Vivo S - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 23 Jul 2019 17:29:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/#respond Tue, 23 Jul 2019 17:26:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7470 7 আগস্ট লঞ্চ হবে Vivo S1

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের পক্ষ থেকে কয়েক দিন আগে ভারতে Vivo S1 স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়া ফোনটির লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম সম্পর্কেও আমরা এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলাম। এবার স্বয়ং কোম্পানি অফিসিয়ালি Vivo S সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে।

এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 7 আগস্ট Vivo তাদের আগামী S সিরিজ পেশ করবে। তবে মিডিয়া ইনভাইটের এই পোস্টারে ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো ধরনের তথ্য জানানো হয়নি।

কিন্তু আশা করা হচ্ছে Vivo S সিরিজে সবার আগে S1 ও S1 Pro লঞ্চ করা হবে। প্রসঙ্গত কোম্পানি ইতিমধ্যে ইন্দোনেশিয়াতে Vivo S1 লঞ্চ করেছে যা চীনে লঞ্চ করা Vivo S1 এর থেকে যথেষ্ট আলাদা। এই ডিভাইসটি বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটযুক্ত স্মার্টফোন। এছাড়া এই ফোনটি যথেষ্ট অ্যাফোর্ডেবল বাজেটে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়।

4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ

এই অফিসিয়াল লঞ্চ ডেটের আগে কোম্পানি তাদের ভিভো ইন্ডিয়া টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও টিজার শেয়ার করেছিল, যেখান থেকে এস সিরিজ লঞ্চের সম্ভাবনা সত‍্যতায় পরিণত হয়। আমরা এখনও পর্যন্ত Vivo S1 সম্পর্কেই জানতে পেরেছি। কিন্তু আশা করা হচ্ছে কোম্পানি Vivo S1 এর সঙ্গে সঙ্গে Vivo S1 Pro নামে আরও একটি অ্যাডভান্স স্মার্টফোন লঞ্চ করবে।

Vivo S1 এর ভারতীয় দাম
এর আগে আমরা জানিয়েছিলাম Vivo S1 ফোনটি ভারতে দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এর প্রাথমিক ভেরিয়েন্টের দাম শুরু হবে 17,990 টাকা থেকে। দ্বিতীয় মডেলের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে এই দ্বিতীয় মডেলটির দাম 20,000 টাকার কাছাকাছি হবে। ফোনটি 15 আগস্ট সেল করা হবে।

জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

স্পেসিফিকেশন
Vivo S1 এর গ্লোবাল ভেরিয়েন্টে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে 4 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স আছে এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা এফ/2.4 অ্যাপার্চারযুক্ত। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ 5, ইউএসবি ওটিজি, মাইক্রোইউএসবি ও জিপিএসের মতো ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/feed/ 0
Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-s-series-phone-in-india-soon-under-rs-20000-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-s-series-phone-in-india-soon-under-rs-20000-in-bengali/#respond Sat, 22 Jun 2019 10:53:01 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7219 Vivo লঞ্চ করবে নতুন S সিরিজ

The post Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম ভিভো ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি খুব তাড়াতাড়ি অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট পেশ করতে পারে। এই খবর দেওয়ার কয়েক দিনের মধ্যেই Vivo তাদের নতুন Z সিরিজের স্মার্টফোন সম্পর্কে জানায় এবং Z1 Pro সম্পর্কে ঘোষণা করে দেয়। এবার আমাদের কাছে কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজ সম্পর্কে আরও এক্সক্লুসিভ খবর আছে। জানা গেছে Vivo খুব তাড়াতাড়ি তাদের নতুন S সিরিজের শুভ সূচনা করতে চলেছে। যদিও ফোনের নাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে ফোনটির কিছু স্পেসিফিকেশন জানা গেছে।

Vivo আগামী সপ্তাহে আনতে চলেছে তাদের সবচেয়ে শক্তিশালী 5জি স্মার্টফোন, পেশ হলো টিজার

আমরা কোম্পানির এই আগামী S সিরিজ সম্পর্কে তথ্য এমন এক ব‍্যাক্তির থেকে পেয়েছি যে বিগত কয়েক বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত। তিনি বলেছেন, “ভিভো এস সিরিজে কোম্পানি সবার আগে দুটি মডেল লঞ্চ করবে। একটি মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি থাকবে এবং দ্বিতীয় মডেলে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি থাকবে। 6 জিবি র‍্যাম মডেল 20 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে এবং 8 জিবি র‍্যাম মডেলের দাম 25 হাজার টাকা হবে।”

তিনি আরও জানিয়েছেন, “ভিভোর বিগত কয়েকটি স্মার্টফোনের মতো এই ফোনেও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। এই ফোনটি বিশেষ করে অফলাইন মার্কেটের কথা মাথায় রেখে লঞ্চ করা হবে।”

Vivo Y12 এর দাম হবে 12,490 টাকা, এতে থাকবে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

এর আগেও আমরা Vivo S সিরিজের স্মার্টফোন সম্পর্কে জানিয়েছিলাম। এই স্মার্টফোন মূলত স্টাইল সেন্ট্রিক ফোন হবে এবং Samsung Galaxy A সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী আগামী মাসে ভিভো এস সিরিজের একটি মডেল‌ই ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে।

কিছু দিন আগে কোম্পানি তাদের Vivo Z1 Pro স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি এক্সক্লুসিভ অনলাইন স্টোরে বেচা হবে। ফোনটির সেল এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে আশা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফ্লিপকার্টে ফোনটির সেল শুরু হয়ে যাবে। তবে ফোনটির ফুল স্পেসিফিকেশন কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে।

PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও

Vivo Z1 Pro
এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এল‌এসডি স্ক্রিন দেওয়া হয়েছে। এটি ভারতে লঞ্চ করা কোম্পানির প্রথম স্মার্টফোন যা পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই পাঞ্চ হোলের মধ্যেই ফোনটির ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত।

এছাড়া Vivo Z1 Pro বিশ্বের প্রথম কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে লঞ্চ হ‌ওয়া স্মার্টফোন। এই ফোনটি 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।

লিক হলো LG Stylo 5 এর নতুন প্রেস রেন্ডার, লঞ্চ করা হবে বাজেট ক‍্যাটাগরিতে

ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 3 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-s-series-phone-in-india-soon-under-rs-20000-in-bengali/feed/ 0