Tecno - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 14 Oct 2026 19:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে TECNO SPARK 50S 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/tecno-spark-50s-5g-india-launch-date-16-october-6500mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-50s-5g-india-launch-date-16-october-6500mah-battery-know-details-in-bengali/#respond Thu, 15 Oct 2026 07:37:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84299 16 অক্টোবর ভারতে পেশ হবে TECNO SPARK 50S 5G

The post আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে TECNO SPARK 50S 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামীকাল অর্থাৎ 16 অক্টোবর ভারতের বাজারে TECNO SPARK 50S 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজ করে জানিয়েছে আপকামিং ফোনটি 5G সেগমেন্টে লঞ্চ করা হবে। কোম্পানি টিজারে এই ফোনটিকে “5G কা ধুরন্ধর” বলে ঘোষণা করেছে। এই ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর, 6,500mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO SPARK 50S 5G ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

TECNO SPARK 50S 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

TECNO SPARK 50S 5G ফোনটিতে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন (720 × 1576 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে 567nits পীক ব্রাইটনেস থাকবে বলে জানা গেছে।


TECNO SPARK 50S 5G ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হতে পারে। এটি 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী প্রসেসর। এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A76 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর রয়েছে। গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU থাকবে বলে আশা করা হচ্ছে।

TECNO SPARK 50S 5G ফোনটি 6GB এবং 8GB RAM সহ ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনে ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 18GB এবং 24GB RAM উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটিতে 128GB ও 256GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। ফোনে UFS 2.2 স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে f/1.85 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। ক্যামেরাতে অটোফোকাস এবং LED ফ্ল্যাশ সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য TECNO SPARK 50S 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। ফোনটিতে USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক থাকতে পারে।

কানেক্টিভিটি র জন্য ফোনটিতে 5G, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS এবং USB OTG ফিচার থাকবে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর এবং IP64 Pro রেটিং দেওয়া হতে পারে। এছাড়া পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্ৰেড প্রোটেকশন সহ লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি আগামী 16 অক্টোবর ভারতের বাজারে TECNO SPARK 50S 5G ফোনটি পেশ করা হবে। আপকামিং ফোনটি Burgundy Red এবং Breeze Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি TECNO SPARK 50 ফোনের পর সিরিজের নতুন মডেল হতে চলেছে।

The post আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে TECNO SPARK 50S 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-50s-5g-india-launch-date-16-october-6500mah-battery-know-details-in-bengali/feed/ 0
গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে 6.39mm স্লিম Tecno Camon Slim 5G স্মার্টফোন, থাকবে 144Hz ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/tecno-camon-slim-5g-global-launch-144hz-display-6000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-camon-slim-5g-global-launch-144hz-display-6000mah-battery-know-details-in-bengali/#respond Thu, 10 Sep 2026 14:25:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82947 প্রকাশ্যে এল Tecno Camon Slim 5G ফোনের স্পেসিফিকেশন

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে 6.39mm স্লিম Tecno Camon Slim 5G স্মার্টফোন, থাকবে 144Hz ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
Tecno তাদের নতুন Tecno Camon Slim 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে আপকামিং Camon Slim 5G ফোনটি তিনদিন পড়ে গ্লোবাল বাজারে পেশ করা হবে। সম্প্রতি ফোনটি Tecno Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্য এসেছে। সবচেয়ে বড় কথা ফোনটি মাত্র 6.39mm পাতলা ডিজাইন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Camon Slim 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

Tecno Camon Slim 5G ফোনের ডিজাইন

Tecno Camon Slim 5G ফোনটি অত্যন্ত স্লিম ডিজাইন সহ লঞ্চ করা হবে। ফোনের থিকনেস মাত্র 6.39mm হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 6 কালার অপশনে পেশ করা হবে। এতে Burgundy Red, Neo Mondrian, Gossamer White, Van Gogh Blue, Matisse Black এবং Rebel Pink রয়েছে।


Tecno Camon Slim 5G ফোনের Gossamer White ভেরিয়েন্টে 3D ফ্লোটিং এফেক্ট দেওয়া হয়েছে। তবে Neo Mondrian মডেলটিতে সূর্যের আলোয় লাল, নীল এবং হলুদ কালার এফেক্ট দেখা যাবে। অন্যদিকে Van Gogh Blue এবং Matisse Black অপশন দুটি ইউনিক ডিজাইন সহ পেশ করা হবে।

Tecno Camon Slim 5G ফোনের স্পেসিফিকেশন

Tecno Camon Slim 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে 2160Hz PWM হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং রয়েছে। বৃষ্টি চলাকালীন ফোনের স্ক্রিন ব্যাবহারের জন্য এতে Rain Touch এবং জলের ভিতরে ব্যাবহারের জন্য Waterproof Case Touch ফিচার দেওয়া হয়েছে। ফলে আলাদা আলাদা পরিস্থিতিতে ফোনটিতে সহজেই টাচ রেস্পন্স পাওয়া যাবে।

Tecno Camon Slim 5G ফোনে MediaTek Dimensity 7300e 5G প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 8GB RAM রয়েছে। ফলে Extended RAM এর সাহায্যে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে 256GB স্টোরেজ রয়েছে।

Tecno Camon Slim 5G ফোনটি HiOS 16 সহ কাজ করে। এতে TGuard, Mini Mode, Payment Protection, OneLeap, iPhone সহ Touch Transfer, App Flash Launch 2.0 এবং Sensory Scheduling 3.0 এর মতো ফিচার রয়েছে। Tecno ফোনটিতে 5 বছরের Security Updates এবং 3 Android OS আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Camon Slim 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYTIA 700C Ultra Night প্রাইমারি ক্যামেরা এবং 8MP অটোফোকাস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। कैमरा ফোনটিতে অসাধারন ফ্ল্যাশের জন্য অ্যাডভান্স ফ্ল্যাশ সিস্টেম এবং FlashSnap 2.0 রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া এতে Underwater Photography ও Live Photo এর মতো ক্যামেরা ফিচার যোগ করা হয়েছে।

Tecno Camon Slim 5G ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। স্লিম ডিজাইনের পাশাপাশি ফোনটির আরও একটি বিশেষত্ব হল বড় ব্যাটারি। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K, IP69, IP68 এবং IP66 রেটিং রয়েছে। কোম্পানির ফোনে মিলিটারি গ্রেড বডি থাকবে। একইসঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের জন্য ফোনে TUV SUD 60-Month Fluency A+ সার্টিফিকেশন রয়েছে।

Tecno Camon Slim 5G ফোনটিতে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। এতে Infrared Remote Control ফিচার রয়েছে। ফোনটিতে Tecno AI ফিচারও পাওয়া যাবে। এছাড়া তিন বছরের জন্য এতে 256GB Tecno Cloud স্টোরেজ দেওয়া হবে। অনেক দূর পর্যন্ত কানেক্টিভিটির জন্য ফোনটিতে Kilometre-level FreeLink 2.0 টেকনোলোজি যোগ করা হবে।

6.39mm স্লিম ডিজাইন, 144Hz 1.5K ডিসপ্লে, 50MP Sony ক্যামেরা, 6000mAh ব্যাটারি, Dimensity 7300e 5G প্রসেসর এবং IP69K রেটিং সহ Tecno Camon Slim 5G ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে 6.39mm স্লিম Tecno Camon Slim 5G স্মার্টফোন, থাকবে 144Hz ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-camon-slim-5g-global-launch-144hz-display-6000mah-battery-know-details-in-bengali/feed/ 0
মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, রয়েছে 12GB RAM এর ক্ষমতা https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 29 Aug 2026 03:35:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82446 ভারতে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro 4G

The post মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, রয়েছে 12GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
গত জানুয়ারি মাসে 11,999 টাকা দামে ভারতে Tecno Spark Go 3 স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ‘প্রো’ মডেল Tecno Spark Go 3 Pro পেশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 5200mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরা যোগ করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark Go 3 Pro ফোনের দাম

ভারতের বাজারে Tecno Spark Go 3 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM ও 64GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 15,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storageসহ টপ মডেল 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Tecno Spark Go 3 Pro ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Tecno Spark Go 3 Pro ফোনে MediaTek Helio G81 চিপসেট রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 371151 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1526 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 580nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই বাজেটের ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ফিচার।

ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 Pro ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যা অটো ফোকাস ফিচার সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এর ফলে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি গরম চা বা তেল থেকেও সুরক্ষিত থাকবে।

এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Tecno Spark Go 3 Pro 4G ফোনটিতে Wi-Fi ও Bluetooth এর সঙ্গে Infrared সেন্সর রয়েছে। এর ফলে ফোনটি টিভির রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনে OTG ফিচার যোগ করা হয়েছে।

The post মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, রয়েছে 12GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লিক হল IP69 রেটিং এবং 5100mAh ব্যাটারি সহ Tecno Spark Go 3 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-india-launch-date-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-india-launch-date-leaked-know-details-in-bengali/#respond Wed, 26 Aug 2026 05:38:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82327 28 আগস্ট লঞ্চ হতে পারে Tecno Spark Go 3 Pro

The post লিক হল IP69 রেটিং এবং 5100mAh ব্যাটারি সহ Tecno Spark Go 3 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Tecno ভারতের বাজারে তাদের নতুন বাজেট Tecno Spark Go 3 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগেই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। তাই খুব তাড়াতাড়ি ফোনটি বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে টিপস্টার Gadgetsdata আপকামিং ফোনের ভারতীয় লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 3 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Tecno Spark Go 3 Pro ফোনের লঞ্চ ডেট

টিপস্টার জানিয়েছেন 28 আগস্ট আপকামিং Tecno Spark Go 3 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। Tecno এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তবে পরবর্তী সময়ে কোম্পানির আসন্ন ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হতে পারে।

লিক পোস্টের মাধ্যমে টিপস্টার জানিয়েছেন Tecno Spark Go 3 Pro ফোনটি IP69 রেটিং সহ লঞ্চ করা হবে। লিক হওয়া তথ্য সঠিক হলে, জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি বাজেট সেগমেন্টে দারুন বিকল্প হতে পারে।

Tecno Spark Go 3 Pro ফোনের ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস

টিপস্টার Tecno Spark Go 3 Pro ফোনের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে ফোনটি Dark Red কালার অপশনে দেখা গেছে। এটি রিয়াল ব্লাড টেস্টিঙের সময় দেখা গিয়েছিল। এতে একটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। আপকামিং ফোনের ক্যামেরা ডিজাইন বাজারে উপস্থিত Tecno Spark Go 3 ফোনের চেয়ে অনেকটাই আলাদা।

TUV সার্টিফিকেশন সাইটে Tecno Spark Go 3 Pro ফোনটি প্রথম লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি 5100mAh ব্যাটারি সহ দেখা গিয়েছিল। তখন ফোনের চার্জিং স্পীড, প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা রেজোলিউশন, RAM এবং স্টোরেজ সম্পর্কে জানা যায়নি।

টিপস্টার আরও জানিয়েছিল শীঘ্রই Tecno Spark Go 3 Pro ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। কিছুদিনের মধ্যেই Tecno এর পক্ষ থেকে ভারতে ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হতে পারে।

আপাতত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Tecno Spark Go 3 Pro ফোনটি IP69 রেটিং এবং 5100mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। আগামী 28 আগস্ট ভারতে স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা আপকামিং ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই বিষয়ে কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে পারে।

The post লিক হল IP69 রেটিং এবং 5100mAh ব্যাটারি সহ Tecno Spark Go 3 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-india-launch-date-leaked-know-details-in-bengali/feed/ 0
3000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 144Hz AMOLED স্ক্রিন ও 12GB RAM সহ 5G স্মার্টফোন, শুরু হল Pova 8 Pro ফোনের সেল https://www.91mobiles.com/bengali/3000-rs-price-discount-offer-on-pova-8-pro-5g-phone-sale-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/3000-rs-price-discount-offer-on-pova-8-pro-5g-phone-sale-know-details-in-bengali/#respond Fri, 21 Aug 2026 08:43:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82009 ভারতে শুরু হল Pova 8 Pro 5G ফোনের সেল

The post 3000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 144Hz AMOLED স্ক্রিন ও 12GB RAM সহ 5G স্মার্টফোন, শুরু হল Pova 8 Pro ফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
Tecno এর সাব ব্র্যান্ড Pova কিছু দিন আগেই ভারতের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন Pova 8 Pro লঞ্চ করেছিল। Alive Matrix ডিসপ্লে ডিজাইনের এই ফোনের ব্যাক প্যানেলে অ্যানিমেশন চলে এবং লাইট জ্বলে। ইউনিক লুকের এই ফোনটি আজ থেকে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই নতুন ফোনটিতে কোথা থেকে এবং কিভাবে কম দামে কেনা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Pova 8 Pro ফোনের দাম

ভারতের বাজারে Pova 8 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 256GB Storage দেওয়া হয়েছে এবং এটির লঞ্চ প্রাইস রাখা হয়েছে 49,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB Storage সহ টপ মডেল 54,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Tundra Green, Graphite Black এবং Arc White কালার অপশনে বাজারে আনা হয়েছে।

Pova 8 Pro ফোনের অফার

কোম্পানির পক্ষ থেকে Pova 8 Pro ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফ্লে ফোনটির 8GB RAM মডেলের দাম পড়বে 46,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 51,999 তাকার বিনিম্যে কেনা যাবে। এই ছাড় পাওয়ার জন্য ইউজারদের SBI, HDFC, Axis, ICICI বাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

অপরদিকে BOB, AU, Yes Bank ও Kotak Mahindra bank কার্ডের মাধ্যমে EMI করালেও এই 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে 18 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপ্সহ্ন দেওয়া হচ্ছে। এর ফ্লে মাসে মাত্র 2777 তাকার শজ কিস্তির মাধ্যমে ফোনটি কেনা যাবে। Pova 8 Pro ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোর থেকে ডিসকাউন্ট সহ কেনা যাবে।

Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন

Pova 8 Pro ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 7,92,798 AnTuTu স্কোর পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Arm Mali-G615 MC2 জিপিইউ রয়েছে। হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5K IceShield VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Pova 8 Pro ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 10 ঘন্টা, 40 মিনিট। কোম্পানি জানিয়েছে এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Pova 8 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Pova 8 Pro 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সহ ইনফ্রারেড সেন্সর রয়েছে।

Pova 8 Pro 5G ফোনটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Pova 8 Pro 5G ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে কাস্টোমাইজেবল LED লাইট সহ Alive Matrix ডিসপ্লে রয়েছে। এতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি কাদা, তেল ও গরম তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য IP69K রেটিং দেওয়া হয়েছে।

The post 3000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 144Hz AMOLED স্ক্রিন ও 12GB RAM সহ 5G স্মার্টফোন, শুরু হল Pova 8 Pro ফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/3000-rs-price-discount-offer-on-pova-8-pro-5g-phone-sale-know-details-in-bengali/feed/ 0
144Hz AMOLED স্ক্রিন এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল ইউনিক ডিজাইনের Pova 8 Pro 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 18 Aug 2026 14:18:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81823 ভারতে পেশ হল Pova 8 Pro 5G

The post 144Hz AMOLED স্ক্রিন এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল ইউনিক ডিজাইনের Pova 8 Pro 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Tecno এর সাব-ব্রান্ড Pova তাদের নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। গত জুন মাসে Pova 8 5G ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের Pova 8 Pro 5G স্মার্টফোনটি ভারতে পেশ করা হয়েছে। এই ডিফারেন্ট ডিজাইন সহ ফোনটি র ব্যাক প্যানেলে লাইট জ্বলে। Pova 8 Pro 5G ফোনটিতে বড় 6500mAh ব্যাটারি, 1.5K AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pova 8 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Pova 8 Pro ফোনের ডিজাইন

Pova 8 Pro ফোনটি ডিফারেন্ট লুক সহ স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা সেটআপে Alive Matrix ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ছোট ডট-ম্যাট্রিক্স ডিসপ্লেতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখা যাবে। কোম্পানির Pova 8 Pro ফোনটিতে কাস্টমাইজেবল LED লাইট রয়েছে, ফলে নোটিফিকেশন, চার্জিং স্টেটস, কাউন্টডাউন টাইম এবং কালার আইডি উপভোগ করা যাবে। ভারতীয় বাজারে ফোনটি Tundra Green, Graphite Black এবং Arc White কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন

Pova 8 Pro ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে ফোনটি AnTuTu Score 7,92,798 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Arm Mali-G615 MC2 জিপিইউ রয়েছে। হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5K IceShield VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

Pova 8 Pro 5G ফোনটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Pova 8 Pro 5G ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে কোর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Pova 8 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Pova 8 Pro 5G ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Pova 8 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিং চলাকালীন PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 10 ঘন্টা, 40 মিনিট। কোম্পানির ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Pova 8 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Pova 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HiOS 16 সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সহ Infrared সেন্সরের মতো ফিচার রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP69K রেটিং দেওয়া হয়েছে।

Pova 8 Pro ফোনের দাম

ভারতের বাজারে Pova 8 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage অপশনের দাম 49,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage অপশনের দাম 54,999 টাকা রাখা হয়েছে। আগামী 21 আগস্ট থেকে শপিং সাইট ফিল্পকার্ট এবং রিটেইলস স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার ডিসকাউন্ট জারি করা হবে এবং এই ডিসকাউন্ট সহ Pova 8 Pro ফোনটি 46,999 টাকা দামে কেনা যাবে।

The post 144Hz AMOLED স্ক্রিন এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল ইউনিক ডিজাইনের Pova 8 Pro 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হতে চলেছে Pova 8 Pro স্মার্টফোন, ব্যাক প্যানেলে থাকবে 177 LED লাইট https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launch-soon-india-teaser-live-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launch-soon-india-teaser-live-know-details-in-bengali/#respond Wed, 12 Aug 2026 05:33:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81598 জারি হল Pova 8 Pro ফোনের টিজার

The post ভারতে লঞ্চ হতে চলেছে Pova 8 Pro স্মার্টফোন, ব্যাক প্যানেলে থাকবে 177 LED লাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনো কোম্পানির সাব ব্র্যান্ড পোভা গত জুন মাসে ভারতের বাজারে 29,999 টাকা প্রাথমিক দামের Pova 8 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ‘প্রো’ মডেল পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে টিজ করে এই ফোনের ছবিও ইন্টারনেটে শেয়ার করা হয়েছে। এই আপকামিং 5G ফোনটি Pova 8 Pro নামে লঞ্চ করা হবে। Alive Matrix ডিসপ্লে ডিজাইন সহ এই ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে, এই মডেলের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পোভা ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে এই আপকামিং ফোনটির সাইড ফ্রেমের ছবি শেয়ার করেছে। ফোনটির সাইড প্যানেলে পাওয়ার বাটনের পাশাপাশি অরেঞ্জ কালারের একটি ডেডিকেটেড বাটন দেখা গেছে। এই এক‌ই ধরনের লুক Pova 8 Pro ফোনের গ্লোবাল মডেলেও দেখা গেছে। কোম্পানির জারি করা টুইটে ‘রিভিলিং সুন’ লেখা রয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানি এই ফোনটি লঞ্চ করে দেবে বলে আশা করা হচ্ছে।

Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে Pova 8 Pro 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G615 MC2 GPU রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Pova 8 Pro 5G ফোনে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে HyperLux AMOLED স্ক্রিন এবং এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেস সহ 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Pova 8 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYTIA 700C সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Pova 8 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে সেল্ফ-রিপেয়ারিং ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে, যা প্রতি 200 চার্জ সাইকেলের পর নিজে থেকেই 1% ব্যাটারি হেল্থ রিস্টোর করবে। এই ফোনটির ব্যাটারি -20 ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডা থেকে শুরু করে 60 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত সহ্য করতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

এছাড়াও এই ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গেই অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 177 LED লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এর সঙ্গে এই ছোট স্ক্রিনে ঘড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই কাস্টোমাইজেবল লাইটে 49 রকমের অ্যানিমেশন দেখা যায়। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69K রেটিং রয়েছে।

The post ভারতে লঞ্চ হতে চলেছে Pova 8 Pro স্মার্টফোন, ব্যাক প্যানেলে থাকবে 177 LED লাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pova-8-pro-launch-soon-india-teaser-live-know-details-in-bengali/feed/ 0
আইফোনের মতো লুক সহ লঞ্চ হবে সস্তা Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল ছবি এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-specifications-leaked-affordable-phone-launch-in-india-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-specifications-leaked-affordable-phone-launch-in-india-soon-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 15:17:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81198 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Tecno Spark Go 3 Pro

The post আইফোনের মতো লুক সহ লঞ্চ হবে সস্তা Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের প্রথম দিকেই Tecno Spark Go 3 স্মার্টফোনটি 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে এই ফোনের প্রো মডেল অর্থাৎ Tecno Spark Go 3 Pro ফোনটি লিস্টেড হয়েছে। শীঘ্রই কোম্পানি ভারতের বাজারে তাদের এই ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। কিছু দিন আগেই প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Tecno Spark Go 3 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হওয়ার পাশাপাশি গ্লোবাল বাজারেও ফোনটি Tecno Spark 50C নামে পেশ করা হবে।

Tecno Spark Go 3 Pro / Tecno Spark 50C

টেক ওয়েবসাইট প্যাশনেটগীকজের মাধ্যমে Tecno Spark Go 3 Pro ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টে শেয়ার করা ছবি থেকে আপকামিং ফোনের লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। নিচে দেওয়া ফটো ইউজাররা দেখতে পারেন সস্তা টেকনো স্মার্টফোনটি iPhone 17 Pro Max ফোনের মতো দেখাচ্ছে। আপকামিং Tecno Spark Go 3 Pro বা Tecno Spark 50C ফোনের ক্যামেরা আই ফোনের থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। লিকের মাধ্যমে ফোনটি অরেঞ্জ, ব্ল্যাক এবং মারুন কালার অপশনে দেখা গেছে।

লিক অনুযায়ী Tecno Spark Go 3 Pro/Spark 50C ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। এই 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

লিক অনুযায়ী লো বাজেট স্মার্টফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন টেকনো ফোনে 6,000mAh battery দেওয়া হতে পারে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। Tecno Spark Go 3 Pro/Spark 50C ফোনে রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

Tecno Spark Go 3 Pro ফোনে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনটিতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির Tecno Spark Go 3 Pro ফোনে 5000mAh battery দেওয়া হয়েছিল এবং এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করেছিল। এই সস্তা স্মার্টফোনে Wi-Fi এবং Bluetooth সহ OTG, FM রেডিও, Infrared এবং IP64 রেটিং ফিচার দেওয়া হয়েছিল। তাই বাজেট সেগমেন্টের Tecno Spark Go 3 Pro ফোনে বেস্ট ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

The post আইফোনের মতো লুক সহ লঞ্চ হবে সস্তা Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-specifications-leaked-affordable-phone-launch-in-india-soon-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল সস্তা Tecno Spark Go 3 Pro ফোনের ডিটেইলস! 5100mAh ব্যাটারি সহ লিস্টেড হল এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-listed-on-tuv-certification-with-5100mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-listed-on-tuv-certification-with-5100mah-battery-know-details-in-bengali/#respond Wed, 22 Jul 2026 04:35:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80741 লিক হল Tecno Spark Go 3 Pro ফোনের ফিচার

The post প্রকাশ্যে এল সস্তা Tecno Spark Go 3 Pro ফোনের ডিটেইলস! 5100mAh ব্যাটারি সহ লিস্টেড হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের শুরুতেই টেকনো ভারতে তাদের সস্তা Tecno Spark Go 3 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 8,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। শীঘ্রই ব্র্যান্ডের পক্ষ থেকে Tecno Spark Go 3 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই আপকামিং ফোনটি গুরুত্বপূর্ণ ডিটেইলস সহ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনের ডিটেইলস

TUV সার্টিফিকেশন সাইটে Tecno Spark Go 3 Pro ফোনটি স্পট হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটি KO3 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি কিছুদিন আগেই EEC সার্টিফিকেশন সাইটে একই মডেল নাম্বার সহ ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির মার্কেটিং নেম TECNO Spark Go 3 Pro হবে বলে জানা গিয়েছিল। অর্থাৎ KO3 মডেল নাম্বার TECNO Spark Go 3 Pro ফোনের হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

TUV সার্টিফিকেশন সাইটে Tecno Spark Go 3 Pro ফোনটি 5100mAh battery ব্যাটারি সহ লিস্টেড হয়েছে। ফোনটিকে TUV এর পক্ষ থেকে ‘JPTUV-189683’ সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়েছে। গত 13 জুলাই ফোনটি সার্টিফিকেশন পাস করেছে বলে জানা গেছে। জানিয়ে রাখি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই টেক মঞ্চে কোম্পানির Tecno Spark Go 3 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে।

Tecno Spark Go 3 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে Tecno Spark Go 3 ফোনটি 5000mAh battery সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আপকামিং Spark Go 3 Pro ফোনটির ক্ষেত্রে খুব সামান্য আপগ্রেড পাওয়া যাবে। এই Spark Go 3 ফোনটি 15W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। এই আপকামিং প্রো মডেলে আরও ফাস্ট চার্জিং টেকনোলোজি দেওয়া হবে। ফোনে USB Type-C পোর্ট সাপোর্ট করবে।

Tecno Spark Go 3 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছিল এবং প্রসেসিঙের জন্য এতে UNISOC T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই সস্তা স্মার্টফোনে এক্সন্টেডেড RAM রয়েছে। এই টেকনোলোজি ফোনের 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM এর উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।

Tecno Spark Go 3 স্মার্টফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এত কম দামের ফোনে 120Hz রিফ্রেশ রেট সত্যিই প্রশংসনীয়। এর ফলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ স্ক্রলিং এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে আরও স্মুথ ও ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 ফোনে LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। বাজেটের এই স্মার্টফোনে Wi-Fi, Bluetooth, OTG, FM রেডিও এবং Infrared এর মতো ফিচার রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। Tecno Spark Go 3 ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট Ink Black, Titanium Grey, Aurora Purple এবং Galaxy Blue কালার অপশনে সেল করা হয়।

The post প্রকাশ্যে এল সস্তা Tecno Spark Go 3 Pro ফোনের ডিটেইলস! 5100mAh ব্যাটারি সহ লিস্টেড হল এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-spark-go-3-pro-listed-on-tuv-certification-with-5100mah-battery-know-details-in-bengali/feed/ 0
17 জুলাই ভারতে লঞ্চ হতে পারে 50MP Selfie ক্যামেরা সহ Tecno Camon 50 Ultra 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-tecno-camon-50-ultra-launching-in-india-on-17-july-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-tecno-camon-50-ultra-launching-in-india-on-17-july-know-details-in-bengali/#respond Wed, 15 Jul 2026 15:59:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80409 17 জুলাই পেশ হতে পারে Tecno Camon 50 Ultra 5G

The post 17 জুলাই ভারতে লঞ্চ হতে পারে 50MP Selfie ক্যামেরা সহ Tecno Camon 50 Ultra 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
মার্চ মাসে টেকনো তাদের প্রিমিয়াম Tecno Camon 50 Ultra 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার ফোনটি ভারতের বাজারেও পেশ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 জুলাই Tecno Camon 50 Ultra 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট সহ শপিং সাইট প্ল্যাটফর্মে ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি আরও অন্যান্য ফিচারও প্রকাশ্যে এসেছে।

Camon 50 Ultra ফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 17 জুলাই ভারতে Camon 50 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি সফট লঞ্চের মাধ্যমে ভারতের বাজারে পেশ করা হবে। 17 জুলাই দুপুর 12টা সময়ে Tecno Camon 50 Ultra ফোনটি দাম এবং সেল ডিটেইলস জানানো হবে। আমাজনে ফোনটি লিস্টেড হয়েছে, তাই এই শপিং সাইটের মাধ্যমেই Tecno Camon 50 Ultra ফোনটি সেল করা হবে বলে কনফার্ম জানা গেছে। ভারতের বাজারে আপকামিং 5G ফোনটি Nebula Titanium, Cypress Green এবং Misty Purple কালার অপশনে লঞ্চ করা হবে।

Camon 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

জানিয়ে রাখি আগেই গ্লোবাল বাজারে Tecno Camon 50 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই আগের থেকে ফোনটি ফিচার এবং স্পেসিফিকেশন জানা গেছে। এই টেকনো ফোনটি Silk-Flow ডিজাইনে পেশ করা হয়েছিল। এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর রয়েছে।

Tecno Camon 50 Ultra 5G ফোনের গ্লোবাল মডেলে LPDDR5X RAM দেওয়া হয়েছে, তাই ভারতীয় মডেলেও একই ফিচার দেওয়া হতে পারে। অর্থাৎ এই স্মার্টফোন মাল্টিটাস্কিং হ্যান্ডেল করতে সাহায্য করতে পারে। কোম্পানির ফোনটি Extended RAM টেকনোলোজি সহ লঞ্চ করা হবে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় অতিরিক্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। ভারতীয় ইউজারদের জন্য ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HiOS 16 সহ লঞ্চ করা হতে পারে।

Tecno Camon 50 Ultra 5G ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Curved AMOLED ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে কর্নিং Gorilla Glass 7i লেয়ার দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি ProXDR আই-কেয়ার টেকনোলোজি সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে দীর্ঘক্ষণ ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Camon 50 Ultra 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 50-মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি ওআইএস সেন্সর, 50-মেগাপিক্সেল 3x Telescope Periscope সেন্সর এবং 8-মেগাপিক্সেল Ultra wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Camon 50 Ultra 5G স্মার্টফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। গ্লোবাল বাজারে কোম্পানির ফোনটি 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও একইরকম সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছিল। জানিয়ে রাখি গ্লোবাল মডেলের থিকনেস 7.75mm এবং ভারতীয় মডেলও এতটাই স্লিম হবে বলে মনে করা হচ্ছে। Tecno Camon 50 Ultra 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

The post 17 জুলাই ভারতে লঞ্চ হতে পারে 50MP Selfie ক্যামেরা সহ Tecno Camon 50 Ultra 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-tecno-camon-50-ultra-launching-in-india-on-17-july-know-details-in-bengali/feed/ 0