Tecno Camon 30 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 20 May 2024 06:32:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP Selfie Camera সহ ভারতে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, বিনামূল্যে পাওয়া যাবে Smartwatch https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-5g-price-in-india-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-5g-price-in-india-and-specifications-in-bengali/#respond Mon, 20 May 2024 06:32:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49624 ভারতে লঞ্চ হল Tecno Camon 30 5G

The post 50MP Selfie Camera সহ ভারতে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, বিনামূল্যে পাওয়া যাবে Smartwatch first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Tecno Camon 30 সিরিজ এসে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে TECNO CAMON 30 5G এবং TECNO CAMON 30 Premier 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক এবং শক্তিশালী ক্যামেরা দেওয়া হয়েছে। এই পোস্টে Tecno Camon 30 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Tecno Camon 30 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Camon 30 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G610 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 256GB Storage দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS 3.1 Storage টেকনোলজিতে কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Camon 30 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 100MP প্রাইমারি সেন্সর এবং 2MP Depth সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য এই ফোনে 50MP Selfie ক্যামেরা দেওয়া হয়েছে। এই autofocus ক্যামেরা লেন্স ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ কাজ করে।

ব্যাটারি: Tecno Camon 30 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 70W Super Flash ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 19 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

Tecno Camon 30 5G ফোনের ফিচার

  • Tecno Camon 30 5G ফোনে 3 বছর OS এবং 3 বছর Security আপডেট দেওয়া হবে।
  • সুন্দর সাউন্ড আউটপুটের জন্য এই ফোনে Dolby Atmos Dual Speakers যোগ করা হয়েছে।
  • এই ফোনে Memory Fusion টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে physical RAM ও virtual RAM যোগ করে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • স্মুথ গেমিঙের পাশাপাশি ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে Hyper Engine 5.0 দেওয়া হয়েছে।

Tecno Camon 30 5G ফোনের দাম

  • 8GB RAM + 256GB Storage = ₹22,999
  • 12GB RAM + 256GB Storage = ₹26,999

নতুন Tecno Camon 30 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM মডেলের দাম 22,999 টাকা এবং 12GB RAM মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে 3 হাজার টাকা ICICI ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে এই দুটি মডেল যথাক্রমে 19,999 টাকা এবং 23,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 23 মে থেকে এই ফোনের সেল শুরু হবে এবং কোম্পানি এই ফোনটির সঙ্গে 4999 টাকা দামের Smartwatch একদম বিনামূল্যে দেবে।

The post 50MP Selfie Camera সহ ভারতে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, বিনামূল্যে পাওয়া যাবে Smartwatch first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-5g-price-in-india-and-specifications-in-bengali/feed/ 0
লঞ্চ হল TECNO CAMON 30 Pro 5G, CAMON 30 5G এবং CAMON 30, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-pro-5g-camon-30-5g-and-camon-30-launched-globally-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-pro-5g-camon-30-5g-and-camon-30-launched-globally-know-price-and-specifications-in-bengali/#respond Fri, 05 Apr 2024 03:16:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48118 গ্লোবাল বাজারে লঞ্চ হল Tecno CAMON 30, Tecno CAMON 30 5G এবং Tecno CAMON 30 Pro 5G

The post লঞ্চ হল TECNO CAMON 30 Pro 5G, CAMON 30 5G এবং CAMON 30, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত ফেব্রুয়ারি মাসে টেকনো MWC এর মঞ্চে পোলারাইয ইমেজিং সিস্টেম এবং 1.5K LTPO স্ক্রিন সহ CAMON 30 প্রিমিয়ার ফনিত প্রকাশ্যে এনেছিল। এবার আন্তর্জাতিক মার্কেটে এই সিরিজের তিনটি স্মার্টফোন Tecno CAMON 30, Tecno CAMON 30 5G এবং Tecno CAMON 30 Pro 5G নামে লঞ্চ করা হয়েছে। এই সবকটি ফোনেই সুন্দর ডিজাইনের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। নিচে এই ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

TECNO CAMON 30 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: TECNO CAMON 30 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2436×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি610 এমসি6 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ 1/1.56″ মাপের 50MP প্রাইমারি Sony IMX890 সেন্সর, f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও, স্টেরিও ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5G SA/NSA, ওয়াইফাই 6 (2.4 + 5GHz), ব্লুটুথ 5.3, GNSS, NFC এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
  • ওএস: TECNO CAMON 30 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে।

TECNO CAMON 30 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: TECNO CAMON 30 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2436×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনে IMG BXM-8-256 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM এর সঙ্গে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS ফিচার এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 1/1.57″ মাপের ও f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও, স্টেরিও ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই 802.11 ac (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.3, NFC এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।
  • ওএস: TECNO CAMON 30 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 এ কাজ করে।

TECNO CAMON 30 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: TECNO CAMON 30 ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড স্ক্রিন যোগ করা হয়েছে। এই স্ক্রিনে 2436×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 6nm প্রসেসর তৈরি মিডিয়াটেক হেলিও জি99 আল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য ARM মালী G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে OIS ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 1/1.57″ মাপের 50MP সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 70W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও, স্টেরিও ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, 4G, ওয়াইফাই এবং ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

TECNO CAMON 30 সিরিজের দাম

  • এই সিরিজের সবচেয়ে লো বাজেট ফোন TECNO CAMON 30। এই ফোনটি Basaltic Dark, Salt White এবং Sahara Sand Brown কালারে পেশ করা হয়েছে। এই ফোনের দাম 321,500 Nigerian Naira অর্থাৎ প্রায় 20,330 টাকা রাখা হয়েছে।
  • TECNO CAMON 30 5G ফোনটি 452,000 Nigerian Naira অর্থাৎ প্রায় 28,580 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Basaltic Dark, Salt White এবং Emerald Lake Green কালারে সেল করা হবে।
  • TECNO CAMON 30 Pro 5G ফোনটির দাম 538,000 Nigerian Naira রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 34,015 টাকার কাছাকাছি। এই ফোনটি বাজারে Basaltic Dark এবং Snowy Silver কালারে সেল করা হবে।

The post লঞ্চ হল TECNO CAMON 30 Pro 5G, CAMON 30 5G এবং CAMON 30, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-camon-30-pro-5g-camon-30-5g-and-camon-30-launched-globally-know-price-and-specifications-in-bengali/feed/ 0
5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল দুটি নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/5000mah-batttery-and-50mp-camera-phone-tecno-camon-30-5g-and-4g-model-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5000mah-batttery-and-50mp-camera-phone-tecno-camon-30-5g-and-4g-model-launch-details-in-bengali/#respond Wed, 28 Feb 2024 13:57:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46778 লঞ্চ হল Tecno Camon 30 সিরিজ

The post 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল দুটি নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
MWC 2024 এর মঞ্চে Tecno তাদের নতুন Camon 30 সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে Camon 30 Premier 5G, Camon 30 5G এবং Camon 30 লঞ্চ করা হয়েছে। সিরিজের Camon 30 এবং Camon 30 5G ফোনের ডিজাইন অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই। এই দুটি ফোনে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।

দাম এবং সেল

আসন্ন Tecno Camon 30 সিরিজ এখন শুধুমাত্র শোকেস রা হয়েছে। এই সিরিজের ফোনদুটি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তখন একই সঙ্গে সিরিজের ফ্ল্যাগশিপ Camon 30 Premier 5G ফোনও বাজারে আনা হতে পারে। এই ফোনদুটির গ্লাস ব্যাক এবং ভেগান লেদার ব্যাক প্যানেল সহ দুটি করে ভার্সন আছে।

Tecno Camon 30 5G

Tecno Camon 30 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন FHD+ AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটি ডায়মেনসিটি 7020 চিপসেটে কাজ করে। এতে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশের সঙ্গে অটোফোকাস লেন্স সহ 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ফোনের ব্যাক প্যানেলে 1/1.57” মাপের এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50MP সেন্সর রয়েছে। এতে 70W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি এবং ডলবি অ্যাটমস সহ স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি ব্যাবহার করে আইআর রিমোট কন্ট্রোল করা যাবে।

Tecno Camon 30

Tecno Camon 30 ফোনে Helio G99 চিপসেট ছাড়া সমস্ত ফিচারই 5G মডেলের মতো। এই ফোনে 4G নেটওয়ার্ক ব্যাবহার করা যায়। এতে 6.78 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে আছে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে 5,000mAh/70W ব্যাটারি এবং অ্যাটমস সাপোর্টেড স্টিরিও স্পিকার যোগ করা হয়েছে। এই ফোনেও ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাশ সহ 50MP AF সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50MP OIS ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই মডেলে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটির এনএফসি ফিচার।

The post 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল দুটি নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-batttery-and-50mp-camera-phone-tecno-camon-30-5g-and-4g-model-launch-details-in-bengali/feed/ 0