Vivo S1 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট https://www.91mobiles.com/bengali/vivo-s1-6gb-64gb-variant-discontinued-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-6gb-64gb-variant-discontinued-in-india-in-bengali/#respond Tue, 04 Feb 2020 10:47:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10263 ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট

The post Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Vivo গত বছর অর্থাৎ 2019 সালের আগস্ট মাসে ভারতে তাদের Vivo S1 ফোনটি লঞ্চ করেছিল। তখন এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কিন্তু আমরা আমাদের রিটেইল সোর্স থেকে এক্সক্লুসিভ জানতে পেরেছি। কোম্পানি তাদের 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টটি ডিসকন্টিনিউ করে দিয়েছে। কিছু দিন আগে আবার এই ফোনটির দাম কমানোও হয়েছিল।

আরও পড়ুন: সুখবর: দাম কমে গেল 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরাযুক্ত Moto G8 Plus এর, জেনে নিন নতুন দাম

যতদিন বিভিন্ন স্টোরে স্টক থাকবে ততদিন Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট সেল করা হবে। এরপর মার্কেটে Vivo S1 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 16,990 টাকা এবং 18,990 টাকা দামে সেল করা হবে।

Vivo S1 স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। লঞ্চের সময় এই ফোনটি বিশ্বের প্রথম ফোন ছিল যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-6gb-64gb-variant-discontinued-in-india-in-bengali/feed/ 0
দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/#respond Tue, 03 Dec 2019 08:51:08 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9629 এখন আরও সস্তা Vivo V15 Pro এবং S1

The post দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন মার্কেটে টেক কোম্পানি Vivo তাদের ফোন সম্পর্কে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হয়ে উঠেছে। কোম্পানি বিগত কিছু দিনে একের পর এক ফোন লঞ্চ করেছে। আবার অন‍্যদিকে কিছু ফোনের দাম‌ও কমিয়ে দিয়েছে। আরও একবার কোম্পানি তাদের দুটি অত‍্যন্ত জনপ্রিয় ফোনের দাম কমিয়ে দিয়েছে। Vivo তাদের V15 Pro এবং S1 এর দুটি ভেরিয়েন্টের দাম কমিয়েছে। Vivo V15 Pro এর 6 জিবি র‍্যাম মডেলের দাম 2,000 টাকা কমানো হয়েছে। অন‍্যদিকে Vivo S1 এর দাম 1,000 টাকা প্রাইস কাট হয়েছে। 

আরও পড়ুন : সস্তা হল OPPO A9 2020 এবং OPPO Reno 2Z, 2,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে এই ফোনদুটি

Vivo V15 Pro ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট আগে 21,990 টাকা দামে বেচা হত। এখন 2,000 টাকা প্রাইস কাটের পর ফোনটির দাম 19,990 টাকা হয়ে গেছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি Vivo V15 Pro ফোনটি গত মার্চ মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হয় এবং তখন ফোনটির দাম ছিল 28,990 টাকা। কিন্তু গত নয় মাসে ফোনটির দাম প্রায় 9,000 টাকা কমে গেছে। অন‍্যদিকে কোম্পানি গত আগস্ট মাসে ভারতে Vivo S1 ফোনটি লঞ্চ করে এবং এই ফোনটির দাম এই প্রথম কমানো হল। প্রাইস কাটের পর ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 15,990 টাকা এবং 17,990 টাকা হয়ে গেছে।

Vivo V15 Pro এর স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.39 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 1080 × 2316 পিক্সেল এবং এতে সুপার এমোলেড ডিসপ্লে প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে।  এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

Vivo V15 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। এই ফোনটির দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে। আপাতত শুধুমাত্র ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে প্রাইস কাট করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

Vivo S1 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 ফোনটি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S1 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/feed/ 0
কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/#respond Thu, 24 Oct 2019 13:38:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8720 লিক হল Vivo S5

The post কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এই বছরের মে মাসে তাদের ঘরোয়া মার্কেটে S সিরিজের স্মার্টফোন পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি এবার এই সিরিজে Vivo S5 নামে নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। Vivo S5 ফোনটি চীনের গায়ক Cai Xukun এর হাতে স্পট করা হয়েছে। 

আরও পড়ুন : Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক

একটি মিডিয়া ইন্টারভিউতে এই ফোনটি স্পট করা গেছে। আপাতত এই মুহূর্তে এই সিরিজে Vivo S1 এবং Vivo S1 Pro স্মার্টফোন আছে। মনে করা হচ্ছে যে Vivo S5 এই সিরিজের আগের ফোনের আপগ্ৰেডেড ভার্সন হবে। 

জানিয়ে রাখি Xukun Vivo S1 সিরিজের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। ইন্টারভিউয়ের ভিডিওতে দেখা গেছে Vivo S5 ফোনটির ডিজাইন Vivo S1 এবং Vivo S1 Pro এর থেকে যথেষ্ট আলাদা। Slashleaks লিকে এই ইন্টারভিউ ভিডিওর স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। 

আরও পড়ুন :8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 20 Lite (Youth Edition)

স্ক্রিনশট থেকে ধারণা করা হচ্ছে Vivo S5  ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপ ক‍্যামেরা মডিউল থাকবে। এই ক‍্যামেরা মডিউল দেখে মনে করা হচ্ছে যে এতে অটোফোকাস সেন্সর ও এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা থাকবে। তবে  Vivo S1 এবং Vivo S1 Pro তে ভার্টিক‍্যাল শেপে ক‍্যামেরা ছিল। 

Vivo S1 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে।

আরও পড়ুন : Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম

এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত ভারতে ফোনটির 4 জিবি র‍্যামের প্রিবুকিং চালু হয়েছে কিন্তু এই ফোনটির 6 জিবি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টির‌ও বেশি 5জি স্মার্টফোন

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s5-surfaced-online-ahead-of-official-announcement-in-bengali/feed/ 0
Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার https://www.91mobiles.com/bengali/vivo-s1-pre-booking-starts-from-today-in-india-with-rs-2500-paytm-cash-back-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-pre-booking-starts-from-today-in-india-with-rs-2500-paytm-cash-back-in-bengali/#respond Thu, 01 Aug 2019 16:42:35 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7584 শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং

The post Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে Vivo S1 আগামী 7 আগস্ট ভারতে লঞ্চ করা হবে। কিন্তু আজ থেকেই কোম্পানি ফোনটির প্রিবুকিং শুরু করে দিয়েছে। Vivo S1 মূলত অফলাইন স্টোরে সেল করা হবে এবং আজ থেকে স্টোরে গিয়ে গ্ৰাহক নিজের ফোন বুক করতে পারবেন। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনটির সেল 7 আগস্ট সন্ধ্যা 6টা থেকে শুরু হবে এবং যারা এখন ফোনটির প্রিবুকিং করবেন তাদের বিশেষ অফার‌ও দেওয়া হবে। এই ফোনে পেটিএম ক‍্যাশব‍্যাক ছাড়াও এইচডিএফসি ও ইনস্টা ক‍্যাশব‍্যাক অফার‌ও দেওয়া হবে। Vivo S1 এর এই প্রিবুকিং 1 আগস্ট থেকে শুরু করে 7 আগস্ট পর্যন্ত চলবে। আপনিও যদি এই ফোনটি প্রিবুক করতে চান তবে আপনাকে 2,000 টাকা জমা দিতে হবে।

BSNL রিভাইস করলো এই প্ল‍্যানটি, জিও ও ভোডাফোনের জন্য কড়া টক্কর

শুরুতে কোম্পানির পক্ষ থেকে Vivo S1 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি মডেলের জন্য প্রিবুকিং নেওয়া হচ্ছিল। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি কিন্তু কোম্পানি জানিয়েছে কাল থেকে প্রায় সমস্ত ভিভো পার্টনার স্টোরে লাইভ ডেমোর জন্য ফোন চলে আসবে। যারা ফোনের প্রিবুকিং করে রাখছেন তাদের 2,500 টাকার পেটিএম ক‍্যাশ কুপন দেওয়া হবে। এছাড়াও যদি আপনি ফোন কেনার সময় এইচডিএফসি ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব‍্যবহার করেন তবে অতিরিক্ত 7.5 শতাংশ ক‍্যাশব‍্যাক দেওয়া হবে। এছাড়া 10 শতাংশের ইনস্টাক‍্যাশ অ্যাপ ভ‍্যালুও দেওয়া হবে।

Vivo S1 স্পেসিফিকেশন
ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে এই ফোনটি মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে। তাই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন আগে থেকেই জানা গেছে। ভারতেও এর একাধিক লিক প্রকাশ পেয়েছে এবং এই লিকের ফোনটির স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হ‌ওয়া ফোনটির স্পেসিফিকেশন প্রায় এক। এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে।

ক্ষতিগ্রস্ত JioPhone এর ব‍্যাটারী, তদন্তে নেমেছে কোম্পানি

এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত ভারতে ফোনটির 4 জিবি র‍্যামের প্রিবুকিং চালু হয়েছে কিন্তু এই ফোনটির 6 জিবি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-pre-booking-starts-from-today-in-india-with-rs-2500-paytm-cash-back-in-bengali/feed/ 0
ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/#respond Tue, 23 Jul 2019 17:26:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7470 7 আগস্ট লঞ্চ হবে Vivo S1

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের পক্ষ থেকে কয়েক দিন আগে ভারতে Vivo S1 স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। এছাড়া ফোনটির লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম সম্পর্কেও আমরা এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলাম। এবার স্বয়ং কোম্পানি অফিসিয়ালি Vivo S সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে।

এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 7 আগস্ট Vivo তাদের আগামী S সিরিজ পেশ করবে। তবে মিডিয়া ইনভাইটের এই পোস্টারে ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো ধরনের তথ্য জানানো হয়নি।

কিন্তু আশা করা হচ্ছে Vivo S সিরিজে সবার আগে S1 ও S1 Pro লঞ্চ করা হবে। প্রসঙ্গত কোম্পানি ইতিমধ্যে ইন্দোনেশিয়াতে Vivo S1 লঞ্চ করেছে যা চীনে লঞ্চ করা Vivo S1 এর থেকে যথেষ্ট আলাদা। এই ডিভাইসটি বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটযুক্ত স্মার্টফোন। এছাড়া এই ফোনটি যথেষ্ট অ্যাফোর্ডেবল বাজেটে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়।

4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ

এই অফিসিয়াল লঞ্চ ডেটের আগে কোম্পানি তাদের ভিভো ইন্ডিয়া টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও টিজার শেয়ার করেছিল, যেখান থেকে এস সিরিজ লঞ্চের সম্ভাবনা সত‍্যতায় পরিণত হয়। আমরা এখনও পর্যন্ত Vivo S1 সম্পর্কেই জানতে পেরেছি। কিন্তু আশা করা হচ্ছে কোম্পানি Vivo S1 এর সঙ্গে সঙ্গে Vivo S1 Pro নামে আরও একটি অ্যাডভান্স স্মার্টফোন লঞ্চ করবে।

Vivo S1 এর ভারতীয় দাম
এর আগে আমরা জানিয়েছিলাম Vivo S1 ফোনটি ভারতে দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এর প্রাথমিক ভেরিয়েন্টের দাম শুরু হবে 17,990 টাকা থেকে। দ্বিতীয় মডেলের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে এই দ্বিতীয় মডেলটির দাম 20,000 টাকার কাছাকাছি হবে। ফোনটি 15 আগস্ট সেল করা হবে।

জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

স্পেসিফিকেশন
Vivo S1 এর গ্লোবাল ভেরিয়েন্টে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে 4 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স আছে এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা এফ/2.4 অ্যাপার্চারযুক্ত। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ 5, ইউএসবি ওটিজি, মাইক্রোইউএসবি ও জিপিএসের মতো ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s1-set-to-launch-in-india-on-august-7-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/exclusive-here-are-vivo-india-2019-roadmap-company-to-vivo-y5-y3-s1-zx-and-iqoo-series-phones-soon-in-bengali/ https://www.91mobiles.com/bengali/exclusive-here-are-vivo-india-2019-roadmap-company-to-vivo-y5-y3-s1-zx-and-iqoo-series-phones-soon-in-bengali/#respond Mon, 18 Mar 2019 11:25:05 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5672 ভিভো পাল্টাচ্ছে তাদের রণনীতি

The post এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল বাজারে শুরু থেকেই যথেষ্ট প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে চলেছে। কয়েক টাকার পার্থক‍্যের ফলে অনেক বেশি তফাৎ লক্ষ্য করা যায়। শাওমি শুরু থেকেই কম দামে ফোন লঞ্চ করে এক নাম্বার জায়গা দখল করে নিয়েছে। শাওমিকে দেখে স‍্যামসাংও তাদের রণনীতি বদলে এবছর তাদের “গ‍্যালাক্সি এম” ও “গ‍্যালাক্সি এ” সিরিজে নতুন কিছু অসাধারণ ফোন পেশ করে। শাওমি ও স‍্যামসাঙের নতুন পদ্ধতি দেখে অন‍্যান‍্য কোম্পানিও ক্রমশ এক‌ই রাস্তায় চলতে শুরু করেছে। এই লিস্টে এখন ভিভো জায়গা করে নিতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে ভিভো সম্পূর্ণ বদলে যাবে। লক্ষ্য করে থাকবেন কোম্পানি কিছু দিন আগে তাদের লোগো বদলে দিয়েছে এবং এবার তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বদলানোর পালা। ভিভো ভারতে নতুন ওয়াই, এস, জেড ও আইকিউ সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। 91মোবাইলস একটি এক্সক্লুসিভ তথ্যের মাধ্যমে কোম্পানির 2019 সালের রোডম্যাপ সম্পর্কে জানতে পেরেছে। ভিভোর এক নাম জানাতে অনিচ্ছুক উচ্চপদস্থ আধিকারিক এই তথ্য দিয়েছেন।

শাওমির 10টি স্মার্টফোন পারে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

কোম্পানির প্ল‍্যান

ভারতে স্যামসাং প্রথম স্মার্টফোন নির্মাণকারী কোম্পানির খেতাব হারিয়ে ফেলেছে। কিন্তু তাও কোম্পানি এখন পুরো দমে সেই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করে চলেছে। এই কারণেই স‍্যামসাং গ‍্যালাক্সি এম ও গ‍্যালাক্সি এ সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। কিন্তু এবার কোম্পানিকে দ্বিতীয় স্থানে টিকে থাকার জন‍্য‌ও কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এবিষয়ে ভিভোর সেই আধিকারিক জানান “2019 সালে ভিভো সবচেয়ে বেশি স‍্যামসাঙের সঙ্গে টেক্কা দিতে চলেছে। প্রতিটি সেগমেন্টেই এবার কোম্পানি স‍্যামসাংকে টেক্কা দেবে। কম বাজেটের জন্য আছে ওয়াই3। আবার মাঝারি বাজেটে স‍্যামসাংকে প্রতিযোগিতায় ফেলার জন্য আছে ওয়াই5 এবং জেড সিরিজের নতুন ফোন। আবার হাইএন্ড ফ্ল‍্যাগশিপের ক্ষেত্রে কোম্পানি স‍্যামসাঙের সঙ্গে সঙ্গে ওয়ানপ্লাসকেও টেক্কা দেবে। এর জন্য আইকিউ সিরিজ ভারতে লঞ্চ করা হবে।”

প্রোডাক্ট

তিনি বলেছেন “এবার কোম্পানি অনলাইন থেকে অফলাইন সব ক্ষেত্রেই বিরাজ করবে। অনলাইনে মাঝারি বাজেটে কোম্পানি এস1 মডেল পেশ করবে। আবার এয়াই3 ও ওয়াই5 অফলাইনে সেল করা হবে। জেড সিরিজ সম্পর্কে কিছু জানা যায়নি। আইকিউ সিরিজে প্রিমিয়াম ফোন লঞ্চ করা হবে।”

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম

ভিভো এস1

কিছু দিন আগে ভিভো এস1 সম্পর্কে একটি লিক থেকে জানা যায় এই ফোনটির স্পেসিফিকেশন অধেকটা ভিভো ভি15 এর মতোই হবে এবং ভারতেও এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে। জানা গেছে এই ফোনটির দাম অত্যন্ত অ্যাগ্ৰেসিভ হবে। ভারতে ফোনটি 15,000 টাকার কম বাজেটে লঞ্চ করা হবে এবং এটি অনলাইন এক্সক্লুসিভ হতে পারে।

ভিভো ওয়াই3 ও ওয়াই5

কোম্পানি ওয়াই3 ও ওয়াই5 ফোনদুটি সরাসরি স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ ও গ‍্যালাক্সি এ সিরিজকে চ‍্যালেঞ্জ করে লঞ্চ করবে। জানা গেছে ভিভো ওয়াই3 ফোনটি কোম্পানি 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে লঞ্চ করবে। তবে ওয়াই5 একটু দামি হবে। ভিভো ওয়াই5 এর দাম কোম্পানি 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে রাখবে। ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে শোনা যাচ্ছে এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি আইপিএল চলাকালীন এই ফোন লঞ্চ করবে।

89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

গেমিং ফোন আইকিউ

কিছু দিন আগে ভিভো চীনে তাদের নতুন সাব ব্র‍্যান্ড আইকিউ পেশ করে। এতে কোম্পানি অসাধারণ স্পেসিফিকেশন‌ওয়ালা গেমিং ফোন লঞ্চ করে। জানা গেছে আইকিউ ফোন ভারতেও লঞ্চ করা হবে। ফোনটি মে মাসের শেষের দিকে বা জুন মাসে ভারতে লঞ্চ করা হতে পারে। ভারতে আইকিউ ফোন 30,000 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হবে।

পুরোনো মডেল

আগেই বলা হয়েছে কোম্পানি তাদের পুরো পোর্টফোলিও বদলাতে চলেছে। তাই যেসব ফোন আগে লঞ্চ হয়েছে এবং এখন সেল করা হয় সেগুলির দাম কমানো হবে। লক্ষ্য করে থাকবেন কিছু দিন আগে ভিভো ওয়াই95 ও ওয়াই83 এর দাম কমানো হয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে অন‍্যান‍্য ফোনের‌ও দাম কমানো হবে এবং কোম্পানি বিপুল পরিমাণ ছাড় দিয়ে সেল করে কিছু ফোন বন্ধ করে দেবে। কয়েক দিন আগে খবর পাওয়া গেছে কোম্পানি এখন ভিভো ভি11 প্রোর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এবং কিছু রাজ‍্যের স্টোরে এখন এই ফোন পাওয়া যাচ্ছে না।

হিন্দিতে পড়তে চাইলে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-here-are-vivo-india-2019-roadmap-company-to-vivo-y5-y3-s1-zx-and-iqoo-series-phones-soon-in-bengali/feed/ 0