Vivo S15e - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 02 May 2022 07:45:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Samsung এর চিপসেট সহ লঞ্চ হল Vivo S15e স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-s15e-launched-with-12gb-ram-exynos-1080-soc-know-price-specifications/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-s15e-launched-with-12gb-ram-exynos-1080-soc-know-price-specifications/#respond Tue, 26 Apr 2022 01:34:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25253 লঞ্চ হল Vivo S15e

The post Samsung এর চিপসেট সহ লঞ্চ হল Vivo S15e স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি Vivo কোম্পানি দুর্দান্ত স্পেসিফিকেশন সহ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি চলতি সপ্তাহে তাদের Vivo S15e স্মার্টফোনটি লঞ্চ করেছে, এবং এর সাথেই কোম্পানির ‘S’ সিরিজে আরেকটি নতুন মোবাইল ফোন যুক্ত করেছে। এই স্মার্টফোনটি মিড বাজেটে পেশ করা হয়েছে, যা চীনের মার্কেটে প্রথম প্রবেশ করেছে। Vivo S15S স্মার্টফোনটি কোম্পানির Samsung Exynos 1080 চিপসেটে লঞ্চ হয়েছে, যেখানে 12GB RAM, 50MP ক্যামেরা এবং 66W ফাস্ট চার্জিং এর মত ফিচারগুলি আছে। এই পোস্টে আপনাদের Vivo S15e এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। Vivo S15e এর স্পেসিফিকেশন Vivo S15e স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 2404 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.44 ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি করা হয়েছে যার রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180 Hz। Vivo এর এই ফোনটি 16.7 এম কালার 409PPI, 6000000:1 কনট্রাস্ট রেশিও এবং HDR10+ এর মতো ফিচার গুলো সাপোর্ট করে। Vivo S15e Android 11-এ লঞ্চ করা হয়েছে যা OriginOS-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনটিতে 2.8GHz ক্লক স্পিড ও 64bit অক্টা-কোর প্রসেসর সহ 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Samsung এর শক্তিশালী Xenos 1080 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য, এই ফোনে Adreno G78 GPU দেওয়া হয়েছে। Vivo S15e স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS3.1 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে। Vivo S15e ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে, LED ফ্ল্যাশের সাথে সজ্জিত F / 1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F / 2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। Vivo S15e একটি ডুয়াল সিম ফোন যা 5G এর পাশাপাশি 4G সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, Vivo স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি আছে। এই মোবাইল ফোনটি ফেস আনলক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S15e স্মার্টফোনে 4,700 mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে যা 66W দ্রুত চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। Vivo S15e এর দাম Vivo S15e স্মার্টফোনটি চীনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 8 GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ এর দাম যথাক্রমে 1999 ইউয়ান, 2299 ইউয়ান এবং 2499 ইউয়ান, যা ভারতীয় মূল্যে যথাক্রমে 23,400, 26,900 এবং 29,200 টাকার কাছাকাছি৷

The post Samsung এর চিপসেট সহ লঞ্চ হল Vivo S15e স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-s15e-launched-with-12gb-ram-exynos-1080-soc-know-price-specifications/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Vivo S15e এর সম্পূর্ণ স্পেসিফিকেশন! জেনে নিন লঞ্চের তারিখ https://www.91mobiles.com/bengali/66w-fast-charging-vivo-s15e-launch-date-25-april-price-specs-leaked/ https://www.91mobiles.com/bengali/66w-fast-charging-vivo-s15e-launch-date-25-april-price-specs-leaked/#respond Wed, 20 Apr 2022 02:59:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24914 25 এপ্রিল লঞ্চ হতে চলেছে Vivo S15e এর স্পেসিফিকেশন

The post লঞ্চের আগেই লিক হল Vivo S15e এর সম্পূর্ণ স্পেসিফিকেশন! জেনে নিন লঞ্চের তারিখ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কোম্পানির তরফে সম্প্রতি জানানো হয়েছিল যে কোম্পানি 25 এপ্রিল টেক প্ল্যাটফর্মে তাদের নতুন স্মার্টফোন Vivo S15e লঞ্চ করতে চলেছে। এই দিন এই ফোনটি চীনের বাজারে এন্ট্রি নেবে, যা পরবর্তীতে অন্যান্য বাজারে সেল এর জন্য পাওয়া যাবে। যদিও কোম্পানির তরফে এই মোবাইল ফোনের স্পেসিফিকেশনগুলি এখনও পর্দার আড়ালেই রাখা হয়েছে, তবে একটি নতুন লিক রিপোর্টে Vivo S15e এর সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

Vivo S15e এর স্পেসিফিকেশন

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Vivo S15e স্মার্টফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.4-ইঞ্চি FullHD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি হবে এবং এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করবে। Vivo S15e স্মার্টফোনের স্ক্রিনটিতে 409ppi থাকবে বলেও জানানো হয়েছে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি থাকবে বলেও জানা গেছে।

Vivo S15e সম্পর্কে বলা হয়েছে যে এই মোবাইল ফোনটি লেটেস্ট Android 12-এ লঞ্চ হবে এবং Origin OS-এর সাথে কাজ করবে। প্রসেসিং এর জন্য এই Vivo মোবাইলে Samsung-এর Exynos 1080 চিপসেট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনুসারে, Vivo S15e স্মার্টফোনটি LPDDR4x RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজিতে কাজ করবে, যার মধ্যে 8 GB RAM এর সাথে 128 GB এবং 256 GB স্টোরেজ দেওয়া হবে।

Vivo S15e এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, Vivo S15e স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। লিক অনুসারে, একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ফোনের ব্যাক প্যানেলে উপস্থিত থাকবে, সাথে একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। Vivo S15e স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Vivo S15e সম্পর্কে বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে এবং এর সাথে ফেস আনলক ফিচারও দেওয়া হবে। একইভাবে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনে 4,700 mAh ব্যাটারি থাকবে, যা 66W দ্রুত চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটি পিচ, নীল এবং কালো রঙে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Vivo S15e এর সম্পূর্ণ স্পেসিফিকেশন! জেনে নিন লঞ্চের তারিখ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/66w-fast-charging-vivo-s15e-launch-date-25-april-price-specs-leaked/feed/ 0