Tecno Spark 10 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 23 Mar 2023 16:55:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 12,499 টাকায় লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরাসহ Tecno Spark 10 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-tecno-spark-10-pro-launched-in-india-price-sale-offer-feature-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-tecno-spark-10-pro-launched-in-india-price-sale-offer-feature-specifications-details-in-bengali/#respond Fri, 24 Mar 2023 00:00:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38089 ভারতে সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে TECNO SPARK 10 Pro স্মার্টফোন

The post মাত্র 12,499 টাকায় লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরাসহ Tecno Spark 10 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • TECNO SPARK 10 Pro 12,499 টাকায় লঞ্চ করা হয়েছে।
  • Memory Fusion Technology সহ এই ফোনে 16GB RAM এর সাপোর্ট রয়েছে।
  • Tecno Spark 10 Pro 32MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।

টেক ব্র্যান্ড TECNO আজ ভারতীয় মার্কেটে তাদের ‘Spark 10’ সিরিজ শুরু করে একটি নতুন মোবাইল ফোন TECNO SPARK 10 Pro লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 32MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই মোবাইলটি মেমরি ফিউশন টেকনোলজি সহ 16GB RAM সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আনলিমিটেড ডেটা না আনলিমিটেড কল? ইউজারদের জন্য কোনটি বেশি লাভদায়ক, জেনে নিন বিস্তারিত

Techno Spark 10 Pro ফোনের দাম

TECNO SPARK 10 Pro বর্তমানে ভারতে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। Spark 10 Pro ভারতে 12,499 টাকা দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি আগামীকাল থেকে Starry Black, Pearl White এবং Lunar Eclipse কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে, যেটি রিটেল স্টোর এবং মোবাইল শপ থেকে কেনা যাবে। আগামী দিনে এই সিরিজের অধীনে ভারতে TECNO SPARK 10 5G, SPARK 10 4G এবং SPARK 10C স্মার্টফোনগুলিও লঞ্চ করা হবে।

TECNO SPARK 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ FHD+ 90Hz ডিসপ্লে
  • Memory Fusion Technology
  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • MediaTek Helio G88
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 32MP সেলফি সেন্সর
  • 18W 5,000mAh ব্যাটারি

TECNO SPARK 10 Pro স্মার্টফোনটি 1080 x 2460 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.78-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি এটির নাম দিয়েছে ডট-ইন ডিসপ্লে, যেখানে স্ক্রিনের উপরে সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে, যেখানে 270Hz টাচ স্যাম্পলিং রেট, 580নিটস ব্রাইটনেস এবং গ্লাস ব্যাক ডিজাইন পাওয়া যায়। আরও পড়ুন: [Exclusive] 28,999 টাকা দামে আসতে চলেছে 6GB RAM যুক্ত Samsung Galaxy A34 5G স্মার্টফোন

Techno Spark 10 Pro স্মার্টফোনটি Android 13 বেসড HiOS 12.6 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 2.0GHz ক্লক স্পিডে রান করে। এই ফোনটি গেম টার্বো ডুয়াল ইঞ্জিন টেকনিক সাপোর্ট করে। SPARK 10 Pro মেমরি ফিউশন টেকনোলজি সাপোর্ট করে যা ইন্টারনাল 8GB RAM কে অতিরিক্ত 8GB র‍্যাম পাওয়ার দিয়ে 16GB RAM-এর শক্তি দেয়।

ফটোগ্রাফির জন্য Techno Spark 10 Pro স্মার্টফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে যা ডুয়াল ফ্ল্যাশ এবং F/2.45 অ্যাপারচারে কাজ করে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে F/1.6 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি AI লেন্স উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। আরও পড়ুন: শুরু হল 11 5G ব্যান্ড সাপোর্টেড Samsung Galaxy A54 এবং A34 এর সেল, জেনে নিন দাম, অফার এবং ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 12,499 টাকায় লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরাসহ Tecno Spark 10 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-tecno-spark-10-pro-launched-in-india-price-sale-offer-feature-specifications-details-in-bengali/feed/ 0
Tecno আনতে চলেছে Spark 10, 10C, Spark 10 5G এবং Spark 10 Pro নামের 4টি নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/tecno-spark-10-tecno-spark-10c-tecno-spark-10-5g-tecno-spark-10-pro-launching-in-india-from-23-march-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-10-tecno-spark-10c-tecno-spark-10-5g-tecno-spark-10-pro-launching-in-india-from-23-march-check-details-in-bengali/#respond Mon, 20 Mar 2023 14:54:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37941 ভারতে লঞ্চ হবে Tecno Spark 10 সিরিজের চারটি স্মার্টফোন

The post Tecno আনতে চলেছে Spark 10, 10C, Spark 10 5G এবং Spark 10 Pro নামের 4টি নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 23 মার্চ ভারতে লঞ্চ হবে Tecno Spark 10 Pro স্মার্টফোন।
  • এই সিরিজে কোম্পানি 4টি ফোন ভারতে পেশ করা হবে।
  • সিরিজের সবকটি ফোনের দাম হবে 15,000 টাকা বাজেটের মধ্যে।

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভারতের বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির ‘স্পার্ক’ সিরিজে এই ফোনগুলি Tecno Spark 10 4G, Tecno Spark 10 5G, Tecno Spark 10C এবং Tecno Spark 10 Pro নামে পেশ করা হবে। আগামী 23 মার্চ এই সিরিজের প্রথম ডিভাইস Tecno Spark 10 Pro ভারতে লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম 15 হাজার টাকার চেয়েও কম রাখা হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Tecno Spark 10 সিরিজ

টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে কোম্পানি ভারতে তাদের স্পার্ক সিরিজের নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে এবং এই সিরিজে চারটি স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি ের নাম রেখেছে SPARK 10 universe এবং Tecno Spark 10 Pro স্মার্টফোনের মাধ্যমে এর সূচনা করা হবে। আগামী 23 মার্চ ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে।

Tecno Spark 10 Pro এর পর এই সিরিজে Tecno Spark 10 4G, Tecno Spark 10 5G এবং Tecno Spark 10C স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। আপাতত এই তিনটি ফোন লঞ্চের টাইমলাইন শেয়ার করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী এপ্রিল মাসে ভারতীয় মার্কেটে ফোনগুলি পেশ করা হবে। এই সবকটি ফোনই কম দামে সেল করা হবে এবং 23 মার্চ লঞ্চ হতে চলা Tecno Spark 10 Pro ফোনটির দামও 15,000 টাকার চেয়ে কম রাখা হবে। আরও পড়ুন: 12GB RAM সহ ভারতে 6 এপ্রিল লঞ্চ হবে Poco F5 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Spark 10 Pro

  • 6.8″ FHD+ 90Hz Display
  • MediaTek Helio G88
  • 50MP Rear Camera
  • 32MP Selfie Sensor
  • 18W 5,000mAh Battery

কোম্পানির আপকামিং Tecno Spark 10 Pro ফোনটিতে 1080 × 2460 ​পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করটে পারে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি88 চিপসেট এবং Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেখা যাবে। Tecno Spark 10 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য আপাতত 23 মার্চের অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: OPPO Find X6 সিরিজের সঙ্গেই লঞ্চ হবে OPPO Pad 2 এবং OPPO Enco Free3, ডিজাইন এবং অ্যাক্সেসরিজ হল টিজ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Tecno আনতে চলেছে Spark 10, 10C, Spark 10 5G এবং Spark 10 Pro নামের 4টি নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-10-tecno-spark-10c-tecno-spark-10-5g-tecno-spark-10-pro-launching-in-india-from-23-march-check-details-in-bengali/feed/ 0