Toshiba Google Smart TV - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 15 Jun 2024 08:24:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 75 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজ সহ ভারতে লঞ্চ হল Toshiba Google Smart TV https://www.91mobiles.com/bengali/toshiba-c350np-smart-tv-launched-india-price-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/toshiba-c350np-smart-tv-launched-india-price-specs-in-bengali/#respond Sat, 15 Jun 2024 08:24:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51447 Toshiba C350NP টিভির প্রারম্ভিক দাম 26,999 টাকা

The post 75 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজ সহ ভারতে লঞ্চ হল Toshiba Google Smart TV first appeared on 91Mobiles Bengali.

]]>
Toshiba কোম্পানি নতুন স্মার্ট টিভি C350NP লঞ্চ করেছে। এটি Google TV র উপর বেস করে তৈরি একটি স্মার্ট টিভি। যেটি কোম্পানি চারটি ভিন্ন ডিসপ্লে আকারে ভারতের মার্কেটে লঞ্চ করেছে। সমস্ত মডেল Dolby Vision Atmos , গেম মোড, REGZA ইঞ্জিন ZR এবং REGZA পাওয়ার অডিওর মতো টেকনোলজি সাপোর্ট করে।

Toshiba C350NP টিভির দাম

  • Toshiba C350NP টিভি চার ধরনের ডিসপ্লে সাইজে পাওয়া যাবে।
  • এই ডিভাইসটির 43-ইঞ্চি মডেলের প্রারম্ভিক দাম 26,999 টাকা। 50-ইঞ্চি মডেলের দাম 32,999 টাকা, 55-ইঞ্চি মডেলের দাম 37,999 টাকা এবং 75-ইঞ্চি মডেলের দাম 84,999 টাকা।
  • ই-কমার্স সাইট Flipkart এবং Amazon-এ Toshiba C350NP টিভির সবকটি মডেলের সেল শুরু হয়ে গেছে।

Toshiba C350NP টিভির স্পেসিফিকেশন এবং ফিচার

  • Toshiba C350NP টিভিতে পাতলা বেজেল এবং 4K রেজলিউশন রয়েছে। এটি REGZA ইঞ্জিন ZR সাপোর্ট করে যা কোম্পানির নিজস্ব ইমেজ প্রসেসিং ইঞ্জিন।
  • এই স্মার্ট টিভিতে ব্রাইটনেস এবং কনট্রাস্ট এর জন্য Dolby Vision, উন্নত ভিডিও ফ্রেম রেটগুলির জন্য AI 4K আপস্কেলিং, MEMC এবং আরও অনেক ফিচার রয়েছে। এছাড়াও এই টিভিতে সুপার কনট্রাস্ট বুস্টার ফিচারও রয়েছে।
  • ভালো সাউন্ড কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে কোম্পানির REGZA Power Audio টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে Dolby Atmos টেকনোলজি। আরও ভালো অডিও আউটপুটের জন্য এই টিভিতে Dolby Atmos এবং DTSX টেকনোলজি যুক্ত করা হয়েছে।
  • Google TV-বেসড স্মার্ট টিভিতে কানেক্টিভিটির জন্য তিনটি HDMI ইনপুট, USB মিডিয়া প্লেয়ার, ইয়ারফোন জ্যাক, ডুয়াল ব্যান্ড 2.4G+5G WIFI এবং ব্লুটুথ 5.3 রয়েছে।
  • যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য Toshiba C350NP TV তে দুর্দান্ত গেম মোড সাপোর্ট করে। যেখানে অটো লো লেটেন্সি মোড (ALLM), ভেরিয়েবল রিফ্রেশরেট (VRR) এবং ল্যাগ-ফ্রি গেমিংয়ের জন্য উন্নত অডিও রিটার্ন চ্যানেল (eARC) এর মতো ফিচার রয়েছে৷ গেম মোড থেকে টিভি এবং সাউন্ডবারে হাই কোয়ালিটির অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • এই স্মার্ট টিভিতে একটি স্পোর্টস মোডও রয়েছে।

The post 75 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজ সহ ভারতে লঞ্চ হল Toshiba Google Smart TV first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/toshiba-c350np-smart-tv-launched-india-price-specs-in-bengali/feed/ 0