Tecno POP 5S - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 19 Feb 2022 10:44:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজেট সেগমেন্টে 5MP ডুয়াল রেয়ার ক‍্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করলো Tecno, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/tecno-pop-5s-budget-smartphone-launched/ https://www.91mobiles.com/bengali/tecno-pop-5s-budget-smartphone-launched/#respond Mon, 07 Feb 2022 10:41:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22344 Tecno POP 5S স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন

The post বাজেট সেগমেন্টে 5MP ডুয়াল রেয়ার ক‍্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করলো Tecno, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Tecno তার বাজেট স্মার্টফোন সিরিজ POP-এর নতুন ফোন Tecno POP 5S লঞ্চ করেছে। কোম্পানি এখনো পর্যন্ত এই স্মার্টফোন সিরিজে তিনটি ফোন লঞ্চ করেছে, যথা – Tecno POP 5 , POP 5 Pro, এবং POP 5X। কোম্পানি মেক্সিকোতে Tecno POP 5S স্মার্টফোনটিকে লঞ্চ করেছে। Tecno-এর লেটেস্ট স্মার্টফোন Tecno POP 5S-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে, এই বাজেট স্মার্টফোনটিকে 5.7-ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। Unisoc প্রসেসর সহ এই স্মার্টফোনটিকে পেশ করা হয়েছে। এই Tecno ফোনটিতে একটি 5MP রিয়ার ক্যামেরা, 3,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই আর্টিকেলে আপনাকে টেকনোর লেটেস্ট স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

Tecno POP 5S স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Tecno POP 5S স্মার্টফোনটি 720 x 1520 পিক্সেলের HD+ রেজল্যুশন সহ একটি 5.7-ইঞ্চির IPS LCD ডিসপ্লে সাপোর্ট করে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে একটি নচ দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 18:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 84 শতাংশ।

Tecno POP 5S স্মার্টফোনটিকে 1.4GHz কোয়াড-কোর Unisoc SC98632E প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। সফ্টওয়্যার ফ্রন্ট হিসেবে Teno POP 5S স্মার্টফোনটি Android 10 Go সংস্করণে চলে।

ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হলে, ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেট‌আপে‌র মধ্যে LED সহ একটি 5MP প্রাইমারি ক্যামেরা এবং একটি AI লেন্স দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার কথা বলা হলে 2MP ক্যামেরার সাথে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

Tecno এর লেটেস্ট বাজেট স্মার্টফোনটিতে একটি 3,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে, Tecno POP 5S স্মার্টফোনে ডুয়াল সিম কার্ড সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, GPS, Bluetooth v4.2, 3.5mm অডিও জ্যাক, FM রেডিও এবং কানেক্টিভিটির জন্য microUSB পোর্ট দেওয়া হয়েছে।

Tecno POP 5S দাম

Tecno POP 5S স্মার্টফোনটিকে মেক্সিকোতে MXN 2,239 (প্রায় 8,081 টাকা) দামে পেশ করা হয়েছে। এই দামটি 3GB + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের। Tecno-এর এই ফোনটিকে পার্পল এবং গ্রিন কালার অপশনে লঞ্চ করা হয়েছে। বর্তমানে এই স্মার্টফোনটির ভারতে লঞ্চের বিষয়ে কোনো তথ্য উপলব্ধ নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাজেট সেগমেন্টে 5MP ডুয়াল রেয়ার ক‍্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করলো Tecno, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-pop-5s-budget-smartphone-launched/feed/ 0