Video Editing Apps - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Apr 2024 07:09:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hi-tech-video-editing-kaise-kare/ https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hi-tech-video-editing-kaise-kare/#respond Thu, 18 Apr 2024 07:09:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48574 সেরা ভিডিও এডিটিং অ্যাপের তালিকা

The post জেনে নিন মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তরুণদের মধ্যে ভিডিও ক্যাপচার করে সেগুলো সোশ্যাল সাইটে আপলোড করার ক্রেজ রয়েছে। তাই আজকের এই পোস্টে আপনাদের মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি সম্পর্কে জানানো হল। এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনে একটি ভালো ভিডিও এডিটিং অ্যাপ ডাউনলোড করতে হবে।

জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিং করার পদ্ধতি

স্টেপ 1- সবার প্রথমে একটি ভিডিও এডিটিং অ্যাপ (Kinemaster) ডাউনলোড এবং ইনস্টল করুন।
স্টেপ 2- তারপরে অ্যাপটি খুলুন এবং ভিডিওটি এডিট করার জন্য নীচে Create এ ক্লিক করুন।

স্টেপ 3- তারপরে Project নাম এবং Aspect ratio সিলেক্ট করতে হবে।

স্টেপ 4- তারপরে আপনি যেই ভিডিওটি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ 5- তারপর সেই ভিডিওর টাইমলাইনে ক্লিক করলে, ভিডিও ট্রিম, রিভার্স, ফিল্টার ইত্যাদি অপশন আপনার সামনে আসবে।

স্টেপ 6- তারপর আপনি আপনার ভিডিওতে যে কোনও ধরণের নাম লিখতে Layer অপশনে ক্লিক করতে পারেন, তারপরে কয়েকটি আরও কিছু অপশন খুলবে, যার মধ্যে Text অপশনে ক্লিক করুন। তারপরে আপনি আপনার ভিডিওতে সেই Text টি লিখুন করুন যেটি যোগ করতে চান তারপর OK তে ক্লিক করুন।

স্টেপ 7- তারপর আপনি যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক বা গান যোগ করতে চান, তাহলে তার জন্য প্রথমে অডিও অপশনে ক্লিক করুন, তারপর আপনি আপনার ভিডিওতে যে গানটি যোগ করতে চান সেটিতে ক্লিক করে আপনার ভিডিওতে যোগ করতে পারেন।

স্টেপ 8- ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য ভিডিওটি সিলেক্ট করুন এবং তারপরে কালার এডজাস্টমেন্টের সাহায্যে, আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারবেন।

স্টেপ 9- তারপর আপনি ভিডিওটি যতটা এডিট করেছেন, সেটা গ্যালারীতে সেভ করার জন্য আপনাকে ভিডিওটি Export করতে হবে, Export করার সময় কোয়ালিটি সিলেক্ট করা যেতে পারে।

স্টেপ 10- তারপরে আপনার ফোনে এডিট করা ভিডিও সেভ হয়ে যাবে।

নোট: উপরে আমরা KineMaster অ্যাপের স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং এর প্রসেসটি বলেছি।

আইফোনে ভিডিও এডিট করার পদ্ধতি

স্টেপ 1- সবার প্রথমে যেকোনো ভিডিও এডিটিং অ্যাপ (Adobe Premiere Rush) ডাউনলোড এবং ইনস্টল করুন।
স্টেপ 2- তারপর ভিডিও এডিটিং অ্যাপ খুলুন এবং (+) আইকনে ক্লিক করুন বা ‘Create Project ‘এ ক্লিক করুন।

স্টেপ 3- তারপর অ্যাপটি আপনাকে ভিডিও ছাড়াও ফটো, অডিও এবং আরও অনেক কিছু সিলেক্ট করার পারমিশন দেবে।

স্টেপ 4- তারপরে আপনি যেই ভিডিওটি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ 5- তারপরে ভিডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে।

স্টেপ 6- তারপরে আপনি ভিডিওতে গ্রাফিক্স, স্পিড, ইফেক্ট, কালার যোগ করতে পারেন।

স্টেপ 7- একবার ভিডিওটি এডিট করার পরে, উপরের সেভ বাটনে ক্লিক করুন।

স্টেপ 8- ভিডিওটি সেভ করার পরে আপনি ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করতে পারেন।

স্টেপ 9- ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করার পরে এডিট ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হবে।

নোট: উপরে আমরা Adobe Premiere Rush থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং করার প্রসেস ব্যাখ্যা করেছি।

মোবাইল সেরা কিছু ভিডিও এডিটিং অ্যাপ

Android Phone

1. Quik

Quik অ্যাপটি একটি দুর্দান্ত অ্যাপ। এটি ব্যবহার করাও খুব সহজ। এই অ্যাপটির সাহায্যে আপনি ভিডিওতে Text রাখতে পারেন, যদিও সমস্ত ভিডিওতে Go Pro Quick-এর লোগো থাকবে। এটি 23 টি এডিটিং স্টাইল পাবেন।

  • এখান থেকে ডাউনলোড করুন।
  • দাম: ফ্রি

2. Canva

Canva অ্যাপ সবচেয়ে জনপ্রিয় ভিডিও এবং ইমেজ এডিটর অনলাইন অ্যাপ। যারা প্রথমবার এডিট করছেন তাদের জন্য এটি সেরা। এটিতে অনেকগুলি ফ্রি টেমপ্লেট রয়েছে, যার সাহায্যে আপনি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে পারবেন।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

3. KineMaster

অনেক ইউজার এই ভিডিও এডিটিং অ্যাপটি পছন্দ করেন। এখন পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি মানুষ এটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করেছেন।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

4. Inshot

Inshot এর সাহায্যে আপনি খুব সহজেই উল্লম্ব এবং অনুভূমিক ভিডিও এডিট করতে পারবেন। এর পাশাপাশি আপনি সহজেই ভিডিও ফরম্যাট পালটাতে পারবেন।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

5. Splice

Splice অ্যাপে ভিডিও এডিট করার জন্য ইউজাররা অনেক উন্নত ফিচার পান। এই অ্যাপটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বেসড স্পিচ টু টেক্সট ফিচার সাপোর্ট রয়েছে।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

iPhone

1. Adobe Premiere Rush

Adobe Premiere Rush একটি দুর্দান্ত অ্যাপ। এর ইউজার ইন্টারফেস বেশ সহজ এবং এতে একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। এতে UI বড় আইকন এবং প্যানেল রয়েছে যার ফলে সহজেই ভিডিও এডিট করা যায়।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

2. LumaFusion

আপনি যদি একটি সাধারণ ইন্টারফেস সহ ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন খুঁজে থাকেন, তাহলে LumaFusion একটি ভাল অপশন হতে পারে। এই ভিডিও এডিটর অ্যাপ ডেস্কটপ গ্রেড ভিডিও এডিটিং এর সুবিধা প্রদান করে।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: 2,999 টাকা

3. Filmora

এতে ভিডিও এডিটিং সহ সব বেসিক টুল পাওয়া যায়। আপনি এর সাহায্যে ভিডিওটি ট্রিম এবং Split করতে পারবেন, ভিডিওর স্পিড এডজাস্ট করতে পারবেন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন৷ এছাড়াও, আপনি থিমযুক্ত ফিল্টার এবং এফেক্টও পাবেন।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

4. Adobe Lightroom

Adobe Photoshop Lightroom হল একটি ফ্রি ফটো এবং ভিডিও এডিটিং টুল, যা ইউজারদের ফটো এবং ভিডিও ক্যাপচার করার পাশাপাশি এডিট করার সুবিধা দেয়।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

5. Canva

এই অ্যাপটি ইউজারদের সহজে ক্লিপ এডিট করতে এবং কম্বাইন্ড করতে সাহায্য করে। এটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য একটি বিশেষ এডিটিং অ্যাপ।

  • এখান থেকে ডাউনলোড করুন
  • দাম: ফ্রি

নোট: উপরে উল্লিখিত Android এবং iOS প্ল্যাটফর্মের প্রায় সমস্ত ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ফ্রিতে ইনস্টল করা যেতে পারে এবং ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। তবে সমস্ত অ্যাপের অতিরিক্ত ফিচারগুলি ব্যবহার করার জন্য গ্রাহকদের থেকে চার্জ নেওয়া হয়।

FAQs

কিভাবে ফ্রিতে ভিডিও এডিটিং শিখবেন?

ইন্টারনেটের সাহায্যে আপনি ফ্রিতে ভিডিও এডিটিং শিখতে পারেন।

সেরা ভিডিও এডিটিং অ্যাপ কোনটি?

সেরা ভিডিও এডিটিং অ্যাপ হল KineMaster এবং Canva

মোবাইল থেকে কি ভালো ভিডিও এডিটিং করা যায়?

হ্যাঁ, বর্তমান সময়ে অনেক ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে যার সাহায্যে ফোনে ভালো এডিটিং করা যায়।

The post জেনে নিন মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/https-www-91mobiles-com-hi-tech-video-editing-kaise-kare/feed/ 0
মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/top-5-video-editing-apps-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-5-video-editing-apps-list-in-bengali/#respond Mon, 12 Jun 2023 09:00:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41122 মোবাইল থেকে ভিডিও এডিট করার জন্য KineMaster হল অন্যতম সেরা অ্যাপ

The post মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকাল ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস ইত্যাদির জন্য ভিডিও আপলোড করার প্রবণতা অনেক বেড়ে গেছে। আপনি যদি ভিডিও তুলতে ভালোবেসে থাকেন এবং ভালো ভিডিও এডিটিং অ্যাপের সন্ধ্যানে থাকেন তাহলে Android, iOS, ওয়েব এবং ডেস্কটপে ভিডিও এডিটিং অ্যাপের প্রচুর অপশন রয়েছে। আরও পড়ুন: 15 হাজার টাকা দামে পাবেন 108MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ Infinix Note 30 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

2023 সালের 5টি সেরা ভিডিও এডিটিং অ্যাপ

Adobe Premiere Rush

ভিডিও এডিটিং এর জন্য Adobe Premiere Rush একটি দুর্দান্ত অ্যাপ। সবথেকে ভালো বিষয়টি হল এটি ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট করে অর্থাৎ আপনি এই অ্যাপটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপেও ব্যবহার করতে পারবেন। এর ইউজার ইন্টারফেস বেশ সহজ। এর UI বড় আইকন এবং প্যানেল সাপোর্ট করে, যার ফলে ভিডিও এডিটিং অনেক সহজ হয়ে যায়। এই অ্যাপে ফুটেজ ড্র‍্যাগ এবং ড্রপ করা, কালার ঠিক করা,মিউজিক বা ভয়েসওভারে এডিটিং করা, টাইটেল যোগ করা ইত্যাদি অনেক সহজ। Adobe এর প্রিমিয়ার রাশ শুধুমাত্র নতুনদের জন্যই নয়, এটি পেশাদার ভিডিও এডিটরদের জন্যও উপযোগী। এই অ্যাপটির ফ্রি এবং পেইড দুটো ভার্সনই রয়েছে।

প্ল্যাটফর্ম: Android, iOS, iPad, Windows এবং macOS

LumaFusion

আপনি যদি সাধারণ ইন্টারফেস সহ একটি ভিডিও এডিটিং অ্যাপ খুঁজে থাকেন তাহলে LumaFusion একটি ভালো অপশন হতে পারে। এই ভিডিও এডিটিং অ্যাপ ডেস্কটপ গ্রেড ভিডিও এডিটিং এর সুবিধা প্রদান করে। এটি একটি নন-লিনিয়ার এডিটিং টুল, যেটা কঠিন প্রজেক্টের জন্যও ব্যবহার করা হয়। এতে মাল্টি-ট্র্যাক এডিটর রয়েছে, যেমন ভিডিও/টাইটেল/গ্রাফিক্স এবং অডিওর জন্য 6টি, ওভারলেড ইফেক্টের জন্য 6টি টুল, মিউজিক, ভয়েসওভারের জন্য 6 টুল রয়েছে। এই অ্যাপে ট্র্যাক লক করা যেতে পারে, লুকানো যেতে পারে এবং যদি ইচ্ছা হয় মিউট করে রাখা যায়। অ্যান্ড্রয়েডের সাথে আইফোনেও সবকিছু ভালভাবে পরিচালনা করা যায়। এতে আপনি কালার কারেকশন থেকে শুরু করে অডিও মিক্সচার পর্যন্ত একাধিক এডিটিং টুল পাবেন।

প্ল্যাটফর্ম: iOS, iPad, Android

Quik

আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে আপনি আপনার ফুটেজ এডিটিং করার জন্য Quik অ্যাপটিও ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি GoPro ডিভাইসগুলি রিমোটলি কন্ট্রোল করার পাশাপাশি GoPro ফুটেজ এডিট করার সুবিধা পাবেন। Quik অটোমেটিক ভাবে ফুটেজ ইমপোর্ট করে এবং AI টাচের সাথে কাজ করে। যখন আপনি একাধিক ফটো এবং ভিডিও নির্বাচন করবেন তখন অ্যাপটি অটোমেটিক ভাবে আপনার সেরা মুহূর্তগুলি সিলেক্ট করে তাতে সিনেমাটিক ইফেক্ট এবং মিউজিক অ্যাড করে, তারপর দুর্দান্ত ভিডিও ডেলিভার করে। এতে আপনি চাইলে মিউজিক, ফটো, টাইটেল, টাইমল্যাপস সিকোয়েন্স ইত্যাদি ফুটেজের সাথে যোগ করতে পারেন। তারপর ভিডিও এডিটিং করার পরে, আপনি এটি সরাসরি Instagram, Facebook, YouTube ইত্যাদিতে আপলোড করতে পারেন। এই অ্যাপটি ‘স্মার্ট এডিট’ ফাংশন সাপোর্ট করে।

প্ল্যাটফর্ম: iOS, Android

KineMaster

আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটির হন, তাহলে আপনি KineMaster অ্যাপটিও ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপটি iOS এবং Android উভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ। এই অ্যাপটি একটি মাল্টি-লেয়ার ইন্টারফেসের মাধ্যমে আপনার ফোন বা ট্যাবলেটে ফুটেজ তোলার পাশাপাশি এডিট এবং এক্সপোর্ট করার সুবিধা দেয়। এর বিশেষ ফিচারগুলি হল এতে আপনারা ব্লেন্ডিং মোড, ক্রোমা-কিয়িং এবং অডিও মিক্সিং পাবেন। KineMaster ফ্রেম-বাই-ফ্রেম গ্রানুলারিটি সহ ক্লিপ এবং লেয়ারগুলি ট্রিম অন্যতম সেরা ভিডিও এডিটিং অ্যাপ। এতে ইনস্ট্যান্ট প্রিভিউ , ভলিউম এনভেলপ কন্ট্রোল, কালার LUT ফিল্টার, স্পিড কন্ট্রোল , 3D ট্রানজিশন এবং আরও অনেক ফিচার রয়েছে। Kinemaster ভিডিওতে একটি ওয়াটারমার্ক যোগ করে, যা অপসারণ করতে আপনাকে মেম্বারশিপ নিতে হবে।

প্ল্যাটফর্ম: Android, iOS

Filmora

Filmora অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য দুর্দান্ত ভিডিও এডিটিং অ্যাপ। এতে ভিডিও এডিটিং সহ সব বেসিক টুল রয়েছে। আপনি যদি চান এই অ্যাপে আপনি ভিডিও ট্রিম এবং বিভক্ত করতে পারেন, ভিডিওর স্পিড এডজাস্ট করতে পারেন, এমনকি ভলিউম কন্ট্রোল করতে পারেন৷ এছাড়াও এতে থিমযুক্ত ফিল্টার এবং ইফেক্টও রয়েছে। এই অ্যাপটির সাহায্যে যে কেউ ভালো ভাবে ভিডিও এডিট করেতে পারবে। এটি টেকনিক্যাল দিক থেকে একটি ফ্রি অ্যাপ, তবে ভিডিওগুলিতে ওয়াটারমার্ক পাওয়া যাবে। আপনি যদি পেইড ভার্সন নেন, তাহলে ভিডিও থেকে ওয়াটারমার্ক সরে যাবে।

প্ল্যাটফর্ম: Android, iOS

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-5-video-editing-apps-list-in-bengali/feed/ 0