Vivo S1 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y50-and-vivo-s1-pro-price-cut-rs-1000-know-new-selling-price/ https://www.91mobiles.com/bengali/vivo-y50-and-vivo-s1-pro-price-cut-rs-1000-know-new-selling-price/#respond Tue, 15 Sep 2020 14:00:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12352 প্রাইস কাট হল Vivo Y50 এবং Vivo S1 Pro

The post দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের দুটি হিট ফোনের দাম কমিয়ে গ্ৰাহকদের খুশি করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ও Y50 এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। এবার এই দুটি ফোন‌ই কম দামে কেনা যাবে। প্রসঙ্গত কিছু মাস আগে জিএসটি রেট পরিবর্তন হলে কোম্পানিও তাদের কিছু ফোনের দামে হেরফের করেছিল। আমরা অফলাইন মার্কেট থেকে এই প্রাইস কাটের কথা জানতে পেরেছি। একবার নজর রাখা যাক এই ফোনদুটির নতুন দামে।

আরও পড়ুন: আরও সস্তা হল 20MP সেলফি ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A31, জেনে নিন নতুন দাম

নতুন দাম

কোম্পানি Vivo Y50 এর শুধুমাত্র 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমিয়েছে। প্রাইস কাটের পর ফোনটি 16,990 টাকা দামে সেল করা হচ্ছে। এর আগে ফোনটির দাম 17,990 টাকা ছিল। অন‍্যদিকে কোম্পানির Vivo S1 Pro ফোনটি আগে 19,990 টাকা দামে বিক্রি করা হতো কিন্তু এখন প্রাইস কাটের পর ফোনটি 18,990 টাকার বিনিময়ে কেনা যাবে। অফলাইন ছাড়া ফোনদুটি কোম্পানির সাইটেও কম দামে বেচা হচ্ছে।

Vivo S1 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরও একটি 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: Xiaomi নিয়ে এল অত‍্যন্ত সস্তা স্মার্টফোন Redmi 9i, দুশ্চিন্তায় Realme

এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, এফ‌এম রেডিও ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Vivo S1 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

Vivo Y50 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo Y50 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির আল্ট্রা ও স্ক্রিন এবং ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এছাড়াও এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্পেশাল ফিচারের সঙ্গে এল ColorOS 11, বদলে যাবে OPPO স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক‍্যাপচার করতে সক্ষম 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ফোকাল লেন্থযুক্ত ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y50 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y50-and-vivo-s1-pro-price-cut-rs-1000-know-new-selling-price/feed/ 0
48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-india-with-48mp-camera-and-4500mah-battery-8gb-ram-price-19990-rs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-india-with-48mp-camera-and-4500mah-battery-8gb-ram-price-19990-rs-in-bengali/#respond Sun, 05 Jan 2020 09:01:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9995 লঞ্চ হল Vivo S1 Pro 

The post 48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Vivo কিছু দিন আগে ফিলিপিন্সে তাদের নতুন স্মার্টফোন Vivo S1 Pro লঞ্চ করেছিল, যা এবার ভারতীয় মার্কেটে পেশ করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি পেশ করে দেওয়া Vivo S1 Pro তে ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের মধ্যে চারটি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি মিস্টিক ব্ল‍্যাক, জেজি ব্লু এবং ড্রীমি হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i, জানা গেল দাম

দাম ও সেল অফার

কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 19,900 টাকা। গতকাল অর্থাৎ 4 জানুয়ারি থেকে এই ফোনটি অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্মে সেলের জন্য পেশ করা হয়েছে। ফোনটি অফলাইন স্টোর থেকে কেনার সময় ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে, এই ফোনের সঙ্গে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। অফলাইন ছাড়া অনলাইন প্ল‍্যাটফর্ম থেকে যদি এই ফোনটি 31 জানুয়ারির আগে পর্যন্ত কিনলেও ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এছাড়াও ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক, নো কস্ট ইএম‌আই ও 31 জানুয়ারি পর্যন্ত রিলায়েন্স জিওর পক্ষ থেকে 12,000 টাকার বেনিফিট পাওয়া যাবে।

ডিজাইন

Vivo S1 Pro ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রাউন্ড এজ কর্নার ব‍্যবহার করা হয়েছে। এছাড়া নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট আছে। Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত এবং ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Vivo এর লোগো আছে।

আরও পড়ুন: সেলের জন্য চলে এল Realme X2 Pro এর সবচেয়ে সস্তা 6 জিবি র‍্যাম‌ওয়ালা ভেরিয়েন্ট, জেনে নিন দাম

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরও একটি 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15

আরও পড়ুন: এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, এফ‌এম রেডিও ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Vivo S1 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের অন‍্য কোনো র‍্যাম বা স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে ভবিষ্যতে এই ফোনের কম র‍্যাম ভেরিয়েন্ট পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-india-with-48mp-camera-and-4500mah-battery-8gb-ram-price-19990-rs-in-bengali/feed/ 0
4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-with-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-price-specifications-v17-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-with-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-price-specifications-v17-in-bengali/#respond Fri, 22 Nov 2019 16:44:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9336 ফিলিপিন্সে লঞ্চ হল Vivo S1 Pro

The post 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশ কিছু দিন আগে Vivo আন্তর্জাতিক মঞ্চে তাদের “এস” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ডিভাইস Vivo S5 লঞ্চ করেছিল। এই ফোনটি চীনা মার্কেটে পেশ করা হয়েছে যা ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে তৈরি। এমনই ক‍্যামেরা শেপযুক্ত একটি নতুন স্মার্টফোন ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে, যার নাম Vivo S1 Pro। কোম্পানির এই নতুন স্মার্টফোন কয়েক দিন আগে লিক হ‌ওয়া Vivo V17 এর মতো ডিজাইনে তৈরি। মনে করা হচ্ছে ফিলিপিন্সে লঞ্চ করা Vivo S1 Pro ফোনটিই আগামী দিনে ভারতে লঞ্চ করা Vivo V17 নামে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন ; Realme এর হিট স্ট্রোক : মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Realme 5s

Vivo S1 Pro লুক

Vivo S1 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। এই চারটি সেন্সরের মধ্যে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সর এই তিনটি সেন্সরের ডানদিকে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরের বাঁদিকে “মিউজিক ওয়েভ” এর মতো সাইন তৈরি করা হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচে ভার্টিক‍্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে।

Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা সিকিউরিটি সেন্সর নেই, বরং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং নিচের প‍্যানেলে ইউএসে পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নড়ে গেছে টেলিকম সেক্টর, সমস‍্যায় পড়বে সাধারণ মানুষ, দাম বাড়বে সব প্ল‍্যানের

কোয়াড ক‍্যামেরা

Vivo S1 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S1 Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo S1 Pro স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo S1 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।

আরও পড়ুন : Google এর পছন্দ হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে তৈরি গেম, নমিনেট হয়েছে Best Game এর জন্য

ফিলিপিন্সে Vivo S1 Pro ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo S1 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফিলিপিন্সে এই ফোনটি PHP 15,999 দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,600 টাকার সমান। Vivo S1 Pro ফোনটি ফ‍্যান্সী স্কাই ও নাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-with-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-price-specifications-v17-in-bengali/feed/ 0
কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/#respond Thu, 24 Oct 2019 13:38:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8720 লিক হল Vivo S5

The post কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এই বছরের মে মাসে তাদের ঘরোয়া মার্কেটে S সিরিজের স্মার্টফোন পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি এবার এই সিরিজে Vivo S5 নামে নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। Vivo S5 ফোনটি চীনের গায়ক Cai Xukun এর হাতে স্পট করা হয়েছে। 

আরও পড়ুন : Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক

একটি মিডিয়া ইন্টারভিউতে এই ফোনটি স্পট করা গেছে। আপাতত এই মুহূর্তে এই সিরিজে Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন আছে। মনে করা হচ্ছে যে Vivo S5 এই সিরিজের আগের ফোনের আপগ্ৰেডেড ভার্সন হবে। 

জানিয়ে রাখি Xukun Vivo S1 সিরিজের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। ইন্টারভিউয়ের ভিডিওতে দেখা গেছে Vivo S5 ফোনটির ডিজাইন Vivo S1 এবং Vivo S1 Pro এর থেকে যথেষ্ট আলাদা। Slashleaks লিকে এই ইন্টারভিউ ভিডিওর স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। 

আরও পড়ুন :8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 20 Lite (Youth Edition)

স্ক্রিনশট থেকে ধারণা করা হচ্ছে Vivo S5  ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপ ক‍্যামেরা মডিউল থাকবে। এই ক‍্যামেরা মডিউল দেখে মনে করা হচ্ছে যে এতে অটোফোকাস সেন্সর ও এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা থাকবে। তবে  Vivo S1 এবং Vivo S1 Pro তে ভার্টিক‍্যাল শেপে ক‍্যামেরা ছিল। 

Vivo S1 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে।

আরও পড়ুন : Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম

এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত ভারতে ফোনটির 4 জিবি র‍্যামের প্রিবুকিং চালু হয়েছে কিন্তু এই ফোনটির 6 জিবি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টির‌ও বেশি 5জি স্মার্টফোন

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/feed/ 0
ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/#respond Tue, 23 Jul 2019 17:26:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7470 7 আগস্ট লঞ্চ হবে Vivo S1

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের পক্ষ থেকে কয়েক দিন আগে ভারতে Vivo S1 স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়া ফোনটির লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম সম্পর্কেও আমরা এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলাম। এবার স্বয়ং কোম্পানি অফিসিয়ালি Vivo S সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে।

এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 7 আগস্ট Vivo তাদের আগামী S সিরিজ পেশ করবে। তবে মিডিয়া ইনভাইটের এই পোস্টারে ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো ধরনের তথ্য জানানো হয়নি।

কিন্তু আশা করা হচ্ছে Vivo S সিরিজে সবার আগে S1 ও S1 Pro লঞ্চ করা হবে। প্রসঙ্গত কোম্পানি ইতিমধ্যে ইন্দোনেশিয়াতে Vivo S1 লঞ্চ করেছে যা চীনে লঞ্চ করা Vivo S1 এর থেকে যথেষ্ট আলাদা। এই ডিভাইসটি বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটযুক্ত স্মার্টফোন। এছাড়া এই ফোনটি যথেষ্ট অ্যাফোর্ডেবল বাজেটে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়।

4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ

এই অফিসিয়াল লঞ্চ ডেটের আগে কোম্পানি তাদের ভিভো ইন্ডিয়া টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও টিজার শেয়ার করেছিল, যেখান থেকে এস সিরিজ লঞ্চের সম্ভাবনা সত‍্যতায় পরিণত হয়। আমরা এখনও পর্যন্ত Vivo S1 সম্পর্কেই জানতে পেরেছি। কিন্তু আশা করা হচ্ছে কোম্পানি Vivo S1 এর সঙ্গে সঙ্গে Vivo S1 Pro নামে আরও একটি অ্যাডভান্স স্মার্টফোন লঞ্চ করবে।

Vivo S1 এর ভারতীয় দাম
এর আগে আমরা জানিয়েছিলাম Vivo S1 ফোনটি ভারতে দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এর প্রাথমিক ভেরিয়েন্টের দাম শুরু হবে 17,990 টাকা থেকে। দ্বিতীয় মডেলের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে এই দ্বিতীয় মডেলটির দাম 20,000 টাকার কাছাকাছি হবে। ফোনটি 15 আগস্ট সেল করা হবে।

জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

স্পেসিফিকেশন
Vivo S1 এর গ্লোবাল ভেরিয়েন্টে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে 4 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স আছে এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা এফ/2.4 অ্যাপার্চারযুক্ত। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ 5, ইউএসবি ওটিজি, মাইক্রোইউএসবি ও জিপিএসের মতো ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/feed/ 0
লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-china-8gb-ram-48mp-rear-camera-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-china-8gb-ram-48mp-rear-camera-specifications-price-in-bengali/#respond Mon, 06 May 2019 04:49:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6271 চীনে লঞ্চ হল Vivo S1 Pro

The post লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে টেক কোম্পানি ভিভো চীনে তাদের “এস” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন Vivo S1 লঞ্চ করে। এই ফোনটি পপ আপ সেলফি ক‍্যামেরা ও ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হ‌ওয়া একটি মিড রেঞ্জ ফোন। কোম্পানি এবার এই সিরিজের আরও বিস্তার ঘটিয়ে একটি নতুন ডিভাইস Vivo S1 Pro লঞ্চ করেছে। ফোনটি আপাতত চীনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং আনতে চলেছে কাগজের মতো মুড়ে যাওয়া ফোন, ঘড়ির মতো পড়া যাবে হাতে

ডিজাইন
Vivo S1 Pro ডিজাইনের দিক থেকে অনেকটা ভারতে লঞ্চ করা Vivo V15 Pro এর মতোই। এই ফোনে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে কোনো নচ দেওয়া হয়নি। তবে Vivo S1 Pro তে ফোনের ওপর দিকে একটু ডানদিকে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে।

ভিভোর এই নতুন ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ব‍্যাক প‍্যানেলের ডানদিক ঘেঁষে এই ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের ওপরে একটি ক‍্যামেরা সেন্সর ও নিচে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল স্ক‍্যানার দেওয়া হয়নি। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

স‍্যামসাঙের উপহার : Galaxy A20, Galaxy A30 এবং Galaxy M20 তে পাওয়া যাচ্ছে বড় ডিসকাউন্ট, জেনে নিন জেনে নিন পুরো ডিটেইলস

স্পেসিফিকেশন
কোম্পানি Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে স্ক্রিনের নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসসহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Vivo S1 Pro এর একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি আছে। দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। দুটি ভেরিয়েন্টেই মেমরি কার্ড সাপোর্ট করে কি না তা সঠিকভাবে জানা যায়নি।

দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দেওয়ামাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে।

Vivo S1 Pro তে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে Vivo S1 Pro এর দুটি ভেরিয়েন্ট 2,698 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার এই দাম প্রায় 27,700 টাকার সমান। চীনে ফোনটি লাভ ব্লু ও কোরাল রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-pro-launched-in-china-8gb-ram-48mp-rear-camera-specifications-price-in-bengali/feed/ 0