Tecno Spark 50 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 16 Jun 2026 13:03:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং IP69 রেটিং সহ লঞ্চ হল নতুন Tecno Spark 50 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/new-smartphone-tecno-spark-50-pro-unveiled-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-smartphone-tecno-spark-50-pro-unveiled-know-details-in-bengali/#respond Tue, 16 Jun 2026 15:51:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79208 গ্লোবাল বাজারে পেশ হল Tecno Spark 50 Pro

The post 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং IP69 রেটিং সহ লঞ্চ হল নতুন Tecno Spark 50 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনো আগেই তাদের Tecno Spark সিরিজের Spark 50 5G এবং Spark 50 4G স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। এবার আজ তাদের এই সিরিজের ‘Pro’ মডেল গ্লোবাল বাজারে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Tecno Spark 50 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই 4G স্মার্টফোনটি স্টাইলিশ লুক্‌ শক্তিশালী আইপি রেটিং এবং iPhone এর মতো ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 50 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark 50 Pro ফোনের ডিটেইলস

Tecno Spark 50 Pro স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.2GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 Ultimate অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 5 লক্ষের চেয়ে বেশি AnTuTu score স্কোর পেয়েছে।

Tecno Spark 50 Pro ফোনে অনেকটাই আইফোন 17 প্রো ফোনের মতো রেয়ার ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা ডিজাইন অ্যাপেল ফোনের মতো দেখাচ্ছে। এতে দুটি ক্যামেরা লেন্স এবং একটি ডমি সেন্সর সহ এলইডি ফ্ল্যাশ রয়েছে। কোম্পানির Tecno Spark 50 Pro ফোনটি Ink Black, Titanium Grey, Midnight Blue, Dynamic Orange এবং Cloud White কালার অপশনে পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 50 Pro ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, এটি 1/1.95-ইঞ্চির Sony LYT600 সেন্সর, যা সেকেন্ডারি এআই লেন্স সহ কাজ করতে সক্ষম। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য Spark 50 Pro স্মার্টফোনে 8 ম্মেগাপিক্সক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Spark 50 Pro 4G স্মার্টফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এইচডি+ রেজোলিউশন স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জানিয়ে রাখি এই ফোনটি এসজিএস সার্টিফিকেশন পেয়েছে, ফোলে এটি হাই রেজিস্টেন্স হয়ে উঠেছে। এই স্মার্টফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69+IP69 রেটিং যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Tecno Spark 50 Pro 4G স্মার্টফোনটির দুটি আলাদা আলাদা মডেল লঞ্চ করা হয়েছে। বেশি কিছু বাজারে ফোনটি 5,600mAh dual-cell ব্যাটারি সহ পেশ করা হয়েছে। আবার কয়েকটি বাজারে ফোনটিতে single-cell 6,000mAh battery ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় ফোন 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 60W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Tecno Spark 50 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HiOS 16 সহ কাজ করে। এতে একাধিক AI ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে সস্তা স্মার্টফোনের দাম ও সেল ডিটেইলস সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে জুন মাসের শেসের দিকে বা জুলাই মাসের শুরুতেই স্মার্টফোনটি গ্লোবাল বাজারে সেল করা হবে। এই ফোনের টপ ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজ ফিচার যোগ করা হয়েছে।

The post 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং IP69 রেটিং সহ লঞ্চ হল নতুন Tecno Spark 50 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-smartphone-tecno-spark-50-pro-unveiled-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Tecno Spark 50 Pro ফোনের ডিটেইলস, লঞ্চের আগেই দেখা গেল সার্টিফিকেশন সাইটে দেখা গেল এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-battery-revealed-in-tuv-certifications-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-battery-revealed-in-tuv-certifications-know-details-in-bengali/#respond Thu, 16 Apr 2026 17:22:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76344 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Tecno Spark 50 Pro

The post প্রকাশ্যে এল Tecno Spark 50 Pro ফোনের ডিটেইলস, লঞ্চের আগেই দেখা গেল সার্টিফিকেশন সাইটে দেখা গেল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর জুলাই মাসে টেকনো তাদের ‘স্পার্ক 40’ সিরিজের Tecno Spark 40 Pro এবং Spark 40 Pro+ ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি স্পার্ক 50 সিরিজের অধীনে Tecno Spark 50 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে, এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

এক্সপার্টপিক ওয়েবসাইট TUV database এ আপকামিং Tecno Spark 50 Pro ফোনটি স্পট করেছে। টিইউভি সার্টিফিকেশন সাইটে ফোনটি K05 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই সাইটে Tecno Spark 50 Pro 5G ফোনটি 5800mAh ব্যাটারি সহ দেখা গেছে। জানিয়ে রাখি আগের Spark 40 Pro ফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ আগের তুলনায় Tecno Spark 50 Pro ফোনটি আপগ্রেড সহ লঞ্চ করা হবে।

লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে সার্টিফিকেশন দেখে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে Tecno Spark 50 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই গত বছর Tecno Spark 40 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়নি। তাই আপকামিং Tecno Spark 50 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

গ্লোবাল বাজারে Tecno Spark 40 Pro ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 16 হাজার টাকা রাখা হয়েছিল। অন্যদিকে ফোনটি 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

Tecno Spark 40 Pro ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড HiOS 15.1 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি100 আল্টিমেট অক্টাকোর প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45ওয়াট চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 40 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারি ছাড়া অন্যান্য দিক থেকে আপকামিং Tecno Spark 50 Pro ফোনটি কতটা অ্যাডভান্স হয় এখন সেটাই দেখার।

The post প্রকাশ্যে এল Tecno Spark 50 Pro ফোনের ডিটেইলস, লঞ্চের আগেই দেখা গেল সার্টিফিকেশন সাইটে দেখা গেল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-battery-revealed-in-tuv-certifications-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Tecno Spark 50 এবং Spark 50 Pro স্মার্টফোন, EEC সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-eec-listing-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-eec-listing-launch-soon-know-details-in-bengali/#respond Wed, 10 Dec 2025 02:33:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70687 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Tecno Spark 50 এবং Spark 50 Pro

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Tecno Spark 50 এবং Spark 50 Pro স্মার্টফোন, EEC সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Tecno তাদের Spark সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Tecno Spark 50 এবং Spark 50 Pro ফোনগুলি লঞ্চ করা হতে পারে। সম্প্রতি EEC সার্টিফিকেশন ডেটাবেসে স্মার্টফোনটি দেখা গেছে। এর ফলে স্মার্টফোনটি ইউরোপের বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আপকামিং ফোনগুলি বাজেট রেঞ্জে Spark 40 সিরিজের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 50 সিরিজের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

EEC ডেটাবেসে Tecno Spark 50 ফোনটি KN4n মডেল নাম্বার এবং Tecno Spark 50 Pro ফোনটি KN5n মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট ফোনের নাম দেখা গেছে। ফোনদুটি যথাক্রমে KZ0000012312 এবং KZ0000012313 নোটিফিকেশন নাম্বার পেয়েছে। এই ফোনগুলির সার্টিফিকেশন ভ্যালিডিটি 31 ডিসেম্বর 2035 সাল পর্যন্ত দেখা গেছে।

এখনও পর্যন্ত অফিসিয়ালি Tecno Spark 50 এবং Tecno Spark 50 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনগুলি এন্ট্রি লেভেল এবং লোয়ার মিড রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

আগের Tecno Spark 40 5G ফোনটিতে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর রয়েছে। স্পীডের জন্য 8GB (4GB+4GB ভার্চুয়াল RAM) এবং 16GB (8GB+8GB ভার্চুয়াল RAM) দেওয়া হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজের জন্য ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লেটেস্ট Android 15 OS সহ কাজ করতে সক্ষম।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Spark সিরিজ কম দামের রেঞ্জে বড় ব্যাটারি, ভালো ক্যামেরা এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য জনপ্রিয়। তাই যারা স্টুডেন্ট, প্রথমবার স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ গেমিঙের জন্য ফোন খুঁজছেন, তাদের মধ্যে Spark 50 এবং Spark 50 Pro ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Spark 50 সিরিজ লঞ্চের পর বাজারে উপস্থিত iQOO Z10 Lite, realme Narzo 80X এবং Infinix Hot 60 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত আসন্ন Tecno Spark 50 এবং Spark 50 Pro ফোনগুলির স্পেসিফিকেশন জানানো হয়নি, তাঁরা এই সিরিজের অপেক্ষা করতে পারেন।

গত কয়েক বছর ধরে Tecno তাদের ইউজারদের জন্য কম দামে দারুণ স্মার্টফোন লঞ্চ করছে। যদি আপকামিং ফোনগুলিতে বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়, তাহলে Spark 50 সিরিজ ইউরোপ এবং অন্যান্য গ্লোবাল বাজারে একটি অসাধারণ অপশন হয়ে উঠবে। এই সিরিজের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Tecno Spark 50 এবং Spark 50 Pro স্মার্টফোন, EEC সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-50-pro-eec-listing-launch-soon-know-details-in-bengali/feed/ 0