TikTok - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 14 Nov 2024 08:05:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/#respond Thu, 14 Nov 2024 08:05:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58032 তরুণদের জন্য অস্ট্রেলিয়াতে ব্যান হল সমস্ত সোশ্যাল মিডিয়া

The post 16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন first appeared on 91Mobiles Bengali.

]]>
দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ার নেশা সমস্ত সাধারণ মানুশকে পেয়ে বসছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত বয়সের মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত। 3 বছরের শিশু থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধ সকলকেই স্মার্টফোনে আঙ্গুল চালাতে দেখা যায়। শরীর ও মন উভয়ের ওপর সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব সম্পর্কে সচেতন হয়ে 16 বছরের কম বয়সী তরুণদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হতে পারে।

Social Media Ban

অস্ট্রেলিয়াতে 16 বছরের কম বয়সী তরুণদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ঘোষণা করে জানিয়েছেন সরকার দেশের ছোটদের মানসিক স্বাস্থের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নতুন পলিসি চালু করতে চলেছে। এই নতুন আইন 2025 সালের মধ্যে চালু করা হবে। সোশ্যাল মিডিয়ার ব্যাবহার রোধের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং এই বিষয়ে চারদিকে সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে ঠিক মনে করছে, আবার অনেকের মতে এটি ভুল সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যাবহারের ফলে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ছে। এর ফলে ছোটদের পাশাপাশি যুবকদেরও ক্ষতি হচ্ছে। সরকারের নতুন আইন কোনো রকম ছাড় ছাড়াই Instagram, Facebook, TikTok, X (Twitter) এবং YouTube এর মতো সমস্ত জনপ্রিয় অ্যাপের ওপর ইউজারদের বয়সের ভিত্তিতে প্রযোজ্য হবে।

জুবকদের জন্য কতটা ক্ষতিকর সোশ্যাল মিডিয়া?

এটি অত্যন্ত বড় একটি প্রশ্ন এবং এই বিষয়ে প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। উদাহরণস্বরূপ ইনস্টাগ্রামের প্রসঙ্গ ধরা যেতে পারে। এই অ্যাপে স্ক্রল করতে করতে হঠাৎ করেই আপত্তিকর কন্টেন্ট সামনে চলে আসে। Instagram reels তৈরির চক্করে অনেক ইউজার বেশ ঝুঁকি নিয়ে বসেন। বিগত সময়ে ভারতে এই ধরনের বহু ঘটনা ঘটেছে যেখানে Influencer নামে পরিচিত অনেক যুবক অতিরিক্ত দুঃসাহসী পদক্ষেপ নিয়ে তাদের প্রাণ হারিয়েছেন।

ভারতে বহু পূর্বেই TikTok ব্যান হয়েছে এবং এই অ্যাপের জন্য দেশে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। তাই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট শিশু ও যুবক মনকে বিভ্রান্ত করতে পারে বললে খুব একটা ভুল বলা হবে না। অস্ট্রেলিয়ার এই নতুন পলিসি যথেষ্ট কঠোর এবং এর ফলে টিনেজাররা বিক্ষুদ্ধ হতে পারেন।

16 বছরের চেয়ে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান কতটা কার্যকর হবে এখন সেটাই দেখার। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়াকে দেখে ভারত সহ অন্যান্য বিভিন্ন দেশ এই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে প্নুমান করা হচ্ছে। Australia Social Media Ban এর এই প্রসঙ্গে পাঠকদের মতামত জানার জন্য আমরা আগ্রহী হয়ে রইলাম।

The post 16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/feed/ 0
TikTok থেকে বরখাস্ত হল সমস্ত ভারতীয় কর্মচারীরা, এভাবেই কি প্রতিশোধ নিল চীন? https://www.91mobiles.com/bengali/40-employees-fired-in-india-tiktok-office-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/40-employees-fired-in-india-tiktok-office-details-in-bengali/#respond Sat, 11 Feb 2023 11:00:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36705 Highlights TikTok ভারতীয় অফিসের সমস্ত কর্মচারীদের বরখাস্ত করেছে। দেশের 40 জনকে চাকরি থেকে বরখাস্ত করার খবর সামনে এসেছে। তবে কোম্পানি এই কর্মচারীদের 9 মাসের বেতনও দেবে। ভারতে TikTok কতটা জনপ্রিয় ছিল সেটা আপনি এবং আমি সবাই জানি। Bytedance কোম্পানির এই শর্ট ভিডিও মেকিং অ্যাপটির ফ্যান প্রতিটি গ্রামে এবং শহরে উপস্থিত ছিল, যারা TikTok ভিডিও তৈরি […]

The post TikTok থেকে বরখাস্ত হল সমস্ত ভারতীয় কর্মচারীরা, এভাবেই কি প্রতিশোধ নিল চীন? first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • TikTok ভারতীয় অফিসের সমস্ত কর্মচারীদের বরখাস্ত করেছে।
  • দেশের 40 জনকে চাকরি থেকে বরখাস্ত করার খবর সামনে এসেছে।
  • তবে কোম্পানি এই কর্মচারীদের 9 মাসের বেতনও দেবে।

ভারতে TikTok কতটা জনপ্রিয় ছিল সেটা আপনি এবং আমি সবাই জানি। Bytedance কোম্পানির এই শর্ট ভিডিও মেকিং অ্যাপটির ফ্যান প্রতিটি গ্রামে এবং শহরে উপস্থিত ছিল, যারা TikTok ভিডিও তৈরি করত এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। ভারত সরকার প্রায় তিনবছর আগে বিতর্কিত এই অ্যাপটি বন্ধ করে দিয়েছিল। বর্তমানে এই চীনা অ্যাপটি তাদের ভারতীয় অফিসে কর্মরত সমস্ত কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করেছে। আরও পড়ুন: সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

গোটা ভারতীয় টিমকে বরখাস্ত করা হয়েছে

রিপোর্ট অনুযায়ী TikTok তাদের সম্পূর্ণ ভারতীয় টিমকে বরখাস্ত করে কর্মীদের ছাটাই করে দিয়েছে। তাদের ভারতীয় অফিসে প্রায় 40 জন কাজ করতেন এবং সবাইকে এই সপ্তাহে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে যে TikTok সমস্ত 40 জন কর্মচারীকে Pink Slip দিয়েছে এবং আদেশ দিয়েছে যে 28 ফেব্রুয়ারি তাদের কাজের শেষ দিন হবে।

কর্মচারীদের 9 মাসের বেতন দেওয়া হবে

TikTok আগে থেকেই ভারতে ব্যান করা হয়েছে এবং এই অবস্থায় ভারতীয় অফিসে কর্মরত কর্মীরা বেশিরভাগই ব্রাজিল এবং দুবাইয়ের মার্কেটে কাজ করেন। রিপোর্ট অনুযায়ী, কর্মীদের Pink Slip দেওয়ার সময় তাদের বলা হয়েছে 28 ফেব্রুয়ারির পর তাদের আর অফিসে আসার দরকার নেই। যদিও সমস্ত কর্মচারীদের 9 মাসের বেতন দেওয়া হবে। এছাড়াও নতুন চাকরি খোঁজার জন্য কোম্পানির তরফ থেকে তাদের আরও কিছু সুবিধা দেওয়ার খবরও রয়েছে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

3 বছর আগে ব্যান হয়েছে TikTok

Tiktok এর মালিকানা রয়েছে ByteDance কোম্পানির কাছে। 2020 সালের জুনে, ভারত সরকার জাতীয় সুরক্ষার উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে Tiktok সহ প্রায় 300টি চীনা অ্যাপ ব্যান করেছিল। প্রায় 3 বছর ব্যান থাকার পরে TikTok ও বুঝতে পেরেছে যে এই চীনা অ্যাপটি ভারতে আর কাজ শুরু করতে পারবে না। সম্ভবত এই কারণেই TikTok তাদের ভারতের অফিসটি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছে।

শর্ট ভিডিওর জনপ্রিয়তা বৃদ্ধি

ভারতে TikTok এর যাত্রা ভালো মন্দ উভিয়ই ছিল। যদিও অনেকে TikTok পছন্দ করতেন আবার অনেকে করতেন না। এই অ্যাপ সম্পর্কে ভারতীয় জনগণের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে এটাও ঠিক যে TikTok শর্ট ভিডিওর ক্রেজ বাড়িয়েছে। Instagram Reels এবং YouTube Shorts Tiktok এর জন্যই এত খ্যাতি অর্জন করেছে। যখন ভারতে TikTok ব্যান করা হয়েছিল, সেই সময়ে কোম্পানির কাছে 200 মিলিয়নেরও বেশি ইউজার ছিল। আরও পড়ুন: 30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post TikTok থেকে বরখাস্ত হল সমস্ত ভারতীয় কর্মচারীরা, এভাবেই কি প্রতিশোধ নিল চীন? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/40-employees-fired-in-india-tiktok-office-details-in-bengali/feed/ 0
PUBG এর পরে ইন্ডিয়াতে আবার আসতে চলেছে TikTok এর যাদু! এই নতুন নামের সাথে জলদি কামব্যাক করতে পারে, জানুন কোম্পানির ফুল প্ল‍্যান https://www.91mobiles.com/bengali/tiktok-india-relaunch-plan-ticktock-trademark-application-bytedance/ https://www.91mobiles.com/bengali/tiktok-india-relaunch-plan-ticktock-trademark-application-bytedance/#respond Tue, 20 Jul 2021 12:35:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17334 আবারও অন্য নামের সাথে ফিরতে পারে TikTok

The post PUBG এর পরে ইন্ডিয়াতে আবার আসতে চলেছে TikTok এর যাদু! এই নতুন নামের সাথে জলদি কামব্যাক করতে পারে, জানুন কোম্পানির ফুল প্ল‍্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার গত বছর জুলাই মাসে TikTok সহ বহু চাইনিজ অ্যাপ ব‍্যান করেছিল, যার মধ্যে পাবজিও ছিল। অথচ কিছুদিন আগে PUBG ইন্ডিয়াতে নতুন নাম Battleground Mobile India নামের সাথে এন্ট্রি করেছে। আবার এখন ইন্ডিয়াতে পপিউলার চাইনিজ অ্যাপ TikTok সম্পর্কে খবর এসেছে যে এই ভিডিও মেকিং অ্যাপ ইন্ডিয়াতে আবার এন্ট্রি নিতে পারে কারন এর মেন কোম্পানি বাইটডান্স পেটেন্ট, ডিজাইন আর ট্রেড মার্ক্স এর প্রধান নিয়ন্ত্রক এর সাথে শর্ট-ফর্ম ভিডিও অ্যাপের জন্য একটি ট্রেডমার্ক দায়ের করেছে। অথচ এখন যদি ইন্ডিয়াতে TikTok ফিরে আসে তাহলে এর প্রতিযোগিতা ইন্সটাগ্রামে‌র সহ বহু অন‍্যান‍্য প্ল‍্যাটফর্মে‌র সাথে হবে।

টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন যে বাইটডান্স 6 জুলাই “TickTock” এর সাথে টিকটকের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। ট্রেডমার্ক নিয়ম 2002 এর চতুর্থ অনুসূচির 42 ক্লাসে দায়ের করা হয়েছে। যা “বৈজ্ঞানিক আর টেকনিকাল পরিষেবা আর সেই সম্বন্ধিত অনুসন্ধান আর ডিজাইন; শিল্পের বিশ্লেষণ আর অনুসন্ধান পরিষেবা; কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার এর ডিজাইন আর বিকাসের জন্য।” অথচ বাইটডান্স এই সম্বন্ধে অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি।

রিপোর্ট অনুযায়ী টিকটক দেশে ফিরিয়ে আনার জন্য বাইটডান্স সরকারের সাথে কথা বলছে। এইটুকুই না কোম্পানি সরকার‌কে আশ্বস্ত করেছে যে নতুন আইটি নিয়মের পালন করার জন্য তারা কাজ করবে।

এইজন্য সর্বদার জন্য ব‍্যান হয়েছিল অ্যাপ গুলি

শোনা যাচ্ছে যে Ministry of Electronics and Information Technology (Mritu) এর রিপোর্টে বলা হয়েছিল যে ভারতে বিগত জুনে সর্বপ্রথম যে 59 চাইনিজ ব‍্যান করা হয়েছিল, সেইগুলিকে এখন পুরোপুরি ব‍্যান করে দেওয়া হয়েছে।

ছিল 10 কোটির‌ও বেশি ইউজার্স

আপনাকে মনে করিয়ে দিই যে টিকটকের ভারতে 10 কোটির বেশি ইউজার্স ছিল আর এর মধ্যে বহু লোকের টিকটকের থেকে উপার্জন‌ও হতো। আবার পাবজির‌ও ভারতে অসংখ্য ইউজার্স ছিল, কিন্তু ব‍্যান হ‌ওয়ার কয়েক মাস পরে বিগত কয়েক দিনের মধ্যে মেড-ইন-ইন্ডিয়া FAU-G গেম পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PUBG এর পরে ইন্ডিয়াতে আবার আসতে চলেছে TikTok এর যাদু! এই নতুন নামের সাথে জলদি কামব্যাক করতে পারে, জানুন কোম্পানির ফুল প্ল‍্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-india-relaunch-plan-ticktock-trademark-application-bytedance/feed/ 0
মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/ https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/#respond Thu, 28 Jan 2021 11:00:21 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14030 আর লঞ্চ হবে না TikTok

The post মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার দেশে টিকটক, উইচ‍্যাট, ইউসি ব্রাউজারসহ একসঙ্গে মোট 59টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করেছিল। গত বছর অর্থাৎ 2020 এর জুন মাসে এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু ব‍্যানড হ‌ওয়ার পর‌ও দীর্ঘদিন ধরে কানাঘুষো চলতে থাকে যে জনপ্রিয় শর্ট ভিডিও মেকিং অ্যাপ টিকটক আবার দেশে ফিরে আসতে পারে। কিন্তু এবারের একটি নতুন রিপোর্ট টিকটক প্রেমীদের শেষ আশাও চিরতরে মুছে গেল।

টিকটক ডেভেলপারদের পক্ষ থেকে দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফেকশন টেকনোলজিতে দেওয়া জবাব সন্তোষজনক ছিল না। ভারতে পুরোপুরি ভাবে জনপ্রিয় চাইনিজ অ্যাপ টিকটক ব‍্যানড হয়ে যাওয়ার পর পাবজির কামব্যাক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সরকারের পক্ষ থেকে PUBG Mobile India কে অনুমোদন দেওয়ার পর আবার তা বাতিল করে দেওয়া হয়। কিন্তু তাও গেমারদের মধ্যে গুজব শোনা যাচ্ছে ভারতে এখনও কোম্পানি তাদের পাবজি গেমটি ফিরিয়ে আনতে পারে।

রিপোর্ট অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইটডান্স শীঘ্রই তাদের ভারতীয় কর্মচারীদের ছাটাই করার পরিকল্পনা করছে। কোম্পানি The Wire ওয়েবসাইটকে জানিয়েছে, “প্রথমদিকে আমাদের ধারণা ছিল শীঘ্রই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের অ্যাপ অন অপারেশন থাকলেও সমস্ত কর্মচারীর দায়িত্ব আমরা নিতে পারব না। আমরা এখনও এটাই জানি না যে ভারতে কবে ফিরতে পারব।”

চিরতরে ব‍্যানড হ‌ওয়ার কারণ

Ministry of Electronics and Information Technology (Meity) এর রিপোর্টে বলা হয় ভারতে গত বছর ব‍্যানড করা 59টি পুরোপুরি ব‍্যানড করা হয়েছে এবং এগুলি ফিরে আসার আর কোনো আশা নেই।

ব‍্যানড হয়েছে 208টি চীনা অ্যাপ

সরকারের পক্ষ থেকে গত বছর মোট 208টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করা হয়েছে। এখন দেখার যে প্রথম 59টি অ্যাপের মতো পরবর্তী ব‍্যানড হ‌ওয়া অ্যাপগুলির ব‍্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

10 কোটির বেশি ইউজার

মনে করিয়ে দিই, ভারতে টিকটকের 10 কোটিরও বেশি ইউজার ছিল এবং এদের মধ্যে অনেকের টিকটক থেকে আয়‌ও হত। এক‌ইভাবে ভারতে পাবজির‌ও বিপুল সংখ্যক ভক্ত ছিল। কিন্তু এই মাসেই আবার দেশে মেড ইন ইন্ডিয়া FAU:G গেম পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/feed/ 0
ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/pubg-mobile-return-india-know-how/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-return-india-know-how/#respond Tue, 08 Sep 2020 13:32:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12235 ফিরে আসতে পারে PUBG

The post ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে ভারত সরকার দেশ থেকে PUBG Mobile ও PUBG Mobile Lite জাতীয় সুরক্ষার কারণে ব‍্যানড করে দিয়েছে। তবে দেশে এখনও পর্যন্ত পাবজির পিএস 4, এক্সবক্স ও পিসি ভার্সন চলছে। কিন্তু এখন খবর পাওয়া গেছে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে খুব তাড়াতাড়ি PUBG Mobileডাউনলোড করা যাবে। দক্ষিণ কোরিয়ার পাবজি কর্পোরেশন একটি প্রেস নোটের মাধ্যমে জানিয়েছে, “ভারতে ব‍্যানড হ‌ওয়ার পর PUBG Mobile এর নর্ডিক ম‍্যাপ: Livik ও PUBG Mobile Lite এর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন: 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার

কোম্পানি আরও জানিয়েছে তারা এবার ভারতে PUBG Mobile ফ্রেঞ্চাইসির দায়িত্ব আর চীনের ঠেনসেন্ট গেমসের হাতে ছাড়তে চাইছে না। পাবজি কর্পোরেশন নিজেই ভারতের সমস্ত পাবলিশিঙের দায়িত্ব নেবে। এর ফলে দেশে আবার পাবজির ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত 2 সেপ্টেম্বর ভারত সরকার দেশ থেকে PUBG Mobile সহ মোট 118টি অ্যাপ ব‍্যানড করার সিদ্ধান্ত নেয়। এই অ্যাপগুলি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল‍্যাটফর্মে চলত। তাই PUBG এর পিসি ও কনসোল ভার্সন ব‍্যানড করা হয়নি।

আরও পড়ুন: সস্তা JioPhone এর রাজত্ব শেষ করতে আসছে Nokia 4G ফিচার ফোন, জেনে নিন ফিচার

PUBG Mobile ব‍্যানড হ‌ওয়ার দুঃখে আত্মহত্যা

কয়েক দিন আগে PUBG Mobile ব‍্যানড হ‌ওয়ায় শোকাহত হয়ে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত‍্যার ঘটনা ঘটেছে। 21 বছর বয়সী এই ছাত্র নদীয়াতে তাঁর পরিবারের সঙ্গে বসবাস করত।

খবর অনুযায়ী গত 4 সেপ্টেম্বর প্রীতম হালদার নামের এই যুবক সকালের জলখাবার খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুরে তাকে খেতে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে এবং কোনো আওয়াজ না পেয়ে ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে দরজা ভেঙে প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G

এর আগেও ব‍্যানড হয়েছে TikTok সহ 59টি অ্যাপ

জুন মাসের শেষে ব‍্যানড হ‌ওয়া 59টি অ্যাপের লিস্টে TikTok ছাড়াও BigoLive ও WeChat ছাড়াও Truecaller, Zoom ও Vigo Video এর নাম আছে। চ‍্যাট অ্যাপ, টুল অ্যাপ, ফোটো এডিটিং অ্যাপ ও ভিডিও মেকিং অ্যাপসহ আরও কিছু ক‍্যাটাগরির অ্যাপ তখন ব‍্যানড করা হয়েছিল। এখানে ক্লিক করে দেখে নিন এখনও পর্যন্ত দেশে ব‍্যানড হ‌ওয়া 200টি অ্যাপের লিস্ট।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-return-india-know-how/feed/ 0
ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/ https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/#respond Fri, 14 Aug 2020 18:25:25 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11993 আবার আসতে পারে TikTok

The post ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর জুলাই মাসে ভারত সরকার টিকটকসহ আরও 59টি চীনা অ্যাপ ব‍্যানড করেছিল। সরকারের পক্ষ থেকে প্রাইভেসি সম্পর্কিত প্রশ্ন তুলে এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়। এই 59টি অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক সম্পর্কে শোনা যাচ্ছে যে এটি আবার ভারতে ফেরত আসতে পারে।

একটি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রি টিকটকের ভারতীয় ব‍্যবসা দেখাশোনার দায়িত্ব কিনে নিতে পারে। সোর্স থেকে জানা গেছে এই মুহুর্তে চুক্তি সম্পর্কে কথাবার্তা প্রথম স্তরেই রয়েছে। আবার রিলায়েন্স বা টিকটকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কোনো তথ‍্য‌ও জানানো হয়নি।

মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সেন্সর টাওয়ারের ডেটা অনুযায়ী ভারত বর্তমানে 61 মিলিয়নের‌ও বেশি ডাউনলোডের সঙ্গে শর্ট ভিডিও মেকিং অ্যাপের সবচেয়ে বড় মার্কেট। অথচ যখন মানিটাইজেশনের প্রসঙ্গ আসে তখন লাভের 90 শতাংশ যায় চীন, ইউএস ও ইউকের পকেটে।

গত জুন মাসে ভারত সরকার আইটি অ্যাক্ট 2000 এর সেকশন 69 অনুযায়ী এই অ্যাপটি দেশে ব‍্যানড করে দেয়। এক‌ই সঙ্গে আরও 58টি অ্যাপ ব‍্যানড করার আদেশ জারি করা হয়। এরপর গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে টিকটক ছাড়াও Helo, Mi Video Call – Xiaomi, DU Browser, DU Privacy, Cache Cleaner – DU App Studio, Clean Master – Cheetah Mobile এবং Wonder Camera এর মতো বিখ্যাত আরও কিছু অ্যাপ সরিয়ে দেওয়া হয়।

আমেরিকাতেও ব‍্যানড টিকটক

গত সপ্তাহে আমেরিকাতেও টিকটক ব‍্যানড করা হয়েছে। এক‌ই সঙ্গে আমেরিকার পক্ষ থেকে টিকটকের আমেরিকান ব‍্যাবসা কোনো আমেরিকার‌ই কোম্পানিকে বেচার জন্য বাইটড‍্যান্সকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে মাইক্রোসফট বা টুইটার আমেরিকার টিকটকের দায়িত্ব কিনতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি এবিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

Google ও Apple স্টোর থেকে সরানো হল ফোর্টনাইট

গত বৃহস্পতিবার অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে অত‍্যন্ত জনপ্রিয় ব‍্যাটেল রয়‍্যাল গেম Fortnite সরিয়ে দেয়। ফোর্টনাইটের ডেভেলপাররা তাদের গেমের জন্য একটি আপডেট জারি করার পর‌ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপেল ছাড়া গুগলের পক্ষ থেকেও এক‌ই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল‍্যাটফর্ম থেকে আর এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে না।

The post ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/feed/ 0
TikTok এর সঙ্গেই কেন ব‍্যানড হল না PUBG এবং Zoom অ্যাপ, জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/why-pubg-and-zoom-apps-are-not-banned-with-tiktok-know-what-is-the-reason/ https://www.91mobiles.com/bengali/why-pubg-and-zoom-apps-are-not-banned-with-tiktok-know-what-is-the-reason/#respond Wed, 01 Jul 2020 06:20:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11726 কেন ব‍্যানড হয়নি PUBG এবং Zoom?

The post TikTok এর সঙ্গেই কেন ব‍্যানড হল না PUBG এবং Zoom অ্যাপ, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার সবেমাত্র চীনকে শিক্ষা দেওয়ার জন্য এক সঙ্গে 59টি চীনা মোবাইল অ্যাপ ব‍্যানড করে দিয়েছে। এর মধ্যে এমন কিছু অ্যাপ‌ও ছিল যেগুলির ভারতীয় ইউজারের সংখ্যা কয়েক কোটিরও বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে টিকটক, হ‍্যালো, ক‍্যামস্ক‍্যানার ও লাইক যা এদেশে সত্যিই অত্যন্ত জনপ্রিয়। এই লিস্ট প্রকাশিত হ‌ওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ PUBG এবং Zoom অ্যাপ ব‍্যানড করার জন্য দাবি জানাচ্ছে। আবার অনেকেই ভাবছেন চীনের অ্যাপ হ‌ওয়া সত্ত্বেও কেন পাবজি এবং জুম ব‍্যানড করা হল না। আজ আমরা আপনাদের উত্তর দেব কেন এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়নি।

লিস্ট দেখলেই বোঝা যায় সরকারের ব‍্যানড করা চীনা অ্যাপগুলি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ক‍্যাটাগরির নয়। এর মধ্যে কিছু চ‍্যাটিং অ্যাপ, গেমিং অ্যাপ এবং টুল অ্যাপ‌ও আছে। তবে কি কারণে এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়েছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। সবচেয়ে বড় কথা পাবজি এবং জুম অ্যাপকে চীনের অ্যাপ বলে পরিচয় দেওয়া সাধারণ মানুষ জানেই না যে এই অ্যাপগুলি আসলে চীনের অ্যাপ নয়।

PUBG চীনা অ্যাপ নয়

যারা বিভিন্ন জায়গায় PUBG এবং জুম অ্যাপ ব‍্যানড করার দাবি করছেন তাদের সবার আগে জানিয়ে রাখি এই অ্যাপদুটি চীনের অ্যাপ নয়। এর মধ্যে পাবজি গেমটি একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি তৈরি করেছে। Battleground এর পক্ষ থেকে প্রস্তুত করা এই গেমটি 2000 সালে প্রকাশিত জাপানি মুভি ব‍্যাটেল রয়াল থেকে অনুপ্রাণিত। শুরুর দিকে তো চীনের সরকার এই গেমটিকে অনুমতিই দেয়নি। কিন্তু পরবর্তী সময়ে চীনের সবচেয়ে বড় গেম পাবলিশার্স টেন্সেন্ট একে পেশ করে। এর বদলে টেন্সেন্টকে গেমের শেয়ার দেওয়া হয়। চীনে গেমটি গেম অফ পীস নামে লঞ্চ করা হয়েছিল।

জুম‌ও চীনের নয়

জুম অ্যাপটি চীনের নয়, আমেরিকার অ্যাপ এবং কেন্দ্র সরকার আগেই এর জন্য অ্যাডভাইজারি জারি করেছে। এই কোম্পানির প্রধান কার্যালয় সেন জসে অবস্থিত। যেহেতু চীন থেকে এই অ্যাপটি খুব বড় আকারে পরিচালিত হয় তাই এর সততা নিয়ে প্রশ্ন ওঠে এবং বহু কোম্পানি এটি ব‍্যবহার করা বন্ধ করে দেয়। ভারত সরকার এর বিরুদ্ধে অ্যাডভাইজারিও জারি করেছিল।

ব‍্যানড হয়ে যাওয়া জনপ্রিয় অ্যাপের লিস্টে টিকটক, ক‍্যামস্ক‍্যানার, শেয়ার ইট, হ‍্যালো, লাইক, এক্সেন্ডার, ইউসি ব্রাউজার, ক্ল‍্যাশ অফ কিংস, ইএস ফাইল এক্সপ্লোরার, ডিইউ ক্লিনার, ক্লিন মাস্টার ও মোবাইল লেজেন্ডের নাম আছে। তবে একটি মজার বিষয় হল নতুন আদেশ অনুযায়ী টেন্সেন্টের উইচ‍্যাট‌ও ব‍্যানড করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

The post TikTok এর সঙ্গেই কেন ব‍্যানড হল না PUBG এবং Zoom অ্যাপ, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/why-pubg-and-zoom-apps-are-not-banned-with-tiktok-know-what-is-the-reason/feed/ 0
TikTok এর জায়গায় ইউজারদের পছন্দ ‘মেড ইন ইন্ডিয়া’ Chingari অ্যাপ, ডাউনলোড কলেছে আনন্দ মাহিন্দ্রাও https://www.91mobiles.com/bengali/chingari-app-getting-famous-over-tiktok-app-anand-mahindra-downloads/ https://www.91mobiles.com/bengali/chingari-app-getting-famous-over-tiktok-app-anand-mahindra-downloads/#respond Mon, 29 Jun 2020 06:58:40 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11790 চলে এল টিকটকের বিকল্প

The post TikTok এর জায়গায় ইউজারদের পছন্দ ‘মেড ইন ইন্ডিয়া’ Chingari অ্যাপ, ডাউনলোড কলেছে আনন্দ মাহিন্দ্রাও first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ভিডিও মেকিং অ্যাপ টিকটক যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে 61 কোটিরও বেশি মানুষ তাদের ফোনে টিকটক অ্যাপটি ডাউনলোড অর্থাৎ ইনস্টল করেছে। এবার একটি ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ টিকটককে কড়া টক্কর দিচ্ছে। এই অ্যাপটি খুবই দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠছে এবং ইতিমধ্যে এটি 25 লক্ষের‌ও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

এই ভারতীয় অ্যাপটির নাম চিঙ্গারি। মাত্র কয়েক দিনের মধ্যে এই অ্যাপটি ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে, এর থেকেই এই অ্যাপের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়। চিঙ্গারি অ্যাপটি ওড়িশা এবং কর্ণাটকের ডেভেলপাররা ছত্তিশগড়ের আইটি প্রফেশনালদের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে। ভিলাইতে বসবাসকারী চিঙ্গারি অ্যাপের চীফ অফ প্রোডাক্ট সুমিত ঘোষ TOT এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন এই অ্যাপটি ডেভেলপ করতে তাদের প্রায় 2 বছর সময় লেগেছে। তাঁর বক্তব্য অনুযায়ী এই অ্যাপটি ভারতীয় ইউজারদের প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে বানানো হয়েছে।

ডাউনলোড করলেন আনন্দ মাহিন্দ্রা

এই অ্যাপটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্ৰুপের আনন্দ মাহিন্দ্রাও ডাউনলোড করেছেন। এই বিষয়ে তিনি টুইটে লেখেন, “আমি কখনোই টিকটক ডাউনলোড করিনি, তবে এইমাত্র আমি চিঙ্গারি ডাউনলোড করলাম”।

অ্যাপের ফিচার

চিঙ্গারি অ্যাপে ট্রেন্ডিং নিউজ, এন্টারটেইনমেন্ট নিউজ, ফানি ভিডিও, ভিডিও সং, লাভ কোটস, স্ট‍্যাটাস ভিডিওর মতো ফিচার আছে। এই অ্যাপে বর্তমানে প্রচুর মানুষ এন্টারটেইনমেন্ট কন্টেন্ট তৈরি করছে। এছাড়াও এই অ্যাপটি অনেকটা টিকটকের মতোই ইউজারদের ক্রিয়েটিভ স্কিল শেয়ার করার অপশন দেয়।

প্রসঙ্গত কিছু দিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে #BanTikTok ট্রেন্ড শুরু হয় এবং এর ফলস্বরূপ হঠাৎ করে এই অত্যন্ত জনপ্রিয় অ্যাপের রেটিং 1.2 তে নেমে যায়। কিন্তু আবার এক সপ্তাহের মধ্যেই অ্যাপের রেটিং ঠিক হয়ে যায় এবং আবার প্লে স্টোরে এর রেটিং দেখা যায় 4.4।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post TikTok এর জায়গায় ইউজারদের পছন্দ ‘মেড ইন ইন্ডিয়া’ Chingari অ্যাপ, ডাউনলোড কলেছে আনন্দ মাহিন্দ্রাও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/chingari-app-getting-famous-over-tiktok-app-anand-mahindra-downloads/feed/ 0
Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/#respond Thu, 16 Jan 2020 11:33:20 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10125 বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ TikTok

The post Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল মার্কেট ডেটা এবং অ্যানালিটিক্স ফার্ম অ্যাপ এনী কিছু দিন আগে 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ব‍্যবহৃত এবং ডাউনলোড হ‌ওয়া অ্যাপগুলির একটি লিস্ট জারি করেছিল, যেখানে ভিডিও মেকিং অ্যাপ টিকটককে সাত নাম্বার পজিশনে অবস্থান করছে দেখা গেছিল। এবার এই অ্যাপের ইউজারদের জন্য একটি সুখবর আছে। Tiktok সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে এই অ্যাপটি গত বছর অর্থাৎ 2019 সালে দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: Redmi K30 হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, লিস্টেড হল ভারতীয় সার্টিফিকেশন সাইটে

Sensor Tower এর রিপোর্ট অনুযায়ী গত বছর Whatsapp এর পর গোটা বিশ্বে Tiktok অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। ফেসবুকের মতো জনপ্রিয় প্ল‍্যাটফর্মকে পেছনে ফেলে Tiktok এই স্থান দখল করেছে। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ স্থানে যে অ্যাপগুলি রয়েছে সেগুলি হল যথাক্রমে হোয়াটস‌অ্যাপ, টিকটক, ফেসবুক এবং ম‍্যাসেঞ্জার।

রিপোর্ট অনুযায়ী গত বছরের চতুর্থ এবং শেষ কোয়ার্টারে এই অ্যাপটি 220 মিলিয়ন ডাউনলোড পেয়েছে, যা এর আগের তিনটি কোয়ার্টারের চেয়ে 24 শতাংশ বেশি। রিপোর্টে আরও বলা হয়েছে আগের চেয়ে 540 শতাংশ দ্রুত গতিতে টিকটকের আয় হচ্ছে।

আরও পড়ুন: Samsung পেশ করল “গ‍্যালাক্সি এ” সিরিজের প্রোডাক্ট পেজ, ভারতে আসতে চলেছে Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন

প্রসঙ্গত জানিয়ে রাখি গত বছর এই অ্যাপটিকে ব‍্যানড‌ও করা হয়েছিল। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই অ্যাপটিকে পুনরায় প্লে স্টোরে ডাউনলোডের জন্য লিস্টেড করে দেওয়া হয়। ByteDance এর অধীনে TikTok অ্যাপটি 2017 সালে লঞ্চ করা হয়েছিল। এত কম সময়ে দ্বিতীয় স্থান পাওয়া কোনো রেকর্ডের চেয়ে কম নয়।

গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি TikTok ব‍্যবহার করা হয়। ভারতে এই অ্যাপটি এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে যে অ্যাপটি এর হোম মার্কেট অর্থাৎ চীনের ইউজার ডিমান্ডকেও পেছনে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ

প্রসঙ্গত জানিয়ে রাখি গত বছর TikTok এর প‍্যারেন্ট কোম্পানি ByteDance মার্কেটে তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Jianguo Pro 3 নামে অফিসিয়ালি পেশ করা হয়েছিল। তবে গ্লোবাল মার্কেটে ফোনটি Nut Pro 3 নামে প্রেজেন্ট করা হয়।

কোম্পানির Jianguo Pro 3 অর্থাৎ Nut Pro 3 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছিল, যা বেজল লেস ডিসপ্লের সঙ্গে “ইউ” শেপের নচযুক্ত। এই ফোনে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Nut Pro 3 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-become-worlds-second-most-downloaded-app-in-bengali/feed/ 0
TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/#respond Thu, 14 Nov 2019 11:33:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9148 আবার সমালোচিত TikTok

The post TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
TikTok অ্যাপের নাম আজ প্রায় ভারতের সকল বয়সের মানুষ জানে, এমনকি ব‍্যবহার‌ও করে। বর্তমানে TikTok এমন একটি অ্যাপে পরিণত হয়েছে যেটি যত পরিমাণে শহরে ব‍্যবহার করা হয়, ততটাই গ্ৰাম ও মফস্বল এলাকায় করা হয়। দিন দিন এই অ্যাপ যত জনপ্রিয় হয়ে উঠেছে ততই সমালোচনার মুখে পড়তে হয়েছে। শুধুমাত্র TikTok ব‍্যবহার করার জন্য কখনও সমস্যা দানা বেঁধেছে আবার কখনও বা বড়সড় ঝঞ্ঝাট পোহাতে হয় ইউজারকে। আবারও TikTok সম্পর্কে এমনই এক খাসখবর ছড়িয়ে পড়েছে, যেখানে TikTok এ মেয়ের ফোটো ব‍্যবহার করার জন্য এক যুবককে জেলে যেতে হয়েছে।

আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

TikTok সম্পর্কিত এই নতুন খবর উত্তরপ্রদেশের আজমগড় এলাকার, সেখানকার বাসিন্দা পঙ্কজ সাহানিকে পুলিশ গ্ৰেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পঙ্কজ সাহানি একজন সাধারণ TikTok ইউজার এবং তিনিও অন‍্যান‍্য ইউজারদের মতো এই শর্ট ভিডিও মেকিং অ্যাপে ভিডিও বানান এবং দেখেন। কয়েক দিন আগে পঙ্কজ TikTok এ একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি দুজন মেয়ের ফোটো ব‍্যবহার করেছিলেন।

এই মেয়ে দুটি একে ওপরের বোন এবং পঙ্কজ TikTok অ্যাপে এদের ফোটো দিয়ে ভিডিও বানায়। এই ভিডিওটি কোনোভাবে ভাইরাল হয়ে যায় এবং সেই দুজন মেয়ের মধ্যে একজনের হাতে পৌঁছে যায়। অযাচিতভাবে তাঁর ফোটো ব‍্যবহার হতে দেখে মেয়েটি পুলিশে জানায় এবং এরপর খোঁজখবর নিয়ে জানা যায় ভিডিওটি পঙ্কজ বানিয়ে TikTok এ আপলোড করেছিল।

আরও পড়ুন : ভারতে 5 বছর পূরণ করল Vivo, সেলিব্রেশনের জন্য বিভিন্ন ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট এবং 2,999 টাকার হেডফোন ফ্রি

যখন সাইবার সেলে কেসটি যায় তখন গত সোমবার অর্থাৎ 11 নভেম্বর পঙ্কজকে হেফাজতে নেয়। গ্ৰেফতারির পর পঙ্কজকে সাইবার সেলের এসপির কাছে পেশ করা হয়, এরপর আইপি অ্যাড্রেস প্রমাণিত হলে তাকে জেলে পাঠানো হয়। পঙ্কজ ইচ্ছাকৃতভাবে ভুল উদ্দেশ্য নিয়ে মেয়েদুটির ফোটো ব‍্যবহার করেছে, নাকি অজান্তেই ভুল করে ফেলেছে তা এখনও জানা যায়নি। তবে এই TikTok অ্যাপের জন‍্য‌ই পঙ্কজকে জেলে যেতে হয়েছে।

ধরা হয়েছে উত্তরপ্রদেশের পুলিশ‌ও

TikTok সম্পর্কে কয়েক দিন আগে আর‌ও একটি ঘটনা সামনে আসে, যেখানে যেখানে উত্তরপ্রদেশ পুলিশের জ‌ওয়ান আরিফকে TikTok ব‍্যবহার করার জন্য সমালোচিত হতে হয়েছিল। মহম্মদ আরিফ লখন‌উয়োর পিজিআই এলাকার সাউথ সিটি থানার ইন চার্জ ছিলেন, যার দুটি TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। ভিডিও ভাইরাল হ‌ওয়ার পর আরিফের থেকে লখন‌উ এস‌এসপির পক্ষ থেকে শো কজ চেয়ে পাঠানো হয়।

আরও পড়ুন : 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Z1x

এই দুটি ভিডিও মিউজিক ভিডিও মেকিং অ্যাপ TikTok এ শেয়ার করা হয়েছিল। দুটি ভিডিওতেই আরিফকে তাঁর ইউনিফর্ম পড়া অবস্থায় দেখা গেছে। আরিফকে তাঁর প্রথম ভিডিওতে একটি বলিউড ফিল্মের ডায়লগ বলতে দেখা যায়। তিনি বলেন, “ইয়ে পুলিশ স্টেশন হ‍্যায়, যব তক ব‍্যায়েঠনে কো না কহা যায় খড়ে রহো, তুমহারে বাপ কা ঘর নেহি হ‍্যায়।” এক‌ইভাবে দ্বিতীয় ভিডিওতে তিনি তাঁর TikTok ভিডিওতে বলেন, “পুলিশ‌ওয়ালো সে না দোস্তি আচ্ছি হ‍্যায় না দুশমনি।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-user-from-uttar-pradesh-got-jail-for-using-girl-photo-in-video-in-bengali/feed/ 0