TATA IPL 2022? - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 02 May 2022 06:49:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 TATA IPL 2022 Live : এই অ্যাপগুলিতে দেখতে পাবেন IPL এর লাইভ স্ট্রিমিং https://www.91mobiles.com/bengali/best-ipl-apps-watch-live-match/ https://www.91mobiles.com/bengali/best-ipl-apps-watch-live-match/#respond Mon, 25 Apr 2022 14:33:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25230 Tata Play, Yupp Tv সহ 6 টি অ্যাপ যেখানে IPL এর লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন

The post TATA IPL 2022 Live : এই অ্যাপগুলিতে দেখতে পাবেন IPL এর লাইভ স্ট্রিমিং first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি অ্যাপের মাধ্যমে TATA IPL 2022 লাইভ অনলাইনে দেখতে চান, তাহলে এই পোস্টটি ভালো করে পড়ুন। এই পোস্টে আপনাদের জানিয়ে দেব যে আইপিএল ম্যাচগুলি দেখার জন্য কোন অ্যাপগুলি সবথেকে ভালো। আপনাদের জানিয়ে রাখি যে ডিজনি প্লাস হটস্টারের কাছে ভারত এবং অন্যান্য কিছু অঞ্চলে আইপিএল সিজনের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিংয়ের অধিকার রয়েছে। কিন্তু, যেসব অঞ্চলে Hotstar উপলব্ধ নেই সেখানে এই ম্যাচগুলি আপনারা অন্যান্য অ্যাপ যেমন YuppTV এর মাধ্যমে দেখতে পারেন। এই অ্যাপগুলির সাহায্যে আপনারা বন্ধুদের সাথে আইপিএল দেখতে, লাইভ স্কোর দেখতে পাবেন এবং আরও অনেক সুবিধা পাবেন। এই পোস্টে আপনাদের YuppTV অ্যাপ ছাড়াও অন্যান্য কিছু অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানাবো।

TATA IPL 2022 দেখার জন্য সেরা অ্যাপ

  1. Disney Plus Hotstar
  2. Tata Play
  3. YuppTV
  4. Willow
  5. Sky Sports
  6. Kayo

IPL Apps

IPL Apps এলাকা সাবস্ক্রিপশন
Disney Plus Hotstar India Paid – starting at Rs 299
Tata Play India Free for Tata Sky (Play) DTH users
YuppTV Australia, Continental Europe, Japan, Pakistan, Sri Lanka, Nepal, Bhutan, Maldives, South East Asia, Central & South America, Central Asia Paid – Rs 49/ month
Willow TV US Paid
Sky Sports UK Paid
Kayo Australia Paid

 

1. ডিজনি প্লাস হটস্টার

Disney Plus Hotstar হল ভারতের অন্যতম জনপ্রিয় IPL স্ট্রিমিং অ্যাপ। এই ম্যাচগুলির লাইভ সম্প্রচার দেখার জন্য আপনি Disney+ Hotstar অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তবে এর জন্য আপনার একটি সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এই আইপিএল অ্যাপ তিনটি সাবস্ক্রিপশন অপশন সহ আসে: মোবাইল, সুপার এবং প্রিমিয়াম। আপনি যদি মোবাইল ফোনে IPL 2022 দেখতে চান, তাহলে আপনি 499 টাকার একটি মোবাইল প্ল্যান বেছে নিতে পারেন।

আপনি এই প্ল্যানের সাথে সিনেমা, লাইভ স্পোর্টস, টিভি, দেখতে পাবেন, যার কোয়ালিটি 720p এর মধ্যে সীমিত হবে এবং অডিও স্টেরিও মানের হবে। আপনি এই প্ল্যানের সাথে মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখতে পাবেন। আপনি যদি সুপার প্ল্যান বেছে নেন, তাহলে আপনাকে প্রতি বছর 899 টাকা খরচ করতে হবে। আপনি ডলবি 5.1 সাউন্ড কোয়ালিটির সাথে ফুল এইচডি (1080p) কোয়ালিটির সব কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়াও, আপনি টিভি এবং ল্যাপটপ থেকে কন্টেন্ট অ্যাক্সেস করার সুবিধাও পাবেন। আপনি যদি প্রিমিয়াম প্ল্যান, নিতে চান, তাহলে তার দাম প্রতি বছর 1,499 টাকা, এতে ভিডিওর কোয়ালিটি অনেক হাই থাকবে, 4K (2160p) হবে এবং এখানে আপনারা সবকিছু বিজ্ঞাপন ছাড়াই দেখতে পাবেন।

 

Disney+ Hotstar অ্যাপটি ওয়েব ব্রাউজার, Android এবং iOS অ্যাপস, AndroidTV, Apple TV (4th Gen), Fire TV, Google Chromecast এবং অন্যান্য ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। লাইভ স্ট্রিমিং ছাড়াও, আপনি এই অ্যাপের মাধ্যমে আইপিএল হাইলাইটগুলিও দেখতে পারবেন।

2. TATA PLAY

ভারতে আইপিএল 2022 দেখার জন্য Tata Play একটি দুর্দান্ত অ্যাপ। তবে, টাটা প্লে অ্যাপে আইপিএল দেখতে, আপনার অবশ্যই টাটা স্কাই/প্লে ডিটিএইচ কানেকশনে একটি স্টার স্পোর্টস চ্যানেল সাবস্ক্রিপশন থাকতে হবে। এই সাবস্ক্রিপশন নেওয়ার পরে ক্রাইট ম্যাচ ছাড়াও, টাটা প্লে অ্যাপে অ্যাক্সেস অন-ডিমান্ড কন্টেন্ট এর পাশাপাশি লাইভ টিভি চ্যানেল থেকে সিনেমা, খবর, সঙ্গীত এবং আরও অনেক কিছু দেখা যায়। Tata Play অ্যান্ড্রয়েডের পাশাপাশি iOS ডিভাইসেও সাপোর্ট করে।

3. YuppTV

আপনি যদি আইপিএল 2022 ম্যাচ গুলি অনলাইনে দেখতে চান তাহলে আপনি YuppTV-তেও দেখতে পারেন। YuppTV সিনেমা, টিভি শো, লাইভ টিভি এবং আরও অনেক কিছু সহ সারা বিশ্ব থেকে OTT কন্টেন্ট এ অ্যাক্সেস অফার করে। এই অ্যাপটি নিম্নলিখিত দেশে উপলব্ধ: অস্ট্রেলিয়া, মহাদেশীয় ইউরোপ (যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড ছাড়া), জাপান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, দক্ষিণ-পূর্ব এশিয়া (ব্রুনেই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, হংকং), ইন্দোনেশিয়া, জাপান, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম), মধ্য ও দক্ষিণ আমেরিকা (আর্জেন্টিনা, অ্যাসেনশন দ্বীপপুঞ্জ)।

এছাড়াও বেলিজ, বলিভিয়া, বোনায়ার, ব্রাজিল, চিলি, কলম্বিয়া), কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা), মধ্য এশিয়া (কাজাখস্তান) , কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান)। আপনি Android, Xbox, PS3, Apple TV এবং আরও একাধিক প্ল্যাটফর্মের জন্য এই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

4. Willow

আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিএল 2022 এর লাইভ স্ট্রিম অ্যাক্সেস দেখতে চান তাহলে Willow একটি দারুণ অপশন। উইলো সারা বিশ্ব থেকে লাইভ এবং অন-ডিমান্ড ক্রিকেট স্ট্রিমিং অফার করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা সহ অফিসিয়াল সম্প্রচারকারীর জন্য এই অ্যাপটির সাথে একাধিক ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে।

পাশাপাশি ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, জিম্বাবুয়ে ক্রিকেট, পাকিস্তান সুপার লিগসহ অন্যান্য সিরিজের ম্যাচও এতে দেখা যাবে। অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে মাসিক সাবস্ক্রিপশন হিসেবে পাওয়া যায়, যার দাম প্রতি মাসে $9.99 (~762) (প্রায় 750 টাকা)। Willow টিভি চ্যানেল Google Fibre, Fios, Xfinity, Sling, Dish, Spectrum সহ আরও অনেক ইন্টারনেট, টেলিকম এবং স্ট্রিমিং পরিষেবা প্রোভাইডারেও দেখা যাবে।

5. Sky Sports

Sky Sports একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক স্পোর্টস চ্যানেল যা যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়। আপনার যদি স্কাই সাবস্ক্রিপশন থাকে, তাহলে আপনি প্রতি মাসে মাত্র £25 অতিরিক্ত (প্রায় 2,500 টাকা) দিয়ে প্রতিটি IPL 2022 ম্যাচ দেখতে পারবেন। আপনি যদি Sky তে নতুন হন, তাহলে আপনি প্রতি মাসে £46 এর প্রারম্ভিক মূল্যে স্কাই অ্যাক্সেস কিনতে পারেন। স্কাই স্পোর্টস ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কেনা যাবে। Android, iOS, PC, Mac, ব্রাউজার এবং আরও অনেক কিছু সহ একাধিক ডিভাইসে স্কাই স্পোর্টস অ্যাক্সেস করা যেতে পারে।

sky sports, Android, iOS, Windows, Mac, অনেক স্মার্ট টিভি, Xbox, Apple TV, Chromecast এবং আরও অনেক কিছুতেই দেখা যায়।

6. Kayo

আপনি যদি অস্ট্রেলিয়ায় আইপিএল 2022 স্ট্রিম দেখতে চান, তাহলে Kayo sports সেরা অপশন গুলির মধ্যে একটি। Kayo হল একটি অস্ট্রেলিয়ান স্পোর্টস স্ট্রিমিং পরিষেবা। আপনি আন্তর্জাতিক ক্রিকেট, বিবিএল, এএফএল, এনআরএল, ফুটবল, লা লিগা, লিগ 1, মোটরস্পোর্ট, ফর্মুলা 1, সুপারকার, বাস্কেটবল, এনবিএ, এনবিএল, রাগবি, এনএফএল এবং কলেজ ফুটবল সহ অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে 50টিরও বেশি খেলা দেখতে পারবেন।

Kayo স্পোর্টস অ্যান্ড্রয়েড, আইওএস, প্লেস্টেশন, ওয়েব ব্রাউজার, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি, ক্রোমকাস্ট এবং আরও অনেক কিছু সহ একাধিক ডিভাইসে অ্যাক্সেস করা যেতে পারে। Kayo নতুন গ্রাহকদের জন্য তার বেসিক এবং প্রিমিয়াম প্ল্যানগুলিতে 14 দিনের ফ্রি ট্রায়াল অফার করে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post TATA IPL 2022 Live : এই অ্যাপগুলিতে দেখতে পাবেন IPL এর লাইভ স্ট্রিমিং first appeared on 91Mobiles Bengali.

]]> https://www.91mobiles.com/bengali/best-ipl-apps-watch-live-match/feed/ 0 আজ আইপিএল ম্যাচ লাইভ দেখুন মাত্র 1 টাকার বিনিময়ে https://www.91mobiles.com/bengali/tata-ipl-2022-match-live-telecast-at-just-rs-1/ https://www.91mobiles.com/bengali/tata-ipl-2022-match-live-telecast-at-just-rs-1/#respond Fri, 08 Apr 2022 03:26:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24342 মাত্র 1 টাকার বিনিময়ে দেখুন LIVE IPL

The post আজ আইপিএল ম্যাচ লাইভ দেখুন মাত্র 1 টাকার বিনিময়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনিও কি ক্রিকেটপ্রেমী এবং সবথেকে কম টাকায় TATA IPL 2022 দেখতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ভীষণ উপকারী। ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (IPL Match live) এর 15 তম সিজন শুরু হয়ে গেছে এবং আপনি যদি মুম্বাই কিংবা পুনে গিয়ে ম্যাচ লাইভ দেখতে না পান, তাহলে আপনার জন্য টুর্নামেন্ট দেখার একমাত্র উপায় সুবিধাজনক আইপিএল অ্যাপ Disney Plus Hotster এবং Star Sports চ্যানেল। টিভিতে সরাসরি দেখা ক্রিকেট ফ্যানদের জন্য আজ আমরা নিয়ে এসেছি এমন একটি তথ্য যাতে তারা শুধুমাত্র 1 টাকায় টাটা আইপিএল 2022 এর লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন।

TATA IPL 2022 দেখুন সরাসরি শুধু মাত্র 1 টাকায়

Star Gold 2

যদি আপনার কাছে ডিটিএইচ কানেকশন থাকে তবে আপনি টাটা আইপিএল 2022 এর স্টার গোল্ড 2 তে শুধু মাত্র 1 টাকায় দেখতে পারেন। এই চ্যানেল এয়ারটেল ডিটিএইচ, টাটা প্লে (টাটা স্কাই নামে পূর্ব পরিচিত), ভিডিওকন ডি2এইচ ইত্যাদি বেশকিছু ডিটিএইচ সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমে উপলব্ধ। সেখানে স্টার গোল্ড চ্যানেল এর দাম ডিটিএইচ এর সাহায্যে সর্বাধিক 1.18 টাকা।

How to watch TATA IPL match live on mobile and TV

যদিও স্টারগোল্ড দুই চ্যানেলে টাটা আইপিএল 2022 দেখার কিছু লোকসানও আছে। স্টার গোল্ড 2 তে টাটা আইপিএল 2022 শুধুমাত্র হিন্দি ভাষায় উপলব্ধ, তাও শুধুমাত্র সোম থেকে শুক্রবার পর্যন্ত।

Star Gold 2 চ্যানেল নম্বর

আপনার ডিটিএইচ এর কানেকশন অনুযায়ী চ্যানেল নাম্বার ভিন্ন হতে পারে। স্টার গোল্ড 2 চ্যানেল এর দাম মাত্র 1.18 টাকা, যা এয়ারটেল ডিটিএইচ, টাটা প্লে, ভিডিওকন ডিটুএইচ এবং ডিশ টিভিতে উপলব্ধ। ডিটিএইচ কানেকশন এবং স্টার গোল্ড 2 টিভি চ্যানেল নাম্বার নিচে একটি টেবিল এর মাধ্যমে দেখানো হলো।

DTH NAME CHANNEL NUMBER PRICE
Airtel DTH 209 Rs 1.18
Tata Play 317 Rs 1.18
Videocon D2H 222 Rs 1.18
Dish TV 357 Rs 1.18

Airtel DTH Star Gold 2 চ্যানেল নম্বর

এয়ারটেল ডিটিএইচ এস্টার গোল্ড 2 চ্যানেল নাম্বার 209 আসে। এছাড়াও স্টার গোল্ড 2 চ্যানেল এর দাম 1.18 টাকা কিন্তু আপনার স্টার গোল্ড 2 এর সদস্যতা নেওয়ার জন্য প্রথমে 153 টাকার প্ল্যান কিনতে হবে।

Tata Play Star Gold 2 চ্যানেল নম্বর

Tata Play তে স্টার গোল্ড 2 চ্যানেল টি 317 নম্বরে রয়েছে। স্টার গোল্ড 2 চ্যানেল এর দাম 1.18 টাকা, কিন্তু আপনার স্টার গোল্ড 2 এর সদস্যতা নেওয়ার জন্য প্রথমে 153 টাকার প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে।

ipl-2020

Videocon d2h Star Gold 2 চ্যানেল নম্বর

ভিডিওকন ডি2এইচ এ স্টার গোল্ড 2 চ্যানেল নাম্বার 221 তে রয়েছে। স্টার গোল্ড 2 চ্যানেল এর দাম 1.18 টাকা, কিন্তু আপনার স্টার গোল্ড দুইয়ের সদস্যতা নেওয়ার জন্য প্রথমে 153 টাকার প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে, তারপর স্টার গোল্ড 2 এর মেম্বারশিপ নিতে হবে।

Dish TV Star Gold 2 চ্যানেল নম্বর

ডিশ টিভিতে স্টার গোল্ড চ্যানেল নাম্বার 357 এ রয়েছে। স্টার গোল্ড 2 চ্যানেল এর দাম 1.18 টাকা, কিন্তু আপনার স্টার গোল্ড দুইয়ের সদস্যতা নেওয়ার জন্য প্রথমে 153 টাকার প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে, তারপর স্টার গোল্ড 2 এর মেম্বারশিপ নিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আজ আইপিএল ম্যাচ লাইভ দেখুন মাত্র 1 টাকার বিনিময়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-ipl-2022-match-live-telecast-at-just-rs-1/feed/ 0
Jio-ইউজারদের জন্য দুর্দান্ত উপহার, IPL ফ‍্যানদের জন্য পেশ করা হলো দুটি নতুন প্ল‍্যান, পাওয়া যাবে প্রচুর ডেটা সহ Disney+ Hotstar-সাবস্ক্রিপশন https://www.91mobiles.com/bengali/jio-rs-2999-annual-plan-and-jio-rs-555-cricket-add-on-pack/ https://www.91mobiles.com/bengali/jio-rs-2999-annual-plan-and-jio-rs-555-cricket-add-on-pack/#respond Sat, 26 Mar 2022 06:12:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24064 Jio-এর দুটি অসাধারণ প্ল‍্যান

The post Jio-ইউজারদের জন্য দুর্দান্ত উপহার, IPL ফ‍্যানদের জন্য পেশ করা হলো দুটি নতুন প্ল‍্যান, পাওয়া যাবে প্রচুর ডেটা সহ Disney+ Hotstar-সাবস্ক্রিপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ IPL 2022, 26 মার্চ থেকে শুরু হয়ে গেছে। আইপিএল শুরু হওয়ার সাথে সাথে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও ক্রিকেটপ্রেমীদের জন্য দুটি নতুন প্ল্যান পেশ করেছে। এই দুটি নতুন প্ল্যানের মধ্যে 555 টাকার একটি ক্রিকেট প্ল্যান আছে, এই প্ল‍্যানের সাথে Disney+ Hotstar সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে। 279 টাকার ক্রিকেট অ্যাড অন প্যাকের ঠিক একদিন পরে কোম্পানি এই প্ল্যানটি চালু করেছে। এর সাথে Jio 2999 টাকার প্ল্যানও পেশ করেছে। এই আর্টিকেলে আপনাকে রিলায়েন্স জিওর নতুন দুটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Jio Rs 555 ক্রিকেট অ্যাড-অন প্যাক

Jio Rs 555 cricket add-on pack

Jio ব্যবহারকারীরা Jio-এর 555 টাকার ক্রিকেট অ্যাড-অন প্ল্যানের সাথে বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। ডিজনি প্লাস হটস্টারের এই সাবস্ক্রিপশন শুধুমাত্র মোবাইলে বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হবে। এই প্ল্যানে, Jio ব্যবহারকারীরা 55 দিনের জন্য মোট 55GB ডেটা পাবেন। এই প্ল্যানের সাথে, Jio ব্যবহারকারীরা Jio Apps, যেমন-Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। Jio-এর 555 টাকার প্ল্যানে বিনামূল্যে কলিং এবং SMS-এর মতো সুবিধা পাওয়া যাবে না।

Jio-এর 2,999 বার্ষিক plan

Jio RS 555 Plan

জিও-এর 2,999 টাকার প্ল্যানটি কোম্পানির বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা এক বছরের জন্য প্রতিদিন 2.5GB ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 912.5GB ডেটা পাবেন। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 64Kbps হয়ে যাবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কল এবং 100SMS পাবেন। এর সাথে ব্যবহারকারীরা প্ল্যানের সাথে Jio Apps এবং Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীরা Jio Mart Maha 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio-ইউজারদের জন্য দুর্দান্ত উপহার, IPL ফ‍্যানদের জন্য পেশ করা হলো দুটি নতুন প্ল‍্যান, পাওয়া যাবে প্রচুর ডেটা সহ Disney+ Hotstar-সাবস্ক্রিপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-rs-2999-annual-plan-and-jio-rs-555-cricket-add-on-pack/feed/ 0
555 টাকায় 55GB ডেটা এবং 55 দিনের ভ্যালিডিটি! IPL শুরু হতেই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio https://www.91mobiles.com/bengali/reliance-jio-mobile-recharge-plan-rs-555-offer-data-benefits-tata-ipl-2022-watch-free/ https://www.91mobiles.com/bengali/reliance-jio-mobile-recharge-plan-rs-555-offer-data-benefits-tata-ipl-2022-watch-free/#respond Sat, 26 Mar 2022 05:55:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23877 'Dhan Dhana Dhan' প্ল্যান নিয়ে হাজির Jio

The post 555 টাকায় 55GB ডেটা এবং 55 দিনের ভ্যালিডিটি! IPL শুরু হতেই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio first appeared on 91Mobiles Bengali.

]]>
রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া হোক বা দেশের রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থা BSNL, প্রত্যেকটি টেলিকম সংস্থাই সর্বাধিক সুবিধা সহ প্ল্যানের মাধ্যমে তাদের গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এই সংস্থাগুলি, নিজেদেরকে অন্যের চেয়ে ভাল বর্ণনা করে, আরও বেশি সংখ্যক গ্রাহককে সংযুক্ত করার চেষ্টা করছে। আর এবার সবাইকে টক্কর দিয়ে Reliance Jio এমনই একটি অফার নিয়ে হাজির হয়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও কোম্পানি Jio T20 DHAN DHANA DHAN অফার নিয়ে এসেছে, যেখানে Tata IPL 2022 বিনামূল্যে দেখার জন্য 555 টাকা এবং 2999 টাকার দুটি আকর্ষণীয় প্ল্যান চালু করেছে। এই পোস্টে আপনাদের এই 555 টাকার JIO ক্রিকেট ডেটা অ্যাড অন প্যাকের সম্পর্কে বিস্তারিত জানাবো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ যা চলবে 29 মে পর্যন্ত। প্রায় দুই মাস ধরে, বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের সাথে মুখোমুখি হবেন, আর যে কোনো ক্রিকেট প্রেমীই IPL এর জন্য অধির আগ্রহে বসে আগে। আর এই সুযোগেই রিলায়েন্স জিও নিয়ে এসেছে ‘টি-টোয়েন্টি ধান ধনা ধন’ প্ল্যান। 2999 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 1 বছর। এই প্ল্যানটির সম্পর্কে জানতে (এখানে ক্লিক করুন)। তবে যারা শুধুমাত্র IPL দেখার জন্য Jio-এর এই অফারের সুবিধা নিতে চান, তাদের জন্য 555 টাকার প্ল্যানটি সেরা। Jio এর নাম দিয়েছে ক্রিকেট ডেটা অ্যাড-অন প্ল্যান।

Reliance Jio mobile recharge plan rs 555 Offer data benefits Tata IPL 2022 watch free

Jio এর 555 টাকার প্ল্যান

নাম শুনেই বোঝা যাচ্ছে, রিলায়েন্স জিও এর এই মোবাইল রিচার্জ প্ল্যানটি একটি অ্যাড-অন প্যাক৷ অ্যাড-অন মানে এমন একটি রিচার্জ যা মোবাইল নম্বরে ইতিমধ্যে সক্রিয় থাকা প্ল্যানের সাথে যুক্ত হয়। এই ধরনের অ্যাড-অন প্যাকগুলি শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিষেবার জন্য তৈরি করা হয়। রিলায়েন্স জিও এর এই 555 টাকার অ্যাড-অন প্যাকটিও বিশেষভাবে আইপিএল ভক্তদের জন্য আনা হয়েছে, যার মাধ্যমে আপনারা বিনামূল্যে পুরো ক্রিকেট সিরিজটি দেখতে পাবেন

Jio এর এই প্ল্যানে যেসব সুবিধাগুলি পাওয়া যাবে

Jio Rs 555 প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বলতে গেলে, কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে ব্যবহারকারীদের 55 GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা কোনও দৈনিক সীমা ছাড়াই আসে যা যে কোনও দিন ব্যবহার করা যেতে পারে। এর অর্থ ব্যবহারকারীরা চাইলে, তারা এক বা দুই দিনের মধ্যে পুরো ডেটা উড়িয়ে দিতে পারে। Reliance Jio-এর এই প্ল্যানের মোট বৈধতা 55 দিনের।

Reliance Jio mobile recharge plan rs 555 Offer data benefits Tata IPL 2022 watch free

এই প্ল্যানে পাওয়া 55 জিবি ইন্টারনেট ডেটা 55 দিনের জন্য চলবে এবং Jio গ্রাহককে এই 55 দিনের মধ্যে সম্পূর্ণ ডেটা ব্যবহার করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে এই প্ল্যানে 55 দিনের জন্য 55 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়, তবে ভয়েস কলিং সুবিধা এবং SMS এর সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ইউজাররা তাদের ফোনে থাকা এক্টিভেট প্ল্যান অনুযায়ী কল করার সুবিধা পাবেন।

বিনামূল্যে পাবেন OTT এর সাবস্ক্রিপশন

Reliance Jio-এর এই 555 টাকার মোবাইল প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল যে কোম্পানি ফ্রি তে ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন দিচ্ছে। এই ফ্রি Hotstar সাবস্ক্রিপশন পুরো এক বছরের জন্য কাজ করবে, যা Jio ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে উপভোগ করতে পারবে। এর সাথে, কোম্পানির পক্ষ থেকে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো সমস্ত Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে।

Reliance Jio giving free Internet Data for two days after service outage

5 বছরে কতটা বদলে গেল Jio?

রিলায়েন্স জিও গ্রাহকরা ভাল করেই জানেন যে প্রতিবার আইপিএল শুরু হলে কোম্পানি ‘Dhan Dhana Dhan’ অফার’ নিয়ে হাজির হয়। যদি আমরা 2017 সালে Jio দ্বারা আনা এই প্ল্যানগুলির কথা বলি, তবে সেই সময়ে কোম্পানি 509 টাকার একটি প্ল্যান চালু করেছিল যার ভ্যালিডিটি ছিল 84 দিন। সেই প্ল্যানে কোম্পানি মোট 168 জিবি ইন্টারনেট ডেটা দিয়েছিল।

মাত্র 5 বছর আগে যেখানে 509 টাকায় 84 দিনের জন্য 168 জিবি ডেটা পাওয়া যেত, এখন 555 টাকায় 55 দিনের জন্য 55 জিবি ডেটা দেওয়া হচ্ছে। পার্থক্যটি স্পষ্ট যে দাম বেড়েছে, এবং ভ্যালিডিটি ও ইন্টারনেট ডেটার পরিমাণও কমে গেছে। তবে মুদ্রাস্ফীতির সময় যেখানে সবকিছুরই দাম বাড়ছে, সেখানে রিচার্জ প্ল্যানেরও দাম বাড়বে, এটাই স্বাভাবিক!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 555 টাকায় 55GB ডেটা এবং 55 দিনের ভ্যালিডিটি! IPL শুরু হতেই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/reliance-jio-mobile-recharge-plan-rs-555-offer-data-benefits-tata-ipl-2022-watch-free/feed/ 0
আজ থেকে শুরু IPL, জেনে নিন মোবাইল এবং টিভিতে আইপিএল ম্যাচ দেখার উপায় https://www.91mobiles.com/bengali/how-to-watch-tata-ipl-match-live-on-mobile-and-tv/ https://www.91mobiles.com/bengali/how-to-watch-tata-ipl-match-live-on-mobile-and-tv/#respond Sat, 26 Mar 2022 02:12:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23839 দশটি টিম নিয়ে 26 মার্চ থেকে শুরু হচ্ছে IPL 2022

The post আজ থেকে শুরু IPL, জেনে নিন মোবাইল এবং টিভিতে আইপিএল ম্যাচ দেখার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 26 মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে TATA IPL 2022 । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) 15 তম আসরের উদ্বোধনী ম্যাচটি চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মধ্যে খেলা হবে। এবার আইপিএল এ 10 ​​টি দলের মধ্যে টুর্নামেন্ট খেলা হবে, যেখানে এবার আহমেদাবাদ এবং লখনউও অন্তর্ভুক্ত থাকবে। 2013 সালের পর এই প্রথম 8টির বেশি দল একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের অংশ হবে। এছাড়াও, আইপিএল 2022 ভিভোর পরিবর্তে টাটা দ্বারা স্পনসর করা হচ্ছে। এই পোস্টে আপনাদের আইপিএল 2022 এর সময়সূচী সম্পর্কে তথ্য দেব এবং পাশাপাশি এটাও জানাবো যে কীভাবে আপনারা আইপিএল 2022 মোবাইল এবং টিভিতে অনলাইনে দেখতে পাবেন।

TATA IPL 2022 এর সময়সূচী

26 মার্চ থেকে শুরু হবে IPL 2022-এর লাইভ-অ্যাকশন। 60 দিনের বেশি চলবে এই সিজন। আইপিএলের এই সিজনে 10 টি দলের মধ্যে প্লে অফ ও ফাইনাল সহ মোট 74 টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএল 2022-এর ফাইনাল ম্যাচটি হবে 29 মে।

ipl-2021

TATA IPL 2022 কোথায় খেলা হবে?

এবারের আইপিএল অনুষ্ঠিত হবে ভারতে। তবে সারা দেশে টুর্নামেন্ট আয়োজনের পরিবর্তে মহারাষ্ট্রে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যেখানে Wankhede Stadium (20), Brabourne Stadium (15), DY Patil Stadium (20) এবং Cricket Association International Stadium (15) সহ মুম্বাই এবং পুনের চারটি স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

কোন দলগুলি TATA IPL 2022-এ অংশ নেবে?

IPL 2022-এ 2012 সালের পর প্রথমবারের মতো 10 টি দল থাকবে। এই সিজনে আছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, লখনউ এবং রাজস্থান।

ipl-dhoni

আইপিএল 2022 লাইভ স্ট্রিমিং: অনলাইনে আইপিএল কোথায় দেখা যাবে?

Disney Plus Hotstar এ ভারতে অনুষ্ঠিত সমস্ত IPL 2022 ম্যাচগুলি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে৷ স্মার্টফোন এবং স্মার্ট টিভি ইউজাররা তাদের ডিভাইসে Hotstar অ্যাপটি ডাউনলোড করতে পারেন, যেখানে ল্যাপটপ ইউজাররা অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়াও, আপনার একটি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন প্রয়োজন। আপনার যদি সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আপনি শুধুমাত্র প্রথম 5 মিনিটের জন্য ভারতে আইপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন।

ডিজনি প্লাস হটস্টার প্ল্যান

  • Disney Plus Hotstar Mobile: এই প্ল্যানের দাম বার্ষিক 499 টাকা। এটি HD রেজলিউশনে স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ সমস্ত কন্টেন্ট দেখার অনুমতি দেয়। তবে এটি শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য।
  • Disney Plus Hotstar Super: এর দাম বার্ষিক 899 টাকা। ডিজনি প্লাস হটস্টার সুপার প্ল্যান এ আপনারা HD রেজলিউশনে কন্টেন্ট দেখতে পারবেন এবং একই সময়ে যেকোনো দুটি স্ক্রিনে এটি সাপোর্ট করবে।
  • Disney Plus Hotstar Premium: প্রিমিয়াম প্ল্যানটি 4K কন্টেন্ট এবং সর্বাধিক চারটি স্ক্রীনের জন্য সাপোর্ট সহ আসে। এই প্রিমিয়াম প্ল্যানটির দাম প্রতি মাসে 299 টাকা বা মোবাইল।

ipl-2020

Disney Plus Hotstar VIP প্ল্যান ভারতে বন্ধ করা হয়েছে, কিন্তু আপনার যদি এর সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তাহলেও আপনি মোবাইল ফোন, ল্যাপটপ এবং স্মার্ট টিভিতে IPL 2022 লাইভ দেখতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি যে ভারতে অনলাইনে টাটা আইপিএল 2022 লাইভ স্ট্রিম করবে এমন অন্য কোনও সাইট থাকবে না। বেআইনিভাবে ম্যাচ স্ট্রিম করা সব ওয়েবসাইট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে (আইএসপি) এই ওয়েবসাইটগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে।

কিভাবে টিভিতে আইপিএল 2022 লাইভ ম্যাচ দেখতে পাবেন?

স্টার স্পোর্টস নেটওয়ার্ক এর কাছে 9 এপ্রিল থেকে আইপিএল 2022-এর প্রতিটি ম্যাচ সম্প্রচার করার অধিকার আছে। লাইভ-অ্যাকশন শুরু হবে 07:30 PM এ, ডাবল-হেডার দিনগুলি ছাড়া। দিনের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টায়। সম্প্রচারটি পেইড-টু-ওয়াচ স্টার স্পোর্টস এর এই চ্যানেলে গুলোতে দেখা যাবে। যেমন…

disney-plus-hotstar-new-plan

  • স্টার স্পোর্টস 1 এইচডি এবং এসডি (হিন্দি ভাষ্য)
  • স্টার স্পোর্টস সিলেক্ট 1 (ইংরেজি ভাষ্য)
  • স্টার স্পোর্টস 3 এইচডি এবং এসডি (ইংরেজি ভাষ্য)
  • স্টার স্পোর্টস তেলেগু
  • স্টার স্পোর্টস তামিল
  • স্টার স্পোর্টস কন্নড়
  • স্টার স্পোর্টস বাংলা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আজ থেকে শুরু IPL, জেনে নিন মোবাইল এবং টিভিতে আইপিএল ম্যাচ দেখার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-watch-tata-ipl-match-live-on-mobile-and-tv/feed/ 0