URBAN ARC Go 2 AI Smart Fitness Band - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 12 Nov 2026 09:15:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল URBAN ARC Go 2 এবং Q9i AI ইয়ারবাডস, দাম শুরু মাত্র 4,999 টাকা থেকে https://www.91mobiles.com/bengali/urban-arc-go-2-q9i-ai-fitness-band-earbuds-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/urban-arc-go-2-q9i-ai-fitness-band-earbuds-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 12 Nov 2026 09:15:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85458 ভারতে লঞ্চ হল URBAN ARC Go 2 AI Smart Fitness Band এবং URBAN Q9i AI ANC TWS Earbuds

The post ভারতে লঞ্চ হল URBAN ARC Go 2 এবং Q9i AI ইয়ারবাডস, দাম শুরু মাত্র 4,999 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
URBAN ভারতের বাজারে তাদের URBAN ARC Go 2 AI Smart Fitness Band এবং URBAN Q9i AI ANC TWS Earbuds লঞ্চ করে দিয়েছে। এই নতুন ফিটনেস ব্যান্ডে AI রিকভারি ফাংশন, 110টির চেয়েও বেশি স্পোর্টস মোড এবং 45 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। অপরদিকে কোম্পানির নতুন Q9i AI ANC ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন, 50টির চেয়েও বেশি ভাষায় AI লাইভ ট্রান্সলেশন এবং স্মার্টফোনের জন্য Smart Stand দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন ডিভাইসের ডিটেইলস সম্পর্কে।

URBAN ARC Go 2-এর ফিচার

URBAN ARC Go 2 ফিটনেস ব্যান্ড দৈনন্দিন ফিটনেস এবং হেল্থ ট্র্যাকিঙের জন্য পেশ করা হয়েছে। এতে AI টেকনোলজি সহ রিকভারি ফাংশন দেওয়া হয়েছে। এই ফিচার ইউজারদের রিকভারি সংক্রান্ত পার্সোনালাইজ তথ্য দেয়। এর সঙ্গে এই ব্যান্ডে হার্ট রেট, স্লিপ এবং স্ট্রেস মনিটরিঙের জন্য অ্যাডভান্স সেন্সর যোগ করা হয়েছে।

ফিটনেস ফিচার হিসাবে এতে 110টির চেয়েও বেশি স্পোর্টস মোড এবং 30টির চেয়েও বেশি গাইডেড মেডিটেশন রয়েছে। এছাড়াও এই ব্যান্ডে সেন্ডেটারি রিমাইন্ডার এবং মেন্সট্রুয়াল রিমাইন্ডার দেওয়া হয়েছে।

এই ফিটনেস ব্যান্ডে লাইটওয়েট বডির সঙ্গে উভেন ফেব্রিক স্ট্র্যাপ যোগ করা হয়েছে। এতে ক্ল ও ম্যাসেজ অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল এবং জেসচার ক্যামেরা কন্ট্রোল ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিটনেস ব্যান্ড একবার ফুল চার্জ করে 45 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

URBAN Q9i-এর ফিচার

URBAN Q9i AI ANC TWS Earbuds-এ সুন্দর অডিও এক্সপেরিয়্বন্সের জন্য Active Noise Cancellation (ANC) দেওয়া হয়েছে। এতে 13mm ডায়নামিক ড্রাইভার যোগ করা হয়েছে। এর ফলে এতে অসাধারন বেস উপভোগ করা যাবে।

এই ইয়ারবাডসের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল AI Live Translation ফিচার। এই ফিচার ব্যাবহার করে AI TransFun অ্যাপের সাহায্যে 50টির চেয়েও বেশি গ্লোবাল ভাষায় লাইভ ট্রান্সলেশন করা যাবে। এছাড়াও এতে ইন্টিগ্রেটেড Smart Stand রয়েছে। এতে স্মার্টফোন রেখে কন্টেন্ট দেখা যাবে।

কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 6.0 ক্লিয়ার কলিঙের জন্য Clear Call HD Mic দেওয়া হয়েছে। এর সঙ্গে চার্জিঙের জন্য এই ডিভাইসে Type-C পোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী চার্জিং কেস সহ এতে মোট 30 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। রকবার চার্জের পর এটি 6 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম।

URBAN ARC Go 2 এবং Q9i-এর দাম এবং সেল

URBAN ARC Go 2 AI Smart Fitness Band এর দাম 5,999 টাকা রাখা হয়েছে। একইভাবে URBAN Q9i AI ANC TWS Earbuds 4,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ডিভাইসগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট gourban.in সহ বিভিন্ন রিটেইল স্টোর এবং অনলাইন প্লাতফ্রমের মাধ্যমে সেল করা হবে। URBAN ARC Go 2 ফিটনেস ব্যান্ড Jet Black, Ink Blue, Stone Grey, Ocean, Orange এবং Magenta কালার অপশনে বাজারে আনা হয়েছে। উভয় ডিভাইসে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

The post ভারতে লঞ্চ হল URBAN ARC Go 2 এবং Q9i AI ইয়ারবাডস, দাম শুরু মাত্র 4,999 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/urban-arc-go-2-q9i-ai-fitness-band-earbuds-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0