথে 36টি Satellite পাঠিয়ে ফের ইতিহাস গড়ল ISRO! সবচেয়ে ভারী রকেটটি সফলভাবে লঞ্চ করল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/isro-heaviest-rocket-lvm3-m2-launched-with-36-satellites-report-in-bengali/feed/ 0
সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/#respond Thu, 13 Oct 2022 07:57:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33106 Dart স্পেসক্রাফ্টের ওজন ছিল প্রায় 550 কিলোগ্রাম

The post সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! first appeared on 91Mobiles Bengali.

]]>
উল্কাপিণ্ড অর্থাৎ Asteroid এর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হিন্দি ভাষায় একে গ্রহাণুও বলা হয় যা মহাকাশে চলমান শিলা এবং পর্বতের বড় টুকরো। উল্কাপিন্ড পৃথিবীতে পড়লে ব্যাপক ক্ষতি হতে পারে। পৃথিবীতে আঘাত করা এই গ্রহাণুগুলি মারাত্মক সুনামি এবং বিধ্বংসী ভূমিকম্পও ঘটাতে পারে। মানবজাতিকে এমন বিপদ থেকে বাঁচাতে সম্প্রতি আমেরিকান মহাকাশ সংস্থা Nasa Dart Mission শুরু করেছে, যা আমাদের পৃথিবীকে বাঁচাতে সম্পূর্ণ সফল হয়েছে। নাসার এই প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেমে প্রথমবারই ইতিহাস রচনা করেছে। আরও পড়ুন: সাসপেন্স এবং থ্রিলারে পূর্ণ এইসব কোরিয়ান ফিল্ম-সিরিজগুলি না দেখলে অনেক কিছু মিস করবেন

Dart মিশন কি?

মহাকাশে কয়েকশো উল্কাপিন্ড বেপরোয়া ভাবে ছুটতে থাকে। এগুলি লক্ষ লক্ষ কিলোগ্রাম ওজনের বড় পাথরের টুকরো, যার স্পিড ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার। বিশালাকার এই পাথরের টুকরো পৃথিবীতে পড়লে বড় ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। এমন বিপদ সম্পর্কে বোঝার জন্য দেশ ও বিশ্বের বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে আসতে থাকে তাহলে কীভাবে তাকে এড়ানো যায়, তার সমাধান খুঁজতে Nasa এর বিজ্ঞানীরা Dart Mission শুরু করেন, যার পুরো নাম Double Asteroid Redirection Test।

Dart মিশনের অধীনে, নাসা মহাকাশে একটি মহাকাশযান পাঠিয়েছিল, যার লক্ষ্য ছিল ইতিমধ্যে সেখানে চলমান একটি উল্কাকে টক্কর দেওয়া। নাসার বিজ্ঞানীরা ভেবেছিলেন, এই শক্তিশালী টক্করের ফলে গ্রহাণুটি তার স্পিড ও দিক পরিবর্তন করবে এবং এর কক্ষপথও বদলে যাবে। Nasa এটিকে প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম হিসেবে লঞ্চ করেছে, যা সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনের সাফল্যের পর আশা করা হচ্ছে যে আমরা ভবিষ্যতে মহাকাশ থেকে আসা বিপদেরও মোকাবিলা করতে পারব। আরও পড়ুন: বাড়ি বসে পাওয়া যাবে Airtel 5G সিম, এভাবে অ্যাক্টিভেট করুন 5জি নেটওয়ার্ক

সফল হয়েছে Dart মিশন

Dart Spacecraft 2022 এর 27 সেপ্টেম্বর ভোর 4.45 টায় Didymos Asteroid এর সামনে ঘুরতে থাকা উল্কাপিণ্ড Dimorphos কে টক্কর মেরেছিল। এই সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পরে, নাসা এখন একটি অফিসিয়াল বিবৃতি জারি করে বলেছে যে এই সংঘর্ষটি সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়েছে এবং মহাকাশযান এবং গ্রহাণুর সংঘর্ষের পর Dimorphos এর গতিও পরিবর্তিত হয়েছে এবং এর কক্ষপথও বদলে গেছে।

Dart মিশনের মূল পয়েন্ট

1) Dart Mission স্পেসক্রাফটের দৈর্ঘ্য ছিল 19 মিটার, যা একটি সাধারণ ক্রেন মেশিনের সমান।

2) এই স্পেসক্রাফট যেই Dimorphos গ্রহাণুর সাথে ধাক্কা খেয়েছিল তার দৈর্ঘ্য ছিল 163 মিটার, অর্থাৎ আমাদের Statue of Unity এর থেকে একটু কম। আরও পড়ুন: আপনিও কি Jio 5G এর সুবিধা পেতে চান? এভাবে পাবেন রকেট স্পিডের ইন্টারনেট

3) Dart স্পেসক্রাফ্টের ওজন ছিল প্রায় 550 কিলোগ্রাম, যেখানে Dimorphos গ্রহাণুর ওজন ছিল 500 মিলিয়ন কিলোগ্রামের কাছাকাছি।

4) আকার এবং ওজনের এত বিশাল পার্থক্য সত্ত্বেও, Dart মহাকাশযান তার উদ্দেশ্য সফল হয়েছিল এবং Dimorphos এর গতি এবং কক্ষপথ পরিবর্তন করতে সফল হয়েছে।

5) এর জন্য, kinetic Impactor প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যার জন্য প্রতি ঘন্টায় 22,530 কিলোমিটার স্পিডে টক্কর দেওয়া হয়েছিল। আরও পড়ুন: জেনে নিন OPPO A17 ফোনটির সমস্ত ডিটেইলস, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন!

6) Dimorphos তার প্রধান গ্রহাণু Didymos এর সম্পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করত 11 ঘন্টা 55 মিনিটে, যা এখন সংঘর্ষের পর 32 মিনিট কমে গেছে এবং এটি 11 ঘন্টা 23 মিনিটে তার ঘূর্ণন সম্পন্ন করছে।

7) এই মিশনটিও এইজন্য আশ্চর্যজনক কারণ নাসার বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এই টক্করটি অন্তত 73 সেকেন্ডের জন্য Dimorphos উল্কাপিণ্ডের স্পিড পরিবর্তন করতে সফল হবে। তবে এটি প্রত্যাশার চেয়ে 25 গুণ বেশি পরিবর্তিত হয়েছে।

8) NASA মহাকাশযানের সামনের দিকে DRACO ক্যামেরা লাগানো হয়েছিল, যেখান থেকে টক্করের লাইভ ফুটেজ পাওয়া গেছে। আরও পড়ুন: Android স্মার্টফোনের এই সব সাধারণ সমস্যাগুলোর সার্ভিস সেন্টারের নয়, পরামর্শের প্রয়োজন!

9) Dart Spacecraft এ SMART Nav অর্থাৎ অটোমেটিক নেভিগেশন সিস্টেম ছিল, যার কারণে পৃথিবীতে বসে লক্ষ লক্ষ মাইল দূরে এয়ারক্রাফটটিকে পরিচালিত করা হচ্ছিল।

10) জানা গেছে যে এই টক্করের পরে Dimorphos থেকে নির্গত ধুলো এবং পাথরের টুকরোগুলির কারণে প্রায় 10 হাজার কিলোমিটারের একটি লেজ তৈরি হয়েছে। ভারতে মানুষ এই ধরনের ধূমকেতুকে লেজ তারকা বলেও ডাকে। আরও পড়ুন: 521KM রেঞ্জ সহ লঞ্চ হল BYD Atto 3 ইলেকট্রিক SUV, মাত্র 50 হাজার টাকা দিয়ে করতে পারবেন বুক

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/feed/ 0
বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য https://www.91mobiles.com/bengali/how-to-see-solar-eclipse-surya-grahan-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-see-solar-eclipse-surya-grahan-in-bengali/#respond Fri, 07 Oct 2022 06:26:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32756 সামনেই বছরের শেষ সূর্যগ্রহণ

The post বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Solar Eclipse অর্থাৎ বাংলায় যাকে আমরা সূর্যগ্রহণ বলে জানি। আজকের একবিংশ শতকে দাঁড়িয়েও এই মহাজাগতিক ঘটনা সাধারণ মানুষদের যথেষ্ট অবাক করে। বৈজ্ঞানিক এবং ধার্মিক উভয় দিক থেকেই সূর্যগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী 25 সেপ্টেম্বর এই বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে যা নিয়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও প্রচুর সমালোচনা শুরু হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী দীপাবলির পরের গোবর্ধন পূজার দিন এই আংশিক সূর্যগ্রহণ সংঘঠিত হবে। এই পোস্টে বছরের শেষ সূর্যগ্রহণ কবে, কখন, কোথায় এবং কিভাবে দেখা যাবে সেবিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 10499 টাকা দামে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

কবে হবে সূর্যগ্রহণ?

2022 সালের শেষ সূর্যগ্রহণ আগামী 25 অক্টোবর ঘটতে চলেছে। এই মহাজাগতিক ঘটনা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে এবং চলবে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট পর্যন্ত। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে যা প্রায় 4 ঘণ্টা স্থায়ী হবে। এশিয়া, আমেরিকা, ইউরোপ এবং ইউনাইটেড কিংডম থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।

ভারতে কখন দেখা যাবে সূর্যগ্রহণ?

25 অক্টোবর 2022 এর সূর্যগ্রহণ ভারতে বিকালের দিকে দেখা যাবে। ভারতে এই সূর্যগ্রহণ বিকাল 5:41 অর্থাৎ 5টা বেজে 41 মিনিটে সম্পূর্ণ ভাবে লক্ষণীয় হবে। ভারতে এই আংশিক সূর্যগ্রহণ 30 শতাংশ লাগবে। বিশ্বের অন্যান্য এলেকার মধ্যে রাশিয়াতে সবচেয়ে বেশি 80 শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর দ্বিতীয় স্থানে আছে চীন, এখানে 70 শতাংশ সূর্যগ্রহণ হবে। আরও পড়ুন: Jio এর কোন রিচার্জ প্ল্যান কতটা সুবিধাজনক, দেখে নিন তালিকা

আংশিক সূর্যগ্রহণ কি?

যদি আপনার মনে কোনো সংশয় থেকে থাকে যে আংশিক সূর্যগ্রহণ আবার কি, তবে জানিয়ে রাখি যখন সূর্য (Sun) এবং পৃথিবীর (Earth) মাঝখানে চাঁদ (Moon) চলে আসে কিন্তু তিনটি এক সরলরেখায় অবস্থান করে না তখন আংশিক সূর্যগ্রহণ হয়। এই ধরনের পরিস্থিতিতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকার বদলে কিছু অংশই ধাকে, বাকি অংশ পৃথিবী থেকে দেখা যায়। আংশিক সূর্যগ্রহণকে partial solar eclipse বলা হয়।

সূর্যগ্রহণ কিভাবে দেখবেন?

আপনি যদি এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চান তবে নিচে দেওয়া পাঁচটি পয়েন্ট মাথায় রেখে তবেই সূর্যগ্রহণ দেখা উচিত। আরও পড়ুন: 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল 50MP Camera সহ নতুন 5G Phone, পাওয়া যাবে 7GB RAM-এর ক্ষমতা

  1. খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখবেন না।
  2. সানগ্লাসের মাধ্যমেও সূর্যগ্রহণ দেখার চেষ্টা করবেন না।
  3. মোবাইল ফোনের ক্যামেরা ব্যাবহার করে সরাসরি সূর্যগ্রহণের ছবি তুলবেন না।
  4. সূর্যগ্রহণ দেখার জন্য সোলার ফিল্টার ব্যাবহার করুন, যা সহজেই কিনতে পাওয়া যায়।
  5. online live এও সূর্যগ্রহণ দেখা যায়। ইসরো – ISRO (Indian Space Research Organisation) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি সম্ভব। এর জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-see-solar-eclipse-surya-grahan-in-bengali/feed/ 0