TikTok App - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 16 Jan 2020 11:37:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/#respond Thu, 16 Jan 2020 11:33:20 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10125 বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ TikTok

The post Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল মার্কেট ডেটা এবং অ্যানালিটিক্স ফার্ম অ্যাপ এনী কিছু দিন আগে 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ব‍্যবহৃত এবং ডাউনলোড হ‌ওয়া অ্যাপগুলির একটি লিস্ট জারি করেছিল, যেখানে ভিডিও মেকিং অ্যাপ টিকটককে সাত নাম্বার পজিশনে অবস্থান করছে দেখা গেছিল। এবার এই অ্যাপের ইউজারদের জন্য একটি সুখবর আছে। Tiktok সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে এই অ্যাপটি গত বছর অর্থাৎ 2019 সালে দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: Redmi K30 হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, লিস্টেড হল ভারতীয় সার্টিফিকেশন সাইটে

Sensor Tower এর রিপোর্ট অনুযায়ী গত বছর Whatsapp এর পর গোটা বিশ্বে Tiktok অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। ফেসবুকের মতো জনপ্রিয় প্ল‍্যাটফর্মকে পেছনে ফেলে Tiktok এই স্থান দখল করেছে। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ স্থানে যে অ্যাপগুলি রয়েছে সেগুলি হল যথাক্রমে হোয়াটস‌অ্যাপ, টিকটক, ফেসবুক এবং ম‍্যাসেঞ্জার।

রিপোর্ট অনুযায়ী গত বছরের চতুর্থ এবং শেষ কোয়ার্টারে এই অ্যাপটি 220 মিলিয়ন ডাউনলোড পেয়েছে, যা এর আগের তিনটি কোয়ার্টারের চেয়ে 24 শতাংশ বেশি। রিপোর্টে আরও বলা হয়েছে আগের চেয়ে 540 শতাংশ দ্রুত গতিতে টিকটকের আয় হচ্ছে।

আরও পড়ুন: Samsung পেশ করল “গ‍্যালাক্সি এ” সিরিজের প্রোডাক্ট পেজ, ভারতে আসতে চলেছে Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন

প্রসঙ্গত জানিয়ে রাখি গত বছর এই অ্যাপটিকে ব‍্যানড‌ও করা হয়েছিল। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই অ্যাপটিকে পুনরায় প্লে স্টোরে ডাউনলোডের জন্য লিস্টেড করে দেওয়া হয়। ByteDance এর অধীনে TikTok অ্যাপটি 2017 সালে লঞ্চ করা হয়েছিল। এত কম সময়ে দ্বিতীয় স্থান পাওয়া কোনো রেকর্ডের চেয়ে কম নয়।

গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি TikTok ব‍্যবহার করা হয়। ভারতে এই অ্যাপটি এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে যে অ্যাপটি এর হোম মার্কেট অর্থাৎ চীনের ইউজার ডিমান্ডকেও পেছনে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ

প্রসঙ্গত জানিয়ে রাখি গত বছর TikTok এর প‍্যারেন্ট কোম্পানি ByteDance মার্কেটে তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Jianguo Pro 3 নামে অফিসিয়ালি পেশ করা হয়েছিল। তবে গ্লোবাল মার্কেটে ফোনটি Nut Pro 3 নামে প্রেজেন্ট করা হয়।

কোম্পানির Jianguo Pro 3 অর্থাৎ Nut Pro 3 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছিল, যা বেজল লেস ডিসপ্লের সঙ্গে “ইউ” শেপের নচযুক্ত। এই ফোনে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Nut Pro 3 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/feed/ 0
TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/#respond Thu, 14 Nov 2019 11:33:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9148 আবার সমালোচিত TikTok

The post TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
TikTok অ্যাপের নাম আজ প্রায় ভারতের সকল বয়সের মানুষ জানে, এমনকি ব‍্যবহার‌ও করে। বর্তমানে TikTok এমন একটি অ্যাপে পরিণত হয়েছে যেটি যত পরিমাণে শহরে ব‍্যবহার করা হয়, ততটাই গ্ৰাম ও মফস্বল এলাকায় করা হয়। দিন দিন এই অ্যাপ যত জনপ্রিয় হয়ে উঠেছে ততই সমালোচনার মুখে পড়তে হয়েছে। শুধুমাত্র TikTok ব‍্যবহার করার জন্য কখনও সমস্যা দানা বেঁধেছে আবার কখনও বা বড়সড় ঝঞ্ঝাট পোহাতে হয় ইউজারকে। আবারও TikTok সম্পর্কে এমনই এক খাসখবর ছড়িয়ে পড়েছে, যেখানে TikTok এ মেয়ের ফোটো ব‍্যবহার করার জন্য এক যুবককে জেলে যেতে হয়েছে।

আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

TikTok সম্পর্কিত এই নতুন খবর উত্তরপ্রদেশের আজমগড় এলাকার, সেখানকার বাসিন্দা পঙ্কজ সাহানিকে পুলিশ গ্ৰেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পঙ্কজ সাহানি একজন সাধারণ TikTok ইউজার এবং তিনিও অন‍্যান‍্য ইউজারদের মতো এই শর্ট ভিডিও মেকিং অ্যাপে ভিডিও বানান এবং দেখেন। কয়েক দিন আগে পঙ্কজ TikTok এ একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি দুজন মেয়ের ফোটো ব‍্যবহার করেছিলেন।

এই মেয়ে দুটি একে ওপরের বোন এবং পঙ্কজ TikTok অ্যাপে এদের ফোটো দিয়ে ভিডিও বানায়। এই ভিডিওটি কোনোভাবে ভাইরাল হয়ে যায় এবং সেই দুজন মেয়ের মধ্যে একজনের হাতে পৌঁছে যায়। অযাচিতভাবে তাঁর ফোটো ব‍্যবহার হতে দেখে মেয়েটি পুলিশে জানায় এবং এরপর খোঁজখবর নিয়ে জানা যায় ভিডিওটি পঙ্কজ বানিয়ে TikTok এ আপলোড করেছিল।

আরও পড়ুন : ভারতে 5 বছর পূরণ করল Vivo, সেলিব্রেশনের জন্য বিভিন্ন ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট এবং 2,999 টাকার হেডফোন ফ্রি

যখন সাইবার সেলে কেসটি যায় তখন গত সোমবার অর্থাৎ 11 নভেম্বর পঙ্কজকে হেফাজতে নেয়। গ্ৰেফতারির পর পঙ্কজকে সাইবার সেলের এসপির কাছে পেশ করা হয়, এরপর আইপি অ্যাড্রেস প্রমাণিত হলে তাকে জেলে পাঠানো হয়। পঙ্কজ ইচ্ছাকৃতভাবে ভুল উদ্দেশ্য নিয়ে মেয়েদুটির ফোটো ব‍্যবহার করেছে, নাকি অজান্তেই ভুল করে ফেলেছে তা এখনও জানা যায়নি। তবে এই TikTok অ্যাপের জন‍্য‌ই পঙ্কজকে জেলে যেতে হয়েছে।

ধরা হয়েছে উত্তরপ্রদেশের পুলিশ‌ও

TikTok সম্পর্কে কয়েক দিন আগে আর‌ও একটি ঘটনা সামনে আসে, যেখানে যেখানে উত্তরপ্রদেশ পুলিশের জ‌ওয়ান আরিফকে TikTok ব‍্যবহার করার জন্য সমালোচিত হতে হয়েছিল। মহম্মদ আরিফ লখন‌উয়োর পিজিআই এলাকার সাউথ সিটি থানার ইন চার্জ ছিলেন, যার দুটি TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। ভিডিও ভাইরাল হ‌ওয়ার পর আরিফের থেকে লখন‌উ এস‌এসপির পক্ষ থেকে শো কজ চেয়ে পাঠানো হয়।

আরও পড়ুন : 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Z1x

এই দুটি ভিডিও মিউজিক ভিডিও মেকিং অ্যাপ TikTok এ শেয়ার করা হয়েছিল। দুটি ভিডিওতেই আরিফকে তাঁর ইউনিফর্ম পড়া অবস্থায় দেখা গেছে। আরিফকে তাঁর প্রথম ভিডিওতে একটি বলিউড ফিল্মের ডায়লগ বলতে দেখা যায়। তিনি বলেন, “ইয়ে পুলিশ স্টেশন হ‍্যায়, যব তক ব‍্যায়েঠনে কো না কহা যায় খড়ে রহো, তুমহারে বাপ কা ঘর নেহি হ‍্যায়।” এক‌ইভাবে দ্বিতীয় ভিডিওতে তিনি তাঁর TikTok ভিডিওতে বলেন, “পুলিশ‌ওয়ালো সে না দোস্তি আচ্ছি হ‍্যায় না দুশমনি।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/feed/ 0