Viral Message - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 19 Jul 2022 08:49:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই সরকারি প্রকল্পে প্রতি মাসে পাবেন 3400 টাকা! PM Gyanveer Yojana এর পেছনে লুকিয়ে আছে প্রতারণার ছক https://www.91mobiles.com/bengali/pm-gyanveer-yojana-government-scheme-3400-rupees-every-month-for-youth/ https://www.91mobiles.com/bengali/pm-gyanveer-yojana-government-scheme-3400-rupees-every-month-for-youth/#respond Mon, 18 Jul 2022 08:36:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28649 PMGY Scheme এর নামে ষড়যন্ত্র

The post এই সরকারি প্রকল্পে প্রতি মাসে পাবেন 3400 টাকা! PM Gyanveer Yojana এর পেছনে লুকিয়ে আছে প্রতারণার ছক first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার কিছুদিন অন্তর দেশবাসীর সুবিধার্থে বেশ কিছু নতুন প্ল্যান নিয়ে আসছে। এই সরকারি প্রকল্পগুলির দ্বারা যুবক, মহিলা, কন্যা, দরিদ্র মানুষ , কৃষক, শ্রমিক এবং বেকার সহ প্রচুর মানুষ উপকৃত হয় এবং আর্থিক সহায়তা পায়। এখন খবর আসছে যে কেন্দ্রীয় সরকার একটি নতুন সরকারি প্রকল্প চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে PM Gyanveer Yojana, প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার অধীনে, দাবি করা হয়েছে যে প্রতি মাসে যুবকদের 3400 টাকা দেওয়া হবে। এই পোস্টে আমি আপনাদের এই সরকারি প্রকল্পের সম্পর্কে বিশদে জানাবো। যেখানে আপনারা (PMGY স্কিম) প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার সম্পূর্ণ সত্য জানতে পারবেন।

প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা

সোশ্যাল মিডিয়ায় PMGY স্কিমের মেসেজ ক্রমশ ভাইরাল হচ্ছে। এই মেসেজ এ এই সরকারি প্রকল্পটির মাধ্যমে পাওয়া সুবিধাগুলি উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা সম্পর্কে বলা হচ্ছে যে এই প্রকল্পে রেজিস্টার করার পরে, সমস্ত যুবককে প্রতি মাসে কেন্দ্রীয় সরকার 3,400 টাকা দেবে। ফরোয়ার্ড হওয়া মেসেজ এ প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার রেজিস্টার লিঙ্কটিও শেয়ার করা হচ্ছে, যেখানে ক্লিক করে আপনি নিজের নাম রেজিস্ট্রার করতে পারেন।

PM Gyanveer Yojana এর ভাইরাল মেসেজ

PMGY Scheme এর জন্য শেয়ার করা মেসেজে লেখা হয়েছে… “সরকারের বড় সিদ্ধান্ত, সমস্ত যুবক দের প্রতি মাসে 3400 দেওয়া হবে। আমি তো প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা থেকে 3400 টাকা পেয়ে গেছি, আপনারও রেজিস্ট্রেশন করুন। প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার জন্য রেজিস্ট্রেশন চলছে , এই প্রকল্পের অধীনে সমস্ত যুবক 3400 টাকার সাহায্য পাবে। নিচের লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করুন- ”

(PMGY Scheme) প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা কতটা সঠিক?

এই মেসেজটি দেখে এবং পড়ে বেশ লাভজনক মনে হলেও এই প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা আসলে সম্পূর্ণ জাল। PIB ফ্যাক্ট চেক তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে যে PMGY Scheme নামে ভারত সরকারের কোনও scheme নেই। হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মেসেজটিকে সম্পূর্ণ মিথ্যা বলে বর্ণনা করা হয়েছে। আসল সত্য হল যে ভারত সরকার PM জ্ঞানবীর যোজনার মতো কোনও প্রকল্প শুরু করেনি যেখানে যুবকদের প্রতি মাসে 3400 টাকা দেওয়া হচ্ছে। তাই এই ভুয়ো মেসেজ এর ফাদে পা দেবেন না।

ভাইরাল মেসেজ থেকে সাবধান!

প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা সম্পূর্ণ জাল এবং ভারত সরকার এই ধরনের কোনো স্কিম চালাচ্ছে না। হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া এই মেসেজের বিষয়ে, PIB ফ্যাক্ট চেক সতর্ক করেছে যে মেসেজে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না এবং আপনার ব্যক্তিগত কোন তথ্য শেয়ার করবেন না। সাইবার অপরাধীরা এই ধরনের প্রতারণামূলক স্কিমগুলির সাথে প্রতারণার লিঙ্কগুলি যুক্ত করে নেয় এবং তারপরে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করে। লিঙ্কে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে। পাঠকদের কাছেও 91Mobiles এর আবেদন আপনারা সঠিক তথ্যটি না জেনে এই ধরনের মেসেজ ফরোয়ার্ড করবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই সরকারি প্রকল্পে প্রতি মাসে পাবেন 3400 টাকা! PM Gyanveer Yojana এর পেছনে লুকিয়ে আছে প্রতারণার ছক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pm-gyanveer-yojana-government-scheme-3400-rupees-every-month-for-youth/feed/ 0
আগামীকাল থেকে চালু হবে New Communication Rule, সমস্ত ফোন কল রেকর্ড করবে সরকার! আপনিও কি মেসেজ পেয়েছেন? https://www.91mobiles.com/bengali/new-communication-rules-viral-message-indian-govt-record-phone-call/ https://www.91mobiles.com/bengali/new-communication-rules-viral-message-indian-govt-record-phone-call/#respond Wed, 06 Jul 2022 09:10:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28431 New Communication rule সংক্রান্ত শেয়ার হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে

The post আগামীকাল থেকে চালু হবে New Communication Rule, সমস্ত ফোন কল রেকর্ড করবে সরকার! আপনিও কি মেসেজ পেয়েছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে চালু হতে চলেছে New Communication Rule ! এই নিয়মগুলির অধীনে, প্রতিটি ব্যক্তির ফোন কল রেকর্ড করা হবে এবং সরকার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটার সহ সমস্ত ধরণের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে নজর রাখবে। আপনি কি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে এমন একটি ফরোয়ার্ড করা মেসেজ পেয়েছেন? এই মেসেজে দাবি করা হচ্ছে যে ভারত সরকারের দ্বারা ‘New Communication Rule’-এর অধীনে সোশ্যাল মিডিয়া এবং ফোন কলগুলি পর্যবেক্ষণ করা হবে। এই New communication Rule সম্পর্কে যদি আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে এই পোস্টে আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

New Telecom Rules আসলে কি?

‘ভারত সরকার একটি নতুন যোগাযোগের নিয়ম কার্যকর করতে চলেছে’, অনুরূপ তথ্য প্রদানকারী একটি মেসেজ ক্রমশ ভাইরাল হচ্ছে এবং সবাই সেই মেসেজ নির্বিচারে হোয়াটসঅ্যাপ এবং ইন্টারনেটে শেয়ার করছে। ভাইরাল হওয়া এই মেসেজটি পড়ে মানুষ অবাক ও বিচলিত হচ্ছেন। সেই মেসেজে দাবি করা হচ্ছে যে ‘নতুন যোগাযোগের নিয়ম’-এর অধীনে ভারত সরকার সোশ্যাল মিডিয়া এবং ফোন কলগুলি পর্যবেক্ষণ করবে।

এটি হল Communication Rule এর ভাইরাল মেসেজ

আগামীকাল থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের জন্য নতুন Communication Rule প্রযোজ্য হবে:-

  1. সমস্ত কল রেকর্ড করা হবে।
  2. সমস্ত কল রেকর্ডিং সেভ করা হবে।
  3. হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে নজর রাখা হবে।
  4. যারা জানেন না তাদের জানান
  5. আপনার ডিভাইসগুলি মন্ত্রণালয় সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে।
  6. সতর্ক থাকুন, কাউকে ভুল মেসেজ পাঠাবেন না।
  7. আপনার সন্তান, ভাই, আত্মীয়, বন্ধু, পরিচিতদের জানান যে আপনাকে অবশ্যই তাদের যত্ন নিতে হবে এবং খুব কমই সোশ্যাল সাইটগুলি চালাতে হবে।
  8. রাজনীতি বা বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার বা প্রধানমন্ত্রীর সামনে আপনার কোনো পোস্ট বা ভিডিও পাঠাবেন না।
  9. বর্তমানে কোন রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে মেসেজ লেখা বা পাঠানো অপরাধ।
  10. পুলিশ নোটিফিকেশন জারি করবে… তারপর সাইবার ক্রাইম… তারপর ব্যবস্থা নেওয়া হবে, এটা খুবই কঠিন বিষয়।
  11. অনুগ্রহ করে আপনারা সবাই, গ্রুপের সদস্য, প্রশাসক,.. অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।
  12. ভুল মেসেজ পাঠাবেন না, সতর্ক থাকুন এবং সবাইকে বলুন এবং বিষয়টিতে মনোযোগ দিন।
  13. এটি শেয়ার করুন.

New Communication Rule এর সত্যতা

এটা সত্য যে দেশ ও দেশবাসীর স্বার্থে ভারত সরকার সময়ে সময়ে কিছু নিয়ম বা স্কিম নিয়ে আসে, যাতে মানুষের স্বার্থ সুরক্ষিত হয় এবং তারা আরও সুযোগ-সুবিধা পায়। কিন্তু আমরা যদি Communication Rule এর কথা বলি, তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইন্টারনেটে ভাইরাল হওয়া এই মেসেজটি সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকারের তরফে এখনও কোনও নতুন টেলিকম নিয়ম বা New Communication rule আনা হয়নি। সরকারের সাধারণ জনগণের কল রেকর্ডিং করা এবং তাদের গোপনীয়তার অধিকারের সাথে আপস করার কোনও অভিসন্ধি নেই।

পিআইবি ফ্যাক্টচেক ভাইরাল এই মেসেজটির তদন্ত করেছে এবং এটিকে মিথ্যে বলে অভিহিত করেছে। এই মেসেজটি একেবারে ভুয়ো। 91Mobiles বরাবরের মতই তার পাঠকদের অনুরোধ করছে যে তারা যেন কোন অফিসিয়াল তথ্য ছাড়া কোন ধরনের মেসেজ ফরওয়ার্ড না করে। এছাড়াও, যারা এইসব বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই সমস্ত ইউজারদেরও এই ধরনের মেসেজ শেয়ার করতে নিষেধ করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল থেকে চালু হবে New Communication Rule, সমস্ত ফোন কল রেকর্ড করবে সরকার! আপনিও কি মেসেজ পেয়েছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-communication-rules-viral-message-indian-govt-record-phone-call/feed/ 0