Tecno Spark 6 Air - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 21 Sep 2020 12:51:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 8,699 টাকা দামে রিয়েলমিকে টক্কর দিতে এল 6000mAh ব‍্যাটারী ও ট্রিপল ক‍্যামেরাওয়ালা এই সস্তা স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/tecno-spark-6-air-launched-with-6000-mah-battery-3gb-ram-64-gb-storage-price-rs-8699/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-6-air-launched-with-6000-mah-battery-3gb-ram-64-gb-storage-price-rs-8699/#respond Mon, 21 Sep 2020 12:51:05 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12427 লঞ্চ হল Tecno Spark 6 Air এর নতুন ভেরিয়েন্ট

The post মাত্র 8,699 টাকা দামে রিয়েলমিকে টক্কর দিতে এল 6000mAh ব‍্যাটারী ও ট্রিপল ক‍্যামেরাওয়ালা এই সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে ভারতীয় মার্কেটে টেক কোম্পানি টেকনো তাদের সস্তা স্মার্টফোন Tecno Spark 6 Air লঞ্চ করেছিল। এই ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এবার কোম্পানি তাদের এই ফোনটিকে আরও শক্তিশালী করে এর একটি নতুন ভেরিয়েন্ট মার্কেটে নিয়ে এসেছে। ফোনটির এই নতুন ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,699 টাকা।

আরও পড়ুন: Vodafone Idea এর এই 5টি প্ল‍্যানে পাওয়া যায় অসাধারণ অফার, রিচার্জ শুরু মাত্র 355 টাকা থেকে

আগে থেকেই ভারতীয় মার্কেটে Tecno Spark 6 Air ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস ভেরিয়েন্টটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। এই ফোনটি Comet Black, Ocean Blue ও Cloud White কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

Tecno Spark 6 Air

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 6 Air ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 7 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ এবং ফোনটির ডিসপ্লে 480 নিটস ব্রাইটনেসে কাজ করে। এই ফোনটি Comet Black ও Ocean Blue ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 4000mAh ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K42

Tecno Spark 6 Air ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং হাইওএস 6.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ25 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির 2 জিবি ও 3 জিবি উভয় র‍্যাম ভেরিয়েন্ট মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Tecno Spark 6 Air এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই সেট‌আপে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 8GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে OnePlus 8T, লঞ্চ হতে পারে 14 অক্টোবর

Tecno Spark 6 Air ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী একবার ফুল চার্জ করলে এক মাস অর্থাৎ 30 দিন স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post মাত্র 8,699 টাকা দামে রিয়েলমিকে টক্কর দিতে এল 6000mAh ব‍্যাটারী ও ট্রিপল ক‍্যামেরাওয়ালা এই সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-6-air-launched-with-6000-mah-battery-3gb-ram-64-gb-storage-price-rs-8699/feed/ 0