Vivo S10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 19 Jul 2021 08:57:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP ক‍্যামেরা আর 12GB র‍্যামের সাথে ধামাকা করতে আসছে Vivo S10 আর S10 Pro ফোন, জানুন এর দাম https://www.91mobiles.com/bengali/vivo-s10-and-vivo-s10-pro-launched-with-12gb-ram-108mp-camera-price-specifications/ https://www.91mobiles.com/bengali/vivo-s10-and-vivo-s10-pro-launched-with-12gb-ram-108mp-camera-price-specifications/#respond Fri, 16 Jul 2021 03:53:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17177 Vivo s10 আর Bivinno s10 Pro এর স্পেসিফিকেশন্স আর দাম

The post 108MP ক‍্যামেরা আর 12GB র‍্যামের সাথে ধামাকা করতে আসছে Vivo S10 আর S10 Pro ফোন, জানুন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চিনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo নিজের Vivo S10 সিরিজ হোম মার্কেটে লঞ্চ করেছে। এই সিরিজে Vivo S10 আর Vivo S10 Pro স্মার্টফোন (Vivo S10 and Vivo S10 Pro smartphones launched) লঞ্চ করা হয়েছে। আপাতত এই তথ্য পাওয়া যায়নি যে এই দুটি স্মার্টফোন কবে ভারতীয় বাজারে আনা হবে। দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এক‌ইরকম প্রায়। অথচ কিছু স্পেসিফিকেশন্স দুটি ফোনে আলাদা আছে। আসুন আগে আপনাকে Vivo S10 আর Vivo S10 Pro এর স্পেসিফিকেশন্স আর দাম সম্পর্কে জানাই।

Vivo S10 Pro এর স্পেসিফিকেশন্স

Vivo S10 Pro স্মার্টফোনে 6.44 ইঞ্চিরসুপার এমোলেড এফ‌এইচডি প্লাস রেজিউলেশনের ডিসপ্লে দেওয়া আছে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 1100 প্রসেসর আছে। এর সাথেই ডিভাইসটি অ্যান্ড্রয়েডে 11 আধারিত FunTouch OS 11.1 এর সাপোর্টে কাজ করে। এছাড়া ফোনে 6GB RAM + 64GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ আর 12GB RAM + 256GB স্টোরেজের অপশন দেওয়া হবে।

এছাড়া ফোটোগ্রাফির জন্য কোম্পানি Vivo S10 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে, যার প্রাইমারি সেন্সর 108MP এর। আবার এতে 8MP এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2MP এর ম‍্যাক্রো লেন্স দেওয়া আছে। এছাড়া ফোনের ফ্রন্টে সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য 44MP+8MP এর ক‍্যামেরা দেওয়া হবে। আবার ফোনটি 4,000mAh এর ব‍্যাটারীর সাথে আসে আর 44W চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি হিসেবে দুটি সিম কার্ড, 5G, ডুয়াল-ব‍্যান্ড ওয়াই-ফাই এসি, ব্লুটুথ v5.1, জিপিএস আর একটি ইউএসবি টাইপ-সি পোর্ট আছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার‌ও আছে।

Vivo S10 এর স্পেসিফিকেশন্স

Vivo S10 আর Vivo S10 Pro স্মার্টফোনে শুধু প্রাইমারি ক‍্যামেরাই আলাদা। Vivo S10 Pro এ 108MP এর প্রাইমারি সেন্সর দেওয়া আছে, কিন্তু Vivo S10 এ 64MP এর প্রাইমারি ক‍্যামেরা আছে। এছাড়া স্মার্টফোনের সব স্পেসিফিকেশন্স ভিভো এস10 প্রো এর মতোই।

Vivo S10 আর Vivo S10 Pro এর দাম

8GB+128GB মডেলের জন্য Vivo S10 এর দাম CNY 2,799 (প্রায় 32,300 টাকা) আর 12GB + 256GB কন্ফিগারেশনের মডেলের দাম CNY 2,999 (প্রায় 35,000 টাকা)। অন‍্যদিকে Vivo S10 Pro কে কোম্পানি শুধু 12GB+256GB কন্ফিগারেশনে এনেছে। এই ডিভাইসের দাম CNY 3,399 (প্রায় 39,000 টাকা)।

ভিভো এস10 আর ভিভো এস10 প্রো চিনে 15 জুলাই থেখে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে আর পরে 23 জুলাই থেকে দেশে বিক্রির জন্য আসবে। এছাড়া কোম্পানি চিনের বাইরের মার্কেটের জন্য দুটি ফোনের উপলব্ধতার ঘোষণা করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক‍্যামেরা আর 12GB র‍্যামের সাথে ধামাকা করতে আসছে Vivo S10 আর S10 Pro ফোন, জানুন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s10-and-vivo-s10-pro-launched-with-12gb-ram-108mp-camera-price-specifications/feed/ 0