UPI PIN - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 06 Jan 2023 16:37:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায়  https://www.91mobiles.com/bengali/how-to-set-upi-pin-without-atm-card-using-aadhaar-card-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-set-upi-pin-without-atm-card-using-aadhaar-card-full-process-in-bengali/#respond Fri, 06 Jan 2023 07:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35654 আধার কার্ডের সাহায্যে UPI PIN জেনারেট করে যে কোন UPI মোবাইল নম্বরে পেমেন্ট করতে পারবেন

The post এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায়  first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে ডিজিটাল এবং ক্যাশ লেস পেমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NCPI) UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) সংক্রান্ত নতুন নিয়ম পেশ করেছে। এখন ইউজারদের UPI পিন সেট করার জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। বরং ইউজাররা আধার কার্ডের সাহায্যে UPI পিন সেট করতে পারবেন। তবে এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্ক এবং UPI অ্যাপ এই সিস্টেমের সাথে যুক্ত রয়েছে। জেনে নিন ডেবিট কার্ড ছাড়া আধার কার্ডের মাধ্যমে UPI পিন সেট করার উপায়। আরও পড়ুন: মাত্র 10 মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে ফোন, সামনে এল 240W ফাস্ট চার্জিং টেকনিক! 

আধার কার্ডের সাথে UPI পিন সেট করার উপায়

UPI পেমেন্টগুলিকে আগের চেয়ে আরও সুবিধাজনক করার জন্য আধারের সাথে পিন সেট করার ফিচার আনা হয়েছে। এবার এই ধরনের ইউজাররাও UPI অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু ডেবিট কার্ড নেই। অর্থাৎ UPI ভিত্তিক পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হওয়ার জন্য ইউজারদের ডেবিট বা ATM কার্ডের প্রয়োজন হবে না।

তবে এর জন্য ব্যাঙ্কের ইউজারদের আধার কার্ড এবং মোবাইল নম্বর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। NCPI-এর এই নতুন ফিচার সম্পর্কে বলা হচ্ছে যে এর মাধ্যমে আরও বেশি ইউজার UPI পেমেন্টে যোগ দেবে। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে 15 হাজার টাকা দামের দুটি Samsung 5G স্মার্টফোন, এই মাসেই লঞ্চ হবে Galaxy A14 5G এবং A23 5G

আধার কার্ডের সাহায্যে PayTM, Google Pay-এর মতো অ্যাপে UPI পিন সেট করার উপায়

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI) UPI আইডি তৈরি করতে এবং পেমেন্টের জন্য পিন জেনারেট করার জন্য আধার কার্ড ভেরিফিকেশন সার্ভিস চালু করেছে, যা খুবই সহজ প্রক্রিয়া।

স্টেপ 1 – প্রথমে আপনাদের ফোনে BHIM UPI বা যেকোনো UPI-পেমেন্ট অ্যাপ যেমন – PayTM, Google Pay, PhonePe ডাউনলোড করতে হবে। আপনার ফোনের অফিসিয়াল অ্যাপ স্টোর – গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা উচিত।

স্টেপ 2 – অ্যাপটি খুলতে হবে এবং UPI আইডি সিলেক্ট করতে হবে। এই জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিতে হবে। ওই একই সিমটি যেন আপনার ফোনে থাকে। তারপর আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে।

স্টেপ 3 – এখন আপনাকে আপনার UPI আইডি তৈরি করতে ‘Aadhaar based verification’ এ ক্লিক করতে হবে এবং সমস্ত শর্তাবলী মেনে নিতে হবে।

স্টেপ 4 – তারপর আপনাকে আধার কার্ড নম্বর দিয়ে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এবং ‘Confirm’ এ প্রেস করতে হবে। পরবর্তী পেজে আপনাকে একটি UPI পিন তৈরি করতে বলা হবে।

স্টেপ 5 – এখন আপনার আধার কার্ড থেকে রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা দেওয়ার পরে আপনি আধার থেকে UPI আইডি পাবেন। তারপর আপনাকে আরও একবার পিন লিখতে বলা হবে। পিন কনফার্ম করার পরে আপনার UPI পিন পেমেন্টের জন্য তৈরি হয়ে যাবে। আপনি যেকোনো UPI মোবাইল নম্বর বা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

নোট: আধার কার্ড-ভিত্তিক UPI পিন পরিষেবা বর্তমানে কয়েকটি UPI-ভিত্তিক অ্যাপের জন্যই উপলব্ধ। পাশাপাশি, কিছু ব্যাঙ্ককেও আধার ভিত্তিক UPI রেজিস্ট্রেশনের অনুমতি নিতে হবে। বর্তমানে, দেশের মাত্র 11টি ব্যাঙ্ক আধার কার্ড ভিত্তিক UPI পিন তৈরি করার সুবিধা দিচ্ছে। আরও পড়ুন: প্রকাশ্যে এল Shahid Kapoor-এর ওয়েব সিরিজ ‘Farzi’-এর রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রীম

এইসব ব্যাঙ্কে আধার ভিত্তিক UPI পিন পরিষেবা রয়েছে

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কো-অপারেটিভ ব্যাঙ্ক
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
কেরালা গ্রামীণ ব্যাঙ্ক
কর্ণাটক গ্রামীণ ব্যাঙ্ক
কানারা ব্যাঙ্ক
করুর বৈশ্য ব্যাঙ্ক
রাজস্থান সমবায় ব্যাঙ্ক
ইউকো ব্যাঙ্ক
পাঞ্জাব সিন্ধু ব্যাঙ্ক
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায়  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-set-upi-pin-without-atm-card-using-aadhaar-card-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/ https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/#respond Sat, 30 Jul 2022 16:37:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29167 Google Pay এবং Paytm ব্যবহার করে UPI PIN পরিবর্তন করার উপায়

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
সময় বদলেছে, এখন মানুষ শুধুমাত্র হাতে ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, পকেট চেক করার দরকার হয় না। বর্তমানে বিভিন্ন UPI অ্যাপ যেমন Google Pay, PayTM, PhonePe এবং Amazon Pay ফোনেই থাকে এবং এখন UPI থেকে সব জায়গায় পেমেন্ট নেওয়ার সুবিধাও রয়েছে। সেক্ষেত্রে কোন সমস্যা হয় না। ডিজিটাল পেমেন্ট সহজ হলেও এখানে নেগেটিভ দিকও রয়েছে। তাই আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে মাঝে মাঝে পাসওয়ার্ড পালটে ফেলবেন, কারণ UPI-এর একটাই পাসওয়ার্ড সব অ্যাপেই ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, কিছু সময় অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি সহজেই নিরাপদ থাকতে পারেন। তবে অনেকেই এটা জানে না যে কীভাবে UPI পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। এটা কিন্তু অনেক সহজেই করা যায়। কয়েক মিনিটের মধ্যেই, আপনি পুরানো পাসওয়ার্ড মুছে একটি নতুন পাসওয়ার্ড এক্টিভ করতে পারবেন। এই পোস্টে আপনাদের জানাবো কীভাবে আপনারা সহজে UPI পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

UPI কি?

UPI হল Unified Payments Interface, এটি একটি ইনস্ট্যান্ট রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা বিশেষভাবে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা চালু করা হয়েছে। UPI সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI দ্বারা নিয়ন্ত্রিত এবং এই কারণে এটি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। যেকোনো প্ল্যাটফর্মে UPI আইডি থেকে করা লেনদেনের সম্পূর্ণ তথ্য NPCI-এর কাছে থাকে।

UPI এর সুবিধা

  • 24×7 এক্টিভ সার্ভিস
  • অর্থ ট্রান্সফার (পাঠানো এবং গ্রহণ)
  • বিল পেমেন্ট (ওপেন গেটওয়ে)
  • OTP এর প্রয়োজন নেই
  • লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল এর প্রয়োজন নেই

UPI-এর সুবিধার কথা বললে এতে 1 লাখ টাকার লেনদেন হোক বা 1 টাকার, UPI-তে সব ধরনের লেনদেন এবং পেমেন্ট এক নিমিষেই হয়ে যায়। UPI অ্যাকাউন্টটি সরাসরি ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও ওটিপির প্রয়োজন হয় না। শুধুমাত্র UPI পিন প্রবেশ করেই লেনদেন সম্পন্ন হয়। এই পেমেন্ট ইন্টারফেসের বড় সুবিধা হল আপনি যে কোনও ব্যাঙ্ক বা অ্যাপের মাধ্যমে UPI অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন, UPI লেনদেনের সময়, সমস্ত QR কোড একই প্ল্যাটফর্মের লেনদেন সম্পন্ন করে।

কিভাবে UPI পিন পরিবর্তন করবেন?

Paytm এবং Google Pay হল দেশের অন্যতম ব্যবহৃত মোবাইল পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ যা রিচার্জ, পেমেন্ট এবং বিল পেমেন্ট সহ মানি ট্রান্সফার এর সুবিধা প্রদান করে।

Google Pay এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলুন।

2) Google Pay অ্যাপে, উপরের বাম দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

3) এখানে আপনি Payment Method এর অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

4) আপনি যদি পেমেন্ট পদ্ধতিতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে থাকেন, তাহলে সেই ব্যাঙ্কে ক্লিক করুন যার প্ল্যাটফর্মে আপনার UPI আইডি আছে।

5) এখানে উপরের ডানদিকে তিনটি বিন্দু দেখা যাবে, সেটায় ক্লিক করুন।

6) তিনটি বিন্দুতে ক্লিক করলে, একটি তালিকা খুলবে, যেখানে UPI পিন পরিবর্তনের অপশনটি দেখা যাবে।

7) আপনাকে UPI PIN পরিবর্তনে দুটি খালি জায়গা পূরণ করতে হবে। প্রথমে বর্তমান UPI পিনটি দিতে হবে এবং দ্বিতীয়টিতে নতুন পিনটি দিতে হবে।

8) বিদ্যমান UPI পিন এবং নতুন UPI পিন প্রবেশ করার পরে, আপনাকে আবার নতুন UPI পিন লিখতে বলা হবে।

9) নতুন UPI পিন ভেরিফিকেশন করার পরে, নীচে দেওয়া ‘ওকে’ বা ‘টিক’ চিহ্নে ক্লিক করুন।

10) এই চিহ্নে ক্লিক করার সাথে সাথেই আপনার UPI পিন আপডেট হয়ে যাবে।

Paytm এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে যে ফোনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেখানে উপস্থিত Paytm অ্যাপটি খুলুন।

2) অ্যাপটিতে উপস্থিত ‘Profile’ আইকনে যান এবং এটি খুলুন, এটি অ্যাপের উপরের বাম পাশে উপস্থিত থাকবে।

3) প্রোফাইল বিভাগে উপস্থিত ‘settings’ অপশনে যান এবং এটিতে ক্লিক করুন।

4) ‘Payment Setting’ ট্যাবটি ‘settings’ বিভাগে দেওয়া হয়েছে যেখানে ‘Save cards & Bank account ‘ অপশন রয়েছে, এটিতে ক্লিক করুন।

5) সেভ কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে আপনার দ্বারা Paytm-এ প্রবেশ করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার লিঙ্ক করা ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলির একটি তালিকা পাবে৷

6) এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি পিন পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

7) অ্যাকাউন্টের বিশদ নির্বাচন করার পরে, আপনি ‘Create new UPI PIN ‘ অপশনটি পাবেন, এটিতে ক্লিক করুন

8) এই অপশনটি নির্বাচন করার পরে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল জমা দিতে হবে, যেখানে ডেবিট কার্ডের শেষ 6 সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে। বিস্তারিত লেখার পর ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে।

9) প্রসেসিং এর পরে, রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে, যা জমা দিতে হবে। এবং তার পরে এটিএম পিন লিখতে হবে।

10) ATM PIN প্রবেশ করার পরে, আপনি আপনার পিন সেট করার অপশনটি পাবেন, তারপরে আপনি আপনার পছন্দের যে কোনও UPI পিন দিতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/feed/ 0
জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায় https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi/ https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi/#respond Fri, 01 Jul 2022 01:15:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28023 Paytm এবং Gpay তে UPI পিন পরিবর্তন করার উপায়

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ 6-7 বছর আগে, অন্য কোনও শহরে বসবাসকারী কারোর কাছা টাকা পাঠানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। আজকের মতো মিনিটেই এই কাজ সম্ভব ছিল না। সত্যিই টাকার লেনদেন একটা সময় বেশ ভীষণ মুশকিল ছিল। কিন্তু বর্তমান সময় অনলাইন পেমেন্টের যুগে, মানি ট্রান্সফার, বিল পেমেন্ট এবং রিচার্জের মতো বিষয়গুলো খুব সহজ হয়ে গেছে।তবে UPI-কে অনেক ধন্যবাদ, যে এখন শুধু ফোনের মাধ্যমেই রাস্তার মোড়ের দোকান থেকে যে কোনও জিনিস কেনা যায়। এতে যেমন নোট গোনার ঝামেলা নেই, তেমনই খুচরো না থাকার সমস্যাও নেই। কারো কাছ থেকে টাকা দেওয়া বা নেওয়া, সবই হয় মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন যে আর্থিক সিকিউরিটির কারণে আপনারও কিছু সময় পর পর UPI পিন পরিবর্তন করা উচিত? এটি সেফটি এবং সিকিউরিটির দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই পোস্টে আপনাদের জানাবো যে কিভাবে আপনারা সহজেই UPI পিন পরিবর্তন করতে পারবেন?

UPI কি?

UPI হল Unified Payments Interface , এটি একটি ইনস্ট্যান্ট রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা বিশেষভাবে NPCI অর্থাৎ National Payments Corporation of india দ্বারা বিকশিত হয়েছে। UPI সম্পর্কে সবচেয়ে ভাল ব্যাপার হল এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI দ্বারা নিয়ন্ত্রিত এবং এই কারণে এটি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। যেকোনো প্ল্যাটফর্মে UPI আইডি থেকে করা লেনদেনের সম্পূর্ণ তথ্য NPCI-এর কাছে থাকে।

UPI এর সুবিধা

  • 24×7 সার্ভিস এক্টিভ
  • মানি ট্রান্সফার (পাঠানো এবং গ্রহণ)
  • বিল পেমেন্ট (ওপেন গেটওয়ে)
  • OTP এর প্রয়োজন নেই
  • লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস এর প্রয়োজন নেই

UPI-এর সুবিধার কথা বললে, এখানে 1 লাখ টাকার লেনদেন হোক বা 1 টাকার, UPI-তে সমস্ত ধরনের লেনদেন এবং পেমেন্ট এক নিমিষেই হয়ে যায়। এই UPI অ্যাকাউন্টটি সরাসরি ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও OTP এর প্রয়োজন হয় না। শুধুমাত্র UPI পিন দিলেই লেনদেন সম্পন্ন হয়। এই পেমেন্ট ইন্টারফেসের বড় সুবিধা হল আপনি যে একোনও ব্যাঙ্ক বা অ্যাপের UPI অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন, UPI Transaction এর সময়, সমস্ত QR কোড একই প্ল্যাটফর্মের লেনদেন সম্পন্ন করে।

UPI PIN পরিবর্তন করার উপায়

এখানে আপনি Google Pay এবং Paytm অ্যাপের মাধ্যমে কীভাবে UPI পিন পরিবর্তন করতে পারবেন সেটা বলা হয়েছে। Paytm এবং Google Pay হল দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপগুলির মধ্যে অন্যতম, যেখানে রিচার্জ, পেমেন্ট এবং বিল পেমেন্ট সহ মানি ট্রান্সফারের সুবিধাও পাওয়া যায়।

Google Pay ব্যবহার করে UPI পিন পরিবর্তন করার উপায়

1) প্রথমে আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপটি খুলুন।

2) Google Pay অ্যাপে, উপরের বাম দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

3) এখানে আপনি Payment Method এর অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

4) আপনি যদি পেমেন্ট মেথড এ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে থাকেন, তাহলে সেই ব্যাঙ্কে ক্লিক করুন যার প্ল্যাটফর্মে আপনার নিজস্ব UPI আইডি আছে।

5) এখানে উপরের ডানদিকে তিনটি বিন্দু দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

6) তিনটি বিন্দুতে ক্লিক করলে একটি তালিকা খুলবে, যেখানে UPI পিন পরিবর্তনের অপশনটি দেখানো হবে। এখানে ক্লিক করুন।

7) তারপর আপনাকে UPI PIN পরিবর্তনের জন্য দুটি খালি জায়গা পূরণ করতে হবে। প্রথমটিতে বর্তমান UPI পিনটি দিতে হবে এবং দ্বিতীয়টিতে নতুন পিনটি দিতে হবে।

8) বর্তমান UPI পিন এবং নতুন UPI পিন দেওয়ার পরে, আপনাকে আবার নতুন UPI পিন লিখতে বলা হবে, সেখানে আবার নতুন পিন লিখতে হবে।

9) নতুন UPI পিন যাচাই করার পরে, নীচে দেওয়া ‘Ok’ বা ‘টিক’ চিহ্নে ক্লিক করুন।

10) এই চিহ্নে ক্লিক করলে, আপনার UPI পিন আপডেট হয়ে যাবে।

Paytm ব্যবহার করে UPI পিন পরিবর্তন করার উপায়

1) প্রথমে যেই ফোনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেখানে Paytm অ্যাপটি খুলুন।

2) অ্যাপটিতে উপস্থিত ‘প্রোফাইল’ আইকনে যান এবং এটি খুলুন, এটি অ্যাপের উপরের বাম পাশে উপস্থিত থাকবে।

3) প্রোফাইল বিভাগে উপস্থিত ‘Settings ‘ অপশনে যান এবং এখানে ক্লিক করুন।

4) Settings বিভাগে ‘Payment Setting’ ট্যাবটি দেওয়া হয়েছে যেখানে ‘সেভ কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টস’ অপশন রয়েছে, এখানে ক্লিক করুন।

5) সেভ কার্ড এন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস এ Paytm দ্বারা আপনার প্রবেশ করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার লিঙ্ক করা ডেবিট ও ক্রেডিট কার্ডগুলির একটি তালিকা থাকবে৷

6) এখানে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি পিন পরিবর্তন করতে চান সেটিতে সিলেক্ট করতে হবে।

7) অ্যাকাউন্টের বিশদ নির্বাচন করার পরে, আপনি নতুন UPI পিন সেট করার অপশন পাবেন। এখানে ক্লিক করুন৷

8) এই অপশনটি নির্বাচন করার পরে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস জমা দিতে হবে, যাতে ডেবিট কার্ডের শেষ 6 টি সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে। বিস্তারিত লেখার পর ‘Proceed’ বাটনে ক্লিক করুন।

9) প্রসেসিং এর পরে, রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে, সেটা জমা দিতে হবে। তার পরে ATM পিন লিখতে হবে।

10) ATM পিন লেখার পরে, আপনি নতুন পিন সেট করার অপশন পাবেন, তারপরে আপনি আপনার পছন্দের যে কোনও UPI পিন দিতে পারবেন৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi/feed/ 0