Visio World - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 Nov 2026 15:09:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 40 ইঞ্চির QLED TV পাওয়া যাচ্ছে মাত্র 10,999 টাকার বিনিময়ে, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/visio-world-40-inch-qled-tv-price-rs-10999-discount-offers-amazon-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/visio-world-40-inch-qled-tv-price-rs-10999-discount-offers-amazon-know-offers-details-in-bengali/#respond Thu, 05 Nov 2026 16:26:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85252 VW স্মার্ট টিভিতে আকর্ষণীয় অফার

The post 40 ইঞ্চির QLED TV পাওয়া যাচ্ছে মাত্র 10,999 টাকার বিনিময়ে, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা কম দামে বড় স্ক্রিন সহ স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ! বর্তমানে Visio World ব্র্যান্ডের 40 ইঞ্চির Smartchoice Frameless Series QLED TV মাত্র 10,999 টাকা দামে সেল করা হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক সহ এই টিভি আরও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্ট টিভির অফার ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

শপিং সাইট আমাজনে Visio World Smartchoice Frameless Series TV এর MRP 19,999 টাকা। তবে এখন এই টিভি মাত্র 10,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে এই টিভি 9,000 টাকা কম দামে কেনা যাবে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,099 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে এই স্মার্ট টিভি পাওয়া যাবে 10 হাজার টাকার চেয়েও কম দামে। এছাড়া Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 329 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। সিলেক্টেড ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে নো কস্ট ইএম‌আই করলে সুদের ওপর 321 টাকা পর্যন্ত সাশ্রয় হবে। জানিয়ে রাখি ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাকের যোগ্যতা আলাদা আলাদা হতে পারে এবং সব অফার এক সঙ্গে প্রযোজ্য নয়।

Visio World TV-তে 40 ইঞ্চির QLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই টিভির রেজোলিউশন HD Ready অর্থাৎ 1366 x 768 পিক্সেল এবং এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট ও 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এতে IPE Technology ডিসপ্লে যোগ করা হয়েছে। এর সঙ্গে এই টিভিতে Cinema Mode, Cinema Zoom এবং Eco Vision II ফিচার রয়েছে। তবে এটি FHD বা 4K টিভি নয়। তাই যাদের কাছে রেজোলিউশন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিৎ। অডিওর এই টিভিতে 24W সাউন্ড আউটপুট দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে বক্স স্পিকার সহ Stereo Surround Sound রয়েছে। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পাঁচটি সাউন্ড মোডের মধ্যে যে কোনো একটি ব্যাবহার করতে পারেন। সাধারণ টিভি প্রোগ্ৰাম, নিউজ ও বিনোদনের জন্য এই টিভির সাউন্ড আউটপুট যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।

Visio World ব্র্যান্ডের এই টিভিতে কানেক্টিভিটি ফিচার হিসাবে দুটি HDMI পোর্ট দেওয়া হয়েছে, এর সাহায্যে সেট-টপ বক্স, ব্লু-রে প্লেয়ার এবং গেমিং কনসোল কানেক্ট করা যাবে। এছাড়াও এতে দুটি USB পোর্ট যোগ করা হয়েছে, ফলে হাই ড্রাইভ ও অন্যান্য USB ডিভাইস কানেক্ট করা যাবে। এই টিভির অ্যাসপেক্ট রেশিও 16:9।

যারা বড় স্ক্রিনের স্মার্ট টিভিতে সাধারণ কন্টেন্ট উপভোগ করতে চান তাদের জন্য 10 হাজার টাকার চেয়ে কম দামের এই টিভি একটি সুন্দর বাজেট অপশন হয়ে উঠতে পারে। এতে 24W সাউন্ড, দুটি HDMI ও দুটি USB পোর্ট রয়েছে। তবে এতে শুধু HD Ready রেজোলিউশন পাওয়া যাবে। এই দামে টিভিটি কেনার আগে QLED ডিসপ্লে সহ HD Ready কোয়ালিটি যথেষ্ট কি না তা দেখে নেওয়া উচিৎ। যাদের FHD বা 4K কন্টেন্ট দেখা পছন্দ, তাদের জন্য টিভি কেনা ভালো।

The post 40 ইঞ্চির QLED TV পাওয়া যাচ্ছে মাত্র 10,999 টাকার বিনিময়ে, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/visio-world-40-inch-qled-tv-price-rs-10999-discount-offers-amazon-know-offers-details-in-bengali/feed/ 0