Vi Vs Jio - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 23 Sep 2021 17:05:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Jio এর 999 টাকা দামের প্ল‍্যানের চেয়ে সস্তা Vodafone idea এর এই প্ল‍্যান, প্রতিদিন 3GB ডেটা ছাড়াও পাওয়া যায় আরও অনেক বেনিফিট https://www.91mobiles.com/bengali/vodafone-idea-901-plan-offer-3gb-data-daily-jio-left-behind-with-this-recharge/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-901-plan-offer-3gb-data-daily-jio-left-behind-with-this-recharge/#respond Thu, 23 Sep 2021 03:50:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18601 Vi এর 901 টাকার প্ল‍্যান ও Jio এর 999 টাকা দামের প্ল‍্যানের তুলনা

The post Jio এর 999 টাকা দামের প্ল‍্যানের চেয়ে সস্তা Vodafone idea এর এই প্ল‍্যান, প্রতিদিন 3GB ডেটা ছাড়াও পাওয়া যায় আরও অনেক বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় টেলিকম সেক্টরে আজকের দিনে দাঁড়িয়ে Vodafone idea এর কাছে গ্ৰাহক সংখ্যা Jio এর থেকে কম হলেও কোম্পানির কাছে এমন কিছু প্ল‍্যান যেগুলির দৌলতে কোম্পানি রিলায়েন্স জিওর মতো প্রথম সারির কোম্পানিগুলিকেও অনায়াসে টেক্কা দিতে পারে। এই প্ল‍্যানগুলির ডিটেইলস জানার পর অধিকাংশ গ্ৰাহক‌ই মুগ্ধ হতে বাধ্য। এমনকি এর মধ্যে কিছু প্ল‍্যান দেখার পর জিওকেও বাচ্চা বলে মনে হয়। আজ আমরা ভোডাফোন আইডিয়ার এমনই একটি নতুন প্ল‍্যানের ডিটেইলস নিয়ে আলোচনা করব যা সরাসরি জিওর 999 টাকার প্ল‍্যানকে টক্কর দেয় এবং এতে প্রতিদিন 3 জিবি ডেটা ও অন‍্যান‍্য অসাধারণ সুবিধা পাওয়া যায়।

Vodafone Idea এর 901 টাকা দামের প্ল‍্যান

  • প্রথমেই জানিয়ে রাখি, এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন।
  • Vodafone Idea এর এই 901 টাকা দামের প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে এক বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন পাওয়া যায়। 
  • এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা ছাড়াও অতিরিক্ত 48 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 জিবি ডেটা উপভোগ করা যায়।
  • এছাড়াও এই প্ল‍্যানের সঙ্গে কোম্পানি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রি ডেটা, উইকেন্ড ডেটা রোল‌ওভার এবং Vi Movies & TV VIP এর অ্যাকসেস দেয়।

Jio এর 999 টাকা দামের প্ল‍্যান

  • এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। 
  • রিলায়েন্স জিওর 999 টাকা দামের প্ল‍্যানে কোনো ওটিটি প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায় না। 
  • এই প্ল‍্যানে কোনো অতিরিক্ত ডেটা ছাড়া প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়, অর্থাৎ 84 দিনের ভ‍্যালিডিটি পিরিয়ডে মোট 252GB ডেটা পাওয়া যায়। 
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে কোম্পানির Jio News, Jio Clouds, Jio TV, Jio Security, Jio Cinema প্রভৃতি অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

বিচার

উপরোক্ত দুটি প্ল‍্যানের তুলনা করলে দেখা যায় উভয় প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং ভয়েস কল ও এস‌এম‌এস বেনিফিট এক হলেও ভোডাফোন আইডিয়ার প্ল‍্যানে ডেটা বেনিফিট জিওর প্ল‍্যানের তুলনায় বেশি। Vi এর এই প্ল‍্যানে 48 জিবি অতিরিক্ত ডেটা, রাতে আনলিমিটেড ফ্রি ডেটা, উইকেন্ড ডেটা রোল‌ওভারের মতো আকর্ষণীয় বেনিফিট ছাড়াও দামের দিক থেকে এই প্ল‍্যানটি প্রায় 100 টাকা সস্তা। অর্থাৎ সবদিক বিচার করলে স্পষ্ট বোঝা যায় রিলায়েন্স জিওর 999 টাকা দামের প্ল‍্যানের চেয়ে ভোডাফোন আইডিয়ার 901 টাকার প্ল‍্যানের লাভ যথেষ্ট বেশি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio এর 999 টাকা দামের প্ল‍্যানের চেয়ে সস্তা Vodafone idea এর এই প্ল‍্যান, প্রতিদিন 3GB ডেটা ছাড়াও পাওয়া যায় আরও অনেক বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-901-plan-offer-3gb-data-daily-jio-left-behind-with-this-recharge/feed/ 0