VI - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 05 Apr 2026 08:13:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Vodafone Idea-এর 1,050 টাকা এবং 2,180 টাকা দামের প্ল্যান, 5G ডেটা সহ 300GB লিমিট, জানুন নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-1050-rs-2180-prepaid-plans-5g-data-300gb-limit-benefits-validity-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-1050-rs-2180-prepaid-plans-5g-data-300gb-limit-benefits-validity-details-in-bengali/#respond Sun, 05 Apr 2026 08:13:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=75814 Vodafone Idea (Vi) এর 1,050 টাকা এবং 2,180 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post লঞ্চ হল Vodafone Idea-এর 1,050 টাকা এবং 2,180 টাকা দামের প্ল্যান, 5G ডেটা সহ 300GB লিমিট, জানুন নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vodafone Idea (Vi) ভারতে তাদের প্রিপেইড প্ল্যানের পরিধি বিস্তার করেছে। কোম্পানির পক্ষ থেকে বিশেষভাবে 5G ইউজারদের জন্য দুটি নতুন প্ল্যান পেশ করা হয়েছে। কোম্পানির নতুন 1,050 টাকা এবং 2,180 টাকা দামের প্ল্যানদুটি আপাতত শুধুমাত্র চেন্নাই সার্কেলে কার্যকর করা হয়েছে। এই প্ল্যানগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হল আনলিমিটেড 5G ডেটা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির নতুন 1,050 টাকা দামের প্ল্যানে মোট 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি 4G ও 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে, তবে 5G ডেটা সম্পূর্ণ আনলিমিটেড নয়। এই প্ল্যানে প্রতি 28 দিনের সাইকেলে 300GB FUP লিমিট প্রযোজ্য। অর্থাৎ এক মাসে 300GB পর্যন্ত হাই স্পীড 5G ডেটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, VoNR (Voice over New Radio) সাপোর্ট এবং প্রতিদিন 100 SMS দেওয়া হবে।

Vodafone Idea এর 2,180 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ইউজারদের 4G এবং 5G পরিষেবা ব্যাবহারের সুবিধা দেওয়া হয়। তবে এতেও 5G ডেটার ক্ষেত্রে প্রতি 28 দিনে 300GB ডেটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, VoNR এবং প্রতিদিন 100 SMS উপভোগ করা যাবে।

উপরোক্ত দুটি প্ল্যানে কোনো অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে না। অর্থাৎ এতে OTT সাবস্ক্রিপশন, AI সার্ভিস বা অন্য কোনো প্রিমিয়াম পাওয়া যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানির প্ল্যানে এইসব বেনিফিট খুবই সাধারণ হয়ে উঠেছে। এই কারণে দামের দিক থেকে এই নতুন প্ল্যানদুটির ভ্যালু কিছুটা কম মনে হতে পারে, বিশেষভাবে যারা এন্টারটেইনমেন্ট বা এই জাতীয় এক্সট্রা বেনিফিট পছন্দ করেন।

আবারও মনে করিয়ে দিই Vodafone Idea এর এই নতুন প্ল্যানদুটি শুধুমাত্র চেন্নাই সার্কেলে পেশ করা হয়েছে। তবে ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে অন্যান্য সার্কেলেও এই প্ল্যানগুলি লঞ্চ করা হতে পারে। যেসব ইউজাররা দীর্ঘ ভ্যালিডিটি সহ প্রচুর ডেটা ব্যাবহার করেন, তবে OTT বা অন্য কোনো বেনিফিট চান না তাদের জন্য এই নতুন প্ল্যানদুটি বেশ ভালো অপশন হয়ে উঠতে পারে।

The post লঞ্চ হল Vodafone Idea-এর 1,050 টাকা এবং 2,180 টাকা দামের প্ল্যান, 5G ডেটা সহ 300GB লিমিট, জানুন নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-1050-rs-2180-prepaid-plans-5g-data-300gb-limit-benefits-validity-details-in-bengali/feed/ 0
মাত্র 139 টাকার বিনিময়ে 300GB ডেটা! জিও নয়, এই কোম্পানি নিয়ে এসেছে অসাধারণ প্ল্যান https://www.91mobiles.com/bengali/300gb-data-in-rs-139-vi-data-pack-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/300gb-data-in-rs-139-vi-data-pack-know-details-in-bengali/#respond Tue, 09 Dec 2025 14:07:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70679 Vodafone Idea এর 139 টাকা দামের ডেটা প্যাকে পাওয়া যাচ্ছে 300GB ইন্টারনেট ডেটা

The post মাত্র 139 টাকার বিনিময়ে 300GB ডেটা! জিও নয়, এই কোম্পানি নিয়ে এসেছে অসাধারণ প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা জানি ভোডাফোন আইডিয়ার ইউজার বেস আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সাধারণ এই কোম্পানি ছেড়ে Jio ও Airtel এর পাশাপাশি BSNL কোম্পানিতে শিফ্ট করছেন। এবার কোম্পানি এমন একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, যা জিও ও এয়ারটেলের কাছেও নেই। টিপস্টার অভিষেক যাদব Vodafone Idea অর্থাৎ Vi এর এই প্ল্যানটি সম্পর্কে জানিয়েছেন। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের 139 টাকা দামের প্ল্যানে ইউজারদের 300GB ডেটা দিচ্ছে।

টিপস্টার জানিয়েছেন Vi এর 139 টাকা দামের ডেটা প্যাকে 300GB ডেটা দেওয়া হচ্ছে। তবে আমরা তথ্যের সত্যতা যাচাই করার জন্য কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ চেক করার সময় 300GB ডেটা অফার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাইনি। অথচ টিপস্টার ছাড়াও বেশ কিছু ইউজার জানিয়েছেন কোম্পানির পক্ষ থেকে তাদের 300GB ডেটা দেওয়া হয়েছে এবং তাঁরা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির 139 টাকা দামের ডেটা প্যাকে এক্সট্রা ডেটা সহ স্পেশাল অফার দেওয়া হচ্ছে এবং কোম্পানির পক্ষ থেকে কিছু সিলেক্টেড ইউজাররাই এই বেনিফিট পাবেন। এই অফারে ইউজারদের 300GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে কোনো কলিং বা এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায় না। অর্থাৎ এই ডেটা প্যাক রিচার্জ করে শুধুমাত্র ডেটা উপভোগ করা যায় এবং অন্য কোনো টেলিকম বেনিফিট পাওয়া যায় না।

খবর লেখার সময় আমরা 300GB এর বদলে মাত্র 12GB ডেটা পেয়েছি। এই প্ল্যানটির কোনো দৈনিক ডেটা লিমিট নেই এবং ইউজারদের উপস্থিত প্ল্যানের ডেটার সঙ্গেই এই প্ল্যানটিও উপভোগ করতে পারবেন। যে কোনো ভিআই ইউজার এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। তবে 139 টাকার প্ল্যানটির ডেটা 28 দিনের মধ্যে ব্যাবহার করতে হবে।

যেসব ইউজাররা প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী। আবার এই 300GB ডেটার দৌলতে ফোনের হটস্পট চালু করে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। Vi ইউজাররা 139 টাকা দামের ডেটা প্যাক রিচার্জ করে দেখতে পারেন 300GB ডেটা অফার পাওয়া যায় কি না।

জানিয়ে রাখি সম্প্রতি TRAI গত অক্টোবর মাসের ভারতীয় টেলিকম সেক্টরের পরিস্থিতির রিপোর্ট শেয়ার করেছিল। এই রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে Vi এর ইউজার বেস কমে 20.07 কোটি হয়ে গেছে। অথচ 2025 সালের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল 20.28 কোটি। অর্থাৎ ভোডাফোন আইডিয়া বর্তমানে বেশ সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। জানিয়ে রাখি গত অক্টোবর মাসে গোটা দেশের মোট টেলিকম ইউজার ছিল 123.1 কোটি।

The post মাত্র 139 টাকার বিনিময়ে 300GB ডেটা! জিও নয়, এই কোম্পানি নিয়ে এসেছে অসাধারণ প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/300gb-data-in-rs-139-vi-data-pack-know-details-in-bengali/feed/ 0
Jio – Airtel এর পর এবার Vi ইউজারদের জন্য বড় ধাক্কা! এইসব প্রিপেইড গ্রাহকদের হবে লোকসান https://www.91mobiles.com/bengali/vi-recharge-plan-redused-validity-and-data-benifit-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vi-recharge-plan-redused-validity-and-data-benifit-know-details-in-bengali/#respond Fri, 26 Sep 2025 08:06:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67919 কমে গেল ভোডাফোন আইডিয়ার 189 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি

The post Jio – Airtel এর পর এবার Vi ইউজারদের জন্য বড় ধাক্কা! এইসব প্রিপেইড গ্রাহকদের হবে লোকসান first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি Reliance Jio এবং Airtel তাদের কিছু প্ল্যানের দাম পরিবর্তন করে সেগুলি আরও দামি করে দিয়েছে। এক‌ই সঙ্গে এই দুই কোম্পানি তাদের প্ল্যানের ভ্যালিডিটিও কমিয়েছে। এবার Vodafone Idea অর্থাৎ Vi কোম্পানিও এক‌ই রাস্তায় হাঁটতে শুরু করেছে। কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের বেনিফিটের ফের বদল ঘটিয়েছে, এর ফলে কোম্পানির লাভ হলেও লোকসানের মুখে পড়তে হবে ইউজারদের।

কোম্পানি তাদের 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানে পরিবর্তন ঘটিয়েছে। এতদিন এই প্ল্যানটি রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 2GB Data ও 300 ফ্রি এসএমএস পাওয়া যেত। এবার এই 189 টাকার প্ল্যানটি কম লাভজনক মনে হতে পারে, কারণ প্ল্যানটির বেনিফিট আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটির দামে কোনো পরিবর্তন করা না হলেও ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 28 দিন। এখন থেকে কোম্পানির এই 189 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে 26 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ প্ল্যানটির ভ্যালিডিটি 2 দিন কমানো হয়েছে।

ভ্যালিডিটি ছাড়াও Vodafone Idea এই প্ল্যানের ডেটা বেনিফিট কম করে দিয়েছে। আগে এই প্ল্যানটিতে 28 দিনে মোট 2GB ডেটা পাওয়া যেত এবং এখন পাওয়া যাবে মাত্র 1GB ইন্টারনেট ডেটা। অর্থাৎ ভ্যালিডিটি কমানোর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটির ডেটা বেনিফিট অর্ধেক করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি প্ল্যানের 1GB ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইউজারদের 50p/MB দরে দাম দিতে হবে।

এছাড়াও কোম্পানির এই 189 টাকা দামের 26 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানটিতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 SMS পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই 300 এস‌এম‌এস শেষ হয়ে গেলে ইউজারদের থেকে প্রত্যেক লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হবে।

ভোডাফোন আইডিয়ার এই 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য ভালো যারা অত্যন্ত কম ইন্টারনেট এবং বেশি পরিমাণে ভয়েস কল ব্যাবহার করেন। 200 টাকার চেয়ে কম দামের এই প্ল্যানটির সাহায্যে সস্তায় ফোন নাম্বার চালু রাখা যাবে। অপেক্ষাকৃত বয়স্ক মানুষদের অন্যান্য মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই প্ল্যানটি সুন্দর অপশন।

28 দিন ভ্যালিডিটি কমিয়ে 26 দিন করে দেওয়ার ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সামান্য দুই দিন কমেছে। আগে এই প্ল্যানটি বছরে 13 ভার রিচার্জ করাতে হত। তবে এখন থেকে কম ভ্যালিডিটির কারণে প্রতি বছর 14 বার এই প্ল্যান রিচার্জ করতে হবে। অর্থাৎ গ্ৰাহকদের অতিরিক্ত এক মাসের দাম দিতে হবে।

ভোডাফোন আইডিয়া ইউজাররা কোম্পানির 189 টাকা দামের প্ল্যানটির পরিবর্তে 199 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি সহ 2GB Data, Unlimited Calls এবং 300 SMS পাওয়া যায়। অর্থাৎ মাত্র 10 টাকা বেশি খরচ করে অতিরিক্ত 2 দিন ভ্যালিডিটি এবং 1GB ডেটা উপভোগ করা যাবে।

The post Jio – Airtel এর পর এবার Vi ইউজারদের জন্য বড় ধাক্কা! এইসব প্রিপেইড গ্রাহকদের হবে লোকসান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vi-recharge-plan-redused-validity-and-data-benifit-know-details-in-bengali/feed/ 0
দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 09:33:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66190 200 টাকার চেয়ে কম দামের Jio, Airtel এর Vi প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই সস্তায় সুন্দর রিচার্জ প্ল্যানের খোঁজ করেন। 200 টাকার চেয়েও কম দামে কলিং, ডেটা ও এসএমএস পেয়ে গেলে তো সোনায় সোহাগা। দেশের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর কাছে এই প্রাইস রেঞ্জে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে সমস্ত বেসিক প্রয়োজন মিটে যায়। 10 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত ভ্যালিডিটির এইসব প্ল্যানে কম টাকা খরচ করে দারুণ বেনিফিট উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।

কোম্পানি দাম ভ্যালিডিটি (দিন) ডেটা SMS কলিং এক্সট্রা বেনিফিট
Airtel 199 টাকা 28 2GB 300 Unlimited —
Jio 189 টাকা 28 2GB 300 Unlimited JioTV + JioCloud
Vi 189 টাকা 26 1GB 300 Unlimited Vi Movies & TV

 

Airtel এর 199 টাকা দামের প্ল্যান

যারা একটি ব্যালেন্সড প্ল্যানের খোঁজ করছেন Airtel এর 199 টাকা দামের প্ল্যানটি তাদের জন্য সেরা। 28 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। যারা বেশি ডেটা ব্যাবহার করেন না, তবে বেশি পরিমাণে কল করেন তাঁরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। নেটওয়ার্ক স্টেবিলিটির দিক থেকেও Airtel যথেষ্ট বিশ্বস্ত, তাই নিঃসন্দেহে এই প্ল্যানটি কেনা যায়।

Jio এর 189 টাকা দামের প্ল্যান

200 টাকার চেয়ে কম দামে জিওর কাছে রয়েছে 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে 28 দিনের জন্য মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এতে JioTV এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়। এই এক্সট্রা বেনিফিট এই প্ল্যানটিকে অন্যান্য প্ল্যানের চেয়ে আলাদা করে তোলে। এই প্ল্যানটি রিচার্জ করে কল, ডেটা ই এসএমএসের পাশাপাশি ওটিটি কন্টেন্ট ও ক্লাউড স্টোরেজ বেনিফিট উপভোগ করা যাবে।

Vi এর 189 টাকা দামের প্ল্যান

জিওর মতোই Vodafone Idea অর্থাৎ Vi এর কাছেও 189 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 26 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে এতে 1GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। প্ল্যানটির ডেটা বেনিফিট কিছুটা কম হলেও, এতে Vi Movies & TV অ্যাপের সাবস্কিপশন পাওয়া যায়, ফলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই মুভি ও শো দেখতে পারবেন। অর্থাৎ কম ডেটা ইউজারদের জন্য এই প্ল্যানটি বেশ ভালো অপশন।

কোন প্ল্যানটি এগিয়ে?

উপরোক্ত তিনটি প্ল্যানের তুলনা করে দেখা যায়, Airtel এর 189 টাকা এবং Jio এর 199 টাকা দামের প্ল্যানের বেনিফিট অনেকটা একই রকম। উভয় প্ল্যানে 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এক্ষেত্রে JioTV এবং JioCloud সাবস্ক্রিপশনের দৌলতে জিওর প্ল্যানটি বেশি এগিয়ে। অন্যদিকে Vi এর 189 টাকা দামের প্ল্যানে কম ডেটা পাওয়া গেলেও, OTT এন্টারটেইনমেন্ট পাওয়া যায়।

 

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/feed/ 0
Vi লঞ্চ করল 299 টাকা দামের নতুন প্ল্যান, জেনে নিন বেনিফিট ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vodafone-idea-introduces-rs299-addon-postpaid-plan-know-benefit-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-introduces-rs299-addon-postpaid-plan-know-benefit-details-in-bengali/#respond Fri, 23 May 2025 09:45:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64238 Vi ফ্যামিলি পোস্টপেইড ইউজারদের জন্য নতুন অ্যাড-অন ফিচার

The post Vi লঞ্চ করল 299 টাকা দামের নতুন প্ল্যান, জেনে নিন বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া (Vi) তাদের ফ্যামিলি পোস্টপেইড ইউজারদের জন্য একটি নতুন সুন্দর অ্যাড-অন ফিচার লঞ্চ করেছে। এবার থেকে কোম্পানির উপস্থিত ইউজাররা ফ্যামিলি প্ল্যানে 299 টাকা প্রতি মেম্বার হিসাবে 8টি পর্যন্ত সেকেন্ডারি মেম্বার যোগ করতে পারবেন। এই প্ল্যানটি মূলত সেইসব পরিবারের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে, যারা একটি প্ল্যানের মাধ্যমে পরিবারের সব সদস্য ফোন ব্যাবহার করেন।

Vi ফ্যামিলি প্ল্যানের নতুন আপডেট

এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা সহজেই Vi অ্যাপ ব্যাবহার করে তাদের উপস্থিত ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে নতুন সদস্য যোগ করতে পারবেন। এর ফলে প্রত্যেক মেম্বার ভালো ডেটা ও কলিং বেনিফিট পাবেন।

Vi জানিয়েছে, 299 টাকার বিনিময়ে যুক্ত হওয়া প্রত্যেক সদস্য প্রতি মাসে 40GB হাই স্পীড ডেটা পাবেন। এই প্রাইস রেঞ্জে এত পরিমাণ ডেটা নিঃসন্দেহে খুব একটা খারাপ ডিল নয়। এই নতুন অ্যাড-অন অপশন Vi এর উপস্থিত ফ্যামিলি পোস্টপেইড রেঞ্জের অংশ হিসাবে পেশ করা হয়েছে। এই রেঞ্জের দাম শুরু হয় 701 টাকা থেকে।

নতুন অ্যাড-অন ফিচারের বিশেষত্ব

1. কম দামে বড় পরিবার যুক্ত করার সুবিধা

299 টাকার বিনিময়ে প্রত্যেক সদস্যের জন্য 40GB একটি দারুণ উদ্যোগ। যেসব পরিবার একটি বিলের অধীনে সমস্ত কানেকশন চান, তাদের জন্য এটি সুন্দর অপশন।

2. সিঙ্গেল বিলিং এবং সহজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট

সবকটি কানেকশনের জন্য একটি বিল করা হবে এবং এর ফলে সহজে বিলিং ও ট্র্যাকিং করা যায়। এছাড়া প্রত্যেক মেম্বারকে আলাদাভাবে ডেটা অ্যালোকেট করা হয়, ফলে ডেটা শেয়ারিঙের ঝঞ্ঝাটও থাকে না।

নতুন অ্যাড-অন ফিচারের খামতি

1. সমস্ত মেম্বারদের জন্য ওটিটি বেনিফিট নেই

প্ল্যানের ওটিটি বেনিফিট শুধুমাত্র প্রাইমারি মেম্বার বা সীমিত ইউজারদের দেওয়া হয়। সমস্ত সেকেন্ডারি মেম্বাররা একই রকম ওটিটি অ্যাক্সেস পান না।

2. ডেটা রোলওভার লিমিট সম্পর্কে বলা নেই

40GB ডেটা দেওয়া হলেও, বেঁচে যাওয়া ডেটা পরের মাসে রোলওভার হবে কি না, সেই বিষয়ে কিছু বলা হয়নি। এই ধরনের অস্পষ্ট তথ্য ইউজাদের কনফিউজ করতে পারে।

The post Vi লঞ্চ করল 299 টাকা দামের নতুন প্ল্যান, জেনে নিন বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-introduces-rs299-addon-postpaid-plan-know-benefit-details-in-bengali/feed/ 0
এই কোম্পানি লঞ্চ করল এখনও পর্যন্ত সবচেয়ে দামী রিচার্জ প্ল্যান, প্ল্যানের দামে হয়ে যাবে দুটি ফিচার ফোন https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-4999-most-expensive-recharge-plan-launched-know-benifits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-4999-most-expensive-recharge-plan-launched-know-benifits-details-in-bengali/#respond Wed, 21 May 2025 06:38:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64136 ভোডাফোন আইডিয়ার 4999 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post এই কোম্পানি লঞ্চ করল এখনও পর্যন্ত সবচেয়ে দামী রিচার্জ প্ল্যান, প্ল্যানের দামে হয়ে যাবে দুটি ফিচার ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vodafone Idea (Vi) ভারতের টেলিকম সেক্টরে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। কোম্পানির পক্ষ থেকে 4999 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে দামী প্ল্যান। একদিকে যেখানে সমস্ত কোম্পানি ইউজারদের খুশি করার জন্য সস্তা সস্তা প্ল্যান পেশ করে চলেছে, এমন অবস্থায় দাঁড়িয়ে Vi প্রিমিয়াম ইউজারদের কথা মাথায় রেখে এই বার্ষিক প্ল্যানটি লঞ্চ করেছে। এই প্ল্যানটির দাম অনেকটাই বেশি, অনেকের মতে এই দামে দুটি ফিচার ফোন কেনা যাবে।

Vi এর সবচেয়ে দামী প্ল্যানের দাম এবং ভ্যালিডিটি

কোম্পানির এই প্ল্যানটির দাম 4999 টাকা রাখা হয়েছে এবং এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। যেসব গ্রাহকরা বারবার রিচার্জ করানোর ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান, এই প্ল্যানটি তাদের জন্য বেস্ট অপশন। এক বছরের ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি একবার রিচার্জ করে নিলে দীর্ঘ দিন পর্যন্ত রিচার্জ করানোর চিন্তা থেকে মুক্ত থাকা যাবে।

আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS

এই প্ল্যানের সঙ্গে ইউজারদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিঙের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এতে প্রতিদিন বিনামূল্যে 100 SMS পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে ইউজারদের কল বা এসএমএসের অভাব হবে না।

ডেটা বেনিফিট

Vi এর পক্ষ থেকে এই প্ল্যানে মোট 730GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। এছাড়াও রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এই ফিচার নাইট ব্রাউজিং বা স্ট্রিমিং ইউজারদের জন্য বেশ উল্লেখযোগ্য।

এছাড়াও এই প্ল্যানে ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ কোনো দিনের ডেটা সম্পূর্ণ শেষ না হলে বেঁচে যাওয়া ডেটা উইকেন্ডে ট্রান্সফার করে দেওয়া হয়। ফলে ইউজাররা শনিবার ও রবিবার বেশি পরিমাণ ডেটা ব্যাবহার করতে পারবেন।

OTT সাবস্ক্রিপশনের সঙ্গে বিনোদনের ঝুলি

Vi এর 4999 টাকা দামের প্ল্যানটি বিনোদন প্রেমীদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। এই প্ল্যানে Amazon Prime Video (Mobile Edition), Sony LIV, ZEE5, Vi MTV, Playflix, Fancode, Aaj Tak Live এবং ManoramaMax এর মতো জনপ্রিয় OTT অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

যেসব ইউজাররা প্রতিদিন মুভি, ওয়েব সিরিজ, টিভি শো, লাইভ নিউজ ও স্পোর্টস দেখেন তাদের জন্য এই প্ল্যানের ওটিটি সাবস্ক্রিপশন ঠিক জেন সোনায় সোহাগা।

কাদের জন্য পেশ করা হয়েছে এই প্ল্যান?

কোম্পানির যেসব ইউজাররা দীর্ঘ দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সেরা। এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে যারা বেশি পরিমাণ ডেটা ব্যাবহার করেন, OTT কন্টেন্ট দেখেন বা রাতে প্রচুর ডেটা ব্যাবহার করেন। এছাড়াও যারা একটি রিচার্জ করে এবং অতিরিক্ত খরচ না করে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে চান তাদের জন্যও এই প্ল্যানটি বেস্ট।

The post এই কোম্পানি লঞ্চ করল এখনও পর্যন্ত সবচেয়ে দামী রিচার্জ প্ল্যান, প্ল্যানের দামে হয়ে যাবে দুটি ফিচার ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-rs-4999-most-expensive-recharge-plan-launched-know-benifits-details-in-bengali/feed/ 0
Vi এর সবচেয়ে সস্তা 5G রিচার্জ প্ল্যান, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vodafone-ideas-cheapest-5g-plan-benifits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-ideas-cheapest-5g-plan-benifits-details-in-bengali/#respond Mon, 21 Apr 2025 15:16:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63243 Vi এর সবচেয়ে সস্তা 5G প্ল্যানের ডিটেইলস

The post Vi এর সবচেয়ে সস্তা 5G রিচার্জ প্ল্যান, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভোডাফোন আইডিয়া তাদের ইউজারদের জন্য 5G সার্ভিস চালু করেছে। যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র মুম্বাইতে Vi 5G সার্ভিস চালু করা হয়েছে, তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী শীঘ্রই অন্যান্য রাজ্যেও এই 5G সার্ভিস জারি করা হবে। কোম্পানির পক্ষ থেকে রাজ্যে এখনও পর্যন্ত তাদের 5G পরিষেবা লাইভ না করা হলেও, Vi তাদের 5G প্ল্যান সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই পোস্টে আমরা Vi এর সবচেয়ে সস্তা 5G প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Vi এর সবচেয়ে সস্তা 5জি প্ল্যান

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যেসব ইউজাররা 299 টাকা বা এর চেয়ে বেশি টাকার প্ল্যানে রিচার্জ করবেন, সেইসব ইউজাররা Vi এর আনলিমিটেড 5G সার্ভিস উপভোগ করতে পারবেন। অর্থাৎ 299 টাকা দামে রিচার্জ প্ল্যানটি কোম্পানির সবচেয়ে সস্তা 5G প্ল্যান। এছাড়া স্টেপ বাই স্টেপ Vi এর 5G সার্ভিস রোলআউট করা হবে।

এপ্রিল মাসে কোম্পানি তাদের 5G নেটওয়ার্ক কর্ণাটক, পাঞ্জাব, বিহার এবং দিল্লির মতো বেশ কিছু অঞ্চলে চালু করবে বলে জানিয়েছিল। Vi তাদের ক্যাপেক্স পরিকল্পনায় 5G এর পাশাপাশি 4G নেটওয়ার্কের পরিধিও অ্যাগ্রেসিভভাবে বাড়াবে। এর ফলে যেসব ইউজাররা এখনও পর্যন্ত 4G স্মার্টফোন ব্যাবহার করছেন তাঁরাও এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

ভোডাফোন আইডিয়ার 299 টাকা দামের 5G প্ল্যানের ডিটেইলস

ভোডাফোন আইডিয়ার 28 দিনের ভ্যালিডিটি সহ 299 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 1GB ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে, তবে এটি বাস্তবে আনলিমিটেড নয়। কারণ প্ল্যানে 30 দিনের জন্য 300GB ডেটা দেওয়া হয়।

বর্তমানে এই প্ল্যানে আগের মতো Vi Hero Unlimited বেনিফিট পাওয়া যাবে না। এই প্ল্যানে কোনো ধরনের OTT (ওভার-দ্যা-টপ) সাবক্রিপশন এবং Vi Hero Unlimited সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এবার এই প্ল্যানে শুধুমাত্র বেসিক বেনিফিট পাওয়া যাবে।

The post Vi এর সবচেয়ে সস্তা 5G রিচার্জ প্ল্যান, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-ideas-cheapest-5g-plan-benifits-details-in-bengali/feed/ 0
ভোডাফোন আইডিয়ার 28 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ডেটা সহ ফ্রি কল https://www.91mobiles.com/bengali/28-day-new-recharge-plan-launched-buy-vi-with-free-calling-data-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/28-day-new-recharge-plan-launched-buy-vi-with-free-calling-data-know-offers-details-in-bengali/#respond Tue, 15 Apr 2025 14:47:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63051 Vi এর 28 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যানের ডিটেইলস

The post ভোডাফোন আইডিয়ার 28 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ডেটা সহ ফ্রি কল first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) তাদের ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন বাজেট ফ্রেন্ডলি প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে কোনো ঘোষণা ছাড়াই এই প্ল্যানটি চুপিসারে তাদের পোর্টপোলিওতে অ্যাড করে দেওয়া হয়েছে। যারা দৈনন্দিন কাজের জন্য সস্তা প্ল্যান পছন্দ করেন, এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে। অন্যদিকে বিশেষত্ব হল দেশ জুড়ে সমস্ত সার্কেলে 340 টাকা দামের প্ল্যানটি উপভোগ করা যাবে। যেসব ইউজাররা লিমিটেড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল ও SMS সহ প্ল্যান খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য Vi এর এই প্ল্যানটি একটি ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vi এর নতুন প্ল্যানের বেনিফিট ডিটেইলস সম্পর্কে।

Vi এর 340 টাকা দামের প্ল্যানের বিশেষত্ব

  • ভ্যালিডিটি: 28 দিন
  • ডেইলি ডেটা: 1GB প্রতিদিন + 1GB অতিরিক্ত (extra) ডেটা
  • SMS: প্রতিদিন 100 ম্যাসেজ
  • ভয়েস কল: আনলিমিটেড লোকাল এবং STD কল
  • 5G বেনিফিট: মুম্বাই সার্কেলের ইউজারদের জন্য আনলিমিটেড 5G ডেটা অ্যাক্সেস

জানিয়ে রাখি এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100 SMS, এবং আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট পাওয়া যাবে। একইসঙ্গে কোম্পানির প্ল্যানে অতিরিক্ত 1GB ডেটা উপভোগ করা যাবে। বর্তমানে শুধুমাত্র মুম্বাই সার্কেলের ইউজাররা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন।

এই প্ল্যানে প্রতিদিন 12 টাকা খরচ হবে, এই দিন থেকে প্ল্যানটি কিছুটা দামি মনে হতে পারে। তবে যারা সীমিত ডেটা এবং আনলিমিটেড কল পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য প্ল্যানটি একটি ভালো অপশন।

ভিআই অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী 340 টাকা দামের প্রিপেইড প্ল্যানে কোনো রকম অতিরিক্ত বেনিফিট পাওয়া যাবে না। তবে টেলিকম সেক্টরের TelecomTalk ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই প্ল্যানে লুকানো বা “non-highlighted” বেনিফিট থাকতে পারে।

অতিরিক্ত বেনিফিট:

  • রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা: এই সময়কালীন ইউজাররা কোনো ধরনের বাধা ছাড়াই আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন, বিশেষ করে নাইট ব্রাউজিং বা ডাউনলোডের ক্ষেত্রে সুবিধা উপভোগ করা যাবে।
  • উইকেন্ড ডেটা রোলওভার: যারা সপ্তাহের ডেটা ব্যাবহার করতে পারবে না, সেইসব ইউজাররা উইকেন্ডে এই ডেটা পেয়ে যাবেন। এর ফলে ইন্টারনেট ডেটা অপচয়ে হবে না।
  • ডেটা ডিলাইট বেনিফিট: এটি একটি লয়াল্টি-বেস্ড ফিচার, এর ফলে ইউজাররা সময়ে সময়ে ফ্রি ডেটা রিওয়ার্ড পেয়ে যাবেন, বিশেষ করে ইউজাররা যখন MyVi অ্যাপে অ্যাক্টিভ থাকবেন।

যারা কম দামে বেসিক বেনিফিট সহ অতিরিক্ত সুবিধা উপভোগ করতে চান, সেইসব ইউজারদের জন্য এই প্ল্যানটি একটি ভালো হতে পারে। তবে রিচার্জ করার আগে ইউজারদের MyVi অ্যাপ বা ওয়েবসাইট চেক করে নেওয়া উচিৎ।

The post ভোডাফোন আইডিয়ার 28 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ডেটা সহ ফ্রি কল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/28-day-new-recharge-plan-launched-buy-vi-with-free-calling-data-know-offers-details-in-bengali/feed/ 0
এইসব Vi প্ল্যান রিচার্জ করে ফ্রিতে দেখা যাবে IPL ম্যাচ, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/vodafone-idea-plan-with-free-jiohotstar-subscription-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-plan-with-free-jiohotstar-subscription-check-list-in-bengali/#respond Fri, 21 Mar 2025 15:30:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62535 ভোডাফোন আইডিয়ার JioHotstar সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট

The post এইসব Vi প্ল্যান রিচার্জ করে ফ্রিতে দেখা যাবে IPL ম্যাচ, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামীকাল অর্থাৎ 22 মার্চ থেকে ভারতে IPL এর 18তম সিজন শুরু হতে চলেছে। প্রতি বছরের মতো এই বছরও ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে এই তুরনামেন্তের জন্য অপেক্ষা করে রয়েছে। ভারত সহ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ তাদের ফোন ও টিভিতে এই ম্যাচগুলি লাইভ দেখেন। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া ইউজারদের জন্যও এমন কি প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে বিনা পয়সায় আইপিএল ম্যাচ দেখা যাবে। এই পোস্টে এমনই কিছু VI প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল যেগুলির সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়।

VI (Vodafone idea) এর JioHotstar সাবস্ক্রিপশন সহ  প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
151 টাকা

4GB ডেটা এবং 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ

30 দিন
169 টাকা 8GB ডেটা এবং 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ 30 দিন
202 টাকা

মোট 5GB ডেটা এবং জিওহটস্টার সহ 13 ওটিটি অ্যাপের মেম্বারশিপ

1 মাস
248 টাকা

মোট 6GB ডেটা এবং জিওহটস্টার সহ 16 ওটিটি অ্যাপের মেম্বারশিপ

1 মাস
469 টাকা

3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS

28 দিন
994 টাকা 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS 84 দিন
3,699 টাকা 1 বছরের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, 3GB/দিন+50GB এক্সট্রা ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS 365 দিন

 

  1. ভির 151 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান: এই প্ল্যানে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই অ্যাড অন প্ল্যানটি রিচার্জ করে 30 দিনের জন্য 4GB ডেটা উপভোগ করা যায়। যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা আবশ্যক।
  2. ভির 169 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান: 169 টাকা দামের এই ডেটা অ্যাড অন প্ল্যানে 30 দিনের জন্য মোট 8GB ডেটা দেওয়া হয়। এতে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা দরকার।
  3. ভির 202 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে 1 মাসের জন্য মোট 5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে Disney + Hotstar, SonyLIV, Fancode, Discovery, JioHotstar এর মতো মোট 13 ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানের বেনিফিট উপভোগ করার জন্য প্রাইমারি প্ল্যান থাকা আবশ্যক, কারণ এতে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না।
  4. ভির 248 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 1 মাসের জন্য মোট 6GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে JioHotstar, SonyLIV, Fancode, Discovery সহ মোট 14+ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। তবে যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা দরকার।
  5. ভির 469 টাকা দামের প্ল্যান: কোম্পানির 469 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 2.5GB করে ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কল পাওয়া যায়। এতে ডেইলি 100 SMS এবং Vi মুভিজ ও টিভি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
  6. ভির 994 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানটি রিচার্জ করে 3 মাসের জন্য JioHotstar মেম্বারশিপ পাওয়া যায়। এর সঙ্গে এতে প্রতিদিন 2GB করে ডেটা এবং আনলিমিটেড কলের পাশাপাশি 100 SMS উপভোগ করা যায়। এছাড়াও 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যায়। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই প্ল্যানের দৈনিক ডেটার বেঁচে যাওয়া অংশ শনি ও রবিবারে ক্যারি হয়ে যায়। আবার দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ডেটা স্পীড কমে 64Kbps হয়ে যায়। একইভাবে দৈনিক 100 SMS শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য ₹1 এবং এসটিডি এসএমএসের জন্য ₹1.5 করে দাম দিতে হয়।
  7. ভির 3,669 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে 1 বছরের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা এবং 100 SMS এর সঙ্গে আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। 365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। একইসঙ্গে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই প্ল্যানের দৈনিক ডেটার বেঁচে যাওয়া অংশ শনিবার ও রবিবারে ক্যারি হয়ে যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ডেটা স্পীড কমে 64Kbps হয়ে যায়। একইভাবে দৈনিক 100 SMS শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য ₹1 এবং এসটিডি এসএমএসের জন্য ₹1.5 করে দাম দিতে হয়।

22 মার্চ আয়োজিত হবে IPL 2025 এর প্রথম ম্যাচ

আগামী 22 মার্চ, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএলের 18তম সিজনের সূচনা হতে চলেছে। এবার টুর্নামেন্টে মোট 10টি টীম খেলবে এবং 74টি ম্যাচ খেলা হবে। লীগের প্রথম ম্যাচ 22 মার্চ কোলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলা হবে।

আগে বিনামূল্যে দেখা যেত IPL ম্যাচ

জানিয়ে রাখি গত দুই বছর জিও সিনেমা প্ল্যাটফর্ম টিভি ও মোবাইলে বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিম করেছে। এই ম্যাচ উপভোগ করার জন্য জিও নাম্বার বা জিও সিনেমার মেম্বারশিপও আবশ্যক ছিল না। তবে সম্প্রতি জিও এবং ডিজনি+ হটস্টারের মেলবন্ধনের পর JioHotstar আগামী IPL লাইভ স্ট্রিম করার জন্য দাম নেবে। অর্থাৎ যাদের প্ল্যানের সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায় না তাদের আলাদা করে মেম্বারশিপ নিতে হবে।

 

The post এইসব Vi প্ল্যান রিচার্জ করে ফ্রিতে দেখা যাবে IPL ম্যাচ, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-plan-with-free-jiohotstar-subscription-check-list-in-bengali/feed/ 0
দেখে নিন Vodafone Idea 5G এর সবচেয়ে সস্তা পাঁচটি 5G প্ল্যানের লিস্ট, মাত্র 299 টাকা থেকে শুরু দাম https://www.91mobiles.com/bengali/vodafone-idea-5g-5-cheapest-recharge-plans-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-idea-5g-5-cheapest-recharge-plans-check-list-in-bengali/#respond Fri, 21 Mar 2025 03:46:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62499 Vi এর সস্তা 5G প্ল্যানের ডিটেইলস

The post দেখে নিন Vodafone Idea 5G এর সবচেয়ে সস্তা পাঁচটি 5G প্ল্যানের লিস্ট, মাত্র 299 টাকা থেকে শুরু দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভোডাফোন আইডিয়া (Vi) মুম্বাইতে তাদের 5G সার্ভিস চালু করে দিয়েছে। টেলিকম কোম্পানি সীমিত সময়ের জন্য তাদের সিলেক্টেড প্রি-পেইড প্ল্যানে আনলিমিটেড 5G সার্ভিস জারি করেছে। আজকের দিনে দাড়িয়ে মুম্বাই ভারতের একমাত্র শহর যেখানে এয়ারটেইল, জিও এবং Vi এর মতো সবচেয়ে বড় টেলিকম কোম্পানিগুলি তাদের 5G সার্ভিস চালু করেছে।

যদি আপনি ভোডাফোন আইডিয়া (Vi) সিম ইউজার এবং মুম্বাইয়ে থাকেন, তবে জানিয়ে রাখি বর্তমানে Vi মুম্বাইয়ের সমস্ত ইউজারদের জন্য 299 টাকা বা তার বেশি দামের সিলেক্টেড প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটা বেনিফিট দিচ্ছে। এই প্ল্যানগুলিতে 1GB/দিন প্ল্যান রয়েছে, এতে আনলিমিটেড 5G, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 5G সার্ভিস সহ 5টি সস্তা প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

Vodafone Idea 5G এর সবচেয়ে সস্তা পাঁচটি 5G প্ল্যানের লিস্ট

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
Rs 299 1GB/day + আনলিমিটেড 5G, আনলিমিটেড কল, ডেইলি 100 SMS 28 দিন
Rs 349 1.5GB/day + আনলিমিটেড 5G, আনলিমিটেড কল, ডেইলি 100 SMS 28 দিন
Rs 365 2GB/day + আনলিমিটেড 5G, আনলিমিটেড কল, ডেইলি 100 SMS 28 দিন
Rs 407 2GB/day + আনলিমিটেড 5G, আনলিমিটেড কল, ডেইলি 100 SMS 28 দিন
Rs 408 2GB/day + আনলিমিটেড 5G, আনলিমিটেড কল, ডেইলি 100 SMS 28 দিন

 

  1. Vi এর 299 টাকা দামের প্ল্যান: 28 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন এবং ভিআই মুভিস এবং টিভি সাবস্ক্রিপশন বেনিফিট পাওয়া যাবে।
  2. Vi এর 349 টাকা দামের প্ল্যান: 269 টাকা দামের ট্যারিফ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা সহ এক দিনে 100 এসএমএস কোটা, আনলিমিটেড ভয়েস কল এবং ভিআই মুভিস এবং টিভি অ্যাপের কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
  3. Vi এর 365 টাকা দামের প্ল্যান: Vi এর রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস, ভিআই মুভিস এবং টিভি অ্যাপের কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশন বেনিফিট পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে ব্রিঞ্জ অল নাইট এবং উইকেন্ড ডেটা রোলআউট উপভোগ করা যাবে।
  4. Vi এর 407 টাকা দামের প্ল্যান: 407 টাকা দামের ট্যারিফ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, 100 SMS, Vi মুভিস এন্ড টিভি অ্যাপ, আনলিমিটেড ভয়েস কল, 30 দিন পর্যন্ত সন নেক্সট সাবস্ক্রিপশন অফারের সুবিধা পাওয়া যাবে।
  5. Vi এর 408 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 SMS, Vi মুভিস এন্ড টিভি অ্যাপ, ব্রিঞ্জ অল নাইট, ডেটা ডিলাইট এবং সোনি লাইভ সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।

NOTE: জানিয়ে রাখি মুম্বাই সার্কেলে উপস্থিত সমস্ত ইউজাররা 299 টাকার উপরে রিচার্জ করলে আনলিমিটেড 5G উপভোগ করতে পারবেন।

Vi 5G নেটওয়ার্ক: 4G থেকে 30 গুণ বেশি স্পীড

Vodafone Idea (Vi) এর 5G নেটওয়ার্ক উপস্থিত 4G নেটওয়ার্কের থেকে 30 গুণ বেশি স্পীড পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা আল্ট্রা হাই স্পীড ইন্টারনেট, উন্নত কলিং কোয়ালিটি এবং লো লেন্টেসি কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন।

Vi 5G এর বেনিফিট

  • 30 গুণ বেশি স্পীড: আগের থেকে অনেক গুণ বেশি স্পীডে ইন্টারনেট ব্রাউজিং এবং ডাউনলোডিং উপভোগ করা যাবে।
  • আল্ট্রা-লো লেন্টেসি: গেমিং, ভিডিও কলিং এবং কোনো বাধা ছাড়াই দুর্দান্ত স্ট্রিমিং উপভোগ করা যাবে।
  • উন্নত নেটওয়ার্ক পারফরমেন্স: অনেক বেশি স্টেবল এবং মজবুত কানেক্টিভিটি পাওয়া যাবে।
  • স্মার্ট ডিভাইসের জন্য প্রযোজ্য: IoT ডিভাইস, স্মার্ট হোমস এবং AI- ফিচারগুলির জন্য দুর্দান্ত সাপোর্ট পাওয়া যাবে।

The post দেখে নিন Vodafone Idea 5G এর সবচেয়ে সস্তা পাঁচটি 5G প্ল্যানের লিস্ট, মাত্র 299 টাকা থেকে শুরু দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-idea-5g-5-cheapest-recharge-plans-check-list-in-bengali/feed/ 0