Starlink - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 21 May 2025 15:13:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারত নয়, এই প্রতিবেশী দেশে প্রথমে এল এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট Starlink, তার ছাড়া চলবে হাই স্পীড নেট! https://www.91mobiles.com/bengali/starlink-internet-launch-india-neighbour-country-bangladesh-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/starlink-internet-launch-india-neighbour-country-bangladesh-know-details-in-bengali/#respond Wed, 21 May 2025 15:19:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64153 বাংলাদেশে চালু হল স্টারলিঙ্ক সার্ভিস

The post ভারত নয়, এই প্রতিবেশী দেশে প্রথমে এল এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট Starlink, তার ছাড়া চলবে হাই স্পীড নেট! first appeared on 91Mobiles Bengali.

]]>
এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি Starlink বাংলাদেশে তাদের সার্ভিস শুরু করে দিয়েছে। ভারতের আগে আমাদের প্রতিবেশী দেশে ওয়্যারলেস হাই স্পীড ইন্টারনেট প্রদানকারী এই পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। ভারতে ইতিমধ্যে স্টারলিঙ্ক সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ম্নজুরি পেয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই দেশে আগেই টার্মিনালের টেস্টিং এবং ডেমো সার্ভিস সম্পূর্ণ হয়ে গেছে। তাই আগামী কয়েক মাসের মধ্যেই ভারতেও অফিসিয়ালি Starlink এর লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে এই সার্ভিসের প্রাথমিক দাম সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসে গেছে। Starlink এর এই সার্ভিস মূলত সেইসব ইউজারদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে, যারা অত্যন্ত দূরবর্তী এলাকায় থাকেন এবং যেখানে ফাইবার বা ব্রডব্যান্ড কানেকশন পৌঁছাতে পারে না।

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের দাম

ET এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে Starlink স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের জন্য ইউজারদের প্রতি মাসে প্রায় 4,200 টকা অর্থাৎ প্রায় 35 ডলার দাম দিতে হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 2,990 টাকার কাছাকাছি। এছাড়া Starlink কিট বা উপকরণের জন্য প্রথমে 47,000 টকা অর্থাৎ প্রায় 33,000 টাকা দিতে হবে। বোঝাই যাচ্ছে, এই সার্ভিসের প্রথম সেটআপ কস্ট অনেকটাই বেশি। তবে এই সার্ভিস কোনো সাধারণ মানুষ নাকি বিজনেসের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা

  • দূরবর্তী এলাকায় কানেক্টিভিটি: স্যাটেলাইট ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হল, এই সার্ভিস সেইসব এলাকাতেও ইন্টারনেট কানেকশন পৌঁছাতে সক্ষম যেখানে এখনও পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড পৌঁছায়নি।
  • আপতকালীন পরিস্থিতিতেও অ্যাক্টিভ: ঝড়, বন্যা বা অন্য যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে যেখানে সাধারণ ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যায়, তখনও স্যাটেলাইট ইন্টারনেট ঠিকমতো কাজ করে।
  • সরাসরি সিগন্যালিং এবং ভালো কভারেজ: Starlink এর মতো স্যাটেলাইট ইন্টারনেটে সরাসরি লো-আর্থ অরবিটে অবস্থিত স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয়, ফলে কম লেটেন্সি এবং ভালো কানেক্টিভিটি পাওয়া যায়। তাই অনেক সময় এটি সাধারণ মোবাইল ডেটা এবং চিরাচরিত ব্রডব্যান্ডের চেয়েও ভালো কাজ করে।

ভারতে Starlink লঞ্চিং: Airtel এবং Jio এর যুগলবন্দী

মনে করিয়ে দিই কিছু মাস আগেই Airtel এবং Jio উভয় SpaceX এর সঙ্গে একটি ডিল করেছে, যেখানে ভারতে Starlink সার্ভিস লঞ্চের পরিকল্পনা করা হয়। তবে এর জন্য সরকারের কাছ থেকে SpaceX-কে অফিসিয়াল ম্নজুরি নিতে হবে। এই ম্নজুরি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, অন্যদিকে SpaceX ভারতে তাদের সার্ভিস চালু করার জন্য চেষ্টা করে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Airtel বা Jio কোনো কোম্পানির পক্ষ থেকেই ভারতের বাজারে Starlink এর প্রবেশ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Airtel এবং Jio তাদের প্রেস বিজ্ঞপ্তিতে শুধুমাত্র জানিয়েছিল, কোম্পানিগুলি তাদের রিটেইল স্টোরের মাধ্যমে Starlink ডিভাইস সেল করবে। এই সার্ভিস বাড়ি, বিজনেস, ব্যাবসা, স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র সহ অন্যান্য সংস্থাতেও এই সার্ভিস ব্যাবহার করা যাবে।

এই দুটি ভারতীয় কোম্পানি সম্ভবত তাদের নিজস্ব ব্রডব্যান্ডের পোর্টফোলিওতেই Starlink সার্ভিস লিস্টেড করবে, ফলে ইউজাররা হাই স্পীড ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে আরও বেশি অপশন পাবেন।

The post ভারত নয়, এই প্রতিবেশী দেশে প্রথমে এল এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট Starlink, তার ছাড়া চলবে হাই স্পীড নেট! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/starlink-internet-launch-india-neighbour-country-bangladesh-know-details-in-bengali/feed/ 0
এলন মাস্কের সঙ্গে হাত মিলিয়েছে Airtel এবং Jio, শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/airtel-jio-partners-with-elon-musk-spacex-soon-high-speed-starlink-broadband-in-india-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-jio-partners-with-elon-musk-spacex-soon-high-speed-starlink-broadband-in-india-know-more-in-bengali/#respond Thu, 13 Mar 2025 14:09:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62264 ভারতে আসছে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস

The post এলন মাস্কের সঙ্গে হাত মিলিয়েছে Airtel এবং Jio, শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
এলন মাস্কের কোম্পানি Starlink দীর্ঘদিন ধরে ভারতে তাদের সার্ভিস শুরু করার চেষ্টা করে চলেছে। তবে বিভিন্ন কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে উঠছে না। তবে এবার শীঘ্রই এই সার্ভিস শুরু হবে বলে মনে করা হচ্ছে। ভারতের অন্যতম দুই টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল এবং মুকেশ আম্বানির কোম্পানি জিও প্ল্যাটফর্মস লিমিটেড (জেপিএল) ভারতে স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা Starlink নিয়ে আসার জন্য একটি ডিল সাইন করেছে। এই দুটি কোম্পানি এই সেগমেন্টের প্রথম ভারতীয় কোম্পানির স্থান দখল করেছে। কোম্পানিগুলির জারি করা প্রেস রিলিজ অনুযায়ী ভারত স্রক্সারের পক্ষ থেকে আবশ্যক অনুমোদন পাওয়ার পরেই এই মেলবন্ধন কার্যকরী হবে।

স্টারলিঙ্ক কি?

পাঠকদের জানিয়ে রাখি স্টারলিঙ্ক হল এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি অন্যতম উদ্যোগ। বিশ্বের যে সব স্থানে সাধারণ ফাইবার অপটিক্স এবং কেবলের মতো চিরাচরিত সার্ভিস পৌঁছানো সম্ভব নয় সেইসব স্থানে ইন্টারনেট সংযোগ স্থাপন করা এই কোম্পানির একটি প্রধান লক্ষ্য।

এখনও পর্যন্ত জিও প্ল্যাটফর্মস লিমিটেড (জেপিএল) এবং এয়ারটেলের পক্ষ থেকে তাদের চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির রিটেইলস স্টোরে স্টারলিঙ্ক ডিভাইস পাওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইউজারদের অনুসঙ্গিক পরিষেবাও দেওয়া হবে। ভারতে স্রক্সারের পক্ষ থেকে ম্নজুরি পাওয়ার পর এইসব পরিষেবা চালু হবে।

জানিয়ে রাখি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এলন মাস্কের বৈঠকের পর ভারতে স্পেসএক্স পা রেখেছে। এই বৈঠকের পর এলন মাস্ক ভারতে ব্যাবসা করার জন্য আরও বেশি আগ্রহী হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলাও ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।

কিভাবে কাজ করে স্টারলিঙ্ক এবং এর দাম কত?

স্টারলিঙ্ক কম উচ্চতার উপগ্রহ (low-orbiting satellites) ব্যাবহার করে দুরগ্ম স্থানে ইন্টারনেট সিগন্যাল পাঠিয়ে থাকে। কোম্পানির অন্যতম উদ্দেশ্য হল লো লেটেন্সি (low latency) সহ ফাস্ট ইন্টারনেট নেটওয়ার্ক প্রোভাইড করা।

  • 2022 সালে লিথুয়ানিয়াতে স্টারলিঙ্কের সবচেয়ে ফাস্ট স্পীড 160Mbps পাওয়া গিয়েছিল।
  • এছাড়া আমেরিকায় 91Mbps, কানাডায় 97Mbps, অস্ট্রেলিয়ায় 124Mbps এবং মেক্সিকোয় 105.91Mbps স্পীড দেখা গেছে।
  • বর্তমানে এটিকেই উত্তর আমেরিকার সবচেয়ে ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বলে মনে করা হয়।

আমেরিকায় স্টারলিঙ্কের প্ল্যানের দাম

  • আমেরিকায় স্টারলিঙ্কের প্ল্যানের দাম $110 (প্রায় ₹9,500/মাস) থেকে শুরু। এছাড়া এর জন্য একবারের হার্ডওয়্যারের খরচ হয় $599 (প্রায় ₹50,000)।
  • বিজনেস প্ল্যানের জন্য এর দাম $500 (প্রায় ₹43,000/মাস) পর্যন্ত রয়েছে।
  • ভারতে স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হবে।

The post এলন মাস্কের সঙ্গে হাত মিলিয়েছে Airtel এবং Jio, শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-jio-partners-with-elon-musk-spacex-soon-high-speed-starlink-broadband-in-india-know-more-in-bengali/feed/ 0
Starlink-এর কপালে দুশ্চিন্তার ভাঁজ! স্যাটেলাইট ইন্টারনেটের জন্য প্রস্তত Airtel, অপেক্ষা শুধু একটি দিকের https://www.91mobiles.com/bengali/airtel-satellite-telecom-services-launch-soon-waiting-for-government-approval-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-satellite-telecom-services-launch-soon-waiting-for-government-approval-know-more-in-bengali/#respond Sat, 25 Jan 2025 06:55:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60861 শীঘ্রই শুরু হবে এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস

The post Starlink-এর কপালে দুশ্চিন্তার ভাঁজ! স্যাটেলাইট ইন্টারনেটের জন্য প্রস্তত Airtel, অপেক্ষা শুধু একটি দিকের first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর! এলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্কের পক্ষ থেকে ভারতে তাদের সার্ভিস শুরু করার আগেই এয়ারটেল তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে। সম্প্রতি ANI এর কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ভারতী মিত্তল জানিয়েছেন তাদের স্যাটেলাইট টেলিকম সার্ভিস প্রস্তত হয়ে গেছে এবং এখন শুধুমাত্র কেন্দ্র সরকারের অনুমতির অপেক্ষা।

সরকারের অনুমতির অপেক্ষা

রিপোর্ট অনুযায়ী এয়ারটেল গুজরাট এবং তামিলনাড়ুতে তাদের বেস স্টেশনের কাজ কমপ্লিট করে নিয়েছে এবং এখন শুধুমাত্র সার্ভিস শুরু করার জন্য অনুমতির অপেক্ষা করা হচ্ছে। লঞ্চ টাইমলাইন সম্পর্কে কথা ব্লার সময় জানানো হয়েছে প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেলেই ভারতে স্যাটেলাইট সার্ভিস শুরু করে দেওয়া হবে।

দাম হবে সাধ্যের মধ্যে

ইতিমধ্যে এয়ারটেল 635 স্যাটেলাইট লঞ্চ করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পরিষেবা দিয়ে চলেছে। দাম প্রসঙ্গে বলা হয়েছে কোম্পানি বিভিন্ন দূরবর্তী এলাকায় “সঠিক দাম” এর বিনিময়ে পরিষেবা দেওয়ার কথা ভাবছে।

প্রতিযোগিতার মুখে স্টারলিঙ্ক

এয়ারটেলের এই পদক্ষেপ স্টারলিঙ্কের সামনে নতুন প্রতিদ্বন্দিতা সৃষ্টি করবে। জানিয়ে রাখি বর্তমানে স্টারলিঙ্ক ভারতের বাজারে আসার পরিকল্পনা করে চলেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানি সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছে। এছাড়া স্টারলিঙ্কের সার্ভিসের দামও বেশি হতে পারে।

রিপোর্ট অনুযায়ী টেলিকম ডিপার্টমেন্ট শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের জন্য স্পেকট্রাম অ্যালটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সরকারের লোকসভায় শীতকালীন সভায় এই বিষয়ে জানানো হয়েছে। গত বছর 8 নভেম্বর TRAI এর পক্ষ থেকে পরিষেবা দেওয়া এবং বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে জিও এবং এয়ারটেলের চাপ দেওয়া সত্ত্বেও সরকার যথাযথ নিয়ম মেনে স্পেকট্রাম অ্যালটমেন্ট করবে। এইসব কোম্পানিগুলি টেরেস্টিয়াল স্পেকট্রামের মতোই নিলাম পদ্ধতিতে অ্যালটমেন্ট করার দাবি জানিয়েছিল।

The post Starlink-এর কপালে দুশ্চিন্তার ভাঁজ! স্যাটেলাইট ইন্টারনেটের জন্য প্রস্তত Airtel, অপেক্ষা শুধু একটি দিকের first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-satellite-telecom-services-launch-soon-waiting-for-government-approval-know-more-in-bengali/feed/ 0
এবার SIM কার্ড ছাড়াও করা যাবে Call ও SMS, ভারতে এই কোম্পানি শুরু করল Satellite to Device সার্ভিস https://www.91mobiles.com/bengali/bsnl-launches-indias-1st-satellite-to-device-service-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-launches-indias-1st-satellite-to-device-service-know-details-in-bengali/#respond Fri, 15 Nov 2024 09:18:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58123 ভারতে শুরু হল Satellite to Device সার্ভিস

The post এবার SIM কার্ড ছাড়াও করা যাবে Call ও SMS, ভারতে এই কোম্পানি শুরু করল Satellite to Device সার্ভিস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে ডিপার্টমেন্ট অফ টেলিকম (DoT) বিএসএনএল ডাইরেক্ট-টু-ডিভাইস (D2D) সার্ভিস সম্পর্কে ঘোষণা করেছে। এর মাধ্যমে কোনো টেলিকম নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়াই অনেক দূরের কোনো এলাকায় কল, ম্যাসেজ, এমনকি UPI পর্যন্ত ব্যাবহার করা যাবে। সচেয়ে বড় কথা এটি পুরোপুরি ভারতে তৈরি এই ধরনের প্রথম সম্পূর্ণ স্বদেশি টেকনোলজি।

অন্যান্য টেলিকম কোম্পানিও এই সার্ভিস লঞ্চের জন্য কাজ করছে। তবে সবার আগে লঞ্চ করে BSNL ভারতে এই সার্ভিস প্রথম লঞ্চ করার মুকুট জিতে নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক স্যাটেলাইট ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস কি, এটি কিভাবে কাজ করে এবং ভারতের বাজারে এটি কি প্রভাব ফেলবে।

স্যাটেলাইট ডাইরেক্ট-টু-ডিভাইস সার্ভিস কি এবং কিভাবে কাজ করে?

এক্সের মাধ্যমে এই সার্ভিস সম্পর্কে ঘোষণা করে DoT জানিয়েছে “BSNL ভারতে প্রথম স্যাটেলাইট ডাইরেক্ট-টু-ডিভাইস সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে ভারতের প্রতিটি কোণায় সুন্দর কানেক্টিভিটি পাওয়া যাবে।” এর জন্য BSNL এর পক্ষ থেকে Viasat নামক একটি আমেরিকান ইন্টারনেট সার্ভিস এবং টেলিকম প্রোভাইডার কোম্পানির সঙ্গে ডিল করা হয়েছে।

এই বছর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) এর মঞ্চে Viasat এবং BSNL এই টেকনোলজির জন্য তৈরি করা কাস্টম Android ডিভাইস ব্যাবহার করে সফলভাবে দুই তরফা ম্যাসেজিং এবং SoS ম্যাসেজিং করে দেখিয়েছে। D2D সার্ভিসের ক্ষেত্রে পৃথিবীর বাইরে অবস্থিত বিভিন্ন উপগ্রহের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। মহাকাশে সাধারণত দুই ধরনের উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে।

  • জিওস্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট (GEO): এই ধরনের উপগ্রহ প্রায় 35,786 কিলোমিটার উচ্চতায় পরিক্রমণ করে এবং বেশি কভারেজ দিয়ে থাকে। BSNL 36,000 কিলোমিটার দুরত্বে অবস্থিত Viasat এর জিওস্টেশনারি L-ব্যান্ড স্যাটেলাইট ব্যাবহার করছে।
  • লো আর্থ অরবিট স্যাটেলাইট (LEO): এই ধরনের উপগ্রহ সাধারণত 400 থেকে 2,000 কিলোমিটার দূরত্বের মধ্যে পরিক্রমণ করে। ফলে এগুলির কভারেজ অনেকটাই কম হয়। এই সমস্যা দূর করার জন্য এলন মাস্কের স্টারলিঙ্ক এবং গ্লোবালস্টার (আইফোন স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য অ্যাপেলের পার্টনার) এর পক্ষ থেকে LEO স্যাটেলাইটের একটি গ্রুপ স্থাপন করা হয়েছে, এর ফলে ভালো কভারেজ পাওয়া যায়।

Viasat এর পক্ষ থেকে IMC 2024 এর মঞ্চে দাঁড়িয়ে BSNL D2D সার্ভিস দেওয়ার জন্য গ্লোবাল মোবাইল 3GPP রিলিজ 17 স্ট্যান্ডার্ড ব্যাবহার করার কথা বলা হয়েছিল। তবে এটি কোন কোন ডিভাইসে কাজ করবে সেই বিষয়ে BSNL বা DoT কিছুই জানায়নি। সাধারণ মানুষ এই সার্ভিস কিভাবে ব্যাবহার করতে পারবেন এবং এর জন্য কি প্ল্যান নিতে হবে সেই বিষয়েও কিছুই জানা যায়নি।

স্যাটেলাইট ডাইরেক্ট-তু-ডিভাইসের বেনিফিট এবং ব্যাবহার

যেহেতু এই নেটওয়ার্ক সরাসরি স্যাটেলাইট থেকে আসে তাই কোনো টাওয়ার বা অন্য কোনো ইমারতের সাহায্য ছাড়াই স্থল-জল-বায়ু সর্বত্রই কানেক্টিভিটি পাওয়া যায়। তবে ইউজারদের স্যাটেলাইটের সঙ্গে এক রেখায় থাকা আবশ্যক।

বিএসএনএল তাদের ফেসবুক পেজের মাধ্যে জানিয়েছে এই পরিষেবার মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে এবং বিভিন্ন দূরবর্তী এলাকায় যোগাযোগ স্থাপন বা ইউপিআই পেমেন্ট করা যাবে।

ভায়স্যাটের চীফ টেকনোলজি অফিসার (CTO) সন্দীপ মুরতি জানিয়েছেন এই টেকনোলজি ভারতের প্রোডাকশন, সাপ্লাই চেইন এবং অটোমোটিভ সেগমেন্টেও করা যাবে।

ভারতে স্যাটেলাইট সার্ভিস আনতে পারেন Elon Musk

জানিয়ে রাখি ভারতে Amazon এবং Elon Musk এর Starlink এই ধরনের সার্ভিস শুরু করার জন্য আবেদন জানিয়েছে। তবে Starlink কবে তাদের সার্ভিস শুরু করবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি।

The post এবার SIM কার্ড ছাড়াও করা যাবে Call ও SMS, ভারতে এই কোম্পানি শুরু করল Satellite to Device সার্ভিস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-launches-indias-1st-satellite-to-device-service-know-details-in-bengali/feed/ 0
Elon Musk পেতে পারেন স্যাটেলাইট ইন্টারনেটের লাইসেন্স্র, কি হবে আম্বানি এবং ভারতী মিত্তলের? https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-satellite-broadband-soon-get-license-to-compete-with-ambani-and-mittal-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-satellite-broadband-soon-get-license-to-compete-with-ambani-and-mittal-details-in-bengali/#respond Sat, 11 Nov 2023 11:05:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44767 শুরু হতে পারে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস

The post Elon Musk পেতে পারেন স্যাটেলাইট ইন্টারনেটের লাইসেন্স্র, কি হবে আম্বানি এবং ভারতী মিত্তলের? first appeared on 91Mobiles Bengali.

]]>
Elon Musk এর রকেট কোম্পানি SpaceX এর স্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink ভারতে 2021 সালে তাদের ব্যাবসা শুরু করার পর থেকেই প্রিবুকিং শুরু করে দিয়েছিল। অথচ এখনও পর্যন্ত কোম্পানি লাইসেন্স্র পায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক খুব তাড়াতাড়ি লাইসেন্স পেতে পারে। লাইসেন্স্র পেয়ে গেলেই এই কোম্পানি স্যাটেলাইট ব্যাবহার করে ভয়েস এবং ডেটা কমিউনিকেশন পরিষেবা চালু করে দেবে। এই সেক্টরে আগে থেকে উপস্থিত আম্বানি এবং ভারতী মিত্তলকে এই প্রতিযোগিতার জন্য তৈরি থাকা দরকার। আরও পড়ুন: WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার

রিপোর্ট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ডেটা স্টোরেজ এবং ট্রান্সফার নর্ম সম্পর্কে স্টারলিঙ্কের কাছে কিছু প্রশ্ন করেছিল এবং কোম্পানির দেওয়া উত্তরে সরকার পুরোপুরি সন্তুষ্ট। সিকিউরিটি চেকের পর কোম্পানিকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন স্যাটেলাইট সার্ভিসেস (GMPCS) এর লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কোম্পানি দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড, ভয়েস এবং ম্যাসেজিং সার্ভিসেস দিতে পারবে।

মাস্কের আগে রাজত্ব করছে আম্বানি এবং মিত্তল

এখনও পর্যন্ত ভারতে শুধুমাত্র দুটি কোম্পানি GMPCS লাইসেন্স পেয়েছে। এই দুটি কোম্পানি হল রিলায়েন্স জিওর স্যাটকম কোম্পানি এবং সুনীল মিত্তলের কোম্পানি ওয়ানওয়েব। তাই স্টারলিঙ্ক ভারতে তাদের ব্যাবসা শুরু করলে সবচেয়ে বেশি চাপে এই দুটি কোম্পানি পড়বে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 50MP Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung এর নতুন স্মার্টফোন, ভারতে লঞ্চ হবে Galaxy M44 5G নামে

লাইসেন্সের জন্য আবেদন করেছে আমাজনও

জানিয়ে রাখি জ্যাক বেজসের কমাপ্নি আমাজন পর্যন্ত এই লাইসেন্সের জন্য আবেদন করেছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চিন্তাভাবনা করা হয়নি।

কিভাবে পাওয়া যায় লাইসেন্স?

স্যাটেকম সার্ভিস প্রোভাইডারদের জন্য ইন্ডিয়ান ন্যাশানাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার থেকেও অনুমতি প্রয়োজন হয়। এরপর কোম্পানিকে স্পেকট্রাম বিতরণের অপেক্ষা করতে হয়। আরও পড়ুন: আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

জানিয়ে রাখি স্টারলিঙ্ক মাস্কের কোম্পানি স্পেসএক্সের সহযোগী ফার্ম। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে স্পেসএক্স ইউএস, কানাডা এবং ইউকের মতো কিছু সিলেক্টেড স্থানে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের প্রিবুকিং শুরু করে দিয়েছিল। এরপর ভারতেও এই প্রিবুকিং শুরু হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Elon Musk পেতে পারেন স্যাটেলাইট ইন্টারনেটের লাইসেন্স্র, কি হবে আম্বানি এবং ভারতী মিত্তলের? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-satellite-broadband-soon-get-license-to-compete-with-ambani-and-mittal-details-in-bengali/feed/ 0
ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio! https://www.91mobiles.com/bengali/starlink-project-will-soon-provide-satellite-internet-service-in-india-elon-musk-announced-this-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/starlink-project-will-soon-provide-satellite-internet-service-in-india-elon-musk-announced-this-read-details-in-bengali/#respond Fri, 23 Jun 2023 02:00:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41515 ভারতে শীঘ্রই শুরু হতে পারে Starlink প্রজেক্ট

The post ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio! first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদীর ফ্যান হয়ে গেছেন।
  • তিনি ভারতে বিনিয়োগের কথা বলেছেন।
  • স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সেই দিনটি আর খুব বেশি দূরে নেই যখন ভারতে স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে যাবে। আসলে SpaceX এবং Tesla এর CEO Elon Musk ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে রয়েছেন। যেখানে তিনি Musk এর সঙ্গে দেখা করেছেন। Musk নিজেকে মোদির বড় ফ্যান বলে উল্লেখ করে ভারতে বিনিয়োগের কথা জানিয়েছেন। আরও পড়ুন: মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

শীঘ্রই ভারতে আসতে পারে Starlink

ইলন মাস্ক ভারতে Starlink প্রজেক্ট শুরু করতে চান, তিনি বলেছেন যে ভারতে শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা শুরু হওয়া উচিত। যদি এমনটা সম্ভব হয় তাহলে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া গ্রামেও ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

Starlink প্রজেক্ট কি?

Starlink হল স্যাটেলাইট ইন্টারনেট কনসালটেশন। যা SpaceX এর CEO ইলন মাস্ক শুরু করেছিলেন। এই কোম্পানি স্যাটেলাইটের সাহায্যে হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করে। বিশেষ বিষয় হল এই নতুন টেকনোলজিতে ইউজাররা লো লেটেন্সিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM এর পাওয়ারসহ ভারতে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির কাছে হাজার হাজার ছোট স্যাটেলাইট ডিভাইস রয়েছে। যেগুলো লো অরবিট অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 540 কিলোমিটার দূরে স্থাপন করা হয়। ডিভাইসটির ওজন প্রায় 250 কিলোগ্রামের আশেপাশে।

কীভাবে চলবে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা?

এই পরিষেবাটি ব্যবহার করার জন্য ইউজারকে Starlink স্যাটেলাইট পরিষেবার একটি ডিশের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে। লগইন করার সাথে সাথে ইউজারদের লোঅরবিটে স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা হবে। তারপরে স্যাটেলাইট এবং ইউজারদের মধ্যে একটি কানেকশন তৈরি হবে। তারপরে পৃথিবীতে উপস্থিত SpaceX এর স্টেশনে ইন্টারনেট কানেকশন ক্রিয়েট হবে। যার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে Kisi Ka Bhai Kisi Ki jaan সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

SpaceX এ উপস্থিত স্যাটেলাইট redio-frequency সিগনাল ব্যবহার করে দ্বিমুখী ডেটা ট্রান্সফারের সুবিধা প্রদান করবে। সহজ ভাষায় বলতে গেলে স্যাটেলাইট থেকে স্যাটেলাইট এবং পৃথিবীতে নির্মিত স্টেশনের সাহায্যে ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে।

ইলন মাস্ক এর আগেও Starlink প্রজেক্টটি ভারতে আনার চেষ্টা করেছেন। কিন্তু টেলিকম বিভাগ তাকে লাইসেন্স নেওয়ার অনুরোধ করেছিল। অন্যদিকে এখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পর Starlink প্রজেক্ট শীঘ্রই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/starlink-project-will-soon-provide-satellite-internet-service-in-india-elon-musk-announced-this-read-details-in-bengali/feed/ 0
Elon Musk এর ইন্টারনেট সার্ভিসের জন্য দিতে হবে এত টাকা, দেখে নিন কত হবে সাবস্ক্রিপশন চার্জ! https://www.91mobiles.com/bengali/elon-musk-satellite-broadband-service-starlink-subscription-charges-price/ https://www.91mobiles.com/bengali/elon-musk-satellite-broadband-service-starlink-subscription-charges-price/#respond Tue, 07 Dec 2021 03:13:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19901 Starlink ইন্টারনেট পরিষেবার মান্থলি চার্জ

The post Elon Musk এর ইন্টারনেট সার্ভিসের জন্য দিতে হবে এত টাকা, দেখে নিন কত হবে সাবস্ক্রিপশন চার্জ! first appeared on 91Mobiles Bengali.

]]>
Elon Musk এর অধীনস্থ রকেট প্রস্তুত করা কোম্পানি SpaceX এর স‍্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন স্টারলিঙ্ক খুব শীঘ্রই ইন্ডিয়াতে নিজের সার্ভিস শুরু করতে পারে। আসলে স্টারলিঙ্কের ইন্ডিয়াতে নিজের ব্রডব্যান্ড এবং অন‍্যান‍্য পরিষেবা দেওয়ার জন্য কমার্শিয়াল লাইসেন্সের জন্য আগামী বছরের শুরুতে আবেদন করার কথা ভাবছে। এই কথাটি অন‍্য কেও না স্বয়ং ভারতের স্টারলিঙ্ক কান্ট্রি ডায়রেক্টার সঞ্জয় ভার্গাভ জানিয়েছেন। কিন্তু এর মাঝেই স্টারলিঙ্কের সার্ভিস কস্ট সম্পর্কিত তথ্য জানা গেছে, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন কারন এই দামটি ভারতে খুবই বেশি হতে চলেছে।

এত টাকা হতে চলেছে চার্জ

স্টারলিঙ্কের ইন্ডিয়া হেড সঞ্জয় ভার্গাভের Linkedin পোস্ট অনুযায়ী ভারতে স্টারলিঙ্ক সার্ভিসের জন্য গ্রাহকদের প্রথম বছরে প্রায় 1,58,000 টাকা দিতে হবে। অর্থাৎ Starlink সার্ভিসের জন্য গ্রাহকদের অত‍্যাধিক টাকা দিতে হবে।

স্টারলিঙ্কের ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি‌র জন্য ডিভাইস প্রতি প্রথম মাসে 499 ডলার (প্রায় 37,400 টাকা) খরচ হতে চলেছে। আবার মান্থলি সাবস্ক্রিপশন চার্জ 99 ডলার (প্রায় 7,245 টাকা) দিতে হবে। এছাড়া 30 শতাংশ ট‍্যাক্স এবং অন‍্যান‍্য কিছু চার্জ দিতে হবে। এই হিসাব গুলির অনুযায়ী এই সার্ভিসটি অনেকটাই দামি হতে চলেছে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি স্কুল, হেল্থকেয়ার সেন্টার গুলিকে সস্তায় কানেক্টিভিটি অফার করতে পারে।

আগামী বছর পাবে লাইসেন্স

অন‍্যদিকে লিঙ্কেদিন পোস্টে সঞ্জয় ভার্গাভ বলেছেন “আমরা আশা করছি যে আগামী 31 জানুয়ারি, 2022 অথবা তার আগেই কমার্শিয়াল লাইসেন্সের জন্য আবেদন করতে পারি।” এছাড়া কোম্পানি যদি আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সার্ভিস শুরু করতে পারে, তাহলে টার্গেট থাকবে ডিসেম্বর 2022 এর মধ্যে 200,000 স্টারলিঙ্ক ডিভাইস স্থাপিত করা।

ফেব্রুয়ারিতে স্পেস‌এক্স কোম্পানি ইউএস, কানাড এবং ইউকের মতো নির্বাচিত দেশ গুলিতৈ স্টারলিঙ্ক উপগ্রহ পরিষেবার প্রি-বুকিং করা শুরু করে দিয়েছিল। পরে ভারতে এর প্রি-বুকিং শুরু করেছে। স্টারলিঙ্কের কান্ট্রি ডায়রেক্টার সঞ্জয় ভার্গাভ বিগত দিনেই জানিয়েছেন যে কোম্পানি দেশে 5,000 এর বেশি প্রি-বুকিং পেয়ে গেছে। তিনি এও বলেছেন যে কোম্পানি গ্রামীণ ক্ষেত্রে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করার জন্য দেশে টেলিকম অপারেটরের সাথে অংশিদারি করার পরিকল্পনা করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Elon Musk এর ইন্টারনেট সার্ভিসের জন্য দিতে হবে এত টাকা, দেখে নিন কত হবে সাবস্ক্রিপশন চার্জ! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/elon-musk-satellite-broadband-service-starlink-subscription-charges-price/feed/ 0
Jio এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই বড় ধাক্কার সম্মুখীন ‘Elon Musk’, Starlink এর ইন্টারনেট সার্ভিসের সাবস্ক্রিপশন নিতে বারণ করেছে মোদি সরকার https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-broadband-service-stops-pre-booking-in-india/ https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-broadband-service-stops-pre-booking-in-india/#respond Wed, 01 Dec 2021 05:00:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19706 ভারত সরকারের আদেশে Starlink প্রি বুকিং বন্ধ করে দিয়েছে

The post Jio এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই বড় ধাক্কার সম্মুখীন ‘Elon Musk’, Starlink এর ইন্টারনেট সার্ভিসের সাবস্ক্রিপশন নিতে বারণ করেছে মোদি সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
Elon Musk এর রকেট কোম্পানি SpaceX এর স‍্যাটেলাইট ডিভিশন Starlink বিগত দিনে ভারতে নিজের ব‍্যবসা‌র রেজিস্টার করার পরে প্রি-বুকিং শুরু করে দিয়েছে। এরপরে আশা করা হচ্ছিল যে ইন্ডিয়াতে জিও সহ অন‍্যান‍্য ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী কোম্পানি গুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে এই কোম্পানির। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কোম্পানি আপকামিং স‍্যাটেলাইট-আধারিত ইন্টারনেট পরিষেবার প্রি-বুকিং বন্ধ করে দিয়েছে। আসলে ভারত সরকারের আদেশে কোম্পানি এই পদক্ষেপ‌টি নিয়েছে। সরকার জানিয়েছে যে স্টারলিঙ্ক এখনো ইন্টারনেট পরিষেবা প্রদান করার লাইসেন্স পায়নি। এর সাথেই সরকারের ভারতবাসীদের কাছে অনুরোধ করেছে যে তারা যেন স্টারলিঙ্কের প্রি-বুকিং না করে।

সরকারের জারি করা অ্যাডভাইজারি অনুযায়ী, মাস্কের স্টারলিঙ্ক এখনো পর্যন্ত ভারতে স‍্যাটেলাইট প্রদানকারী লাইসেন্স পায়নি। অ্যাডভাইজারি‌তে কেন্দ্র সরকার জনতাকে বলেছেন যেন তারা এলান মাস্কের স্টারলিঙ্কের কোনো পরিষেবাতে টাকা যেন না দেয়। সরকার স্টারলিঙ্ক‌কেও বলেছেন যে তারা যেন ভারতে ‘ত‍ৎকালীনভাবে’ স‍্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা‌র বুকিং করা বন্ধ করে দেয়। স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিস সরকারের আদেশ পালন করে দেশে প্রি বুকিং বন্ধ করে দিয়েছে।

ভারত সরকার স্টারলিঙ্ককে ভারতে উপগ্রহ আধারিত ইন্টারনেট পরিষেবা দেওয়া‌র জন্য টেলিকম বিভাগ থেকে ‘উপেক্ষিত লাইসেন্স’ নেওয়ার জন্য বলেছেন। কেন্দ্র সরকার এলান মাস্কের অধীনে থাকা স্টারলিঙ্ককে ভারতে স‍্যাটেলাইট ইন্টারনেট দেওয়ার জন্য প্রি-বুকিং নেওয়ার আগে ভারতীয় নিয়ম গুলি পালন করতে বলেছে।

ফেব্রুয়ারিতে স্পেসেক্স ইউএস, কানাডা এবং ইউকের মতো নির্দিষ্ট দেশে স্টারলিঙ্ক উপগ্রহ ইন্টারনেট পরিষেবার প্রি-বুকিং শুরু করে দিয়েছিল। পরে ভারতে এর প্রি-বুকিং শুরু হয়েছিল। স্টারলিঙ্কের কান্ট্রি ডায়রেক্টার সঞ্চয় ভার্গাভ বিগত দিনে বলেছিলেন যে কোম্পানি দেশে 5,000 এর বেশি প্রি-বুকিং পেয়ে গেছে। তিনি আর‌ও বলেছেন যে কোম্পানি গ্রামীণ ক্ষেত্রে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করার জন্য দেশে টেলিকম কোম্পানি গুলির সাথে অংশিদারি করার পরিকল্পনা করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই বড় ধাক্কার সম্মুখীন ‘Elon Musk’, Starlink এর ইন্টারনেট সার্ভিসের সাবস্ক্রিপশন নিতে বারণ করেছে মোদি সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/elon-musk-starlink-broadband-service-stops-pre-booking-in-india/feed/ 0
Jio এর থেকে প্রথম স্থান কাড়তে চলেছে Starlink, পাওয়া যাবে সস্তা ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/elon-musk-company-starlink-will-provide-cheap-internet-in-india-to-counter-reliance-jio-mukesh-ambani/ https://www.91mobiles.com/bengali/elon-musk-company-starlink-will-provide-cheap-internet-in-india-to-counter-reliance-jio-mukesh-ambani/#respond Mon, 08 Nov 2021 03:38:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19274 ভারতে আসছে Starlink এর পরিষেবা

The post Jio এর থেকে প্রথম স্থান কাড়তে চলেছে Starlink, পাওয়া যাবে সস্তা ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
Elon Musk এর রকেট কোম্পানি SpaceX এর স‍্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink কিছু দিন আগে ভারতে তাদের ব‍্যাবসা রেজিস্টার করেছে, এরপর থেকেই মনে করা হচ্ছে দেশের মার্কেটে উপস্থিত অন‍্যান‍্য কোম্পানিগুলি এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে চলেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে স্টারলিঙ্ক আন্তর্জাতিক মার্কেটের তুলনায় ভারতে সস্তা দরে তাদের পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। এছাড়াও কোম্পানি ভারতে ডিপোজিট অ্যামাউন্টের সঙ্গে প্রিবুকিং নেওয়া শুরু করে দিয়েছে এবং ইউজারদের পক্ষ থেকেও ভালো রেসপন্স পাওয়া গেছে।

চাপের মুখে Jio, Airtel ও Vodafone idea

ET Telecom এর রিপোর্ট থেকে জানা গেছে Starlink ভারতে সাবসিডাইজড রেটে সাবস্ক্রিপশন প্ল‍্যান দিচ্ছে। স্টারলিঙ্কের ইন্ডিয়া হেড সঞ্জয় ভার্গব ইটি টেলিকমের কাছে জানিয়েছেন তাদের সার্ভিসের দাম যথেষ্ট বেশি এবং সেই দামে ভারতে পরিষেবা চালু করলে সেটি দেশের বেশিরভাগ মানুষের ক্ষমতার বাইরে চলে যেত। তিনি আরও জানিয়েছেন Starlink এর উচিত ভারতে এমন পরিষেবা আনা যা দামের দিক থেকে সবার চেয়ে এগিয়ে থাকবে। শুরুতে কোম্পানি দেশের সেইসব এলাকায় ফোকাস করতে চাইছে যেখানে ভালো ভাবে ইন্টারনেট অ্যাকসেস করা মুশকিল। একদিকে সস্তা দাম ও অন‍্যদিকে ভালো ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কোম্পানি ভারতের ইন্টারনেট জগতে নতুন যুগের সূচনা করতে চলেছে।

পাওয়া যাবে 150Mbps পর্যন্ত স্পীড

জানিয়ে রাখি Starlink এই বছরের শুরুতে ভারতে বুকিং শুরু করেছিল। তখন ভারতীয় ইউজারদের 7,500 টাকা ডিপোজিট করাতে হয়েছিল। প‍্যাকেজের মধ্যে কোম্পানি একটি ডিশ স‍্যাটেলাইট, একটি রিসিভার এবং অন‍্যান‍্য কিছু আইটেম দেবে। শুরুতেই ইউজাররা 100 থেকে 150Mbps পর্যন্ত স্পীড পাবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি কোম্পানির বর্তমান টার্গেট 30,000 স্টারলিঙ্ক স‍্যাটেলাইট অরবিটে স্থাপন করা এবং লক্ষ লক্ষ গ্ৰাহকদের জন্য তাদের ইউজার পুল বিস্তার করা। কয়েক দিন আগে Starlink গ্ৰহকদের 1,00,000 টার্মিনাল পাঠিয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো স‍্যাটেলাইট ব‍্যবহার করে গ্লোবাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করা। রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক ভারতে তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস শুরু করতে চলেছে। স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস, কন্টেন্ট স্টোরেজ ও স্ট্রীমিং, মাল্টিমিডিয়া কমিউনিকেশন ছাড়াও এতে অন‍্যান‍্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio এর থেকে প্রথম স্থান কাড়তে চলেছে Starlink, পাওয়া যাবে সস্তা ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/elon-musk-company-starlink-will-provide-cheap-internet-in-india-to-counter-reliance-jio-mukesh-ambani/feed/ 0
প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে Jio, ভারতে আসছে ফাস্ট স্পীডের ইন্টারনেট সার্ভিস Starlink https://www.91mobiles.com/bengali/elon-musks-starlink-satellite-internet-registers-india-unit-to-counter-reliance-jio-internet/ https://www.91mobiles.com/bengali/elon-musks-starlink-satellite-internet-registers-india-unit-to-counter-reliance-jio-internet/#respond Wed, 03 Nov 2021 05:01:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19200 ভারতেআসছে স্টারলিঙ্ক স‍্যাটেলাইট ব্রডব্যান্ড

The post প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে Jio, ভারতে আসছে ফাস্ট স্পীডের ইন্টারনেট সার্ভিস Starlink first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে Elon Musk ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে। Elon Musk এর রকেট কোম্পানি স্পেস‌এক্সের স‍্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink গত সোমবার ভারতে তাদের ব‍্যাবসা রেজিস্টার করে নিয়েছে। এবার আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে Jio অন‍্যান‍্য টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দিতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস Starlink এর পরিষেবা। যদিও এখনও পর্যন্ত স্টারলিঙ্কের স‍্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানি তাদের সার্ভিসের মাধ‍্যমে ভারতীয় ইউজারদের ব্রডব্যান্ড ও স‍্যাটেলাইটের ওপর নির্ভরশীল অন‍্যান‍্য সুবিধা দিতে চলেছে।

Starlink Internet

ভারতে স্টারলিঙ্কের কান্ট্রি ডাইরেক্টর সঞ্জয় ভার্গব লিঙ্কড‌ইন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ভারতে SpaceX এর 100 শতাংশ সাবসিডিয়ারি করতে পেরে তারা অত্যন্ত খুশি। এবার কোম্পানি লাইসেন্সের জন্য আবেদনের পাশাপাশি ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট‌ও খুলতে পারে। মনে করা হচ্ছে ভারতে স্টারলিঙ্ক স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু হলে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিগুলি যথেষ্ট চাপের মুখে পড়বে।

জানিয়ে রাখি কোম্পানির বর্তমান টার্গেট 30,000 স্টারলিঙ্ক স‍্যাটেলাইট অরবিটে স্থাপন করা এবং লক্ষ লক্ষ গ্ৰাহকদের জন্য তাদের ইউজার পুল বিস্তার করা। কয়েক দিন আগে Starlink গ্ৰহকদের 1,00,000 টার্মিনাল পাঠিয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো স‍্যাটেলাইট ব‍্যবহার করে গ্লোবাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করা।

রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক ভারতে তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস শুরু করতে চলেছে। স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস, কন্টেন্ট স্টোরেজ ও স্ট্রীমিং, মাল্টিমিডিয়া কমিউনিকেশন ছাড়াও এতে অন‍্যান‍্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে Jio, ভারতে আসছে ফাস্ট স্পীডের ইন্টারনেট সার্ভিস Starlink first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/elon-musks-starlink-satellite-internet-registers-india-unit-to-counter-reliance-jio-internet/feed/ 0