Thunivu - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 07 Feb 2023 09:12:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হিন্দিতে আসতে চলেছে দক্ষিণের এই দারুণ ফিল্ম, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রিম https://www.91mobiles.com/bengali/south-indian-movie-thunivu-hindi-ott-release-date-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/south-indian-movie-thunivu-hindi-ott-release-date-details-in-bengali/#respond Tue, 07 Feb 2023 07:00:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36577 হিন্দিতে দেখা যাবে থুনিভু

The post হিন্দিতে আসতে চলেছে দক্ষিণের এই দারুণ ফিল্ম, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রিম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Netflix এ রিলিজ হবে Thunivu ফিল্ম।
  • Thunivu তে অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন Ajit Kumar।
  • ছবির নির্মাতা বনি কাপুর এবং নির্দেশক এইচ বিনোদ।

দক্ষিণের সিনেমার ক্রেজ দিন দিন যেন বেড়েই চলেছে। ফলে বিগত বেশ কিছু সময় ধরে দক্ষিণ ভারতের মুভিগুলি নিজেদের ভাষার বাইরে বেড়িয়ে হিন্দিতেও মুক্তি পেতে শুরু করেছে। এবার তামিল মুভি থুনিভু বড় পর্দায় রিলিজের পর ওটিটিতে মুক্তি পেতে চলেছে। বর্তমানে অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ 8 ফেব্রুয়ারি তাদের প্ল্যাটফর্মেই দক্ষিণের স্টার Ajit Kumar অভিনীত Thunivu ফিল্মটি রিলিজ করা হবে। আরও পড়ুন: OnePlus এর সবথেকে বড় ইভেন্টে OnePlus 11 এবং 11R 5G সহ লঞ্চ হবে একাধিক প্রোডাক্ট, জেনে নিন কোথায় এবং কিভাবে দেখবেন

হিট হয়েছে বক্স অফিসেও

এই ফিল্মটি তামিল, তেলেগু মালয়ালম এবং কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও স্ট্রিম করা হবে। বড় পর্দায় মুক্তির মাত্র 4 সপ্তাহের মধ্যেই এই মুভিটি ওটিটিতে আসছে, জানিয়ে রাখি বক্স অফিসেও এই মুভিটি ভালোই কালেকশন করেছে। এই ফিল্মের নির্মাতা বনি কাপুর এবং নির্দেশক এইচ বিনোদ।

নেটফ্লিক্স তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে 8 ফেব্রুয়ারি প্ল্যাটফর্মে এই ফিল্ম রিলিজ করা হবে। আগেই বলা হয়েছে এই মুভিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু মালয়ালম এবং কন্নড় ভাষায় উপভোগ করা যাবে। আরও পড়ুন: এবার রকেটের স্পিডে পাবেন ইন্টারনেট পরিষেবা! সরকার নির্ধারিত করেছে Minimum Speed Limit

অ্যাকশন ড্রামা ফিল্ম থুনিভু

তামিলের সুপারস্টার অজিত কুমার অভিনীত থুনিভু একটি হার্ডকোর অ্যাকশন ড্রামা ফিল্ম। এছাড়াও এই ছবিতে মহিলা প্রধান চরিত্রে মঞ্জু ওয়ারিয়ারকে দেখা গেছে। এই ফিল্মে অজিত কুমারের সাদা চুল এবং দাড়ির নতুন স্টাইলও দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। গত 11 সিনেমাহলে থুনিভু মুক্তি পেয়েছিল। কিছু রিপোর্ট অনুযায়ী মুক্তির মাত্র 20 দিনের মধ্যে এই মুভি গোটা বিশ্ব জুড়ে 280 কোটি টাকা কালেকশন করেছিল, যার মধ্যে প্রায় 193 কোটি টাকা ভারতীয় বক্স অফিসে জমা পড়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হিন্দিতে আসতে চলেছে দক্ষিণের এই দারুণ ফিল্ম, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রিম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/south-indian-movie-thunivu-hindi-ott-release-date-details-in-bengali/feed/ 0