Tecno Spark 20C - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 28 Feb 2024 18:16:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery, লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali-2/#respond Wed, 28 Feb 2024 18:16:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46781 লঞ্চ হল Tecno Spark 20C

The post 8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery, লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য একটি নতুন অপশন এসে গেছে। টেক ব্র্যান্ড টেকনো তাদের ‘স্পার্ক’ সিরিজের পরিধি বাড়িয়ে ভারতে নতুন স্মার্টফোন Tecno Spark 20C লঞ্চ করেছে। এই 10 হাজার টাকা বাজেটের ফোনে 8GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark 20C এর দাম

টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি ভারতে 8GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই বাজেট ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। লঞ্চ অয়াফ্র হিসাবে শুরুতে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, যার ফলে Tecno Spark 20C ফোনের দাম পড়বে মাত্র 7,999 টাকা। আগামী 5 মার্চ থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে। এই ফোনটি Gravity Black, Mystery White, Magic Skin Green এবং Alpenglow Gold কালারে বেচা হবে।

Tecno Spark 20C এর ফটো

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

স্ক্রিন: Tecno Spark 20C স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশরেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 480 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Tecno Spark 20C স্মার্টফোনটি Android 13 এবং HiOS 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G36 অক্টা-কোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ: ভারতে Tecno Spark ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে এই ফোনে 8GB ভার্চুয়াল র‍্যাম যোগ করা যায়। ফলে Spark 20C ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। 1TB কার্ড সাপোর্টেড এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Spark 20C ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.6 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20C স্মার্টফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 50 মিনিটে 50% চার্জ হতে পারে।

অন্যান্য ফিচার: এই Tecno ফোনটিতে IPX2 রেটিং রয়েছে। এই সস্তা ফোনে ডুয়াল DTS স্টিরিও স্পিকার, HyperEngine 2.0 এবং 1TB এসডি কার্ড সাপোর্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

The post 8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery, লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali-2/feed/ 0
8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery সহ ফোন, লঞ্চ হল এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali/ https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali/#respond Tue, 27 Feb 2024 11:54:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46739 ভারতে লঞ্চ হল Tecno Spark 20C

The post 8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery সহ ফোন, লঞ্চ হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
অল্প খরচে স্মার্টফোন কিনতে চান এমন ইউজারদের জন্য একটি নতুন অপশন বাজারে এসেছে। টেক ব্র্যান্ড টেকনো তাদের ‘স্পার্ক’ সিরিজের পরিধি বাড়িয়ে ভারতে নতুন স্মার্টফোন Tecno Spark 20C লঞ্চ করেছে। এটি 10 হাজার টাকা বাজেটের এই ফোনে 8জিবি র‍্যাম, 50MP ক্যামেরা এবং 000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। টেকনো স্পার্ক 20সি এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20C এর দাম

ভারতে টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি 8GB র‍্যাম + 128GB স্টোরেজ সহে পেশ করা হয়েছে। এই লো-বাজেট মোবাইল ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। লঞ্চ অফার হিসাবে কোম্পানি তাদের ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেবে, ফলে Tecno Spark 20C কেনার জন্য মাত্র 7,999 টাকা খরচ করতে হবে। আগামী 5 মার্চ থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি Gravity Black, Mystery White, Magic Skin Green এবং Alpenglow Gold কালারে সেল করা হবে।

Tecno Spark 20C এর ফটো

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

স্ক্রিন: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90 হার্টজ রিফ্রেশরেট, 180 হার্টজ টাচ সেম্পলিং রেট এবং 480 নিট ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাইওএস 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর রয়েছে।

মেমরি: ইন্ডিয়াতে টেকনো স্পার্ক 20সি ফোনটি 8জিবি র‍্যাম সহ লঞ্চ করা হয়েছে। এতে মেমোরি ফিউশন টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে 8জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা যায়। ভার্চুয়াল র‍্যাম এবং ফিজিক্যাল র‍্যাম যোগ করে এই ফোনে মোট 16জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 1টিবি মেমরি কার্ড সাপোর্ট সহ 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক 20সি ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20C স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 50 মিনিটের মধ্যে 50% চার্জ হতে পারে।

অন্যান্য: এই টেকনো ফোনটি IPX2 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ডুয়েল ডিটিএস স্টেরিও স্পিকার, হাইপারইঞ্জিন 2.0, 1টিবি SD কার্ড সাপোর্ট এবং অন্যান্য ফিচারও দেওয়া হয়েছে।

The post 8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery সহ ফোন, লঞ্চ হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/8gb-ram-smartphone-tecno-spark-20c-launched-know-price-specification-sale-and-offers-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হতে চলেছে 50MP Camera এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Spark 20C, জেনে নিন লঞ্চ ডেট https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-launch-in-india-on-27-february-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-launch-in-india-on-27-february-details-in-bengali/#respond Sat, 24 Feb 2024 17:02:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46661 27 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে Tecno Spark 20C

The post ভারতে লঞ্চ হতে চলেছে 50MP Camera এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Spark 20C, জেনে নিন লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনো কিছু দিন আগে ভারতে লো-বাজেট স্মার্টফোন হিসাবে Tecno Spark 20 লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 10,499 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। এই ফোনটি লঞ্চের পর এবার কোম্পানি তাদের ‘স্পার্ক’ সিরিজের অধীনে Tecno Spark 20C নামে আরও একটি স্মার্টফোন আনতে চলেছে। এই ফোনটি আগামী 27 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। Tecno Spark 20C লঞ্চ ডেটের সঙ্গে সঙ্গেই এই ফোনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জানা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ভারতে লঞ্চ হবে Tecno Spark 20C

টেকনো অফিশিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 27 ফেব্রুয়ারি ভারতে Tecno Spark 20C ফোনটি লঞ্চ করবে। এই ফোনের ‘নোটিফাই মি’ পেজ শপিং সাইট আমাজনে লাইভ করা হয়েছে এবং এখান থেকে ফোনটির বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। 27 ফেব্রুয়ারি লঞ্চের পরে এই Tecno মোবাইলটি এই ই-কমার্স সাইটের মাধ্যমেই সেল করা হবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন (কনফার্ম)

RAM + স্টোরেজ

কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মোবাইল ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে Memory Fusion টেকনোলজি ব্যবহার করে 8GB Extended RAM পাওয়া যাবে। ফলে ভার্চুয়াল র‍্যাম এবং ফোনের ফিজিক্যাল র‍্যামের মিলে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। Tecno Spark 20C ফোনটি 128GB স্টোরেজ সহ মার্কেটে পেশ করা হবে। মেমরি বাড়ানোর জন্য এতে 1TB SD কার্ড ব্যবহার করা যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Spark 20C স্মার্টফোন ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সরের সঙ্গে 50MP অলট্রা ক্লিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্যামেরা সেটআপে Time Lapse ফিচারও পাওয়া যাবে।

ডিসপ্লে

Tecno Spark 20C স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন সহ লঞ্চ করা হবে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে “Dot-in-display”। এই মোবাইলের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। এছাড়াও এতে Dynamic Port ফিচার থাকবে, যার মধ্যে নচ-স্টাইলে নোটিফিকেশন ইত্যাদি তথ্য দেখা যাবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেলে 4GB এবং বড় মডেলে 8GB extended RAM ব্যাবহার করা যায়। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 100% রিসাইকেল ব্যাক কভার ব্যাবহার করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এই ফোনে Dual Speakers, FM এবং OTG এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

The post ভারতে লঞ্চ হতে চলেছে 50MP Camera এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Spark 20C, জেনে নিন লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-launch-in-india-on-27-february-details-in-bengali/feed/ 0
এগিয়ে এল Tecno Spark 20c ফোনের ভারতে লঞ্চ, লিক হল লাইভ ইমেজ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-live-image-design-india-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-live-image-design-india-launch-soon-details-in-bengali/#respond Wed, 21 Feb 2024 07:03:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46521 ভারতে আসতে চলেছে Tecno Spark 20c

The post এগিয়ে এল Tecno Spark 20c ফোনের ভারতে লঞ্চ, লিক হল লাইভ ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি টেকনো ভারতে তাদের বাজেট স্মার্টফোন হিসাবে Tecno Spark 20c লঞ্চ করতে পারে। আমরা বিশেষ ইন্ডাস্ট্রি সোর্স থেকে এই ফোনের লাইভ ইমেজ হাতে পাওয়ার পর এই ফোনের লঞ্চ সম্পর্কে সমালোচনা আরও প্রবল হয়ে উঠেছে। এই ইমেজে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন এবং কালার অপশন দেখা গেছে। নিচে এই লিক সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20c ফোনের লাইভ ইমেজ ডিজাইন (লিক)

  • এক্সক্লুসিভ লাইভ ইমেজে দেখা গেছে Tecno Spark 20c ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা মডিউল রয়েছে।
  • এই চারকোণা ক্যামেরা মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এল =ই =ডি ফ্ল্যাশ রয়েছে।
  • ক্যামেরা মডিউলের গোল্ড কালার ফিনিশ দেখে এতে ডুয়েল টোন ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে।
  • এই ফোনে ক্লাসিক লেদার ব্যাক প্যানেল দেখা গেছে। প্রিমিয়াম লুকের এই ফোনে ফ্ল্যাট ব্যাক প্যানেল, কার্ভ এজ এবং বক্সি চেসিস রয়েছে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত।
  • কোম্পানি তাদের Spark 20c ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং ফিচার যোগ করবে বলে শোনা যাচ্ছে।

Tecno Spark 20c এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

জানিয়ে রাখি Tecno Spark 20c ফোনটি 2023 সালের নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেলে 4GB এবং বড় মডেলে 8GB extended RAM ব্যাবহার করা যায়। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: এই ফোনে 4জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।

The post এগিয়ে এল Tecno Spark 20c ফোনের ভারতে লঞ্চ, লিক হল লাইভ ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-live-image-design-india-launch-soon-details-in-bengali/feed/ 0
Tecno লঞ্চ করল নতুন লো বাজেট স্মার্টফোন Spark 20C, জেনে নন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50-megapixel-camera-phone-tecno-spark-20c-launched-globally-check-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50-megapixel-camera-phone-tecno-spark-20c-launched-globally-check-price-and-specifications-in-bengali/#respond Wed, 29 Nov 2023 07:15:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45118 গ্লোবালি লঞ্চ হল Tecno Spark 20C

The post Tecno লঞ্চ করল নতুন লো বাজেট স্মার্টফোন Spark 20C, জেনে নন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল টেকনো গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Tecno Spark 20C লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনে 50MP Camera, 8GB Extended RAM এবং 5,000mAh Battery এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই পোস্টে লেটেস্ট Tecno Spark 20C এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Tecno Spark 20C এর দাম

গ্লোবাল মার্কেটে Tecno Spark 20C ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno Spark 20C এর দাম সম্পর্কে জানানো হয়নি, তবে একটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনটির প্রাথমিক দাম $130 অর্থাৎ প্রায় 10,900 টাকা রাখা হতে পারে। এই ফোনটি Gravity Black, Mystery White, Alpenglow Gold এবং Magic Skin কালারে সেল করা হবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

  • 6.6” 90Hz Display
  • Mediatek Helio G36
  • 8GB Extended RAM
  • 50MP Rear Camera
  • 8MP Front Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেলে 4GB এবং বড় মডেলে 8GB extended RAM ব্যাবহার করা যায়। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 100% রিসাইকেল ব্যাক কভার ব্যাবহার করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এই ফোনে Dual Speakers, FM এবং OTG এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Tecno লঞ্চ করল নতুন লো বাজেট স্মার্টফোন Spark 20C, জেনে নন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-megapixel-camera-phone-tecno-spark-20c-launched-globally-check-price-and-specifications-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/#respond Thu, 23 Nov 2023 06:51:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44993 লঞ্চ হবে Tecno Spark 20 Pro+

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ক্রমশই বাড়ছে Tecno Spark সিরিজের ফোনের সংখ্যা।
  • এই সিরিজে খুব তারাত্রি লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+ ফোন।
  • এবার ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গেল এই ফোন।

টেকনো তাদের স্পার্ক 20 সিরিজের ফোন লঞ্চ করতে শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি এই সিরিজের Spark 20C ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই সিরিজেরই Tecno Spark 20 Pro Plus ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই পোস্টে লেটেস্ট ব্লুটুথ এসআইজি লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20 Pro+ এর ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • ব্লুটুথ এসআইজি সাইটে Tecno Spark 20 Pro+ ফোনটি KJ7 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই নতুন ফোনে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি যোগ করা হতে পারে।
  • এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • জানিয়ে রাখি এতদিন কোম্পানি তাদের স্পার্ক সিরিজে শুধুমাত্র প্রো মডেল লঞ্চ করেছে, তবে এবার প্রো প্লাস লঞ্চের সম্ভাবনা প্রবল।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

কিছু দিন আগেই টেকনো গ্লোবাল মার্কেটে তাদের Tecno Spark 20C ফোনটি লঞ্চ করেছে, এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে এন্ট্রি লেভেল অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও এবং ওটিজির পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডায়নামিক পোর্ট ও ডুয়েল স্পিকার রয়েছে।
  • ওএস: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+, ব্লুটুথ এসআইজিতে তালিকাভুক্ত এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20-pro-plus-bluetooth-sig-certification-listing-details-in-bengali/feed/ 0
সামনে এল Tecno Spark 20C এর ডিজাইন এবং পাওয়ার, গুগল প্লে কনসোলে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-design-revealed-by-google-play-console-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-design-revealed-by-google-play-console-read-in-bengali/#respond Sun, 12 Nov 2023 09:41:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44790 লিক হল Tecno Spark 20C এর ডিজাইন

The post সামনে এল Tecno Spark 20C এর ডিজাইন এবং পাওয়ার, গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • শীঘ্রই বাজারে আসতে পারে Tecno Spark 20C।
  • সার্টিফিকেশন সাইটে দেখা গেল ফোনের ছবি।
  • এই ফোনে হেলিও পি35 চিপসেট যোগ করা হতে পারে।

খুব তাড়াতাড়ি বাজারে টেকনো তাদের স্পার্ক 20 সিরিজের পরিধি বাড়াতে পারে। কোম্পানি এই সিরিজে Tecno Spark 20C ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে বিগত কিছু দিন ধরে সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা যাচ্ছে। এবার গুগল প্লে কনসোল লিস্টিঙে এই ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন ডিটেইলস জানা গেছে। আরও পড়ুন: সামনে এল OPPO Reno 11 সিরিজের প্রথম ঝলক এবং লঞ্চ ডেট, দেখে নিন ডিজাইন

Tecno Spark 20C এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোল লিস্টিঙে এই ফোনটি BG7n মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট (MT6765) থাকবে।
  • এই ফোনটি 4GB RAM এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4G ফু=ইচার থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এছাড়া লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

Tecno Spark 20C এর ডিজাইন

  • Tecno Spark 20C ফোনটিতে এইচডি+ ডিসপ্লে এবং পাঞ্চ হোল স্ক্রিন থাকবে।
  • এই ফোনের স্ক্রিন এইচডি+ 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করতে পারে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। এছাড়া এই লিস্টিং থেকে ফোনের ব্যাক প্যানেল সম্পর্কে কিছু জানা যায়নি।

Tecno Spark 20C এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হতে পারে। এটি 720 x 1612 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই আপকামিং ফোনে মিডিয়াটেক হেলিও পি35 প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Tecno Spark 20C ফোনটির 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ বেস মডেল পেশ করা হবে। তবে এই ফোনটির আরও হাই ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: Tecno Spark 20C ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি সহ 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে। যা আগামী দিনে আপডেটও পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সামনে এল Tecno Spark 20C এর ডিজাইন এবং পাওয়ার, গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-20c-design-revealed-by-google-play-console-read-in-bengali/feed/ 0