Truecaller - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 09 May 2023 10:28:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা https://www.91mobiles.com/bengali/whatsapp-truecaller-will-work-together-to-stop-spam-call-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-truecaller-will-work-together-to-stop-spam-call-details-in-bengali/#respond Tue, 09 May 2023 10:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39796 WhatsApp এ Truecaller যুক্ত হলে কলারের পরিচয় আগে থেকেই ইউজারদের স্ক্রিনে দেখা যাবে

The post এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • কলার আইডেন্টিফিকেশন সার্ভিস WhatsApp এও উপলব্ধ হবে।
  • এই জন্য Truecaller একটি নতুন সিস্টেম সলিউশন প্রস্তুত করছে।
  • খুব শীঘ্রই এই WhatsApp ফিচারটি ভারতেও চালু করা হবে।

WhatsApp এ বিদেশি নম্বর থেকে আসা কল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। +92 দেশের কোডের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও এমন স্প্যাম কল আসছে যার জন্য ভারতীয় হোয়াটসঅ্যাপ ইউজাররা চিন্তিত। তবে এখন শীঘ্রই ভুয়ো এবং স্প্যাম কলগুলি বন্ধ হতে চলেছে। এর জন্য Meta এর WhatsApp Truecaller-এর সঙ্গে হাত মিলিয়েছে। আরও পড়ুন: আপনিও কি এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপে কল পাচ্ছেন? ভুলেও ফোন ধরবেন না!

WhatsApp এবং Truecaller-এর মধ্যে ডিল হচ্ছে

নতুন পার্টনারশিপের অধীনে Truecaller-এর কলার আইডেন্টিফিকেশন সার্ভিস WhatsApp ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ প্ল্যাটফর্মে উপলব্ধ করা হবে। Truecaller এর CEO Alan Mamedi এর তরফ থেকে তথ্য সামনে এসেছে যে কোম্পানি এমন একটি কাঠামো তৈরি করছে যা WhatsApp কল লগের সাথেও সংযুক্ত থাকবে। এর Beta টেস্টিং মে-জুন মাসে শুরু হবে। এই সার্ভিস লাইভ হলে WhatsApp এর মাধ্যমে করা কলগুলিরও আইডেন্টিফিকেশন সম্ভব হবে। আরও পড়ুন: ডিজাইন এবং স্পেসিফিকেশনসহ TENAA-তে তালিকাভুক্ত হয়েছে Vivo X90S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

WhatsApp এ Truecaller যুক্ত হলে এইসব সুবিধা পাওয়া যাবে

  • WhatsApp এ আসা প্রতিটি ইনকামিং কল কার মাধ্যমে করা হচ্ছে তা শনাক্ত করা যাবে।
  • কলারের পরিচয় আগে থেকেই ইউজারদের স্ক্রিনে প্রদর্শিত হবে৷
  • বিদেশি নম্বর থেকে আসা কলগুলি কোন দেশ থেকে করা হচ্ছে তা জানা যাবে।

  • কল তোলার আগেই ইউজাররা জানতে পারবেন সেটা স্প্যাম কল কিনা।
  • কলার আইডেন্টিফিকেশনের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে করা ফোন কলগুলি আগে থেকেই ধরে ফেলা যাবে।

  • ব্যবসার জন্য করা প্রচারমূলক কলগুলি সনাক্ত করাও সম্ভব হবে।
  • এই সার্ভিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে করা ভুয়া কল ও মেসেজ শনাক্ত করা যাবে।
  • ফোন কলের পাশাপাশি Truecaller এবং WhatsApp এর পার্টনারশিপের পরে অজানা মেসেজগুলির পরিচয়ও জানা যাবে।

হোয়াটসঅ্যাপ স্প্যাম কলের সংখ্যা বাড়ছে

Truecaller এর CEO Alum Mamedi এর মতে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্প্যাম কলের তীব্র বৃদ্ধি ঘটেছে। ইন্টারনেটের মাধ্যমে করা ভুয়ো কলের সংখ্যা বেড়েছে এবং এগুলো বন্ধ করা একান্ত প্রয়োজন। আজকাল আন্তর্জাতিক নম্বরগুলি থেকে আসা হোয়াটসঅ্যাপ কলগুলিও বেড়েছে এবং এর মধ্যে পাকিস্তানের +92 দেশের কোড, ইন্দোনেশিয়ার +62 দেশের কোড, ভিয়েতনামের +84 দেশের কোড এবং মালির +223 দেশের কোড অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: Nokia লঞ্চ করল তিনটি নতুন ফিচার ফোন, সিঙ্গেল চার্জে ব্যাটারি চলবে কয়েক সপ্তাহ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-truecaller-will-work-together-to-stop-spam-call-details-in-bengali/feed/ 0
Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য https://www.91mobiles.com/bengali/truecaller-india-user-personal-data-on-dark-web-sold-in-bengali/ https://www.91mobiles.com/bengali/truecaller-india-user-personal-data-on-dark-web-sold-in-bengali/#respond Thu, 23 May 2019 10:15:49 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6587 ডেটা চুরি করছে Truecaller

The post Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
ফোনে কোনো অচেনা নাম্বার থেকে আসা কল চেনার জন্য এবং কলারের নাম ও অন‍্যান‍্য তথ্য জানার জন্য Truecaller অ্যাপটি ভারতের প্রায় সব শহরেই করা হয়ে থাকে। এই অ্যাপটি সব বয়সের লোক‌ই তাদের ফোনে ইনস্টল করে রেখেছেন এবং ব‍্যবহার করেন। এই অ্যাপটি যথেষ্ট কাজের হলেও Truecaller সম্পর্কে এমন এক তথ্য জানা গেছে যা শুধুমাত্র অ্যাপটিকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করাবে না বরং এর ওপর থেকে ইউজারদের ভরসা বিশ্বাস উঠে যাওয়াও স্বাভাবিক

নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন

Truecaller এর নামে অভিযোগ করা হয়েছে এই অ্যাপে জমা ভারতীয় ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য লুকিয়ে লুকিয়ে বেচে দেওয়া হচ্ছে। একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই অ্যাপের ভারতীয় ইউজারদের ডেটা ডার্ক ওয়েবে বেচা হচ্ছে। এই ডেটা প্রায় 2,000 ইউরো অর্থাৎ 1.5 লক্ষ টাকা দামে বেচা হচ্ছে। সবচেয়ে বড়ো কথা ইউজাররা ঘুণাক্ষরেও এবিষয়ে টের পান না।

গোটা বিশ্বের প্রায় 14 কোটি মোবাইল ইউজার Truecaller ব‍্যবহার করেন। এই 14 কোটি ইউজারের 60 শতাংশের‌ও বেশি ভারতীয় ইউজার। এই অ্যাপে ইউজারের নাম ও ফোন নাম্বারের সঙ্গে সঙ্গে তাঁর ঠিকানা ও পেশাসহ অন‍্যান‍্য তথ‍্য‌ও দেওয়া আছে। অনেক ইউজার তো তাদের প্রোফাইলে ফোটোও দিয়ে রেখেছেন।

4,020 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Oppo A9x

Truecaller অ্যাপে দেওয়া এই ডেটা কোম্পানির ডেটাবেস থেকে বের করে ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। জেনে অবাক হতে হয় Truecaller ব‍্যবহারকারী গ্লোবাল ইউজারদের ডেটার দাম 25,000 ইউরো অর্থাৎ প্রায় 19.45 লক্ষ টাকা। চিন্তার সবচেয়ে বড়ো কারণ কিছু কোম্পানিও এই অ্যাপটি ব‍্যবহার করে থাকে।

তবে Truecaller এর তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে দেওয়া হয়েছে। কোম্পানি বক্তব্য অনুযায়ী, “আমাদের সার্ভারে প্রতিটি ইউজারের ডেটা সুরক্ষিত আছে এবং আমরা আমাদের ইউজারদের প্রাইভেসি ও কোম্পানির সার্ভিসের গুণগত মান সম্পর্কে সবসময় তৎপর।”

Airtel রিচার্জ প্ল‍্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেলি ডেটা

এই প্রথম Truecaller প্রশ্নের মুখে এসে দাঁড়ায়নি। কয়েক মাস আগে ভারতীয় গোয়েন্দা বিভাগ থেকে বেশ কিছু অ্যাপের একটি লিস্ট পেশ করা হয় যারা ভারতে ডেটা চুরির কাজ করছে। ভারতের সামরিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের সমস্ত কর্মচারীদের ফোন থেকে এইসব অ্যাপ ডিলেট করার জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয় এবং সমস্ত ভারতীয় নাগরিকদের‌ও এই অ্যাপগুলির ব‍্যবহার থেকে বিরত থাকতে বলা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/truecaller-india-user-personal-data-on-dark-web-sold-in-bengali/feed/ 0