Tecno Spark 7T - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 15 Jun 2021 07:57:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারি এবং 48MP ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন, এতে আছে 4GB RAM https://www.91mobiles.com/bengali/tecno-spark-7t-launched-in-india-with-6000mah-battery-at-price-rs-8999/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-7t-launched-in-india-with-6000mah-battery-at-price-rs-8999/#respond Fri, 11 Jun 2021 06:53:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16366 ভারতে লঞ্চ হল Tecno Spark 7T 

The post মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারি এবং 48MP ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন, এতে আছে 4GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে টেক কোম্পানি টেকনো ভারতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারি ও 3 জিবি র‍্যামের সঙ্গে তাদের ‘স্পার্ক’ সিরিজের Tecno Spark 7 স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 7,499 টাকা। আজ কোম্পানি তাদের এই সিরিজেই Tecno Spark 7T নামের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 8,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটি আগামী 15 জুন থেকে Tecno Spark 7T ফোনটি আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে।

Tecno Spark 7T এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 7T ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 269 পিপিআই এবং পীক ব্রাইটনেস 480 নিটস। এছাড়া Tecno Spark 7T এর স্ক্রিন টু বডি রেশিও 90.34 শতাংশ ও ডায়মেনশন 164.82 × 76.05 × 9.52 এম‌এম।

Tecno Spark 7T ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত হাই ওএস 7.6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। ভারতের মার্কেটে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড ফ্ল‍্যাশযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি এআই লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Tecno Spark 7T তে ফ্ল‍্যাশ লাইটসহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট এআই ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Tecno Spark 7T ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। মার্কেটে ফোনটি Jewel Blue, Nebula Orange ও Magnet Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারি এবং 48MP ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন, এতে আছে 4GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-7t-launched-in-india-with-6000mah-battery-at-price-rs-8999/feed/ 0