TRAI - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 25 Apr 2026 15:09:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Jio, Airtel নাকি Vi, জেনে নিন 2026 সালের প্রথম কোয়ার্টারে কোন কোম্পানির ইন্টারনেট স্পীড ছিল সবচেয়ে বেশি? https://www.91mobiles.com/bengali/internet-speed-in-india-for-jio-airtel-and-vi-speedgeo-report-q1-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/internet-speed-in-india-for-jio-airtel-and-vi-speedgeo-report-q1-2026-know-details-in-bengali/#respond Sat, 25 Apr 2026 15:08:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77015 2026 সালের প্রথম কোয়ার্টারে ভারতে বিভিন্ন কোম্পানির ইন্টারনেট স্পীডের ডিটেইলস

The post Jio, Airtel নাকি Vi, জেনে নিন 2026 সালের প্রথম কোয়ার্টারে কোন কোম্পানির ইন্টারনেট স্পীড ছিল সবচেয়ে বেশি? first appeared on 91Mobiles Bengali.

]]>
দারী প্ল্যান রিচার্জ করার পর‌ও যথাযথ ইন্টারনেট স্পীড না পেলে রাগ হ‌ওয়াটা খুবই স্বাভাবিক। গেম খেলা থেকে শুরু করে ভিডিও দেখা পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে স্লো ইন্টারনেট বেশ বিরক্তিকর একটি ব্যাপার। তবে নিজেদের এলাকায় কোন কোম্পানির ইন্টারনেট সবচেয়ে ফাস্ট কাজ করে, তা জানা থাকলে যথেষ্ট সুবিধা হয়। SpeedGeo কোম্পানির লেটেস্ট রিপোর্টের মাধ্যমে 2026 সালের প্রথম কোয়ার্টারে জিও, এয়ারটেল ও ভিআই কোম্পানির ইন্টারনেট স্পীড সংক্রান্ত ডেটা শেয়ার করা হয়েছে।

স্পীডজিও তাদের রিপোর্টে জানিয়েছে 2026 সালের প্রথম তিন মাসে কোন কোম্পানির নেটওয়ার্কের ইন্টারনেট স্পীড সবচেয়ে বেশি ছিল। এই রিপোর্টে সিম প্রোভাইডার মোবাইল কোম্পানির পাশাপাশি ব্রডব্যান্ড কোম্পানির ডেটাও শেয়ার করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতে মোবাইল ইন্টারনেটের গড় স্পীড ছিল 89.4Mbps, যা গত বছরের চেয়ে 4 শতাংশ উন্নতি করেছে।

রিপোর্ট থেকে জানা গেছে Jio, Airtel এবং Vi এর মধ্যে জিও সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। জিও নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পীড ছিল 115.3Mbps, এটি অন্যান্য কোম্পানিগুলির চেয়ে অনেকটাই বেশি। এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। এই কোম্পানির অ্যাভারেজ ডাউনলোড স্পীড ছিল 84.3Mbps। এছাড়া 29.2Mbps গড় ডাউনলোড স্পীড সহ ভোডাফোন আইডিয়া তৃতীয় স্থানে রয়েছে।

5G ইন্টারনেট স্পীডের জন্য আলাদা ডেটা শেয়ার করা হয়েছে এবং এই লিস্টে শুধুমাত্র জিও ও এয়ারটেলের নাম রয়েছে। রিপোর্ট অনুযায়ী Jio 5G নেটওয়ার্কে অ্যাভারেজ ডাউনলোড স্পীড ছিল 195.6Mbps এবং Airtel 5G নেটওয়ার্কে 169.4Mbps গড় ডাউনলোড স্পীড পাওয়া গেছে। জানিয়ে রাখি স্পীডজিওর রিপোর্টে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে 69 মিলিসেকেন্ড লেটেন্সি দেখা গেছে।

ব্রডব্যান্ডের ক্ষেত্রে ভারতে ACT Fibernet সবচেয়ে ফাস্ট ইন্টারনেট স্পীড দিয়েছে। এই কোম্পানির ওয়াইফাইতে 118.1Mbps গড় ডাউনলোড স্পীড পাওয়া গেছে। এই কোম্পানির গড় আপলোড স্পীড ছিল 109.8Mbps। এসিটি ফাইবারনেটের পর দ্বিতীয় স্থানে BSNL এর নাম রয়েছে। এই নেটওয়ার্কে 65.7Mbps গড় স্পীড পাওয়া গেছে। এছাড়া 62.7Mbps গড় স্পীড সহ Airtel ব্রডব্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।

জানিয়ে রাখি সম্প্রতি TRAI তাদের নতুন রিপোর্টের মাধ্যমে দেশের মোবাইল সাবস্ক্রাইবারদের ডেটা শেয়ার করেছে। এই রিপোর্ট অনুযায়ী দেশে মোট মোবাইল সাবস্ক্রাইবারদের সংখ্যা 1265 মিলিয়নের চেয়েও ওপর পৌঁছে গেছে। 2026 সালের মার্চ মাসে জিও নেটওয়ার্কে 32.27 লক্ষ নতুন ইউজার যোগ দিয়েছেন। অপরদিকে এয়ারটেল পেয়েছে 50.94 লক্ষ নতুন ইউজার। এছাড়াও Vi নেটওয়ার্কে 1.02 লক্ষ এবং BSNL নেটওয়ার্কে 17 হাজার নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন।

The post Jio, Airtel নাকি Vi, জেনে নিন 2026 সালের প্রথম কোয়ার্টারে কোন কোম্পানির ইন্টারনেট স্পীড ছিল সবচেয়ে বেশি? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/internet-speed-in-india-for-jio-airtel-and-vi-speedgeo-report-q1-2026-know-details-in-bengali/feed/ 0
মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/#respond Sat, 25 Apr 2026 02:34:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76973 মার্চ মাসে ভারতে টেলিকম সেক্টরের পরিস্থিতি

The post মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের টেলিকম সেক্টর ক্রমশ উন্নতি করে চলেছে। Telecom Regulatory Authority of India (TRAI) এর নতুন রিপোর্ট অনুযায়ী 2026 সালের মার্চ মাসে ভারতে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে। এই সময়ে Bharti Airtel, Reliance Jio, Vodafone Idea (Vi) এবং BSNL নেটওয়ার্কে নতুন ইউজার যুক্ত হয়েছেন। তবে লোকসানের সম্মুখীন হয়েছে MTNL।

TRAI এর শেয়ার করা তথ্য অনুযায়ী, মোট ওয়্যারলেস (মোবাইল + FWA) সাবস্ক্রাইবারদের সংখ্যা ফেব্রুয়ারি, 2026 এর 1,273.31 মিলিয়নের চেয়ে বেড়ে মার্চ, 2026 এ বেড়ে 1,282.33 মিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ মাসিক 0.71 শতাংশ গ্ৰোথ হয়েছে। শুধুমাত্র মোবাইল সাবস্ক্রাইবারদের সংখ্যা 1,257.29 মিলিয়ন থেকে বেড়ে 1,265.73 মিলিয়ন হয়েছে। এক্ষেত্রে গ্ৰোথ হয়েছে 0.67 শতাংশ। এছাড়াও দেশে ওয়্যারলেস টেলি-ডেন্সিটি 89.30 শতাংশ থেকে বেড়ে 89.88 শতাংশ হয়ে গেছে।

বর্তমান ভারতে 5G FWA (Fixed Wireless Access) সেগমেন্টেও ক্রমাগত উন্নতি দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 11.93 মিলিয়ন ইউজার সংখ্যা বেড়ে মার্চ মাসে 12.32 মিলিয়ন হয়েছে। এক্ষেত্রে শহর ও গ্ৰামের কৃতিত্ব প্রায় একই রকম।

Airtel এর 5G FWA ইউজার সংখ্যা 37.37 লক্ষে পৌঁছে গেছে। অপরদিকে Jio এর কাছে 85.84 লক্ষ ইউজার রয়েছে। এর ফলে মোট সংখ্যা বেড়ে হয়েছে 1.23 কোটির চেয়েও বেশি। UBR FWA সেগমেন্টে শুধুমাত্র Jio সক্রিয় রয়েছে এবং কোম্পানির কাছে এই সেগমেন্টে ইউজার বেড়ে হয়ে গেছে 42.85 লক্ষ।

নতুন সাবস্ক্রাইবারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে Airtel এবং Jio। Airtel মার্চ মাসে 50.94 লক্ষ নতুন ইউজার পেয়েছে। অপরদিকে Jio পেয়েছে 32.27 লক্ষ নতুন ইউজার। এছাড়া Vodafone Idea নেটওয়ার্কে 1.02 লক্ষ এবং BSNL নেটওয়ার্কে 17 হাজার নতুন ইউজার যুক্ত হয়েছেন। অপরদিকে MTNL প্রায় 9 হাজার ইউজার হারিয়েছে।

মার্কেট শেয়ারের দিক থেকে এখনও Jio সবচেয়ে এগিয়ে রয়েছে। 2026 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত জিওর কাছে 39.21 শতাংশ মার্কেট শেয়ার এবং 49.63 কোটি ওয়্যারলেস ইউজার রয়েছে। 37.74 শতাংশ মার্কেট শেয়ার এবং 47.77 কোটি ইউজার সহ Airtel রয়েছে দ্বিতীয় পজিশনে। Vodafone Idea এর কাছে রয়েছে 15.68 শতাংশ মার্কেট শেয়ার ও 19.84 কোটি ইউজার। এছাড়াও BSNL এর মার্কেট শেয়ার 7.34 শতাংশ এবং MTNL এর মার্কেট শেয়ার মাত্র 0.02 শতাংশ।

ওয়্যারলেস ব্রডব্যান্ড ইউজারদের ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে এবং কোম্পানির কাছে 50.92 কোটি ইউজার রয়েছে। এরপর Airtel এর কাছে 35.81 কোটি, Vodafone Idea এর কাছে 12.89 কোটি এবং BSNL এর কাছে 2.28 কোটি ইউজার বেস রয়েছে। অপরদিকে ওয়্যারলাইন (ল্যান্ডলাইন) সেগমেন্টেও কিছুটা গ্ৰোথ দেখা গেছে। ফেব্রুয়ারি মাসের 4.79 কোটির তুলনায় মার্চ মাসে এই সংখ্যা বেড়ে 4.82 কোটি হয়েছে। এর মধ্যে Jio সবচেয়ে বেশি প্রায় 1.88 লক্ষ নতুন ইউজার পেয়েছে। এছাড়া Airtel, BSNL ও Vodafone Idea কোম্পানির ইউজার বেস‌ও বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও M2M (Machine-to-Machine) কানেকশনের ক্ষেত্রেও বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে, এক্ষেত্রে 11.84 কোটি থেকে বেড়ে 12.38 কোটি হয়েছে। এই সেগমেন্টে Airtel সবচেয়ে এগিয়ে রয়েছে। 2026 সালের মার্চ মাসে টেলিকম সেক্টরে দারুণ গ্ৰোথ দেখা গেছে। সব দিক থেকে Jio এবং Airtel সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে দেশের সরকারি টেলিকম কোম্পানি এবং অন্যান্য ছোট কোম্পানিগুলিকে এখনও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভবিষ্যতে অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

The post মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/feed/ 0
123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/#respond Wed, 03 Dec 2025 03:36:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70295 2025 সালের অক্টোবর মাসে ভারতীয় টেলিকম সেক্টরের পরিস্থিতি

The post 123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি first appeared on 91Mobiles Bengali.

]]>
TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে ভারতের টেলিকম সেক্টর দিন দিন বেড়েই চলেছে। গত অক্টোবর মাসে দেশের মোট টেলিকম ইউজারদের সংখ্যা বেড়ে 123.1 কোটি হয়ে গেছে। এর মধ্যে 118.4 কোটি মোবাইল ইউজার এবং 4.6 কোটি মানুষ এখনও ওয়্যারলাইন পরিষেবা ব্যাবহার করেন। রিপোর্ট অনুযায়ী, কানেক্টিভিটি বৃদ্ধির ফলে মাত্র এক মাসের মধ্যে মোবাইল ইউজারদের সংখ্যা 0.19 শতাংশ বেড়েছে। আবারও Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির মুকুট পেয়েছে, অপরদিকে সরকারি টেলিকম কোম্পানি BSNL ক্রমশ বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

Jio পেয়েছে সবচেয়ে বেশি নতুন ইউজার

গত অক্টোবর মাসে আরও একবার রিলায়েন্স জিও দেশের নাম্বার ওয়ান খেতাব জিতে নিয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানি সবচেয়ে বেশি নতুন ইউজার পেয়েছে। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী মাত্র এক মাসের মধ্যে জিও নেটওয়ার্কে 19.97 লক্ষ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন। এর ফলে মুকেশ আম্বানির কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 48.47 কোটি হয়ে গেছে। ফাস্ট 5G নেটওয়ার্ক এবং ক্রমাগত আপগ্রেড করা সার্ভিসের দৌলতে রিলায়েন্স জিও গ্ৰাম্য এলাকাতেও যথেষ্ট প্রভাব বিস্তার করছে।

বেড়েছে Airtel ইউজার বেস‌ও

রিলায়েন্স জিওর পর দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানির স্থান দখল করেছে ভারতী এয়ারটেল। গত অক্টোবর মাসে কোম্পানির ওভার‌অল বৃদ্ধির পাশাপাশি 12.52 লক্ষ নতুন সাবস্ক্রাইবার‌ও পেয়েছে। এইসব নতুন ইউজারদের ফলে এয়ারটেলের মোট ইউজার বেস বেড়ে 39.36 কোটি ছুঁয়েছে। জানিয়ে রাখি 2025 সালের তৃতীয় কোয়ার্টারের শেষে এই স‌ংখ্যা ছিল 39.24 কোটি।

বিশ্বাসযোগ্য হয়ে উঠছে BSNL

আজ থেকে 2-3 বছর আগে যদি বলা হত দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL প্রাইভেট কোম্পানি Vodafone এর চেয়ে এগিয়ে যাবে তবে তা বিশ্বাস করতে কষ্ট‌ই হত। তবে আজ এটি বাস্তবে পরিণত হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে BSNL মোট 26.9 লক্ষ নতুন ইউজার পেয়ে অবাক করেছে। অথচ ভোডাফোন আইডিয়া পেয়েছে মাত্র 20.83 লক্ষ ইউজার।

BSNL এর এই সফলতার পর কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 9.25 কোটি হয়ে গেছে। জানিয়ে রাখি বর্তমানে একমাত্র বিএস‌এন‌এল 4G পরিষেবা দিচ্ছে। তাই এত বিপুল নতুন ইউজার পাওয়া যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা। নেটওয়ার্ক আপগ্ৰেডের পর টিয়ার-2 এবং টিয়ার-3 শহরে নাগরিকরা দ্রুত এই কোম্পানিতে শিফ্ট করেছেন।

অবশেষে Vodafone Idea (Vi) এর ইউজার বেস 2025 সালের অক্টোবর মাসে কমে 20.07 কোটি হয়ে গেছে। এর এক মাস আগে অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে কোম্পানির ইউজার বেস ছিল 20.28 কোটি। তবে বর্তমানে ভোডাফোন আইডিয়াকে তাদের নেটওয়ার্কে বিনিয়োগ ও গ্ৰাহক সংখ্যা ধরে রাখার জন্য যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।

The post 123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/feed/ 0
ভারতে ব্যাপক পরিমাণে বাড়ছে ডেটা ব্যাবহার, উল্লেখযোগ্য ফলাফল গ্রাম্য অঞ্চলে, প্রথম সারিতে Jio https://www.91mobiles.com/bengali/total-wireless-subscriber-base-in-india-increased-according-to-trai-report-know-more-jn-bengali/ https://www.91mobiles.com/bengali/total-wireless-subscriber-base-in-india-increased-according-to-trai-report-know-more-jn-bengali/#respond Mon, 12 May 2025 13:37:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63824 TRAI এর দেওয়া 5G Fixed Wireless Access সার্ভিসের ডিটেইলস

The post ভারতে ব্যাপক পরিমাণে বাড়ছে ডেটা ব্যাবহার, উল্লেখযোগ্য ফলাফল গ্রাম্য অঞ্চলে, প্রথম সারিতে Jio first appeared on 91Mobiles Bengali.

]]>
TRAI এর 2025 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী ভারতে ক্রমাগত ইন্টারনেট এবং মোবাইল ডেটার দাম বেড়েই চলেছে। বিশেষভাবে গ্রাম ও মফরস্বাল এলাকায়ে 5G Fixed Wireless Access (FWA) সার্ভিসের চাহিদা বৃদ্ধি পেতে দেখা গেছে। দেশের মোট ওয়্যারলেস ইউজাদের সংখ্যা এবং 5G AirFiber গ্রাহকদের সংখ্যা উভয় ক্ষেত্রেই বৃদ্ধি হয়েছে।

মোট ওয়্যারলেস এবং FWA ইউজাদের সংখ্যা বৃদ্ধি

TRAI এর ডেটা অনুযায়ী 2025 সালের মার্চ মাসে ভারতে মোট 1,160.33 মিলিয়ন ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে 1,163.76 মিলিয়ন হয়ে গেছে। এতে মোবাইল এবং 5G FWA উভয় কানেকশন রয়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে মোবাইল wireless সাবস্ক্রাইবারের সংখ্যা 1,154.05 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে মার্চ মাসে 1,156.99 মিলিয়ন হয়েছে, অর্থাৎ 0.25 শতাংশ মাসিক গ্রোথ। 5G FWA সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে 6.8 মিলিয়ন হয়েছে, এতে সবচেয়ে বড় স্থান Jio দখল করেছে।

গ্রামের বিভিন্ন এলাকায় দ্রুত গ্রোথ

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শহরের দিকে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 627.94 মিলিয়ন থেকে 628.31 মিলিয়ন (অর্থাৎ 0.06 শতাংশ গ্রোথ) বৃদ্ধি হয়েছে, অন্যদিকে গ্রামের এলাগুলিতে সাবস্রাইবারের সংখ্যা 526.11 মিলিয়ন থেকে 528.68 মিলিয়ন (অর্থাৎ 0.49 শতাংশ গ্রোথ) বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রামের দিকে মোবাইল ইন্টারনেট এবং ডেটা সার্ভিসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

5G AirFiber এবং FWA এর মিলিত ফল

5G Fixed Wireless Access (FWA) এটি বিশ্বের দ্রুত বেড়ে চলা কানেক্টিভিটি সেগমেন্ট বলে মনে করা হচ্ছে। ভারতে 2025 সালের মার্চ মাসে এই সেগমেন্টের 6.8 মিলিয়ন ইউজার হয়ে গেছে। এক্ষেত্রেও Jio সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, এতে 5.6 মিলিয়ন 5G AirFiber (FWA) ইউজার রয়েছে। Airtel এই সেগমেন্টে 1.2 মিলিয়ন গ্রাহক রয়েছে। অর্থাৎ মোট 82 শতাংশ মার্কেট শেয়ার Jio এর কাছে রয়েছে।

ডেটা ব্যাবহার বৃদ্ধি পেছনে Jio এর হাত

TRAI এর হিসাব অনুযায়ী, মার্চ মাসে ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে, তাদের মধ্যে 2.17 মিলিয়ন Jio নেটওয়ার্ক বেছে নিয়েছেন। 5G AirFiber এর ক্ষেত্রে Jio এর 0.34 মিলিয়ন এবং Airtel এর 0.16 মিলিয়ন এর নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওয়্যারলাইন ব্রডব্যান্ড (FTTH) ক্ষেত্রেও Jio এর 0.15 মিলিয়ন এডিশন, অন্যদিকে Airtel 0.07 মিলিয়ন গ্রাহক যুক্ত হয়েছে। অর্থাৎ মোট নতুন ইন্টারনেট ইউজার এবং ডেটা ব্যাবহারের বৃদ্ধি ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান Jio এর রয়েছে।

সিজন-ওয়াইজ টেলিডেনসিটি

2025 সালের মার্চ মাসের শেষে দিল্লি সার্কেলের টেলিডেনসিটি সবচেয়ে বেশি 275.79 শতাংশ, তবে বিহার সার্কেলে সর্বনিম্ন মাত্র 57.23 শতাংশ ছিল। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও শহর ও গ্রামে ডেটা কনজংশন ও মোবাইল সাবস্ক্রিপশনের মধ্যে বিরাট ফারাক রয়েছে, তবে গ্রামের ক্ষেত্রে গ্রোথের স্পীড অনেকটাই বেশি। জানিয়ে রাখি টেলিডেনসিটির অর্থ হল, কোনো অঞ্চলের 100 জন মানুষের মধ্যে কতজনের কাছে টেলিফোন কানেকশন রয়েছে।

সোর্স

The post ভারতে ব্যাপক পরিমাণে বাড়ছে ডেটা ব্যাবহার, উল্লেখযোগ্য ফলাফল গ্রাম্য অঞ্চলে, প্রথম সারিতে Jio first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/total-wireless-subscriber-base-in-india-increased-according-to-trai-report-know-more-jn-bengali/feed/ 0
মোবাইল ইউজারদের মাথায় হাত! এই বছরের শেষের দিকে বাড়তে পারে টেলিকম কোম্পানিগুলির ট্যারিফের দাম https://www.91mobiles.com/bengali/jio-airtel-vi-are-likely-to-implement-another-round-of-tariff-hikes-november-or-december-2025-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-airtel-vi-are-likely-to-implement-another-round-of-tariff-hikes-november-or-december-2025-know-details-in-bengali/#respond Sat, 19 Apr 2025 05:41:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63207 আবারও বাড়তে পারে টেলিকম কোম্পানিগুলির ট্যারিফ প্ল্যানের দাম

The post মোবাইল ইউজারদের মাথায় হাত! এই বছরের শেষের দিকে বাড়তে পারে টেলিকম কোম্পানিগুলির ট্যারিফের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের 100 কোটির চেয়েও বেশি মোবাইল ইউজাররা আবারও বড়সড় ধাক্কা খেতে পারেন। এই বছরের শেষের দিকে টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। রিসার্চ অ্যানালিস্টস অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে মোবাইল প্ল্যানের দাম 10 থেকে 20 শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। গত 6 বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবার টেলিকম কোম্পানিগুলির প্ল্যানের দাম বাড়ানো হবে। এর আগে গত বছর জুলাই মাসে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি 25 শতাংশ পর্যন্ত তাদের প্ল্যানের দাম বাড়িয়ে ছিল। তবে কোনো টেলিকম কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

কেন বাড়তে পারে দাম?

মানী কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী টেলিকম ইন্ডাস্ট্রির অ্যানালিস্টসের বক্তব্য অনুযায়ী টেলিকম কোম্পানিগুলি তাদের ইনফ্রাস্ট্রাকচারে বড় বিনিয়োগ করেছে। এর সঙ্গে রেগুলেটরি প্রয়োজন সম্পূর্ণ করা, লাইসেন্স ও অন্যান্য খাতের খরচের জন্য টেলিকম কোম্পানিগুলির ওপর ফান্ডের চাপ পড়ছে।

সম্প্রতি ভোডাফোন-আইডিয়া সরকারকে 36,950 কোটি টাকার স্পেকট্রাম বকেয়া ইক্যুইটিতে কনভার্টের জন্য জানিয়েছিল। এইভাবে ভোডাফোন-আইডিয়ার কারণে সরকারের শেয়ার 22.6 শতাংশ থেকে বেড়ে 49 শতাংশ হয়ে যাবে। অ্যানালিস্টসের বক্তব্য অনুযায়ী এই বছর নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত ট্যারিফ প্ল্যানের দাম 10 থেকে 20 শতাংশ পর্যন্ত বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

মনে করিয়ে দিই কিছু দিন আগে ভোডাফোন আইডিয়ার CEO অক্ষয় মুন্দ্রা Q3FY25 আর্নিং কলের মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছিলেন 12 মাস পরপর ট্যারিফ বাড়ানো খুবই সাধারণ একটি ব্যাপার। তবে বর্তমানে ইন্ডাস্ট্রি যে পরিস্থিতিতে রয়েছে, সেখানে দ্রুত ট্যারিফের পরিবর্তন করা প্রয়োজন।

একইভাবে নেটওয়ার্ক এক্সপ্যানশন জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভোডাফোন আইডিয়ার শীঘ্রই তাদের প্ল্যানের দাম বাড়ানো উচিৎ, এর ফলে কোম্পানির 4G এক্সপ্যানশন এবং 5G রোলআউটের দেরি কভার করা সম্ভব হবে। তাই এর জন্য কোম্পানির পক্ষ থেকে বড় বিনিয়োগ করতে হবে। গত বছরের জুলাই মাসে দাম বৃদ্ধির পরেও ভোডাফোন-আইডিয়ার অপারেশনাল রিকোভারি সঠিকভাবে হয়নি। এই কারণ মূলত ক্রমাগত সাবস্ক্রাইবার সংখ্যা কমে যাওয়া এবং 5G লঞ্চের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করা।

The post মোবাইল ইউজারদের মাথায় হাত! এই বছরের শেষের দিকে বাড়তে পারে টেলিকম কোম্পানিগুলির ট্যারিফের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-airtel-vi-are-likely-to-implement-another-round-of-tariff-hikes-november-or-december-2025-know-details-in-bengali/feed/ 0
20 টাকায় Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা পাবেন 30 দিন ভ্যালিডিটি https://www.91mobiles.com/bengali/trai-new-guidelines-to-jio-airtel-bsnl-and-vodafone-idea-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/trai-new-guidelines-to-jio-airtel-bsnl-and-vodafone-idea-know-details-in-bengali/#respond Fri, 24 Jan 2025 08:57:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60845 TRAI এর নতুন গাইডলাইনের ডিটেইলস

The post 20 টাকায় Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা পাবেন 30 দিন ভ্যালিডিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর পক্ষ থেকে সিম কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। যেসব ইউজাররা একাধিক সিম কার্ড ব্যাবহার করেন এই নিম তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। প্রায়ই ইউজাররা তাদের দ্বিতীয় সিম কার্ড রিচার্জ করেন না বা একেক মাসে একেকটি নাম্বার রিচার্জ করেন। তাই এবার Jio, Airtel, Vi এবং BSNL সিম ইউজারদের জন্য TRAI নতুন গাইডলাইন জারি করেছে। এর ফলে দীর্ঘদিন পর্যন্ত সিম রিচার্জ না করেও সিম অ্যাক্টিভ রাখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন গাইডলাইন সম্পর্কে।

20 টাকায় 30 দিন অ্যাক্টিভ থাকবে সিম

বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী কোনো সিমে 90 দিন পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকলে যদি এতে 20 টাকা ব্যালেন্স থাকে তবে সেই সিমের ভ্যালিডিটি 30 দিন বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ইউজারদের নাম্বার মোট 120 দিন অ্যাক্টিভ থাকবে। যারা সেকেন্ডারি সিম ব্যাবহার করেন তাঁরা এতে 20 টাকা ব্যালেন্স রাখলে এই সুবিধা পাবেন। তবে কোনো ব্যালেন্স না থাকলে 90 দিন পর সিম ডিসকন্টিনিউ করে দেওয়া হবে।

Jio সিম ভ্যালিডিটির নিয়ম

বিজনেস স্ট্যান্ডার্ড অনুযায়ী রিচার্জ না করেও Jio সিম 90 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়ে ইনকামিং কল সার্ভিস উপভোগ করা যাবে। তবে 90 দিনের মধ্যে কোনো রিচার্জ না করা হলে নাম্বার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং অন্য কোনো ইউজারকে সেই নাম্বার দিয়ে দেওয়া হবে।

Airtel সিম ভ্যালিডিটির নিয়ম

Airtel সিম কার্ডও রিচার্জ না করে 90 দিন পর্যন্ত চালু থাকবে। এর পর রিঅ্যাক্টিভেশনের জন্য 15 দিন অতিরিক্ত সময় পাওয়া যাবে। এর পরেও রিচার্জ না করা হলে নাম্বার চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

Vodafone Idea সিম ভ্যালিডিটির নিয়ম

রিচার্জ না করেও Vi সিম কার্ড 90 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এর পর নাম্বার চালু রাখার জন্য 49 টাকা দামের রিচার্জ করাতে হবে।

BSNL সিম ভ্যালিডিটির নিয়ম

BSNL সিমে সবচেয়ে বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সিম কার্ড কোনো ছাড়াই 180 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে।

TRAI এর এই নতুন নিয়ম দুই বা ততোধিক সিম ইউজারদের জন্য যথেষ্ট উপযোগী হতে চলেছে। এই গাইডলাইন সিমের ভ্যালিডিটি বাড়ানোর পাশাপাশি বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দেবে।

The post 20 টাকায় Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা পাবেন 30 দিন ভ্যালিডিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/trai-new-guidelines-to-jio-airtel-bsnl-and-vodafone-idea-know-details-in-bengali/feed/ 0
Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/#respond Fri, 06 Dec 2024 15:44:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59049 নন স্মার্টফোন ইউজারদের জন্য ক্মছে না রিচার্জ প্ল্যানের দাম

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কল ও এসএমএসের পাশাপাশি আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে মোবাইল ফোনের যথেচ্ছ ব্যাবহার শুরু হয়েছে। তবে ক্রমবর্ধমান রিচার্জ প্ল্যানের মুল্যবৃদ্ধি মোবাইল ইউজারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে, বিশেষ করে যেসব ইউজাররা শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যাবহার করেন। এই ধরনের ইউজারদের জন্য কোনো সস্তা বা শুধুমাত্র কল করা যাবে এমন প্ল্যানের অপশন না থাকার কারণে তাদের বাধ্য হয়ে বেশি দামের প্ল্যানই রি চার্জ করাতে হয়। এই সমস্যা প্রসঙ্গে লোকসভায় প্রশ্ন উঠলে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে উত্তর এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দামী রিচার্জ প্ল্যানের প্রসঙ্গে সরকারের মতামত সম্পর্কে।

সরকারের উত্তর

লোকসভার বৈঠকে প্রশ্ন উঠেছিল যে, আমাদের দেশে অনেক ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন না এবং অনেকের ডেটা ও এসএমএস প্রয়োজনও হয় না। তাই এই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কোনো সস্তা প্ল্যান কি আনা হবে?

এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই এবং সরকারের পক্ষ থেকে এই জাতীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের উত্তর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্মার্টফোন ইউজার এবং নন স্মার্টফোন ইউজারদের জন্য যেমন একই ধরনের ট্যারিফ প্ল্যান চলছে তেমনই চলবে।

নন স্মার্টফোন ইউজার অর্থাৎ কীপ্যাড ফোন ইউজারদের জন্য আলাদাভাবে কোনো ট্যারিফ প্ল্যান লঞ্চের কোনো প্ল্যান আপাতত নেই। তবে এই বিষয়ে প্রশ্ন ওঠায় আশা করাই যায় অদূর ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই বছরই বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম

মনে করিয়ে দিই কিছু দিন আগে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এই মুল্যবৃদ্ধির পর থেকে অনেক ইউজার প্রাইভেট কোম্পানি ছেড়ে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ তাদের নাম্বার পোর্ট করিয়েছেন। আপাতত বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম বাজারে সবচেয়ে সস্তা এবং এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে 2025 সাল শেষের আগেই গোটা দেশে BSNL তাদের 5G সার্ভিস শুরু করতে চলেছে।

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/feed/ 0
অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/trai-has-started-free-whatsapp-channel-to-create-awareness-against-scams-and-online-frauds-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/trai-has-started-free-whatsapp-channel-to-create-awareness-against-scams-and-online-frauds-know-details-in-bengali/#respond Mon, 02 Dec 2024 16:12:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58846 TRAI শুরু করল নতুন WhatsApp Channel

The post অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে বাড়ছে অনলাইন ফ্রড ও স্ক্যামের সংখ্যা। আলাদা আলাদা পদ্ধতিতে স্ক্যামারদের দল সাধারণ মানুষদের ঠকাতে এবং তাদের থেকে টাকা চুরি করতে শুরু করেছে। অনলাইন স্ক্যাম থেকে সুরক্ষার জন্য এবং স্ক্যামের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ভারত সরকারের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পক্ষ থেকে ফ্রি WhatsApp Channel এর সূচনা করেছে।

TRAI WhatsApp Channel

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে অনলাইন ফ্রড সম্পর্কে তথ্য জানানো এবং স্ক্যামের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই WhatsApp Channel তৈরি করা হয়েছে। ট্রাই তাদের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করেছে।

ট্রাই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা

  • ট্রাইয়ের জারি করা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অনলাইন ফ্রড ও স্ক্যাম সম্পর্কে জানা যাবে।
  • অনলাইন ফ্রডরা কিভাবে সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বা ভুলিয়েভালিয়ে জোচ্চুরি করে সেই বিষয়ে এই চ্যানেলে জানানো হবে।
  • সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ফেক নিউজ সম্পর্কে ট্রাইয়ের চ্যানেলে জানানো হবে।
  • কোনো ব্যাক্তিকে ফ্রডরা কল করলে সে ক্ষেত্রে কি ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিৎ সেই বিষয়ে ট্রাই এই চ্যানেলের মাধ্যমে জানাবে।
  • সাইবার ফ্রডের শিকার হলে কোথায় ও কিভাবে অভিযোগ করতে হবে এবং কি কি ডকুমেন্ট ব্যাবহার করতে হবে এইসব তথ্যও এই চ্যানেলের মধ্য দিয়ে জানানো হবে।
  • ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরওয়ার্ড হওয়া ফেক খবর সম্পর্কে এই চ্যানেলে সচেতনতা বৃদ্ধি করা হবে।
  • অপ্রয়োজনীয় প্রমোশনাল কল ও এসএমএসের হাত থেকে বাঁচার পদ্ধতি সম্পর্কে এই চ্যানেলে ভিডিও শেয়ার করা হবে।
  • ভারত সরকার বা বিএসএনএল, জিও, এয়ারটেলের মতো কোম্পানিগুলির টাওয়ার বসানর নাম করে সাধারণ মানুষদের ঠকানো হয়, এই সংক্রান্ত সরকারি নিয়মকানুন সম্পর্কে এই চ্যানেলে জানানো হবে।
  • বিদেশী নাম্বার থেকে কল এলে কি করা উচিৎ এবং ফ্রডের হাত থেকে কিভাবে বাঁচা যাবে সেই সংক্রান্ত তথ্য TRAI এর WhatsApp Channel এ জানানো হবে।

TRAI WhatsApp Channel-এ কিভাবে যুক্ত হবেন?

ভারত সরকারের অধীনস্থ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লাইভ করে দিয়েছে। যে কোনো হোয়াটসঅ্যাপ ইউজার এই চ্যানেলে জয়েন করতে পারবেন। এই চ্যানেল সম্পূর্ণ ফ্রি এবং এতে যে কোনো টেলিকম অপারেটরের ইউজার এই চ্যানেলে একদম বিনামূল্যে যোগ দিতে পারবেন। এই TRAI WhatsApp Channel এ জয়েন করার জন্য এখানে ক্লিক করুন

 

The post অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/trai-has-started-free-whatsapp-channel-to-create-awareness-against-scams-and-online-frauds-know-details-in-bengali/feed/ 0
Spam Call এর হাত থেকে Jio ইউজারদের মুক্তি! এভাবে ব্লক করা যাবে অপ্রয়োজনীয় কল ও ম্যাসেজ https://www.91mobiles.com/bengali/jio-new-feature-to-block-spam-call-and-sms-via-myjio-app-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-new-feature-to-block-spam-call-and-sms-via-myjio-app-know-details-in-bengali/#respond Mon, 02 Dec 2024 08:52:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58815 মাই জিও অ্যাপের নতুন ফিচার

The post Spam Call এর হাত থেকে Jio ইউজারদের মুক্তি! এভাবে ব্লক করা যাবে অপ্রয়োজনীয় কল ও ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে আজকের দিনে দাঁড়িয়ে বাঁচা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার স্ক্যামাররা রোবোকলের মতো টেকনোলজি ব্যাবহার করে সাধারণ মানুষদের সঙ্গে জোচ্চুরি করে চলেছে। জিও ইউজারদের এইসব সমস্যা থেকে বাঁচানোর জন্য কোম্পানি একটি নতুন ফিচার চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে সহজেই ইউজাররা স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে রেহাই পাবেন। চলুন জেনে নেওয়া যাক স্প্যাম কলারদের হাত থেকে বাঁচার জন্য এসব কিভাবে ব্লক করা যায়।

জানিয়ে রাখি Telecom Regulatory Authority of India (TRAI) স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানোর জন্য বিভিন্ন নিয়ম জারি করে চলেছে। এবার জিও তাদের ইউজারদের কথা মাথায় রেখে এই নতুন ফিচার রোলআউট করেছে। এই ফিচার উপভোগ করার জন্য ইউজারদের MyJio app ওপেন করতে হবে। নিচে এই অ্যাপ ব্যাবহার করে স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে বাঁচার পদ্ধতি জানানো হল।

MyJio অ্যাপ কিভাবে সাহায্য করবে?

স্টেপ-1: প্রথমে ফোনে MyJio app ওপেন করতে হবে।
স্টেপ-2: অ্যাপ ওপেন করে More অপশনে যেতে হবে।

স্টেপ-3: More অপশনে ‘Do Note Disturb’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-4: DND অপশনে ফুল ব্লক এবং প্রমোশনাল কমিউনিকেশন ব্লক অপশন রয়েছে। এখানে ইউজারদের নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে।

উপরোক্ত স্টেপগুলি ফলো করার পর ইউজারদের নাম্বার থেকে কোম্পানির কাছে DND এর পারমিশন চলে যাবে এবং ইউজারদের একটি এসএমএসের মাধ্যমে এই ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। রিকোয়েস্ট রেইজ করার 24 ঘন্টার মধ্যে ইউজারদের সিমে DND অ্যাক্টিভেট হয়ে যাবে।

Note: যদি অ্যাপে ব্লক অপশন না আসে তবে প্রথমে MyJio app আপডেট করে নিতে হবে।

জানিয়ে রাখি আজকের দিনে দাঁড়িয়ে স্প্যাম কল ও এসএমএসের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি ট্রাই এই জাতীয় সমস্যা থেকে মুক্তির জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করে 2.75 লক্ষেরও বেশি নাম্বার ডিসকানেক্ট করে দিয়েছে। জিও ইউজারদের এইসব সমস্যা থেকে মুক্তির জন্য কোম্পানি তাদের মাই জিও অ্যাপে এই নতুন ফিচার নিয়ে এসেছে।

The post Spam Call এর হাত থেকে Jio ইউজারদের মুক্তি! এভাবে ব্লক করা যাবে অপ্রয়োজনীয় কল ও ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-new-feature-to-block-spam-call-and-sms-via-myjio-app-know-details-in-bengali/feed/ 0
93 লক্ষ মোবাইল ইউজার Jio-Airtel ছেড়ে পোর্ট করেছে BSNL-এ, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/bsnl-gets-new-customers-and-jio-airtel-vi-loses-subscribers-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-gets-new-customers-and-jio-airtel-vi-loses-subscribers-in-india-know-details-in-bengali/#respond Sat, 23 Nov 2024 07:58:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58383 জেনে নিন TRAI এর রিপোর্টের ডিটেইলস

The post 93 লক্ষ মোবাইল ইউজার Jio-Airtel ছেড়ে পোর্ট করেছে BSNL-এ, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের মোবাইল ট্যারিফের বাড়িয়েছে। বর্তমানে Mukesh Ambani এর Reliance Group দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) পরিচালনা করছে। কিন্তু রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর এটি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। TRAI এর রিপোর্ট অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর মাসে 7.9 million অর্থাৎ 79 লক্ষ ইউজাররা জিও নাম্বার বন্ধ করে দিয়েছে।

Telecom Regulatory Authority of India অর্থাৎ ট্রাই তাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সম্পর্কিত রিপোর্ট শেয়ার করেছে, এই রিপোর্টের মাধ্যমে সেপ্টেম্বরের ডেটা জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে কোন কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কোনটি লাভবান হয়েছে। TRAI রিপোর্ট অনুযায়ী গত মাসে মোবাইল ইউজাররা Jio, Airtel এবং Vi বন্ধ করে, সরকারি কোম্পানি BSNL এ পোর্ট করিয়েছে।

কোন কোম্পানির কত ক্ষতি?

TRAI রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও প্রায় 79.7 লক্ষ্য সাবস্ক্রাইবারের সংখ্যা কমে গেছে। অর্থাৎ এইসব ইউজাররা তাদের Jio সিম বন্ধ করে দিয়েছে। সাবস্ক্রাইবার বেস কমার ক্ষেত্রে জিওর পর Airtel এর নাম রয়েছে, অর্থাৎ প্রায় 14.3 লক্ষ্য সাবস্ক্রাইবার সিম বন্ধ করে দিয়েছে। একইরকম সমস্যার সম্মুখীন হয়েছে Vi (ভোডাফোন আইডিয়া), এই কোম্পানিও প্রায় 15 লক্ষ্য ইউজার হারিয়েছে।

BSNL এ পোর্ট করাচ্ছে ইউজাররা

একদিকে যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই এর মতো বেসরকারি কোম্পানিগুলির ইউজারদের সংখ্যা কমে গেছে, অন্যদিকে সেপ্টেম্বর মাসে প্রায় 8.5 লক্ষ্য নতুন গ্রাহক দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ পোর্ট করিয়েছে। খুব স্বাভাবিকভাবেই ইউজাররা বিএসএনএলের ওপর ভরসা করছেন এবং এই কোম্পানিতে নাম্বার পোর্ট করাচ্ছেন, ফলে কোম্পানির সাবস্ক্রাইবার বেস ক্রমশ বেড়ে চলেছে।

কেন BSNL পছন্দ করছেন গ্রাহকরা?

বর্তমানে মোবাইল ইউজাররা BSNL কে একটি অপশন হিসাবে দেখতে শুরু করেছেন। কারণ কলিং বা ডেটা না ব্যবহার করলেও, Jio এবং Airtel সিম চালু রাখতে গেলে বেশি টাকার রিচার্জ করতে হয়, কিন্তু BSNL সিম কম খরচে চালু রাখা যায়।

যেসব ইউজাররা ফিচার ফোন ব্যবহার করেন বা ফোন শুধুমাত্র কন্টেন্টের জন্য নয়, বরং শুধুমাত্র কল রিসিভ করার জন্য ব্যবহার করেন, তাদের জন্য BSNL এর সস্তা প্ল্যান জিওর মতো কোম্পানিগুলির থেকে ভাল অপশন হিসেবে দেখা যাচ্ছে।

সাধারণ ফোন ইউজারদের জন্যও Jio এবং Airtel-এর থেকে BSNL এর নম্বর ব্যাবহার করার ক্ষেত্রে অনেকটাই কম খরচ হয়। এই কোম্পানির মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচে ভালো সুবিধা পাওয়া যায়, এর মধ্যে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানও রয়েছে।

সরকার দ্রুত BSNL নেটওয়ার্ক আরও ভালো করার জন্য দ্রুত কাজ করছে। আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে BSNL 5G নেটওয়ার্ক সার্ভিস চালু হয়ে যেতে পারে। কোম্পানির পক্ষ থেকে দেশ জুড়ে 4G এবং 5G সার্ভিস চালু করার ঘোষণার পর থেকেও, ইউজাররা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানিগুলি থেকে BSNL এ পোর্ট করাচ্ছে।

The post 93 লক্ষ মোবাইল ইউজার Jio-Airtel ছেড়ে পোর্ট করেছে BSNL-এ, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-gets-new-customers-and-jio-airtel-vi-loses-subscribers-in-india-know-details-in-bengali/feed/ 0