TECNO Phantom V2 Flip - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 07 Jun 2024 03:30:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল TECNO Phantom V2 Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, লিস্টেড হল এফসিসি এবং গীকবেঞ্চ সাইটে https://www.91mobiles.com/bengali/tecno-phantom-v2-flip-spotted-on-fcc-and-geekbench-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-phantom-v2-flip-spotted-on-fcc-and-geekbench-know-details-in-bengali/#respond Fri, 07 Jun 2024 03:30:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50927 এফসিসি এবং গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল TECNO Phantom V2 Flip

The post প্রকাশ্যে এল TECNO Phantom V2 Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, লিস্টেড হল এফসিসি এবং গীকবেঞ্চ সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনো তাদের আগের মডেল Phantom V Flip সাকসেসরের পর, এবার তাদের আপকামিং Flip স্মার্টফোনের নিয়ে কাজ করছে। এই ফোনটি TECNO Phantom V2 Flip নামে বাজারে পেশ করা হতে পারে। এই আপকামিং ফোনটি এফসিসি এবং বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। তাই এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

TECNO Phantom V2 Flip এর এফসিসি লিস্টিং

  • এফসিসি প্ল্যাটফর্মে টেকনো আপকামিং ফোনটি AE11 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই নতুন ফোনটি TECNO Phantom V2 Flip নামে লঞ্চ করা হতে পারে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে ডুয়াল-সেল ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 3,410mAh এবং 1,180mAh সাইজের দেওয়া হতে পারে।
  • প্রকাশ্যে আসা ব্যাটারি ডিটেইলস অনুযায়ী TECNO Phantom V2 Flip স্মার্টফোনে 4,590mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি আগের মডেলের তুলনায় বেশি হবে।
  • লিস্টিং অনুযায়ী চার্জিঙের জন্য এই আপকামিং ফোনে 70W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • এই ফোনে 8GB RAM +256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
  • এফসিসি সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী এই TECNO Phantom V2 Flip স্মার্টফোনে অপ্টিকল ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ এই ফোনে রেক্টেঙ্গুলার কভার ডিসপ্লে থাকতে পারে।
  • এই আপকামিং ফোনের ডায়মেনশন 170×74×8 মিমি এবং ফোল্ড হওয়ার পর 85×74×16 মিমি হবে বলে জানা গেছে।

TECNO Phantom V2 Flip এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ সাইটে আপকামিং TECNO Phantom V2 Flip স্মার্টফোনটি AE11 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • গীকবেঞ্চে সাইটে এই ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 814 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 2866 স্কোর করেছে।
  • লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ইমেজ অনুযায়ী এই ফোনে অক্টা-কোর চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 চিপ দেওয়া হতে পারে।
  • এই ফোনের দুর্দান্ত পারফরমেন্সের এবং স্পীডের জন্য 8GB RAM দেওয়া হতে পারে বলে জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল TECNO Phantom V2 Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, লিস্টেড হল এফসিসি এবং গীকবেঞ্চ সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-phantom-v2-flip-spotted-on-fcc-and-geekbench-know-details-in-bengali/feed/ 0