Vivo S60 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 29 May 2026 16:45:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 চীনে লঞ্চ হল vivo S60 স্মার্টফোন, রয়েছে 16GB RAM, 7200mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/vivo-s60-5g-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-5g-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 30 May 2026 04:37:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78644 চীনে লঞ্চ হল vivo S60 এবং S60 Vitality Edition

The post চীনে লঞ্চ হল vivo S60 স্মার্টফোন, রয়েছে 16GB RAM, 7200mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
vivo তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে চীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। প্রিমিয়াম লুক এবং অসাধারণ ক্যামেরা সহ এই ফোনটি vivo S60 নামে পেশ করা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এই ফোনটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং কিছু দিন পর ভারতে vivo V80 নামে পেশ করা হতে পারে। অর্থাৎ S60 ফোনের মতোই স্পেসিফিকেশন V80 ফোনেও পাওয়া যেতে পারে।

vivo S60 ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo S60 5G ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU যোগ করা হয়েছে।

vivo S60 5G ফোনে 1260 x 2750 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। লো ব্লু লাইট সার্টিফিকেশনের দৌলতে এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। এছাড়াও এই স্ক্রিনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo S60 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 100x জুম সাপোর্ট করে।

vivo S60 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

vivo S60 ফোনের দাম

চীনে vivo S60 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 50 হাজার টাকা। এই ফোনটির 12GB+512GB ভেরিয়েন্ট 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 56 হাজার টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। 16GB RAM সহ এই ফোনে 512GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেল 4399 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 62 হাজার টাকার কাছাকাছি।

vivo S60 Vitality Edition ফোনের ডিটেইলস

vivo S60 ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির Vitality Edition লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে ও ব্যাটারি সেগমেন্ট vivo S60 5G ফোনের মতোই। উভয় ফোনের ক্যামেরা সেট‌আপ‌ও এক‌ই রকম, তবে Vitality Edition মডেলে পেরিস্কোপ লেন্স যোগ করা হয়নি।

vivo S60 Vitality Edition ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের দাম রাখা হয়েছে 2899 ইউয়ান অর্থাৎ প্রায় 41 হাজার টাকার কাছাকাছি। এই ফোনটির 12GB RAM + 512GB Storage সহ টপ মডেল 3499 ইউয়ান দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 49 হাজার টাকার কাছাকাছি।

The post চীনে লঞ্চ হল vivo S60 স্মার্টফোন, রয়েছে 16GB RAM, 7200mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-5g-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Vivo S60 সিরিজ, জেনে নিন S60 এবং Vitality Edition এর সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-s60-vitality-edition-full-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-vitality-edition-full-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 28 May 2026 05:30:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78473 প্রকাশ্যে এল Vivo S60 সিরিজের ডিটেইলস

The post লঞ্চের আগেই লিক হল Vivo S60 সিরিজ, জেনে নিন S60 এবং Vitality Edition এর সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 29 মে Vivo তাদের নতুন S60 সিরিজ চীনের বাজারে লঞ্চ করতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই চায়না টেলিকম ওয়েবসাইটে Vivo S60 এবং Vivo S60 Vitality Edition স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনদুটির ফিচার, স্টোরেজ ভেরিয়েন্ট, কালার অপশন এবং সম্ভাব্য সেল ডেট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S60 এবং Vivo S60 Vitality Edition স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিস্টিং অনুযায়ী Vivo S60 ফোনটি V2571A মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে Qualcomm এর SM8635 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি Snapdragon 8s Gen 3 প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে। এই প্রসেসর ইউজারদের কিছুটা হতাশ করতে পারে, কারণ Vivo S50 ফোনটিতে একই প্রসেসর দেওয়া হয়েছিল। একইসঙ্গে আসন্ন ফোনটি 8GB + 256GB, 12GB + 256GB, 12GB + 512GB এবং 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হতে পারে।

চায়না টেলিকম লিস্টিং অনুযায়ী Vivo S60 ফোনে Android 16 বেস্ড সফটওয়্যার দেওয়া হতে পারে। এই ফোনটিতে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। আসন্ন ফোনের এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র 7.92mm এবং ওজন প্রায় 207 গ্রাম হবে বলে জানা গেছে।

Vivo S60 ফোনটিতে ডুয়েল 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে, তবে তৃতীয় 8MP সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo S60 Vitality Edition স্মার্টফোনটি V2572A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ফোনের প্রায় সমস্ত ফিচার স্ট্যান্ডার্ড মডেলের মতো হতে পারে। এতে ডিসপ্লে, ব্যাটারি, ডিজাইন এবং সফটওয়্যার রয়েছে। তবে প্রসেসরের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনে MediaTek এর MT6881 প্রসেসর দেওয়া হতে পারে, এটি আপকামিং Dimensity 7500 প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে।

Vivo S60 Vitality Edition ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা সহ অন্যান্য সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB + 128GB স্টোরেজ অপশন থাকতে পারে। এই ফোনের ওজন কিছুটা কম অর্থাৎ 199 গ্রাম হবে বলে জানা গেছে।

উভয় স্মার্টফোন Starry Sea, Early Summer Green এবং Midsummer Night কালার অপশনে লঞ্চ করা হতে পারে। চায়না টেলিকম ডেটাবেসে 3 জুন তারিখ লেখা রয়েছে। এটি লঞ্চের পর চীনের ওপেন সেল ডেট বলে মনে করা হচ্ছে।

Vivo তাদের S60 সিরিজের লঞ্চ শুধুমাত্র চীনের জন্য কনফার্ম করেছে। তবে প্যাটার্ন দেখে মনে করা হচ্ছে Vivo S60 ফোনটি ভারত সহ অন্যান্য গ্লোবাল মার্কেটে Vivo V80 নামে লঞ্চ করা হতে পারে। কারণ কোম্পানি আগেও তাদের চীনের S সিরিজ কিছুটা পরিবর্তন করে গ্লোবাল বাজারে V সিরিজ হিসাবে পেশ করেছিল।

বাজারে Vivo S60 সিরিজ Realme, Xiaomi এবং OnePlus এর প্রিমিয়াম মিড-রেঞ্জের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা বড় ব্যাটারি, সুন্দর ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা Vivo S60 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন অর্থাৎ 29 মে আপকামিং সিরিজের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লঞ্চের আগেই লিক হল Vivo S60 সিরিজ, জেনে নিন S60 এবং Vitality Edition এর সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-vitality-edition-full-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Vivo S60 স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর https://www.91mobiles.com/bengali/vivo-s60-geekbench-listing-snapdragon-8s-gen-3-chipset-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-geekbench-listing-snapdragon-8s-gen-3-chipset-know-details-in-bengali/#respond Wed, 27 May 2026 12:17:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78429 প্রকাশ্যে এল Vivo S60 ফোনের লিস্টিং

The post লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Vivo S60 স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
এই সপ্তাহেই Vivo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Vivo S60 লঞ্চ করতে চলেছে। আগামী 29 মে এই স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের আগেই Vivo S60 ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির প্রসেসর, RAM এবং পারফরমেন্স ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই আপকামিং ফোনটি গত বছর ডিসেম্বর মাসে পেশ করা Vivo S50 ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Geekbench লিস্টিঙে এই আপকামিং ফোনটি V2571A মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটিকেই Vivo S60 বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে অক্টাকোর প্রসেসর যোগ করা হবে এবং এই চিপের বেস ক্লক স্পীড হবে 2.02GHz। ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট হতে পারে। এই এক‌ই প্রসেসর Vivo S50 ফোনেও ব্যাবহার করা হবে।


Snapdragon 8s Gen 3 চিপসেটে 3.01GHz ক্লক স্পীডযুক্ত একটি Prime Core, 2.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি Performance Cores এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Efficiency Cores রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU যোগ করা হবে। Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Vivo S60 ফোনটি প্রায় 14.93GB RAM সহ টেস্ট করা হয়েছে। মার্কেটে ফোনটি 16GB RAM সহ পেশ করা হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

গীকবেঞ্চে Vivo S60 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,960 এবং মাল্টি কোর টেস্টে 5,194 পয়েন্ট পেয়েছে। স্কোর দেখে মনে করা হচ্ছে ফোনটিতে ফ্ল্যাগশিপ-লেভেল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে Vivo S60 ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটিতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Early Summer Green, Midsummer Night’s Dream (ব্ল্যাক) এবং Sea of Stars (হোয়াইট) কালার অপশনে সেল করা হবে।

Vivo S60 সিরিজ 4K Live Photo আউটপুট সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে ভালো মেমরি ম্যানেজমেন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অ্যাডভান্স প্রসেসিং পাওয়া যাবে। এর ফলে 4K রেকর্ডিঙের সময় কম হীট হবে এবং পারফরমেন্সের ক্ষেত্রেও ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও এতে নতুন Starlight Live ফিচার দেওয়া হবে। এই ফিচার ফটো এবং ভিডিওতে লাইট আরও ভালোভাবে বুঝে ইমেজ আরও সুন্দর করে তুলবে।

লিক এবং রিপোর্ট অনুযায়ী Vivo S60 ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 7200mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

লিকের মাধ্যমে জানা গেছে Vivo S60 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং যোগ করা হবে। এই ফোনে ডুয়েল স্পিকার, IR Blaster এবং X-axis Linear Vibration Motor থাকবে। এর ফলে ইউজাররা সুন্দর অডিও এবং হ্যাপ্টিক এক্সপেরিয়েন্স পাবেন।

যারা চীনে রয়েছেন এবং একটি নতুন মিড রেঞ্জ ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Vivo S60 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 29 মে অফিসিয়াল লঞ্চের পর ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Vivo S60 স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-geekbench-listing-snapdragon-8s-gen-3-chipset-know-details-in-bengali/feed/ 0
29 মে লঞ্চ হতে চলেছে Vivo S60 সিরিজ, প্রকাশ্যে এল দারুণ ফিচার https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-launch-date-confirmed-china-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-launch-date-confirmed-china-know-details-in-bengali/#respond Thu, 21 May 2026 10:32:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78136 29 মে পেশ হবে Vivo S60 সিরিজ

The post 29 মে লঞ্চ হতে চলেছে Vivo S60 সিরিজ, প্রকাশ্যে এল দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এর পক্ষ থেকে অফিসিয়ালি Vivo S60 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 29 মে চীনের বাজারে আপকামিং সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে দুটি বা তিনটি স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের নাম এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে কোম্পানি লঞ্চ ডেট জানানোর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং ডিজাইন সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S60 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী Vivo S60 সিরিজের অধীনে Vivo S60 এবং Vivo S60e ফোনগুলি লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কম্প্যাক্ট Vivo S60 Pro Mini ফোনের তথ্য জানা যায়নি। কোম্পানি তাদের কম্প্যাক্ট ফোনটি আলাদাভাবে লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo S60 সিরিজ নতুন সিলভার-হোয়াইট কালার অপশনে পেশ করা হতে পারে। এই ফোনটির ডিজাইন গরমের সময় সমুদ্রের উজ্জ্বল ঢেউ দ্বারা অনুপ্রাণিত। ফোনটির ব্যাক প্যানেলের ফিনিশ আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় এটি বদলে যাচ্ছে।

এইবার Vivo এর পক্ষ থেকে বড় ক্যামেরা আপগ্রেড দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo S60 সিরিজে নতুন Live Photo ফিচার থাকবে। এর ফলে ইন্ডাস্ট্রির সবচেয়ে অসাধারণ Live ইমেজিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে Vivo S60 সিরিজে 4K Live Photo আউটপুট সাপোর্ট করবে। Vivo এর বক্তব্য অনুযায়ী এতে আরও ভালো মেমরি ম্যানেজমেন্ট, তাপমাত্রা কন্ট্রোল এবং প্রসেসিং পারফরমেন্স পাওয়া যাবে, এর ফলে 4K রেকর্ডিঙের সময় কম হীট হবে এবং আগের চেয়ে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে নতুন Starlight Live ফিচার দেওয়া হচ্ছে। এই ফিচার ফটো এবং ভিডিওতে আলো বুঝে ইমেজ আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে।

লিক এবং রিপোর্ট অনুযায়ী Vivo S60 ফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই ফোনে 7200mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য Vivo S60 ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনে ম্যাগনেটিক এক্সেসরি থাকতে পারে এবং এটি একাধিক কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এতে পিঙ্ক কালারও থাকতে পারে। একইসঙ্গে Vivo S60 ফোনে স্টিরিও ডুয়েল স্পিকার, X-axis linear motor, IR ব্লাস্টার এবং IP68/IP69 রেটিঙের মতো ফিচার যোগ করা হতে পারে।

যেসব চীনের ইউজাররা মিড রেঞ্জে নতুন ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo S60 সিরিজ দারুণ অপশন হতে পারে। ইউজাররা আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 29 মে এই সিরিজের সম্পূর্ণ ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 29 মে লঞ্চ হতে চলেছে Vivo S60 সিরিজ, প্রকাশ্যে এল দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-launch-date-confirmed-china-know-details-in-bengali/feed/ 0
Vivo S60 সিরিজে পাওয়া যাবে 7200mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই জানা গেছে ফিচার https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-7200mah-battery-90w-fast-charging-specs-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-7200mah-battery-90w-fast-charging-specs-confirmed-know-details-in-bengali/#respond Thu, 21 May 2026 06:28:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=78109 প্রকাশ্যে এল Vivo S60 সিরিজের ফিচার

The post Vivo S60 সিরিজে পাওয়া যাবে 7200mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই জানা গেছে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শেষের দিকে Vivo চীনে তাদের Vivo S60 সিরিজ লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের গুরুত্বপূর্ণ ফিচার অফিসিয়ালি টিজ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে Vivo S60 এবং Vivo S60e স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তবে সিরিজের কম্প্যাক্ট Vivo S60 Pro Mini ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। নতুন টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন, চার্জিং এবং বিভিন্ন প্রিমিয়াম ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S60 সিরিজের টিজার ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন সহ Vivo S60 series লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। Vivo এর বক্তব্য অনুযায়ী এই সেন্সর মাত্র 0.1 সেকেন্ডে ফোন আনলক করতে পারবে। তবে মাত্র 1 সেকেন্ডের মধ্যেই fingerprint registration প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। সাধারণত প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে এই ধরনের ultrasonic fingerprint scanners দেখা যায়। তাই এই ফিচারের জন্য এই সিরিজ আরও উল্লেখযোগ্য হয়ে উঠবে।

Vivo S60 সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই সিরিজের ফোনে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে ফোনে 90W fast charging ফিচার সাপোর্ট করে। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণত স্লিম ডিজাইনের ফোনে এত বড় ব্যাটারি দেখা যায় না, তাই যারা দীর্ঘমেয়াদী ব্যাকআপ চাইছেন, সেইসব ইউজারদের কাছে এই সিরিজ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 90W চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

Vivo এর পক্ষ থেকে এই সিরিজের অন্যান্য প্রিমিয়াম ফিচার সম্পর্কেও জানানো হয়েছে। Vivo S60 সিরিজে stereo dual speakers, X-axis linear motor এবং IR blaster ফিচার থাকবে। একইসঙ্গে ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং সহ লঞ্চ করা হবে।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে আসা অফিসিয়াল ইমেজের মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। রিপোর্ট অনুযায়ী Vivo S60 series এ Sony IMX8-series periscope telephoto ক্যামেরা দেওয়া হতে পারে। ফলে সুন্দর জুম ফটোগ্রাফি এবং portrait shots পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। Vivo এর এই সিরিজ একাধিক কালার অপশনে পেশ করা হতে পারে। এতে pink কালার অপশন থাকতে পারে।

লিক অনুযায়ী Vivo S60 ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59-inch OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 chipset প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে। এই প্রসেসর ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী ফোনে magnetic accessories সাপোর্ট করতে পারে।

আপাতত Vivo এর পক্ষ থেকে S60 সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা টিজার এবং লিক দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Vivo S60 সিরিজ লঞ্চ করা হবে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post Vivo S60 সিরিজে পাওয়া যাবে 7200mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই জানা গেছে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-7200mah-battery-90w-fast-charging-specs-confirmed-know-details-in-bengali/feed/ 0
চীনে শুরু হল Vivo S60 সিরিজের প্রি বুকিং, এক‌ই সঙ্গে লঞ্চ হতে পারে নতুন TWS 5e এবং হেডফোন https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-china-pre-booking-tws-5e-headphones-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-china-pre-booking-tws-5e-headphones-know-details-in-bengali/#respond Fri, 15 May 2026 14:24:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77914 শীঘ্রই চীনে লঞ্চ হতে পারে Vivo S60 সিরিজ

The post চীনে শুরু হল Vivo S60 সিরিজের প্রি বুকিং, এক‌ই সঙ্গে লঞ্চ হতে পারে নতুন TWS 5e এবং হেডফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের বাজারে Vivo এর আপকামিং Vivo S60 Series এর প্রি-বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রি-বুকিং পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ইউজাররা নতুন স্মার্টফোনের পাশাপাশি Vivo TWS 5e ইয়ারবাডস এবং কোম্পানির প্রথম Over-Ear Noise-Cancelling Headphones প্রিবুক করতে পারবেন। শীঘ্রই Vivo চীনের বাজারে তাদের সমস্ত প্রোডাক্ট লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo এর সমস্ত প্রোডাক্টের কনফার্ম এবং সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির আপকামিং Vivo S60 Series, Vivo TWS 5e এবং নতুন ওভার-ইয়ার হেডফোনের মতো প্রোডাক্টগুলি Vivo এর অফিসিয়াল ওয়েবসাইট এবং JD.com এর মাধ্যমে প্রি-বুকিং করা যাবে। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক ইউজারদের বেশ কিছু এক্সক্লুসিভ বেনিফিট দেওয়া হবে। ইউজাররা CNY 99 অর্থাৎ প্রায় 1,394 টাকা দামের 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং CNY 399 অর্থাৎ প্রায় 5,620 টাকা দামের 1 বছরের ওয়াটার ড্যামেজ প্রোটেকশন পাবেন।

Vivo এর Silver, Gold এবং Diamond মেম্বাররা আর্লি অ্যাক্সেস এবং প্রায়োরিটি শিপিং এর মতো সুবিধা উপভোগ করতে পারবেন। লঞ্চের পর ইউজাররা সম্পূর্ণ পেমেন্ট করে প্রায়োরিটি ডেলিভারি পেয়ে যাবেন। কোম্পানির পক্ষ থেকে 24 মাসের নো-কস্ট EMI, এক্সক্লুসিভ এনগ্ৰেভিং, ফটো রিভিইউ পোস্ট করলে RMB 60 পর্যন্ত রিওয়ার্ড এবং Vivo Care+ অফারের মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

জানিয়ে রাখি Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo S60 Series এর স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী এই সিরিজে Vivo S60 এবং Vivo S60 Pro Mini ফোনগুলি পেশ করা হতে পারে। জানিয়ে রাখি বেস মডেল Vivo S60 ফোনে 6.59-ইঞ্চির 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে বড়-radius corners থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে বড় horizontal camera ডিজাইন দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Vivo S60 ফোনটিতে Snapdragon 8s সিরিজের প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 7000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য 90W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অন্যদিকে Vivo S60 Pro Mini ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি, তবে কোম্পানির পক্ষ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনের তথ্য অফিসিয়ালি জানানো হতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo S60 ফোনে Sony IMX8-সিরিজের mid-sized periscope telephoto ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। ফলে এতে অসাধারণ জুম কোয়ালিটি এবং পোট্রেট ফটোগ্রাফি উপভোগ করা যাবে। এছাড়া ফোনে মেটাল মিডিলফ্রেম, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। আগের লিক অনুযায়ী Vivo S60 সিরিজে telephoto extender accessory সাপোর্ট করতে পারে।

সাধারণত Vivo এর S-সিরিজ ক্যামেরা এবং ডিজাইনের জন্য উল্লেখযোগ্য। প্রকাশ্যে আসা সমস্ত ফিচার সঠিক হলে, আপকামিং Vivo S60 সিরিজ মিড-প্রিমিয়াম রেঞ্জে দারুন অপশন হতে পারে। চীনের ইউজাররা আসন্ন Vivo S60 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

The post চীনে শুরু হল Vivo S60 সিরিজের প্রি বুকিং, এক‌ই সঙ্গে লঞ্চ হতে পারে নতুন TWS 5e এবং হেডফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-series-china-pre-booking-tws-5e-headphones-know-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি, পেরিস্কোপ ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ লঞ্চ হতে পারে Vivo S60 স্মার্টফোন, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-s60-leak-7000mah-battery-periscope-camera-snapdragon-chipset-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s60-leak-7000mah-battery-periscope-camera-snapdragon-chipset-know-details-in-bengali/#respond Tue, 12 May 2026 13:33:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=77702 প্রকাশ্যে এল Vivo S60 সিরিজের ডিটেইলস

The post 7000mAh ব্যাটারি, পেরিস্কোপ ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ লঞ্চ হতে পারে Vivo S60 স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো এর আপকামিং Vivo S60 Series এর সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে Vivo S60 ফোনের সংক্রান্ত পোস্ট শেয়ার করেছে। এই পোস্টের মাধ্যম গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S60 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Vivo তাদের একটি নতুন “S” সিরিজের স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। এটি Vivo S60 সিরিজের স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দিই গত বছর চীনে লঞ্চ হওয়া Vivo S50 সিরিজের Vivo S50 ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছিল। তবে Vivo S50 Pro Mini ফোনে 6.32 ইঞ্চির ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হয়েছিল।

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আসন্ন Vivo S60 ফোনে 6.59 ইঞ্চির 1.5K রেজোলিশন ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ডিসপ্লেটি -radius corners ডিজাইন সহ পেশ করা হতে পারে। ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। প্রকাশ্যে আসা স্ক্রিন সাইজ দেখে আপকামিং Vivo S60 ফোনটি সিরিজের বেস মডেল হবে বলে মনে করা হচ্ছে।

Vivo S60 ফোনের ব্যাক প্যানেলে বড় horizontal camera matrix থাকতে পারে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনে Snapdragon 8s সিরিজের নতুন প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই প্রসেসরের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এটি হাই-পারফরমেন্স মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে টার্গেট করতে পারে।

ব্যাটারি দিক দিয়ে Vivo এর আসন্ন ফোনে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 7000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে এটি S-সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন হতে চলেছে।

ফটোগ্রাফির জন্য Vivo S60 ফোনে Sony IMX8-সিরিজের mid-sized periscope telephoto ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে্‌ এর ফলে অসাধারণ জুম কোয়ালিটি এবং পোট্রেট ফটোগ্রাফি উপভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনে মেটাল মিডিল ফ্রেম, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP68/IP69 রেটিং এর মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Vivo এর ফোনটির সঙ্গে magnetic accessories সাপোর্ট দেওয়া হতে পারে, এটি magnetic cases এর মাধ্যমে কাজ করতে সক্ষম হবে। এছাড়া ফোনটি engineering prototype পিঙ্ক কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানি এটি কোনো চীনের anime IP এর সঙ্গে পার্টনারশিপে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে।

আগের পাওয়া তথ্য অনুযায়ী Vivo S60 সিরিজে telephoto extender accessory সাপোর্ট করতে পারে। একইসঙ্গে Vivo S60 ফোনের পাশাপাশি কম্প্যাক্ট ডিজাইন সহ Vivo S60 Pro Mini ফোনটিও পেশ করা হতে পারে।

সাধারণত Vivo এর S-সিরিজ ক্যামেরা এবং ডিজাইন ফোকাস স্মার্টফোনের জন্য জনপ্রিয়। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি Vivo S60 সিরিজে মিড-প্রিমিয়াম রেঞ্জে অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

The post 7000mAh ব্যাটারি, পেরিস্কোপ ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ লঞ্চ হতে পারে Vivo S60 স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s60-leak-7000mah-battery-periscope-camera-snapdragon-chipset-know-details-in-bengali/feed/ 0