TATA - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 16 Aug 2024 12:43:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/tata-play-fiber-offer-free-iphone-15-for-new-customers-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-play-fiber-offer-free-iphone-15-for-new-customers-offer-details-in-bengali/#respond Fri, 16 Aug 2024 12:43:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54665 জেনে নিন টাটা প্লে ফাইবার ‘Everybody Wins’ অফার

The post নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
উৎসবের মরশুম শুরুর আগেই চারদিকে যেন অফারের মেলা বসে গেছে। তবে একটি ব্রডব্যান্ড কোম্পানি এক অভিনব অফার জারি করেছে। টাটা প্লে ফাইবার, টাটা প্লে FTTH (ফাইবার-টু-দ্যা-হোম) আর্ম তাদের ‘Everybody Wins’ অফার ঘোষণা করেছে। এই অফারের মাধ্যমে নির্দিষ্ট কিছু ইউজার বিনামূল্যে iPhone 15 (128GB) জিতে নিতে পারবেন। এটি 2024 এর 14 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত এই সীমিত সময়ের জন্য অফার চলবে।

টাটা প্লে ফাইবার ‘Everybody Wins’ অফার

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ‘Everybody Wins’ অফারের অধীনে নতুন ইউজারদের সুনিশ্চিত উপহার দেওয়া হবে। এই অফারের মাধ্যমে আইফোন 15 ছাড়াও ইউজাররা আমেরিকান টুরিষ্টার ব্যাকপ্যাক, মুভি টিকিট এবং সুইগি ভাউচার দেওয়া হচ্ছে। তবে মনে করিয়েদি এই অফারটি টাটা গ্রুপের কর্মচারী, বিক্রেতা বা এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য নয়।

‘Everybody Wins’ এর অফার ডিটেইলস

এই অফার 50Mbps থেকে শুরু করে 1Gbps পর্যন্ত সীমিত ইউজারদের জন্যই প্রযোজ্য। এছাড়া ইউজারদের হুইল স্পিন করা সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব ইউজাররা নতুন প্ল্যান কিনবেন তাঁরা হুইল স্পিন করার সুযোগ পাবেন এবং সেই হুইলে চারটি গিফ্ট থাকবে। এই গিফ্টের মধ্যে আইফোন 15 (128GB), আমেরিকান টুরিষ্টার ব্যাকপ্যাক, মুভি টিকিট এবং সুইগি ভাউচার রয়েছে। এই হুইল যে প্রাইজে এসে থামবে সেটিই আপনার হয়ে যাবে।

কিভাবে পাওয়া যাবে ফ্রি গিফ্ট?

ফ্রি গিফট পাওয়ার জন্য ইউজারকে টাটা প্লে ফাইবার অ্যাপ বা সাইটে যেতে হবে। এরপর মোর সেকশনে এবং তারপর মাই রিওয়ার্ডস সেকশনে যেতে হবে। ইউজারদের অ্যাক্টিভেশনের তারিখ থেকে 48 ঘণ্টার মধ্যে কুপন কোড দিয়ে রেজিস্টার করার জন্য একটি লিঙ্ক দেওয়া হবে।

10 দিনের মধ্যে পৌঁছে যাবে গিফ্ট

ইউজাররা বেশ কিছু ফিজিকাল গিফট (যেমন আইফোন বা ব্যাকপ্যাক) জিতলে তা 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভার করা হবে। অন্যদিকে ভাউচার এবং মুভি টিকিট রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডিতে 48 ঘণ্টার মধ্যে পাঠানো হবে।

নোট: কোম্পানির বক্তব্য অনুযায়ী লিঙ্ক এবং কুপন কোড পাওয়ার তারিখ থেকে 7 দিনের মধ্যে কুপন কোডটি রিডিম করতে হবে। নয় তো ইউজাররা এই সুবিধা উপভোগ করতে পারবে না। এর ভ্যালিডিটি 30 দিন পর্যন্ত থাকবে।

The post নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-play-fiber-offer-free-iphone-15-for-new-customers-offer-details-in-bengali/feed/ 0
TATA কি কিনে নিয়েছে BSNL কোম্পানি? জেনে নিন আসল ঘটনা https://www.91mobiles.com/bengali/15000-crore-deal-between-bsnl-and-tata-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/15000-crore-deal-between-bsnl-and-tata-know-details-in-bengali/#respond Thu, 25 Jul 2024 06:21:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53614 জেনে নিন TATA এবং BSNLএর যুগলবন্দী

The post TATA কি কিনে নিয়েছে BSNL কোম্পানি? জেনে নিন আসল ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio, Airtel এবং Vi-এর মতো প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই ইউজাররা কম দামে সুবিধার জন্য BSNL-এর সঙ্গে যুক্ত হতে চাইছেন। একদিকে যেমন ভারতীয় মোবাইল ইউজাররা সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তেমনই গুজব শোনা যাচ্ছে মোদী সরকার নাকি এই কোম্পানিটিকে TATA এর কাছে বিক্রি করে দিয়েছে।

“সরকারি টেলিকম কোম্পানি BSNL-কে TATA কিনে নিয়েছে!” “BSNL এখন আর সরকারি কোম্পানি নেই এটিও প্রাইভেট কোম্পানি হয়ে গেছে!” চায়ের দোকান থেকে শুরু করে ট্রেন-বাসের নিত্যযাত্রীদের মধ্যে এই খবর এখন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। জানিয়ে রাখি এই কথা একেবারেই সত্যি নয়। টাটা কোম্পানি BSNL কেনেনি এবং এটি এখনও পর্যন্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড, অর্থাৎ দেশের সরকারি সঞ্চার কোম্পানি হিসেবে রয়েছে।

TATA এবং BSNLএর যুগলবন্দী

টাটা এবং BSNL-এর মধ্যে এই যুগলবন্দীর কথা সত্যি, কিন্তু এটি টেলিকম কোম্পানিটি কেনার জন্য নয় বরং তার ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য। TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস BSNL-এর সঙ্গে 15000 কোটি টাকার যুগলবন্দী করেছে। এই যুগলবন্দীর উদ্দেশ্য হল BSNL 4G পরিষেবা উন্নত করা এবং BSNL 5G Service চালু করা।

15,000 কোটি টাকার ডিল

বিএসএনএলের সঙ্গে 15,000 কোটি টাকার ব্যাবসা করার পাশাপাশি টিসিএস ভারতে ডেটা সেন্টার তৈরি করছে।প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী টাটা ভারতে চারটি রিজনে তাদের ডেটা সেন্টার তৈরি করবে এবং সারা দেশ জুড়ে 4G পরিষেবা উন্নত করবে। একইসঙ্গে TATA-এর একটি ইউনিট TCS 1000 গ্রামের মধ্যে BSNL 4G সার্ভিস শুরু করতে সাহায্য করবে এবং গ্রামীণ অঞ্চলে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার ব্যাবস্থা করবে।

চাপের মুখে Jio – Airtel

টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে এই যুগলবন্দীর ফলে একদিকে যেমন BSNL-এর অবস্থার উন্নতি হবে এবং নেটওয়ার্ক ও কভারেজ উন্নত হবে, অন্যদিকে শক্তিশালী BSNL Reliance Jio এবং Airtel-এর মতো প্রাইভেট টেলিকম কোম্পানির জন্যও সমস্যার কারণ হতে পারে। কোম্পানিগুলি ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো এবং রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই ইউজারারা সস্তা প্ল্যান খুঁজছে। এই উন্নত BSNL পরিষেবা সাধারণ মানুষের জন্য একটি ভালো অপশন হতে পারে।

BSNL এ নাম্বার পোর্ট করাতে চাইছেন গ্রাহকরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে BSNL-এর সাপোর্টে ট্রেন্ড চলেছিল। সাধারণ মানুষ তাদের Jio, Airtel এবং Vi নাম্বারগুলি BSNL-এ পোর্ট করার ইচ্ছে জানিয়েছিল। একইসঙ্গে ‘Boycott Jio’ এবং ‘All EYES ON BSNL’ এর মতো হ্যাসট্যাগ ব্যাবহার করা হয়েছিল।

সমস্ত ইউজাররা যেমন প্রাইভেট কোম্পানিগুলির থেকে বিরক্ত তেমনই বিএসএনএলের সঙ্গে যুক্ত হতে চাইছেন। সরকারি কোম্পানির প্রতি ইউজাররা আগ্রহী হচ্ছে, তবে এখন BSNL-এর নেটওয়ার্ক কভারেজ শক্তিশালী এবং ইন্টারনেট পরিষেবা দ্রুত হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।

The post TATA কি কিনে নিয়েছে BSNL কোম্পানি? জেনে নিন আসল ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/15000-crore-deal-between-bsnl-and-tata-know-details-in-bengali/feed/ 0
বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/#respond Tue, 14 Feb 2023 05:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36782 দাম বাড়ল Tata Tiago EV এর

The post বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 20,000 টাকা বেড়ে গেছে Tata Tiago EV এর দাম।
  • সিঙ্গেল চার্জে Tiago EV তে 315km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।
  • Tiago EV কেনার জন্য বর্তমানে পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

টাটা মোটর্সের পক্ষ থেকে পেশ করা সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ির দাম এখন আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে India’s most affordable electric car এর দাম বৃদ্ধি করা হয়েছে। Tata Tiago EV এর সবকটি ভেরিয়েন্টের দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের পর এই ইলেকট্রিক গাড়ির প্রাথমিক দাম 8.69 লক্ষ টাকা (এক্স শোরুম) হয়ে গেছে। জানিয়ে রাখি 2022 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় এই গাড়ির দাম 8.49 লক্ষ টাকা (এক্স শোরুম) ছিল। তবে মুল্য বৃদ্ধির পরেও এই গাড়ি ভারতের Most affordable electric car এর স্থানেই রয়ে গেছে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটাসহ Jio প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিঙের সুবিধা, জেনে নিন বিস্তারিত

মনে করিয়ে দিই Tata Motors আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিল জানুয়ারি, 2023 থেকে Tiago EV এর দাম চার শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। অবশেষে এই মূল্যবৃদ্ধি করে দেওয়া হয়েছে। নিচে এই গাড়িটির সবকটি ভেরিয়েন্টের নতুন দাম সম্পর্কে জানানো হল।

Tata Tiago EV এর ভারতীয় দাম

অটোকার ইন্ডিয়ার সূত্র অনুযায়ী ইভির বেশ কিছু মডেলে পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে। বাজারে এই গাড়ির ট্রপিক্যাল মিস্ট এবং টীল ব্লু শেডের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ

Tata Tiago EV এর স্পেসিফিকেশন

Tata Tiago EV হ্যাচব্যাকে দুটি ব্যাটারি প্যাক রয়েছে। এতে একটি 19.2kWh এবং একটি 24kWh ব্যাটারি প্যাকের অপশন পাওয়া যায়। এর ছোট ব্যাটারি প্যাকে 61hp ও 110Nm ইলেকট্রিক মোটর যোগ করা হয়েছে এবং এর বড় ব্যাটারি প্যাকে 74hp ও 114Nm ইলেকট্রিক মোটর রয়েছে। এতে যথাক্রমে MIDC সার্টিফাইড 250km এবং 315km রেঞ্জ পাওয়া যায়। এছাড়া এই গাড়িতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 50kW ফাস্ট চার্জার ব্যাবহার করে মাত্র 57 মিনিটের মধ্যে এই গাড়ি 10 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/feed/ 0
বেশি রেঞ্জ এবং পাওয়ার সহ আগামী বছর লঞ্চ হবে Tata Harrier EV, জেনে নিন লঞ্চ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/tata-harrier-ev-launch-in-india-2024-reports-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-harrier-ev-launch-in-india-2024-reports-in-bengali/#respond Wed, 25 Jan 2023 04:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36221 2024 সালে লঞ্চ হবে Tata Harrier EV, শীঘ্রই শুরু হবে টেস্টিং

The post বেশি রেঞ্জ এবং পাওয়ার সহ আগামী বছর লঞ্চ হবে Tata Harrier EV, জেনে নিন লঞ্চ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Tata Motors 2024 সালে ভারতে Tata Harrier EV লঞ্চ করতে পারে।
  • এই গাড়ির কনসেপ্ট মডেলটি Auto Expo 2023-এ প্রদর্শিত হয়েছিল।
  • Nexon EV এর তুলনায় Harrier EV আরও শক্তিশালী এবং অধিক রেঞ্জ প্রদান করবে।

Tata Motors Car সম্প্রতি অনুষ্ঠিত Auto Expo 2023-এ অনেকগুলি দুর্দান্ত গাড়ি পেশ করেছিল৷ এই গাড়িগুলির মধ্যে একটি ছিল Tata Harrier EV। বর্তমানে এই গাড়িটির লঞ্চ ডেট সম্পর্কে রিপোর্ট আসতে শুরু করেছে। বলা হচ্ছে যে Tata Motors 2024 সালে Tata Harrier EV লঞ্চ করবে। বর্তমান সর্বোচ্চ সেল হওয়া Nexon EV কেও এই গাড়িটি হারিয়ে দেবে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী Harrier EV কোম্পানির নতুন Gen 2 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হবে যা বিশেষভাবে ইলেকট্রিক গাড়ির জন্য ডিজাইন করা হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo Y56 এবং Vivo Y100 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Tata Harrier EV লঞ্চ

রিপোর্ট অনুযায়ী Tata এর Gen 2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Tata Harrier EV নির্মিত হবে। রিপোর্ট অনুযায়ী এই EV টি 2024 সালে আসবে বলে আশা করা হচ্ছে। Harrier EV-এর টেস্টিং শীঘ্রই শুরু হতে পারে। Harrier EV Tata এর বিদ্যমান EV গুলি থেকে অনেকটা আলাদা হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে জনপ্রিয় Tata Nexon এবং সম্প্রতি লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের Tata Tiago EV হ্যাচব্যাক।

ডিজাইনের দিক থেকে এটি অনেকাংশে ICE ইঞ্জিন সহ মডেলগুলির সমান হবে। আপডেটের জন্য এতে একটি স্মুথ গ্রিল সহ LED DRL প্রদান করা হবে। তবে ইলেকট্রিক পাওয়ার ট্রেনের সাথে মানিয়ে নেওয়ার জন্য এতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। আরও পড়ুন: সামনে এল Samsung Galaxy M54 5G এর লুক এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস

আশা করা হচ্ছে যে Harrier EV একটি বড় ব্যাটারি প্যাক সহ পেশ করা হবে যেখানে Nexon EV এর তুলনায় শক্তিশালী মোটর ও রেঞ্জ প্রদান করা হবে। এই EV তে একটি AWD সিস্টেম থাকবে বলে অনুমান করা হচ্ছে যেখানে একটি ডুয়াল মোটর সেটআপ ব্যবহার করা হবে৷

এছাড়াও, Harrier EV তে নতুন ভাবে ডিজাইন করা LED লাইটিং, একটি ব্লক-আউট ফ্রন্ট গ্রিল, এয়ার ড্যামের জন্য একটি নতুন ডিজাইন দেওয়া হবে। আশা করা হচ্ছে যে EV SUV তে 360-ডিগ্রি ক্যামেরা, 10.25-ইঞ্চি টাচস্ক্রিন, এয়ার পিউরিফায়ার, বায়ুযুক্ত সিট, ADAS থাকবে। বর্তমানে, এই EV টির লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আরও পড়ুন: আস্তে চলার সময় ভেঙ্গে গেল OLA S1 PRO এর সাসপেনশন, ICU-তে ভর্তি রাইডার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বেশি রেঞ্জ এবং পাওয়ার সহ আগামী বছর লঞ্চ হবে Tata Harrier EV, জেনে নিন লঞ্চ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-harrier-ev-launch-in-india-2024-reports-in-bengali/feed/ 0
কমে গেল TATA Nexon Electric এর দাম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/tata-nexon-ev-max-price-cut-after-mahindra-xuv400-ev-launched-in-india-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-nexon-ev-max-price-cut-after-mahindra-xuv400-ev-launched-in-india-report-in-bengali/#respond Fri, 20 Jan 2023 08:00:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36125 কমানো হয়েছে Tata Nexon EV এর দাম

The post কমে গেল TATA Nexon Electric এর দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Tata Nexon EV Prime এবং Nexon EV MAX ের দাম কমিয়ে দিয়েছে Tata Motors।
  • Nexon EV MAX এর টপ ভেরিয়েন্টের দাম এখন 18.99 লক্ষ টাকা (এক্স-শোরুম) হয়ে গেছে।
  • সফটওয়্যার আপডেটের পর এবার Nexon EV MAX-এ পাওয়া যাবে 16km অতিরিক্ত রেঞ্জ।

Tata Motors তাদের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি Tata Nexon EV Prime এবং Tata Nexon EV MAX এর দাম কম করার ঘোষণা করেছে। Mahindra এর প্রথম ব্যাটারিচালিত গাড়ি XUV400 লঞ্চের দুই দিন পরেই এই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর বাজারে কানাঘুষো শুরু হয়েছে যে টাটা মাহিন্দ্রার ইভি দেখে ভয় পেয়েছে এবং গ্রাহকদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানি তাদের Tata Nexon MAX XZ+ Lux variant গাড়িটির দাম 85,000 টাকা কমিয়ে দিয়েছে। এর ফলে এই মডেলটির দাম এখন Mahindra XUV400 EL ভেরিয়েন্টের মতোই হয়ে গেছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস 

কমেছে দাম, বেড়েছে রেঞ্জ

জানিয়ে রাখি Mahindra XUV400 এর দাম শুরু হয় 15.59 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। অন্যদিকে Nexon EV এর প্রাথমিক দাম 14.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এছাড়া Tata Motors নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে তাদের Tata Nexon MAX এর রেঞ্জ বাড়িয়ে 453km করে দিয়েছে যা বলতে গেলে XUV400 এর রেঞ্জ 456km এর কাছাকছিই বটে।

Tata Nexon EV এর নতুন দাম

Mahindra XUV400 এর তুলনায় Tata Nexon EV Prime এর বেস ভেরিয়েন্ট এখন 1 লক্ষ টাকা বেশি সস্তা হয়ে গেছে। Tata Nexon EV MAX লাইনআপের দাম 85,000 টাকা কমানো হয়েছে। ভারত সরকারের Production Linked Incentive (PLI) এর আওতায় এই প্রাইস কাট করা হয়েছে। জানিয়ে রাখি এই স্কিমের দৌলতে দেশে ইভি নির্মাণকারীদের সাবসিডি দেওয়া হয়। এছাড়া এই প্রাইস কাট করা হয়েছে বাজারে Tata Nexon EV এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে লঞ্চ হওয়া Mahindra XUV400 EV SUV এর দাম ঘোষণার কয়েক দিন পরেই। আরও পড়ুন: মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে এসে গেল লো বাজেট আল্ট্রা প্রিমিয়াম ই-বাইক, দাম শুরু মাত্র 25 হাজার টাকা থেকে 

বাড়ানো হয়েছে Tata Nexon EV MAX এর রেঞ্জ

কোম্পানি Tata Nexon EV MAX গাড়িতে একটি নতুন সফটওয়্যার আপডেট দিয়েছে। এর ফলে গাড়িটির রেঞ্জ 16km বেড়ে গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই আপডেটের পর গাড়িতে 453km পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। এই নতুন সফটওয়্যার আপডেট ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা যেহেতু টাটা তাদের বর্তমান গ্রাহকদের জন্যও এই আপডেট পেশ করেছে তাই আগামী 15 ফেব্রুয়ারি থেকে ইউজাররা এই অতিরিক্ত রেঞ্জ উপভোগ করতে পারবেন। এছাড়া 30.2kWh ব্যাটারিসহ ভ্যানিলা Tata Nexon EV Prime এর রেঞ্জ আগের মতোই 312km আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কমে গেল TATA Nexon Electric এর দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-nexon-ev-max-price-cut-after-mahindra-xuv400-ev-launched-in-india-report-in-bengali/feed/ 0
আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি https://www.91mobiles.com/bengali/tata-safari-and-harrier-electric-suv-to-launch-2023-auto-expo-tomorrow-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-safari-and-harrier-electric-suv-to-launch-2023-auto-expo-tomorrow-details-in-bengali/#respond Tue, 10 Jan 2023 01:00:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35706 কাল পেশ করা হবে Safari EV এবং Harrier EV

The post আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
অটো এক্সপো 2023 এর মঞ্চে দেশের অন্যতম অটো কোম্পানি টাটা নতুন বাজিমাত করতে চলেছে। এই বছর গাড়ি, বাইক এবং স্কুটারের সবচেয়ে বড় মেলায় খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নজর বিশেষভাবে ইলেকট্রিক ভেহিকেলের ওপর রয়েছে। এই কথা মাথায় রেখে TATA এক সঙ্গে দুটি নতুন ব্যাটারি চালিত গাড়ি পেশ করতে চলেছে। অটো এক্সপোয়ের মঞ্চে কোম্পানি Safari EV এবং Harrier EV গাড়িগুলি পেশ করবে এবং কোম্পানির পক্ষ থেকে আগেই একটি টিজারের মাধ্যমে এই কথা জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই OTT তে মুক্তি পাবে Drishyam 2, তালিকায় আছে আরও 5টি সিনেমা 

Tata Electric Car

আগেই জানা গেছে Curvv এবং Avinya কনসেপ্টদুটি অটো এক্সপো 2023 এর মঞ্চে প্রথম জনসমক্ষে পেশ করা হবে। Tata Passenger Electric Mobility Limited তাদের অফিসিয়াল টুইটারহ্যান্ডেলের মাধ্যমে ইতিমধ্যে Safari EV এবং Harrier EV দেখিয়েছে যা আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি প্রদ্রশ্ন করা হবে।

টুইটারে শেয়ার করা টিযার অনুযায়ী নতুন Safari EV এবং Harrier EV এর পেছনের দিকে বড় মাপের ‘টি’ লেখা থাকবে। জানিয়ে রাখি এটি টাটা মোটরের ইভি ডিভিশন – Tata Passenger Electric Mobility Limited (TPEML) এর নতুন সিগনেচার সাইন। কোম্পানির বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্ম ইন্টিরিয়ারে ফোকাস করে ভেতর থেকে ডিজাইন করা হয়েছে। এই দুটি ইভি কনসেপ্টের ইন্টিরিয়ার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আমরা আশা করছি এই গাড়িতে কিছু সুন্দর ফিচার, কানেক্টিভিটি এবং লাউঞ্জের মতো লেআউট দেখা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP Camera এবং 8GB RAM সহ Realme 10 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

এছাড়া খবর পাওয়া গেছে টাটা কোম্পানির পক্ষ থেকে অটো এক্সপো 2023 এর মঞ্চে Tata Punch EV और এবং Altroz EV গাড়িগুলিও পেশ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। জানিয়ে রাখি এর আগে মার্কেটে টাটার Nexon Ev, Tigor EV এবং Tiago Ev গাড়িগুলি পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-safari-and-harrier-electric-suv-to-launch-2023-auto-expo-tomorrow-details-in-bengali/feed/ 0
বাজারে আসতে চলেছে Tata Nano Electric Car, লঞ্চের আগেই সামনে এল ছবি  https://www.91mobiles.com/bengali/tata-nano-electric-render-leaked-online-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-nano-electric-render-leaked-online-check-details-in-bengali/#respond Wed, 28 Dec 2022 10:00:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35293 Tata Nano EV লঞ্চের প্ল্যানিং প্রোডাকশন পর্যন্ত পৌঁছে গেছে

The post বাজারে আসতে চলেছে Tata Nano Electric Car, লঞ্চের আগেই সামনে এল ছবি  first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মার্কেটে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন ও পুরনো অটোমোবাইল কোম্পানিগুলো ধীরে ধীরে তাদের পোর্টফোলিওতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বৃদ্ধি করছে। এই তালিকায় Tata Motors তাদের একটি লো বাজেট EV লঞ্চ করার পরিকল্পনা করছে। লিক রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই Tata Nano-এর ইলেকট্রিক অবতার দেখা যাবে। এই রিপোর্টের পরে এখন Tata Nano EV এর ডিজিটাল ছবিগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: আগামী 24 ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে BSNL SIM Card, খবর পেয়েছেন কি?

Tata Nano EV এর ডিজাইন

এই ডিজাইনটি অটোমোটিভ ডিজাইন আর্টিস্ট প্রত্যুষ রাউত প্রস্তুত করেছে। এই ছবিগুলি দেখে মনে হচ্ছে এর লুক এবং আকার অনেক এডভান্স হতে চলেছে। এছাড়াও এতে DRL, কমপ্যাক্ট হেডল্যাম্প এবং বড় আকারের মিরর প্যানেল দেখা যাবে।অন্যদিকে বাম্পার সেকশনে স্মাইলি এফেক্ট দেখা গেছে।

শুধু তাই নয়, সাইড প্যানেলের লুক এবং ফিল বেশ আকর্ষণীয়। এছাড়াও, ফ্রন্ট ডোরে ফ্ল্যাশ হ্যান্ডল রয়েছে এবং রেয়ার ডোরে হ্যান্ডেল সি-পিলারে লাগানো হয়েছে । এতে দীর্ঘ হুইলবেস রয়েছে, যার ফলে এর ইন্টেরিয়র স্পেস বেড়ে যাবে। আরও পড়ুন: 5 জানুয়ারী লঞ্চ হবে Redmi Note সিরিজের তিনটি স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

এখনও পর্যন্ত প্রকাশিত লিক রিপোর্ট অনুসারে Tata Nano EV-এর মেকানিকাল ডিটেইলস, সাসপেনশন সেটআপ এবং টায়ারগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়া রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী Tata Nano EV পরিকল্পনার কথা প্রোডাকশন পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ শীঘ্রই এটি পেশ করা যেতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আগে থেকে বিদ্যমান Tata Nano EV

আপনারা জেনে অবাক হবেন যে Tata Nano EV ইতিমধ্যেই একটি কাস্টম ওয়ান-অফ প্রজেক্ট হিসাবে বিদ্যমান। Tata Nano EV-এর একটি সিঙ্গেল কাস্টম ইউনিট ইতিমধ্যেই Electra EV দ্বারা রতন টাটার কাছে উপস্থাপন করা হয়েছে। রতন টাটা ইভি স্টার্টআপ ইলেক্ট্রা EV এর প্রথম দিকের প্রতিষ্ঠাতা এবং বিনিয়োগকারীদের মধ্যে একজন ছিলেন। কাস্টম ন্যানো EV 72V EV আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি এবং এতে কাস্টম রেড ইন্টেরিয়র রয়েছে। আরও পড়ুন: 2022 সালে লঞ্চ হওয়া 5টি সেরা ইলেকট্রিক স্কুটার, দেখে নিন তালিকা 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাজারে আসতে চলেছে Tata Nano Electric Car, লঞ্চের আগেই সামনে এল ছবি  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-nano-electric-render-leaked-online-check-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV, জেনে নিন ফিচার এবং রেঞ্জ  https://www.91mobiles.com/bengali/tata-punch-ev-india-launch-confirms-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-punch-ev-india-launch-confirms-details-in-bengali/#respond Tue, 27 Dec 2022 07:36:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35247 2023 সালের মাঝামাঝি সময়ে ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে Tata Punch EV

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV, জেনে নিন ফিচার এবং রেঞ্জ  first appeared on 91Mobiles Bengali.

]]>
Tata Motors-এর আসন্ন Tata Punch EV সম্পর্কে সামনে আসা সমস্ত রিপোর্টের অবসান ঘটিয়ে কোম্পানি একে সবুজ সংকেত দিয়েছে। মনে করা হচ্ছে এটিই হবে ভারতের প্রথম ইলেকট্রিক মাইক্রো SUV গাড়ি। Tata Passenger and Electric Mobility এর টপ এক্সিকিউটিভ Vivek Srivatsa নিশ্চিত করেছেন যে কোম্পানি শীঘ্রই Punch EV লঞ্চ করতে পারে। বর্তমানে টাটা মোটরসের চারটি ইভি মডেল রয়েছে, যেগুলো লঞ্চ হয়ে গেছে। এই তালিকায় রয়েছে Tata Tiago EV, Tata Tigor EV, Tata Nexon EV Prime এবং Tata Nexon EV MAX। আরও পড়ুন: OnePlus এর বড় চমক! 7 ফেব্রুয়ারি নয় বরং 4 জানুয়ারি মার্কেটে লঞ্চ হবে ফ্ল্যাগশিপ OnePlus 11 5G স্মার্টফোন 

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV

রিপোর্ট অনুযায়ী Tata Motors Tata Punch ICE পাওয়ার ছোট SUV-এর উপর ভিত্তি করে তৈরি Tata Punch EV প্রজেক্টে সবুজ পতাকা দেখিয়েছে। ইলেকট্রিক Tata Punch ভারতের প্রথম EV মাইক্রো-SUV হতে পারে এবং এর দাম Tata’s Tiago EV এবং Tigor EV-এর মধ্যে থাকবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী Vivek জানিয়েছেন যে Tata Punch EV ‘Pipeline’ এ রয়েছে, যা আগামী সময়ে পেশ করা যেতে পারে। যদিও এই প্রোডাক্টের লঞ্চের তারিখ সম্পর্কে কোম্পানি এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে যে এই ই-কারটি আগামী বছর অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময়ে মার্কেটে পেশ করা হতে পারে। আরও পড়ুন: Airtel-এর এই 5G প্ল্যানটি Jio এর থেকেও ভালো ! ফ্রিতে পাবেন Disney + Hotstar সাবস্ক্রিপশন 

Tata Punch টাটার ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা একটি ইলেকট্রিক পাওয়ারট্রেন acomodate করতে পারে। Tata Punch ইভিতে হাই-ভোল্টেজ Ziptron ইলেকট্রিক পাওয়ারট্রেনও ব্যবহার করা হবে যা Tata Tiago, Tata Tigor এবং Tata Nexon এ ডিউটি করে।

পাওয়ারট্রেন অপশনের উপর ভিত্তি করে, Tata Punch EV-এর দাম প্রায় 10 – 13 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। Tata Motors এটি Tata Tiago EV এবং এন্ট্রি-লেভেল Tata Nexon EV প্রাইমের মাঝামাঝি দামে পেশ করতে পারে। এছাড়াও Tata Punch EV ভারতে Citroen eC3 EV মাইক্রো-SUV কে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV, জেনে নিন ফিচার এবং রেঞ্জ  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-punch-ev-india-launch-confirms-details-in-bengali/feed/ 0
আগের থেকে আরও ব্যয়বহুল হতে চলেছে Tata এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-price-to-be-increased-in-indi-up-to-rs-35000-on-january-2023-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-price-to-be-increased-in-indi-up-to-rs-35000-on-january-2023-details-in-bengali/#respond Fri, 23 Dec 2022 11:20:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35119 25,000 টাকা থেকে 35,000 টাকা বাড়তে পারে Tiago EV এর দাম

The post আগের থেকে আরও ব্যয়বহুল হতে চলেছে Tata এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  first appeared on 91Mobiles Bengali.

]]>
Tata Motors তাদের সবচেয়ে লো বাজেট ব্যাটারি কার Tata Tiago EV-এর দাম বাড়ানোর ঘোষণা করেছে। ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি জানিয়েছে যে তারা আগামী বছরে অর্থাৎ 2023 সালের শুরু থেকে ইলেকট্রিক গাড়ির দাম 4 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে। অর্থাৎ, কোম্পানির এই গাড়ির সমস্ত ভেরিয়েন্টের দাম 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। লঞ্চের সময় Tata Tiago EV-এর বেস ভেরিয়েন্টের দাম ছিল 8.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। আরও পড়ুন: এবার যে কেউ হতে পারবে Mr. India এর মতো অদৃশ্য, শুধু পড়তে হবে এই HiTech কোট

কেন ব্যয়বহুল হচ্ছে Tata Tiago EV?

Tata Tiago EV এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল। যেখানে, এর বেস XE ভেরিয়েন্টের দাম ছিল 8.49 লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং টপ-স্পেক XZ+ এর দাম ছিল 11.79 লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদিও এই দাম প্রথম 10,000 টি বুকিংয়ের জন্য ভ্যালিড ছিল, যা পরে কোম্পানি 20,000 টি বুকিংয়ের জন্য বাড়িয়ে দিয়েছিল। তবে এটা নিশ্চিত যে নতুন বছরের শুরুতে এই দাম বাড়বে।

এবার টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেছেন যে, ব্যাটারি প্যাকের দাম 30 থেকে 35 শতাংশ বেড়েছে। কোম্পানি দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কারণ Tata Tiago EV মূলত Tata Tiago ICE ভার্সনের উপর বেসড, অন্যদিকে ইলেকট্রনিক কম্পোনেন্ট Tigor EV এবং বৃহত্তর Nexon EV-এর সাথে শেয়ার করা হয়। এটি ভারতীয় অটোমেকারকে পার্ট শেয়ারিং অর্জন করতে সহায়তা করে যা দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

লঞ্চের পর থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক Tiago এর চাহিদা অনেক বেশি, যার মধ্যে টিয়াগো ব্র্যান্ডের সমস্ত বুকিংয়ের প্রায় 30 থেকে 35 শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে। এই অনুপাতটি অন্যান্য EV এর তুলনায় অনেক বেশি, যেমন Nexon ইভি, যা Nexon ব্র্যান্ডের মোট সেলের প্রায় 20 থেকে 25 শতাংশ রেকর্ড করে৷

Tata Tiago EV এর স্পেসিফিকেশন

  • Tata Tiago EV Tata এর Ziptron টেকনোলজি সাপোর্ট করে যার সাথে দুটি ব্যাটারি প্যাক অপশন রয়েছে। ছোট ব্যাটারি প্যাকটি 19.4kWh এর এবং বড় ব্যাটারি প্যাকটি 24kWh এর।
  • এছাড়াও 19.4kWh ব্যাটারি প্যাক সহ Tata Tiago EV 250km রেঞ্জ পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। MIDC অনুসারে, বড় ব্যাটারি প্যাকটি 315km রেঞ্জ প্রদান করে। Tiago EV পাওয়ারট্রেন (ব্যাটারি এবং মোটর) IP67 সার্টিফাইড।
  • Tata-এর মতে এই EV টি মাত্র 5.7 সেকেন্ডে 60 kmph স্পিড ধরে নেয়। এছাড়াও, Tiago EV তে চারটি চার্জিং অপশন – 15A ঘরোয়া সকেট, একটি 3.3kW এসি হোম চার্জার, একটি 7.2kWh এসি হোম চার্জার এবং একটি DC ফাস্ট চার্জার রয়েছে।
  • 7.2kW ফাস্ট চার্জারটি মাত্র 3 ঘন্টা 36 মিনিটের মধ্যে Tiago EV সম্পূর্ণরূপে চার্জ করবে, DC চার্জারটি মাত্র 57 মিনিটের মধ্যে 10 থেকে 80 শতাংশ চার্জ করবে। আরও পড়ুন: মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এসে গেল Vivo S16 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি এবং 64MP রেয়ার ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগের থেকে আরও ব্যয়বহুল হতে চলেছে Tata এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-price-to-be-increased-in-indi-up-to-rs-35000-on-january-2023-details-in-bengali/feed/ 0
এবার মার্কেটে আসতে পারে Tata Nano EV, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/tata-nano-ev-launch-soon-with-high-range-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-nano-ev-launch-soon-with-high-range-know-details-in-bengali/#respond Mon, 12 Dec 2022 09:33:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34659 শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Tata Nano EV

The post এবার মার্কেটে আসতে পারে Tata Nano EV, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Tata Motors এবার ইলেকট্রিক মার্কেটে ধামাকার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি মার্কেটে Tata Nano EV আনতে পারে। রতন টাটা সাধারণ মানুষের গাড়ির স্বপ্ন পূরণ করতে ভারতের মার্কেটে Tata Nano লঞ্চ করেছিলেন। কিন্তু, এবার Tata প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড Tata Nano কে এন্ট্রি-লেভেল EV হিসেবে মার্কেটে আনতে পারে। তবে এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: লঞ্চ হল Xiaomi 13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার  

শীঘ্রই লঞ্চ হবে Tata Nano EV

মিডিয়া রিপোর্ট অনুযায়ী অটোমেকার কোম্পানি Tata Nano (Tata Nano) একটি ইলেকট্রিক পাওয়ার ট্রেনের সাথে পুনরায় চালু হতে পারে। Tata Nano EV-এর যান্ত্রিক ডিটেইলস, সাসপেনশন সেটআপ এবং টায়ারগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী, Tata Nano EV পরিকল্পনার কথা প্রোডাকশন পর্যন্ত পৌঁছেছে।

কোম্পানি মারাইমালাইনগরে ফোর্ড প্ল্যান্ট অধিগ্রহণের বিষয়ে তামিলনাড়ু সরকারের সাথে পুনরায় আলোচনা শুরু করতে পারে। তবে জানিয়ে রাখি Tata Nano EV সম্পর্কে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: জেনে নিন Youtube Shorts ভিডিও ডাউনলোড করার সহজ উপায় 

বর্তমানে Tata ভারতে তিনটি EV সেল করছে, যার মধ্যে রয়েছে Tiago EV, Xpres-T এবং Nexon EV। এছাড়াও কোম্পানিটি কয়েক বছর আগে মার্কেটে Tiago EV পেশ করেছিল। এই EV টির দাম 8.49 লক্ষ টাকা থেকে শুরু করে 11.79 লক্ষ টাকা ৷ এছাড়াও, ইলেকট্রিক হ্যাচব্যাকের ডেলিভারি শুরু হবে 2023 সালের জানুয়ারি মাসে।

ইতিমধ্যেই মার্কেটে রয়েছে Tata Nano EV!

মজার বিষয় হল Tata Nano EV ইতিমধ্যেই একটি কাস্টম ওয়ান-অফ প্রজেক্ট হিসাবে বিদ্যমান। Tata Nano EV-এর একটি সিঙ্গেল কাস্টম ইউনিট ইতিমধ্যেই Electra EV দ্বারা রতন টাটার কাছে পেশ করা হয়েছে। রতন টাটা EV স্টার্টআপ Electra EV-এর প্রথম দিকের প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারীদের মধ্যে একজন ছিলেন। কাস্টম Nano EV 72V EV আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি আর। এছাড়াও Tata Nano EV-তে রূপান্তরিত হওয়ার পরে বেঙ্গালুরুর রাস্তায় চলছে। আরও পড়ুন: সিনেমাহলে কোন সিনেমাগুলি চলছে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার মার্কেটে আসতে পারে Tata Nano EV, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-nano-ev-launch-soon-with-high-range-know-details-in-bengali/feed/ 0