The post বড় ব্যাটারি সহ লঞ্চ হল TCL K70 এবং TCL K70 Power স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.
]]>কোম্পানির পক্ষ থেকে TCL K70 এবং TCL K70 Power ফোনদুটিতে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 750 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। থাইল্যান্ডে TCL K70 Power ফোনটি Nebula Blue এবং Space Gray কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে TCL K70 ফোনটি Black কালার শেডেও পেশ করা হয়েছে।

TCL K70 এবং K70 Power স্মার্টফোনদুটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 Turbo অক্টাকোর প্রসেসর সহ কাজ করে।
ফটোগ্রাফির জন্য TCL K70 এবং TCL K70 Power স্মার্টফোনদুটির ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনদুটিতে LED ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনগুলিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

নতুন ফোনদুটির সমস্ত স্পেসিফিকেশন প্রায় একইরকম রাখা হলেও ব্যাটারির ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য TCL K70 স্মার্টফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে TCL K70 Power ফোনটিতে আরও শক্তিশালী 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই নতুন স্মার্টফোন দুটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য TCL K70 এবং K70 Power স্মার্টফোনদুটি IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য ফোনগুলিতে Bluetooth 6.0 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। অসাধারণ মিউজিক ও অডিও এক্সপিরিয়েন্সের জন্য TCL স্মার্টফোনগুলিতে স্টেরিও স্পিকার এবং DTS সাপোর্ট রয়েছে। অন্যদিকে ফোন আনলক করার জন্য সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

থাইল্যান্ডের বাজারে TCL K70 ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট €135.50 অর্থাৎ প্রায় 15 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে TCL K70 Power ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম THB 13,090 অর্থাৎ প্রায় 36 হাজার টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম THB 14,090 অর্থাৎ প্রায় 39 হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে।
The post বড় ব্যাটারি সহ লঞ্চ হল TCL K70 এবং TCL K70 Power স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.
]]>The post বইয়ের মতো স্ক্রিন সহ লঞ্চ হল নতুন TCL NxtPaper 70 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স first appeared on 91Mobiles Bengali.
]]>NxtPaper টেকনোলজির দৌলতে ফোনের স্ক্রিনে কাগজের মতো লুক পাওয়া যায়। এটি এক ধরনের ম্যাট টেক্সচার্ড ডিসপ্লে, যা দেখার সময় বই বা খবরের কাগজের মতো ফিল পাওয়া যায়। এই টেকনোলজি ব্লু লাইট এবং গ্লেয়ার্স কম করে, ফলে চোখের কোনো ক্ষতি হয় না। কাগজের মতো লুকের দৌলতে এই স্ক্রিনে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

এই ফোনে natural light মোড, zero flicker, blue light purification এবং anti-glare ভিউয়িঙের মতো 7 আই কেয়ার ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ডেডিকেটেড NxtPaper key রয়েছে। এর সাহায্যে সিঙ্গেল ট্যাপের মাধ্যমে Color Paper, Ink Paper এবং Max Ink এর মতো মোডে সুইচ করা যায়।
যেসব ইউজাররা ফোনে কোনো কন্টেন্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য TCL NxtPaper 70 Pro ফোনটি সেরা বিকল্প। ই-বুক বা ই-ম্যাগাজিন যারা বেশি পড়েন অথবা অনলাইন পড়াশোনা করা পড়ুয়ারা এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এই ফোনে 6.9-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য TCL NxtPaper 70 Pro ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 512GB storage টেকনোলজি রয়েছে।
TCL NxtPaper 70 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 30fps 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য TCL NxtPaper 70 Pro ফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান টেক জগতের বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি অনেকটাই ছোট। কোম্পানির বক্তব্য অনুযায়ী Max Ink ডিসপ্লে মোডে এই ফোনে 26 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
TCL NxtPaper 70 Pro ফোনে বিভিন্ন AI ফিচার সহ T-Pen stylus রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির সাইড প্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বিদেশের বাজারে এই ফোনটি Nebula Gold এবং Stellar Blue কালার অপশনে পেশ করা হয়েছে।
গ্লোবাল মার্কেটে TCL NxtPaper 70 Pro ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল €339 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 35,790 টাকার কাছাকাছি। একইভাবে এই ফোনের 8GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে €389 অর্থাৎ প্রায় 40,900 টাকা। ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
The post বইয়ের মতো স্ক্রিন সহ লঞ্চ হল নতুন TCL NxtPaper 70 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স first appeared on 91Mobiles Bengali.
]]>The post গ্লোবাল বাজারে লঞ্চ হল 7.2 ইঞ্চির সহ TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোন, iPhone 16 Pro Max এবং Galaxy S25 Ultra স্মার্টফোনের চেয়েও বড় ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.
]]>এই টিসিএল স্মার্টফোনটি ‘টেক্সচার্ড ডিসপ্লে’ সহ পেশ করা হয়েছে, ফলে এটি অন্যান্য স্মার্টফোনের থেকে অন্যরকম দেখায়। এই স্মার্টফোনটিতে ম্যাট ডিসপ্লে রয়েছে, এটি অনেকটা কাগজের মতো লাগছে। স্মার্টফোনটিতে NxtPaper ফিচার রয়েছে যা ব্লু লাইট এবং গ্লেয়ার কম করতে সাহায্য করে, এর ফলে চোখের কম ক্ষতি হয়। এই পেপার ডিজাইনের জন্য স্মার্টফোনটিতে ই-বুকের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

যারা স্মার্টফোনের সাজে পড়াশোনা করেন, তাদের জন্য TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। যারা ই-বুক বা ই-ম্যাগাজিন পড়তে ভালোবাসেন অথবা যেসব ছাত্ররা অনলাইন পড়াশোনা করেন তাঁরা কয়েক ঘন্টা পর্যন্ত এই ফোনটি ব্যাবহার করলেও তাদের চোখের ক্ষতি হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি blue light কন্ট্রোল করতে পারে এবং প্রতিটি ব্রাইটনেস লেভেলে স্মুথ ভিজুয়াল উপভোগ করা যায়।
নেক্সটপেপার ফিচারের পাশাপাশি সহ টিসিএল স্মার্টফোনটিতে 7.2 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। বড় ডিসপ্লেয়ের জন্য স্মার্টফোনটিতে খুব সহজেই কন্টেন্ট পড়া এবং দেখা যাবে। এই টিসিএল স্মার্টফোনের ডিসপ্লে সাইজ বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 Ultra এবং iPhone 16 Pro Max স্মার্টফোনের তুলনায় অনেকটাই বেশি। উভয় স্মার্টফোনেই 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি ফুলএইচডি + রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এর ফলে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে কন্টেন্ট স্ক্রল করার জন্য স্মার্টফোনটির সঙ্গে স্টায়লাস পেনের মতো T-Pen Magic দেওয়া হচ্ছে। অর্থাৎ হাত না লাগিয়েই শুধুমাত্র পেনর মাধ্যমে কন্টেন্ট দেখা যাবে।
NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে, ফলে খুব সহজেই মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স করা যাবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং 50 মেগাপিক্সেল periscope লেন্স ও 8 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য টিসিএলের নতুন স্মার্টফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনটির 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €449 এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €499 রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 46,000 টাকা এবং 51,000 টাকার কাছাকাছি।

এখনও পর্যন্ত TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। যারা স্মার্টফোনের মাধ্যমে কিছু পড়তে ভালোবাসে, তাদের জন্য এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর স্ক্রিন এবং ডিসপ্লে টেকনোলোজি।
ডিসপ্লে ছাড়াও এই স্মার্টফোনের প্রসেসর এবং ফটোগ্রাফি সেটআপ ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে ব্যাটারির দিক দিয়ে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। এই বাজেট রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত 6.9 ইঞ্চির ডিসপ্লে সহ Redmi 15 এবং POCO M7 Plus স্মার্টফোনগুলি ভালো অপশন হতে পারে। 15 হাজার টাকার চেয়েও কম দামের স্মার্টফোনগুলিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে এতে দারুণ কন্টেন্ট উপভোগ করা যাবে।
The post গ্লোবাল বাজারে লঞ্চ হল 7.2 ইঞ্চির সহ TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোন, iPhone 16 Pro Max এবং Galaxy S25 Ultra স্মার্টফোনের চেয়েও বড় ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.
]]>The post TCL লঞ্চ করল 5G কানেক্টিভিটি সহ Flip 4 ফিচার ফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.
]]>
TCL Flip 4 5G ফোনে ক্লাসিক ক্ল্যামশেল ডিজাইন রয়েছে, এটি অনেকটা পুরনো ফিচার ফোনের মতোই দেখতে। ফোনটির বাইরের দিকে 1.77-ইঞ্চির ছোট একটি স্ক্রিন দেওয়া হয়েছে, এতে ইউজাররা নোটিফিকেশন, টাইম এবং কল অ্যালার্ট দেখতে পারবেন। ফোনের ভেতরের দিকে 3.2-ইঞ্চির LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে দৈনন্দিন কাজের জন্য সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে বড় ফিজিক্যাল কীবোর্ড রয়েছে, এতে টেকটাইল ফীডব্যাক এবং শর্টকাট কী দেওয়া হয়েছে।
এই ফোনে Qualcomm Snapdragon 4s Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটি KaiOS 4.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
TCL Flip 4 5G ফোনে 2GB RAM রয়েছে, এটি ফিচার ফোনের টাস্কের জন্য যথেষ্ট। এতে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় 23.9GB মেমরি ইউজাররা ব্যাবহার করতে পারবেন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ বাড়ানোও যায়।
এই ফোনের ব্যাক প্যানেলে 5MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। বেসিক ফটোগ্রাফি এবং ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে এই ক্যামেরা সুন্দর কাজ করে।
এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 3000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 40 ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং দুই দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি মাত্র দুই ঘণ্টার চেয়েও কম সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায়।
TCL Flip 4 5G ফোনে MP3 এবং FLAC ফরম্যাট সাপোর্টেড মিউজিক প্লেয়ার দেওয়া হয়েছে। এই ফোনে FM রেডিও ফিচার রয়েছে, জার ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াও বিনোদন পাওয়া যাবে। এই ফোনে ক্যালেন্ডার, ক্যালকুলেটর এবং নোটসের মতো বিভিন্ন অ্যাপ রয়েছে। KaiOS থাকার কারণে TCL Flip 4 5G ফোনে Google Maps, YouTube, Email এবং ওয়েব ব্রাউজারের মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ সাপোর্ট রয়েছে। ফোনটির ডুয়েল মাইক্রোফোনের সঙ্গে এতে নয়েস ক্যানসেলেশন ফিচার যোগ করা হয়েছে, ফলে কলের সময় ক্লিয়ার অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়। একই সঙ্গে HD Voice সাপোর্টের সঙ্গে আরও সুন্দর আওয়াজ উপভোগ করা যায়। এই ফোনে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
TCL Flip 4 5G ফোনের নাম দেখেই বোঝা যাচ্ছে ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 4G LTE, Wi-Fi (802.11 a/b/g/n/ac), Bluetooth 5.0 এবং Wi-Fi হটস্পট ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি GSM, LTE এবং 5G NR নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে। এছাড়াও ফোনটি চার্জিঙের জন্য এতে USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
The post TCL লঞ্চ করল 5G কানেক্টিভিটি সহ Flip 4 ফিচার ফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.
]]>The post 28,990 টাকা দামে ভারতে লঞ্চ হল TCL এর নতুন Smart TV, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.
]]>দুর্দান্ত পিকচার কোয়ালিটির জন্য টিভিতে Dolby Vision IQ, HDR10+ এবং HLG মতো ফার্মটাস সাপোর্ট করে। অডিও কোয়ালিটির জন্য টিভিতে 2.1 চ্যানেল সিস্টেম দেওয়া হয়েছে, এতে 2x10W + 20W স্পিকার সহ Dolby Atmos ও DTS Virtual:X সাপোর্ট করে। C6K মডেলটিতে হাই রিফ্রেশ রেট, MEMC 120Hz, VRR 48–288Hz এবং DLG 240Hz রয়েছে, একইসঙ্গে AMD FreeSync দেওয়া হয়েছে। অন্যদিকে C6KS মডেলটিতে MEMC 60Hz ও VRR 48–120Hz সাপোর্ট করে, তবে AMD FreeSync দেওয়া হয়নি।
P8K মডেল P সিরিজের সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট, এতে 55 ইঞ্চির থেকে 98 ইঞ্চি পর্যন্ত সাইজ পেশ করা হয়েছে। এই টিভি 4K UHD DLED প্যানেল দিয়ে তৈরি 144Hz রিফ্রেশ রেট ও Dolby Vision, HDR10+, HLG, এবং AMD FreeSync সাপোর্ট করে। অডিও কোয়ালিটির জন্য টিভিতে 2x10W + 15W স্পিকার সিস্টেম সহ Dolby Atmos ও DTS Virtual:X দেওয়া হয়েছে।
P7K মডেলে 85 ইঞ্চির পর্যন্ত সাইজ পেশ করা হয়েছে। এই টিভিতে 60Hz প্যানেল এবং Dolby Vision ও HDR10+ সাপোর্ট করে। বিশেষত্ব হল 85” ভেরিয়েন্টে 2.1 চ্যানেল সাউন্ড সিস্টেম যোগ করা হয়েছে। তবে এতে AMD FreeSync এবং IMAX Enhanced নেই।

ইউজারদের জন্য P6K মডেলটি বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই টিভিতে 4K HDR DLED প্যানেল এবং 60Hz রিফ্রেশ রেট ও 260 থেকে 330 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। টিভিতে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ও IMAX Enhanced দেওয়া হয়নি। সাউন্ড আউটপুটের জন্য টিভিতে 2x10W রয়েছে, তবে 75” ভেরিয়েন্টে 2x15W পর্যন্ত সাউন্ড সাপোর্ট করে।
এই স্মার্ট টিভিতে Google TV অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং এতে TCL এর AiPQ Engine পিকচার কোয়ালিটি অটোমেটিকলি অপ্টিমাইজ করবে। এই টিভিতে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, Google Assistant, IMAX Enhanced (বেস কিছু মডেলে), Game Master, Miracast এবং ভিডিওর মতো বিভিন্ন ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য টিভিতে Bluetooth 5.4, Wi-Fi 5 এবং HDMI 1.4/2.0/2.1 পোর্ট সহ eARC ও ARC সাপোর্ট করে।
TCL C6K টিভির দাম 53,990 টাকা থেকে শুরু। অন্যদিকে TCL C6KS টিভির 51,990 টাকা দাম রাখা হয়েছে। তবে TCL P সিরিজের দাম (P6K, P7K, P8K) 28,990 টাকা থেকে শুরু।
এই সমস্ত টিভিগুলি Croma, Reliance Digital, TCL এর স্টোর, Amazon.in এবং Flipkart.com এর মাধ্যমে সেল করা হচ্ছে। যারা একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য নতুন বাজেট রেঞ্জে TCL এর প্রিমিয়াম সেগমেন্টের টিভিগুলি একটি ভালো অপশন হবে।
The post 28,990 টাকা দামে ভারতে লঞ্চ হল TCL এর নতুন Smart TV, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.
]]>The post মাত্র 12,490 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 32 ইঞ্চির স্মার্ট টিভি, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>জানিয়ে রাখি বর্তমানে 32 ইঞ্চির স্মার্ট টিভিটি ফ্লিপকার্টে 12,490 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে অফিসিয়াল সাইটে টিভিটির দাম 23,990 টাকা লিস্টেড রয়েছে। অর্থাৎ টিভিতে মোট 47 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও টিভিটি আরও কম দামে ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে।

এই স্মার্ট টিভিতে 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 32 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে 60 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইভাবে টিভিটিতে দুর্দান্ত 24 ওয়াট আউটপুট সাউন্ড পারফরমেন্স পাওয়া যায়। অন্যদিকে স্মার্ট টিভিটি Google TV ওএস সহ কাজ করে। এই টিভিটিতে ইউজাররা নিজেদের পছন্দ মতো নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার, ইউটিউব মতো বিনোদন অ্যাপ উপভোগ করতে পারবেন।
Note: ফ্লিপকার্টে এই টিভিটি 4.1 স্টার রেটিং সহ লিস্টেড রয়েছে। অন্যদিকে প্রোডাক্টিতে 31,084 ইউজার রেট দেওয়া হয়েছে। একইভাবে এই স্মার্ট টিভিটি সম্পর্কে ফ্লিপকার্টে 2,546 রিভিউ লেখা রয়েছে।
The post মাত্র 12,490 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 32 ইঞ্চির স্মার্ট টিভি, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post 15 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 40 ইঞ্চির Full HD Smart TV, পাওয়া যাচ্ছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>আমাজন ইন্ডিয়া শপিং সাইটের মাধ্যমে কম দামে 40 ইঞ্চির স্মার্ট টিভি কেনার জন্য এবং অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
The post 15 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 40 ইঞ্চির Full HD Smart TV, পাওয়া যাচ্ছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>The post 30 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে 55 ইঞ্চির Smart TV, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.
]]>29 অক্টোবর আমাজন ফেস্টিবল সেল শেষ হতে চলেছে এবং তাঁর আগেই অফারগুলি উপভোগ করতে পারবেন। TCL V6B Series এর 50 ইঞ্চির ডিসপ্লে সহ স্মার্ট টিভিটিতে ফ্রেমলেস ডিজাইন এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। এছাড়াও টিভিতে 4K HDR রেজোলিউশন সহ Dolby Audio সাপোর্ট করে। এটি Google TV অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং এতে প্লে স্টোরের মাধ্যমে অসংখ্য অ্যাপ ডাউনলোড করা যাবে।

TCL এর TCL 4K Ultra HD Smart LED Google TV (50V6B) স্মার্ট টিভি এইসমস্ত অফার সহ Amazon এর ফেস্টিভ্যাল সেলে 56 শতাংশ ছাড় সহ 28,490 টাকা দামে লিস্টেড করা হয়েছে। অর্থাৎ টিভিটি তাঁর আগের থেকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।
The post 30 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে 55 ইঞ্চির Smart TV, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.
]]>The post 5,010mAh Battery ও 50MP Camera এর পাশাপাশি Dual Stereo Speakers সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.
]]>কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। অফিসিয়াল সাইটে TCL 505 ফোনটি 4GB RAM + 128GB Storage সহ লিস্টেড করা হয়েছে যা বাজারে Ocean Blue এবং Space Grey আলারে সেল করা হবে। আমরা ধারণা করছি এই ফোনটির দাম ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 15 হাজার টাকার রেঞ্জে হতে পারে।
The post 5,010mAh Battery ও 50MP Camera এর পাশাপাশি Dual Stereo Speakers সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.
]]>The post লঞ্চ হল চারটি নতুন TCL Smart TV প্রি-বুকিং করলে ফ্রিতে পাবেন 9990 টাকার স্পিকার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>আপনি যদি একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য দারুণ খবর রয়েছে। আসলে, TCL ভারতে একসাথে চারটি 4K QLED টিভি লঞ্চ করেছে।এই চারটি TV ভিন্ন আকারে লঞ্চ করা, যার মধ্যে অনেক বিশেষ ফিচার দেওয়া হয়েছে। এই টিভিগুলির অডিও কোয়ালিটিও চমৎকার। অর্থাৎ এই টিভিগুলিতে আপনারা দুর্দান্ত ডিসপ্লের পাশাপাশি দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্সের কম্বিনেশন পাবেন। আরও পড়ুন: লঞ্চ হল Google এর প্রথম ফোল্ডেবল ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
TCL 4K QLED টিভির 43-ইঞ্চি মডেলের দাম 40,990 টাকা, 50-ইঞ্চি মডেলের দাম 48,990 টাকা, 55-ইঞ্চি এবং 65-ইঞ্চি মডেলের দাম যথাক্রমে 56,990 এবং 79,990 টাকা।
এই টিভিগুলির প্রি-বুকিং 10 মে থেকে 16 মে পর্যন্ত করা যাবে। এছাড়াও কোম্পানি ঘোষণা করেছে যে এই টিভিগুলির প্রি-বুকিংয়ে 9990 টাকা দামের একটি সাউন্ডবার ফ্রিতে পাওয়া যাবে। শুধু তাই নয় এই স্মার্ট টিভিগুলি ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। আরও পড়ুন: Google Pixel 7A নাকি OnePlus 11R? কোন স্মার্টফোনটি বেশি শক্তিশালী? জেনে নিন ডিটেইলস
এই স্মার্ট টিভি গুলি 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 55 ইঞ্চি ডিসপ্লে আকারে আনা হয়েছে। এর মধ্যে 4K QLED-তে হাই কোয়ালিটি 4K সহ AIPQ ইঞ্জিন 3.0 TCL অ্যালগরিদম দেওয়া হয়েছে।
এছাড়াও এতে AI কালার ভলিউম, স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট ইত্যাদির মতো মাল্টি স্পেসিফিকেশন টিউন করা হয়েছে। এছাড়াও এই স্মার্ট টিভিগুলিতে Google OS চিপসেট রয়েছে। আপনি যদি গেমিং পছন্দ করে থাকেন তাহলে এই লেটেস্ট স্মার্ট টিভিগুলিতে আপনি শক্তিশালী গেমিং এক্সপেরিয়েন্স পাবেন।
কারণ এই টিভিতে গেমিংয়ের জন্য অটো অ্যাডজাস্টমেন্ট ফাংশন রয়েছে যা হাই রিফ্রেশরেট এবং লো লেটেন্সি অফার করে। আরও পড়ুন: WhatsApp এ ডিলিট করা মেসেজগুলি কীভাবে দেখবেন? জেনে নিন সবথেকে সহজ পদ্ধতি
এই স্মার্ট টিভিগুলি দেখার সময় চোখের উপর কোন চাপ পড়বে না, কারণ এতে ব্লু লাইট হার্ডওয়্যার সলিউশনের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। এতে আপনি স্মার্টফোন কন্ট্রোলের জন্য গুগল ওয়াচলিস্ট, গুগল ফটো এবং TCL হোম পেয়ে যাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post লঞ্চ হল চারটি নতুন TCL Smart TV প্রি-বুকিং করলে ফ্রিতে পাবেন 9990 টাকার স্পিকার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>