Vivo S15 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 30 May 2022 16:29:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজারে চাঞ্চল্য তৈরি করতে হাজির দুটি নতুন Vivo স্মার্টফোন, ফিচার জেনে হয়ে যাবেন অবাক https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphone-launch-check-specifications-features-and-price/ https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphone-launch-check-specifications-features-and-price/#respond Fri, 20 May 2022 01:26:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26195 লঞ্চ হল Vivo S15 এবং Vivo S15 Pro

The post বাজারে চাঞ্চল্য তৈরি করতে হাজির দুটি নতুন Vivo স্মার্টফোন, ফিচার জেনে হয়ে যাবেন অবাক first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের হোম মার্কেট চীনে Vivo S15 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo এর লেটেস্ট দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন হল Vivo S15 Pro এবং Vivo S15। Vivo তাদের S15 সিরিজের প্রথম স্মার্টফোনটি এপ্রিলে লঞ্চ করেছিল। Vivo S15e এর সাথে যোগ দেবে এই স্মার্টফোন গুলি। লেটেস্ট Vivo S15 Pro স্মার্টফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর সহ পেশ করা হয়েছে। ফোনটিতে একটি 4500mAh ব্যাটারি আছে যা 80W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। Vivo S15 স্মার্টফোনটি 66W ফ্ল্যাশ চার্জ সহ Snapdragon 870 প্রসেসর এবং 4500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Vivo এর এই লেটেস্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo S15 Pro এর স্পেসিফিকেশন

Vivo S15 Pro স্মার্টফোনটি একটি 6.56-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 92.7 শতাংশ। Vivo এর এই ফোনটি HDR কন্টেন্ট সাপোর্ট করে। Vivo-এর এই ফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই প্রসেসরটির ক্লক স্পিড 2.85GHz। ফোনটিতে LPDDR5 RAM এবং UFS3.1 স্টোরেজ রয়েছে। এই Vivo ফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি আছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।

Vivo S15 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP, যার সাথে একটি 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা ম্যাক্রো ফটোগ্রাফিও সাপোর্ট করে। ফোনের তৃতীয় ক্যামেরা সেন্সর হল একটি 2MP পোর্ট্রেট ক্যামেরা লেন্স। সেলফি তোলার জন্য ফোনটিতে একটি 32MP ক্যামেরা রয়েছে। এই Vivo ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Android 12 ভিত্তিক OriginOS Ocean, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, Bluetooth 5.3 (S15-এ v5.2), WiFi6, Type-C পোর্ট এবং NFC এর জন্য সাপোর্ট আছে।

Vivo S15 এর স্পেসিফিকেশন

Vivo S15 স্মার্টফোনটিতে একটি 6.62-ইঞ্চি 120Hz AMOLED স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল ফুল HD+। Vivo এর এই ফোনটি Snapdragon 870 SoC এর সাথে পেশ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS3.1 স্টোরেজ রয়েছে। এই Vivo ফোনটিতে 4400mAh ব্যাটারি আছে যা 66W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। এই ফোনটি Android 12-এ চলে।

Vivo S15 স্মার্টফোনে 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরাটি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর সাপোর্ট করে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন Vivo S15 Pro এর মতই।

Vivo S15 Pro এর দাম

Vivo S15 Pro স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB + 256GB সহ এই ফোনের বেস ভেরিয়েন্ট CNY 3399 (প্রায় 39,100 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 12GB + 256গব, যার দাম CNY 3699 (প্রায় 42,600 টাকা)।

Vivo S15 এর দাম

Vivo S15 স্মার্টফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের প্রথম ভেরিয়েন্ট 8GB + 128GB CNY 2699 (প্রায় 31,100 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনের অন্য দুটি ভেরিয়েন্ট 8GB + 256GB এবং 12GB + 256GB যথাক্রমে CNY 2999 (আনুমানিক 34,500 টাকা) এবং CNY 3299 (প্রায় 38,000 টাকা) দামে পেশ করা হয়েছে।

The post বাজারে চাঞ্চল্য তৈরি করতে হাজির দুটি নতুন Vivo স্মার্টফোন, ফিচার জেনে হয়ে যাবেন অবাক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphone-launch-check-specifications-features-and-price/feed/ 0
এই দিন লঞ্চ হতে পারে Vivo S15 সিরিজের দুটি স্মার্টফোন, পাশাপাশি লঞ্চ হতে পারে Vivo Pad এবং Vivo Watch 2 https://www.91mobiles.com/bengali/vivo-s15-and-vivo-s15-pro-smartphones-will-be-launched-on-may-19/ https://www.91mobiles.com/bengali/vivo-s15-and-vivo-s15-pro-smartphones-will-be-launched-on-may-19/#respond Fri, 13 May 2022 05:21:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25972 19 মে লঞ্চ হবে Vivo S15 এবং Vivo S15 Pro

The post এই দিন লঞ্চ হতে পারে Vivo S15 সিরিজের দুটি স্মার্টফোন, পাশাপাশি লঞ্চ হতে পারে Vivo Pad এবং Vivo Watch 2 first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo জানিয়েছে যে 19 মে তাদের Vivo S15 এবং Vivo S15 Pro স্মার্টফোন দুটি চীনে লঞ্চ হবে। Vivo S15 সিরিজের স্মার্টফোনের সাথে একই দিনে কোম্পানি Vivo Air TWS ওয়্যারলেস ইয়ারবাডও লঞ্চ করবে। 19 মে অনুষ্ঠিত হওয়া Vivo-এর এই লঞ্চ ইভেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি এই দিনে তাদের প্রথম ট্যাবলেট, Vivo Pad এবং Vivo Watch 2 স্মার্টওয়াচও লঞ্চ করতে পারে। এই পোস্টে আপনাদের Vivo-এর আসন্ন S15 সিরিজের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo S15 এবং Vivo S15 Pro এর স্পেসিফিকেশন

সূত্র অনুযায়ী, Vivo S15 স্মার্টফোনে একটি 6.62-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই Vivo স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হতে পারে। Vivo-এর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এর দুটি ক্যামেরা দেওয়া হবে।

আসন্ন Vivo S15 Pro স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ এবং MediaTek Dimensity 8100 SoC সহ পেশ করা হতে পারে। এই Vivo ফোনের ব্যাকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর আছে।

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo X80 সিরিজ

Vivo এর ফ্ল্যাগশিপ Vivo X80 সিরিজ ভারতে 18 মে লঞ্চ হবে। লঞ্চের আগেই এই সিরিজের বেশ কিছু লিক রিপোর্ট সামনে এসেছে। Vivo X80 স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট 8 GB RAM + 128 GB স্টোরেজ এবং 12 GB RAM + 256 GB স্টোরেজ সহ ভারতে দেওয়া যেতে পারে। Vivo-এর এই ফোনটি Cosmic Black এবং Urban কালারে পেশ করা হবে।

Vivo X80 Pro স্মার্টফোনটি 12 GB RAM এবং 256 GB স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টের সাথে দেওয়া যেতে পারে। দামের কথা বললে, Vivo X80 স্মার্টফোনটি ভারতে 56,990 টাকা প্রারম্ভিক মূল্যে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই দিন লঞ্চ হতে পারে Vivo S15 সিরিজের দুটি স্মার্টফোন, পাশাপাশি লঞ্চ হতে পারে Vivo Pad এবং Vivo Watch 2 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s15-and-vivo-s15-pro-smartphones-will-be-launched-on-may-19/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo S15 এবং Vivo S15 Pro স্মার্টফোন, তার আগেই লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphones-key-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphones-key-specifications-leaked/#respond Mon, 11 Apr 2022 11:52:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24471 জেনে নিন Vivo S15 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo S15 এবং Vivo S15 Pro স্মার্টফোন, তার আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo S12 সিরিজের স্মার্টফোন চীনে 2021 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এবার এই স্মার্টফোনটিকে আরও আপগ্রেড করে শীঘ্রই লঞ্চ করবে কোম্পানি। কোম্পানি Vivo S13 এবং S14 সিরিজ লঞ্চ না করে সরাসরি Vivo S15 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজের অধীনে, কোম্পানি Vivo S15 এবং S15 Pro লঞ্চ করতে পারে। পাশাপাশি কোম্পানি তদের তৃতীয় স্মার্টফোন Vivo S15Eও লঞ্চ করতে পারে। Vivo S সিরিজের স্মার্টফোন চিনে মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জে বেশ জনপ্রিয়।

টিপস্টার Digital Chat Station আসন্ন Vivo S15 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। বর্তমানে, Vivo S15 সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে Vivo কোম্পানির এই ফোনটি ভারতে লঞ্চ হবে কি না সেটাও জানা যায়নি।

Vivo S15 Pro এর স্পেসিফিকেশন (লিক)

Vivo S15 Pro স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটিতে OLED প্যানেল দেওয়া যেতে পারে। ফোনের ডিসপ্লে হাই রিফ্রেশ রেট সহ আসবে। এই ফোনে কার্ভ এজ ডিসপ্লে দেওয়া হবে। Vivo-এর এই ফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর এবং 80W ফাস্ট চার্জিং সহ পেশ করা হতে পারে।

ক্যামেরা ডিপার্টমেন্ট এর কথা বললে, Vivo S15 Pro স্মার্টফোনে একটি 50MP প্রাইমারি সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে ফোনের ফ্রন্টে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। পাশাপাশি এই ভিভো ফোনে NFC, IR Blaster এবং Linear Motor দেওয়া যেতে পারে।

মনে করা হচ্ছে যে Vivo S15 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 870 চিপসেটের সাথে দেওয়া যেতে পারে। ফোনটি একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং টোন-ডাউন স্পেসিফিকেশন সহ পেশ করা হতে পারে। Vivo শীঘ্রই তাদের।Vivo X Fold, X Note এবং Vivo Pad ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। অর্থাৎ খুব শীঘ্রই কোম্পানি তাদের প্রথম ট্যাবলেট এবং ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে।

Vivo S12 Pro এর স্পেসিফিকেশন

Vivo S12 Pro স্মার্টফোনটিতে একটি 6.56-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল, যার রেজলিউশন ছিল 1,080×2,376 পিক্সেল, রিফ্রেশ রেট ছিল 90Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9, এই ফোনে HDR10 + সাপোর্টও দেখা যায়। Vivo এর এই ফোনটি MediaTek Dimensity 1200 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Vivo ফোনটি Android 11-এর উপর ভিত্তি করে OriginOS এ চলে।

Vivo S12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 108MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরার সাথে পেশ করা হয়েছে। অন্যদিকে Vivo S12 স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনে একটি 4,300mAh ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo S15 এবং Vivo S15 Pro স্মার্টফোন, তার আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s15-pro-and-vivo-s15-smartphones-key-specifications-leaked/feed/ 0