Tecno Spark 20 Pro+ - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 05 Jul 2024 13:56:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 খুব তাড়াতাড়ি ভারতে আসছে Tecno Spark 20 Pro, প্রকাশ্যে টিজার https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-5g-india-launch-confirmed-see-teaser-and-other-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-5g-india-launch-confirmed-see-teaser-and-other-details-in-bengali/#respond Fri, 05 Jul 2024 13:56:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52971 9 জুলাই ভারতে লঞ্চ হবে Tecno Spark 20 Pro

The post খুব তাড়াতাড়ি ভারতে আসছে Tecno Spark 20 Pro, প্রকাশ্যে টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনো তাদের নতুন 5G স্মার্টফোনটিকে চ্যাম্পিয়ন নাম সহ ভারতীয় বাজারে টিজ করছে। আগামী 9 জুলাই এই নতুন 5G স্মার্টফোনটি Tecno Spark 20 Pro 5G নামে ভারতে লঞ্চ করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনের টিজ প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি এর আগে গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে শক্তিশালী ফিচার এবং ডিজাইন দেওয়া হয়েছিল। ভারতেও একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনের টিজার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Tecno Spark 20 Pro 5G এর টিজার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে টেকনো তাদের নতুন স্মার্টফোনের টিজার শেয়ার করেছে। এতে 5G এর চ্যাম্পিয়ন ট্যাগলাইন লেখা আছে। অর্থাৎ ইউজারা এই ফোনে 5G ফিচারের দুর্দান্ত এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবে। তবে এই শেয়ার করা টিজারে ফোনের নাম নেই, কিন্তু আগামী 9 জুলাই Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।

Tecno Spark 20 Pro 5G এর মার্কেটিং পোস্টার (লিক)

  • কিছু দিন আগে এই ফোনের লিক হওয়া মার্কেটিং পোস্টারে 5G এর চ্যাম্পিয়ন এবং Tecno Spark 20 Pro 5G নাম দেখা গিয়েছিল।
  • এই ফোনে 108 মেগাপিক্সেলের আলট্রা রেয়ার ক্যামেরা, 16GB পর্যন্ত RAM এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
  • লিক হওয়া মার্কেটিং পোস্টারে Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছিল।

Tecno Spark 20 Pro 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

এই ফোনটি গ্লোবাল মার্কেটে জুন মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন রয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনে MediaTek Dimensity 6080 5G প্রসেসর রয়েছে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ 8জিবি ভার্চুয়াল RAM ফিচার দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 108MP আলট্রা-সেন্সিং মেইন ক্যামেরা এবং 2MP অন্য ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি জন্য এই ফোনে 8MP ফ্রান্ত ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনে 33W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post খুব তাড়াতাড়ি ভারতে আসছে Tecno Spark 20 Pro, প্রকাশ্যে টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-5g-india-launch-confirmed-see-teaser-and-other-details-in-bengali/feed/ 0
32MP Selfie এবং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল Curved AMOLED স্ক্রিনযুক্ত এই স্টাইলিশ ফোন https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-plus-went-official-know-full-specifications-and-price-range-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-plus-went-official-know-full-specifications-and-price-range-in-bengali/#respond Tue, 02 Jan 2024 06:57:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45681 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Tecno SPARK 20 Pro+

The post 32MP Selfie এবং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল Curved AMOLED স্ক্রিনযুক্ত এই স্টাইলিশ ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর জন্য 2024 সালের শুরু খুব একটা খারাপ হয়নি। একদিকে কোম্পানির পক্ষ থেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোনকে টেকনো ইন্ডিয়ার ব্র্যান্ড আম্বাসাডার ঘোষণা করা হয়েছে প্ন্যদিকে গ্লোবাল মার্কেটে নতুন স্মার্টফোন Tecno Spark 20 Pro+ পেশ করা হয়েছে। কোম্পানির ‘স্পার্ক 20’ সিরিজের এই ফোনে 32MP Front Camera, 108MP Back Camera এবং Android 14 Operating System এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20 Pro+ এর ক্যামেরা

  • 108MP Rear Camera
  • 32MP Selfie Camera

ফটোগ্রাফির জন্য Tecno Spark 20 Pro+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। 1/1.67″ মাপের এই আলট্রা লার্জ 6পি লেন্স এফ/1.75 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং এটি 10X ডিজিটাল জুম সাপোর্ট করে।

Tecno SPARK 20 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 40mm ফোকাল লেন্থ সহ এই সেন্সরের অ্যাপার্চার এফ/2.2। এই ক্যামেরায় AI portrait restoration যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা সেটআপে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে।

Tecno SPARK 20 Pro+ এর স্পেসিফিকেশন

  • ডিজাইন: এই ফোনে এর্গোনমিকডবল কার্ভ ডিজাইন রয়েছে যা ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে 56.5° মোড়ানো। এই ফোনের থিকনেস মাত্র 7.55 এমএম। ফোনটি লেদার ব্যাক প্যানেলের সঙ্গে পেশ করা হয়েছে। জল এবং ধুলো থেকে বাঁচানোর জন্য এতে IP53 রেটিং রয়েছে।
  • ডিসপ্লে: এই ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই কার্ভ স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এটি 1000 নিটস ব্রাইটনেস এবং 2160 হার্টস PWM ডিমিং সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট যোগ করেছে। সুন্দর গেমিং পারফরমেন্সের জন্য এতে Darwin Engine 2.0 ফিচার দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য মালী-জি57 এমসি2 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: Tecno SPARK 20 Pro+ ফোনটি মার্কেটে 8GB RAM + 256GB স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে Memory Fusion ​ফিচার যোগ করা হয়েছে, যার সাহায্যে এতে 8GB expandable RAM ব্যাবহার করা যায়। ফলে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ওএস: এই ফোনটি লেটস্ট এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে ব্র্যান্ডের হাই ওএস 14 যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20 Pro+ ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Tecno SPARK 20 Pro+ এর দাম

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের ফুল ডিটেইলস জানিয়ে দেওয়া হলেও এর দাম এখনও পর্যন্ত প্রদার আরালেই রাখা হয়েছে। ওপরে বলা হয়েছে এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Temporal Orbits, Lunar Frost, Radiant Starstream এবং Magic Skin 2.0 Green কালারে পেশ করা হয়েছে।

The post 32MP Selfie এবং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল Curved AMOLED স্ক্রিনযুক্ত এই স্টাইলিশ ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-plus-went-official-know-full-specifications-and-price-range-in-bengali/feed/ 0
32MP Selfie বং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-launched-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-launched-know-price-and-specifications-in-bengali/#respond Sun, 17 Dec 2023 07:14:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45488 ফিলিপাইন্সে লঞ্চ হল Tecno Spark 20 Pro

The post 32MP Selfie বং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড টেকনো গ্লোবাল মার্কেটে তাদের নতুন মোবাইল হিসাবে Tecno Spark 20 Pro পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে 32MP Selfie Camera, 108MP Rear Camera, 8GB RAM এবং MediaTek Helio G99 প্রসেসর সহ ফিলিপাইন্সে পেশ করা হয়েছে। নিচে Tecno Spark 20 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানানো হল।

Tecno Spark 20 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Tecno Spark 20 Pro ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 এমপি2 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে Memory Fusion ​ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে এতে অতিরিক্ত 8GB RAM যোগ করা যায়। অর্থাৎ ফোনের 8GB ফিজিক্যাল RAM এর সঙ্গে যোগ করে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ভিজিএ লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Tecno Spark 20 Pro ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিং, 4G VoLTE, Wi-Fi, Bluetooth এবং USB Type-C port এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

Tecno Spark 20 Pro এর দাম

ফিলিপাইন্সে এই ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দাম PHP 5,599 অর্থাৎ প্রায় 8,500 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Moonlit Black, Frosty Ivory, Sunset Blush এবং Magic Skin Green কালারে সেল করা হবে। ভারতে Tecno Spark 20 Pro ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 32MP Selfie বং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32mp-selfie-and-108mp-camera-phone-tecno-spark-20-pro-launched-know-price-and-specifications-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/#respond Thu, 23 Nov 2023 06:51:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44993 লঞ্চ হবে Tecno Spark 20 Pro+

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ক্রমশই বাড়ছে Tecno Spark সিরিজের ফোনের সংখ্যা।
  • এই সিরিজে খুব তারাত্রি লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+ ফোন।
  • এবার ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গেল এই ফোন।

টেকনো তাদের স্পার্ক 20 সিরিজের ফোন লঞ্চ করতে শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি এই সিরিজের Spark 20C ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই সিরিজেরই Tecno Spark 20 Pro Plus ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই পোস্টে লেটেস্ট ব্লুটুথ এসআইজি লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20 Pro+ এর ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • ব্লুটুথ এসআইজি সাইটে Tecno Spark 20 Pro+ ফোনটি KJ7 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই নতুন ফোনে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি যোগ করা হতে পারে।
  • এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • জানিয়ে রাখি এতদিন কোম্পানি তাদের স্পার্ক সিরিজে শুধুমাত্র প্রো মডেল লঞ্চ করেছে, তবে এবার প্রো প্লাস লঞ্চের সম্ভাবনা প্রবল।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

কিছু দিন আগেই টেকনো গ্লোবাল মার্কেটে তাদের Tecno Spark 20C ফোনটি লঞ্চ করেছে, এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে এন্ট্রি লেভেল অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও এবং ওটিজির পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডায়নামিক পোর্ট ও ডুয়েল স্পিকার রয়েছে।
  • ওএস: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/feed/ 0