Vivo Apex 2019 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 24 Jan 2019 18:41:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হল ভিভোর অ্যাপেক্স 2019, ফোনটি সম্পূর্ণ বাটন ও হোল লেস https://www.91mobiles.com/bengali/vivo-apex-2019-official-12gb-ram-full-screen-fingerprint-sensor-button-less-design-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-apex-2019-official-12gb-ram-full-screen-fingerprint-sensor-button-less-design-in-bengali/#respond Thu, 24 Jan 2019 18:37:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4146 ভিভো পেশ করল ভিভো অ্যাপেক্স 2019

The post 12 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হল ভিভোর অ্যাপেক্স 2019, ফোনটি সম্পূর্ণ বাটন ও হোল লেস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো অনেক দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি ফেব্রুয়ারিতে নতুন স্মার্টফোনে পেশ করবে যা শুধুমাত্র ডিজাইন ও লুকের দিক থেকে দুর্দান্ত হবে না বরং এর ফিচার ও স্পেসিফিকেশন একে অন‍্যান‍্য ফোনের থেকে যথেষ্ট অ্যাডভান্স বানায়। যেদিন থেকে ঘোষণা হয়েছে ভিভো অ্যাপেক্স 2019 পেশ করবে সেদিন থেকেই গোটা টেক জগত ও স্মার্টফোন প্রেমীরা ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আজ সব টেক প্রেমীদের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি ভিভো অ্যাপেক্স 2019 ফোনটি পেশ করে দিয়েছে। এই ফোনটি ভিভোর আজ পর্যন্ত লঞ্চ করা সমস্ত ফোনের চেয়ে যথেষ্ট আলাদা ও অ্যাডভান্স।

ভিভো অ্যাপেক্স 2019 ফোনটি গতকাল মীজুর লঞ্চ করা মীজু জিরো ফোনটির মতো সুপার ইউনিবডি ডিজাইনে তৈরি। এই ফোনটিতে কোনো ফিজিক্যাল বাটন তো নেইই এমনকি এতে কোনো স্লট ও হোল‌ও নেই। অর্থাৎ ভিভো অ্যাপেক্স 2019 এ সিম স্লট থেকে শুরু করে ইউএসবি পোর্ট কিছুই নেই। এমনকি এতে অডিও জ‍্যাক ও স্পীকার গ্ৰিল পর্যন্ত নেই। ভিভো অ্যাপেক্স 2019 এ পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন পর্যন্ত দেওয়া হয়নি। এতে কোনো হার্ডওয়্যার বাটন‌ও নেই।

সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ইমেজ হল লিক, এতে থাকছে বড় এবং দুর্দান্ত ডিসপ্লে

ভিভো অ্যাপেক্স 2019 বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে ফুল স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রেকগনেশন ফিচার আছে। অর্থাৎ ফোনটির স্ক্রিনের যে কোনো জায়গায় আঙ্গুল টাচ করলেই ফোনটি আনলক হয়ে যাবে। সাধারণত ফোন ডিসপ্লের নিচের দিকে এই সেন্সর দেওয়া হয়ে থাকে। কিন্তু ভিভো অ্যাপেক্স 2019 এ সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এই সেন্সর দেওয়া হয়েছে। স্ক্রিনের যেখানেই টাচ করা হোক না কেন ফোনটি ইউজারের আঙ্গুল চিনে নেবে এবং সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। এরই সঙ্গে ভিভো অ্যাপেক্স 2019 ওয়াটার ও ডাস্ট প্রুফ।

ফোনটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি যার দুই দিক কার্ভড। ভিভো অ্যাপেক্স 2019 মজবুত করার জন্য স্ক্রিন লেয়ারের ব‍্যবহার করা হয়েছে। এতে ই সিম সাপোর্ট করে অর্থাৎ সিম একবার অ্যাক্টিভ করিয়ে নিলে সিমটি ফোনের ভেতরে ভরার কোনো প্রয়োজন পড়বে না। ফোনটি একা একাই সিম নেটওয়ার্কে চলবে। ভিভো তাদের এই ফোনে স্ক্রিন সাউন্ড টেকনিকের ব‍্যবহার করেছে। ফোনটির ডিসপ্লে থেকেই সাউন্ড বেরোয়। এতে আলাদা করে স্পীকারের প্রয়োজন হয় না।

বিএস‌এন‌এল কমিয়ে দিল 99 টাকার প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি, জেনে নিন কারণ

ভিভো অ্যাপেক্স 2019 ফোনটি কোম্পানি 12 জিবি পাওয়ারফুল র‍্যামের সঙ্গে পেশ করেছে যা 512 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য কোম্পানি এতে কোয়ালকমের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে পপ আপ ক‍্যামেরা আছে। এই ক‍্যামেরা সেলফি তোলার সময় ফোন বডির বাইরে বের হয় এবং বাকি সময় ফোন বডির মধ্যেই থাকে যা বাইরে থেকে দেখে বোঝা যায় না।

ভিভো অ্যাপেক্স 2019 এ ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি মিকা হোয়াইট, টাইটেনিয়াম সিলভার ও স্ট্রনিয়াম লাইম কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হল ভিভোর অ্যাপেক্স 2019, ফোনটি সম্পূর্ণ বাটন ও হোল লেস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-apex-2019-official-12gb-ram-full-screen-fingerprint-sensor-button-less-design-in-bengali/feed/ 0